জীবনমুক্ত জীবনযাপনের জন্য ধ্যানসকল
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্ত জীবনযাপনই চূড়ান্ত ধ্যান প্রক্রিয়া
স্থিতশীল ধ্যান সকল
১) ত্রিনয়ন ধ্যান
সম্পূর্ণ বিশ্বকে একটা স্বপ্ন হিসাবে দ্যাখ এবং তোমার ভিতরের উচ্চতর বুদ্ধিমতাকে জাগ্রত কর।
সময় : প্রযোজ্য নয়
এই ধ্যান ঘুমাতে যাবার আগে করতে হবে।
তোমার বিছানাতে সোজা বস। চোখ বন্ধ কর। ত্রিনয়ন বা আজ্ঞা চক্র সম্পর্কে সচেতন হও। আজ্ঞা চক্র তোমার ভ্রূদ্বয়ের মাঝে এক সূক্ষ্ম শক্তিকেন্দ্র। একাগ্র হতে হবে না, চাপে থেকো না। কেবল পূর্ণরূপে সজাগ থাক এবং একদম আরাম করে থাক।
আজ্ঞা চক্র ও প্রাণ চলাচল সম্বন্ধে
সজাগ হও। লক্ষ্য কর, কিভাবে তোমার
শরীরের ভিতরে প্রাণ প্রবেশ করে, কিভাবে
ভিতরে প্রবেশ করা শ্বাস আরও শক্তি আনে
এবং নির্গত হওয়া শ্বাস তোমার দেহকে
রিল্যাক্স করায়। কেবল তা অনুভব কর।
আবার, কেন্দ্রীভূত হবে না। খুবই
আরাম করে আজ্ঞাচক্র সম্বন্ধে এবং ভিতরে ও
বাইরে চলা শ্বাস সম্বন্ধে সচেতন হও।
এবার ঘুমানোর ভঙ্গিতে চলে যাও।
ঘুমিয়ে পড়ার সময় ত্রিনয়ন সম্পর্কে সজাগ
হও। যখন বিছানায় শুয়ে পড়, নির্ণয় নাও,
‘হ্যাঁ, এখন আমি ঘুমিয়ে পড়ব।’ সচেতন হও
কখন তোমার চেতনা ব্যাপ্ত হয়, কখন তুমি
একদম অন্ধকারে, গভীর নিদ্রায় অদৃশ্য হয়ে
যাচ্ছ।
ঘুমাতে যাবার আগে, যদি তুমি তোমার
ত্রিনয়ন সম্পর্কে সজাগ হও, সেটাই যথেষ্ট,
কারণ জাগ্রতাবস্থায় তোমার প্রাণ সেখানে
চলছিল। তুমি ঘুমিয়ে পড়লে, প্রাণ ত্রিনয়ন
থেকে নীচের দিকে চলতে শুরু করবে।
পরে সারাদিন ধরে যখনই তোমার স্মরণে আসে, চিন্তা কর যে এই সমগ্র বিশ্ব বাস্তব নয়, যে তুমি কেবল এক স্বপ্ন দেখছ, যা কিছু দেখছ তা কেবল এক স্বপ্ন। সচেতনভাবে স্মরণে রাখ, তুমি যা কিছু করছ - খাওয়া দাওয়া, ঘুমানো, হাঁটা, গাড়ি চালানো, অফিসে বসে থাকা - সমস্ত কিছুই এক স্বপ্ন।
সঙ্গে সঙ্গে তুমি মনে মনে বলবে, ‘কি করে আমি চিন্তা করি যে এই পৃথিবী এক স্বপ্ন? এটা তো বস্তুত এক বাস্তব বিশ্ব।’ দয়া করে স্পষ্ট হও, বাস্তব ও সত্যের মধ্যে পার্থক্য আছে। ‘সমগ্র বিশ্ব এক স্বপ্ন’ হয়ত তোমার জন্য বাস্তব নয়, কারণ যে মাপদণ্ড দিয়ে কোনকিছু বাস্তব কিনা তুমি পরিমাপ কর, সেই মাপদণ্ডটাই তো যথাযথ নয়!
একবার তুমি এই প্রক্রিয়া অভ্যাস করার চেষ্টা করলে, তুমি কয়েকদিনের মধ্যে এই কথাগুলির পিছনে সত্য বুঝতে পারবে। তা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে। সেটা হয়ত তোমার যুক্তিবাদী মনের জন্য বাস্তব না লাগতে পারে, কিন্তু সেটা এক গভীরতর স্তরে বাস্তব ও সত্য।
তাই সারাদিন ধরে যখনই স্মরণে আসে, নিজেকে বল, ‘এই বিশ্ব একটা স্বপ্ন, যা কিছু আমি উপলব্ধি করছি তা এক স্বপ্ন।’ ধীরে ধীরে দেখবে যে সমস্ত অভিক্ষেপণ মিলিয়ে যায়। তুমি তখন সেই পর্দাটা দেখতে পাবে যেখানে এই সমস্ত স্বপ্নটা চলছে!
এটা এগার দিন ধরে চেষ্টা কর।
তোমার সামনে যা কিছু ঘটছে, যা কিছু তুমি
অভিজ্ঞতা করছ, তা এক পরিবর্তনশীল স্বপ্ন।
কেবল সেটা মনে রাখ, ব্যাস্।
একটা গুরুত্বপূর্ণ জিনিষ জানার আছে, যদি তুমি যেকোন ধারণা এগারো দিন ধরে অবিশ্রাম স্মরণে রাখ, তা তোমার স্বপ্নাবস্থাকে ভেদ করবে। যখন তুমি স্বপ্ন দেখছ তুমি জানবে যে তুমি স্বপ্ন দেখছ। স্বপ্নে যদি তুমি স্মরণে রাখ যে তুমি স্বপ্ন দেখছ, তুমি জাগ্রত হবে।
অনবরত এগারো দিন ধরে যদি তুমি নিজেকে বল যে তুমি এক ডাক্তার, কিন্তু বস্তুত তুমি পেশাতে এক উকিল হও, স্বপ্নে তুমি নিজেকে এক ডাক্তার বলে দেখবে। যদি তুমি নিজের পরিচয় বদলাতে চাও, এগারো দিন যথেষ্ট। তুমি সেই নতুন পরিচয় প্রকাশিত করতে শুরু করবে।
যদি এই ধারণা তোমার অন্তরের সত্তাকে ভেদ করে, স্বপ্নাবস্থাকে ভেদ করে, তুমি দেখবে যে তোমার সমগ্র সত্তার এক দারুণ নিরাময় হয়েছে। এই একটা অভিজ্ঞতাই যথেষ্ট, তুমি তোমার দৈনন্দিন জীবনে অনেক সন্তুলিত হবে। কেবল তাই নয়, হঠাৎ দেখবে, তুমি যাকে বাস্তব বলে ভেবেছিলে তাকে পরিবর্তিত করার শক্তি তোমার আছে। যে পরিস্থিতিকে তুমি কখনও পরিবর্তন করতে পারবে না বলে ভেবেছিলে, তা পরিবর্তিত হতে থাকবে। যে পর্দায় সমস্ত স্বপ্নটাকে তুমি অভিক্ষেপ কর ও দ্যাখ তাকে আমি বলি চেতনা। যে পর্দায় তুমি সমস্ত স্বপ্ন অভিক্ষেপ কর সেই পর্দাটিকে দেখতে শুরু করলে, তুমি সচেতনতা সহকারে সেই একই পর্দাকে স্বপ্ন দেখার সময়েতেও দেখতে পারবে।
পরের যে প্রশ্ন মন জিজ্ঞাসা করে তা হল, ‘যদি আমি স্বপ্ন দেখি, আমি এসব কেন করতে থাকব?’ যদিও এটা সবই স্বপ্ন, তুমি তাও কাজ করে যেতে পার, তাতে কোন ভুল নেই। তুমি কার্য চালিয়ে যেতে চাও না কারণ তুমি নিজেকে গভীরভাবে নাও। যদি স্মরণে রাখ যে তুমি স্বপ্ন দেখছ, তাহলে তোমার স্বপ্ন বা নাস্বপ্ন কোনভাবেই জিনিষগুলিকে পরিবর্তন করতে যাবে না। তুমি তখন স্বস্তিতে থাকবে ও জীবনকে ঘটতে দেবে। তুমি জীবনের প্রবাহে প্রবাহিত হবে।
অকস্মাৎ তোমার বুদ্ধিমত্তা জাগ্রত হবে।
পুরো জিনিষটাই যে তোমারই অভিক্ষেপণ -
তুমি সেই সত্যের সাথে জাগরিত হবে। তখন
তুমি আর একই ব্যক্তি থাকবে না কারণ তুমি
সত্যদর্শন করবে।
২) ডাইরি
নিজের চিন্তাগুলিকে প্রত্যক্ষ কর এবং আবেগগুলির দৃঢ়মুষ্টি থেকে মুক্ত হও।
সময় : প্রযোজ্য নয়

একটা ডাইরি (দিনলিপি) রাখ এবং দিনের বিভিন্ন সময় সকাল, বিকাল, সন্ধ্যা ও রাতে, তোমার ভাবনা ও আবেগসমূহকে লিখে ফেল। সেটা এক মাস ধরে কর।
তারপর তোমার ডাইরি দ্যাখ। তোমার
মেজাজের এক প্যাটার্ন লক্ষ্য কর। তোমার
মেজাজের আবর্তকে বোঝ।
পরের বার তোমার মেজাজ বিষণ্ণ হলে, নিজেকে তোমার আবেগের আবর্ত সম্পর্কে স্মরণ করিয়ে দাও। নিজেকে স্মরণ করাও যে বর্তমানের এই মেজাজ সেই আবর্তের একটা অংশ এবং তা উপভোগ কর। এটা হয়েছে, ব্যাস্। কিন্তু সেটা চিরকালের জন্য নয়, সেটা চলে যাবে।
একইভাবে যদি তুমি সত্যি খুশী
অনুভব কর, লক্ষ্য কর। আবেগকে লক্ষ্য কর,
নিজেকে তার মধ্য দিয়ে প্রত্যক্ষ কর।
এই প্রক্রিয়া কয়েক সপ্তাহ ধরে অভ্যাস কর। দেখবে যে প্রতিটি মুহূর্তে যে কোন আবেগ আসুক না কেন, তুমি তোমার আবেগগুলিকে অস্থির না হয়ে পরিচালিত করতে পারছ।
৩) দৃঢ়বচন
তোমার শব্দাবলী, তোমার চিন্তাগুলি তোমার ওপরে বিশাল ক্ষমতা রাখে। আবার সেগুলি তোমার চারপাশে বিশ্বকে বিরাটভাবে প্রভাবিত করে। তোমার ব্যবহৃত শব্দসকলের ক্ষমতাকে তুমি ছোট করে দ্যাখ। সেইজন্য তুমি তাদের এত অসতর্ক হয়ে ব্যবহার কর এবং তাদের প্রায়ই নকারাত্মকভাবে ব্যবহার কর, বিশেষ করে যখন তুমি নিজের ভিতরে নিজের সাথে কথা বল। তোমার চেতনার জন্য সকারাত্মক শব্দাবলী সৃষ্টি কর।

সময় : প্রযোজ্য নয়
এখন সঠিক এবং সকারাত্মক শব্দাবলী ব্যবহার করার নির্ণয় নাও। তোমার ভিতরে আসা নকারাত্মক চিন্তাগুলিকে সহায়তা করা বন্ধ কর। দিনে চব্বিশ ঘণ্টা একমাত্র সকারাত্মক চিন্তা ও অনুভূতিগুলিকে ক্ষমতা ও সাহায্য প্রদান কর।
যদি নিজেকে প্রায়ই বিষণ্ণ মেজাজে পাও, এটা চেষ্টা কর :
ঘুমাতে যাবার আগে, বিছানায় বস,
নিজেকে জোরে জোরে বল যে তুমি সুখী,
জীবন এক সুন্দর অভিজ্ঞতা, এখন থেকে তুমি
হর্ষোৎফুল্ল ও আনন্দময় হবে। নিজের কাছে এই
দৃঢ়বচন এগারোবার পুনরাবৃত্তি কর।
এখন শুয়ে পড়। তোমার মাথা বালিশ
স্পর্শ করলে, স্পষ্টভাবে অনুভব কর যে সেটা
কেবল একটা বালিশ নয়, সেটা হল অস্তিত্বের
কোল এবং তুমি সেই কোলে ঘুমিয়ে পড়ছ।
আরাম কর এবং নিজের উৎসে চলে যাও,
অস্তিত্বের স্বাগত করা আলিঙ্গনে।
যখন তুমি সকালে উঠে পড়, চোখ
খোলার আগে, সেই একই দৃঢ়বচন এগারো
বার পুনরাবৃত্তি কর।
অন্যান্য নকারাত্মক আবেগ যেমন ভয়, ঈর্ষা, দুশ্চিন্তা ইত্যাদি অন্যান্য আবেগগুলিতে এটি সম্প্রসারিত করা যায়। নকারাত্মকতা সম্বন্ধে সজাগ হও এবং তাকে মুছে ফেলতে নির্ণয় নাও। তাকে অনুরূপ সকারাত্মক আবেগ দ্বারা প্রতিস্থাপিত কর এবং সেটাকে তোমার দৃঢ়বচন তৈরি কর।
৪) ওজনবিহীন-প্রক্রিয়া ১
তোমার ভিতরে গভীর শান্তি ও আনন্দ অভিজ্ঞতা কর।
সময় : কমপক্ষে দশ মিনিট
মেঝেতে আরাম করে পা আড়াআড়ি
করে বস। যদি সেটা কষ্টকর হয়, চেয়ারে বস
কিন্তু পিঠকে পিছনে হেলান দেবে না।
শরীরের ওজন পায়ের ওপরে না রাখার
চেষ্টা কর। সচেতনভাবে পায়ের কাফ্ পেশী
(calf muscle) একটু ওঠাবার চেষ্টা কর,
স্বভাবত তুমি তখন তোমার ভার তোমার
মেরুদণ্ডে দেবে।
প্রথমে একটু কষ্ট হবে কারণ আমরা কখনও আমাদের শরীরের ভারসাম্য ঠিক করে রাখি না। যে বিন্দুগুলি মাটিতে স্পর্শ করছে তাদের অনুভব কর।
যেহেতু আমরা কদাচিৎ এই প্রকার জিনিষে সচেতনতা আনি, সজাগ হতে কিছু সময় লাগতে পারে। মাটিতে স্পর্শ করা দুটি স্থানে কেন্দ্রিত হবার চেষ্টা কর, তাদের মধ্য দিয়ে তুমি তোমার সমস্ত ওজন পৃথ্বীগ্রহে দিচ্ছ।
তুমি পৃথ্বীগ্রহে ভার রাখার দুটি বিন্দুকে অনুভব করতে পারার পরে তোমাকে পরের ধাপে গিয়ে ভারসাম্য রাখতে হবে। ভারসাম্য রাখা মানে কেন্দ্রটিকে আবিষ্কার করা যেখানে তুমি ভারহীন।
সামনের দিকে যতটা পার ঝুঁকে নিজের দেহের ওজন অনুভব কর।
দেহটা কত ভারী তা অনুভব কর।
ধীরে, খুব ধীরে একদম একটু একটু করে
ফিরে আস। নড়ার সময় নিজের ওজনকে
অনুভব করতে থাক। ধীরে দেহকে সোজা কর।
দেখবে সোজা করার সময় তোমার
দেহের ভার ধাপে ধাপে কমতে থাকে। সেই
বিন্দুতে আস যেখানে তুমি একদম ভারহীন,
যেখানে তুমি নিজেকে একদম হালকা মনে
কর।
ভারহীন বিন্দুটিকে আবিষ্কার করার
পরে পিছনদিকে ঝুঁকতে থাক। পিছনদিকে
ঝোঁকার সময় আবার তোমার ভার অনুভব
করতে থাক।
এখন ধীরে, খুব ধীরে আগের সোজা
অবস্থানে ফিরে আস যেখানে তুমি তোমার
ওজন আর অনুভব কর না।
কমপক্ষে দুই বা তিনবার তোমার দেহকে সামনে ও পিছনে এইভাবে নাড়াতে থাক এবং প্রতিবার কেন্দ্রে সোজা অবস্থানে ফিরে আস যেখানে তুমি ভারহীন অনুভব কর। কয়েকবার করার পরে তুমি সঠিকভাবে সেই বিন্দু বা মুহূর্ত বা কেন্দ্রটিকে ধরতে পারবে যেখানে তুমি ভারহীন।
যে বিন্দুতে তুমি ভারহীন অনুভব কর, সেই অবস্থানে থাক। কোন কিছু স্মরণ করার বা কোন কিছুতে একাগ্র হবার কোন প্রয়োজন নেই। ভারহীন অনুভব করার সেই স্থানে পূর্ণরূপে সুষম (ব্যাল্যান্সড্) অবস্থায় থাক।
বাড়িতে তোমার শরীরকে কমপক্ষে দশ মিনিট এইভাবে সুষম অবস্থায় রাখার চেষ্টা কর। দশ দিন যাবৎ চেষ্টা কর এবং তুমি দক্ষতা অর্জন করবে এবং তখন তুমি সারাদিন একই ভারহীন অবস্থানে বসে থাকতে শুরু করবে!
এই অবস্থানে তোমার দেহ কেবল অবিচলিত ও আরাম অনুভব করবে তা নয়, তোমার মনও দেহ থেকে মুক্ত হবে! তুমি সেই স্থান অভিজ্ঞতা করবে যেখানে তুমি পূর্ণরূপে সুষম, যেখানে তুমি বুদ্ধিবৃত্তি ও আবেগের ঊর্ধ্বে, যেখানে তুমি বহির্জগৎ ও নিজেকে দেখানো পরিচয়ের ঊর্ধ্বে।
কেবল দেহের ভারসাম্য (ব্যালান্স)
বজায় রেখে তুমি গভীর শান্তি অনুভব করবে।
আর কিছুই করার নেই। তুমি হয়ত ভাবতে
পার, ‘কেবল দেহে ভারসাম্য নিয়ে এসে আমি
কিভাবে শান্তি অনুভব করব?’ কর, তাহলে
তুমি বুঝতে পারবে!
- দেহকে ছোট ছোট বৃত্তে ঘোরানো
চেতনার এক স্থানান্তরন অভিজ্ঞতা কর।
সময় : প্রযোজ্য নয়
এই প্রক্রিয়া করার সময়, বিশ্লেষণ
করবে না, পরিমাপ করবে না এবং গণনা
করবে না। তোমার মধ্যে ঘটা গতিবিধিকে
ঘটিতে দাও।
যদি আমরা নিজেদের ভিতরে তাকাই
আমরা দেখতে পারি আমাদের মধ্যে অল্প অল্প
গতিবিধি হয়ে চলেছে এবং সেগুলি এক অদৃশ্য
বৃত্তে ঘটছে। কেবল সেই গতিবিধিগুলির সাথে
থাক এবং তাদের ঘটতে দাও। যখনই আমরা
সেই গতিবিধিগুলিকে ঘটতে দিই ও তাদের
ওপরে ধ্যান করি, আমরা হঠাৎ দেখব ও
উপলব্ধি করব আমরা নিরেট দেহ নই, আমরা
প্রবাহিত শক্তি।
নিজেদের প্রবাহিত শক্তি হিসাবে
অভিজ্ঞতা করাকে আমি বলি জীবনমুক্তি অথবা
পরম অভিজ্ঞতা।
হঠাৎ আমরা উপলব্ধি করব আমরা
কেবল দেহ নই। আমরা হয়ত দেহে বাস
করছি, কিন্তু আমরা দেহ নই।
এই ধ্যান আমাদের প্রাণ সহকারে এগিয়ে যেতে সাহায্য করবে, প্রাণ হল জীবনীশক্তি বা এক সূক্ষ্ম শক্তি যা আমাদের দেহের ভিতরে চলাচল করছে। আমরা এত জমাট বেঁধে গেছি যে প্রথম স্তরে শক্তিকে অভিজ্ঞতা করা কঠিন হবে। প্রথম প্রথম আমাদের দেহকে সাহায্য করা উচিত এবং ছোট ছোট অদৃশ্য বৃত্ত ও ছোট গতিবিধি সৃষ্টি করে দেহের সাথে সহযোগিতা করা উচিত।

সোজা হয়ে বস এবং চোখ বন্ধ কর। যতটা সম্ভব ধীরে ও গভীরভাবে শ্বাস নাও ও ছাড়।
দেহকে খুব ধীরে ছোট বৃত্তে ঘোড়াও। জিনিষটাকে তুমি কেবল মনশ্চক্ষুতে দেখলেও ঠিক আছে। অকস্মাৎ তুমি দেখবে যে তোমার দেহ আস্তে আস্তে নড়ছে এবং তুমি সেই গতির সাথে আরামবোধ করছ। সে অবস্থায় থাক এবং গতিবিধি ঘটতে দাও।
প্রাণের উৎস মণিপুরক চক্র বা নাভিকেন্দ্রে একাগ্রতা নিয়ে আস। তুমি দেখবে যে তোমার পুরো দেহ ছোট ছোট অদৃশ্য বৃত্তে ঘুরছে এবং তুমি নাভিতে কেন্দ্রিত আছ।
যখন তুমি প্লেনে চেপে বা নিজে গাড়ী না চালিয়ে গাড়ীতে যাচ্ছ, এই প্রক্রিয়া চেষ্টা করতে পার। হঠাৎ দেখবে তুমি 'আমি' থেকে অসংযুক্ত হয়েছ এবং তুমি দেহ অতিক্রম করে গেছ।
এই প্রক্রিয়া কমপক্ষে এগারো দিন অভ্যাস কর। তুমি চেতনা র এক স্থানান্তরন অভিজ্ঞতা করবে।
- একটি ছাড়া সবকিছুকে বাদ দিয়ে
চিরন্তন আনন্দতে কেন্দ্রিত হও।
সময় : প্রযোজ্য নয়
এই প্রক্রিয়ায় তিনটি ধাপ আছে।
প্রথমে তোমার সামনে এক বস্তু বা ব্যক্তিকে অনুভব কর। সেই বস্তু বা ব্যক্তিকে কেবল দেখতে থেকো না, তাদের অনুভব কর, তাদের মধ্যে সম্পূর্ণভাবে হারিয়ে যাও।
দ্বিতীয়ত, এইটি ছাড়া অন্যান্য সমস্ত বস্তু ও ব্যক্তির অনুপস্থিতি অনুভব কর। অন্য সবকিছুকে বাদ দাও। একমাত্র সেই এক বস্তু বা ব্যক্তিতে নিমগ্ন থাক ।
তৃতীয়, যখন তুমি সত্যি অনুভব কর যে অন্য কোন বস্তু বা ব্যক্তি নেই, যখন তুমি সবকিছু ও সবাইকে বর্জন করার অবস্থা অর্জন করেছ, তখন একমাত্র সেই বস্তু বা ব্যক্তি থেকেও আনুক্লাচ্ কর।
তারপর, সেই বস্তু অনুভূতি (সেই এক বস্তুতে নিমগ্ন হওয়া) এবং অনুপস্থিতি অনুভূতিকে (একমাত্র বস্তুটিও অনুপস্থিত) সরিয়ে রাখ ও নিজেকে উপলব্ধি কর। নিজের মধ্যে অদৃশ্য হয়ে যাও। অকস্মাৎ দেখবে যে তুমি কেন্দ্রিত হয়ে আছ নিজের মধ্যে, তোমার আরও গ ভীরে, তোমার চৈতন্যে, তোমার সত্তাতে।
যদি তুমি কোন বস্তু বা ব্যক্তিকে ভালবাস, এই প্রক্রিয়াটি চেষ্টা কর। প্রথমে সেই বস্তু বা ব্যক্তির উপস্থিতি এবং অন্য সমস্ত বস্তু ও ব্যক্তির অনুপস্থিতি অনুভব কর। তারপর সেই বস্তু বা ব্যক্তির অনুপস্থিতি অনুভব কর এবং তুমি চিরন্ত ন আনন্দে কেন্দ্রিত হবে।
- তোমার মধ্যে সবকিছুকে অন্তর্ভুক্ত কর
তোমার চেতনাকে সম্প্রসারিত কর।
মোট সময় : ২১ মিনিট
প্রথম ধাপ : সময় : ২ মিনিট
সোজা হয়ে বসো। স্পষ্টভাবে তোমার
দেহের সীমা অনুভব কর। যে ঘরে বসে আছ
তাকে দ্যাখ।
দ্বিতীয় ধাপ : সময় : ৫ মিনিট
এখন তোমার চোখ বন্ধ কর এবং সেই জায়গাটিকে তোমার অংশ হিসাবে তোমার ভিতরে অনুভব কর। তোমার আকাশ তোমার দেহের সীমা ছাড়িয়ে সেই জায়গাটিকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত হয়েছে।


তৃতীয় ধাপ : সময় : ২ মিনিট
তোমার চোখ খোল, বাইরে যাও এবং
তোমার চারপাশের গাছ ও ইমারতগুলির দিকে
তাকাও।
চতুর্থ ধাপ : সময় : ৫ মিনিট
এখন চোখ বন্ধ কর এবং অনুভব কর
যে তুমি তোমার চারপাশের গাছ ও
ইমারতগুলিকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত
হয়েছ।
পঞ্চম ধাপ : সময় : ২ মিনিট
চোখ খোল ও উন্মুক্ত আকাশের দিকে তাকাও।
ষষ্ঠ ধাপ : সময় : ৫ মিনিট
এখন চোখ বন্ধ কর এবং তোমার ভিতরে সমগ্র আকাশকে অনুভব কর।
এটা একটা খুব শক্তিশালী ধ্যান এবং
এটা তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে
যেতে পারে - তোমার চারপাশে সবাইকে ও
সবকিছুকে তোমার অংশ হিসাবে অন্তর্ভুক্ত
করা।
উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্রে তোমার
কাজের জিনিষ ও যন্ত্রপাতিগুলিকে তোমার
অংশ হিসাবে অন্তর্ভুক্ত কর, তোমার চেতনার
গোলক সম্প্রসারিত কর। ধর, তুমি চেয়ারে
বসে টেবিলে কম্পিউটারে কাজ করছ। সেই
কম্পিউটার, চেয়ার, টেবিল ও তোমার
অফিসের স্থানকে তোমার অংশ হিসাবে
অন্তর্ভুক্ত কর। তোমার চোখ বন্ধ কর এবং
তাদের তোমার অংশ হিসাবে অনুভব কর।
তোমার চারপাশের সহযোগীদের,
সহকর্মীদের, তোমার টীমের লোকেদের -
সবাইকে তোমার অংশ হিসাবে অন্তর্ভুক্ত কর।
উপভোগ কর যে তোমার ব্যক্তি-চেতনা
সমষ্টিগত-চেতনাতে সম্প্রসারিত হচ্ছে। যদি
তোমার পুরো দল এই ধ্যান অভ্যাস করে,
তাহলে ব্যক্তি-চেতনা সুন্দরভাবে গলে যাবে
এবং আমিত্ব-সংঘর্ষগুলির স্বতশ্চলভাবে
মীমাংসা হয়ে যাবে।
৮) উৎসকে খোঁজ
তোমার চিন্তাগুলির উৎসকে খোঁজ এবং চরম উৎস অর্থাৎ অস্তিত্বতে জাগ্রত হও।
সময় : প্রযোজ্য নয়
যখন তুমি কেবল বসে থাক, স্বভাবত কিছু চিন্তার তোমার মধ্যে উদয় হবে। দেখ কোথা থেকে চিন্তাগুলির উদয় হচ্ছে অথবা সেই চিন্তা দ্বারা দেহের কোন অংশ গতিবিধি বা অনুভূতি অভিজ্ঞতা করছে।
তুমি দেখবে একটার পর একটা প্রতিটি চিন্তা তোমার দেহের ভিতরের কোন না কোন অঙ্গে কিছু অনুভূতির সৃষ্টি করছে। অনুভব করার চেষ্টা কর কোন চিন্তা তোমার দেহের ভিতরে ঘটা কোন অনুভূতির সাথে সংযুক্ত। ভিতরের কোন অঙ্গটি অনুভূতি অনুভব করছে, কোন অঙ্গটির উৎপন্ন করা চিন্তা তোমার মনেতে আসছে, দেহের ভিতরে সেই অঙ্গের স্থান নির্ণয় কর। এটা প্রতিটি চিন্তার সাথে কর।
যখন তুমি এই প্রক্রিয়া সহকারে পরীক্ষা কর, যদি তা চব্বিশ ঘণ্টার মধ্যে ক্লিক্ করে, এই প্রক্রিয়াটি তোমার জন্য। যদি তা না হয় অন্যান্য প্রক্রিয়া চেষ্টা করে যাও। এই প্রক্রিয়া তোমাকে সরাসরি জীবনমুক্তির অভিজ্ঞতা দিতে পারে।
৯) পালকের মত চোখের পাতাদুটিকে
স্পর্শ কর
এটা কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার জন্য এক শক্তিশালী প্রক্রিয়া। কুণ্ডলিনী শক্তি তোমার মধ্যে বহন করা সম্ভাব্য শক্তি। এটা শরীরে অনুভূতিশীলতা বিকশিত করার জন্য এক সুন্দর প্রক্রিয়া।
সময় : ৩০ মিনিট
তোমার চোখ বন্ধ কর এবং তর্জনী দুটি দ্বারা খুব আলতোভাবে দুটি চোখের পাতা স্পর্শ কর, তর্জনী যেন পাখির পালক। ইচ্ছা হলে তুমি আসল পালকও ব্যবহার করতে পার। চোখ স্পর্শ করার সময় পালক যেন বেঁকে না যায়। বেঁকে যাওয়ার অর্থ তুমি চোখের পাতায় বেশী চাপ দিচ্ছ। বেশী চাপ এই প্রক্রিয়ায় কাজ করবে না। তোমাকে কেবল পালকের ছোঁয়ায় ছুঁতে হবে।

এটা যেন তুমি স্পর্শ করছ কিন্তু করছ
না। যেন তোমার আঙ্গুল চোখের পাতায় আছে,
কিন্তু স্পর্শ করছে না। তোমার হাত দুটির
ভারসাম্য ঠিক করে রাখ এবং চোখের
পাতাদুটিকে তর্জনী দ্বারা ছোঁও। তোমার হাত
প্রথমে কাঁপতে পারে এবং তুমি হয়ত খুব
জোরে বা খুবই হালকাভাবে ছোঁবে অথবা তুমি
হয়ত চোখের পাতাকে ছোঁবেই না।
যখন তুমি তোমার চোখের পাতা দুটিকে
পালকের মত স্পর্শ কর, দেখবে যে তোমার
আঙ্গুল ও চোখের মধ্যে এক প্রবল শক্তির
সংযোগ প্রতিষ্ঠিত হচ্ছে। ধীরে ধীরে দেখতে
পাবে যে তোমার আঙ্গুল ও হাত তোমার
চোখের অংশ হয়ে গেছে।

এখন পর্যন্ত তুমি চোখ বুজলে অনুভব
কর যে তোমার সীমানা চোখের পাতার ভিতরে
শেষ হয়। কিন্তু তোমার পালক স্পর্শ দ্বারা
তোমার চোখ দুটি অনুভব করবে যেন সেগুলি
সম্প্রসারিত হয়েছে! যদি তোমার দেওয়া চাপ
সঠিক হয়, তাহলে তোমার এই অভিজ্ঞতা
হবে। তোমার চোখদুটি বাইরে ও ভিতরে একই
অনুভূতি অনুভব করবে এবং আঙ্গুলগুলিরও
একই অনুভূতি হবে।
একবার এই প্রক্রিয়া প্রগাঢ়রূপে অভ্যাস করা শুরু করলে তুমি দেখবে যে শক্তি তোমার ভিতরে বৃত্তাকারে ঘোরে; অন্য সময়ে তুমি অনুভব কর যে শক্তি তোমার চোখ দিয়ে বার হয়ে যাচ্ছে। বোঝ, যদি তুমি চোখ বন্ধ কর বাইরের দৃশ্য হয়ত ক্ষান্ত হবে এবং শক্তির বহির্নিগমন হয়ত বন্ধ হবে। কিন্তু তবুও তোমার ভিতরে কিছু দৃশ্য চলতে থাকবে এবং তাই শক্তির অপচয় হতে থাকবে। কেবল যদি তুমি বাইরের ও ভিতরের দৃশ্যগুলিকে বন্ধ কর, জীবনমুক্তি ঘটে।
এই প্রক্রিয়া কমপক্ষে একবার সমতা নিয়ে আসার জন্য আধা ঘণ্টা নেয়। পূর্ণরূপে সমতা নিয়ে আসার জন্য এই পালক স্পর্শের প্রক্রিয়াকে হয়ত এক মাস ধরে রোজ অভ্যাস করতে হবে।
১০) সূর্যের সাথে ওঠ
নিজের ভিতরে প্রগাঢ় শক্তিকে জাগাও।
সময় : ১০ থেকে ১৫ মিনিট
দিগন্তে সূর্য ওঠার আগে আকাশের
দিকে ১০ থেকে ১৫ মিনিট ধরে তাকিয়ে থাক।
আকাশের রঙিন হতে থাকা এক গভীর নীরব
সজাগতা সহকারে লক্ষ্য কর।

আকাশে সূর্য উদয় হবার সময়, স্পষ্টভাবে অনুভব কর যে তোমার ভিতরেও সূর্যোদয় হচ্ছে। সূর্য দিগন্তে উঠে পড়লে, অনুভব কর যে সূর্য তোমার নাভিতে পৌঁছেছে। সূর্য ধীরে ধীরে উঠতে থাকলে অনুভব কর যে ভিতরের সূর্য প্রগাঢ়তা অর্জন করছে।
১০ থেকে ১৫ মিনিটের শেষে, তোমার
চোখ বন্ধ কর। তোমার ভিতরের উজ্জ্বল নীরব
সূর্যের অনুভূতিকে উপভোগ কর।
১১) ভক্তি
ভক্তি সহকারে নমনীয় ও রূপান্তরিত হও।
সময় : প্রযোজ্য নয়
চোখ বন্ধ করে সোজা হয়ে বসো। প্রথমে সেই মানুষটিকে বাছাই করে কিছু মুহূর্ত কাটাও যার অবদান তোমার জীবনে সবচেয়ে বেশী, যে তোমার জীবনকে সবচেয়ে বেশী সমৃদ্ধ করেছে, এমন একজন যে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এখন সেই ব্যক্তির সাথে সংযুক্ত
অনুভব কর। তাকে পরিষ্কারভাবে স্মরণ কর।
স্মরণ কর, কিভাবে সে তোমার মধ্যে, তোমার
জীবনে বিরাট রূপান্তরের কারণ হয়েছে।
তার সাথে, সেই সত্তার সাথে গভীরভাবে সংযুক্ত অনুভব কর। তোমার জীবনে তার দ্বারা অর্পিত সমস্ত সুন্দর জিনিষগুলিকে স্মরণ কর। স্মরণ কর, সে তোমার সত্তাতে কত কিছু যোগ করেছে। তার স্মৃতিতে, তার সত্তাতে আরাম কর। মিলিয়ে যাও তার সত্তায়, তার সুন্দর প্রেমময় ঘনিষ্ঠ স্মৃতিগুলিতে। আরাম কর ও তার সত্তাতে সম্পূর্ণরূপে মিলিয়ে যাও।
১২) বাইরের ও ভিতরের আকাশ দেখ ও
হারিয়ে যাও
ভয় ও নিরাপত্তাহীনতা ভেঙ্গে বার হয়ে আস।
সময় : প্রযোজ্য নয়
কোন জিনিষ নিয়ে বসো। তার দিকে প্রগাঢ়ভাবে তাকাও। তোমার মনকে সেই জিনিষের স্মৃতিতে পূর্ণরূপে ভরিয়ে দাও। যদি তুমি কারো ফটো নিয়ে বসেছ, তোমার সম্পূর্ণ মনকে সেই ব্যক্তির স্মৃতিতে, সেই ব্যক্তির সাথে তোমার অভিজ্ঞতাতে ভরিয়ে দাও। সেই অভিজ্ঞতাকে তোমার অন্তর্জগৎকে ভরাট করতে দাও।

এখন সেই জিনিষ থেকে তোমার দৃষ্টি সরিয়ে নিয়ে চোখ বোজ। অন্তর আকাশে সেই একই চিন্তা নিয়ে বসো এবং সেই বস্তু বা ব্যক্তিকে কয়েক মিনিট ধরে অন্তর্দেশে দেখ।

প্রথমে সেই বস্তু বা ব্যক্তিকে বাইরে ও
ভিতরের আকাশে দেখ। তারপর সেটা কেবল
ভিতরের আকাশে দেখ। তারপর সেটাকেও
সরিয়ে ফেল এবং কেবল তোমার সত্তার সাথে
বিদ্যমান থাক। সচেতনভাবে চিন্তাগুলি মুছে
ফেলার নির্ণয় নাও এবং কেবল বিদ্যমান থাক।
- ঘুমিয়ে পড়ার সময় সচেতনতা
সূক্ষ্ম সচেতনতা সহকারে সমাধিতে প্রবেশ কর।
সময় : প্রযোজ্য নয়
এই প্রক্রিয়া করতে হবে যখন তুমি ঘুমিয়ে পড়তে প্রস্তুত - যখন তোমার ঘুমিয়ে পড়ার কথা তখন নয় অথবা তোমার ঘুমানোর নির্ধারিত সময়ে নয়। যখন তোমার দেহ নিদ্রার জন্য প্রস্তুত, তখন এই ধ্যান কর।
বিশ্রাম কর ও অক্রিয়ভাবে অপেক্ষা কর, ব্যাস্। ঘুমানোর চেষ্টা করবে না। ঘুমিয়ে পড়ার কোন পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবে না। তোমার ঘুম না ঘটলে অপরাধী বা বিব্রত অনুভব করবে না।
কেবল অপেক্ষা কর। অপেক্ষা করার
সময় তুমি সর্বদা আরও বেশী সচেতন হবে।
যখন তুমি অক্রিয়ভাবে অপেক্ষা করছ, তুমি
আরও বেশী সচেতন হবে। আগ্রাসী হলে
তোমার সচেতনতা থাকবে না।
একটা গুরুত্বপূর্ণ জিনিষ বোঝ : তুমি যত বেশী অক্রিয় (passive) ও গ্রহণোন্মুখ হবে, তোমার সচেতনতা ততই বাড়বে। সেইজন্য প্রার্থনা তোমার সচেতনতাকে বিকশিত করে। প্রার্থনার সময় তুমি একদম অক্রিয় ও গভীর হয়ে করুণার জন্য প্রতীক্ষা করছ। এক প্রার্থনাপূর্ণ অথবা অক্রিয় মেজাজ তোমাকে সচেতনতায় নিয়ে আসবে। একদম অক্রিয় মেজাজে থাক। এমনকি তুমি নিদ্রাকে দেবী হিসাবে ভাবতে পার। উপনিষদে নিদ্রাদেবীকে শ্রদ্ধা ও উপাসনা করার স্তোত্র আছে! তুমি সুষুপ্তি বা গভীর-নিদ্রাবস্থাকে এক দেবী বলে মনে করতে পার। তোমার মধ্যে তাঁর আবির্ভাব ঘটার জন্য ও তাঁর আশীর্বাদ পাবার জন্য তুমি এক অক্রিয় মেজাজ নিয়ে দেবীর জন্য প্রতীক্ষা কর। কেবল এক গভীর ও প্রতীক্ষার মেজাজে থাক।

হঠাৎ তুমি দেখবে যে তুমি ধীরে ধীরে তোমার দেহের সজাগতা হারিয়ে ফেলছ কিন্তু তবুও তুমি সচেতন। তুমি ‘আমি’ ধারণা হারাবে না। সেই মুহূর্ততে সজাগ হবে। চতুর্থ অবস্থার দ্বার, সমাধি, আধ্যাত্মিকতার জাগ্রত অবস্থা উন্মুক্ত হবে। সেই স্থানে তোমার শব্দসৃষ্টির কার্য সক্রিয় থাকবে না। তোমার চিন্তা থাকবে না কিন্তু তোমার চেতনা থাকবে, ‘আমি আমার দেহ সম্বন্ধে সজাগ নই কিন্তু আমি সচেতন যে আমি বিদ্যমান।’
এই সময়ে হঠাৎ তুমি নিজেকে সম্পূর্ণ আরামে ও সজাগতার সাথে দেখতে পাবে, কিন্তু দেহের ধারণা বিদ্যমান থাকবে না। পরের দিন সকালে তুমি দেখবে যে তুমি সতেজ ও সজীব আছ! কিন্তু তুমি অনুভব করবে তুমি সারারাত সজাগ ছিলে। তুমি কখনও তোমার সচেতনতা হারাও নি, তা সত্ত্বেও তুমি অনুভব কর যে তুমি বিশ্রাম পেয়েছ ও স্বচ্ছন্দবোধ কর। তুমি কোন ক্লান্তিবোধ কর না। যদি সমাধি অবস্থার ঝলক পাও, তোমার এই অভিজ্ঞতা হবে।
গতিশীল ধ্যান সকল
- আনন্দময় নৃত্য
তোমার ভিতরের বিরাট শক্তিকে নবতেজোদ্দীপ্ত কর। নিজের মধ্যে গভীর শান্তি সহকারে আরাম কর।
মোট সময় : ৩১ মিনিট
অবাধ নৃত্য অর্থ কোন নির্দিষ্ট পদক্ষেপ
ও কোন নিয়ম ইত্যাদি ছাড়াই নৃত্য। সেটা
কেবল ইচ্ছামত খুশিতে খেলাচ্ছলে শরীরকে
চালনা করে নিজেকে উপভোগ করা এবং
নৃত্যের বিরাট শক্তির অংশ হয়ে যাওয়া।
অবাধ নৃত্যের দুটি ধাপ আছে : নৃত্য ও বিশ্রাম।
প্রথম ধাপ : সময় : ২১ মিনিট
চোখ বন্ধ কর এবং নৃত্য শুরু কর। পদক্ষেপ সম্বন্ধে বিব্রত হবে না। তোমার দেহকে নিজের ইচ্ছামত চালনা করার জন্য দেহকে স্বাধীন হতে দাও। তোমাকে দেখতে কেমন লাগছে, তোমার কাপড় কেমন দেখাচ্ছে, এসব নিয়ে বিব্রত হবে না। কেউ তোমাকে লক্ষ্য করছে না, এটা কোন অভিনয়ের প্রদর্শন নয়।

এইভাবে নৃত্য করতে করতে বেশী ও
আরও বেশী শক্তি তোমার মধ্যে সঞ্চারিত হবে
এবং তুমি নাচতেই থাকবে। যত বেশী নাচ,
তুমি তত বেশী শক্তিসম্পন্ন হবে! তুমি
একেবারেই ক্লান্তবোধ করবে না।
নৃত্যে গভীরভাবে প্রবেশ কর। যত দ্রুতভাবে সম্ভব নাচ, যত স্বাধীনভাবে সম্ভব নাচ। নিজেকে একেবারেই ভুলে যাও। নৃত্য হয়ে যাও।
দ্বিতীয় ধাপ : সময় : ১০ মিনিট
২১ মিনিট পরে যেখানেই থাক না
কেন, যে কোন অবস্থানেই থাক না কেন,
মেঝেতে একদম বসে পড়। শুয়ে পড়। শান্ত ও
স্থির হয়ে যাও।
ক্ষিপ্র গতি থেকে হঠাৎ স্থির হয়ে পড়লে তুমি মুহূর্তের শূন্যতা অভিজ্ঞতা করবে। কোন চিন্তা থাকবে না। তুমি এক গভীর নীরবতা অভিজ্ঞতা করবে।
কিছু মুহূর্তের মধ্যে চিন্তাগুলি ফিরে আসতে থাকবে। শান্ত হয়ে চিন্তাগুলিকে লক্ষ্য কর। তাদের সাথে লড়াই করবে না, তাদের মধ্যে হারিয়ে যেও না। কেবল সজাগ হয়ে থাক। তুমি তোমার ভিতরের এক স্থায়ী শান্তি সম্বন্ধে সজাগ হবে, এক মহান নীরবতা যা চিন্তাগুলি ফিরে আসার পরেও থেকে যায়। এই শান্তি, এই নীরবতা তোমার সাথে সমস্ত দিন ধরে বহন কর। নীরবতা তোমার নিদ্রাতেও বহন করে নিয়ে যাও। তুমি নতুন ও সতেজ হয়ে জেগে উঠবে।
২) ঘূরণ
তোমার সত্তার অবিচল কেন্দ্রকে
আবিষ্কার কর। সমস্ত অস্তিত্বের সাথে মিশে
যাও।
সময় : ৩১ মিনিট
নিজেকে কেন্দ্রিত করার জন্য এটা একটা সুন্দর ধ্যান।
এই ধ্যানের কমপক্ষে তিন ঘন্টা আগে কোন খাবার বা পানীয় গ্রহণ করবে না।
এই ধ্যানের দুটি ধাপ আছে : ঘূরণ ও বিশ্রাম।
ঘূরণ
সাধারণত ঘূরণ (whirling) বামাবর্তে
(ঘড়ির গতির বিপরীতে) করা হয়, ডান হাতের
তালুকে ওপর দিকে করে ডান হাত ওপরে
থাকবে এবং বাঁ হাত নীচে থাকবে, বাম তালু
নীচের দিকে।

যদি তুমি বামাবর্তী ঘূরণে অসুবিধা বোধ কর, তুমি দক্ষিণাবর্তী ঘূরণ (ঘড়ির গতির দিকে) করতে পার।
ধীরে ধীরে ঘূরণ শুরু কর, তোমার সমস্ত শরীরকে নমনীয় ও অপ্রতিরোধী হতে দাও। ঘূর্ণণের সময়, সামনে চলা ছবিগুলি আবচ্ছা হবে। তাদের চলে যেতে দাও। কোন কিছুতে কেন্দ্রিত হবার চেষ্টা করবে না। কেন্দ্রিত হবার চেষ্টা করলে তোমার মাথা ঘুরতে পারে ও বমি বমি লাগতে পারে।
ধীরে গতি বাড়াও এবং ঘূর্ণণ হয়ে যাও। বৃত্তের পরিধিতে কার্য ও চলন হবে কিন্তু কেন্দ্রে তুমি স্থিরতা অনুভব করবে। তুমি অনুভব করবে যেন তুমি এই ঘূর্ণণের এক সাক্ষী বা প্রত্যক্ষদর্শী।
বিশ্রাম
যখন তুমি ঘূর্ণণ গতি এমন বাড়িয়েছ
যে তুমি সোজা দাঁড়াতে পারছ না, তোমার দেহ
নিজে থেকেই পড়ে যাবে। সেই পড়ে যাওয়াতে
কোন রকম পরিকল্পনা করবে না।
যেই পড়ে যাও, তোমার পেটের ওপরে
এভাবে ঘুরে পড় যেন তোমার নাভি মাটিতে
স্পর্শ করে। অনুভব কর যে তোমার দেহ
পৃথিবীর সাথে এক হয়ে গেছে।
তোমার চোখ বন্ধ রাখ। একই অবস্থানে
অক্রিয় ও নীরব হয়ে কমপক্ষে পনের মিনিট
থাক।
এই ধ্যানের পরে কয়েক ঘণ্টা ধরে শান্ত ও ধ্যানস্থ হয়ে থাক।
৩) বাত-পিত্ত-কফ ধ্যান সকল
শরীরের তিনটি প্রধান শক্তির ভারসাম্য রক্ষা কর।
প্রাচীন আয়ুর্বেদ মতে বাত (চলাচলের শক্তি), পিত্ত (পাচন বা বিপাকের শক্তি) এবং কফ (পিচ্ছিলকরণ ও গঠনের শক্তি) আমাদের শরীরে তিনটি শক্তি এবং সুস্থ থাকার জন্য তাদের ভারসাম্য রক্ষা করতে হবে।
যাই হোক, আমাদের সবার মধ্যে এই
তিনটি বলের সাধারণত ভারসাম্য থাকে না
এবং একটা উপাদান সব সময়ে বেশী থাকে।
নিম্নলিখিত প্রক্রিয়াগুলি বাত-পিত্ত-কফের
ভারসাম্য রক্ষা করার জন্য।
এই প্রক্রিয়াগুলি ঐকান্তিকভাবে করলে ক্যান্সারকে পর্যন্ত প্রতিরোধ করা যায়।
এই ধ্যানগুলি খালি পেটে করা হয়।
তাই এগুলিকে খুব সকালে করাই শ্রেয়।
বাত ধ্যান
মোট সময় : ৩১ মিনিট
প্রথম ধাপ : সময় : ১০ মিনিট
বজ্রাসনে বসো (হাঁটু গেড়ে বসো, নিতম্ব গোড়ালির ওপরে থাকবে)। হাত নিতম্বের ওপরে রাখ। এটা করে তুমি তোমার দেহের উপরিভাগ ও নিম্নভাগের মধ্যে এক সংযোগ প্রতিষ্ঠিত করছ। প্রতিবার শ্বাস ছাড়া সময় ‘হু’ উচ্চারণ কর। প্রতিবার শ্বাস গ্রহণ করার সাথে আবার শুরু কর, শ্বাস ছাড়ার সময় যতক্ষণ পার সেই উচ্চারণটি কর।
দ্বিতীয় ধাপ : সময় : ২১ মিনিট
বজ্রাসনেই বসে থাক। হাত নিতম্বে রেখে নিতম্ব বাঁকা করে কপাল দিয়ে মাটি স্পর্শ কর। এই অবস্থানে ‘হু’ উচ্চারণ করতে থাক।
পিত্ত ধ্যান
মোট সময় : ৩১ মিনিট
প্রথম ধাপ : সময় : ১০ মিনিট

বজ্রাসনে বসো। হাত নিতম্বের ওপরে। ‘হু’ উচ্চারণ কর। উচ্চারণের সময় স্পষ্টভাবে প্রত্যক্ষ কর যে সাদা আলোক তোমার মধ্যে উদিত হচ্ছে, সেই সাদা আলোক তোমার মাথার ওপর থেকে বার হচ্ছে এবং তোমার ভিতরে বৃত্তাকারে ঘুরে ফিরে আসছে। ‘হু’ উচ্চারণের সময় সেই বৃত্তাকারে চালিত শ্বেত আলোককে প্রত্যক্ষ করতে থাক।
দ্বিতীয় ধাপ : সময় ২১ মিনিট

বজ্রাসনে বসে থাক। হাত নিতম্বে রেখে
নিতম্ব থেকে বেঁকে কপাল দিয়ে মাটি স্পর্শ
কর। এই অবস্থানে ‘হু’ উচ্চারণ করতে থাক।
স্পষ্টভাবে দেখতে থাক যে এক শ্বেত আলোক
তোমার মধ্যে উদিত হচ্ছে, তোমার মাথার
ওপর থেকে নির্গত হচ্ছে এবং বৃত্তাকারে
তোমার কাছে ফিরে আসছে, ঠিক আগের মত।
কফ ধ্যান
মোট সময় : ৪১ মিনিট
স্বামীজীর চোখের একটা ছবি তোমার সামনে রাখ।
প্রথম ধাপ : সময় : ১০ মিনিট
বজ্রাসনে বসো। হাত নিতম্বে রাখ এবং ‘হু’ উচ্চারণ কর। স্পষ্টভাবে প্রত্যক্ষ কর যে এক শ্বেত আলোকের তোমার মধ্যে উদয় হচ্ছে, তোমার মাথার ওপর থেকে নির্গত হচ্ছে এবং বৃত্তাকারে তোমার মধ্যে ফিরে আসছে।
দ্বিতীয় ধাপ : সময় : ২১ মিনিট
বজ্রাসনেই বসে থাক। হাত নিতম্বে, নিতম্ব থেকে বাঁকা হও ও কপাল দিয়ে মাটি স্পর্শ কর। এই অবস্থানে ‘হু’ উচ্চারণ চালিয়ে যেতে থাক। স্পষ্টভাবে প্রত্যক্ষ করে যেতে থাক যে এক শ্বেত আলোকের তোমার মধ্যে উদয় হচ্ছে, মাথার ওপর থেকে নির্গত হচ্ছে এবং তোমার মধ্যে বৃত্তাকারে ফিরে আসছে।
তৃতীয় ধাপ : সময় : ১০ মিনিট
চোখ খোল। তোমার ত্রিনয়নের মাধ্যমে ছবিতে স্বামীজীর ত্রিনয়নকে দেখ। পরিষ্কার করে প্রত্যক্ষ কর স্বামীজীর ত্রিনয়ন থেকে এক আলোক রশ্মি তোমার ত্রিনয়নে প্রবেশ করছে।
এই ধ্যান হল তন্ত্র-মন্ত্র-যন্ত্র, তিনটে একসাথে।
মন্ত্র অর্থ শরীরকে স্থূলভাবে ব্যবহার
করে অভীষ্ট ফল অর্জন করা, যেমন নির্দিষ্ট
আসনে বসা ও উচ্চারণ করা।
তন্ত্র অর্থ দেহ ও মনকে একসাথে
ব্যবহার করে অভীষ্ট ফল লাভ করা, যেমন
শ্বেত আলোকের প্রত্যক্ষীকরণ সংযোজিত
করা।
যন্ত্র অর্থ বাইরে কোন বস্তু ব্যবহার করে
অভীষ্ট ফল লাভ করা, যেমন স্বামীজীর নয়নের
ছবি ব্যবহার করা।
৪) পিত্তের ভারসাম্য রক্ষা করা
শরীরের অগ্নি ও জল উপাদান দুটির
ভারসাম্য রক্ষা কর। শরীরের অব্যবহৃত
শক্তিকেন্দ্রগুলিকে জাগ্রত কর।
মোট সময় : ৩০ মিনিট
এই ধ্যান ভোজন করার কমপক্ষে তিন ঘণ্টা পরে কর।
প্রথম ধাপ : সময় : ১০ মিনিট

দাঁড়িয়ে পড়। সমস্ত দেহকে ঝাঁকাতে
থাক যেন একটা গাছকে তার মূল থেকে
ঝাঁকানো হচ্ছে। এটাতে তোমার সমস্ত
অব্যবহৃত শক্তিকেন্দ্রগুলি জাগ্রত হবে এবং
সমস্ত দেহকে নমনীয় করবে। ভীষণভাবে
ঝাঁকাও।
দ্বিতীয় ধাপ : সময় : ১০ মিনিট

যেখানেই থাক বসে পড়। তোমার মনে যা কিছু আওয়াজ আসে সেই আওয়াজ বার কর। সেটা হবে গিবারিশ (gibberish), কোন শব্দ (words) নয়। সেটা লুকানো বিরক্তি, দুশ্চিন্তা বা ক্রোধ হতে পারে। এই আবেগগুলি তোমার সিস্টেমে বহন করলে তোমার পিত্তের ভারসাম্য হারিয়ে যাবে, তাই তাদের পুরোপুরি নিৰ্গত হতে দাও।
তৃতীয় ধাপ : সময় : ১০ মিনিট
নীরব হয়ে বসো এবং এক প্রত্যক্ষদর্শী
হও। মনে যা কিছুর উদয় হয়, তাকে সৃষ্টি
করবে না, ধরে রাখবে না, মুছে ফেলবে না বা
বিচার করবে না।
শ্বাস-সম্পর্কিত প্রক্রিয়া
শ্বাসকে নিরন্তর লক্ষ্য করা এক শক্তিশালী ও ফলপ্রসূ ধ্যান। অন্যান্য ধ্যানের চেয়ে এই ধ্যানে অনেক বেশী মানুষ জীবনমুক্তি পেয়েছে। শ্বাসকে খুব ভালভাবে লক্ষ্য করলে সচেতনতা বাড়ে। সচেতনতা বৃদ্ধি পেলে অন্তর - জাগরণ ঘটে এবং পরমানন্দ আসে।
- ভিতরে আসা ও বাইরে যাওয়া শ্বাসের ও তাদের মধ্যে বিরতির সচেতনতা
মোট সময় : ৩৫ মিনিট
একদম আরাম করে বসো। তোমার শরীর যেন সম্পূর্ণরূপে আরাম করে।
প্রথম ধাপ : সময় : ৫ মিনিট
তোমার শ্বাসপ্রশ্বাস লক্ষ্য করা শুরু কর। তোমার শ্বাসপ্রশ্বাস প্রত্যক্ষ করা আরম্ভ কর। তোমার শ্বাসের দৈর্ঘ্য বাড়াবে না। কেবল তোমার সাধারণ শ্বাস ও প্রশ্বাসকে প্রত্যক্ষ করতে থাক।

দ্বিতীয় ধাপ : সময় : ৫ মিনিট
এখন কেবলমাত্র ভিতরে প্রবেশকারী শ্বাসকে লক্ষ্য কর। বাইরে নির্গত হওয়া শ্বাসকে লক্ষ্য করতে হবে না। একমাত্র ভিতরে যাবার শ্বাসকে প্রত্যক্ষ কর।
তৃতীয় ধাপ : সময় : ৫ মিনিট
এখন কেবল বাইরে নির্গত হওয়া শ্বাসকে লক্ষ্য কর এবং ভিতরে প্রবেশকারী শ্বাসকে লক্ষ্য করার জন্য বিব্রত হতে হবে না। পূর্ণ সচেতনতা সহকারে নির্গত হওয়া শ্বাসকে লক্ষ্য কর।
চতুর্থ ধাপ : সময় : ৫ মিনিট
এখন সবকিছু ছেড়ে ভিতরে প্রবেশ করা ও বাইরে নির্গত হওয়া শ্বাসের মধ্যে বিরতিকে লক্ষ্য কর। তোমার শ্বাস যে ঘুরে যাচ্ছে সে সম্বন্ধে সজাগ হও। শুধুমাত্র ভিতরে আসা শ্বাস ও বাইরে বার হওয়া শ্বাসের মাঝে বিরতি সম্পর্কে সজাগ হও।
পঞ্চম ধাপ : সময় : ৫ মিনিট
এখন ভিতরে প্রবেশ করা শ্বাস, বিরতি
এবং বাইরে বার হওয়া শ্বাস সম্পর্কে সজাগ
হও। তিনটি সম্পর্কেই সজাগ হও। অনুভব কর
যে তোমার সমস্ত দেহ নবতেজোদ্দীপ্ত ও সতেজ
হয়েছে। তুমি এমন এক সতেজ নীরবতায়
আছ যা শক্তি সঞ্চার করে। তুমি উচ্চশক্তিতে
স্পন্দিত হচ্ছ।
ষষ্ঠ ধাপ : সময় : ৫ মিনিট
এবার ভিতরে প্রবেশ করা ও বাইরে নির্গত হওয়া শ্বাসের মাঝের বিরতিকে প্রত্যক্ষ কর। একমাত্র বিরতি সম্পর্কে সজাগ হও। তোমার মনে হতে পারে তুমি একদম শ্বাস নিচ্ছ না, সেই অনুভূতিকেও প্রত্যক্ষ কর।
সপ্তম ধাপ : সময় : ৫ মিনিট
চোখ বন্ধ কর ও আরাম কর। ধ্যান করবে না। কেবল আরাম কর। কোনকিছু সম্পর্কে সক্রিয়ভাবে চিন্তা করবে না। তোমার মনকে শান্ত হতে দাও।
রিল্যাক্স কর ও উচ্চশক্তি অঞ্চল থেকে
ধীরে বার হয়ে এসো। পাঁচ মিনিটের শেষে খুব
আস্তে আস্তে চোখ খোল।
- শ্বাসের মাঝে নিরপেক্ষ অঞ্চলে বুদ্ধিমত্তা ও শক্তি
সময় : ৩০ মিনিট
আরাম করে বসো। চোখ বন্ধ কর। নিজের শ্বাসপ্রশ্বাসকে লক্ষ্য কর - প্রবেশকারী শ্বাস বহির্গামী শ্বাস হয়ে যায় অথবা বহির্গামী শ্বাস প্রবেশকারী শ্বাসে ঘুরে যায়। সেই নিরপেক্ষ স্থানটি সম্পর্কে সজাগ হও যেখানে শ্বাস ঘুরে যায়। এই সময়েই তুমি শক্তি ও বুদ্ধিমত্তায় প্লাবিত হও - প্রবেশকারী ও বহির্গামীর মাঝে বিরতিতে এবং আবার প্রবেশকারী শ্বাস নেবার ঠিক আগে।
কখনো কখনো কেবল একটিমাত্র বাসনা তোমার মধ্যে জীবন নিয়ে আসে। উদাহরণস্বরূপ, তুমি হয়ত বিছানাতে সপ্তাহের শেষে শুয়ে আছ, কিন্তু তুমি উঠতে চাইছ না। হঠাৎ তুমি কোন বন্ধুকে মনে ক রলে যাকে তুমি দেখতে চাও। এই একটিমাত্র চিন্তা তোমার সমস্ত শরীরকে সজীব করে তুলবে। তুমি বিছানা থেকে লাফিয়ে উঠবে এবং দৌড়াতে প্রস্তুত হয়ে যাবে। যখনই তুমি শক্তিতে প্লাবিত হও, সচেতন হও যে সেটা এই নিরপেক্ষ অঞ্চলে ঘটে।
একইভাবে যখন তোমার থেকে কিছু নিয়ে নেওয়া হয় এবং তুমি নিজেকে মানিয়ে নাও, তুমি বুদ্ধিমত্তা দ্বারা প্লাবিত হও। যদি তুমি কিছু হারাও, অবিলম্বে তোমাকে জীবন সম্পর্কে কোন বোধ, কোন বার্তা দেওয়া হয়, সেটা তোমার বুদ্ধিমত্তা হয়ে যায়। সচেতন হও কখন তুমি বুদ্ধিমতা দ্বারা প্লাবিত হও।
নিরপেক্ষ অঞ্চলে তুমি শক্তি ও বুদ্ধি মত্তা দ্বারা প্লাবিত হও। যদি তুমি এই দুটি অঞ্চলে সচেতনতা নিয়ে আসতে পার, সমস্ত দিন তুমি অবিশ্রাম শক্তিতে ভরপুর থাকবে। যখন তুমি তোমার শ্বাসের উভয় বিরতি লক্ষ্য কর, যখন তুমি উভয় বিরতি সম্পর্কে সজাগ হও, তুমি প্রতিনিয়ত শক্তি ও বুদ্ধিমত্ততে প্লাবিত থাকবে।
যদি আরও একটু গভীরে যাও, তুমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিষ বুঝতে পারবে : প্রতি মুহূর্তে তোমার চিন্তা ও শক্তি উভয়ই আছে। ‘শূন্য ও এক’-এর সম্পূর্ণ বাইনারি সিস্টেম চিন্তা ও শক্তির দ্বৈততার ওপরে ভিত্তি করা আছে। শক্তি ও চিন্তা, চিন্তা ও শক্তি, শক্তি ও চিন্তা, চিন্তা ও শক্তি - দুটোই সরাসরি সংযুক্ত।
বস্তুত, এক মুহূর্তে তুমি ইচ্ছাশক্তিতে (বাসনার শক্তি) প্লাবিত হবে। পরের মুহূর্তে তুমি ক্রিয়াশক্তি (কার্যের শক্তি) দ্বারা প্লাবিত হবে। এক মুহূর্তে তুমি শক্তিতে আপ্লুত হবে, পরবর্তী মুহূর্তে তুমি বুদ্ধিমত্তা দ্বারা আপ্লুত হবে। এই দুটির খেলা অবিশ্রাম চলতে থাকে। এই দুটিই ব্রহ্মাণ্ডের উপাদান - জড় ও শক্তি।
তোমার অন্তর্দেশে অবিরাম জড় ও
শক্তি নৃত্য করছে। যদি তুমি সেই বিরতি
সম্পর্কে সজাগ হও, তুমি চিরন্তন চেতনাকে
অভিজ্ঞতা করতে পারবে।
বাসনা ও কার্যের শক্তি উভয়েই তোমার
অন্তর্দেশে নৃত্য করছে। যদি তুমি বিরতি
সম্পর্কে সজাগ হও, তুমি জ্ঞানশক্তি অর্জন
করবে। শক্তি অবিরাম নিজেকে উপভোগ
করছে, শক্তি অবিশ্রাম নিজেকে তোমার
অন্তর্দেশে প্রকাশিত করছে। কেবল এই বিরতি
সম্পর্কে একটু সজাগ হও এবং তুমি ঐশ্বরিক
চেতনাতে প্লাবিত হয়ে যাবে।
৩) শরীর চালনা করে নিরপেক্ষ স্থান
সম্বন্ধে সচেতনতা
মোট সময় : ৩০ মিনিট
সোজা হয়ে বসো। মাটিতে বসাই
বাঞ্ছনীয়। চোখ বোজ। যত ধীরে পার, যত
গভীরভাবে পার, শ্বাসপ্রশ্বাস নাও।
প্রথম ধাপ : সময় : ৩ মিনিট
ধীরে, খুব ধীরে, শুধুমাত্র ভিতরে
প্রবেশকারী শ্বাসকে লক্ষ্য কর। প্রবেশকারী
শ্বাসের প্রতি সজাগ হও।
দ্বিতীয় ধাপ : সময় : ৩ মিনিট
এখন ধীরে, তোমার লক্ষ্য বহির্গামী শ্বাসের প্রতি নিয়ে আস।
তৃতীয় ধাপ : সময় : ৩ মিনিট
এবার প্রবেশকারী ও বহির্গামী শ্বাস সম্বন্ধে ভুলে যাও। ধীরে, খুব ধীরে, দুই শ্বাসের মাঝে মনোনিবেশ কর। শ্বাসপ্রশ্বাসের মাঝে সেই নিরপেক্ষ স্থানে সেই বিরতি সম্পর্কে সজাগ হও। তোমার মনোযোগ শ্বাসের মাঝে বিরতিতে রাখ।
চতুর্থ ধাপ : সময় : ৩ মিনিট
দুটি শ্বাসের মাঝে তোমার লক্ষ্য রাখ। সেই নিরপেক্ষ স্থানে রিল্যাক্স কর। যখন তুমি এই স্থানে, এই চেতনায় থাক, দুটি হাতকে নাড়াবার চেষ্টা কর। হাত নাড়াবার সময় যদি তুমি অনুভব কর যে তুমি সেই নিরপেক্ষ স্থানের সচেতনতা থেকে বার হয়ে এসেছ, নিজেকে আবার নিরপেক্ষ স্থানে ফিরিয়ে নিয়ে আস। নিরপেক্ষ স্থানে ফিরে এসে আবার হাত নাড়াও।

পঞ্চম ধাপ : সময় : ৩ মিনিট
নিরপেক্ষ স্থানে থেকে, তাকে না হারিয়ে, দাঁড়াবার চেষ্টা কর। যদি তুমি অনুভব কর যে তুমি সেই নিরপেক্ষ স্থানকে হারিয়ে ফেলেছ, বসে পড়। আবার নিরপেক্ষ স্থানে আস। এবার সেই বিরতির সচেতনতা না হারিয়ে দাঁড়াবার চেষ্টা কর।
তোমার চোখ বন্ধ থাকুক। একবার
দাঁড়িয়ে পড়লেও শ্বাসের মাঝে সেই বিরাম
সম্পর্কে সজাগতা বজায় রাখ। তোমার
সজাগতাকে দুটি শ্বাসের মাঝে সেই নিরপেক্ষ
স্থানে রাখ। সেখানে থাক যেখানে মন
অবিদ্যমান।
ষষ্ঠ ধাপ : সময় : ৩ মিনিট
তোমার সজাগতা দুটি শ্বাসের মাঝে
রাখ। নিরপেক্ষ স্থান সম্পর্কে সজাগ থাক।
সজাগতা না হারিয়ে উভয় হাত খুব ধীরে
নাড়াবার চেষ্টা কর। গুরুত্বপূর্ণ জিনিষ হল
মাঝের বিরতি সম্পর্কে সজাগতা না হারানো।
সপ্তম ধাপ : সময় : ৩ মিনিট
রিল্যাক্স কর। দুটি শ্বাসের মাঝে কেন্দ্রিত থাক। সেই নিরপেক্ষ স্থান সম্পর্কে পূর্ণরূপে স্বচ্ছন্দবোধ কর। সেই বিরতি সম্পর্কে সজাগ থাক। সজাগতা না হারিয়ে ধীরে তোমার মাথা নাড়াও। গুরুত্বপূর্ণ জিনিষ হল সজাগতা না হারানো। যদি তুমি অনুভব কর তুমি সজাগতা হারিয়েছ, তাকে ফিরিয়ে নিয়ে এস এবং তারপর মাথা নাড়াও।

অষ্টম ধাপ : সময় : ৩ মিনিট
সজাগতা না হারিয়ে দুটি শ্বাসের মাঝে নিরপেক্ষ স্থানে সম্পূর্ণরূপে কেন্দ্রিত থেকে তোমার পা নাড়াবার চেষ্টা কর। সচেতন থাক। নিরপেক্ষ স্থানটিকে হারাবে না। নিরপেক্ষ স্থানে সম্পূর্ণরূপে কেন্দ্রিত হও। যদি তুমি মনে কর তুমি সজাগতা হারিয়েছ, ফিরে আস। মন্দীভূত
হও। নিজেকে নিরপেক্ষ স্থানে কেন্দ্রিত কর।
তোমার মনোনিবেশ দুটি শ্বাসের মাঝে নিয়ে
আস। তারপর আবার তোমার পা নাড়ানোর
চেষ্টা কর।

নবম ধাপ : সময় : ৩ মিনিট
সজাগতা না হারিয়ে ধীরে, খুব ধীরে
তোমার চোখ খোলার চেষ্টা কর। যদি তুমি
অনুভব কর দৃশ্য তোমার সজাগতা সরিয়ে
ফেলে, তাহলে চোখ বন্ধ কর এবং আবার
নিজেকে সেই সজাগতায় কেন্দ্রিত কর। খুব
ধীরে সেই সজাগতায়, সেই নিরপেক্ষ স্থানে
বিদ্যমান থাক এবং আবার চোখ খোলার চেষ্টা
কর। যদি তুমি অনুভব কর তুমি সজাগতা
হারিয়ে ফেলছ, চোখ বন্ধ কর ও সজাগতা
ফিরিয়ে আন। নিজেকে সজাগতায় কেন্দ্রিত
কর। তোমার মনোযোগ দুটি শ্বাসের মাঝে রাখ।
নিরপেক্ষ স্থানে তোমার লক্ষ্য রাখ।
দশম ধাপ : সময় : ৩ মিনিট
একই সজাগতায় থাক এবং যেখানেই থাক, বসে পড়। যদি তুমি অনুভব কর তুমি সজাগতা হারাচ্ছ, তাহলে অপেক্ষা কর এবং নিজেকে সজাগতায় কেন্দ্রিত কর। দুটি শ্বাসের মাঝে তোমার মনোযোগ রাখ এবং সজাগতা না হারিয়ে আবার বসার চেষ্টা কর।
- গভীর ভক্তি সহকারে শ্বাসের মাঝে বিরামে সজাগতা
মোট সময় : ২১ মিনিট
এই প্রক্রিয়াকে গভীর ভক্তির অনুভূতি সহকারে করতে হবে। তুমি কারোর ওপরে গভীর ভক্তি অনুভব করতে পার, হয়ত তোমার জীবনে কোন ব্যক্তির সাথে খুব গভীরভাবে সংযুক্ত অনুভব কর যেমন, ভগবান, মাস্টার, পিতামাতা, বন্ধু, শিক্ষক, এক অনুপ্রেরণাদায়ক লীডার অথবা এমন একজন মানুষ যে তোমার জীবনে স্মরণীয় অবদান করেছে। তুমি একাধিক ব্যক্তিকেও স্মরণ করতে পার, দুই বা তিনজন যারা তোমার কাছে খুবই অর্থপূর্ণ যেমন তোমার সুন্দর মা, তোমার বিস্ময়কর মাস্টার, তোমার সমাদৃত দেবতা অথবা এক অত্যন্ত প্রিয় বন্ধু।
চোখ বন্ধ কর। সোজা হয়ে বসো।
তাদের স্মরণ কর যারা তোমার ভিতরে অগাধ
ভক্তির সৃষ্টি করে, যারা তোমার হৃদয়ে বাস
করে, যাদের সাথে তুমি গভীরভাবে সংযুক্ত
অনুভব কর, যারা তোমার অনুপ্রেরণার উৎস,
আধ্যাত্মিকভাবে নিজেকে নবতেজোদ্দীপ্ত করার
জন্য তুমি যাদের কাছে যাও।
তাদের স্মরণ কর অথবা তোমার জীবনে তাদের অবদান স্মরণ কর। তাদের সাথে তোমার সম্পূর্ণ সত্তা সহকারে গভীরভাবে সংযুক্ত অনুভব কর। সেই ব্যক্তি বা সত্তার সাথে পরম ভক্তি অনুভব কর। তোমার সম্পূর্ণ সত্তাকে ভক্তিতে গলে যেতে দাও।
এই গভীর ভক্তির সাথে, প্রবেশকারী শ্বাস ও বহির্গামী শ্বাসের মাঝে বিরতি সম্পর্কে সজাগ হও। প্রতিটি প্রবেশকারী ও বহির্গামী শ্বাসের মাঝে, আত্মচেতনা (self) উদ্ভাসিত হয়, সত্য নিজেকে প্রকাশ করে। তাই এই বিরতিতে সজাগতা নিয়ে আসার জন্য জোর দেওয়া হয়েছে। এই বিরতিগুলিতে সজাগতা নিয়ে এলে সত্য সহকারে জাগ্রত হবার সম্ভাবনা অনেক বেশী হয়।
- বিপাসনা
বিপাসনা অর্থ সত্যকে ধাপে ধাপে উপলব্ধি করা। তিনভাবে বিপাসনা করা যায় :
তোমার দেহ, কার্য, মন ও হৃদয় সম্পর্কে গভীর সচেতনতা
সময় : যে কোন সময়ে, যে কোন স্থানে
যখন তুমি হাঁট, যখন তুমি হাত
নাড়াও, যখন তুমি হাস, সবকিছু সচেতনতা
সহকারে কর। ভাল করে জান যে তুমিই সেই
কার্যগুলি করছ। সজাগ হও। কোন নড়াচড়া বা
চলন যেন অচেতন অবস্থায় না হয়। তোমার
দেহের কোন কার্য যেন তোমার সচেতনতা
বিনা না ঘটে।
ঠিক তোমার দেহের মত, তোমার হৃদয় ও মনকে লক্ষ্য কর। হৃদয়ে উদিত প্রতিটি আবেগ সম্পর্কে সচেতন হও। মনের ভিতরে ও বাইরে চলা প্রতিটি চিন্তা সম্পর্কে সচেতন হও। মতামত রাখবে না, কোন কিছুর মূল্যনির্ধারণ করবে না। কেবল এক সাক্ষী হও।
তোমার শ্বাসকে লক্ষ্য কর
সময় : যে কোন সময়ে, যে কোন স্থানে
প্রতিটি শ্বাস গ্রহণ করা ও ছাড়ার সময়
তোমার পেটকে উঠতে ও নামতে অনুভব কর।
তোমার জীবনীশক্তির উৎস, নাভি পেটের
অঞ্চলে থাকে। তাই যখন নাভিতে মনোনিবেশ
কর, তুমি তোমার শরীরে জীবনীশক্তি প্রবাহ
সম্বন্ধে সজাগ হও। পেট সম্বন্ধে যত সজাগ
হও, দেখবে, তোমার হৃদয় ও মন শান্ত হয়ে
গেছে!
প্রবেশ করার সময় শ্বাসকে লক্ষ্য কর - তোমার শরীরে, নাসিকাছিদ্রে
সময় : যে কোন সময়, যে কোন স্থানে
নাসিকাছিদ্রে ঠাণ্ডা বায়ু সম্পর্কে সজাগ
হও। যে সহজতার সাথে নাসিকাছিদ্রে শ্বাস
প্রবেশ করে ও নির্গত হয় তা অনুভব কর।

বসা বা হাঁটা, উভয় অবস্থায় বিপাসনা অভ্যাস করা যায়।
বসা
মোট সময় : ৬০ মিনিট
আরাম ভঙ্গিতে বসো, মেরুদণ্ড সোজা,
সামনের দিকে সোজা দেখছ। চোখ বন্ধ করে
রাখ এবং স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নাও।
অবিচল ও স্থির হয়ে বসো এবং ভঙ্গি পরিবর্তন
করবে না।
শ্বাস গ্রহণ করা ও ছাড়ার সময় পেটের ওঠা ও নামা লক্ষ্য কর। শ্বাসের ওপরে মনোযোগ দেবে না কিন্তু শান্তভাবে তা প্রত্যক্ষ কর। যদি তুমি অন্যান্য চিন্তা, অনুভূতি বা শারীরিক উত্তেজনার উদয় হচ্ছে লক্ষ্য কর, তাদের হতে দাও। ক্ষণিকের জন্য সেগুলি প্রত্যক্ষ কর এবং তারপর শ্বাসকে লক্ষ্য করায় ফিরে আস।
সাক্ষী হবার বা লক্ষ্য করার প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ, কি লক্ষ্য করছ তা নয়। সবকিছু প্রত্যক্ষ কর।
এটা ৪৫ মিনিট ধরে কর এবং ১৫ মিনিট বিশ্রাম কর।
হাঁটা
মোট সময় : ৩০ মিনিট
এখানে তোমার সচেতনতা সম্পূর্ণরূপে
মাটিতে স্পর্শ করা তোমার পায়ের ওপরে
থাকে।
আগে বা পিছনে প্রায় পনেরটি পদক্ষেপে তুমি বৃত্তাকার বা সরলরেখায় হাঁটতে পার। তোমার বাড়ীর ঘর থেকে ঘরে অথবা
তোমার বাগানে এই ধ্যান অভ্যাস করতে পার

চোখ নীচে নামানো থাকবে এবং মাটিতে ও পায়ে কেন্দ্রিত থাকবে। যেভাবে বসে থেকে ধ্যানে পেটকে লক্ষ্য কর, এখানে দুটি পায়ের সাথে মাটির সংস্পর্শ সম্পর্কে সজাগ হও। যদি অন্যান্য চিন্তা ও চাঞ্চল্য আসে, তাদের আসতে দাও। কোন কিছুকেই চিত্তবিক্ষেপ বলে গণ্য করবে না। যখন তুমি চঞ্চলতা বা চিন্তাকে প্রত্যক্ষ করা শেষ করেছ, আবার তোমার পা দুটিকে প্রত্যক্ষ করায় ফিরে যাও।
এটা ২০ মিনিট ধরে কর এবং ১০ মিনিট বিশ্রাম নাও।