KAILASA Library/জীবনমুক্তি/একটা জিনিষ যেটা তুমি হারাতে পার নাSign in
জীবনমুক্তি

একটা জিনিষ যেটা তুমি হারাতে পার না

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

মাস্টারকে প্রেম করা শুরু করলেন তুমি যে তাঁকে কেবল ঈশ্বর বলে অনুভব করবে তা নয়, ঈশ্বরের উপস্থিতিতে যে সব অলৌকিক ঘটনাবলী ঘটা অনুভব বা আশা কর সেগুলিও মাস্টারের সামনে ঘটবে, তাঁর উপস্থিতিতে ঘতবে। কিন্তু যখন সেই প্রেম হারিয়ে যায়, যখন তোমার সেই প্রেম থাকে না, তুমি সেই অলৌকিক ঘটনাগুলিকে তাঁর উপস্থিতিতে ঘটেছে বলে দেখতে পারবে না। তুমি হয়ত একই ব্যক্তি, তিনিও একই ব্যক্তি, কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলি ঘটবে না।

কেউ আমায় জিজ্ঞাসা করেছিল কেন এমন হয়। মাস্টার কি তাঁর জীবনমুক্তি হারিয়ে ফেলেন? না, তিনি তা হারান না। তুমি জীবনমুক্তিকে চেনা ও জীবনমুক্তির সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্য হারিয়ে ফেল। যখন লোকেরা আমায় জিজ্ঞাসা করে আমি ঈশ্বর কিনা, আমি তাদের বলি যে সেটা তাদের ওপরে নির্ভর করে!

আমি অনবরত লভ্য, উন্মুক্ত। যদি তুমি আমার সাথে একজন শিক্ষক হয়ে সংযুক্ত হতে চাও, তুমি আমার সাথে সংযোগসাধন করে সমস্ত জ্ঞান নিয়ে যেতে পার। যদি তুমি আমার সাথে মাস্টারের স্তরে সংযোগসাধন করতে চাও, তুমি তার দীক্ষা নিতে পার। দ্যাখ, কেবল একজন মাস্টার দীক্ষা দিতে পারেন, শিক্ষক পারে না। শিক্ষক শিক্ষা প্রদান করেন, মাস্টার দীক্ষা প্রদান পারেন। যদি তুমি ঈশ্বর বা পরমশক্তির স্তরে সংযোগসাধন কর, তুমি কেবল দীক্ষা নয়, অভিজ্ঞতাও নিয়ে যাবে।

এটা নির্ভর করে তোমার কতটা অন্তর্দেশ আমার জন্য প্রাপ্তিসাধ্য তার ওপরে, ব্যাস্‌। যদি তুমি কেবল বুদ্ধিবৃত্তি দ্বারা সম্পর্ক

স্থাপন কর, তুমি জ্ঞান নিয়ে যাবে। তুমি যদি একটু আবেগ একটু প্রেম সহকারে সম্পর্ক স্থাপন কর, তুমি দীক্ষা নিয়ে যাবে। তার অর্থ, যা আমি শব্দাবলী দ্বারা প্রকাশ করতে পারি না, তাও তোমার মধ্যে যাবে। আমার পুরো সফ্‌ট্‌ওয়ার তোমার মধ্যে প্রেরিত হবে। যদি তুমি সত্তার সাথে গভীরভাবে সংযুক্ত হতে পার, তোমার দীক্ষার দরকার নেই। সম্পূর্ণ অভিজ্ঞতা তোমার মধ্যে প্রেরিত হবে। সফ্‌ট্‌ওয়ার ও অন্যান্য অ্যাপ্লিকেশনও প্রেরিত হবে! সেটা ব্যক্তির ওপরে নির্ভর করে, সে কোন স্তরে সংযুক্ত হয় এবং কোন স্তরে সে অভিজ্ঞ তা করে।

আমি সবসময় লোকেদের বলি, ভক্তি
অথবা মাস্টারের সাথে সংযুক্তির অনুভূতি এক
চূড়ান্ত সম্পর্কতা। যদি কখনও জীবনে সে
সুযোগ পাও, তা কখনও মিস্ করবে না।
কখনও তা হারাবে না। সেটা হারিয়ে ফেলা খুব
বড় ভুল। যদি তুমি বহির্জগতের জিনিষ হারাও,
তা ঠিক আছে। যদি তুমি তোমার অন্তর্জগতে
বহন করা ধারণাগুলিকে হারাও, সেটাও ঠিক
আছে।

ইংরাজীতে একটা প্রবাদ আছে : যদি তুমি তোমার ধনসম্পদ হারাও, তাহলে কিছুই হারায় নি; যদি তোমার স্বাস্থ্য হারাও, কিছু একটা হারিয়েছ; যদি তোমার চরিত্র হারাও, সবকিছু হারিয়েছ। আমি মনে করি যদিও তুমি তোমার চরিত্র হারাও, কিছুই হারায় নি। একমাত্র যদি তুমি মাস্টারের সাথে সম্পর্ক হারাও, তাহলেই সবকিছু হারিয়েছ।

এটা এত গভীর এক সম্পর্কতা। এটা
চূড়ান্ত আশীর্বাদ। যদি কখনও তা পেয়ে থাক,
তা কখনও হারিও না। যদি তুমি অনুভব কর
যে তাঁর সাথে সংযুক্ত থাকার নিয়ত অনুভূতি
তোমার মধ্যে ঘটেছে, তা কোনভাবেই হারিও
না। তুমি ও তাঁর মধ্যে যে সমস্ত ধারণা আসে
সেগুলিকে ছুঁড়ে ফেলে দাও। যেকোন কিছু
হারানো যেতে পারে, কিন্তু এই সংযুক্তিকে
হারানো চলে না।

আরেকটা জিনিষ, এটা এই নয় যে তুমি আমার থেকে অসংযুক্ত হবে। তুমি আমার সত্য প্রকৃতির সাথে গভীরভাবে সংযুক্ত থা কবে। প্রেমে তুমি নিজেকে সংযুক্ত অনুভব করবে। আর ঘৃণায় তুমি অসংযুক্ত অনুভব করবে। ভক্তিতে তুমি সংযুক্তি ও অসংযুক্তির ঊর্ধ্বে চলে যাবে। তুমি কেবল আমার উপস্থিতি অনুভব করবে এবং আমার শারীরিক উপস্থিতি নির্বিশেষে তা অভিজ্ঞতা করবে।

যখন আমি বলি প্রেম অতিক্রম কর, তার মানে এই নয় আমি ঘৃণা করতে বা অসংযুক্ত অনুভব করতে বলছি। না! আমি বলছি প্রেমকে ভক্তি হতে দাও। তুমি অনুভব করবে যে তুমি ও মাস্টার ভিন্ন ব্যক্তি নয়। অনুপস্থিতির বেদনা ছাড়া তুমি সেই উপস্থিতি একদম অনুভব করবে। তিনি তোমাকে তাঁর দিকে ফেরার জন্য সর্বদা স্মরণ করিয়ে দেবেন। তিনি তোমাকে কোন প্রকার বন্ধনে ফেলবেন না।

যখনই তুমি এক ব্যক্তির উপস্থিতি অভিজ্ঞতা করতে শুরু কর এবং তার সাথে সংযুক্তি ও প্রেমের অনুভূতি সৃষ্টি করার জন্য অনেক শক্তি লাগাও, তখন কেবল যে তুমি তার ওপরে নির্ভরশীল হয়ে যাও তা নয়, ততক্ষণে সেই ব্যক্তিও তোমার ওপরে নির্ভরশীল হয়ে পড়বে। যদি কেউ তোমার ওপরে নির্ভর না করে থাকতে পারেন এবং যতক্ষণ না তুমি স্বতন্ত্র হতে প্রস্তুত হও ততক্ষণ তিনি তোমায় তাঁর ওপরে নির্ভর করে থাকতে অনুমতি প্রদান করেন, সেই ব্যক্তি জীবনমুক্ত। এক জীবনমুক্ত সত্তা কখনও তোমার ওপরে নির্ভরশীল হবেন না। তাই তোমাকে নিয়ন্ত্রণে রাখার, তোমাকে আঙ্গুলের নীচে রাখার কোন কায়েমী স্বার্থ তাঁর থাকে না।

যখন সময় আসে, যখন তিনি দেখেন তুমি নিজের দিকে ঘুরতে সমর্থ, তিনি তোমাকে নিজের দিকে ঘুরে যেতে বলবেন। তিনি নিশ্চিত করবেন যে নানাভাবে বিনিয়োগ করা শক্তি সম্পূর্ণরূপে তোমার মধ্যে কেন্দ্রিত হয়েছে। একবার তিনি যখন দেখেন কেন্দ্রীভবনের কার্য সমাপ্ত, তিনি সঙ্গে সঙ্গে পরের পদক্ষেপ নিয়ে ফেলেন। তিনি তোমাকে বলবেন, 'এখন যথেষ্ট। আমার অনুপস্থিতিতে কাজ করা শুরু কর। তোমার নিজের উপস্থিতিতে কাজ কর।'

মাস্টার রাজী হবেন ও তোমাকে সহযোগিতা করবেন যাতে তুমি তাঁর অনুপস্থিতি অনুভব করতে পার এবং তিনি সমস্ত শক্তিকে তোমার ভক্তির দিকে স্থানান্তরিত করবেন। তিনি তোমাকে বন্ধনে ফেলবেন না। মাস্টারের প্রেমে পড়ার সেটাই মহানতা।

মাস্টার হলেন এমন এক ব্যক্তি যিনি
তোমার ওপরে নির্ভরশীল হবেন না কিন্তু যিনি
প্রথমদিকে তোমাকে তাঁর ওপরে নির্ভর করতে
দেবেন। সঠিক সময় এলে তিনি তোমাকে
পরম স্বতন্ত্রতায় মুক্ত করেন। তিনি তোমার
সমস্ত শক্তিকে তোমার কাছে ফিরিয়ে দেন এবং
'বিদায়' বলেন। তিনি তোমাকে নিজে থেকে
পরমকে অভিজ্ঞতা করতে দেন।

হার্ডওয়ার ও সফ্টওয়ার পরিবর্তন

মনের অচেতন অঞ্চল এক সফ্টওয়ারের মত, তাকে ধ্যান দ্বারা পরিষ্কার করা যায়। দর্শন বা মাস্টারের অনুগ্রহ দ্বারা হার্ডওয়ার বা মস্তিষ্ক সেই নতুন সফ্টওয়ারকে ধরে রাখার জন্য সুর বাঁধে।

যখন তুমি চেতন ও অচেতনকে ধ্যান দ্বারা শোধিত কর এবং তোমার নিজের মধ্যে এক পরিবর্তন নিয়ে আস, হার্ডওয়ার প্রথম দিন থেকেই তার প্রভাব ধরে রাখতে এবং বজায় রাখতে নাও পারে। যদি মাস্টারের দর্শন ও আশীর্বাদ ঘটে, সেই প্রভাব ধরে রাখার জন্য হার্ডওয়ারও পরিবর্তিত হয়। যদি তুমি সেই আশীর্বাদ না পাও, নিয়মিত ধ্যান ও শিক্ষা অবশেষে সেই হার্ডওয়ার পরিবর্তনে সহায়তা করবে।

যদি হার্ডওয়ার পুরাতন হয়, একবার নতুন সফ্টওয়ার ইনস্টল করা হলে হার্ডওয়্যারেরও ক্রমশ আধুনিকীকরণ হবে। যাই হোক, তুমি হার্ডওয়ারে অবিলম্বে পরিবর্তন চাইলে দর্শন হল সঠিক জিনিষ। অবিলম্বে তা হার্ডওয়ার পরিবর্তিত করে দেবে।

কখনো কখনো নতুন সফ্টওয়ার ইনস্টল না করেই হার্ডওয়ারকে পরিবর্তন করা যায় এবং ব্যক্তি সরাসরি নতুন সফ্টওয়ারের গুণমান বিকিরণ করতে আরম্ভ করবে। এটা হতে পারে যখন কোন শিষ্য মাস্টারের কাছে সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়। কখনো কখনো শিষ্য কোন কারণ বিনাই মাস্টারের প্রেমে পড়ে। সে হয়ত তাঁর উপদেশগুলিতে আকর্ষিত হয় না অথবা সেগুলির সাথে পরিচিত নয়, সে হয়ত ধ্যান প্রক্রিয়াগুলিতে আকর্ষিত হয় না বা সেগুলির সাথে সুপরিচিত নয়, কিন্তু সে কেবল প্রেমে পড়ে। যদি সে মাস্টারের সাথে কোন কারণ বিনা প্রেমে পড়ে, মাস্টার সফ্টওয়ারের সাথে সরাসরি তার হার্ডওয়ারকে পরিবর্তিত করে দিতে পারেন। এই উপদেশগুলি ও ধ্যানের কিছু না শিখেই সেগুলির গুণমান এই শিষ্যেরা সরাসরি বিকিরণ করতে থাকে।

এখন পর্যন্ত হার্ডওয়্যার ও সফ্টওয়্যার উভয়ই বহির্জগতের দিকে, জড়জগতের দিকে পরিচালিত। উপদেশ ও শিক্ষাগুলি শ্রবণ করে সফ্টওয়্যারের সচেতন অংশ অন্তর্জগতের দিকে ঘুরে যেতে শুরু করে এবং ধ্যানের মাধ্যমে সফ্টওয়্যারের অচেতন অংশ মোড় নেয়। কিন্তু সফ্টওয়্যার ভিতরের দিকে মোড় নিলেও হার্ডওয়্যার তা সামলাতে পারবে না। তখন স্বভাবত হার্ডওয়্যার আগের মত থাকার প্রবল চেষ্টা করবে। যদি সফ্টওয়্যার খুব সবল হয় এবং একই সুরে থাকে, তাহলে হার্ডওয়্যার পরিবর্তিত হবে। কিন্তু অবিলম্বে যদি শিক্ষা ও ধ্যান প্রদান করার পরে দর্শন ও আশীর্বাদ পাওয়া যায়, তাহলে হার্ডওয়্যারও পরিবর্তিত হয় এবং তা পরিবর্তন ধরে রাখতে শুরু করে। অভিজ্ঞতা ধরে রাখার জন্য সেটা তৈরি হবে।

ডিএনএ অশরীরী প্রভাব

আমেরিকার ইন্সটিটিউট অফ হার্টম্যাথ এক কৌতূহলোদ্দীপক পরীক্ষা করে।

এই পরীক্ষায় একটা আলোক-বিচ্ছুরণ
প্রকোষ্ঠে আলোক কণিকা ফোটনের বৈশিষ্ট্
অধ্যয়ন করা হয়। ফোটনের এলোমেলো
গতিকে চিত্রিত করা গ্রাফ পাওয়া গেল।

তারপর সেই প্রকোষ্ঠে একটা ডিএনএ
স্যাম্পেল রাখা হল। ডিএনএ ও ফোটনের মধ্যে
মিথস্ক্রিয়া দেখিয়ে এখন পরিবর্তিত গ্রাফ
পাওয়া গেল।

প্রকোষ্ঠ থেকে ডিএনএ সরিয়ে নেওয়া
হল। ডিএনএ সরানো হলে তুমি আশা করবে
প্রকোষ্ঠে ডিএনএ রাখার আগের মত গ্রাফ
ফিরে আসবে। আশ্চর্যজনকভাবে ডিএনএ
সরিয়ে ফেলার পরের গ্রাফ ডিএনএ রাখার
আগের গ্রাফের থেকে একদম ভিন্ন পাওয়া
গেল।

ডিএনএ সরিয়ে ফেলা সত্ত্বেও তা
আলোককণা ফোটনগুলির আচরণ প্রভাবিত
করছিল। তা কেবল সরিয়ে ফেলার ঠিক পরেই
নয়, কিন্তু আরও কয়েকদিন ধরে ফোটনগুলির
ওপরে ডিএনএ-র প্রলম্বিত প্রভাব থেকে যায়।

একটা আকর্ষণীয় পর্যবেক্ষণ হল এই প্রভাব নিম্নতর চেতনার আকারের ডিএনএ-তে দেখা যায় না। তাই সিদ্ধান্তে আসা যায় যে কোন নির্দিষ্ট ব্যক্তি অথবা নির্দিষ্ট বস্তুর চেতনা সর্বদাই বিকিরণ করছে এবং সেটা তার নিজের প্রভাব অবদান করে। আমরা প্রকৃতিতে এটাও লক্ষ্য করতে পারি, উচ্চতর চেতনার আকার তাদের উপস্থিতি দ্বারা অন্যান্য নিম্নতর চেতনার আকারগুলিকে প্রভাবিত করে। ইন্টারনেটে ডিএনএ অশরীরী প্রভাব (DNA phantom effect) সম্বন্ধে অনেক তথ্য পাবে।

তুমি তাহলে কল্পনা করতে পার
কিভাবে এক জীবনমুক্ত সত্তার অতিচেতন
শক্তি তাঁর চারপাশে সবকিছু ও সবার চেতনা
প্রভাবিত করতে পারে।

রূপান্তর ধরে রাখার শক্তি

এক জীবনমুক্ত সত্তার উপস্থিতিতে থাকলে রূপান্তর, সফ্টওয়্যার ও পুরো প্রক্রিয়া ধরে রাখার জন্য সরাসরি হার্ডওয়্যার পরিবর্তন হয়। বোধ, এমনকি তোমার দেহতত্ত্বও পরিবর্তিত হয়। যখন এক মাস্টার স্পর্শ করেন, তাঁর জীবনমুক্ত দেহতত্ত্বের সফট্ওয়ার তোমার মধ্যে ডাউনলোড় হয়ে গিয়ে তোমার দেহতত্ত্বকে পরিবর্তিত করে।

যখন তুমি মাস্টারের দিব্যস্পর্শের সময় সম্পূর্ণরূপে উন্মুক্ত হও, জীবনমুক্ত দেহতত্ত্বের সফ্টওয়ার তোমার মধ্যে ডাউনলোড় হয়ে যায়। তোমার দেহ শেখে যে তা এখনের চেয়ে আরও ভাল হতে পারে! তোমার জৈবস্মৃতি শিক্ষাগ্রহণ করে যে উন্নততর বিদ্যমানতার সম্ভাবনা আছে।

বসুধৈব কুটুম্বকম্

মাস্টারের প্রতি প্রেমের সাথে প্রেম হয়ে যায় তাঁর শিষ্যদের সাথেও। 'আমি' আর থাকে না, হয়ে যায় 'আমরা'। সাথী শিষ্যদের সাথে এক সংযুক্তিকরণ ঘটে, এমনকি সেটা পারিবারিক সংযুক্তির থেকেও প্রবল হয়। মাস্টারের সুদূরপ্রসারী প্রেমের প্রয়োজন বিনা এখানে অন্য কোন শর্ত নেই। প্রেম স্বতশ্চলভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। কৃষ্ণের দূরদৃষ্টি 'বসুধৈব কুটুম্বকম্' যার অর্থ সমগ্র বিশ্ব আমাদের এক পরিবার, সত্য হয়।

তোমরা শক্তিতে সমষ্টিগতভাবে বাড়তে থাক, আবার প্রত্যেকের সাথে মাস্টারের সম্পর্ক অদ্বিতীয় থাকে। এই ব্যাপারটা বুদ্ধি অথবা হৃদয় থেকে শুরু হতে পারে। খুব শীঘ্রই সেটা আরোহণ করে সত্তার সম্বন্ধে। যখন এক সত্তা অন্য এক সত্তার সাথে মিশে যায়, শিষ্যের সত্তা মাস্টারের সত্তার সাথে মিশে যায়, তখন সেটা মুক্তি, চিরস্থায়ী আনন্দ।

জীবনমুক্তিতে বাস করা হল মাস্টারের সাথে বাস করা...সেটা এত সহজ!

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন : মাস্টার কি শিষ্যকে বেছে নেন অথবা শিষ্য মাস্টারকে বাছে?

প্রথমে বলি, বস্তুত শিষ্য মাস্টারকে বাছে। কারণ মাস্টার কখনও বাছাবাছি করেন না। মাস্টার কেবল বর্ষণ করেন। তিনি পবিত্র গঙ্গানদীর মত। তিনি কেবল প্রবাহিত হন। তুমি চাইলে নদীতে নামতে পার, ডুব দিতে পার, পান করতে পার ও খেলা করতে পার - যা ইচ্ছা তাই করতে পার। কিন্তু গঙ্গা নিজে কেবল প্রবাহিত হতে থাকেন এবং কোন পছন্দ বা বাছাবাছি করেন না। মাস্টারও সেই প্রকার। মাস্টার হলেন পছন্দহীন শক্তি, পছন্দহীন আনন্দ।

তাই আমি বলতে পারি যে সম্পর্কতা শিষ্যই প্রতিষ্ঠিত করে। শিষ্যের কাছে চূড়ান্ত স্বতন্ত্রতা আছে, মাস্টার-শিষ্যের সম্পর্ক স্থাপনের সর্বশেষ স্বতন্ত্রতা। সেটা স্থাপনা করার পরে তার সমস্ত স্বতন্ত্রতা মিলিয়ে যাবে কারণ সে তখন জীবনমুক্ত হবে! সর্বশেষ কার্য যেটা তুমি করতে পার, শেষ পছন্দ যেটা তুমি তোমার জীবনে করতে পার, তা হল তোমার মাস্টারকে বেছে নেওয়া, ব্যস্। যেই মুহূর্তে তুমি মাস্টারকে বেছে নাও, তুমি ‘তুমি’ থেকে অদৃশ্য হয়ে যাও। তখন তুমি আর এক ব্যক্তি থাক না। তুমি মাস্টার হয়ে যাও।

প্রশ্ন : মাস্টার ও শিষ্যের মধ্যে কিভাবে
আস্থা বিকশিত হয়? শিষ্যের কি মাস্টারের
কাছে প্রমাণ দাবী করা ঠিক অথবা মাস্টার
কি শর্তহীন সমর্পণ প্রত্যাশা করেন?

প্রথমত, শিষ্য শর্তহীনভাবে সমর্পণ করতে পারে না, আবার সে প্রমাণ চাওয়াও থামাতে পারে না। শিষ্য অর্থ সে মাস্টারের কাছ থেকে নিরেট প্রমাণ চাইবে যে তিনি বিশুদ্ধ। দ্বিতীয়ত, প্রকৃত শিষ্য হবার জন্য সমস্ত যোগ্যতা তার থাকবে না। সেই হল শিষ্য।

সে এক নিখুঁত শিষ্য হবে না কিন্তু সে
মাস্টারের কাছে নিখুঁত মাস্টারের গুণাবলী
চাইবে। সেটাই শিষ্যের গুণমান। সেটা নিয়ে
উদ্বিগ্ন হবে না।

মাস্টারের গুণাবলী হল এই যে তিনি
শর্তহীন সমর্পণ চাইবেন না এবং অনবরত
তিনি প্রমাণ দিতে থাকবেন যে তিনি প্রকৃত
মাস্টার। সেটাই মাস্টারের যোগ্যতা।

একটা জিনিষ, যদি তুমি প্রমাণ চাও অথবা নিঃশর্ত সমর্পণের জন্য প্রস্তুত না হও, ঠিক আছে। নিঃশর্ত সমর্পণ করার কোন প্রয়োজন নেই। তুমি তা দিতেও পারবে না। যাও, প্রমাণ দাবী করতে থাক, বিব্রত হবে না। তুমি তা পাবে।

প্রমাণ পেতে থাকলে, শর্তহীন সমর্পণ সহজেই তোমার মধ্যে ঘটবে।

প্রশ্ন : যে কেউ কি মাস্টার হতে পারে, নাকি তাঁকে বাছাই করা হয়?

অন্য কারো তোমাকে বাছাই করার
দরকার নেই। তোমাকে নিজেকে বাছাই করতে
হবে, ব্যাস্। বোঝ, সৌভাগ্যবশত মাস্টারদের
গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করা হয় না!
কাউকে তাঁদের নির্বাচিত করার জন্য ভোট
দিতে হবে না! তোমাকে কেবল নিজেকে ভোট
দিতে হবে, ব্যাস্। তোমাকে নিজেকে পছন্দ
করতে হবে, অন্য কারো তোমাকে বাছাই
করার প্রয়োজন নেই।

সচেতনভাবে নির্ণয় নাও, আজ থেকে আমি বাস্তবতাকে নিয়ে বাস করব, আমার সত্তার সত্যকে নিয়ে বাস করব। কেবল সেই নির্ণয় নিতে হবে। তুমি মাস্টার হয়ে গেলে, ব্যাস্।

আমি সর্বদা লোকেদের জানাতে থাকি যে আমি যখন বলি যে আমি একটা বিশেষ দিনে জীবনমুক্ত হলাম, ভেবো না আমার সিস্টেমে কিছু একটা হয়ে গেল। অবশ্যই কিছু একটা হয়েছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি তো তোমাকে গুরুত্বপূর্ণ অন্যকিছু জানাতে চাইছি।

প্রথমত যেটা ঘটে, তা হল খুব সচেতনভাবে আমি নির্ণয় নিলাম যে আমি জীবনমুক্ত হয়ে বাস করব। যখন আমি সেই নির্ণয় নিলাম, পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমার দেহ ও মনে কিছু ঘটা শুরু হয়। মানুষ সবসময়ে ভাবে প্রথমে অভিজ্ঞতা ঘটে এবং তারপর তুমি নির্ণয় নাও। না! প্রথমে নির্ণয় নিতে হবে এবং একমাত্র তবেই অভিজ্ঞতা ঘটবে।

প্রশ্ন : স্বামীজী, আমাদের জীবন, বিশ্ব,
ব্রহ্মাণ্ড ও আমাদের ঈশ্বরের উদ্দেশ্য আমি
জানতে চাই।

যদি তুমি তোমার জীবনের উদ্দেশ্য
জান, তুমি অন্য তিনটি আপনা আপনি জানতে
পারবে।

তোমার জীবনের উদ্দেশ্য হল ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য। ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য হল ঈশ্বরের উদ্দেশ্য। তার অর্থ তোমার জীবনের উদ্দেশ্য হল ঈশ্বরের উদ্দেশ্য।

স্পষ্ট করে বোঝ, নিজের জীবনের
উদ্দেশ্য আবিষ্কার কর, তবেই তুমি ঈশ্বরের
উদ্দেশ্য আবিষ্কার করতে পারবে। কিন্তু
দুর্ভাগ্যবশত আমি তোমাকে তোমার জীবনের
উদ্দেশ্য বলতে পারি না।

আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমার জীবনের উদ্দেশ্য বলে যা মনে কর, তার ওপরে ভিত্তি করে তুমি সেই প্রকার ব্রহ্মাণ্ড তোমার চারিদিকে আকর্ষিত করবে। তুমি তোমার চারিদিকে সেই প্রকার এক বিশ্ব সৃষ্টি করবে। তুমি সেই প্রকার ঈশ্বরের ভক্তি করবে। বোঝ, তোমার জীবনের উদ্দেশ্য নির্ণয় করবে তোমার বিশ্বের উদ্দেশ্য, তোমার ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য এবং তোমার ঈশ্বরের উদ্দেশ্য।

যদি তোমার উদ্দেশ্য কেবল টাকাকড়ি হয়, তুমি তোমার চারপাশে সেইপ্রকার কর্পোরেট বিশ্ব সৃষ্টি করবে, তুমি সেই প্রকার কর্পোরেট ব্রহ্মাণ্ড সৃষ্টি করবে, তুমি সমগ্র ব্রহ্মাণ্ডকে এক ব্যবসার কোম্পানি হিসাবে বুঝবে।

তাই তোমার জীবনের উদ্দেশ্য নির্ণয়
করবে তোমার বিশ্বের উদ্দেশ্য, তোমার
ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য এবং তোমার ঈশ্বরের
উদ্দেশ্য।

যদি তুমি জীবনমুক্তি কেন্দ্রিক হও, যদি তুমি অনুভব কর যে তোমার জীবনের উদ্দেশ্য টাকাকড়ি নয় কিন্তু জীবনমুক্তি, হঠাৎ দেখবে তুমি তোমার চারিদিকে আকর্ষিত কর সেই প্রকার সমাজ, সেই প্রকার ব্রহ্মাণ্ড ও সেই প্রকার ঈশ্বর যা তোমাকে জীবনমুক্তি প্রদান করবে বলে তুমি বিশ্বাস কর।

যদি তুমি অনুভব কর যে তুমি জীবনমুক্তি হিসাবে টাকাকড়ি চাও, তখন তোমার ব্রহ্মাণ্ড সেই প্রকার হবে। তুমি তোমার চারপাশে সেই প্রকার বিশ্ব সৃষ্টি করবে। তাই আমি বলতে পারি তোমার জীবনের উদ্দেশ্যই প্রধান মর্মবস্তু বা সূত্র। দুর্ভাগ্যবশত,... আমি দুঃখিত, সৌভাগ্যবশত, আমি তোমাকে সেটা শেখাতে পারি না! একমাত্র তোমাকে সেটা আবিষ্কার করতে হবে।

প্রশ্ন : এই কথাটা কি ঠিক, ‘যখন ছাত্র প্রস্তুত, মাস্টার আবির্ভূত হন’?

হ্যাঁ, কথাটা ঠিক। যখন ছাত্র তৈরি, মাস্টার আসেন। কখনো কখনো, ছাত্র প্রস্তুত না হলেও করুণাবশত মাস্টার আবির্ভূত হন। তিনি এক সম্ভাবনা প্রদান করেন। এমনকি যে মানুষেরা প্রস্তুত নয়, তারাও এক কোয়ান্টাম লাফ দিতে পারে। তাই সম্ভাবনার জন্য আমি আমার হাত বাড়াই।

কিন্তু এই লোকেরা মাঝেমধ্যে আমার
হাত কামড়ে দেয়! কি করা যায়? তাও আমি
তাদের বলি, ‘কামড়াও। এটা তোমার প্রকৃতি।
কিন্তু আমি আমার হাত বাড়াবো এবং সহায়তা

করব। সেটা আমার প্রকৃতি। কেবল যেহেতু
তুমি কামড়াও, আমি কি আমার হাত বাড়াবো
না? আমি তো আরেকটা হাত বাড়াবো। ঠিক
আছে, সেটা নিরাময় হওয়া পর্যন্ত এই অন্য
হাতটা ধর!’ ব্যাস্।

বোঝ, কখনো কখনো মানুষের
কোয়ান্টাম লাফ দেবার সম্ভাবনা থাকে। তাই
শিষ্য তৈরি না থাকলেও মাস্টার তাঁর হাত
বাড়ান।

প্রশ্ন : স্বামী বিবেকানন্দ তাঁর মাস্টার
রামকৃষ্ণ পরমহংসকে পরীক্ষা করেছিলেন।
আমি কি আপনাকে পরীক্ষা করতে পারি?

একবার যখন আমি নিমন্ত্রিত হয়ে এক কলেজের সমাবেশে ভাষণ দিচ্ছিলাম, এক ছাত্র আমায় প্রশ্ন করে, ‘আপনি কি ভগবানকে দেখেছেন?’ আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি কি বিবেকানন্দের বই পড়েছ?’ সে বলল, ‘হ্যাঁ। আমি বিবেকানন্দের বই পড়েছি। বিবেকানন্দ রামকৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন। একইভাবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি ভগবানকে দেখেছেন?’

আমি তাকে বললাম, ‘দ্যাখ, যখন রামকৃষ্ণ বিবেকানন্দের প্রশ্নের উত্তরে হ্যাঁ ব ’লে বলেন যে তিনি ভগবানকে দেখেছেন, তখন বিবেকানন্দ সবকিছু ছেড়ে দিলেন ও রামকৃষ্ণের পিছনে চললেন। এখন আমি তোমাকে বলছি, আমি কেবল ভগবানকে দেখেছি তা নয়, আমি তোমাকেও ভগবান দেখিয়ে দেব, তাই আমার সাথে আস! সেই ছাত্রটি ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল!

তাই বোঝ, বিবেকানন্দের মত কোন মাস্টারকে পরীক্ষা করার আগে প্রথমে নিজেকে পরীক্ষা কর যে তুমি বিবেকানন্দ কিনা। তারপর তুমি আমাকে পরীক্ষা করতে পার।

আরেকটা জিনিষ, আস্থা খুবই গভীর স্তরে হয়, তা কেবল সমালোচনার দৃষ্টিতে পরীক্ষা ক’রে হয় না। সন্দেহের পথও ঠিক আছে। তাতে ভুল কিছু নেই। কিন্তু সন্দেহ যেন বিজ্ঞানীর সন্দেহের মত উন্মুক্ত থাকে। তা যেন নাস্তিকের সন্দেহের মত না হয়। নাস্তিক তো ইতিমধ্যেই সিদ্ধান্তে এসে গেছে যে ভগবান নেই। তাই তার পরীক্ষা নিরীক্ষাকে সন্দেহ বলা যায় না। এক বিজ্ঞানী হল এমন এক ব্যক্তি যে এখনও সিদ্ধান্তে আসেন নি। সে এখনও উন্মুক্ত মনে পরীক্ষা করে চলেছে। বিজ্ঞানীর মত সন্দেহ কর, নাস্তিকের মত নয়।

প্রশ্ন : আমি কিভাবে আপনার শিষ্য হব?

প্রকৃতপক্ষে তুমি যদি আনক্ল্যাচ্ড্ হও, তুমি আমার পরিধিতে প্রবেশ করতে পারবে। আনক্ল্যাচ্ড্ হওয়া তোমাকে সরাসরি আমার সাথে সংযুক্ত করে। প্রচণ্ড শক্তি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়। আমি আনক্ল্যাচ্ড্ বলতে কি বোঝাচ্ছি? কোন মানুষ বা চিন্তা বা কোন জিনিষকে আঁকড়ে না ধরে আরাম করে থাকা।

আমি সর্বদা লোকেদের বলি যে ব্যক্তি
কেবল নিজের বেদনা অনুভব ক’রে আমার
কাছে নিরাময়ের জন্য আসে সে হল ভক্ত
(devotee)।

যে ব্যক্তি আমার বেদনা অনুভব করে এবং এই সম্পূর্ণ মিশনে আমি যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব গ্রহণ করে, সে এক শিষ্য (disciple)!

যদি তুমি আমার দায়িত্ব গ্রহণ করার
পরে উপলব্ধি কর, ‘একজন জীবনমুক্ত সত্তার
কিভাবে বেদনা থাকতে পারে? এই দায়িত্ব
নেবার আগে যাকে বেদনা ব’লে মনে
করেছিলাম তা আদৌ বেদনা নয়, তা হল
নিত্যানন্দ - চিরন্তন আনন্দ,' তাহলে তুমি
ঘরের লোক হলে!

তাহলে এখন তুমি জান কিভাবে শিষ্য হওয়া যায়। আমার দায়িত্ব অনুভব কর, যেটা হল অস্তিত্বের দায়িত্ব, তবেই তুমি এক শিষ্য হবে।

প্রশ্ন : একজন অন্বেষণকারী কিভাবে
বুঝবে সে মাস্টারের কাছে পৌঁছেছে কিনা
অথবা তার কি বহু মাস্টার থাকতে পারে?

যখন তুমি মাস্টারের কাছে পৌঁছাও,
এই প্রশ্ন, ‘ইনি আমার মাস্টার কিনা' তা
মিলিয়ে যাবে। তাই স্পষ্ট করে বোঝ, লোকেরা
আমায় জিজ্ঞাসা করে, ‘আমাদের কি আপনাকে
মাস্টার হিসাবে গ্রহণ করা উচিত?' আমি
তাদের বলি, ‘কখনও সেই ভুল করবে না। না।
আমি কখনও নিজেকে প্রমোট করি না। আমি
তোমাকে কখনও বলতে পারি না যে আমাকে
মাস্টার হিসাবে গ্রহণ কর।'

আমি যদি তোমার মাস্টার হই, তাহলে তোমার বুদ্ধিবৃত্তি ছাড়িয়ে কিছু একটা থাকবে - তুমি আমাকে ভুলতে পারবে না। আমি এখন চ্যালেঞ্জ করছি, যদি তুমি আমাকে ভুলতে পার, তো ভুলে যাও। তাহলে আমি তোমার মাস্টার নই। আরাম কর ও তোমার অন্বেষণ চালিয়ে যাও। তুমি সঠিক মাস্টার পেয়ে যাবে। উদ্বিগ্ন হতে হবে না।

যদি তুমি আমাকে ভুলতে না পার, তবেই আমি তোমার মাস্টার।

আমি সর্বদা লোকেদের বলি, আমাকে কখনও মাস্টার হিসাবে গ্রহণ করবে না। যদি আমি তোমাদের মাস্টার হই, আমি তোমাদের মনে সমস্ত দিন ও সমস্ত রাত থাকব। এমনকি আমি তোমাদের স্বপ্নেও আসব। যদি আমার চিন্তা তোমার দিন ও রাত পরিপূর্ণ করে, তবেই আমি তোমার মাস্টার।

লোকেরা আমায় প্রশ্ন করে, ‘স্বামীজী,
আমাদের কি আপনাকে মনে রাখা উচিত?
আপনাকে কি ধ্যান করা উচিত?' আমি তাদের
বলি, ‘না। আমাকে ভোলা একটা সমস্যা হবে।
আমাকে মনে করা কোন সমস্যা হবে না।
কেবল তবেই আমি তোমার মাস্টার। যদি তুমি
আমাকে ভুলতে পার, তাহলে ভুলে যাও ও
তোমার যাত্রা চালু রাখ। সেটা তোমার জন্য
উত্তম।'

যদি আমাকে ভুলতে না পার তবেই আমি তোমার মাস্টার। যদিও তোমার মনের কোণাতে কোন সন্দেহ থাকে, সেটাই একটা নিরেট প্রমাণ যে আমি তোমার মাস্টার নই। আরাম কর। লড়াই করবে না। কষ্ট পাবে না। নিজের ওপরে অত্যাচার করবে না। কেবল সুন্দরভাবে বিদায় বল ও চলে চল। তোমার জন্য যিনি সঠিক মাস্টার, তাঁর কাছে যাতে তুমি পৌঁছাতে পার, সেই ব্যাপারে আমার প্রেম, শ্রদ্ধা ও শুভাকাঙ্ক্ষা আছে। অন্বেষণ শুরু কর, তুমি সঠিক মাস্টারকে দেখতে পাবে। আমি নিজে বহু শিষ্যকে অনেক মাস্টারের কাছে পাঠিয়েছি। আমি অনেক মানুষকে সেভাবে গাইড করেছি। এটা তো কোন দোকান নয়।

এটা তো এমন নয় যে যদি তুমি আমার
দোকানে আস, তোমাকে অন্য দোকানে যেতে
দেওয়া হবে না। এটা তো কোন ব্যবসা নয়।

আমি সর্বদাই তোমাদের বলি যদিও
তোমরা আমার শিষ্য হও, অন্যান্য মাস্টারদের
কাছ থেকে শিক্ষা গ্রহণ করা থামাবে না।
অনেক বাগান থেকে ফুল তোল এবং নিজের
জন্য একটা সুন্দর মালা গাঁথ। মোটের ওপরে,
জীবনকে তো সমৃদ্ধ করতে হবে।

প্রথমত এই প্রশ্নটা যে তুমি আমার
শিষ্য কিনা তা তোমার মধ্যে আসবে না যদি
আমি তোমার মাস্টার হই। যদি তোমার সেই
সন্দেহ থাকে, স্পষ্ট করে বোঝ আমি তোমার
মাস্টার নই। তোমার অন্বেষণ চালিয়ে যাও।

দ্বিতীয়ত যদিও সেই সন্দেহ পুরোপুরি কেটে গেছে এবং তুমি ভাব যে আমি তোমার মাস্টার এবং তুমি সম্পূর্ণরূপে সংযুক্ত অনুভব কর, তা সত্ত্বেও অন্যান্য সমস্ত উৎস থেকে, অন্য সমস্ত মাস্টারদের থেকে শিক্ষাগ্রহণ করা বন্ধ করবে না। সম্ভাব্য সমস্ত উৎস থেকে শিক্ষা গ্রহণ কর।

প্রশ্ন : আপনার সাথে দুই তিন
বছর থাকার পরে লোকেরা কেন ছেড়ে
চলে যায়? কিভাবে তারা ছেড়ে যায়?
আপনি তাদের রাখেন না কেন?

জীবন্ত মাস্টারের সেটাই মহানতা।
তিনি কখনও তোমাকে সম্মোহিত করেন না।
তিনি কখনও তোমার মগজধোলাই করেন না।
তিনি তোমাকে সমস্ত প্রকার সম্ভাবনা প্রদান
করেন। তুমি দশ বছর পরেও ছেড়ে যেতে পার।
দ্বারগুলি খোলাই থাকে।

একজন সাধারণ শিক্ষক যাতে তুমি ছেড়ে না যাও তার জন্য কিছু জিনিষ নির্মাণ করার, কিছু জিনিষ শেখানোর, সিস্টেম ও সেট্-আপ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু মাস্টার তোমাকে কেবল সম্ভাবনা প্রদান করেন। সমস্ত প্রকার সম্ভাবনা উন্মুক্ত - ভিতরে থাকা অথবা বাইরে চলে যাওয়া। সর্বদা সমস্ত সম্ভাবনা খোলা থাকে, কারণ এই সম্পূর্ণ সম্পর্কতা প্রেম, স্বতন্ত্রতা, উন্মুক্ততা ও করুণার ওপরে নির্মিত। যখন তুমি প্রেমময় হও, তুমি এই সত্য দেখ।

কেবল যখন তুমি ভিতরে আস, যখন তুমি আমার দ্বারা পরিচালিত হতে চাও, আমি হস্তক্ষেপ করি। নতুবা, আমি দূরত্ব বজায় রাখি।

দ্যাখ, যখন লোকেরা আমার কাছে পথনির্দেশের জন্য আসে, তারা তাদের নিজেদের উভয়সঙ্কট থেকে পালাতে চায়। তারা জানে যে এক শক্তিশালী সুরক্ষা এখানে উপস্থিত, এক উচ্চ বুদ্ধিমত্তা এখানে গাইড করছে। কিন্তু মাঝেমাঝে তাদের অচেতন গাইড পেতে চায় না। যদিও আমি তাদের অপেক্ষা করাই, তারা ভাবে যে তারা গাইড পাচ্ছে না, অথবা আমি তাদের গাইড করলে আবার তারা অনুভব করে যে তাদের স্বতন্ত্রতা হারিয়ে গেল। তাই যখন এই প্রকার জিনিষ ঘটে, আমি তাদের বলি, ‘অপেক্ষা কর। ধীরে ধীরে যা কিছু বিকশিত হওয়ার কথা তা বিকশিত হবে।’

এই প্রকার মানুষেরা ছেড়ে গেলেও আমি
তাদের বলি যে তাদের পুনরায় ফিরে আসার
অথবা বরাবরের জন্য ছেড়ে যাবার পূর্ণ
স্বাধীনতা আছে, কিন্তু তারা যেন কখনও যে
পথনির্দেশ চেয়ে পেয়েছিল সেটাকে অবমাননা
না করে। গভীর প্রেমে থাকাকালীন
ঘটনাগুলিকে তাদের এমন মন দ্বারা বিচার
করা উচিৎ নয় যে মনে সেই প্রেম অনুপস্থিত।

সেই সময়কার সেই প্রেম বিনা তারা সেই
ঘটনাবলী বা সেই সত্যসকলকে বিচার করতে
পারে না।