নিত্য আধ্যাত্মিক নিরাময়
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- তুমিও নিরাময় ক’রতে পার
জীবনমুক্ত জীবনযাপনের এক উপায় হল নিত্য আধ্যাত্মিক হীলিং
এই নিত্য আধ্যাত্মিক নিরাময় আমি
আমার জীবনমুক্তির সঙ্গে উপহার হিসাবে পাই
যা আমি তোমাদের দিচ্ছি। এটা কোন ধ্যান
প্রোগ্রাম নয়। এটা এক দীক্ষা যা মাস্টার
তোমাকে দেয়। দীক্ষা তোমাকে অস্তিত্বের
শক্তির সুরের সাথে সুর মিলিয়ে রাখে এবং
তোমাকে নিরাময় করার শক্তি প্রদান করে।
স্বাস্থ্য
উত্তম স্বাস্থ্য রোগের অনুপস্থিতি নয়। তা হল স্বচ্ছন্দ ও সুস্থতার উপস্থিতি। আমরা নিছক এমন মানুষ নই যাকে অসুস্থ হতেই হবে এবং পরে সুস্থ হতে হবে। আমরা আনন্দের মূর্তরূপ। সত্তান্তরে সর্বদা আনন্দ অনুভূতি সহকারে বাস করার জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এটাই উত্তম স্বাস্থ্যের অর্থ।
নিরাময় কি?
জীবনমুক্ত মাস্টার বুদ্ধ ‘নিরাময়’ শব্দটির এক সুন্দর ব্যাখ্যা বা সংজ্ঞা প্রদান করেন। তিনি বলেন কারো স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য আমাদের করুণা প্রকাশ করার ও কারো যত্ন করার এক উপায় হল নিরাময় (হীলিং)।
নিরাময় হল কোন মানুষকে তার শারীরিক, মানসিক ও আবেগগত সুস্বাস্থ্য ফিরে পাবার জন্য সাহায্য করা।
চক্র ও নিরাময়ের বিজ্ঞান
জীবনমুক্ত মাস্টার ও যোগের পিতা
পতঞ্জলির মতে আমাদের শরীরে সাতটি প্রধান
চক্র বা সূক্ষ্ম শক্তি কেন্দ্র আছে।
এই সাতটি শক্তিকেন্দ্র আমাদের শারীরিক, মানসিক ও সত্তান্তরের কার্যকলাপকে প্রভাবিত করে। সেগুলি আমাদের মধ্যে অধিবিদ্যামূলক তলে (metaphysical plane) বিদ্যমান এবং আমাদের স্থূল শরীরের সাতটি প্রধান গ্রন্থির (গ্ল্যাণ্ড) সাথে সংযুক্ত। এই চক্রগুলি সংশ্লিষ্ট গ্রন্থিগুলির কার্য প্রবলভাবে প্রভাবিত করে।
আমাদের প্রতিটি চক্র কোন না কোন আবেগের সাথে সম্পর্কিত। দৃষ্টান্তস্বরূপ, প্রেম হল হৃদয় অঞ্চলের শক্তিকেন্দ্র অনাহত চক্রের সাথে সম্পর্কিত। নাভি অঞ্চলে শক্তিকেন্দ্র মণিপূরক চক্রের সাথে দুশ্চিন্তা সম্পর্কিত। সেইজন্য তুমি যদি কোন খবর পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হও, প্রথমে তোমার পেট আঘাত পাবে। তুমি বলবে, ‘আমি এটা হজম করতে পারছি না!’ অথবা ‘আমি এই খবরটা পেটে নিতে পারছি না!’ এই প্রকার অভিব্যক্তি সারা পৃথিবীতে বহু ভাষায় দেখা যায়।
কির্লিয়ান ফটোগ্রাফি চক্রের ওপরে এই আবেগগুলির প্রভাব রেকর্ড করেছে। যদি কোন আবেগকে সঠিকভাবে পরিচালনা করা যায়, সংশ্লিষ্ট চক্র ভালভাবে কাজ করে, এমনকি তা রথের চাকার মত বড় হয়। যদি আবেগকে ঠিকমত পরিচালনা না করা যায়, সংশ্লিষ্ট চক্র কোটের বোতামের আয়তনে সংকুচিত হয়ে যায় এবং তার জন্য সিস্টেমে শক্তি কম হয়। শক্তির এই কম হয়ে যাওয়া শেষে দেহ-মন সিস্টেমে রোগ হয়ে প্রকাশ পায়।
বিভিন্ন কারণ যেমন শৈশবের সমস্যা, সমাজের নিয়ন্ত্রণ, খারাপ অভ্যাস, শারীরিক ও আবেগজনিত আঘাত অথবা কেবল মনোযোগের অভাব চক্রগুলির মধ্য দিয়ে শক্তির প্রবাহকে প্রভাবিত করে।
কেবল যখন আমাদের চক্রগুলি
আক্রান্ত হয়, আমরা অসুস্থ হই। যদি আমাদের
দেহ ও মন একে অপরের সাথে অবাধে থাকে,
আমরা এই সহজতাকে স্বচ্ছন্দতা বলে অনুভব
করি। যদি আমাদের দেহ ও মন পরস্পরের
সাথে সহজতার সাথে না থাকে, আমরা
অসুস্থতা অনুভব করি। চক্রের অবস্থা আমাদের
সুস্থতা বা অসুস্থতার স্তর প্রকাশিত করে।