শক্তি নিরাময়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
অসুস্থ, রোগী ব্যক্তি বা যে শক্তিহীন অনুভব করছে তাকে শক্তি প্রদান করার বিজ্ঞানকে আমরা বলি নিরাময় করা। যেকোন চক্র যেখানে শক্তির দরকার তাতে শক্তি প্রদান করা যায় এবং সেই শক্তিকেন্দ্র (চক্র) তাতে সাড়া দেবে।
যদি আমরা সঠিক প্রক্রিয়া পেয়ে যাই ও তা ব্যবহার করা জন্য পর্যাপ্ত সময় দিই, আমরা নিজেদের নিরাময় করতে পারি ও চক্রকে তার শক্তির ভারসাম্যে ফিরিয়ে আনতে পারি এবং ভারসাম্যতা না থাকায় যে অসুস্থতা হয়েছিল তা থেকে বার হয়ে আসতে পারি। এটা সবসময় কেন করতে পারি না তার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা হয়ত সঠিক প্রক্রিয়া জানি না অথবা ধ্যান করার জন্য যথেষ্ট সময় দিই না। হয়ত অসুস্থতার জন্য ধ্যান ও আধ্যাত্মিক অভ্যাস করার জন্য যথেষ্ট শক্তি আমাদের নেই।
এরকম অবস্থায় এক ধ্যানী ধ্যান করতে পারে ও আমাদের মধ্যে শক্তি প্রদান করতে পারে, তাতে চক্রে শক্তিসঞ্চার হবে এবং স্বাস্থ্য ফিরে পাওয়া যাবে। শক্তি নিরাময় বিজ্ঞানের এটাই সুগন্ধসার।