নিত্য আধ্যাত্মিক নিরাময়কারী হবার দীক্ষা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
নিত্য আধ্যাত্মিক নিরাময়কারী হবার দীক্ষা সরাসরি জীবনমুক্তির সাথে সম্পর্কিত। অন্যদের নিরাময় করা জীবনমুক্তি প্রক্রিয়ার এক পার্শ্ব-প্রতিক্রিয়া বা উপজাত। প্রধান প্রভাব হল, যখন তুমি এক নিরাময়কারী হয়ে সেবা কর, তুমি নিজের সত্তার গভীরতম স্তরের সাথে সম্পর্কস্থাপন কর।
উদাহরণস্বরূপ, লাইফ ব্লিস্ প্রোগ্রাম লেভেল ১ - আনন্দ স্ফূরণ প্রোগ্রামে তুমি আনন্দময় জীবনের এক ঝলক পাও। লাইফ ব্লিস্ প্রোগ্রাম লেভেল ২ - নিত্যানন্দ স্ফূরণ প্রোগ্রামে তুমি শক্তি বা চেতনার ঝলক পাও। নিত্য আধ্যাত্মিক নিরাময়ে, তুমি নিরাময়কারী হয়ে এক চিরন্তন আনন্দময় অবস্থায় প্রবেশ কর। কারণ একবার দীক্ষা নিলে, তুমি তোমার মধ্যে মহাজাগতিক শক্তিকে অবিশ্রাম প্রবাহিত হওয়া অনুভব করবে। তুমি অনবরত তোমার সত্তার সংস্পর্শে থাক। নিরাময় হল সচেতন ঘনীভূত প্রেম। এই শক্তিই স্বতশ্চলভাবে অন্যদের নিরাময় করে।
কল্পনা কর, তুমি এক বিশাল হিমশৈলে
এক পিঁপড়া এবং তুমি নীচে জলে পৌঁছাবার
জন্য গর্ত করে যাচ্ছ। কত হাজার জীবন ধরে
তুমি তা করতে থাকবে? তুমি সেটা কল্পনাই
করতে পারবে না!
কিন্তু যে মাস্টার ইতিমধ্যে জলে
আছেন, সহজেই জলের নীচে থেকে বরফের
মধ্যে গর্ত বানিয়ে ফেলতে পারেন এবং
তোমাকে টেনে নিতে পারেন! তুমিও সেই জলে
প্রবেশ করে উপভোগ করতে পার! নিত্য
আধ্যাত্মিক নিরাময়কারীর দীক্ষায় ঠিক এটাই
ঘটে।
নিত্য আধ্যাত্মিক নিরাময়কারী দীক্ষায় মাস্টার ‘আনন্দগন্ধা’ চক্রের শক্তির দ্বার খুলে দেন।
আনন্দগন্ধা চক্র
আনন্দগন্ধা চক্র একটি এমন শক্তিকেন্দ্র যার ভিতরে আমাদের সাতটি চক্র ও পাঁচটি কোষ মিলিয়ে যায়। এটাকে এমন একটা তল বলে মনে করা হয় যেখানে জড় ও শক্তি মিলিত হয়। এটা সেই তলের মত যেখানে হিমশৈল ও তার নীচে জল মিলিত হয়। এই শক্তিস্থলে জীবনমুক্ত মাস্টারেরা বাস করেন। এটি সমস্ত শক্তির উৎস এবং ভুবনব্যাপী মহাজাগতিক শক্তির সাথে সরাসরি সংযুক্ত। আনন্দগন্ধা স্থূল শরীরে বিদ্যমান থাকে না, এটার অধিবিদ্যামূলক তাৎপর্য আছে।
যখন এক ব্যক্তি জীবনমুক্ত চৈতন্য
সহকারে কোন নিরাময়কারীকে দীক্ষা প্রদান
করেন, তিনি আনন্দগন্ধা চক্রের দ্বার খুলে
ধরেন, তাই প্রতি মুহূর্তে ঐশ্বরিক শক্তিতে
প্রবেশাধিকার থাকে। যখন তুমি আনন্দগন্ধায়
থাক, তুমি জীবনমুক্ত হয়ে থাক, কারণ তুমি
মহাজাগতিক শক্তির সাথে একীভূত হয়ে থাক।
মাস্টার আনন্দগন্ধায় বাস করেন। সেই
শক্তির উৎসের সাথে সংযোগ সাধন হয় যখন
আমরা আনন্দগন্ধায় থাকি। সেইজন্য
নিরাময়ের শক্তি এক নতুন জীবন, নতুন শক্তি
দিতে পারে ও রোগ সারাতে পারে।
আগে উল্লেখ করেছিলাম, সমস্ত সাত চক্র যে বিন্দুতে মিলে যায় সেটা আনন্দগন্ধা চক্র। আনন্দগন্ধা চক্রের পথ হল অনাহত ও মণিপূরক চক্রের মাঝে, তার মানে হৃদয় অঞ্চল ও নাভি অঞ্চলের মাঝে। আনন্দগন্ধা চক্র সেখানে অবস্থিত নয়, কেবল তার পথ সেখানে থাকে। নিত্য আধ্যাত্মিক নিরাময়ে, তুমি সচেতনভাবে আনন্দগন্ধায় যাও। অন্য সমস্ত চক্রগুলি স্থূল এবং ধ্যান দ্বারা উন্মুক্ত করা যায়। কিন্তু এই আনন্দগন্ধা চক্র কেবল এক জীবনমুক্ত মাস্টার উন্মুক্ত করতে পারেন।
আমাদের সাতটি শক্তি-শরীর আছে, যথা, বাইরের স্থূল শরীর, ভিতরের প্রাণ শরীর, তারপর মন শরীর, আকাশ, কারণ,
মহাজাগতিক ও নির্বাণ শরীর। আনন্দগন্ধা চক্র সবচেয়ে ভিতরের সপ্তম শরীর বা নির্বাণ শরীরে বিদ্যমান। একবার এই চক্র খুলে গেলে, একবার এটি জাগ্রত হলে, তোমার মধ্যে শক্তি অবিশ্রাম প্রবাহিত হতে থাকে।
আমাদের শক্তি সিস্টেমের অংশ হিসাবে
পঞ্চকোষ আছে। সেগুলি হল অন্নময় কোষ,
প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময়
কোষ এবং শেষে আনন্দময় কোষ। যেখানে
আনন্দময় কোষ আত্মাকে স্পর্শ করে সেখানে
আনন্দগন্ধা চক্র বিদ্যমান।
আনন্দগন্ধা চক্রে থাকা অর্থ শূন্য টিপিএস্ অবস্থায় থাকা। টিপিএস্ (TPS) অর্থ প্রতি সেকেণ্ডে চিন্তার সংখ্যা (thoughts per second)। সেটাকে আমি বলি সমাধি অবস্থা, নির্বাণ, নিত্যানন্দ অবস্থা বা জীবনমুক্তি।
সমগ্র বিশ্বের জন্য আনন্দগন্ধা চক্র প্রকৃতপক্ষে একটি বিন্দুতে বিদ্যমান! যে বিন্দুতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার ধারণা অদৃশ্য হয় তাকেই আনন্দগন্ধা চক্র বলে!
যে বিন্দুতে কালের ধারণা মিলিয়ে যায় তাকে বলে আনন্দগন্ধা চক্র।
যে বিন্দুতে মাধ্যাকর্ষণের ধারণা মিলিয়ে যায় তাকে বলে আনন্দগন্ধা চক্র।
আনন্দগন্ধা চক্রের এই সব ব্যাখ্যা
বোঝা যায় যদি তুমি চৈতন্যের একটিমাত্র
ঝলক পেয়ে থাক।
আনন্দগন্ধা ধ্যানের উপকারিতা
আনন্দগন্ধা ধ্যান রোজ করলে বহির্জগতের কোন কিছুই তোমাকে চঞ্চলতা প্রদান করতে পারবে না। তোমার চারপাশে সবকিছু ব্যর্থ হলেও তুমি স্থির ও সবল থাকবে। তুমি শীঘ্রই এক অবস্থায় পৌঁছাবে যেখানে এই ধ্যান তোমার সত্তার স্বাভাবিক অবস্থা হয়ে যায়। তুমি চিরস্থায়ীভাবে আনন্দগন্ধায় থাকবে!
এই ধ্যান তোমার দেয় :
সৎ : সবকিছুতে স্পষ্টতা
তুমি স্পষ্টতা পাবে কারণ তুমি
জিনিষগুলিকে লোভ ও ভয় দ্বারা চালিত না
হয়ে নিরপেক্ষভাবে দেখবে।
চিৎ : চৈতন্য
তুমি যা কিছু কর তাতে প্রবল উৎসাহ পাবে। প্রতিটি রন্ধ্র, প্রতিটি কোষ শক্তি ও উদ্দীপনা বিকিরণ করবে। ক্লান্ত অনুভব না করে একটার পর একটা নির্ণয় সহজেই কার্যকর করবে এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল তুমি তা একই উৎসাহ উদ্দীপনা ও বুদ্ধিমত্তার সাথে কার্যকর করবে।
আনন্দ : কারণ বিনা পরমসূখ
বহির্জগতের ঘটনা নির্বিশেষে তুমি সুখী থাকবে।
অবিশ্রাম আনন্দগন্ধায় বিদ্যমান থেকে তুমি যে কেবল ভাল শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে থাকবে তা নয়, কিন্তু বহির্জগতে ঘটা যে কোন জিনিষকে পরিচালিত করার স্পষ্টতাও তোমার থাকবে।
উদাহরণস্বরূপ, কারো ওপরে ক্রোধিত
হয়ে তার সামনে চীৎকার করার পরে তুমি
সাধারণত অনুভব কর ক্রোধের আগুন
তোমাকেও একইভাবে জ্বালিয়েছে। যে
আধাঘন্টা সে অস্থির হয়েছে, তুমিও সেই আধা
ঘণ্টা অস্থির হয়েছ। কিন্তু তুমি আনন্দগন্ধায় থাকলে, ঠিক যতটা দরকার ঠিক ততটা ক্রোধ ব্যবহার করার জন্য তোমার স্পষ্টতা ও সচেতনতা থাকবে। তুমি তাকে প্রয়োজনের বেশী ব্যবহার করবে না। প্রয়োজনের বেশী ব্যবহার না করার জন্য সেই ক্রোধ তোমাকে ভিতরে জ্বালাবে না অথবা তোমার মধ্যে অপরাধবোধের কারণ হবে না। তুমি সেটা থেকে একেবারেই প্রভাবিত হবে না। যে ব্যক্তি তোমার ক্রোধ গ্রহণ করছে, সেও ততটা গ্রহণ করবে যতটা তার গ্রহণ করা উচিত, তাই সে অসঙ্গতভাবে অস্থির হবে না।
উদাহরণস্বরূপ, যদি কারো কোন
কাজের জন্য তোমার দশ ডলার দেবার কথা,
তুমি কি তাকে কুড়ি ডলার দেবে। না! তুমি
কখনও বেশী দাম দেবে না, আমি ঠিক কিনা?
তাহলে যখন তোমাকে কাউকে কিছু পরিমাণে
ক্রোধ দেখাতে হবে, তুমি তাকে তার থেকে
বেশী ক্রোধ কেন দেখাবে? যতটা দরকার
ততটাই দেখাও! তাহলে তোমার ও তার কোন
কষ্টভোগ হবে না। আনন্দগন্ধায় বিদ্যমান
থাকলে এই কার্য করার স্পষ্টতা হয়।
নিত্য আধ্যাত্মিক নিরাময় এক ‘একেরমধ্যে-দুই’ প্রক্রিয়া। নিরাময়কারী হিসাবে তুমি পরমসুখ অনুভব করবে এবং যে ব্যক্তি নিরাময় গ্রহণ করছে তার নিরাময় হবে। সেইজন্য এটা এক পরম প্রক্রিয়া।
নিত্য আধ্যাত্মিক নিরাময়ের স্বাস্থ্যগত উপকার
- ক্যান্সার, পুরাতন হাঁপানি, সাইনুসাইটিস, হার্নিয়া, পায়ুরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পিঠের ব্যাথা, অ্যালার্জি, হৃদরোগ, মাইগ্রেন, চর্মরোগ, অনিদ্রা ইত্যাদি বিভিন্ন শারীরিক অসুস্থতা থেকে মুক্তি
- দুশ্চিন্তা, বিষণ্নতা, ভয় ইত্যাদি মানসিক সমস্যা থেকে মুক্তি
- পোড়া, ব্যাথাবেদনা ইত্যাদি শারীরিক আঘাত থেকে শীঘ্র নিরাময়
- স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব ইত্যাদি সম্বন্ধীয় সমাধান
সেবা
নিত্য আধ্যাত্মিক নিরাময় সেবা বিশ্বব্যাপী হাজার কেন্দ্রে বিনামূল্যে প্রদান করা হয়। এটি নিয়মিত নিরাময় শিবিরগুলিতেও বিনামূল্যে দেওয়া হয়। এই মহাজাগতিক নিরাময়ের অনন্য প্রক্রিয়া নিরাময়কারী ও নিরাময়গ্রহণকারী উভয়ের জন্য এক ধ্যান। এর কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই এবং পুরোপুরি সুরক্ষিত।
জীবনমুক্তির স্পর্শ অভিজ্ঞতা কর
আনন্দ দর্শন
(আনন্দ দর্শন হল সেই সময়, যখন তুমি মাস্টারের উচ্ছ্বসিত শক্তির উপস্থিতিতে থাক। তুমি তাঁর সামনে যাও এবং তিনি তোমার আজ্ঞা চক্রে স্পর্শ করেন, এইভাবে তিনি জীবনমুক্তির শক্তি ও অভিজ্ঞতা তোমার মধ্যে সঞ্চার করেন।)
দর্শন অর্থ 'দৈব কিছু দেখা'। আনন্দ দর্শন অর্থ 'আনন্দ সহকারে দেখা'। যখন অস্তিত্বের শক্তি কোন আকারে এমনভাবে প্রস্ফুটিত হয় যা তোমার চোখ দেখতে পারে এবং চেতনা উপলব্ধি করতে পারে এবং যখন তা তোমার মধ্যে এক রূপান্তর নিয়ে আসে, তাকে বলে আনন্দ দর্শন! যে আকার তুমি দেখ সেটা জীবনমুক্ত মাস্টারের আকার - যিনি যুগে যুগে পৃথ্বীগ্রহে ঘটৈন।
কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, 'অস্তিত্বের শক্তি বলে কিছু আছে কি?' হ্যাঁ, আছে, কিন্তু তা আমাদের বুদ্ধিবৃত্তির ঊর্ধ্বে। যখন আমরা আমাদের বুদ্ধিবৃত্তির শীর্ষে পৌঁছাই, আমরা বুঝব যে কিছু একটা আছে যা আমরা আমাদের বুদ্ধিবৃত্তি দ্বারা উপলব্ধি করতে পারি না। বহু বিজ্ঞানী যারা তাদের বুদ্ধিবৃত্তির শীর্ষে পৌঁছেছেন, তারা পরের ধাপকে নিজেদের ছাড়িয়ে অস্তিত্বের অসীম শক্তি হিসাবে দেখেছেন। অনুভূতিশীলতা দ্বারা এই শক্তির বিদ্যমানতা অনুভব করা যায়।
এক দল মানুষ সর্বদাই থাকে যারা বলে যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড অস্তিত্বের শক্তির দিব্যলীলা। কিন্তু আরও এক দল আছে যারা বলে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড হল এক আকস্মিক ঘটনা এবং তার পিছনে কোন শক্তি বা বুদ্ধিমত্তা নেই। দ্বিতীয় দল খুব সুবিধামত তাদের মতামতকে নিজেদের স্বার্থে ব্যবহার করে অসংখ্য অস্ত্র নির্মাণ করে এবং তারা পৃথিবীতে নানা প্রকার ধ্বংসের কারণ হয়। তারা বিশ্বের কোন কিছুর জন্য কোন প্রকার সংবেদনশীলতা বিকাশ করে না, কারণ, তাদের ধারণা হল এই বিশ্বব্রহ্মাণ্ড ও তার ঘটনাগুলি আকস্মিক ঘটনা। তারা বিদ্যমান থেকে যায় ও স্থূল স্তরের উপলব্ধি নিয়ে থাকে।
যদি তুমি প্রথম দলে থাক তুমি স্বতশ্চলভাবে এক সূক্ষ্ম স্তরে প্রবেশ কর এবং এই বিশ্বের সমস্ত জিনিষের প্রতি, প্রতিটি পাথর, গাছ ও প্রাণীর প্রতি এক গভীর শ্রদ্ধা বিকশিত কর। গভীর ভক্তির এক উত্তাল ঢেউ তোমার ভিতরে ওঠে। তোমার জীবন এক সুন্দর প্রবাহে চালিত হয়, যেন এক সার্ফার (surfer) অস্তিত্বের ঢেউয়ের ওপরে চড়ে সার্ফিং করছে।
সবকিছুই এক অসীম ও গভীর বুদ্ধিমত্তা দ্বারা চালিত হচ্ছে - মানুষ যেহেতু এই স্পষ্টতা পেয়েছে, তাই সে এমন এক জীবনশৈলী সৃষ্টি করতে সমর্থ হয়েছে, যার দ্বারা মানুষ অস্তিত্বের লীলায় সুন্দর ও মধুরভাবে মিশে যেতে পারে।
সমগ্র অস্তিত্ব এক সজীব সত্তা এবং তা তোমার প্রতিটি শব্দ, অনুভূতি ও প্রার্থনাতে সাড়া দেয়। অস্তিত্ব প্রতিটি মুহূর্তে দায়িত্বের সাথে তোমার চেতনাতে সাড়া দেয়। তোমাকে এমনভাবে সাড়া দেবার জন্য, যাতে তুমি শুনতে পার, দেখতে পার এবং বুঝতে পার, অস্তিত্ব যুগ যুগ ধরে জীবনমুক্ত মাস্টারের আকার গ্রহণ করে। পৃথিবীতে লাখ লাখ মানুষের অন্বেষণ ও প্রার্থনা এক প্রচণ্ড আকর্ষণ সৃষ্টি করে এবং সেই কারণে জীবনমুক্ত মাস্টারেরা ধরাতলে আবির্ভূত হন, যেভাবে এক নিম্নচাপ অঞ্চল স্বাভাবিকভাবে ঝড়ের সৃষ্টি করে।
এক মাস্টারের দর্শন যেন অস্তিত্বের মহাসাগরে এক বিরাট ঢেউ ওঠা। ঢেউ কখনও সাগর থেকে অসংযুক্ত হয় না, কিন্তু একইসময়ে নিজেকে এক ভীষণ সক্রিয় শক্তি হিসাবে প্রকাশিত করে! বোঝ : একটা নদীও মহাসাগরের সাথে সংযুক্ত, কিন্তু তার ঢেউয়ের সক্রিয় শক্তি নেই। সে কেবল নিশ্চেষ্টভাবে বয়ে চলে, ব্যাস্। কিন্তু আনন্দ দর্শন অস্তিত্বের আনন্দময় মহাসাগরে ওঠা এক সক্রিয় ঢেউ। সেটা এক মন্থন সৃষ্টি করে এবং সেটা তোমাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে।
এখন সেই ঢেউয়ের মধ্যে একটি বালুকণা কল্পনা কর। তার মধ্যে কি কোন অশুদ্ধতা থাকতে পারে? না! সেটি সম্পূর্ণ পবিত্র হবে কারণ সেটি সক্রিয় ঢেউয়ের শক্তিক্ষেত্রের ভিতরে আছে। একইভাবে, যখন তুমি দর্শনের জন্য আস, প্রকাশিত সক্রিয় শক্তি দ্বারা পূর্ণরূপে তোমার অন্তরাকাশ শুদ্ধ হয়ে যায়। দর্শনের সময় তুমি সেই অস্তিত্বের শক্তির উৎসের মধ্যে আছ। সূর্যের উপস্থিতিতে কমল ফোটে। একইভাবে মাস্টারের উপস্থিতিতে তোমার চৈতন্য প্রস্ফুটিত হয়।
তোমাকে কেবল সহায়তা করতে হবে। প্রকৃতপক্ষে তুমি সহায়তা না করলেও, শক্তি তোমাকে ভেদ করবে। এটা এই প্রকার : সাগরের ঢেউয়ে ঝিনুক সহায়তা করুক কি না করুক, ঢেউ তাকে নিয়ে চলে। একইভাবে তুমি সহায়তা কর কি না কর, শক্তি তোমাকে আবৃত্ত করবে এবং যা করা প্রয়োজন তা করবে। কিন্তু যে ঝিনুক খেলাচ্ছলে ঢেউয়ের সহায়তা করে, সেটি ঢেউয়ের আনন্দময় গতির সাথে নৃত্য করে। তা বিশোধিত হয় এবং শেষে তাতে মিলিয়ে যায়! অন্যদিকে যে ঝিনুক ঢেউকে বলে, ‘আমি তোমাকে এত সহজে বিশ্বাস করতে পারছি না’, সেটি সুরক্ষার জন্য কিছু নুড়ি নিয়ে নিজের চারদিকে এক দেওয়াল খাড়া করে এবং বাধাদানে ভোগে। কিন্তু শক্তিঢেউয়ের নিছক করুণা নিজের সাথে নিয়ে তাকে চলে ও পরমানন্দে নিয়ে যায় এবং এটাই পরিণাম।
যে ব্যক্তি ঢেউয়ের কাছে সানন্দে সমর্পণ করে, তার সম্পূর্ণ জীবন আনন্দ দর্শন হয়ে যায় এবং সেটা কেবল এক মুহূর্তের জন্য হয়, তা নয়। বুঝে নাও : তোমার চেতনা কোন সময়ে অস্তিত্বের আনন্দময় প্রকাশ অর্থাৎ মাস্টারের দিকে ঘুরে থাকলে, তোমার আনন্দ দর্শন হয়! এমনকি তোমাকে শারীরিকভাবে মাস্টারের নিকটে থাকার দরকার নেই। যদি তুমি অবিশ্রাম তোমার চেতনাকে সেই শক্তির প্রকাশে রাখ, তোমার জীবনই আনন্দ দর্শন হয়ে যাবে। অন্যদিকে বাধা প্রদানকারী ব্যক্তি শক্তির সাথে মিশে যাবার উদযাপন হারায়, কিন্তু অন্তিমে সেও মিশে যায়।
দর্শনের সময় মাস্টারের থেকে ভীষণ শক্তি বিকিরণ হয়। তুমি এই উচ্ছ্বসিত শক্তি
কিভাবে গ্রহণ করবে? কেবল প্রবল উৎসাহ সহকারে, গভীর প্রার্থনাকপূর্ণ মেজাজ সহকারে, কোমল হৃদয় সহকারে, এক ছোট শিশু হয়ে আস, সেটাই যথেষ্ট। সমাজ প্রার্থনার ক্ষমতা ধ্বংস করেছে। তুমি যা হতে চাও, তাতে পূর্ণরূপে তোমাকে রূপান্তরিত করার ক্ষমতা প্রার্থনার আছে।
প্রার্থনা কি? যখন তুমি কিছু অর্জন করতে চাও, তুমি তাতে তোমার অভিপ্রায় ও প্রপগাঢ়তা ইচ্ছামত কেন্দ্রিত কর। সেটাকে বলে ‘তোমার সঙ্কল্প’। শীঘ্রই তুমি বুঝতে পারবে যে তাকে পূরণ করার জন্য তোমার কোন উচ্চশক্তির সাহায্যও চাই। যখন এই বোধ ঘটে, তোমার সঙ্কল্প প্রার্থনা হয়ে যায়! তুমি সেই শক্তির কাছে প্রার্থনা করা শুরু কর। ‘আমি এটা করতে পারি’ হল এক সঙ্কল্প। ‘আমার ঊর্ধ্বে যে শক্তি আছে, তার কৃপা আমার প্রয়োজন’ হল প্রার্থনা। তা এক গভীর প্রার্থনাপূর্ণ মেজাজ নিয়ে আস।
যখন একজন জীবনমুক্ত মাস্টারের উপস্থিতিতে তোমার অনুভূতিগুলিকে উন্মুক্ত কর, তা যেন কোন প্রোজেক্টরের সামনে একটি স্লাইড রাখার মত। স্লাইডে যা আছে, পর্দায় তা এক বাস্তবতা হিসাবে অভিক্ষিপ্ত হয়। একইভাবে তোমার ও অপরের ভালোর জন্য তোমার যে বাসনাগুলির পূরণ হওয়া দরকার, তা হবে। যে বাসনাগুলির পূরণ হবার প্রয়োজন নেই সেগুলি দগ্ধ হবে ও সাথে বাসনাগুলির স্রষ্টা অপূর্ণ অনুভূতিগুলিও দগ্ধ হবে। হয় বাসনার পূরণ হয় অথবা তোমার মন বাসনা সম্পর্কে ভুলে যায়। হয় বাসনার বীজ অঙ্কুরিত হয় অথবা তা দগ্ধ হয়। উভয় ক্ষেত্রেই তুমি পরিপূর্ণতা অভিজ্ঞতা কর।
তুমি অনেক বাসনা বহন কর যাদের পূরণ হবার দরকার নেই। এটা পরিচালনা করার জন্য মাস্টারের শক্তি নিছক বুদ্ধিমত্তা হিসাবে কার্য করে।
একটা ছোট গল্প :
একবার এক ক্লান্ত পথিক গাছের নীচে বিশ্রাম করার নির্ণয় করল। সেই গাছটি ছিল এক কল্পতরু। কল্পতরুতে ইচ্ছা পরিপূর্ণ হয়। বিশ্রাম করার সময় তার এক চিন্তা এল, ‘কি সুন্দর হত যদি আমি এখন কিছু খাবার পেতাম!’ যেই মুহূর্তে সেই চিন্তা এল, এক প্লেট সুস্বাদু খাবার তার সামনে এসে গেল। সে খুব উৎফুল্ল হল এবং প্রাণ ভরে খেল।
তৃপ্তিকর ভোজন করে সে ভাবল, ‘খুব
সুন্দর হত যদি শোবার জন্য একটা
আরামদায়ক বিছানা পেতাম!’ সঙ্গে সঙ্গে এক
বিলাসবহুল বিরাট বিছানা তার সামনে
আবির্ভূত হ’ল। সে বিস্মিত হল ও বিছানায়
শুয়ে পড়ল।
যেই সে বালিশে মাথা দিল, সে ভাবল
খুব সুন্দর হবে যদি আমি ঘুমাবার সময় কেউ
আমায় পাখা দিয়ে বাতাস করে। তৎক্ষণাৎ
একটা ছোট বালিকা হাতে একটা পাখা নিয়ে
অবির্ভূত হল ও তাকে বাতাস করতে লাগল।
অকস্মাৎ পথিকের মাথায় একটা চিন্তা
এল, ‘আমি তো একটা জঙ্গলের মাঝে! হঠাৎ
একটা বাঘ এলে কি হবে?’ যেই মুহূর্তে সেই
চিন্তা এলো, একটা বাঘ তার সামনে এসে
গেল, তার ওপরে লাফ দিল ও তাকে খেয়ে
ফেলল!
তোমার বাসনাগুলি পূরণ করার আগে, তোমাকে তাদের মধ্যে স্পষ্টতা নিয়ে আসতে হবে। যখন তুমি মাস্টারের সামনে বাসনাগুলিকে ভাষায় প্রকাশ কর, সেগুলি স্বতশ্চলভাবে স্পষ্টতা প্রাপ্ত করবে। সেইজন্য
কল্পতরু প্রোগ্রামে আমি তোমাদের
বাসনাগুলিকে আমার কাছে ভাষায় প্রকাশ
করতে বলি। ভাষার প্রকাশ করার সময় তুমি
নিজে জেনে যাবে কোন বাসনাটিকে পূরণ
করতে হবে এবং কোনটাকে পূরণ করার
দরকার নেই। প্রকাশিত শক্তির এমনই
বুদ্ধিমত্তা।
কল্পতরু প্রোগ্রাম তোমার মধ্যে এই বীজগুলি বপন করে :
শক্তি : যে জিনিষগুলির পরিবর্তন করা প্রয়োজন তাদের পরিবর্তন করার শক্তি,
বুদ্ধি : যে জিনিষগুলি পরিবর্তিত হয় না তাদের স্বীকার করার বুদ্ধি,
যুক্তি : যা কিছুই পরিবর্তিত হোক না
কেন, অস্তিত্ব নিজেই এক চিরন্তন পরিবর্তিত
হতে থাকা স্বপ্ন!
মুক্তি : ওপরের তিনটি অভিজ্ঞতা করা ও পরমানন্দে বাস করা!
যা কিছু তুমি পরিবর্তিত করতে পার,
যে সহজ জিনিষগুলিকে তুমি পরিবর্তন করতে
পার, কেবল তাদের জন্য শক্তি লাগাও। ভেবো
না, ‘ও, আমি দুটো অভ্যাস পরিবর্তিত করতে
পারি, অন্য দশটার কি হবে?’ যা পরিবর্তন
করতে পার কেবল সেগুলিকে পরিবর্তন কর।
তারপর স্বীকার কর যা পরিবর্তন করতে পার
না। যখন তুমি তোমার শক্তিকে প্রকাশ করেছ,
বুদ্ধিমত্তা প্রস্ফুটিত হওয়া শুরু হবে।
যা কিছু পরিবর্তন করতে পার না, তাকে স্বীকার করাই বুদ্ধিমত্তা। কিন্তু যতক্ষণ না তুমি যা পরিবর্তন করতে পার তার জন্য শক্তি প্রকাশ না কর, তুমি যা পরিবর্তন করতে পার না তা স্বীকার করার বুদ্ধিমত্তা প্রাপ্ত হবে না। প্রথমে যা পার পরিবর্তন করার চেষ্টা কর। তারপর দেখবে, যা তুমি পরিবর্তন করতে পার না, তা স্বীকার করার প্রবল ক্ষমতা হবে।
তৃতীয় বীজ হল স্পষ্টতা। তুমি জিনিষগুলিকে যতই পরিবর্তন কর না কেন, যা কিছু তুমি পরিবর্তন কর না কেন, তা সত্ত্বেও সমগ্র বিশ্ব নিজেই এক পরিবর্তনীয় বাস্তবতা, এক পরিবর্তনশীল স্বপ্ন। এটা এক স্বপ্ন যা বিনা কারণে অনবরত পরিবর্তিত হচ্ছে। এটা কোন কারণ বিনাই কারণ-রহিত। বোঝ যে এটা কারণ-রহিত। যেহেতু এটা কারণ-রহিত, তুমি এটাকে হয় কারণ-রহিত মঙ্গলময় শক্তি অথবা কারণ-রহিত বিশৃঙ্খলা বলতে পার। যে এটাকে কারণ-রহিত মঙ্গলময় শক্তি ভাবে, সে ঈশ্বরবাদী, সে এক অন্বেষণকারী। যে এটাকে কারণ-রহিত বিশৃঙ্খলা ভাবে, সে এক জড়বাদী।
সমগ্র অস্তিত্ব হয় অলৌকিক বা
অভিশাপ হয়ে প্রতীত হতে পারে। যদি তুমি
মনে কর যে এটা কারণ-রহিত মঙ্গলত্ব, সেটা
এক অলৌকিক ব্যাপার। নয়ত, এটা একটা
অভিশাপ।
দর্শনের সময় অনেকে মনশ্চক্ষুতে কিছু দেখে, কারো নিরাময়ের অভিজ্ঞতা হয়, কেউ গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা ও কারণ-রহিত পরমানন্দের অভিজ্ঞতা প্রাপ্ত করে। কেবল তাই নয়, শক্তির যে ঢেউ ওঠে তাতে অনেক অচেতন ভয়, অপরাধবোধ ও বাসনাও ভেসে উঠে সামনে আসে। কেউ কেউ প্রগাঢ় নীরবতায় চলে যায়। অন্যেরা অশ্রু সহকারে ভাবে বিভোর হয়। তুমি এইসবের কারণ হয়ত জান না কারণ সেগুলির উদ্গীরণ হয় ঢেউয়ের শক্তি দ্বারা গভীর অচেতন স্তর থেকে। দর্শনের সময় নিজেকে এসব গভীর খোদিত স্মৃতি থেকে মুক্ত করার এক বিরল সুযোগ। উচ্ছ্বসিত শক্তি দ্বারা এই আবেগগুলিকে মূল থেকে সহজেই মুছে ফেলা যায়।
দর্শনের সময় তোমার সত্তা সজীব হয় এবং অস্তিত্বের শক্তি তরঙ্গের সাথে উদ্যাপন করে। মন কিছু সময়ের জন্য অদৃশ্য হয়। দর্শনের সম্পূর্ণ দৃশ্য তোমার চৈতন্যে এক গভীর ছাপ হয়ে যায়।
আমার কেবল একটা জিনিষ বলার
ইচ্ছা। অস্তিত্বের শক্তি তোমার পিতার
ধনসম্পদের মত। সেটিকে উপভোগ করা
ছেড়ো না! অস্তিত্বকে কেবল 'হ্যাঁ' বল এবং
তার ভিতরে শিশুর মত প্রবেশ কর।
নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য তোমাকে চেকে দস্তখত করতে হয়। একইভাবে, অস্তিত্বের শক্তি গ্রহণ করার জন্য তোমাকে কেবল উন্মুক্ত হতে হবে, ব্যাস্।
মনে রেখ, কেবল যে ঝিনুক উন্মুক্ত হয়ে এক ফোঁটা বৃষ্টির জল ধরেছিল, কেবল সেই মুক্তা তৈরি করেছিল! যখন তুমি মাস্টারের কাছে উন্মুক্ত হও, তাঁর থেকে কেবল একটা শব্দই যথেষ্ট। তা যেন বৃষ্টির জল ঝিনুকের মধ্যে প্রবেশ করা ও মুক্তা তৈরি করা।
তোমার মধ্যে মাস্টারের উপস্থিতি কাজ
করার জন্য, যা কিছু ঘটে তা ঘটতে দাও। চাপে
থেকো না, বিরক্ত থেকো না বা বাধা দিও না।
কোন কিছু আশা করবে না। যা কিছু ঘটে তা
ঘটতে দাও। কেবল এক সার্ফারের মত হও যে
শক্তির ঢেউয়ের পরমানন্দ উপভোগ করতে
করতে সেই ঢেউয়ের ওপরে নৃত্য করে!
শক্তি : জীবনে যা কিছু তোমার
পরিবর্তন করা দরকার সেগুলিকে
বোঝার ও পরিবর্তন করার শক্তি
বুদ্ধি : জীবনে যা কিছু তোমার
পরিবর্তন করার দরকার নেই
সেগুলিকে বোঝার ও মেনে নেবার বুদ্ধি
যুক্তি : তুমি যতই পরিবর্তন কর না
কেন, যাকে তুমি বাস্তবতা বলে দেখ
তা নিজেই অবিশ্রাম পরিবর্তিত হচ্ছে -
এটা স্পষ্ট করে বোঝা ও উপলব্ধি
করার যুক্তি
ভক্তি : যা অপরিবর্তনীয়, নিত্য ও
পরম, তার সাথে গভীর সংযোগ
অনুভব করার জন্য ভক্তি
মুক্তি : এই চারটির একাঙ্গীভবন ও জীবনমুক্তিতে পরম মুক্তি।
পরমানন্দ শেয়ার করা
নিরাময়ের অভিজ্ঞতা
নিরাময়
১) আমি হেপাটাইটিস বি রোগে
আক্রান্ত ছিলাম এবং লিভারের রোগ
সিরোসিসে ভুগছিলাম। সিরোসিস প্রায় ঠিক
হয় না বলে মনে করা হয়। সব হাসপাতাল
আশা ছেড়ে দিয়েছিল এবং আমি ছয় বছর ধরে
তরল পদার্থ খেয়ে বেঁচেছিলাম এবং জানতাম
মৃত্যু আমার সন্নিকটে।
আমার বন্ধুর প্রস্তাবে আমি নিত্যানন্দ স্বামীর কাছে গেলাম। তিনি তখন দক্ষিণ ভারতে তামিলনাড়ুর ইরোডে অনেক মানুষকে নিরাময় করতেন যারা ইচ্ছায় তাঁর কাছে আসত। তিনি আমাকে কিছু বিভূতি দিলেন ও বললেন যে আমি যা কিছু খাই তাতে সেই বিভূতি মিশিয়ে দিতে এবং সেইভাবে তিনদিন ধরে খেলাম ও পান করলাম। তার নির্দেশ অনুসরণ করার পরে তৃতীয় দিন থেকেই আমি অনুভব করলাম আমার পেট নিরাময় হচ্ছে - লম্বা ছয় বছর পরে! সঙ্গে সঙ্গে তাঁর নির্দেশ মত আমি পুরো মশলাযুক্ত খাবারও খেতে শুরু করলাম - ছয় বছরে প্রথমবার। তারপর থেকেই আমি এক সুস্থ ও আনন্দময় জীবন যাপন করছি এবং আমি আমার ঐশ্বরীয় মাস্টারকে সেবা করার জন্য সদা তৈরি।
: শ্রী নিত্য সদানন্দ, নিত্যানন্দ
সম্প্রদায়ে বরিষ্ঠ স্বামী
([email protected])
- আমার ভিতরে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (PCOS) ধরা পড়ে এবং তার জন্য আমার হরমোনের সমস্যা হচ্ছিল। আল্ট্রাসাউণ্ডে তা ধরা পড়ে এবং দেখা যায় যে আমার ওভারি বড় বড় সিস্টে (cyst) আচ্ছাদিত। আমি স্বামী নিত্যানন্দের এক ধ্যান প্রোগ্রামে অংশগ্রহণ করলাম এবং সেখানে স্বামী বললেন যে আমি ভাল হয়ে যাব, এমনকি তাঁকে আমার সমস্যার কথা মুখে বলাই হয় নি!
একমাস পরে আমার চোদ্দ কেজি
ওজন কমে গেল। আগে আমার প্রায় নব্বই
কেজি ওজন কমানোর জন্য আমি লম্বা সময়
ধরে লড়াই করেছি এবং অল্পাহার ও ব্যায়াম
করে আমি কোন ওজন কমাতে পারি নি। সেই
সময় আমি উপলব্ধি করতে পারলাম আমার
ওজন কিভাবে আমার আবেগের সাথে
সম্পর্কিত ছিল! আমি বুঝলাম কিভাবে যে
কোন নেশা এক পরিপূর্ণ হবারই ডাক যা
আমরা বাইরে থেকে পূরণ করার চেষ্টা করি
কিন্তু কখনও পূরণ করতে পারি না। প্রায় এক
বছর পরে যখন আমি আল্ট্রাসাউণ্ড চেকআপ
করতে যাই, ডাক্তারেরা অবাক হয়ে গেল এই
দেখে যে আমার সিস্টগুলি একেবারেই চলে
গেছে!
: রোশিনী নামিবিয়ার, ধ্যান শিক্ষিকা,
ওখলাহামা, মার্কিন যুক্তরাষ্ট্র
([email protected])
৩) আমার মামা ও মামী যখন
সিঙ্গাপুরে আসে, তারা মালয়েশিয়ার তিওম্যান
দ্বীপে বেড়াতে যায়। তারা যখন ফিরে এলো,
দুজনেরই শরীর খারাপ হয়েছিল।
আপাতদৃষ্টিতে তাদের সমুদ্রে একটা খারাপ
অভিজ্ঞতা হয়েছিল। স্নরকেলিং (snorkelling)
করার সময় তারা প্রায় ডুবে যাচ্ছিল। তারা
অনেক পরিমাণে সমুদ্রের জলও গিলে
ফেলেছিল। ফিরে আসার পরে তারা প্রায় শক্
পাবার অবস্থায় ছিল। আমার মামার কাঁপুনী
দিয়ে জ্বরও হয়েছিল।
আমি তাকে শুয়ে পড়তে বললাম এবং
তাকে নিত্য আধ্যাত্মিক নিরাময় প্রদান করতে
লাগলাম। প্রায় দশ মিনিট পরে সে গভীর
নিদ্রায় চলে গেল। পরের দিন সকালে যখন সে
ঘুম থেকে উঠল, সে একদম ভাল হয়ে গেল,
যেন আগে কিছুই হয় নি!
: শ্রী নিত্যানন্দ অপর্ণা, নিত্য
আধ্যাত্মিক নিরাময়কারী, মালয়েশিয়া
([email protected])
- আমার এক আমেরিকান বান্ধবী আমাকে বলছিল সে দীর্ঘকালস্থায়ী উদ্বিগ্নতায় ভুগছে এবং প্রায়ই উদ্বিগ্নতার প্রচণ্ড প্রকোপে ভোগে। সে ভাবছিল নিত্য আধ্যাত্মিক নিরাময় মানসিক স্তরেও কাজ করবে কিনা। নিরাময়ের শক্তি যে বিশুদ্ধ বুদ্ধিমত্তা - সেটা আমি তাকে ব্যাখ্যা করলাম ও বললাম যে সেটা সর্বস্তরে কার্য করে। তারপর আমি প্রায় পনের মিনিট ধরে তাকে নিরাময় প্রদান করি। তার সমস্ত উদ্বিগ্নতার উৎস ছিল চার বছর আগে তার জীবনে একটি বিশেষ ঘটনা। সে আমাকে পরের দিন ফোন করে বলে নিরাময় করার সময় ও পরে সে এক গভীর শান্তি ও স্বচ্ছন্দ অনুভব করে এবং লম্বা চারটি বছর পরে সে রাত্রিবেলা খুব সুন্দর ঘুমিয়েছে।
: প্রেমেশ্বরী, নিত্য আধ্যাত্মিক নিরাময়কারী, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র ([email protected])
- আমি এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ। আমার বহু চিকিৎসাধীন মহিলাদের পরমহংস নিত্যানন্দের স্পর্শে অলৌকিক অভিজ্ঞতা হয়েছে। সম্প্রতি এক মহিলা যক্ষ্মারোগে (টিবি) ভুগছিল। তার জরায়ুর (ইউটেরাস) দেওয়াল খুব পাতলা হয়ে গিয়েছিল এবং এণ্ডোমেট্রিয়াম
বাজেভাবে প্রভাবিত হয়েছিল। আমরা চিকিৎসার বিভিন্ন পদ্ধতি চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। আমরা ভারপ্রাপ্ত মায়ের (সারোগেট মাদার) কথা ভাবছিলাম। এমন সময় আমি তাকে পরমহংসের থেকে হীলিং (নিরাময়) নিতে পরামর্শ দিলাম। সে হীলিংয়ের জন্য পরমহংসের কাছে গেল এবং তাঁর আশীর্বাদে মহিলাটি এক দিব্য শিশু লাভ করলেন। চিকিৎসাবিজ্ঞানে এটা এক বাস্তব অলৌকিক ঘটনা যে এই মহিলাটি গর্ভধারণ করতে পেরেছিল ও স্বাভাবিকভাবে প্রসবও করেছিল!
: ডঃ নির্মলা, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অ্যাডভালড্ ফার্টিলিটি সেন্টার, ব্যাঙ্গালোর ([email protected])
ধ্যান প্রোগ্রাম
- আমার এম্নসি কর্পোরেট ক্যারিয়ারে আমাকে স্টার বলে গণ্য করা হয়েছিল। আমি কোম্পানি ও কংলোমারেট চালিয়েছি, কোটি কোটি ডলারের প্রতিষ্ঠান নির্মাণ করিয়েছি এবং বহু স্বপ্নকে শুরু করতে সাহায্য করেছি। কিন্তু আমি নিজে কখনও পরিপূর্ণ ছিলাম না। আমার জীবনে পরমহংস ঘটার পরে, আমি শিখলাম কিভাবে বহির্জগতে সফল হতে হয় এবং একইসাথে কিভাবে অন্তর্জগতেও সফল হওয়া যায়!
: রাম এস্ রাম, বিস্নেস্ মেন্টর, সিঙ্গাপুর ([email protected])
- পাঁচ বছর আগে আমি এক ফরচুন ৫০০ কোম্পানির গ্লোবাল সাপ্লাই চেনের ভাইস্ প্রেসিডেন্ট ছিলাম। ৩২ বৎসর বয়সে আমার ডায়াবেটিস ধরা পড়ে। আমার বাবা ও মা উভয়ের পরিবারেই ডায়াবেটিসের লম্বা ইতিহাস আছে। যখন পরমহংসের সাথে আমার দেখা হল, একবার আমি তাঁকে আমার সমস্যার কথা বললাম। তাঁকে বলার পরে প্রায় সাড়ে চার বছর কেটে গেছে এবং আজ অবধি আমার ব্লাড সুগারের মাত্রা একদম ঠিক আছে। আমার আহারে কোন কোন রকম নিয়ন্ত্রণ না করেই নিরাময় ঘটেছে। এখন রোগের কোন উপসর্গই নেই।
আমি পরমহংসের একটা অগ্রবর্তী ধ্যান প্রোগ্রামে অংশগ্রহণ করি। সেটাতে ভাষায় প্রকাশ করার একটা প্রক্রিয়া ছিল যে সর্বদা পরমানন্দে থাকার জন্য কি কি আমাদের বাধা দিচ্ছে। কোথায় আমরা বাধা অনুভব করছি তা সকলেই ভাষায় প্রকাশ করলাম। যেই মুহূর্তে আমরা তা ভাষায় প্রকাশ করলাম, যা কিছু আমাদের বাধা প্রদান করছিল তা মিলিয়ে গেল। আমি কেবল এটা বলতে পারি যে আমার অ-স্থূল শরীরে কিছু প্রগাঢ় অ্যাল্কেমি ঘটেছিল। যেন পরমহংস একটা আগুন জ্বালালেন এবং আমরা যা কিছু ভাষায় প্রকাশ করলাম তা আমাদের সিস্টেম থেকে বরাবরের মত দগ্ধ হয়ে গেল। এখন আমি অনুভব করি আমার মধ্যে কোন আবেগজনিত অস্থিরতা নেই এবং আমি এখন সম্পূর্ণ প্রগাঢ়তা ও আনন্দ সহকারে যে কোন ক্ষেত্রে কার্য করতে সমর্থ।
আমি এই বলতে পারি যে তিনি আমাদের
ওপরে প্রেম ও করুণা বর্ষণ করেছেন এবং
আমরা নতুন সত্তা হয়ে নির্গত হয়েছি।
: শ্রী নিত্য সচিদানন্দ, ইন্টারন্যাশনল কো-অর্ডিনেটর এবং নিত্যানন্দ সম্প্রদায়ের বরিষ্ঠ স্বামী, লস্ এঞ্জেলেস্, মার্কিন যুক্তরাষ্ট্র ([email protected])
: চরণপ্রিয়, ব্যবসায়ী, পন্ডিচেরী ([email protected])
৩) আমি কখনও অনায়াসে কার্য করা
সম্ভব বলে চিন্তা করি নি। আমি পরমহংসের
ধ্যান প্রোগ্রাম থেকে শিখলাম কিভাবে কাজকে
উপভোগ করা যায় এবং স্বতঃচলভাবে অনেক
সৃজনশীলতা ও কাজের পরিতৃপ্তি সহকারে
প্রয়াস ছাড়াই ফল দিতে শুরু করলাম।
: অপূর্বি শেঠ, মার্কেটিং ডায়রেক্টর, সিঙ্গাপুর ([email protected])
- নিত্যানন্দ স্বামী প্রথমবার আমাকে স্পর্শ করার পর থেকে আমার শক্তি স্তরের বিস্ময়কর বৃদ্ধি ঘটেছে এবং আমার ব্যবসাতেও অনেক উন্নতি হয়েছে। ব্যবসাতে নির্ণয় নেবার জন্য আমি এক নতুন মাত্রার বুদ্ধিমত্তা প্রাপ্ত হয়েছি। আবার, বাড়ীতে ও বাইরে আমার সম্পর্কতাগুলিও অনেক পরিপক্ব হয়েছে। আমার সন্তান ব্যাঙ্গালোর আশ্রমে নিত্যানন্দ গুরুকুলে আছে এবং আমি লক্ষ্য করছি সে এক আত্মবিশ্বাসী, বুদ্ধিমত্তাসম্পন্ন ও পরিপূর্ণ মানুষ হয়ে প্রস্ফুটিত হচ্ছে।
নতুন জীবনমুক্ত সভ্যতার স্থপতি এবং অবতারপুরুষ পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ সম্বন্ধে
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ আজ অখণ্ড সনাতন ধর্মের এক সুস্পষ্ট, রীতিসিদ্ধ, রাজনীতি উদাসীন প্রবক্তা হিসাবে স্বীকৃত। বিশ্বের লাখ লাখ মানুষের কাছে তিনি অতিচেতনার জীবন্ত অবতার বলে পূজিত। হিন্দুদের সবচেয়ে প্রাচীন শীর্ষস্থানীয় আখাড়া মহানির্বাণী পীঠের তিনি এক মহামণ্ডলেশ্বর। ইউ টিউবে (Youtube.com) সর্বাধিক জনপ্রিয় আধ্যাত্মিক শিক্ষক হিসাবে তাঁর বিভিন্ন ভাষণ কয়েক কোটিবার দেখা হয়েছে। তিনি ৩০০-এর অধিক গ্রন্থের রচয়িতা এবং সেগুলি ২০টির বেশী ভাষায় প্রকাশিত। তাঁর ভাষণ প্রতিদিন লাইভ দেখা যায় http://www.nithyananda.tv তে, বহু অন্তরাষ্ট্রীয় চ্যানেলে এবং ভিডিও কন্ফারেন্সিং করে।
পরমহংস নিত্যানন্দকে আজ বিশ্বে চেতনা ও কুণ্ডলিনী জাগরণ বিষয়ে বিশিষ্টতম বিশেষজ্ঞ বলে গণ্য করা হয়। তিনি সফলভাবে যোগ-বিজ্ঞানের নানা রহস্য যেমন, আধ্যাত্মিক নিরাময় (হীলিং), লঘিমা (লেভিটেশন), টেলিপোর্টেশন্ (Teleportation), মেটেরিয়ালাইসেশন্ (Materialisation), বার্দ্ধক্য-বিপরীত (Anti-aging), নিরাহার ইত্যাদি উদ্ঘাটিত করেছেন।
তাঁর অসাধারণ আধ্যাত্মিক প্রতিভার জন্য ম্যানেজমেন্ট থেকে মেডিটেশন্ (ধ্যান), রিলেশন্শিপ থেকে রিলিজিয়ন্ এবং সফলতা থেকে আধ্যাত্মিকতা বিষয়ে তিনি প্রবুদ্ধ অন্তর্দৃষ্টি প্রকাশ করেছেন। নিত্যানন্দ আমাদের জন্য নিয়ে এসেছেন ব্যবহারিক প্রাজ্ঞতা, ধ্যান-প্রক্রিয়া এবং অন্তরের স্থায়ী রূপান্তরের জন্য পদ্ধতি সমূহ।
পরমহংস নিত্যানন্দ বিশ্বজুড়ে কতিপয় অলাভজনক সংস্থার আধ্যাত্মিক প্রধান। এই সংস্থাগুলি ব্যক্তিগত রূপান্তরের কার্যক্রম ও কোর্স, পুস্তক প্রকাশনা, আধ্যাত্মিক হীলিং এবং মানবহিতৈষী সেবা দ্বারা জীবনকে সমৃদ্ধ করে চলেছে।
এক বিশ্বপ্রেমী লোকহিতব্রতী হয়ে পরমহংস নিত্যানন্দ বিশ্বশান্তি প্রচারের জন্য মানুষের রূপান্তরের মাধ্যমে কাজ করছেন। তাঁর আধ্যাত্মিক মিশনে বিশ্বব্যাপী আশ্রম ও কেন্দ্রগুলি অন্তর্ভুক্ত। এই আধ্যাত্মিক ল্যাবরেটারীগুলিতে অন্তরের বিকাশ প্রগাঢ় এবং বহির্বিকাশ এক স্বাভাবিক পরিণাম। সেবা কার্যসমূহের মধ্যে আছে বিশ্বজুড়ে ধ্যান -শিবির, নেশামুক্তি শিবির, নিঃশুল্ক চিকিৎসা শিবির, কৃত্রিম প্রত্যঙ্গ দান, গ্রামাঞ্চলে শিশুদের সহায়তা, কয়েদীদের জন্য ধ্যান শিবির, বন্যা পীড়িত অঞ্চলে ত্রাণকার্য পরিচালনা করা।
ভারতীয় সংস্কৃতি ও প্রাচীন বৈদিক ঐতিহ্য সম্বন্ধে অন্তরাষ্ট্রীয় সচেতনতা সৃষ্টি করার জন্য পরমহংস নিত্যানন্দ গভীরভাবে সমর্পিত। জীবনমুক্ত অতীন্দ্রিয়বাদী, আধ্যাত্মিক বিবর্ধন সহায়ক, প্রশিক্ষিত যোগী, শক্তিধর হীলার ও সিদ্ধ হিসাবে পরমহংস নিত্যানন্দ পৃথিবীতে কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
তাঁর প্রামাণিকতা ও অভিজ্ঞতার গভীরতা এবং আধ্যাত্মিকতাকে ব্যবহারিক ও উপভোগ্য করানোর বিরল প্রতিভার জন্য তাঁর শিক্ষাগুলি দূর দূর পর্যন্ত পৌঁছাতে পারছে। তিনি হাজার হাজার ব্যক্তির বিষণ্ণতা থেকে ক্যান্সারের মত রোগ হিলীং (নিরাময়) করেছেন - প্রায়ই একবারমাত্র স্পর্শ ক'রে। প্রতি বছরে বিশ্বজুড়ে কোটি মানুষের সাথে কার্য ও শেয়ার করে পরমহংস নিত্যানন্দ এবং তাঁর মিশন মানবতাকে পরের যুগান্তকারী ধাপ, অতিচেতনাতে নিয়ে যাবার জন্য বদ্ধ পরিকর।