KAILASA Library/জীবনমুক্তি/শক্তিশালী তাৎক্ষণিক ধ্যানSign in
জীবনমুক্তি

শক্তিশালী তাৎক্ষণিক ধ্যান

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

১) স্বীকৃতি

সম্পূর্ণরূপে বর্তমান ও ভবিষ্যৎ মুহূর্তগুলির অবশ্যম্ভাবিতা স্বীকার কর। তুমি এক গভীর প্রশান্তি অভিজ্ঞতা করবে যা তুমি কল্পনাও করতে পার না।

মোট সময় : ২১ মিনিট

সোজা হয়ে আরাম করে বসো। চোখ
বন্ধ কর এবং শরীর একদম না নাড়িয়ে
এইভাবে আরাম করে বসে থাক। শরীরের
চালনা চিন্তার সৃষ্টি করবে, তাই যদি তোমার
শরীর কোন নড়াচড়া না করে স্থির হয়, তা
তোমাকে আরও গভীর নীরবতায় নিয়ে যেতে
পারবে।

খুব সচেতনভাবে এক বলিষ্ঠ নির্ণয়ের সাথে প্রগাঢ়ভাবে এক সঙ্কল্পের সৃষ্টি কর যে তুমি এই মুহূর্তে বহির্জগতে ও অন্তর্জগতে যে প্রকার আছ, নিজেকে সেভাবেই স্বীকার করছ।

নিজেকে বল, 'আমার বহির্জগতে যথেষ্ট
আছে - অনেক সুন্দর ধনসম্পদ। আমার
অন্তর্জগতে যথেষ্ট আছে - বহু সদাত্মক গুণ।
আমি নিজেকে সম্পূর্ণরূপে স্বীকার করছি।
আমাকে বহির্জগতে ও অন্তর্জগতে বিকশিত
করার কোন প্রয়োজন নেই। যদি আমার
আমিত্ব আছে, তো ঠিক আছে। যদি আমার
অপরাধবোধ থাকে, তো ঠিক আছে। যদি
আমার ভয় আছে, তো ঠিক আছে। যদি আমার
লোভ আছে, তো ঠিক আছে। অন্যেরা আমার
সম্পর্কে যা বলেছে, তাও ঠিক আছে। আমি
সবকিছু গ্রহণ করছি, ঠিক বা বেঠিক। আমি
সবকিছু স্বীকার করছি।'

তোমার মন যা কিছু আপত্তি করে, ‘না, না, না, আমি এটা বা ওটা স্বীকার করতে চাই না,’ কমপক্ষে সম্পূর্ণরূপে স্বীকার করে নাও যে তুমি তা স্বীকার করতে পারছ না। সেটাকেও স্বীকার কর!

বর্তমান মুহূর্তকে স্বীকার কর। সমস্ত ভবিষ্যৎ মুহূর্তকে স্বীকার কর। যা কিছু তোমার মন তোমার জীবনে সম্ভাব্য সবচেয়ে খারাপ ঘটনা কল্পনা করে, সেই সম্ভাবনাকেও স্বীকার করে নাও। যদি তা ঘটে তুমি তা এড়িয়ে যেতে পারবে না। তা অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবিতাকে বোঝ ও তাকে স্বীকার কর। যেই মুহূর্তে তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারবে, আর কোন চিন্তার উদয় হবে না, মন নীরব হবে। সেই নীরবতাকে উপভোগ কর!

woman with raised arm

দ্বিতীয় ধাপ, যখনই তোমার কোন তাড়না হয় যেমন ক্ষুধা, তৃষ্ণা বা হাঁচি অথবা অন্য যে কোন প্রকার কার্যের তাড়না, যখন সেটা ঘটতে যায় অথবা যখন তুমি প্রায় কার্য করতে যাও, একদম থেমে যাও। ‘করা’-র আকাশ থেকে ‘বিদ্যমান থাকা’-র (সত্তার) আকাশে চলে যাও।

২) একদম থাম!

বর্তমান মুহূর্তে প্রবলভাবে তোমার
সচেতনতা নিয়ে আসার জন্য এটা খুব
শক্তিশালী প্রক্রিয়া।

সময় : যে কোন সময়ে, যে কোন স্থানে

‘একদম থাম!’ প্রক্রিয়াকে জীবনমুক্ত
মাস্টার জর্জ গুরর্জিফ ব্যাপকভাবে ব্যবহার
করেছেন।

যেই তোমার কিছু করার তাড়না হয়, থাম। তোমার ধূর্ততাও এক প্রকার তাড়না - তোমার বেঁচে থাকে জন্য এক তাড়না। তুমি সর্বদা চিন্তা কর যে বেঁচে থাকার জন্য তোমাকে ধূর্ত হতে হবে ও সর্বদা হাতিয়ার নিয়ে তৈরি থাকতে হবে। এবার সেই ধূর্ততাকে সরিয়ে ফেল। সরল ও আস্থাশীল হও।

৩) আবেগপূর্ণ স্মৃতিগুলির ওপরে ধ্যান

কর

আবেগপূর্ণ স্মৃতিগুলির বেদনা থেকে মুক্ত হও

সময় : প্রযোজ্য নয়

যখনই তুমি কোন আবেগপূর্ণ স্মৃতি দ্বারা আটকে যাও, সেটাকে নিয়ে বসো ও সেটার মধ্য দিয়ে সচেতনভাবে গিয়ে তার ওপরে ধ্যান কর। সেটা ভয় বা ভালোবাসা বা লাভ যাই হোক না কেন, তার মধ্যে সম্পূর্ণরূপে যাও। ধীরে তোমার অন্তরাকাশ সেই আবেগের স্মৃতি থেকে অসংযুক্ত হয়ে বিশোধিত হবে। যতক্ষণ পর্যন্ত সেই স্মৃতির সাথে কোন শক্তি বা মূল্য সংযুক্ত থাকে, তার ওপরে ধ্যান করতে থাক। তুমি শীঘ্রই সেই স্মৃতিকে অতিক্রম করে যাবে এবং তোমার অন্তরাকাশে প্রবেশ করতে পারবে।

woman sitting in cross-legged meditative pose
woman sitting in cross-legged meditative pose, smiling
woman sitting in cross-legged meditative pose

যখন তুমি অন্তর্দেশকে পুনরুদ্ধার কর,
তুমি সমগ্রতাকে প্রেম করতে সমর্থ হও,
তোমার হৃদয় অনায়াসে গলে যায়। যদি তুমি

এটা কয়েকবার অভ্যাস কর, তুমি সত্যকে দেখতে পাবে।

৪) পরিবর্তন - অপরিবর্তনীয় ঘটনা

সজাগ হও যে অপরিবর্তনীয় চেতনা হল পরম বাস্তবতা

সময় : যে কোন সময়ে, যে কোন স্থানে

যে পরিবর্তন ঘটছে তা বোঝ এবং
পরিবর্তনকে পরিবর্তনের মাধ্যমে গ্রাস কর।
তুমি পরম অপরিবর্তনীয় চেতনাকে খুঁজে
পাবে।

তুমি অনবরত চিরন্তন শক্তিকে পরিবর্তন করছ। তুমি যেন অবিশ্রাম পরিবর্তনশীল বহির্জগৎকে গ্রাস করে ফেল। পরিবর্তনশীল অন্তর্জগৎ যেন পরিবর্তনশীল বহির্জগৎকে গ্রাস করে ফেলে। বিশৃঙ্খলাকে বিশৃঙ্খলা গ্রাস করতে দাও। বিশৃঙ্খলাকে বিশৃঙ্খলা দ্বারা আচ্ছাদিত হতে দাও। বিশৃঙ্খলাকে বিশৃঙ্খলা দ্বারা ভরে যেতে দাও। শান্তিপূর্ণ, গভীর প্রশান্ত সচেতনতায় কেন্দ্রিভ হও।

তারপর যেভাবে মুরগী-মা তার
ছানাদের লালনপালন করে, নির্ণয় নাও :
পরিবর্তনকে পরিবর্তন দ্বারা গ্রাস করার এই
বোধকে আমি লালন করব। অবিশ্রাম প্রত্যক্ষ
কর যে তোমার অন্তরের পরিবর্তনশীল মন
পরিবর্তনশীল বহির্জগৎকে আঁকড়ে ধরে গ্রাস
করছে।

তুমি যাই কর না কেন, তোমার
অন্তর্জগৎ অথবা তোমার বহির্জগতের ওপরে
আস্থা রাখলে বিশৃঙ্খলাতে আস্থা রাখা হবে।

উদাহরণস্বরূপ, তুমি ভাবতে পার, ‘আমার
বাড়ীর কোণাতে এই সুন্দর ফুলের গাছটা
প্রয়োজন,’ এবং তুমি প্রায় সেই গাছটাকে
তোমার বাড়ীর সেই কোনাতে লাগাতে যাচ্ছ।
সেই গাছটিকে বসানো ও তাকে উপভোগ করা
শুরু করার সময়ে তোমার মনের পুরো অবস্থা
হয়ত পরিবর্তন হয়ে গেছে। তুমি নির্ণয় নিতে
পার যে এই গাছটাকে অন্য কোন জায়গায়
রাখলে ভাল! এটা এক খুবই সাধারণ
অভিজ্ঞতা।

A woman sitting in a meditative yoga pose (padmasana)

আরেকটা উদাহরণ : ধর, তুমি বাড়ী পাল্টাতে নির্ণয় নিলে। নতুন বাড়ী পছন্দ করে এবং সেই বাড়ী কেনার পরে হঠাৎ তুমি উপলব্ধি কর যে তুমি বাড়ীটিকে একদম চাও না। বরঞ্চ তুমি কোন ফ্ল্যাটে (অ্যাপার্টমেন্ট) থাকতে চাও অথবা আশ্রমে এসে থাকতে চাও।

সবকিছু অনবরত পরিবর্তন হয়ে
যাচ্ছে। ভিতরের পরিবর্তনশীল বাস্তবতাকে
উপলব্ধি কর এবং তাকে পরিবর্তনশীল
বহির্জগৎকে আঁকড়ে ধরে গ্রাস করতে দাও।
তাহলে কিছুই তোমাকে স্পর্শ করবে না।

এখন তুমি এটাকে বা ওটাকে ঠিক করতে চেষ্টা করছ। সেটা যেন দুটি নৌকাতে যাত্রা করা। এক নৌকায় একটা পা, অন্য পা আরেক নৌকায়। তুমি এই দুটি নৌকার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছ। কিন্তু এই পদ্ধতি কখনও কাজ করবে না। ঝাঁপ দাও এবং প্রবাহিত হতে শুরু কর, স্রোতের সাথে সাঁতার কাটা আরম্ভ কর!

যখন তুমি বোঝ যে ভিতরে ও বাইরে উভয় স্থান অনবরত পরিবর্তিত হচ্ছে, তখন পরিবর্তনকে পরিবর্তন দ্বারা গ্রাস কর এবং এই বোধকে হৃদয়ে লালন কর। দেখবে যে অপরিবর্তনীয়, নির্বিকার চেতনাই হল পরম বাস্তবতা।

এই বোধকে লালন করলে তুমি প্রচণ্ড
শক্তি অভিজ্ঞতা করবে। দেখবে যে আন্তরিকতা
ও প্রগাঢ়তা তোমার জীবনে, তোমার সত্তাতে
যুক্ত হবে। যখন সেই আন্তরিকতা ও প্রগাঢ়তা
তোমার মধ্যে যুক্ত করা হয়, তার অর্থ তুমি
জীবনমুক্তি সহকারে জীবনযাপন করছ।

জীবনমুক্তিতে বাস করা অর্থ
যথার্থভাবে শ্রদ্ধাশোল হয়ে বাস করা।
জীবনমুক্তিতে বাস করা অর্থ যথার্থ
অভিজ্ঞতাগুলিকে লালন করা, যথার্থ জ্ঞান ও
যথার্থ কার্যকে লালন করা।

৫) তোমার ভিতরে ও বাইরে সজীবতা অনুভব কর

এক সম্প্রসারিত চেতনা অভিজ্ঞতা কর

সময় : ২১ মিনিট

চোখ বোজ। স্থির হবার জন্য ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নাও। তুমি সচেতনভাবে সজাগতা অভ্যাস করতে যাচ্ছ। প্রথমে, যে চেয়ারে বসে আছ সেটাকে নিয়ে শুরু কর কারণ সেটা তোমার সবচেয়ে নিকটের বস্তু। প্রত্যক্ষ কর যে তুমি চেয়ারের ভিতরে সজীব। অনুভব কর যে তুমি তোমার চেয়ারের ভিতরে সজীব যেভাবে তুমি নিজের ত্বকের ভিতরে সজীবতা অনুভব কর। যতটা সজীব তুমি তোমার ত্বকের ভিতরে অনুভব কর, ঠিক ততটা সজীব তুমি সেই চেয়ারের ভিতরেও অনুভব কর। যে জীবন তোমার ত্বকের ভিতরে দ্যুতিমান, সেই একই জীবন চেয়ারেও দ্যুতিমান।

মানুষজন বৃত্তাকারে মেঝেতে শুয়ে আছে

তোমার চারপাশে বসা লোকেদের অনুভব কর এবং তাদের প্রত্যেকের ভিতরে নিজেকে সজীব অনুভব কর। তুমি যে প্রতিটি ব্যক্তির মধ্যে সজীব হয়ে আছ, স্পষ্ট অভিপ্রায় সহকারে তা প্রত্যক্ষ করার জন্য কিছু মুহূর্ত নাও। অনুভব কর যে তুমি সবকিছুতে সজীব হয়ে আছ - দেওয়াল, ফার্নিচার, মানুষ, ফুল, ঘর এবং এমনকি মেঝে পর্যন্ত।

৬) ফাঁপা বাঁশ

এটা এক সুন্দর 'শূন্যতা ধ্যান'। নিজের ভিতরে সবকিছু খালি করে ফেল এবং ঐশ্বরিক শক্তি গ্রহণ করার জন্য প্রস্তুত হও। ঐশ্বরিক হয়ে যাও।

সময় : ২১ মিনিট

শান্ত নীরব হয়ে বসো। তোমার দেহ
সম্পর্কে সজাগ হও। নিজের দেহের সাথে
স্বচ্ছন্দতা অনুভব কর।

এখন কল্পনা কর, তোমার দেহ একটা
ফাঁপা বাঁশ হয়ে গেছে। তোমার সমস্ত দেহ,
তোমার ত্বক, পেশী ও হাড়, সবই সেই বাঁশের
অংশ। এই স্থানের ভিতরে কিছুই নেই, আছে
কেবল শূন্যতা, ফাঁকা ও নীরবতা।

তোমার মনকে সক্রিয় হয়ে যেতে দাও।
কোন অভিজ্ঞতার জন্য অপেক্ষা করবে না,
কেবল বিদ্যমান থাক।

অকস্মাৎ তুমি দেখবে যে তোমার ভিতরে শক্তি ভরা হচ্ছে। যখন নিজেকে ফাঁপা কর, যখন তুমি আর প্রতিরোধ কর না, ঐশ্বরিক শক্তি তোমার ভিতরে প্রবাহিত হতে শুরু করে। ঈশ্বরের সংগীতের জন্য তুমি একটা বাঁশী হয়ে যাও। যদি তুমি এক মাস্টারের সাথে কার্য করছ, এক ফাঁপা বাঁশী হয়ে যাও, যার দ্বারা মাস্টার লীলা করতে পারেন।

প্রথমে তুমি ফাঁপা বাঁশ হবে, তারপর
বাঁশ অদৃশ্য হবে...এবং তুমি ঐশ্বরিক হও!
'তুমি' আর থাক না।

  1. আয়নার মধ্য দিয়ে নিজের দিকে তাকানো

অনবরত নিজেকে শক্তিপূর্ণ ও নবতেজোদ্দীপ্ত কর

সময় : ১০ মিনিট

একটা পূর্ণ দৈর্ঘ্যের আয়নার সামনে
দাঁড়িয়ে নিজের দিকে তাকাও। বাইরে থাকে
নিজেকে ভাল করে দেখ। তুমি হলে বিষয় এবং
আয়নায় প্রতিফলন তোমার মনোযোগের বস্তু।
তুমি অনুভব করবে তোমার শক্তি বস্তুর দিকে
প্রবাহিত হচ্ছে। তুমি দেখছ এবং তোমার
প্রতিফলনকে দেখা হচ্ছে।

এখন এক উল্টা ভূমিকা কল্পনা কর।
কল্পনা কর তোমার প্রতিফলন তোমাকে
দেখছে। এটাতে প্রথমে ভয় লাগতে পারে। তুমি
তোমার প্রতিফলনকে এইভাবে ভাবতে অভ্যস্ত
নও যে সেটা তোমাকে লক্ষ্য করতে পারে।

যদিবা সেই অনুভূতি অদ্ভুত ও ভয়ের হয়, সেটা কর। কয়েক মুহূর্তের মধ্যে তুমি এক বিরাট পরিবর্তন অনুভব করবে। তুমি অনুভব করবে যে সেই প্রতিফলন থেকে তোমার দিকে শক্তি প্রবাহিত হচ্ছে। তুমি এবারে বর্তনী বা সার্কিট-বন্ধ (closed the circuit) করেছ। শক্তি-বর্তনী বন্ধ করে তুমি নিশ্চিত করেছ যে শক্তি অপচয় হবে না, তা তোমার দিকে প্রবাহিত হয়ে ফিরে আসছে। তুমি নিজের শক্তি নিজের জন্য সংরক্ষণ করছ।

এই প্রক্রিয়া কয়েক দিন ধরে অভ্যাস
কর এবং তুমি এক নিশ্চিত পরিবর্তন অনুভব
করবে। তুমি আরও শক্তিপূর্ণ, আরও কেন্দ্রিত
হবে এবং নিজের ও অন্যের সাথে আরও
শান্তিতে থাকবে।

এটা তুমি সারাদিন অভ্যাস করতে
পার, কেবল আয়না ও তোমার প্রতিফলন নিয়ে
নয়। এটা তোমার মনোযোগের যে কোন
জিনিষ ও যে কোন ব্যক্তির সাথে চেষ্টা কর।
যখন তুমি তোমার শক্তি কোন কিছু বা কোন
ব্যক্তির দিকে চালিত করছ, কল্পনা কর সেটা
তোমাকেও শক্তি ফিরিয়ে দিচ্ছে। তুমি অনুভব
করবে সেই শক্তি তোমার দিকে ফিরে আসছে,
তোমায় নবতেজোদ্দীপ্ত করছে ও তোমার মধ্যে
নবজীবন সঞ্চার করছে! এটা তুমি সারাদিন
তোমার কম্পিউটারের সাথেও চেষ্টা করতে
পার!

  1. অঙ্গ শিথিলকরণ

এটা তাৎক্ষণিক শিথিলকরণের জন্য দ্রুততম প্রক্রিয়াগুলির মধ্যে একটা।

সময় : মাত্র দুই মিনিট - সময় থাকলে আরও বেশী

যদি একান্ত স্থান পাওয়া যায়, এই
অভ্যাস শুয়ে পড়ে কর। নতুবা একদম যতটা
পার স্বস্তিতে থাক।

চোখ বোজ। একটা লম্বা গভীর শ্বাস
নাও। তুমি শ্বাসকে ধরে রাখতে যাচ্ছ, তাই
যতটা পার গভীরভাবে শ্বাস গ্রহণ কর।

শ্বাস ভিতরে ধরে রেখে তোমার
অঙ্গগুলিকে একটা একটা করে টানটান করা বা
আঁটসাঁট করা শুরু কর। তোমার পায়ের পাতা
ও গোড়ালির গাঁট থেকে শুরু কর, তারপর এস
তোমার কাফ পেশীতে ও হাঁটুতে, তারপর
তোমার নিতম্বকে টানটান কর। ওপরদিকে
আসার সময় আগের টানটান করা দেহের
অংশকে আলগা করবে না।

A person seated in a meditative posture with hands raised

এখন তোমার কোমরে আস, তারপর
পেটে আস। তোমার পেটের পেশিগুলিকে যতটা
পার টানটান কর। স্বতশ্চলভাবে তোমার
কুঁচকির পেশীও টানটান হবে।

তারপর তোমার বুক ও পিঠে যাও।
তোমার পিঠের মেরুদণ্ডের সবকটি অস্থিকে
টানটান কর। তোমার বাহু ও হাতকে টানটান
কর, হাতের আঙ্গুল থেকে শুরু করে এবং
তোমার বাইসেপ্স পেশীতে যাও। কাঁধের হাড়,
ঘাড় ও গলার পেশীগুলিকে আঁটসাঁট কর।
বিশেষ করে তোমার ঘাড়ের পেশীতে চাপ ধরে
রাখ।

তোমার মুখ নাড়াও। তোমার মুখে কত
পেশী আছে বলে তুমি সজাগ আছ, বস্তুত তার
থেকে বেশী পেশী মুখে আছে। তোমার
মুখগহ্বর, নাসিকাছিদ্র, চোখ, ভ্রু, কপাল ও
গালের পেশীগুলিকে আঁটসাঁট কর। চোখের
পাতা চেপে বন্ধ কর। তোমার দাঁতগুলিকে
আঁটসাঁট কর। তোমার সমস্ত মুখমণ্ডলকে
চেপে একটা বল (ball) বানাও। স্মরণে রাখ,
এই সময়ে তোমার বাকী শরীরকে আরাম
করতে দেবে না।

এই প্রকার টানটান অবস্থায় যতক্ষণ
পার থাক। যখন তুমি তোমার শ্বাসকে আর
ধরে রাখতে পার না, তাকে এক বিরাট তোড়ে
বার করে দাও, একইসাথে তোমার শরীরকে
একদম রিল্যাক্স করতে দাও।

A person lying down in relaxation (shavasana)

এক মিনিট ধরে এই শারীরিক ও মানসিক স্বস্তির অবস্থায় থাক। এই প্রক্রিয়া দেহ ও মন উভয়কে আরাম দেয় এবং তোমাকে কেবল দুই মিনিটে সতেজ করে দেয়। যদি সময় থাকে, এই প্রক্রিয়া তিনবার কর।

৯) আমি আছি

নিজের মধ্যে ফিরে যাও এবং সত্য ‘তুমি’-র ঝলক পাও!

সময় : যেকোন সময়ে, যেকোন জায়গায়

প্রতি মুহূর্তে প্রতি কার্যে নিজের সম্বন্ধে সজাগ হবার জন্য এই প্রক্রিয়া। তোমাকে কেবল নিজেকে স্মরণ করতে হবে, স্মরণ কর ‘আমি বিদ্যমান’ - যখন তুমি খাও, পান কর, হাঁট, কথা বল। সজাগ হও যে ‘আমি আছি’ এবং তোমার নিজের আত্মায় এক চিরন্তন প্রবাহ অবিষ্কার কর।

A woman looking forward

তোমার সমস্ত আমোদপ্রমোদ কেবল
নিজেকে ভুলে থাকার চেষ্টা। নিজেকে ভোলার
চেষ্টা করবে না। নিজেকে ভুলে থাকার চেষ্টা
তোমার জীবনে আরও বেশী করে সমস্যা নিয়ে
আসবে।

তুমি নিজের সম্বন্ধে যা জান অথবা যা
কিছু তোমাকে তোমার সম্বন্ধে শেখানো হয়েছে,
তাদের থেকে রিল্যাক্স করার চেষ্টা কর।
একমাত্র মনে রাখ 'আমি বিদ্যমান'।

নিজেকে স্মরণ রাখা চিন্তা করা নয়, সেটা হল সচেতনতা। যদি তুমি চিন্তা কর 'আমি বিদ্যমান', তুমি জিনিষটা হারিয়ে ফেলেছ। তাই সাধারণত আমরা শেষে করি, শব্দগুলিকে বারবার বলি, 'আমি আছি, আমি বিদ্যমান'। শব্দাবলী অভিজ্ঞতা নয়। ভাষায় প্রকাশ করবে না, কেবল অনুভব কর, আমি আছি। তোমাকে তোমার দেহ, মন সম্বন্ধে, তোমার প্রতিষ্ঠা ও সামাজিক পদমর্যাদা সম্বন্ধে চিন্তা করতে হবে না, কোন চিন্তার দরকার নেই।

যখন তুমি হাঁটছ, এক মুহূর্ত থাম
এবং সজাগ হও যে তুমি বিদ্যমান। যখন কিছু
স্পর্শ কর, সেই অনুভূতি অনুভব কর। যখন
কেউ তোমাকে স্পর্শ করে, সেই স্পর্শ অনুভব
কর এবং যাকে স্পর্শ করা হচ্ছে তাকে অনুভব
কর - সেটা তো তুমি। তোমার চেতনা আরও
সূক্ষ্ম হবে।

এই সচেতনতাকে তোমার সাথে সব
জায়গায় বহন করে নিয়ে যাও। সজাগ হও যে
তুমি তোমার মুখমণ্ডলে সূর্য ও তোমার চুলে
বাতাস অভিজ্ঞতা করছ। যে অভিজ্ঞতা করছে,
তার সম্বন্ধে সজাগ হও। একদম অনুভব কর,
আমি বিদ্যমান। এক মুহূর্তের জন্য তুমি
তোমার মধ্যে জোরে ফিরে আসবে। গভীর
নীরবতা, বাস্তবতার এক ঝলক তুমি পেয়ে
যাবে।

১০) কেবল বসো

মন-নেই অবস্থার ঝলক পাও

সময় : ২১ মিনিট

এই ধ্যানটি জেন্ থেকে নেওয়া। জেন্
শব্দ ‘জাজেন্’ অর্থ ‘কেবল বসে থাকা’
সবচেয়ে কঠিন ব্যাপার হল কেবল বসে থাকা,
কিছুই না করা! এই প্রক্রিয়া না করার জন্য
তোমার মন নানা রকম তর্ক, কারণ বা
অজুহাত নিয়ে এগিয়ে আসবে।

মন দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করবে যে এটা নিছক সময়ের অপচয়। যদি তুমি লেগে থাক, মন নিদ্রালু হয়ে পড়বে, দিবাস্বপ্ন দেখবে, তা কল্পিত বস্তু দেখাও শুরু করতে পারে।

এই ধ্যানের পুরো উদ্দেশ্য হল মনকে
ইচ্ছামত সমস্ত রকম খেলা খেলতে দেওয়া।
একদিন মন তোমার সাথে এই খেলা খেলতে

একদম বিরক্ত হয়ে যাবে। মন অবশেষে
উপলব্ধি করবে যে সে তার খেলা খেলে আর
তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মন তখন
স্বেচ্ছায় একদমই পড়ে যাবে।

এই ধ্যানের জন্য, এমন যে কোন
জায়গায় বসতে পার যেখানে বিরক্ত জবে না।
যদি বেশী নড়াচড়া হয়, তা তোমাকে বিরক্ত বা
বিক্ষিপ্তচিত্ত করে ফেলতে পারে। একটা
আরামদায়ক ভঙ্গী বা আসন খুঁজে বার কর
যেটাতে তুমি না নড়ে কমপক্ষে আধা ঘণ্টা বসে
থাকতে পার। দরকার হলে একটা মাদুর বা
গদি ব্যবহার করতে পার। দেহ অবিচল হলে,
মনও স্থির হয়।

তোমার মেরুদণ্ড সোজা রাখ। প্রয়োজন
হলে অবলম্বন ব্যবহার কর। পারলে সেটা
ছাড়াই করার চেষ্টা কর। একটা তালু অন্য
তালুর ভিতরে রাখ, বুড়ো আঙ্গুলদুটি একে
অপরকে স্পর্শ করে বৃত্তাকার গঠন কর।

প্রকৃতিকে লক্ষ্য করা এক ভাল পছন্দ।
এমনকি ঘরের ভিতর থেকে তুমি জানালা দিয়ে
আকাশ দেখতে পার। অথবা তুমি একটা সাদা
দেওয়ালের দিকে মুখ ক'রে বসতে পার। অথবা
তুমি ঘরের কোণার দিকে মুখ করেও বসতে
পার।

কোনকিছুতে তোমার মনোযোগ দিও
না। মনোনিবেশ মুছে ফেলে তোমার চোখকে
কোনকিছুতে কেন্দ্রিত না করে অর্ধনিমীলিত
(আধা খোলা) রাখ। তোমার দৃষ্টি হালকাভাবে
দূরে রাখ। তা তোমাকে আরাম দেবে। তোমার
শ্বাসপ্রশ্বাস স্বচ্ছন্দ ও স্বাভাবিক রাখ।

সজাগ ও সচেতন থাক। তোমার মনোযোগকে কোন নির্দিষ্ট বস্তুতে কেন্দ্রিত হতে না দিয়ে গ্রহণোন্মুখ হয়ে থাক। মুহূর্তে বিদ্যমান থাক, মুহূর্ত থেকে মুহূর্তে।

প্রথম প্রথম কিছুই না করে কেবল বসে থাকতে অসুবিধা হবে। কিন্তু কয়েক দিনের মধ্যে তুমি সেটাকে খুব উপভোগ করতে শুরু করবে। স্তরে স্তরে প্রকৃতপক্ষে তুমি মনের চলে যাওয়া অনুভব করতে শুরু করবে। তুমি ‘মননেই’ অবস্থার ঝলক পাবে।

১১) আহার ও পান করার সময় সচেতনতা

তোমার সচেতনতা বাড়াও

সময় : যখনই খাও ও পান কর

সাধারণত আমরা খাবার চিবিয়ে খাই
না, আমরা খাবার কেবল গলা দিয়ে গিলে
ফেলি। আমরা খাবারের স্বাদ প্রায় নিই না।

A woman eating mindfully

এখন যখনই তুমি খাবে, সচেতনতার সাথে খাবে। সম্পূর্ণরূপে তার আস্বাদন গ্রহণ কর। স্বাদ হয়ে যাও। যখন সত্যি তুমি খাবারের মিষ্টত্ব অনুভব কর, তুমি তাকে কেবল মুখের মধ্যে অনুভব করবে তা নয়, তা তুমি সমস্ত শরীরে অনুভব করবে।

woman drinking with eyes closed

জল পান করার সময়, জলের শীতলতা
তোমার গলা দিয়ে জল পাকস্থলীতে নামার
সময় অনুভব কর। চোখ বন্ধ কর এবং তা
ধীরে ধীরে পান কর, প্রতিটি চুমুক উপভোগ
করে। শীতলতাকে প্রগাঢ়ভাবে অনুভব কর,
কেবল মুখে নয়, তা সমস্ত শরীরে অনুভব কর।

১৩) ‘হ্যাঁ’ বল

উচ্চতর বুদ্ধিমত্তার কাছে নমনীয় হও, gলে যাও, সমর্পণ কর

সময় : যেকোন সময়ে, যেকোন স্থানে

যদি তুমি লক্ষ্য কর, দেখবে প্রায় সব
সময়েই তুমি ‘না’ বলতে চাও - সেটাতে
তোমার ব্যক্তিত্ব ও আমিত্বের এক দারুণ
অনুভূতি হয়। ‘না’ বললে নিজেকে কিছু একটা
মনে হয়। ‘হ্যাঁ’ বলতে তোমার আমিত্ব হীনবোধ
করে, মনে হয় যেন কারো অধীনে চলে যাচ্ছ।

এখন এটাকে ঠিক উল্টো করতে শুরু করার চেষ্টা কর। নির্ণয় নাও যে পরের চব্বিশ ঘণ্টা তুমি সমস্ত পরিস্থিতিতে ‘হ্যাঁ’ বলা শুরু করবে। লক্ষ্য কর, কিভাবে ‘না’ নামমাত্র প্ররোচনাতেই লাফিয়ে সামনে চলে আসে। যে কোন পরিস্থিতিতে তোমার মন ‘না’ বলতে চায়। এখন এই ‘না’-কে উদিত হতে দেখ এবং তাকে ফেলে দাও। সচেতনভাবে বল ‘হ্যাঁ’।

smiling woman

তুমি নিজেকে নমনীয় ও দ্রবীভূত
অনুভব করবে এবং তুমি নিজের মধ্যে এক
নতুন স্বচ্ছন্দ অভিজ্ঞতা করবে। অন্যেরাঙ
অনুভব করবে যে তুমি এখন এক অনেক
নমনীয় ও উন্মুক্ত হয়েছ।

১৪) তোমার দেহ ও মনকে লক্ষ্য কর ও আরাম কর

যে কোন চাপ থেকে রিল্যাক্স কর। যা কিছু কর তাতে প্রেম অনুভব কর।

সময় : যেকোন সময়ে, যেকোন স্থানে

প্রতিটি মিনিটে তোমার দৈনন্দিন কার্য
সম্পর্কে সজাগ হও। যা কিছু কর না কেন তা
সচেতনভাবে আরাম করে কর। দেহের কোন

অংশে কোন চাপ ধরে রাখলে তা থেকে সচেতনভাবে আরাম কর।

নিজে যেমন আছ ঠিক সেভাবেই
নিজেকে স্বীকার কর। তোমার জন্য জীবনের
উপহার নিয়ে আসার জন্য প্রতিটি মুহূর্তকে
স্বীকার ও স্বাগত কর।

তুমি যা কিছু করছ, তা প্রেম ও আনন্দ সহকারে কর। যা কিছু কর বা অনুভব কর তাতে পূর্ণ ও শ্রদ্ধাশীল হও। তোমার 'বিদ্যমান থাকা' ও 'করা'-র গুণমান একেবারে পরিবর্তিত হয়ে যাবে।

  1. তুমি আছ নাকি?

বর্তমানের লাফ দাও!

সময় : ঘুমানোর সময় অথবা যেকোন সময়ে যেকোন স্থানে

নিজেকে প্রশ্ন কর, ‘তুমি আছ নাকি?’

A woman sitting in a meditative posture

যেই তুমি সচেতনভাবে নিজেকে এটা
জিজ্ঞাসা কর, চিন্তা বন্ধ হবে। এখন তোমার
প্রশ্নের উত্তর দাও, ‘হ্যাঁ।’ তাতে তোমার
সচেতনতাকে সরাসরি বর্তমানে নিয়ে আসবে!

এটা তুমি বিশেষ করে ঘুমানোর আগে
চেষ্টা করতে পার। নতুবা, যেকোন সময়ে এবং
যেকোন বার করা ঠিক আছে।

  1. শব্দাবলীকে অতিক্রম করে

শব্দাবলী যা বর্ণনা করতে পারে, তাকে অতিক্রম করে অভিজ্ঞতা করা শেখ। তুমি অস্তিত্বের প্রকৃত সৌন্দর্য্য অভিজ্ঞতা করবে। তখন জীবন চিরন্তন আনন্দের হয়ে যায়।

সময় : যেকোন সময়ে, যেকোন স্থানে

কোন শব্দাবলী না নিয়ে এসে জিনিষগুলির দিকে তাকাও।

যখন তুমি একটি ফুলের দিকে তাকাচ্ছ, একদম তাকাও। ‘কি সুন্দর গোলাপ!’

  • এই প্রকার কোন শব্দাবলী প্রয়োগ সশব্দে বা নিঃশব্দে করবে না। কেবল দেখ, পূর্ণরূপে সচেতন হয়ে। সেটা হল সত্যি গোলাপকে দেখা। কেবল তখন তুমি গোলাপের সাথে সম্পর্কিত হতে পারবে। কেবল তখন গোলাপ তার বাস্তবতা তোমার কাছে প্রকাশ করে।

রাতের আকাশে চাঁদকে দেখ। চাঁদকে
পান কর। কেবল লক্ষ্য কর, ভেবো না সেটা
কত সুন্দর অথবা তুমি জান যে এটা চাঁদ বা
সেরকম অন্য কিছু।

মাঝেমধ্যে তুমি নিজেকে আয়নাতে দেখতে পার। নিজেকে প্রগাঢ়ভাবে আয়নাতে দেখ। শুধু লক্ষ্য কর, শুধু প্রত্যক্ষ কর। দেখবে অস্তিত্ব ও তার সৃষ্টি কত সুন্দর এবং কিভাবে তোমার শব্দাবলী সবকিছুকে নীরস বিষয়ে নামিয়ে আনে।

  1. সমালোচনা

ঠিক করে সমালোচনা কর!

সময় : যেকোন সময়ে, যেকোন স্থানে

যখন তুমি কারো সমালোচনা করতে অনুভব কর, এটা চেষ্টা কর।

সমালোচনা করার আগে ব্যক্তির যে বিষয়ে তুমি খুঁত ধরছ তার একটা সকারাত্মক বিকল্প আবিষ্কার কর। যদি তুমি কোন সকারাত্মক বিকল্প বার না করতে পার, তবে অপেক্ষা কর। কাউকে অগঠনমূলক প্রতিক্রিয়া জানানো কোন কাজের হয় না। সকারাত্মক বিকল্প খুঁজে বার কর এবং তারপর ব্যক্তিটিকে সমস্যাটা দেখানোর সাথে সাথে প্রস্তাবিত সমাধানও প্রদান কর। তখন তোমার সমালোচনা উপযোগী ও গঠনমূলক হবে।

  1. বাইরের ও ভিতরের উদ্দেশ্যহীন বিচরণ

উদ্দেশ্যহীন বিচরণ প্রত্যক্ষ কর এবং আসল ‘তুমি’-তে রিল্যাক্স কর

সময় : ২১ মিনিট

চোখ বন্ধ কর। একদম আরাম করে বসো।

মনকে নিয়ন্ত্রণ করার কোন প্রয়োজন নেই।

যদি তোমার মন বাইরের কোন কিছুতে যায়, ‘তুমি’ ছাড়া অন্য কোন কিছুতে বাস করে, তাকে বলে, বাইরের উদ্দেশ্যহীন বিচরণ। কেবল মনে রাখবে তুমি এখানে এবং তোমার মন বিচরণ করছে। যেই মুহূর্তে তুমি ‘তুমি’-কে স্মরণ কর, তুমি তোমার নাম বা তোমার সম্পর্কে কোন ধারণা স্মরণ কর, সেটা হল ভিতরের বিচরণ।

বাইরের ও ভিতরের বিচরণকে লক্ষ্য কর। তোমার সম্পর্কে তোমার ভিতরে যে কোন ধারণা এলে সেটাও বিচরণ, ভিতরের বিচরণ। এই বিচরণগুলিকে লক্ষ্য কর, তাদের থেকে রিল্যাক্স কর। যদি সেই চিন্তা দ্বারা অস্থির হও, ফিরে আস। আবার বাইরের ও ভিতরের বিচরণ স্মরণে রাখ। আরাম কর এবং বাইরের বিচরণ ও ভিতরের বিচরণ সম্পর্কে সজাগ হও।

যা তুমি নও, কিন্তু যাকে তুমি ‘তুমি’
ব’লে মনে করছ, তার ওপরে অনবরত
সচেতনতা নিয়ে এলে তুমি প্রকৃত ‘তুমি’-র
ঝলক পাবে, যা হল নিখিল জগৎ বা সমগ্র
মহাবিশ্ব।

  1. সবকিছুকে বাইরে রাখ

সমস্ত জানাকে সরিয়ে ফেল এবং পরম স্বাধীনতা অভিজ্ঞতা কর

সময় : ১০ মিনিট

তোমার অন্তর্দেশ থেকে সবকিছুকে
সরিয়ে ফেল - যা কিছু তুমি শুনেছ, দেখেছ বা
পড়েছ। সবকিছু বাইরে রাখ এবং দ্যাখ,
তোমার অন্তর্জগতে কি হয়। যদি কোন চিন্তার
উদয় হয়, একদম জান যে সেটা তোমার
অন্তর্জগতের নয়। হয় সেই চিন্তা অন্য কারো

থেকে এসেছে অথবা সেটা তোমার অন্তর্দেশ
থেকে আগে আসা কোন চিন্তার বা
চিন্তাসমূহের উপজাত (বাইপ্রোডাক্ট)।

যত কিছু শিক্ষা, ধারণা তুমি শুনেছ,
সবকিছু বাইরে রাখ। তোমার ভিতরের
আকাশকে খালি হতে দাও। যদি তুমি এই
পদ্ধতি কিছু মুহূর্ত চেষ্টা কর, এই পদ্ধতি
অভ্যাস করার পারদর্শীতা পেয়ে যাবে।

কমপক্ষে দিনে একবার কেবল দশ
মিনিটের জন্য সবকিছুকে বাইরে কর, দেখবে
তোমার ভিতরে বিরাট শান্তি ও নীরবতা ঘটছে।

এক স্পষ্ট সঙ্কল্প রাখ যে তোমার মাথায় প্রবেশ করানো সমস্ত শিক্ষা, ধারণা ও শব্দাবলীকে তুমি তোমার অন্তরাকাশের বাইরে রাখবে, এমনকি এখনের এই সবকিছুকে বাইরে বার করার শিক্ষাকেও বার করে দাও! কোন শব্দ (word), কোন শিক্ষা, কোন ধারণা, কোন মিথ্যা, কোন সত্য, কোন পবিত্রতা বা অপবিত্রতাকে অনুমতি দেবে না। তুমি সেই পরম স্বতন্ত্রতায় থাক, তুমি চাপ মুক্ত হও এবং তোমার মাথায় ঢোকানো ধারণাগুলি থেকেও মুক্ত হও। পুনরায় নীরবতা ও শূন্যতাকে আবিষ্কার কর, সেটাই তো তোমার প্রকৃত প্রকৃতি যা তুমি হারিয়ে ফেলেছিলে।

২০) শত্রুদের সামলানো

তথাকথিত শত্রুদের থেকে অবিচলিত থাক

সময় : চব্বিশ ঘণ্টা

মনে তোমার শত্রুদের ছবি নিয়ে আস। যেই মুহূর্তে তুমি তাদের ছবি নিয়ে আস, তুমি

ঘৃণা অনুভব করবে এবং বহু কথা আসবে - যে
কথা তুমি তাদের বলতে চেয়েছিলে কিন্তু বলার
সুযোগ হয় নি অথবা তুমি হয়ত তাদের তা
বলার জন্য কখনও যথেষ্ট সাহস পাও নি।
মাঝেমাঝে এমনও হয় যে তোমার অনেক কথা
বলার আছে এবং সুযোগ পেয়ে তুমি অর্ধেক
কথা বলতে পেরেছ, কিন্তু বাকী অর্ধেক মাথা
গরম হবার জন্য ভুলেই গেছ।

তাই এখন তোমার শত্রুর ছবি নিয়ে
আস এবং যখন সেই কথা ও অনুভূতি তোমার
ভিতরে ফুলে ফেঁপে উঠছে, গভীরভাবে শ্বাস
নিয়ে স্থির হও ও রিল্যাক্স কর।

তোমার অন্তর্দেশে ছবিটিকে ধরে রাখ,
মন যা বলে চীৎকার করতে চায় তা করতে
দাও। কয়েক মিনিট পরে দেখবে, কেবল যে
তোমার চীৎকার করে কথার সংখ্যা কমে গেছে
তা নয়, তুমি তোমার সমস্যার ভিতরে আরও
পরিষ্কারভাবে তাকাতে শুরু করেছ।

A woman looking aside

নীরবতার সাথে তোমার ঘৃণার পাত্রের ছবিটি অন্তর্দেশে ধরে রাখলে শত্রুতা, হিংসা ও প্রতিশোধপরায়ণতা কমে যাবে।

অকস্মাৎ তুমি দেখবে তোমার ভিতরে
আর কোন হিংস্রতা নেই। এমনকি যখন তুমি
সেই ব্যক্তিটিকে সরাসরি দেখ, সেই ভয়ের বা

আগুনের উদ্রেক হবে না। তুমি আরাম করবে,
তুমি জিনিষগুলিকে শান্তভাবে পরিচালনা
করবে। কোন ব্যক্তির ওপরে প্রবল ঘৃণা ও
শত্রুতা থেকে বার হয়ে আসার জন্য এটা
একটা নীরব বিশোধন প্রক্রিয়া (ক্যাথারসিস)।

বাকী দিন যাকেই দেখ, সে তোমার বন্ধু বা শত্রু হোক, তোমার দেহের উষ্ণতা একই রাখার চেষ্টা কর। তোমার ভিতরে চিন্তার সংখ্যা একই রাখার চেষ্টা কর। আরাম কর, অস্থির হবে না, তোমার কেন্দ্রে ফিরে আস। তুমি তোমার ভিতরে অনেক মাত্রা উন্মুক্ত হতে দেখবে এবং সারাদিন তুমি এক গভীর নীরবতা বহন করতে সমর্থ হবে, যে নীরবতা তুমি ধ্যানে অভিজ্ঞতা করেছ।

২১) বন্ধন ও স্বতন্ত্রতা ছাড়িয়ে

তুমি যেভাবে জলে এক সূর্যকে বহু সূর্য হয়ে প্রতিফলিত হতে দেখ, একইভাবে একটিমাত্র প্রকৃত উৎস দেখ এবং সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হও।

সময় : ১১ মিনিট

যদি রোদে তুমি দশটি পাত্রে জল ভরে
রাখ, তুমি দশটি জলের পাত্রে সূর্যের দশটি
প্রতিফলন দেখতে পাবে। যদি তুমি একটা
একটা করে পাত্র ভেঙ্গে ফেলতে থাক, সূর্যের
সংখ্যা কমতে থাকবে। অকস্মাৎ যদি তুমি শেষ
পাত্রটি ভাঙ্গ, তখন কোন প্রতিফলনই থাকবে
না, কেবল একটি সূর্য থাকবে। কেবল একটি
সূর্য আছে, কিন্তু জলে বহু প্রতিফলন আছে।
একইভাবে, কেবল একটি অতিচেতনা আছে,
একটাই উৎস, আমাদের সবার মধ্যে তার বহু
প্রতিফলন!

জলে বহু সূর্য দেখা গেছে। কিন্তু যখন
তুমি উৎসের জন্য তাকাও, তুমি কেবল একটি
সূর্য দেখবে। সেই একটি উৎসের অসংখ্য
প্রতিফলন আছে। যেকোন একটি প্রতিফলনকে
অধ্যয়ন কর এবং যখন তুমি সেই প্রতিফলন
কোথা থেকে আসছে তা দেখার জন্য তাকাও,
তুমি সর্বদাই উৎসকে খুঁজে পাবে।

তোমরাও প্রত্যেকে এক একটা প্রতিফলন। তোমার দেহ-মন যেন একটা আয়না এবং ঈশ্বর হলেন অতিচেতনা। সেই সঠিক স্থানটি যেখানে উৎস অতিচেতনা (পরমাত্মা, super consciousness) তোমার দেহ-মন আয়নাকে স্পর্শ করে, তাকে বলে জীবাত্মা বা ব্যক্তিগত চেতনা (individual consciousness)। বহু জীবাত্মা আছে, কিন্তু তুমি যদি উৎসের সন্ধানে যাও, তুমি একই পরমাত্মাতে পৌঁছাবে। জলে বহু সূর্য প্রতিফলিত হচ্ছে, কিন্তু উৎস এক।

সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বহু দেহ-মনের
প্রতিফলন এবং সমস্ত প্রতিফলনের একটিই
উৎস।

যখন তুমি বোঝ যে সমগ্র ব্রহ্মাণ্ড সমস্ত দেহ-মনের প্রতিফলন, কিছু করার জন্য তোমার প্রচেষ্টা বা সংকল্প বা প্রয়োজন মিলিয়ে যাবে!

যদি তুমি বোঝ যে সমস্ত প্রতিফলনের একই উৎস, তুমি শান্তিতে আরাম করবে।

২২) ইন্দ্রিয়োপলব্ধি অতিক্রম করে গভীরভাবে চিন্তা কর

'মন নেই'-এর পরমানন্দ অভিজ্ঞতা কর

সময় : ১০ মিনিট

যেই মুহূর্তে তুমি কিছু ইন্দ্রিয়োপলব্ধি কর, যেই মুহূর্তে তুমি সেটা সম্পর্কে চিন্তা করতে সমর্থ হও, তা অতীত হয়ে গেছে।

দৃষ্টান্তস্বরূপ, শুরুতে যখন তোমাকে তোমার চিন্তার ঊর্ধ্বে কিছু চিন্তা করতে বলা হয়েছিল, তুমি হয়ত সম্পূর্ণ সৌরজগৎ সম্বন্ধে চিন্তা করে ফেলেছ। কিন্তু যেই মুহূর্তে তুমি সৌরজগৎ সম্পর্কে চিন্তা করেছ, তুমি সেটাকে আরও একটা চিন্তা বানিয়ে ফেলেছ! তাই এখন সেটা ছেড়ে দাও। তারপর তারও ঊর্ধ্বে কিছু চিন্তা কর। তুমি হয়ত সৌরজগৎ ছাড়িয়ে কোন নক্ষত্রমণ্ডলী বা গ্যালাক্সি চিন্তা করবে। যখন তুমি নক্ষত্রমণ্ডলী চিন্তা করতে সমর্থ হও, সেই চিন্তাকেও ছেড়ে দাও। গ্যালাক্সি ছাড়িয়ে যাও। যখন তুমি ছাড়িয়ে যাবার জন্য অনবরত মনকে প্রসারিত কর, তুমি বর্তমান মুহূর্তে থাকবে।

woman looking forward

বোঝ, যেই মুহূর্তে তুমি কিছু করায়ত্ত করতে পারছ এবং সেটা সম্বন্ধে চিন্তা করছ, তুমি ইতিমধ্যে তাকে বানিয়ে ফেলেছ অতীতে, তোমার সম্পদে। তোমার মন সেখানে সমৃদ্ধিলাভ করতে পারে। তাই তুমি যা চিন্তা করতে পার তাকে ছাপিয়ে চিন্তা করতে থাক। এমনকি যদি তুমি যা চিন্তা করতে পার না - সেটা চিন্তা করছ, সেই চিন্তাটিকেও ছেড়ে দাও। মন সর্বদা সবকিছুকে ধরে রাখার চেষ্টা করবে এবং তাদের জমিয়ে রাখবে, যাতে সেগুলিকে মন ষাঁড়ের মত আস্তে আস্তে ভক্ষণ ও রোমন্থন করতে পারে! তাই তুমি যা ইতিমধ্যে করায়ত্ত করেছ সেটাকে আবার মনেতে ফিরিয়ে আনবে না। তাদের অনবরত ছেড়ে দাও।

যা কিছুকে তুমি তোমার জীবনের চরম
বলে মনে কর, তা ছেড়ে দাও এবং তোমার
চিন্তাকে আরও বড় কিছুতে প্রসারিত কর।
তখন আবার তোমার মন কোন কিছুকে
করায়ত্ত করবে। কিন্তু মনকে সেই ধারণা ধরে
রাখতে দেবে না, সেটাকেও ছেড়ে দাও। তোমার
মন অনবরত বলবে, ‘যদি আমি প্রতিটি
মুহূর্তকে ছেড়ে দিই, তাহলে আমার কি হবে?
কোথায় সেটা শেষ হবে?’

এই শেষ সম্পর্কে বিব্রত হবে না। এই প্রশ্ন করে তোমার মন কোন একটা কিছু আঁকড়ে ধরার কেবল চেষ্টা করছে। অভ্যাসটি শুরু করার আগেই তোমার মন তোমাকে প্রমাণ করতে বলছে। সেই অনুমতি দেবে না। সেখানেই তুমি প্রতারিত হও। বোঝ, তুমি অনবরত প্রতিটি সীমারেখা, প্রতিটি চিন্তা মুছে ফেলতে থাক এবং সম্প্রসারিত হতে থাক, সবকিছু ছাড়িয়ে যাও।

প্রকৃত মাস্টার বা প্রকৃত মহাবিশ্ব বা
প্রকৃত ঈশ্বরের ধ্যান কর। তুমি হয়ত মনে
করতে পার তুমি ঈশ্বরের সারমর্ম করায়ত্ত

করেছ, কিন্তু তা কখনও হতে পারে না, কারণ
তোমার মন কখনও প্রকৃত ঈশ্বরকে করায়ত্ত
করতে পারে না! যদি তোমার মন ঈশ্বরকে
করায়ত্ত করতে পারে, তার অর্থ তোমার মন
ঈশ্বরের থেকে বড়। তাই তুমি যা করায়ত্ত
করেছ তা ঈশ্বর নয়, সেটা ঈশ্বর সম্পর্কে
কেবল তোমার ধারণা। সেই ধারণাকে ছেড়ে
দাও ও আবার চেষ্টা কর। তার চেয়ে বড়
কিছুকে ধরার চেষ্টা কর।

অবিশ্রাম পরম সত্যকে ধরার চেষ্টা কর। বোঝ, যখন তুমি কোন নির্দিষ্ট ধারণা তোমার মন থেকে ফেলে দাও, তখন সেই ধারণার সাথে সাথে তোমার মনের হাড়ের গঠনের থেকেও একটা হাড় ফেলে দেওয়া হয়। প্রতিবার মন থেকে কিছু চিন্তাকে ফেলে দেওয়া হলে, মনের অস্থি-গঠন থেকে একটা একটা করে হাড়কে ফেলে দেওয়া হয়। তাই এইভাবে ফেলে দিতে থাকলে, সবশেষে অস্থি-গঠনের আর কোন হাড় বাকী থাকবে না! হঠাৎ তুমি দেখবে তোমার পুরো মনকে ফেলে দেওয়া হয়েছে! তুমি ‘মন নেই’-এর পরমানন্দ অভিজ্ঞতা কর।

  1. তোমার ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার কর

তোমার অন্তর্দেশকে অভিজ্ঞতা কর

সময় : দিনে ৫ মিনিট বা ১ থেকে ২ মিনিট, দিনে পাঁচবার

এটা যেকোন সময়ের ধ্যান। শুরুতে
তুমি হয়ত এই ধ্যান একবারে পাঁচ মিনিটের
বেশী করতে পারবে না। তুমি সময় কমিয়ে
এক থেকে দুই মিনিট করতে পার, কিন্তু এটা
প্রতিদিন পাঁচবার করার চেষ্টা কর। সকালে
জলখাবারের আগে একবার কর, একবার
দুপুরের ভোজনের আগে, একবার রাতের
ভোজনের আগে এবং দুটি ভোজনের মাঝে
দুইবার।

ঢিলা কাপড় পর; যেন পোশাক তোমার দেহ স্পর্শ করছে না।

A person sitting in a cross-legged meditative pose with hands covering their ears.

তোমার চোখ ও মুখ চেপে বন্ধ কর।
এখন তোমার কান হাত দিয়ে বন্ধ কর। সমস্ত
ইন্দ্রিয়গুলির অনুভূতিগুলি বন্ধ কর, চোখ,
কান, মুখ ও স্পর্শানুভূতি। স্বভাবতই তোমার
ভিতরের চিন্তাগুলি বার হতে থাকবে, যেমন,
গতকাল কি হয়েছিল, পরশু কি হয়েছিল,
আগামীকাল কি করতে হবে। এই সব
চিন্তাগুলি তোমার মনে চলে দৌড়াতে থাকবে।
সেগুলিকে নিয়ে বিব্রত হবে না। তাদের তিন
ক্ষণের বেশী জীবন থাকবে না। ক্ষণ হল দুটি
চিন্তার মধ্যে সময়ের বিরতি। আমি আবার
বলছি, তাদের তিন ক্ষণের বেশী জীবন থাকবে
না।

যদি না নতুন তথ্য তোমার ইন্দ্রিয়গুলির মধ্য দিয়ে গিয়ে প্রক্রিয়া ঘটে, প্রক্রিয়ার সিস্টেম তিন ক্ষণের বেশী থাকতে পারে না। তুমি ভাবতে পার, ‘না, না, আমি বসে চিরকাল প্রত্যক্ষ করতে পারি।’ না! সেই ক্ষেত্রে তুমি নিশ্চয় ইন্দ্রিয়গুলির মধ্য দিয়ে জোগান দিচ্ছ। তোমাকে ইন্দ্রিয়গুলিকে তালাবদ্ধ করতে হবে, বিশেষ করে জিহ্বাকে। তিন ক্ষণের মধ্যে তিন বা চারটি চিন্তা আসতে পারে। পঞ্চম চিন্তা ঘটিতে পারবে না।

এই প্রক্রিয়ার সময় শ্বাসপ্রশ্বাসকে
স্বাভাবিক হতে দেওয়া গুরুত্বপূর্ণ। কয়েক
মুহূর্তের জন্য বসো। হঠাৎ তুমি এক আকাশ
দেখবে, যেখানে কোন চিন্তা নেই।

যদিও তুমি সেই চিন্তাবিহীন বিশ্রাম দুই
কি তিন সেকেণ্ড অভিজ্ঞতা করেছ, তা
তোমাকে এত শক্তিপ্রদান করবে, যেন তুমি
আট-দশ ঘণ্টা ঘুমিয়েছ!

এটা খুবই শক্তিশালী প্রক্রিয়া। এটাকে
প্রতিদিন দিনে পাঁচ বার করে অভ্যাস কর।
কমপক্ষে পাঁচ ছয় দিনের মধ্যে তুমি ঝলক
পেয়ে যাবে।

প্রকৃতপক্ষে তোমার অন্তরাকাশে সংযোগ সাধন করা তত কঠিন নয়। যাই হোক, সেটা তো তোমারই অন্তরাকাশ। কেবল আমরা কোন প্রক্রিয়া পাই নি, অথবা আমাদের ধৈর্য বা চেষ্টা করার অনুপ্রেরণা ছিল না, ব্যস্। সেইজন্য যেই মুহূর্তে তুমি সত্য সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হও, অর্ধেক কার্য শেষ হয়ে যায়। বাকী অর্ধেক হল স্বস্তিতে থাকা ও তা অভিজ্ঞতা করা।

শব্দ (আওয়াজ)

একটা সংগীত আছে যা অস্তিত্বকে পরিব্যাপ্ত করে - একটা অনাহত শব্দ। অনেক প্রক্রিয়া আছে যা দ্বারা এই শব্দ শোনা যায়। যখন তুমি এই শব্দ শুনতে পার, তুমি অস্তিত্বের সংগীত শুনেছ!

১) শব্দের উৎসকে অনুসরণ কর

সবকিছুর উৎসতে একীভূত হয়ে যাও

মোট সময় : ২০ মিনিট

চোখ বন্ধ কর। যতটা পার ধীরে ধীরে শ্বাস ভিতরে ও বাইরে নিতে থাক।

প্রথম ধাপ : সময় : ৫ মিনিট

এখন শব্দের কম্পন ‘ওওওওমমমম’ প্রগাঢ়ভাবে সৃষ্টি কর, কিন্তু সজোরে নয়। সেটা তোমার নাভিকেন্দ্র থেকে সৃষ্টি কর।

A person meditating in a kneeling position with hands on thighs and eyes closed

দ্বিতীয় ধাপ : সময় : ৫ মিনিট

এখন আগের মতই শব্দ সৃষ্টি করতে
থাক, কিন্তু তার উৎস খোঁজা আরম্ভ কর।
স্পন্দন সৃষ্টি করা চালু রাখ কিন্তু উৎসকে
সন্ধান কর, যেখান থেকে স্পন্দনের উদয়

হচ্ছে, যেখান থেকে শব্দ আসছে। উৎসে চলে যাও, উৎসকে অন্বেষণ কর।

তৃতীয় ধাপ : সময় : ৫ মিনিট

শব্দে প্রবেশ কর। এই উৎসে প্রবেশ কর যেখান থেকে এই শব্দ আসছে, যেখান থেকে এটার উদয় হচ্ছে। তারপর ধীরে শব্দ কম কর। থামবে না, কিন্তু শব্দের উৎসে প্রবেশ করার সময় শব্দ কমাতে থাক। শব্দ হয়ে যাও।

চতুর্থ ধাপ : সময় : ৫ মিনিট

এখন চোখ বুজে আরাম কর। কোন
শব্দ সৃষ্টি করবে না, কিন্তু সেই উৎসে চলে
যাও যেখান থেকে শব্দ আসছে। সেই উৎসে
প্রবেশ কর। সেই শব্দের স্মৃতি সহকারে
বিদ্যমান থাক।

  1. সংগীত

অনাহত ধ্বনি শ্রবণ কর ও রূপান্তরিত হও

এই প্রক্রিয়ার জন্য কোমলাঙ্গের সংগীত বাজাতে হবে।

তোমার চোখ বন্ধ কর ও খুব স্বস্তিতে বসৌ।

(সংগীত চালিয়ে দাও)

তোমার মস্তিষ্কের ভিতরে সেই স্থানের ওপরে কেন্দ্রিত হও যেখানে তুমি শব্দ অভিজ্ঞতা কর। বোঝ, আওয়াজ হয়ত তোমার বাইরে সৃষ্ট হয়েছে, কিন্তু তুমি তা তোমার মস্তিষ্কের ভিতরে অভিজ্ঞতা কর। শ্রবণ কেবল তোমার মস্তিষ্কের ভিতরে ঘটে। সেই স্থানটিকে মনে রাখ যেখানে তুমি শব্দকে সভি জ্ঞতা কর। সম্পূর্ণরূপে সেই স্থানের ওপরে কেন্দ্রিত হও, শ্রবণের সেই স্থানটিকে অনুভব কর যেখানে তুমি বাজানো সেই সংগীতকে শুনছ।

সংগীত সম্পর্কে কোন বিচার করবে না। সেটা ভাল কি খারাপ তা নিয়ে চিন্তা করবে না। তোমার আগে শোনা সমস্ত সংগীত সম্পর্কে চিন্তা করবে না। এই সংগীতকে অন্য সংগীতের সাথে তুলনা করা শুরু করবে না। এখন পর্যন্ত তোমার শোনা বিভিন্ন সংগীতকার সম্বন্ধে চিন্তা করবে না।

অন্য সমস্ত ইন্দ্রিয়গুলি ভুলে যাও। দেখা, স্পর্শ করা, স্বাদ নেওয়া, গন্ধ নেওয়া ভুলে যাও, সমস্ত কিছু সম্বন্ধে ভুলে যাও। শ্রবণের স্থান দ্বারা ভরাট হয়ে যাও। মস্তিষ্কের ভিতরে যেখানে তুমি শব্দকে অভিজ্ঞতা করছ সেই স্থানকে অনুভব কর।

সংগীত শ্রবণ কর, বাইরে থেকে নয়,
তোমার মস্তিষ্কের ভিতর থেকে। সেই আকাশে
বিদ্যমান থাকে সংগীত অনুভব কর। কোন
চিন্তাকে অনুমতি দেবে না।

সংগীত থেকে চলে যেয়ো না। সংগীতের ভিতরে যাও। সুরগুলি র মধ্যে একটা কেন্দ্রধ্বনি আছে, একটা তাল আছে, সেটাই সংগীতের মেরুদণ্ড। সেই কেন্দ্রকে যেটা সংগীতের মেরুদণ্ড, সেটাকে অনুভব করার চেষ্টা কর, তুমি সেই সংগীতের ভিত্তিগত তালে আরাম করবে।

প্রতি মুহূর্তে সংগীতের সেই মেরুদণ্ডকে, কেন্দ্রের সূত্রকে, সেই কেন্দ্রিত যৌগিক ধ্বনিকে শ্রবণ কর। তার ভিতরে চলে যাও।

তোমার মস্তিষ্কের ভিতরে সেই ধ্বনির স্পন্দন অনুভব কর। আবার, কোন চিন্তা করার অনুমতি নেই। বর্তমান মুহূর্ত থেকে সরে যাবে না। বর্তমান মুহূর্তে থাক, সেই সংগীতে থাক।

বাড়ীতে যখনই সময় পাও এই প্রক্রিয়াটি নিয়ে খেল। কোন সংগীত বাজাও এবং সেই সংগীতে প্রবেশ কর, চিন্তা করতে শুরু করবে না। সংগীতে তোমার সম্পূর্ণ মনোযোগ দাও। এখন তুমি সাধারণভাবে সংগীত শোনা এবং ধ্যানস্থ হয়ে শ্রবণ করার মধ্যে পার্থক্য বুঝতে পারবে। সময় পেলেই এই প্রক্রিয়া নিয়ে খেল এবং তা কমপক্ষে একমাস ধরে কর। সেটা তোমার মধ্যে এক শক্তিশালী রূপান্তর নিয়ে আসবে।

৩) ওঙ্কার

চিন্তাবিহীন অঞ্চলে প্রবেশ কর

সময় : ২১ মিনিট

চোখ বন্ধ কর এবং একদম আরাম করে বসো।

প্রথম ধাপ : সময় : ১১ মিনিট

নাভিকেন্দ্রে মণিপুরক চক্রে কেন্দ্রিত
হও। নাভিকেন্দ্রে সজাগতা নিয়ে আসার জন্য
কয়েক মুহূর্ত নাও। শরীরের অন্য সমস্ত অংশ
ভুলে যাও, কেবল নাভিকেন্দ্র মনে রেখ।

এখন তোমার নাভি থেকে ওঙ্কার বা
ওম্ শব্দের গভীর স্পন্দন সৃষ্টি করতে শুরু
কর। তোমার নাভিকেন্দ্র থেকে শব্দ শুরু কর,
যত গভীরভাবে পার কর। মনকে অন্য কোথাও
যেতে দিও না। সেই ধ্বনিতে কেন্দ্রিত হও,
সেই ধ্বনির কেন্দ্রে চলে যাও।

A woman meditating in cross-legged posture with a pendulum necklace

দ্বিতীয় ধাপ : সময় : ১০ মিনিট

থাম। কয়েক মিনিট চোখ বুজে শান্ত
হয়ে বসো। সেই শব্দ সৃষ্টি না করে তাকে
শোনার চেষ্টা কর।

আরাম কর ও চোখ খোল।

এই ধ্যান কেবল দশ দিন চেষ্টা কর। দেখবে তুমি কোন চিন্তা ছাড়াই বসতে পারছ। সেই ধ্বনি দ্বারা, তোমার সৃষ্ট সেই স্পন্দন দ্বারা তুমি ভরে যাবে এবং তোমার মন সেই স্পন্দনের বাইরে যাবে না।

৪) অনাহত ধ্বনি

তোমার শরীরে প্রবাহিত শক্তিকে অনুভব কর। শক্তিতে পূর্ণ হও।

সময় : ২১ মিনিট

চোখ বন্ধ কর এবং তোমার বুড়ো আঙ্গুল দিয়ে কান বন্ধ কর। তাদের পুরোপুরি বন্ধ কর যাতে তোমার ভিতরে সেই অনাহত ধ্বনি বা সৃষ্টি না করা ধ্বনিকে শুনতে পার। এটা মহাবিশ্বের অনাহত ধ্বনি, যাকে যারা ধ্যান করে তারা শ্রবণ করতে পারে।

তোমার সম্পূর্ণ অন্তর্দেশকে অশ্ৰুত বা অনাকর্ণিত শব্দ দ্বারা ভরে যেতে দাও। একবার তুমি যদি অনুভব কর, তোমার পুরো শরীর সেই অনাকর্ণিত শব্দে ভরে গেছে, তোমার পায়ুপথ সঙ্কুচিত কর এবং সবরকম নড়াচড়া বন্ধ কর। এইভাবে যতক্ষণ পার থাক।

যখন তোমার দেহ আরাম করে, তোমার হাত সরিয়ে নাও এবং কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ আরাম কর। তোমার শরীর রিল্যাক্স না করা পর্যন্ত, ছেড়ে দিও না! যতক্ষণ পার খুব চেষ্টা করে ধরে রাখ।

যদি তোমার দেহ রিল্যাক্স করে, কয়েক
মিনিট বিরাম নাও এবং চোখ ও কান বন্ধ করে
প্রক্রিয়াটি আবার শুরু কর, অনাহত ধ্বনি
শোন, পায়ুপথ সংকুচিত কর এবং যখন
দরকার রিল্যাক্স কর।

woman with fingers in ears

এই প্রক্রিয়াটি পাঁচবারের বেশী করতে হবে না। প্রত্যেকবার করার পরে, কমপক্ষে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেণ্ড রিল্যাক্স কর। বিরতির সময়েও তোমার চোখকে বন্ধ থাকতে দাও। ধ্যান শেষ হবার পরে, কিছুক্ষণ চোখ বুজে বসে থাক এবং সমস্ত শরীর দিয়ে শক্তি প্রবাহ ঘটা অভিজ্ঞতা কর। তাতে রিল্যাক্স কর।

৫) তোমার নামের শব্দ

জীবনমুক্তিতে প্রবেশ কর

সময় : ১০ মিনিট

তোমার চোখ বন্ধ কর ও কেবল বসো।
প্রথমে একটি শব্দ বা শব্দাবলী পছন্দ কর যা
দিয়ে তুমি কাজ করতে যাচ্ছ। যদি তোমার
মাস্টারের দেওয়া কোন আধ্যাত্মিক নাম থাকে,
সেটাই সবচেয়ে ভাল অথবা সেই দেবতা বা
মাস্টারকে পছন্দ কর যার সাথে তুমি
গভীরভাবে সংযুক্ত অনুভব কর।

যদি তোমার কোন সংস্কৃত আধ্যাত্মিক নাম থাকে, সেই প্রক্রিয়া খুবই শক্তিশালী হতে পারে। বোঝ, সংস্কৃত কেবল যোগাযোগের জন্য এক ভাষা নয়, তার ধ্বনিবিজ্ঞানের এক স্পন্দন সংক্রান্ত মূল্যও আছে। তার অর্থ এই যে শব্দগুলির প্রকৃত ধ্বনি বক্তা ও শ্রোতাকে পবিত্র করার প্রভাব আছে। তোমার নাম তোমার এক অনন্য মন্ত্র বা স্তব। জীবনমুক্ত মাস্টারদের দ্বারা প্রকাশিত মন্ত্র উচ্চারণ করা বা কেবল মন্ত্রোচ্চারণ শ্রবণ করার কার্য, মন্ত্রটি যা বোঝায়, তোমার নাম যা বোঝায়, সেই প্রভাব তোমার মধ্যে সৃষ্টি করবে।

পছন্দ করা নামের ভিতরে প্রবেশ কর। বোঝ : তাকে জোরে জোরে পুনরাবৃত্তি করবে না, তাকে কেবল ভিতরে পুনরাবৃত্তি কর। স্তব যেন ভিতরে হয় এবং তুমি কেবল সেই স্পন্দনে প্রবেশ করবে। তোমার জিহ্বা যেন না নড়ে।

নামের শব্দকে একটা স্পন্দনের মত সৃষ্ট কর এবং ভিতরে সেই শব্দকে পুনরাবৃত্তি করতে থাক। সেই শব্দ দ্বারা ভরে যাও। তোমার সম্পূর্ণ অন্তরাকাশকে সেই শব্দ দ্বারা ভরে যেতে দাও।

সেই শব্দকে প্রগাঢ়ভাবে পুনরাবৃত্তি কর
এবং এক উচ্চ কম্পাঙ্কে। তোমার মনে যেন
কোন চিন্তার উদয় না হয়।

দেখবে, হঠাৎ তুমি এক শব্দহীন স্থানে আছ। তুমি শব্দহীনতায় আছ।

এই প্রক্রিয়া নিয়ে কেবল এক মাস খেলা কর, রোজ সকালে এটা নিয়ে দশ মিনিট খেলা কর এবং আবার সন্ধ্যায় দশ মিনিট কর। এমনকি যখন তুমি গাড়ি চালাচ্ছ, এটাকে খোলা চোখে করতে পার। তোমার গাড়ী চালানোর সময়, হাঁটা, বসা ও নিজের সাথে কয়েক মিনিট নিয়ে থাকার সময় এটাকে চেষ্টা কর।

তুমি তোমার জন্য এই বিশেষ মন্ত্রের, কেবল এই একটি শব্দের ক্ষমতা বুঝবে। অকস্মাৎ তুমি দেখবে তোমার চেতনার নতুন নতুন দ্বার খুলে যাচ্ছে এবং তুমি শব্দহীনতায় প্রবেশ করবে যাকে আমরা বলি জীবনমুক্তি।

৬) শব্দ-ঝটিকার কেন্দ্র

তোমার ভিতরের সমস্ত শব্দের কেন্দ্রকে
খুঁজে বার কর এবং সমস্ত শব্দকে অতিক্রম
কর

সময় : ২১ মিনিট

আমরা সর্বদাই শব্দাবলীর এক ঝড়ের
মধ্যে বাস করি। অবিশ্রাম আমাদের দিকে
শব্দগুলি আসছে, আমাদের ওপরে আছড়ে
পড়ছে। কিন্তু এই শব্দ-ঝটিকার কেন্দ্রে এক
নীরবতা আছে, যা আমরা শুনি নি। এই ধ্যান
শব্দ-ঝটিকার কেন্দ্রের নীরবতা সম্পর্কে
আমাদের সচেতনতা দেবে।

কোথাও বসে পড়, যেকোন জায়গাতে।
যত কোলাহলপূর্ণ জায়গা, তত ভাল! একটি
অবিশ্রাম শব্দের স্থান খুঁজে নাও। সেটা
প্রাকৃতিক আওয়াজ হতে পারে, যেমন নদীর
কলকলানি বা জলপ্রপাতের শব্দ বা
সমুদ্রসৈকতে ঢেউগুলির আছড়ে পড়া বা রেল
স্টেশন বা বাজার।

নীরব হয়ে বসো। সব দিক থেকে
তোমার দিকে আসা আওয়াজগুলিকে শব্দ
তরঙ্গ হিসাবে অনুভব কর। তোমার দিকে ধেয়ে
আসা সমস্ত শব্দগুলির সাথে অনুভব কর যে
তুমি এই শব্দ-ঝটিকার কেন্দ্রে আছ। তুমি
কেন্দ্রে আছ এবং শব্দগুলি তোমার দিকে
প্রবাহিত হচ্ছে।

স্পষ্টভাবে অনুভব কর, কেন্দ্রে, যেখানে
তুমি আছ, সেখানে কোন শব্দ নেই! কেন্দ্রে
একদম নীরবতা। যদি কেন্দ্রে নীরবতা না
থাকে, তুমি বাইরের শব্দগুলিকে শুনতে সমর্থ
হবে না। শব্দগুলি তোমার ভিতরে প্রবেশ
করছে, তোমাকে ভেদ করছে, কিন্তু সেগুলি
কেন্দ্রে থেমে যাচ্ছে।

তোমার ভিতরে এক বিন্দু আছে
যেখানে সমস্ত শব্দ থেকে যায়। সেই বিন্দু
থেকেই সমস্ত শব্দকে শোনা হয়। সেই
কেন্দ্রটির অবস্থান নির্ণয় কর।

তার অবস্থান নির্ণয় করলে হঠাৎ তোমার সচেতনতা বহির্জগতের শব্দ থেকে অন্তর্জগতে ঘুরে যাবে। তুমি সেই কেন্দ্রে থাকবে যেখানে নীরবতা বিরাজমান, যে বিন্দুতে শব্দ প্রবেশ করতে পারে না। সেই বিন্দুটি হল তোমার কেন্দ্র।

তুমি একবার সেই নীরবতা শুনলে,
তুমি অন্য কোন শব্দ দ্বারা বিরক্তবোধ করবে
না, তোমাকে শব্দ কখনও স্পর্শ করবে না।

আমরা সর্বদা মনে করি আমরা কান দিয়ে শব্দ শুনি। এই প্রক্রিয়া দ্বারা তুমি আবিষ্কার কর যে শব্দ কানে বা এমনকি মস্তিষ্কে শোনা হয় না। শব্দকে সর্বদাই নাভি কেন্দ্রে শোনা হয়, সেটাই শব্দের কেন্দ্র।

এই প্রক্রিয়া তুমি গান দিয়ে চেষ্টা
করতে পারবে না কারণ গানের কথা তোমার
কাছে কিছু অর্থ নিয়ে আসবে এবং তুমি সেই
অর্থতে মনোনিবেশ করবে। তাই এটার জন্য
কেবল কোন কোলাহল চাই।

৭) শব্দ থেকে অনুভূতিতে

শব্দের মধ্য দিয়ে পরমানন্দ অনুভব কর

মোট সময় : ২১ মিনিট

তোমার চোখ বন্ধ কর। আরাম করে বসো।

প্রথম ধাপ : সময় : ১০ মিনিট

প্রথমে যে শব্দ নিয়ে কাজ করতে চাও
তাকে পছন্দ কর। তা যেকোন কিছু হতে পারে,
তাই নির্ণয় কর, কোন শব্দ তোমাকে সবচেয়ে
বেশী উত্তেজনা ও আনন্দ প্রদান করে।

সেই শব্দকে সজোরে সৃষ্টি কর এবং সেটার সৃষ্টি করা অনুভূতিকে উপভোগ কর। কোমলভাবে তোমাকে সেই শব্দটিকে সৃষ্টি করে শ্রবণ করতে ও অনুভূতিকে উপভোগ করতে পারতে হবে। সেই শব্দকে অবিশ্রাম সৃষ্টি কর এবং তার অনুভূতিকে উপভোগ কর। সেই অনুভূতিতে কেন্দ্রিত হও।

দ্বিতীয় ধাপ : সময় : ১১ মিনিট

তোমার সৃষ্টি শব্দকে কোন আওয়াজ
দিও না। তোমার জিহ্বা নাড়িয়ে তাকে
ভিতরেই পুনরাবৃত্তি করতে থাক ও অনুভূতিকে
অভিজ্ঞতা কর। শব্দটির চেয়ে অনুভূতির ওপরে
বেশী কেন্দ্রিত হও। সেই শব্দ দ্বারা সৃষ্ট
উত্তেজনার ওপরে কেন্দ্রিত হও।

মনশ্চক্ষুতে দেখা

১) আলোককে মনশ্চক্ষুতে প্রত্যক্ষ কর

মৃত্যুভয়ের ঊর্ধ্বে চলে যাও এবং নিত্য আনন্দে বাস কর

সময় : দিনে চব্বিশ ঘণ্টা, ২১ দিনের জন্য

মনশ্চক্ষুতে দেখ যে তুমি আলোক, ভিতরে ও বাইরে আর কিছুই নেই। কেউ নেই, কোন বিশ্ব নেই, কেবল প্রগাঢ় আলো আছে। যা কিছু কর না কেন, জেগে ওঠা থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত এই আলোককে মনশ্চক্ষুতে প্রত্যক্ষ কর।

ধীরে, কিছুদিন পরে সেটা তো মার নিদ্রা ও স্বপ্নাবস্থাকে ভেদ করতে শুরু করবে। স্বপ্নেও তুমি নিজেকে আলোক বলে মনে রাখবে। এমনকি গভীর নিদ্রাতেও নিজেকে আলোক বলে মনে রাখবে। তুমি এক চিরন্তন উজ্জ্বল আলোক হবে।

এই প্রক্রিয়া এতই শক্তিশালী যে এটা তোমাকে এক অভিজ্ঞতা দেবে যে তুমি কখনও

মরবে না! আলোক কখনও মরে না। যদি তুমি
মনে কর তুমি বস্তু, তোমার সর্বদাই এক ভয়
থাকে যে তুমি একদিন থাকবে না। যদি তুমি
উপলব্ধি কর যে তুমি আলোক, মৃত্যুভয়
অদৃশ্য হয়ে যাবে!

২) আলোকের পদ্মনালী

তোমার ভিতরে বুদ্ধিমত্তা, শক্তি এবং জীবনমুক্তি জাগ্রত হতে দাও

সময় : ২১ মিনিট

মনে মনে তোমার মেরুদণ্ডকে
বিস্তারিতভাবে দেখ যাতে সেটাকে তুমি এই
ধ্যানে সহজেই প্রত্যক্ষ করতে পার।

কেন্দ্রে, মেরুদণ্ডের পাশ ঘেঁষে এক সরু সুতার মত এক শক্তি প্রবাহ আছে এবং সেটাকে আমরা বলি সুষুম্না নাড়ি। সেটা মেরুদণ্ডের মূল থেকে মাথার তালু পর্যন্ত আছে এবং এই নাড়ি আমাদের শরীরের সাতটি শক্তি-চক্রের প্রত্যেকটির মধ্য দিয়ে যায়।

আরেকটা সরু সুতা, ইড়া নাড়ি সুষুম্না নাড়ির বাম দিকে শুরু ও শেষ হয়। তৃতীয় সরু সুতা পিঙ্গলা নাড়ি সুষুম্না নাড়ির ডান দিকে শুরু ও শেষ হয়। ইড়া ও পিঙ্গলা সুষুম্নাকে পেঁচিয়ে থাকে ও প্রতিটি শক্তিচক্রে একে অপরকে পারাপার করে এবং তিনটিটি নাড়ি ভ্রূদ্বয়ের মাঝে মিলিত হয়।

যখন তোমার শক্তি বুদ্ধিবৃত্তি (intellect) দ্বারা শোষিত হয়, ইড়া নাড়ি সক্রিয় হবে এবং তোমার সিস্টেমের সূক্ষ্ম শক্তি ঊর্ধ্বদিশাতে প্রবাহিত হবে। যখন তোমার শক্তি কামকেন্দ্র দ্বারা শোষিত হয়, পিঙ্গলা নাড়ি সক্রিয় হবে এবং শক্তি নিম্নদিশায় প্রবাহিত হবে। যখন তোমার মধ্যে জীবনমুক্তি সক্রিয় হয়, কেন্দ্রের সুষুম্না নাড়ি সক্রিয় হয় এবং তোমার বুদ্ধমত্তা (intelligence) জাগরিত হয়!

তোমার সমস্ত বুদ্ধিবৃত্তিগত চিন্তা
শক্তিকে উপর দিকে টানে। তোমার বিলাস ও
কামনাতৃপ্তির সমস্ত চিন্তা তোমার শক্তিকে
নিচের দিকে টানে। এখন তুমি তোমার শক্তিকে
সুষুম্নাতে চালাতে যাচ্ছ, যাতে তোমার
জীবনমুক্তি বা বুদ্ধিমত্তা জাগ্রত হয়।

সোজা হয়ে বসো ও তোমার চোখ বন্ধ কর।

তোমার মেরুদণ্ডকে সোজা হতে দাও। তোমার মেরুদণ্ডকে পদ্মের ডাঁটার মত প্রত্যক্ষ কর, যেন একটা ছোট সুতা তোমার মেরুদণ্ডের মূল থেকে তোমার মাথার ওপরে তালু অঞ্চলে গেছে। মেরুদণ্ডের কেন্দ্রে আলোকের একটা সরু রশ্মিকে অবিশ্রাম তোমার মেরুদণ্ডের মূল থেকে মাথার তালু পর্যন্ত উঠতে দেখ।

তোমার মনোনিবেশ সেই আলোকরশ্মিতে কর। শক্তিকে তোমার মেরুদণ্ডের মূল থেকে তালু পর্যন্ত এই সু ষুম্না নাড়ি দিয়ে প্রবাহিত হতে দেখ। তোমার সম্পূর্ণ চেতনাকে সুষুম্না নাড়িতে কেন্দ্রিত থাকুক।

এই প্রক্রিয়াকে একুশ মিনিট ধরে
কমপক্ষে দশদিন চেষ্টা কর। কেবল দশ বা
এগারো দিনে তুমি বুদ্ধিমত্তা, শক্তি,
জীবনমুক্তিকে তোমার মধ্যে জাগ্রত হতে
অভিজ্ঞতা করবে!

  1. শূন্য হয়ে যাও

হালকা হও এবং বর্তমানে অবস্থান কর

সময় : ২১ মিনিট

বসো ও যতটা সম্ভব আরাম কর।
তোমার ওজন মেরুদণ্ডে দিও না। তুমি নিজের
ভার হাত দিয়ে সামলাতে পার।

মনশ্চক্ষুতে দেখ যে তোমার চোখ, নাক, জিহ্বা, কান ও অন্যান্য ইন্দ্রিয় দিয়ে শক্তি তোমার শরীর ছেড়ে যাচ্ছে। তুমি পূর্ণরূপে শূন্য হচ্ছ।

মনশ্চক্ষুতে দেখ যে তুমি এখন শূন্য
হয়েছ। অনুভব কর যে তুমি শূন্য হয়েছ। যা
কিছুকে তুমি ‘তুমি’ বলে ভেবেছিলে তা
ইতিমধ্যে চলে গেছে। তুমি একদম শূন্য।

যখন তুমি অনুভব কর তুমি সম্পূর্ণ শূন্য, সেই শূন্যতা প্রত্যক্ষ করা বন্ধ কর। এক সাক্ষী হয়ে যাও। এখন তোমার চিন্তা ও চিন্তার মাঝের বিরতি প্রত্যক্ষ কর। কোন চিন্তা সৃষ্টি করবে না অথবা কোন চিন্তা মুছে ফেলবে না। কেবল তোমার মধ্যে চিন্তাগুলি ও চিন্তাগুলির মাঝের বিরতি প্রত্যক্ষ করতে থাক।

  1. অন্তরের পর্দা পরিষ্কার কর

অন্তরে তাকানোর জন্য এবং তুমি দেহ
থেকে আরও বড় কিছু, সেটা বোঝার জন্য
এটা একটা শক্তিশালী ধ্যানপ্রক্রিয়া।

সময় : ২১ মিনিট

যখনই তুমি ভিতরে তাকাও তুমি
কেবল বহির্জগতের সিনেমা অন্তরের পর্দায়
দেখ। তাই প্রথমে আমাদের ভিতরের পর্দাকে
পরিষ্কার করতে হবে।

চোখ বন্ধ কর। সোজা হয়ে বসো। যত
ধীরে পার ও যত গভীরভাবে পার শ্বাস ভিতরে
নাও ও বাইরে ছাড়তে থাক।

প্রত্যক্ষ কর তোমার অন্তরের পর্দা একটা ব্ল্যাকবোর্ড। সেই অন্তদ্দেশের ব্ল্যাকবোর্ডে যা কিছু দৃশ্যমান হয়, তাকে প্রত্যক্ষভাবে মুছে ফেলতে শুরু কর। যেভাবে একটা ডাস্টার বা ঝাড়ন ব্যবহার করে ব্ল্যাকবোর্ড মোছা হয়, একইভাবে অন্তরের ব্ল্যাকবোর্ড বা পর্দাকে মুছে সাফ কর।

এখন অন্তরের পর্দায় ‘৩’ সংখ্যাটিকে প্রত্যক্ষ কর। তাকে স্পষ্টভাবে প্রত্যক্ষ কর এবং পরে সেটাকে ধীরে ধীরে মুছে ফেল।

তারপর অন্তরের পর্দায় ‘২’ সংখ্যাটিকে
প্রত্যক্ষ কর এবং সেটাকে ধীরে ধীরে মুছে
ফেল।

এরপর ‘১’ সংখ্যাকে প্রত্যক্ষ কর এবং একইভাবে সেটাকে ধীরে ধীরে মুছে ফেল।

এখন এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি কর,
আরও একবার সংখ্যা ‘৩’ দিয়ে শুরু কর, পরে
‘২’ এবং শেষে ‘১’৷

তারপর কেবল শূন্য পর্দাকে প্রত্যক্ষ কর। কোন চিন্তা সৃষ্টি করবে না, বজায় রাখবে না ও মুছে ফেলবে না। কেবল খালি পর্দাকে প্রত্যক্ষ কর।

কিছুক্ষণ নিজের সাথে থাক।

যখন তুমি অন্তরের সত্তার দিকে
বহির্জগতের কোন সিনেমা ছাড়া তাকাও, তখন
তুমি যা দেখছ কেবল সেটা ভিন্ন হবে তা নয়,

এমনকি দ্রষ্টাও ভিন্ন হয়ে যাবে। বহির্জগতে দ্রষ্টা ও দৃশ্য দুটো ভিন্ন জিনিষ। অন্তরাকাশে দ্রষ্টা ও দৃশ্য উভয়ই এক।

৫) শব্দ থেকে অনুভূতি থেকে সত্তা

স্পন্দনশীল নীরবতার অন্তর্দেশকে স্পর্শ কর

সময় : ২১ দিন

এই প্রক্রিয়ার জন্য প্রথমে তোমার অন্তর্দেশকে শোধন করা দরকার।

শোধন প্রক্রিয়া

চোখ বন্ধ কর। বসো ও নিজের দিকে তাকাও। প্রথমে সততার সাথে তোমার জীবনের সমস্ত অভিমুখ পরখ কর। নিজেকে প্রশ্ন কর, তোমার জীবনে ঠিক কতগুলি ক্ষেত্রে তুমি মিথ্যার ওপরে পরিচয় নির্মাণ করেছ? কখন তুমি এমন এমন সব কথা জেনেশুনে বলেছ ও প্রতিশ্রুতি দিয়েছ যা তুমি নিজেই মান না বা সেগুলিকে পরিপূর্ণ কর না?

এই প্রক্রিয়া যতই বেদনাদায়ক হোক
না কেন, এই প্রক্রিয়া সততার সাথে কর।
সততার সাথে নিজের মুখোমুখি হওয়া এড়িয়ে
যেও না। এটাকে অন্তদর্শনের জন্য আত্ম-
বিশ্লেষণের এক সুন্দর সুযোগ বলে গ্রহণ কর।
কমপক্ষে নিজের কাছে স্বীকার করতে সমর্থ
হও, কোথায় তুমি তোমার পরিচয় মিথ্যার
ওপরে ভিত্তি করে বানিয়েছ।

এখন পরের ২১ দিন, এমন কোন কথা বলবে না যা তুমি নিজে মান না। কথা ব্যবহার করে এমন কোন প্রতিশ্রুতি দেবে না যা তুমি জান যে পূরণ করতে পারবে না। ভেবো না যে কেউ তোমাকে কোণঠাসা করতে পারবে। তোমার সমস্ত সম্পর্কতা ও মিথস্ক্রিয়াতে একদম অকপট ও সাদাসিধা হও। তাহলে এই প্রক্রিয়া তোমার ওপরে সুন্দরভাবে কাজ করবে।

প্রধান প্রক্রিয়া

একটি শব্দকে প্রত্যক্ষ কর, যেমন,
‘প্রেম’, ‘আনন্দ’ বা ‘পরমসুখ’। এমনকি
নকারাত্মক শব্দও চলবে। তাই সকারাত্মক বা
নকারাত্মক, কেবল একটা শব্দকে প্রত্যক্ষ
করার জন্য পছন্দ কর।

শব্দটিকে প্রত্যক্ষ কর। প্রথমে সেটাকে
অক্ষর সহ প্রত্যক্ষ কর। উদাহরণস্বরূপ,
পরমসুখের জন্য, প-র-ম-সু-খ।

তারপর অক্ষরগুলিকে প্রত্যক্ষ করা বন্ধ
কর। শব্দটিকে ভিতরে কেবল ধ্বনি হিসাবে
পুনরাবৃত্তি কর। সেই ধ্বনিকে শোন।

তারপর ধ্বনি থেকেও রিল্যাক্স কর।
সেই শব্দের অনুভূতি সহকারে বিদ্যমান থাক।
কেবল অনুভূতিকে স্মরণে রাখ, অক্ষরগুলি নয়,
ধ্বনিও নয়, কেবল অনুভূতি। তোমার সমস্ত
চেতনা অনুভূতিতে লাগিয়ে দাও।

এখন সেই অনুভূতি থেকে রিল্যাক্স কর। একদম নীরব হয়ে যাও। সেই অক্ষরের চিন্তা বা ধ্বনি বা অনুভূতি সৃষ্টি করবে না, কেবল নিজের সাথে বিদ্যমান থাক।

এটা এমন এক শক্তিশালী প্রক্রিয়া যা
তোমাকে একদম সরাসরি রূপান্তরিত করে
ফেলতে এবং তোমায় নীরবতা ও পরমানন্দে
নিয়ে যেতে পারে।

৬) ওজনবিহীন-প্রক্রিয়া ২

স্থল শরীরের ঊর্ধ্বে যাও এবং সূক্ষ্ম চৈতন্যে প্রবেশ কর

সময় : দশদিন, প্রতিদিন দশ মিনিট ক'রে

এটা প্রারম্ভিক ধ্যানীদের জন্য একটা সুন্দর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য তোমার কোন প্রশিক্ষণ, বোধ বা বিশ্বাসের প্রয়োজন নেই।

প্রথমে তোমার শরীরে যা কিছু আনুষঙ্গিক বা অলংকার আছে তা খুলে ফেল।

বসে পড় বা শুয়ে পড়। যতটা সম্ভব
আরাম কর। তুমি দেওয়ালেও হেলান দিতে
পার, যদি তাতে আরামবোধ কর। তুমি যেভাবে
পার পা দুটিকে ছড়াতে পার, কিন্তু দেহের
ওপরে তুমি কোন রকম জোর করবে না।
দেহের ভারবহন না করে আরাম করাই এখানে
উদ্দেশ্য।

উদাহরণস্বরূপ, যদি তোমার মাথা সোজা হয়, স্পষ্ট করে বোঝ যে তুমি মাথাকে সোজা রাখার জন্য প্রচেষ্টা করছ। মাথাকে সোজা রাখতে গেলে সর্বদাই প্রয়াস করতে হয়। সেটা যেন এখানে না হয়। একইভাবে তোমার মেরুদণ্ডকে সোজা রাখবে না, কারণ তার জন্য প্রয়াস করার প্রয়োজন হয়। তোমার দেহের কোন অংশে যেন প্রয়াস বা চাপ অনুভব না করে। তোমার হাত দুটিকে নীচে ফেলে আরাম কর; দেহের কোন অঙ্গে চাপ যেন না থাকে।

তোমার দেহের ওজন যেন কোথাও
অনুভূত না হয়। নতুবা তুমি অবিরত নিজেকে
ভারী বলে অনুভব করবে। তোমার পুরো দেহকে
আরাম করতে দাও। প্রত্যক্ষ কর যে তুমি এক
ভারহীন সত্তা।

বস্তুত তুমি ভারহীন। তুমিই কেবল
অনবরত নিজেকে ভারী বলে প্রত্যক্ষ কর।
যখন বিছানায় বা চেয়ারে, নিজেকে ভারহীন
অনুভব কর এবং মনকে অতিক্রম করে এক
আকাশে প্রবেশ কর।

নিজেকে ভারী মনে করা চিন্তার এক শাফট্ (দণ্ড)। আমরা এখন সেই শাফট্কে 'তুমি হালকা' এই চিন্তার শাফট্ দিয়ে ভাঙব। এটা যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। শেষে আমরা দুটি চিন্তাকেই ফেলে দেব!

তোমার পুরো দেহকে আরাম করতে দাও, সম্পূর্ণভাবে রিল্যাক্স কর। দেহটাকে যেন ফেলে দিয়েছ, সেটা যেভাবে আছে থাকতে দাও। দেহকে তার আকার নিতে দাও। এমনকি যখন তুমি পা ছড়াচ্ছ, পা দুটিকে নিজের আকার ভঙ্গি নিতে দাও।

তোমার সম্পূর্ণ দেহের প্রতিটি অংশ
যেন 'শুধুমাত্র বিদ্যমান' থাকে। যদি তুমি
অনুভব কর যে তুমি দেহের কোন অঙ্গকে ধরে
আছ, রিল্যাক্স কর ও প্রসারিত হও। অনুভব
কর তোমার পা দুটি ভারহীন। অনুভব কর
তোমার উরুদুটি ভারহীন। অনুভব কর তোমার
দেহ ভারহীন। সেই ভারহীনতায় রিল্যাক্স কর।

তোমার প্রত্যক্ষীকরণের ক্ষমতা ব্যবহার কর। দেহের ভিতরে কোন ব্যক্তিত্ব ছাড়াই তোমার দেহকে বিদ্যমান থাকতে দাও। তুমি কোন ব্যক্তিস্বভাব বা ব্যক্তিত্ব ছাড়াই কার্য করতে পার। তোমার দেহকে পরিচয় বিহীন হতে দাও, যেভাবে প্রাণীরা কোন ব্যক্তিত্ব ছাড়া বা পরিচয়ে কোন হস্তক্ষেপ না করেই কার্য করে।

দিনে দশ মিনিট ক'রে দশ দিন এই ধ্যান কর। তুমি আবিষ্কার করবে তুমি ভারহীন! তুমি কিভাবে জানতে পারবে এই ধ্যান কাজ করছে? মানসিকভাবে তুমি অনুভব করবে তোমার দেহ এই পৃথিবীতে নেই, যেন তুমি এতই হালকা যে পৃথিবীতে নামার জন্য নিজেকে টেনে নীচে নামাতে হবে! তোমার নিজের একটা দেহ আছে বলে মনে হবে না। এই প্রক্রিয়া দশ দিন কর, এতে অদ্ভুত কাজ হবে।

  1. আকাশীয় সংযোগ

তোমার চেতনাকে প্রসারিত কর ও তোমার আবেগগুলিকে জয় কর

সময় : ২১ মিনিট

প্রত্যক্ষ কর তুমি আলোকের এক শরীর। প্রত্যক্ষ কর, কম বেশী ভালবাসা মিশিয়ে তোমার সমস্ত আবেগজনিত সম্পর্কতাগুলি তোমার আলোক-শরীরের অংশ। এই আলোক শরীরকে আকাশ-শরীরও বলে। যদি তোমার আবেগের সাথে কেউ সংযুক্ত থাকে, ধর অন্য দেশে, প্রত্যক্ষ কর যে তোমার এক বিরাট শরীর আছে যা সেই দেশে প্রসারিত হয়েছে এবং সেই ব্যক্তি বা ব্যক্তিরাও তোমার আলোক-শরীরের ভিতরে আছে!

সমস্ত আবেগের সংযোগগুলি, ঘৃণার বা
ভালবাসার, যেন তোমার আকাশীয় শরীরের
ভিতরে থাকে। দ্বিতীয়ত, আকাশীয় শরীরের
প্রত্যক্ষীকরণ সহ তোমার কেন্দ্রের সজাগতা
যোগ কর।

এই প্রত্যক্ষীকরণ দশ দিন বহন কর।

  1. তোমার কণ্ডিশনিংগুলিকে দগ্ধ কর

নিজেকে তোমার মানসিক গঠন থেকে মুক্ত কর ও মুক্ত হও

সময় : ২১ মিনিট

প্রত্যক্ষ কর যে মানুষ, পরিস্থিতি, অভিজ্ঞতা, যে কোন জিনিষ ও সব কিছু জিনিষ সম্পর্কে তোমার ভিতরের সমস্ত চিন্তা ও অনুভূতিগুলি দগ্ধ হচ্ছে! অনবরত প্রত্যক্ষ কর যে তুমি বিশ্ব বা যেকোন কিছু সম্পর্কে যা চিন্তা কর তা সব দগ্ধ হচ্ছে...তা আর বিদ্যমান নেই। তোমার মনোভাব, তোমার আগ্রহ, তোমার ভাবাবেগ, তোমার লোভ, তোমার বাসনা এবং তোমার ভয় আগুনে পুড়ে যাচ্ছে।

এটা তোমার কণ্ডিশনিংগুলিকে কঠোরভাবে
ভেঙ্গে দেবে এবং তোমাকে জীবনমুক্তির দিকে
পরিচালিত করবে।