KAILASA Library/জীবনমুক্তি/মাস্টার - জীবন্ত প্রতিশ্রুতিSign in
জীবনমুক্তি

মাস্টার - জীবন্ত প্রতিশ্রুতি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

এটা এইরকম : বীজ বিদারণ করে গাছ হতে চাইছে। বীজ গাছকে বলে, 'দয়া কর! তুমি প্রথমে বার হয়ে এস। কেবল তারপর আমি বিদারণ করে বার হব। কে জানে? আমার বিদারণের পরে, তুমি তো নাও ঘটতে পার। আমি মরে যেতে পারি ও হারিয়ে যেতে পারি।' কিন্তু গাছ বলে, 'না না, তুমি বিদারিত হয়ে নিজেকে খুলে না ধরলে আমি তো বার হতে পারব না। নিজেকে খুলে ধর!' বীজ বলে, 'না না। তুমি প্রথমে বার হও, আমাকে নিশ্চয়তা ও গ্যারান্টি দাও যে তুমি ঘটবে এবং কেবলমাত্র তারপরেই আমি নিজেকে খুলে ধরব।' লড়াই চলতে থাকে।

বীজ ভয় পায় কারণ যদি তা বিদারিত
হয়, সে গাছ না হয়ে মারা যেতে পারে। গাছ
বলে, 'তুমি বিদারিত না হলে আমি বার হতে
পারি না, আমি ঘটতে পারি না।' গাছের ঘটা ও
বীজের বিদারণের মধ্যে সংগ্রাম চলতে থাকে।

মাস্টার এমন এক ব্যক্তি যিনি প্রথমে এক বীজ ছিলেন এবং যিনি পরে এক বৃক্ষ হয়েছেন। আমরা বীজের মত। তিনি বীজকে নিশ্চয়তা প্রদান করেন, 'উদ্বেগিত হবে না, আমি তোমার মত ছিলাম। আমার বিদারণ করার সাহস ছিল এবং আমি এই সুন্দর বৃক্ষ হয়েছি। তাই বিদারিত হয়ে যাও! একদম আরাম কর। তুমি বৃক্ষ হবেই, তুমি কখনও মারা যাবে না।' তিনি তোমাকে আশ্বাসনা ও আত্মবিশ্বাস প্রদান করেন। মাস্টার এক অঙ্গীকার, এক আশ্বাসনা, এক জীবন্ত আদর্শ। তিনি তোমাকে প্রতিশ্রুতি দেন, 'নিজেকে খুলে ধর, বিদারিত হও, তুমি কখনও মরবে না! '

আমিত্ব ও ঈর্ষার ঊর্ধ্বে

মাস্টারের প্রেম বোধহয় একমাত্র নিঃশর্ত প্রেম, তা সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও প্রত্যাশাহীন। মাস্টারের প্রেম কেবল প্রদান করে, কিছুই চায় না। মাস্টারের প্রেম হল বিযুক্ত এবং তা সর্বদাই বিকিরণ করতে থাকে। তুমি থাক কি না থাক, তাঁর প্রেম বিকিরণ হতেই থাকে। গ্রহণ করার জন্য তোমাকে কেবল তোমার পাত্র নিয়ে দাঁড়াতে হবে এবং সেই পাত্রকে বারংবার ভরাট করতে হবে।

সাধারণত, গ্রহণ করার ব্যাপারে পুরুষ মানুষের প্রধান বাধা হল আমিত্ব। প্রকৃতি অনুযায়ী মহিলার চেয়ে পুরুষ আবেগে কম বশীভূত হয় এবং সে বুদ্ধিবৃত্তি দ্বারা কার্য করার দিকে ঝোঁকে। হৃদয় এগিয়ে না এলে কেবল মনের পক্ষে কারো কাছে সমর্পিত হওয়া, কাউকে মাস্টার বলে স্বীকার করা প্রায় অসম্ভব। যখন সে মন নিয়ে পড়ে থাকে, তখন তার কাছে সমর্পণ করার অর্থ হয় ব্যক্তিত্ব হারানো, পরিচয় হারানো, আমিত্বকে হারানো। সেগুলিকে হারানো বিরাট ব্যাপার হয়ে যায়। কিন্তু সচেতনতা সহকারে এবং কোথায় হারিয়ে যাওয়া হচ্ছে - তা দেখে, দ্রবীভূত হওয়া ও সমর্পণ করা সম্ভব।

অন্যদিকে এক মহিলার ক্ষেত্রে মাস্টারের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় বিপদ হল তার অধিকার করার প্রবণতা ও ঈর্ষা। একজন মহিলাকে মাস্টারের আকারকে ছাড়িয়ে নিরাকারকে গ্রহণ করতে হবে, সাকারকে অধিকার করার ধারণা ছাড়িয়ে মহিলাকে কোন ঈর্ষা ছাড়া মাস্টারের প্রেম ও করুণা সবার সাথে শেয়ার করার বাস্তবতায় গিয়ে আধ্যাত্মিক উন্নতিসাধন করতে হবে। প্রথম প্রথম অধিকার করার প্রবণতা ও ঈর্ষার ভাবনা ঠিক আছে। বস্তুত, কেবল যখন এই সব আবেগ তোমার সামনে প্রকট হয়, তখন সেগুলি তোমায় ছেড়ে যেতে পারে! যদি সেগুলি গভীরভাবে লুক্কায়িত থাকে, সেগুলি তোমায় ছেড়ে যেতে পারে না। কিন্তু মাস্টারের সাথে সম্পর্কতা বৃদ্ধি পাবার সময়, বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষেরা সেই দুটিরই রূপান্তর নির্মল প্রেমে হয়ে যেতে দেবে। একমাত্র তখনই তারা মাস্টারের নির্মল প্রেম অভিজ্ঞতা করে! তখন পর্যন্ত, মাস্টারের নির্মল প্রেম অভিজ্ঞতা করার ব্যাপারে তাদের অধিকার প্রবণতা ও ঈর্ষা ছাঁকনির মত কাজ করে।

মাস্টার এক নদীর মত। যদি তুমি তোমার হাত খোলা রাখ এবং তোমার মধ্য দিয়ে নদীকে প্রবাহিত হয়ে যেতে দাও, জল তোমার সাথে সর্বদাই থাকে। যদি তুমি জলকে হাত দিয়ে ধরে রাখতে চেষ্টা কর, তুমি নদীকে হারাবে! তোমার যতটা প্রয়োজন, মাস্টারের প্রেম তোমার মধ্য দিয়ে ততটাই কোন বাধা ছাড়া প্রবাহিত হবে। যেই মুহূর্তে তুমি তোমার ছোট্ট তালুতে নদীকে ধরে রাখার আশা করে তোমার হাত বন্ধ কর, তুমি নদীকে হারিয়ে ফেল, তুমি মাস্টারকে হারিয়ে ফেল। তোমাকে সেই জীবনপ্রবাহের এক সুন্দর অংশ হতে হবে এবং মাস্টারের প্রেমকে উপভোগ করতে হবে।

তোমার জীবনের উদ্দেশ্যে জাগ্রত হওয়া এবং মাস্টার

বোঝ, শিষ্য কখনও তার অজ্ঞানতা
সম্বন্ধে জানতে পারবে না, কারণ সে তো
অন্ধকারে আছে। যে মানুষটি আলোকে আছে
তাকে দায়িত্ব নিতে হবে, অন্ধকারের
মানুষটিকে নয়।

একটা ছোট গল্প :

একজন জন্মান্ধ ব্যক্তি হিমালয়ে ঘুরে বেড়াচ্ছিল। সে নিজের সুবিধার জন্য এ কটা লাঠি খুঁজছিল। সে একটা জমাটবাঁধা সাপের ওপরে হোঁচট খেল। সে সেটাকে একটা লাঠি ভাবল ও জমাটবাঁধা সাপটাকে একটি লাঠি হিসাবে ব্যবহার করতে থাকল।

একজন জীবনমুক্ত মাস্টার তা দেখল ও চীৎকার করে বলতে লাগল, 'মূর্খ! ওটা একটা সাপ, ফেলে দাও ওটাকে।' অন্ধ ব্যক্তিও

  • চীৎকার করে বলল, ‘না! মনে হয়, তোমার

কোন লাঠি নেই। তাই তুমি আমাকে এটা
ফেলে দিতে বলছ। আমি ফেলে দিলে তুমি
সেটা কুড়িয়ে নেবে!’

মাস্টার বললেন, ‘মূর্খ! আমার ওটা
চাই না। তুমি যেটা বহন করছ সেটা লাঠি নয়,
সেটা একটা সাপ। শীঘ্র সূর্য উঠবে, সাপটি
জীবন্ত হয়ে উঠবে এবং তোমাকে কামড়াবে।’
অন্ধ ব্যক্তি সেটাকে ফেলতে চাইছিল না। তখন
মাস্টার বললেন, ‘যদিও তুমি আমাকে বিশ্বাস
না কর, এখন তোমাকে রক্ষা করা আমার
দায়িত্ব।’ তাই তিনি সাপটিকে ছিনিয়ে নিলেন
ফেলে দিতে গেলেন। অন্ধ ব্যক্তি সেই সাপটি
দিয়ে মাস্টারকে মারতে শুরু করল।

কিন্তু মাস্টার বললেন, ‘যদিও তুমি
আমাকে পেটাও, ঠিক আছে। তোমাকে রক্ষা
করা আমার দায়িত্ব কারণ তুমি তো ব্যাপারটা
জানই না।’ তিনি সাপটা নিয়ে ছুঁড়ে ফেলে
দিলেন।

তুমি জান না কত জন্ম ধরে তুমি এক মাস্টার পাবার জন্য সংগ্রাম করেছ অথবা প্রার্থনা করেছ। তুমি তোমার প্রকৃত আকাঙ্খার প্রতি একদমই সচেতন নও। বোধ, তোমার জীবনে একজন মাস্টার ঘটা কোন তামাশা নয়। তুমি নিজেই জান না, এক জীবন্ত মাস্টারের ঝলক পাবার জন্য তুমি কত জন্ম ধরে সংগ্রাম করেছ এবং ঐকান্তিকভাবে প্রার্থনা করেছ। তোমার জীবনে মাস্টারকে পেয়ে জাগ্রত হওয়া হল তোমার জীবনের এই আকুল আকাঙ্ক্ষা ও উদ্দেশ্যতে জাগ্রত হওয়া।

জীবনের উদ্দেশ্য বনাম এনগ্রামগুলি

লাইফ ব্লিস্ প্রোগ্রামের দ্বিতীয় স্তরে বা নিত্যানন্দ স্ফুরণ প্রোগ্রামে আমি সবসময়ে লোকেদের বলি যে এই শরীরকে ছেড়ে যাবার সময় অর্থাৎ মৃত্যু ঘটার সময়, অকস্মাৎ এই পৃথিবীর যে জিনিষগুলিকে তুমি ইন্দ্রিয় দ্বারা উপভোগ করছিলে তাদের সাদাকালো দেখাবে। তাদের উপভোগ করার সময় যেমন রঙিন লেগেছিল সেরকম রঙীন আর মনে হবে না।

সেটা যেন রাত্রে নিদ্রাকালে স্বপ্নাবস্থায়
এই জগৎকে সাদাকালো মনে হওয়া। যখন ঘুম
থেকে জেগে ওঠ, যেমন তুমি এখন এখানে
আছ, তখন তোমার স্বপ্নগুলি হয়ে যায়
সাদাকালো।

একইভাবে যখন তুমি এই শরীর ত্যাগ
কর, সম্পূর্ণ অতীত জীবন সাদাকালো দেখাবে।
সেই সময়, তোমার জীবনের একমাত্র
আধ্যাত্মিক দিক থেকে বুদ্ধিমত্তাসম্পন্ন
ঘটনাগুলি অথবা তোমার আধ্যাত্মিক পথে
নেওয়া সচেতন নির্ণয়গুলিকে বহু রঙে রঙিন
দেখাবে! দেহ ও মন সম্পর্কিত যে কোন সুখকে
তখন সাদাকালো দেখাবে। চেতনার দিকে তুমি
যা কিছু করেছিলে সেগুলি উদ্ভাসিত হবে!

এখন অবধি, মাস্টার, আধ্যাত্মিকতা, চেতনা, এই সমস্ত জিনিষগুলিকে নিষ্প্রভ ও নীরস লাগতে পারে, যেন সেগুলি কেবল অবসর (রিটায়ার্ড) জীবনের বিনোদন। মাস্টার যেন এই জীবনের এক পছন্দমাত্র। শরীর ছেড়ে যাবার সময় তুমি জানবে যে সচেতনভাবে তুমি যত নির্ণয় নিয়েছিলে, যে মুহূর্তগুলিতে তুমি চেতনার শক্তির সাথে ছিলে, মাস্টার ও তাঁর শিক্ষার সাথে ছিলে, সেগুলি বহুমাত্ৰায় ও বহু রঙে জ্যোতির্ময় হয়ে ওঠে। এই জগতের সমস্ত বস্তুগত জিনিষগুলি সাদাকালোয় নিষ্প্রভ হয়ে যাবে।

সেই সময় তুমি অনুভব করবে, ‘হে ভগবান! আমি তো পুরো জিনিষটাই হারিয়ে ফেলেছি! আমি মায়াতে অন্ধ হয়ে গিয়েছিলাম!’ মৃত্যুর প্রক্রিয়ার সময় যখন এই তীব্র বেদনা অনুভব কর, তুমি তখন গম্ভীরভাবে পরের জন্ম সম্পর্কে নির্ণয় নাও, ‘পরের বার আমি মাস্টারকে হারাব না।’ পরের জন্ম নেওয়ার সময় জন্মের সময়ের বেদনার জন্য তুমি এক কোমা অবস্থার মধ্য দিয়ে যাও এবং তোমার সংকল্প ভুলে যাও। তাই একই আবর্ত চলতে থাকে।

অতএব, যদিও তোমার এই জন্মে মাস্টার ঘটে, তবুও তোমার কোন ধারণাই নেই যে আগের জন্মগুলিতে তোমার কি হয়েছিল, তুমি তাঁকে আগে কতবার হারিয়েছ। তুমি ভুলে গেছ যে কোন সঙ্কল্পের সাথে তুমি আগের দেহগুলি ত্যাগ করেছিলে। তুমি তোমার জীবনের সম্পূর্ণ উদ্দেশ্যই ভুলে গেছ। একই আমিত্ব, একই খোদিত স্মৃতিগুলি ও সমস্যার পুনরাবৃত্তি ঘটতে থাকে, কারণ তুমি ভুলে গেছ এবং তুমি মাস্টারকে আগের মতই আবার হারাও। পুনরায়, এই দেহ ত্যাগ করার সম য় তুমি তাঁকে আরও একবার হারাবার তীব্র বেদনা অনুভব কর।

মাস্টার ও তোমার মধ্যে আস্থার সেতু

এখন পর্যন্ত আমরা মাস্টার, ধ্যান, চেতনা ও এই প্রকার জিনিষের প্রকৃত অভিজ্ঞতা অন্বেষণ করার জন্য অনুসরণ করি তা নয়, সেটা করি কারণ আমাদের হাতে সময় আছে। যখন তুমি এই দেহ ছেড়ে যা ও, এই সমস্ত পৃথিবী এবং তার ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা বিবর্ণ হয়ে যাবে ও সাদাকালো ফটোর মত দেখাবে। কেবল মাস্টারের সাথে মুহূর্তগুলিকে, এই প্রকার আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্য দিয়ে সচেতন যাত্রার মুহূর্তগুলিকে রঙিন ও সতেজ দেখাবে।

দেহ ও মনের সাথে সম্পর্কিত সবকিছুকে এখন রঙিন মনে হবে। আধ্যাত্মিকতা, চেতনা সম্পর্কিত জিনিষগুলিকে এখন অত চিত্তাকর্ষক বা সতেজ মনে হবে না। মৃত্যুর সময় যখন এই সব অতিকল্পনাগুলি অদৃশ্য হয়, স্থূল শরীর ও মনের সাথে সম্পর্কিত সব কিছু মৃত হবে ও সাদাকালো হয়ে যাবে এবং মাস্টার ও ধ্যানের মত সূক্ষ্ম চেতনার সবকিছু রঙিন ও সতেজ হয়ে যাবে।

যেহেতু আমি তোমার দেহ ছেড়ে যাবার
সময় মুহূর্তটিকে দেখতে পাই, আমি সেটা
সম্পর্কে কিছু করার দায়িত্বশীলতা অনুভব
করি। সেজন্য যখন কেউ আমাকে প্রায় হারাতে
যায়, আমি সর্বদা অনুভব করি, ‘হে ঈশ্বর!
আবার আরও একটি আত্মা আমাকে হারাতে
বসেছে!’ মাস্টারের সাথে থাকার গুরুত্ব আমি
তাদের সাধ্যমত বোঝাবার চেষ্টা করি।

দ্যাখ, তোমরা তোমাদের শরীরে থাকার
কেবল ৭০-৮০ বৎসর দেখতে পার। সেই
কারণে মাস্টার তোমাদের জন্য কেবল এক
পছন্দ। তুমি অনুভব কর, যদি মাস্টার ঘটে
তো ঘটে, নতুবা, সেটার ব্যাপারে ভুলে যাও।
এটাই এখন তোমার মনোভাব। কিন্তু আমি
তো বৃহত্তর ব্যাপ্তি দেখি।

এটা অনেকটা এই প্রকার : যদি তুমি
রাস্তায় দাঁড়িয়ে থাক, তাহলে তুমি তোমার
ডাইনে ও বাঁয়ে রাস্তার এক মাইল ক’রে
দেখতে পারবে। তুমি এই দূরত্বের মধ্যে বাস
আসতে দেখতে পারবে। কিন্তু আমি ত্রিশ
তলাতে দাঁড়িয়ে আছি, তাই আমি রাস্তার বাঁ ও
ডান দিকে দশ দশ মাইল দেখতে পারি।
তোমার দৃষ্টিগোচর হবার অনেক আগেই আমি

একটা লিমোসিন (বিলাসবহুল গাড়ী) তোমার
দিকে আসতে দেখতে পারি! যখন আমি ত্রিশ
তলায় দাঁড়িয়ে বলি, ‘লক্ষ্য কর, একটা
লিমোসিন তোমার দিকে আসছে,’ তুমি বল,
‘না, না, স্বামীজী! কেবল একটা বাস আসছে!
আপনি লিমোসিন আসছে কেন বলছেন?’

তুমি উপলব্ধি কর না যে তুমি মাটিতে
দাঁড়িয়ে আছ। তুমি তোমার দুই দিকে কেবল
এক এক মাইল দেখ। সেভাবে জীবনেও তুমি
শুধু ত্রিশ বছর অতীত ও ত্রিশ বছর ভবিষ্যৎ
দেখতে পার। যেহেতু আমি ত্রিশ তলায় দাঁড়িয়ে
আছি, আমি তোমার অতীতের ও ভবিষ্যতের
কিছু জীবন দেখতে পারি।

তাই আমি বলি যে তোমার জীবনে মাস্টার ঘটা এক বিরল ও মহান সুযোগ। এই কারণে আমি এত যত্নশীল হই যাতে তুমি হারিয়ে না ফেল। তদুপরি আমি দেখেছি কিভাবে কিছু মানুষ যারা মাস্টারকে হারিয়েছে, তারা তাদের বাকী জীবন ও মৃত্যুর পরে কিভাবে অনুতাপ করে।

কখনো কখনো কি হয়, কয়েকবার হারানোর পরে কিছু মানুষ পরের জন্মে বিরাট বিষণ্ণতা বা রোগ নিয়ে আসে যাতে তারা সেই জন্মে মাস্টারকে আবার না হারায়! রোগ তাদের মাস্টারের সাথে সংযুক্ত রাখবে। দক্ষিণ ভারতের এক মহান সন্ত, আপ্পার নিজের সাথে ভীষণ পেটের ব্যাথা নিয়ে এসেছিলেন। তাঁর আত্মজীবনীতে তিনি লেখেন, ‘আমি সেটাকে উদ্দেশ্য সহকারে নিয়ে আসি যাতে এইবার আমি শিবকে মনে রাখতে না ভুলি!’ তুমি এত বেদনা সহকারে মাস্টারকে স্মরণে রাখতে কেন আসবে? তার কোন প্রয়োজন নেই। এই জন্মেই তুমি আনন্দ সহকারে স্মরণ করতে পার।

দ্যাখ, শিশু জানবে না সে রাস্তায় লাফ দিয়ে এসে খেলতে থাকলে কি হবে। কিন্তু মা জানে। মা দায়িত্বশীল। সেইজন্য মা সতর্ক ও শিশুকে সুরক্ষিত রাখে। কিন্তু শিশু তা বোঝে না এবং বলে, ‘আমি বাইরে যাব ও যা ইচ্ছা করব।’ তাহলে কি হবে? মা তার শিশুকে সহায়তা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, ব্যাস্।

বস্তুত, তুমি যখন মাস্টারকে হারাও, মাস্টার কিছুই হারান না। তাঁর যা কিছু অর্জন করার, তিনি তা জীবনে অর্জন করেছেন। তাঁর আর কিছুই প্রয়োজন বা চাহিদা নেই।

মাস্টার কখনও কিছুই হারান না। কিন্তু শিষ্যের ক্ষেত্রে সেটা একটা বিরাট ক্ষতি। মাস্টারকে কোন কারণে, কোন ভুলের জন্য হারানো একটা বিরাট ক্ষতি। তাই আমি চাই না সেটা কারোর ক্ষেত্রে ঘটুক। যেন তুমি রাস্তার ফেরিওয়ালাকে দাম না দিয়ে একটা কলা ছিনিয়ে খেয়েছ এবং সেইজন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে! সেটা তো ছোট্ট ভুলের জন্য বড় শাস্তি হয়ে গেল। সেইজন্য, যেই মুহূর্তে কেউ আমাকে হারাতে বসে, আমি আপ্রাণ চেষ্টা করি যাতে সেটা না ঘটে।

মাস্টারকে হারিয়ে ফেলো না। তাকে
আঁকড়ে ধরে থাক এবং এক গভীর আস্থা বা
সংযোগ বা সেতু বজায় রাখ। জীবন একেবারে
ভিন্ন হবে।

মাস্টার-শিষ্যের সম্পর্কের জন্য যে
কোন কিছুর বলিদান দেওয়া যেতে পারে। কিন্তু
কোন কিছুর জন্য মাস্টার-শিষ্যের সম্পর্কের
বলিদান দেওয়া ঠিক নয়।

জীবনের নাটকের সমাপ্তি

তোমার সমস্ত সম্পর্কগুলি নিছক চরিত্রাবলী এবং জীবন এটা নাটক মাত্র। দয়া করে স্পষ্ট করে বোঝ, যা কিছু সম্পর্ক হিসাবে ঘটে তা এক নাটক মাত্র।

তোমার সত্যকে বোঝা দরকার। তুমি এক পরিবারে জন্ম নাও, সেখানে কেউ তোমার মা, কেউ তোমার বাবা, ভাই ও বোন হয় এবং তুমি পরিবারের সদস্যদের সাথে খেলা কর। তুমি হয়ত বাচ্চাদের পুতুল নিয়ে খেলতে দেখেছ। শিশুটির কিছু পুতুল থাকবে। সে একটাকে বাবা, অন্য একটাকে মা ও অন্য দুটি পুতুলকে ভাই ও বোনের মত পোশাক পরাবে। তারপর সে তাদের সাথে সেই দিনটার নাটক করবে। সে এমন আওয়াজ করবে যেন বাবা কাজে যাচ্ছে, ভান করবে যেন মা রান্নাঘরে কিছু রান্না করছে, ভাই যেন স্কুলে যাচ্ছে এবং বোন যেন স্কুলে যেতে না চেয়ে কাঁদছে। শিশু নিজেই প্রতিটি ভূমিকা অভিনয় করবে এবং পুরো খেলাটা উপভোগ করবে।

এখন কেবল তোমার জীবনের দিকে তাকাও। তুমিও বেশী ও আরও বেশী করে অধিকার করতে চেষ্টা করছ, তা সে সম্পর্কতাই হোক বা বস্তুগত জিনিষই হোক। তুমি তোমার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বৃদ্ধি করার চেষ্টা কর এবং হঠাৎ তোমার মৃত্যুর সাথে সেই নাটক শেষ হয়ে যায়।

আবার তুমি অন্য কোন পরিবারে ভিন্ন
পিতামাতা, ভাইবোনের ঘরে জন্ম নাও এবং
একই খেলা আবার খেল। আমাদের সমস্ত
জীবন বাচ্চাদের পুতুল খেলা থেকে একেবারে
ভিন্ন নয়। এটাই জীবনের নাটক। যে ব্যক্তি
মাস্টার-শিষ্যের পূর্ণ সম্পর্কতা অভিজ্ঞতা
করেছে, তার জীবনে এই নাটক পুনরায় ঘটবে
না।

সেদ্ধ হতে দাও এবং জীবনমুক্ত হও

কেউ আমায় প্রশ্ন করেছিল, ‘আমার পূর্বজন্ম থেকে সাথে করে আনা সংস্কারগুলি বা খোদিত স্মৃতিগুলি কি আপনার শিষ্য হবার পথে বাধা?’

সংস্কারগুলি নিজে থেকে কোন বাধা
নয়। কিন্তু যখন মাস্টার তাদের ওপরে কাজ
করেন ও তাদের অপারেশন করতে উদ্যত হন,
তোমার বোঝা উচিত যে তিনি তোমার ওপরে
কাজ করছেন, কারণ তুমি তাঁকে বারংবার
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরোধ করেছ।

যখন আমি তোমার সংস্কারের ওপরে কাজ করি, তুমি ভাবতে পার আমার ভয় বা লোভের কায়েমী স্বার্থ আছে। স্পষ্ট করে বোঝ, যখন তুমি আমার সম্পর্কে এরকম ভাব, তুমি শুধুমাত্র তোমার ভয় ও লোভকে আমার ওপরে বিক্ষেপ করছ এবং মনে করছ যে সেগুলি আমার আছে। জীবনমুক্ত মাস্টারদের কো ন ভয় বা লোভ থাকে না। আমি তোমার এন্গ্রামের ওপরে কাজ করি কারণ তুমি হাজার জন্ম ধরে আমাকে হাজারবার অনুরোধ করেছ!

তোমার সংস্কারগুলি নিজে কোন
সমস্যা নয়। আমি তাদের ওপরে কাজ করার
সময় তুমি বাধা না দিলে ঠিক আছে। আমার
সেগুলির ওপরে কাজ করার সময় তোমার
দেওয়া বাধাই হল সমস্যা।

তোমার সংস্কারগুলি সমস্যা নয়,
তোমার সেগুলিকে আঁকড়ে থাকার প্রচেষ্টাই
হল সমস্যা। যদি তুমি তাদের যেতে দিতে
প্রস্তুত থাক, আমি সেগুলির ওপরে কাজ করার
সময় সেটা কোন সমস্যা হবে না। তুমি যদি
বোঝ যে কেবল তোমার টিউমার সরানো হচ্ছে

এবং তার ওপরে কাজ করার জন্য তুমি
আমাকে সহায়তা কর, সেটা সুন্দর। কিন্তু
কখনও তুমি ভাব যে আমি কোন প্রতিশোধ
নেবার জন্য তোমাকে কাটছি! তুমি অভিযোগ
করা শুরু কর, তুমি আমায় বাধা দেওয়া শুরু
কর এবং তুমি সেই সিংহশাবকের মত
আমাকে দোষারোপ করা শুরু কর।

যখন সিংহ ও শাবকের গল্পে সিংহ
মাংস খাচ্ছিল, শাবকটি অভিযোগ করছিল,
'কি! আমি ভাবলাম তুমি কত পবিত্র, কত
মহান। তুমি আমাকে কত আত্মবিশ্বাস
যোগাচ্ছ। তুমি আমাকে কত সহায়তা
করছিলে। কিন্তু আমি কখনও ভাবিনি তুমি
মাংস খাবে। আমি ভেবেছিলাম তুমিও আমার
মতই নিরামিষাশী!' তোমার তথাকথিত
অপরিণত নৈতিকতা অথবা তোমার অপরিণত
বোধগম্যতাকে, তোমার নিজের ভাবধারাকে
মাস্টারের ওপরে অভিক্ষেপ কর এবং তিনি
তোমার সংস্কারের ওপরে কাজ করলে তাঁকে
বাধা দেওয়ার চেষ্টা কর।

সংস্কারগুলি নিজে কোন সমস্যা নয়
কারণ তোমার সংস্কারগুলির জন্যই তুমি
মাস্টারের কাছে আস। তোমার সংস্কার না
থাকলে তুমি মাস্টারের কাছে আসবে কেন!
তুমি তো তাহলে ইতিমধ্যেই জীবন্মুক্ত!

তুমি যেমন আছ, আমি তোমাকে
সেইভাবেই স্বীকার করি, কিন্তু যখন তুমি
তোমার সংস্কারগুলির সাথে আছ, তুমি যেভাবে
আছ সেরকম নও। তুমি তোমার নরকে কষ্ট
পাচ্ছ। আমি সেই নরকটাকে ভাঙ্গছি। যখন
আমি তোমার সেই কারাগারটিকে ধ্বংস করি,
তুমি ভাব আমি তোমাকে ভাঙ্গছি। তুমি বাধা
দেওয়া শুরু কর ও সমস্যাগুলিকে সৃষ্টি কর।

কখনো কখনো আমার কাছে এলে তুমি
প্রচণ্ড শক্তি ও আনন্দের উদয় হচ্ছে বলে
অনুভব কর। কখনো কখনো তুমি প্রচণ্ড ক্রোধ
ও বিষণ্ণতার উদয়ও অনুভব কর। কিন্তু শীঘ্রই
বিষণ্ণতা মিলিয়ে যাবে। যখন তুমি আমার
সামনে আস, তুমি এক প্রগাঢ় শক্তিক্ষেত্রে
আসছ যা তোমার নকারাত্মকতাকে মুছে ফেলে।
সেজন্য তুমি এত মিশ্র ও প্রগাঢ় আবেগগুলিকে
অনুভব কর।

দ্যাখ, মাস্টারের দেহ যেন বাস্তবিক
এক পারমাণবিক শক্তিকেন্দ্র। যখন তুমি তাঁর
সামনে আস, তোমার ভিতরের সমস্ত
আবেগগুলি সেদ্ধ হওয়া শুরু হয়। সেটা যেন
যদি তুমি ফুটন্ত জলে আলু রাখ, আলু চারদিকে
লাফাতে থাকবে! আলু নিজে নাচছে না। তা
নীচের আগুনের জন্য নাচছে।

আমি সর্বদা লোকেদের বলি, সংস্কার থাকা সমস্যা নয়। আলু সমস্যা সমস্যা নয়। আলু যেন লাফিয়ে পাত্রের বাইরে না এসে পালিয়ে না যায়। কেবল সেটার যত্ন নিতে হবে! পাত্রের ভিতরে থেকে গেলে সেটা সেদ্ধ আলু হয়ে যাবে! 'সিদ্ধ' শব্দটার সংস্কৃতে দুটি অর্থ আছে, একটা হল ফোটা বা স্ফুটন হওয়া, অন্য অর্থ হল 'জীবনমুক্ত'। তাই পরিষ্কার করে বোঝ, যদি আলু পাত্র থেকে লাফিয়ে বাইরে না চলে যায়, যদি তা পাত্রের ভিতরেই থেকে যায়, তখন সেটা কেবল সিদ্ধ আলু হবে তা নয়, কিন্তু সেটা জীবনমুক্ত আলু হবে!

সমর্পণ - চূড়ান্ত প্রক্রিয়া

ভগবদ্গীতায় অর্জুন পুরোপুরি বিভ্রান্ত যে তার কোন পথ অনুসরণ করা উচিত। শেষ অধ্যায়ে কৃষ্ণ দ্বারা অর্জুনকে দেওয়া পরম শিক্ষাই পরমকে উপলব্ধি করার সর্বোত্তম প্রক্রিয়া। ধ্যান, ভক্তি ও জ্ঞানের মত বিভিন্ন প্রক্রিয়া দেবার পরে সবশেষে কৃষ্ণ প্রকাশ করেন সহজ, নিশ্চিত ও চূড়ান্ত প্রক্রিয়া এবং সেটা হল সমর্পণ।

স্পষ্ট করে বোঝ, একজন জীবনমুক্ত
মাস্টারের কাছে সমর্পণ করলে তুমি এমন
একজনের কাছে সমর্পণ করছ যাঁর কোন
আমিত্ব, কোন পরিচয় নেই এবং তাই তাঁর
নিজের কোন কায়েমী স্বার্থ নেই। তিনি তো
অস্তিত্বের সাথে একীভূত ও উচ্ছ্বসিত। তাঁর
হাত ধরে তোমাকে সেই পরমানন্দ সাগরে
নিয়ে যেতে তাঁকে অনুরোধ কর।

দুশ্চিন্তা ও চাপ আসে যখন তুমি ভাব যে তুমি কার্যকর্তা। তখন তুমি শীঘ্রই ক্লান্ত হয়ে যাও। কিন্তু যদি তুমি মালিকানার অনুভূতিকে আরও উচ্চতর শক্তিতে স্থানান্তরিত করে নিজের কাজ আনন্দময় হয়ে চালিয়ে যাও, তুমি ভীষণ স্বচ্ছন্দবোধ করবে!

একটা ছোট গল্প :

কোথাও এক ব্যাঙ্ক ম্যানেজার ছিল
এবং সে রোজ দিনের শেষে নগদ টাকা ঘরে
নিয়ে যেত। পরের দিন আবার সেই নগদ টাকা
ব্যাঙ্কে নিয়ে ফিরে আসত। সে প্রায় এক মাস
ধরে এটা করতে থাকল এবং আর তা করতে
পারছিল না।

গাড়ী চালিয়ে ঘরে ফেরার সময় সে
কাঁপত এবং তার হেফাজতে এত টাকার সাথে
সে রাতে ঘুমাতে পারত না। শেষে সে তার
বস্কে তাকে চাকরি থেকে অব্যাহতি দিতে
বলল যেহেতু সে তার চাপ আর সহ্য করতে
পারছিল না।

তার বস তাকে বলল যে টাকা
হারালেও সে তাকে দোষারোপ করবে না এবং
তাকে চাকরি করে যেতে পারে। ম্যানেজার
সেইদিন থেকে আরামে ঘুমাল।

তার মধ্যে কি পরিবর্তন হল? সে তো একই চাকরি করছিল, কিন্তু তাহলে আর কোন ভয় ও চাপ কেন ছিল না? কারণ দায়িত্ব আরও একজন উচ্চতর কর্তৃপক্ষের ওপরে স্থানান্তরিত হয়ে গেছে, ব্যাস্। সে যা করছিল করতে থাকল।

যখন তুমি উচ্চতর শক্তির কাছে
সমর্পণ কর, তুমি কখনও নিঃশেষিত ও
অবসাদগ্রস্ত অনুভব করবে না কারণ তুমি
সরাসরি এমন একজনের সাথে সংযুক্ত হয়েছ
যিনি অসীম শক্তির মূর্তরূপ। সমর্পণের এটাই
উপহার।

সমর্পণের প্রগাঢ়তা

যদি তুমি বাছুরকে তার মা-গরুর কাছে কেবল দশ মিনিট থাকতে দাও, বাছুর কেবল দুধ খাবে ও ফিরে আসবে। কিন্তু যে মশা গরুর ওপরে চব্বিশ ঘণ্টা বসে, সে কেবল গরুর রক্তই খাবে। তুমি হয়ত মাস্টারের সাথে চব্বিশ ঘণ্টা আছ কিন্তু তা সত্ত্বেও তাঁর সাথে সংযুক্তি অনুভব কর না। আবার তুমি হয়ত মাস্টারের থেকে দূরে আছ, তবুও সেই সংযুক্তি সর্বদাই অনুভব কর। এটা তাঁর শারীরিক উপস্থিতির নিকটে থাকা নিয়ে নয়। সেটা অন্বেষণের কার্যে বিশেষ ভূমিকা গ্রহণ করে না। অন্বেষণের গভীরতাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রামকৃষ্ণ খুব সুন্দরভাবে বলেন, ‘যে কোন কিছুতে সমর্পণ কর। সমর্পণ গুরুত্বপূর্ণ, কিসে বা কার কাছে সমর্পণ, সেটা গুরুত্বপূর্ণ নয়। যদি তুমি একটা পাথরের কাছেও সমর্পণ কর, এমনকি সেটাও ভগবান হয়ে যাবে ও তোমাকে পথ দেখাবে।

প্রগাঢ় অন্বেষণ না থাকলে ভগবান
তোমার কাছে এলেও তুমি তাঁর পরিচয় পত্র
দেখতে চাইবে। অন্বেষণ প্রবল হলে একটা
ছোট্ট পাথরও তোমাকে শিক্ষা দিতে পারে।

আমার ভিতরের জীবনীশক্তি বাইরেও বিদ্যমান। তা তোমার ভিতরে প্রবেশ করতে পারে ও তোমাকে শিক্ষা দিতে পারে। যেহেতু আমি শূন্য হয়েছি, জীবনীশক্তি আমার ভিতরে প্রবেশ করে সঙ্গীত হয়ে নির্গত হয়। তাই যদি একই গভীরতার অন্বেষণ তোমার ভিতরে ঘটা শুরু হয়, তাহলে নাসিকা দিয়ে যে বায়ু প্রবেশ করে তা তোমার হৃদয়ের ভিতরে এক শক্তিশালী অনুপ্রেরণা ও শিক্ষা হয়ে যেতে পারে। সেই প্রগাঢ়তা ছাড়া যদি তুমি আমার কথা এখন শোন, দুদিন পরে তুমি তা স্মরণে রাখতে পারবে না।

একটা সূক্ষ্ম বিষয় তোমাকে পরীক্ষা
করে দেখতে হবে। নিরীক্ষণ কর যে মাস্টারের
কথায় তোমার মন অস্বীকার করলে তুমি তাঁকে
শ্রবণ কর কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তুমি
সমর্পণ করেছ। নতুবা তুমি মাস্টারকে
অনুসরণ করছ কেবল যখন তার কথা তোমার
মন স্বীকার করে! এটা কেবলমাত্র এক
আকস্মিক যোগাযোগ যে তিনি কখনো কখনো
এমন কিছু বলেন যা তোমার মন স্বীকার করে।

মাস্টারের কাজের বেলায় তোমার
আগ্রহী বা সকারাত্মক মনোভাবের কোন
দরকার নেই। একমাত্র সমর্পণ ও মাস্টার যা
বলেন তা করার স্বীকৃতির প্রয়োজন, কারণ
সমর্পণ সত্তার গভীরতর স্তর থেকে আসে এবং
সেটা মনের অগভীর স্তর থেকে আসে না।

প্রকৃতপক্ষে মাস্টার সমর্পণের এক মাধ্যম, এক অজুহাত কারণ তুমি সরাসরি সমগ্র অস্তিত্বের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছ না। তুমি আকাশের অসীম ব্যাপ্তির দিকে তাকাতে ভয় পাও। তাই তুমি জানালা দিয়ে আকাশের দিকে তাকাতে চাও। অস্তিত্বের আকাশের জন্য মাস্টার যেন তোমার জানালা।

সমর্পণের তিন স্তর

আমি এখন তোমাদের সমর্পণের তিন স্তর ব্যাখ্যা করব : বুদ্ধিবৃত্তির সমর্পণ, আবেগের সমর্পণ ও তোমার ইন্দ্রিয়গুলির সমর্পণ।

প্রথমে হল বুদ্ধিবৃত্তির সমর্পণ। তার অর্থ মাস্টারের বুদ্ধিকে নিজের বুদ্ধিবৃত্তি থেকে বেশী বিশ্বাস করা। এটা কেবল বুদ্ধিবৃত্তিগত সমর্পণ। এই পর্যায়ে তুমি মাস্টার প্রদর্শিত জীবনশৈলী অনুসরণ কর।

দ্বিতীয়টি হল মাস্টারের আবেগের ওপরে নিজের আবেগের চেয়ে বেশী আস্থা রাখা। তার অর্থ এটা বিশ্বাস করা যে মাস্টারের সাথে সম্পর্ক হল চূড়ান্ত সম্পর্ক, সেটা অন্য যে কোন সম্পর্কের চেয়ে বড়। যদি ভগবান তোমার সামনে আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করেন যে এই পৃথ্বীগ্রহে তুমি ছাড়া আরও কেবল একজনকে বেঁচে থাকতে দিলে তুমি কাকে পছন্দ করবে? যদি তুমি মাস্টারকে পছন্দ কর, তাহলে আবেগগত সমর্পণ তোমার মধ্যে ঘটেছে।

অবশ্যই মাস্টারকে কখনও ধ্বংস করা
যায় না, কিন্তু সেটা ভিন্ন ব্যাপার! কখনও
ভেবো না যে যেহেতু তুমি পছন্দ করেছ বলে
তিনি বেঁচে আছেন! তুমি পছন্দ কর কি না কর
তিনি সজীব থাকবেন।

যদি তুমি অনুভব কর যে মাস্টারের প্রতি তোমার আবেগ অন্য যে কোন আবেগের চেয়ে বেশী, তাহলে তোমার মধ্যে আবেগগত সমর্পণ ঘটেছে। স্পষ্ট করে বোঝ, ৯৯% মানুষ প্রথম স্তরে থাকে। কেবল এদের মধ্যে ২০% থেকে ৪০% আরও গভীরে গিয়ে দ্বিতীয় স্তরে যায়। বাকীরা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে।

তৃতীয়টি হল ইন্দ্রিয়গুলির সমর্পণ।

কৃষ্ণের জীবনে একটা সুন্দর ঘটনা আছে।

মহাভারতের যুদ্ধের পরে যখন কৃষ্ণ ও
অর্জুন আরাম করছিলেন, কৃষ্ণ বলেন, ‘হে!
অর্জুন, দ্যাখ, ওখানে একটা সবুজ কাক!’

অর্জুন বলেন, ‘সুন্দর! কি সুন্দর সবুজ রঙের কাক!’; কৃষ্ণ বলেন, ‘মূর্খ! ওটা কালো, সবুজ নয়!’ অর্জুন বলেন, ‘হ্যাঁ কৃষ্ণ! ওটা কালো, সবুজ নয়।’

কৃষ্ণ বলেন, ‘তোমার কি হয়েছে? যখন
আমি বলি সবুজ, তুমি বল সবুজ। যখন আমি
বলি কালো, তুমি বল কালো। তোমার মধ্যে
হচ্ছে কি?’

অর্জুন বলেন, ‘কৃষ্ণ, সত্য কথা বলি।
আমি জানিই না কাকটি কি রঙের। কিন্তু যখন
তুমি বললে সেটা সবুজ, আমি তাকে সবুজ
দেখলাম। পরে তুমি কালো বললে, আমি
সেটাকে কালো দেখলাম। আমি তো কিছুই
জানি না!’

অর্জুনের ইন্দ্রিয়গুলি কৃষ্ণকে বিশ্বাস
করত। তিনি তার মাস্টারের ইন্দ্রিয়গুলিকে
নিজের ইন্দ্রিয়গুলির চেয়ে বেশী বিশ্বাস
করেছিলেন!

প্লাসিবো প্রভাব বা আরও কিছু?

মেডিক্যাল বা চিকিৎসাশাস্ত্রে ‘প্লাসিবো প্রভাব’ বলে একটা কথা আছে। রোগীকে মেকি ওষুধ দেওয়া হয়, কিন্তু তাকে বলা হয় যে ওষুধটি খাঁটি এবং তার রোগ সেরে যায়! কিন্তু সম্প্রতি গবেষণাতে দেখা যায় যে প্লাসিবো প্রভাব আরও অনেক রহস্যভেদ করছে।

ইটালীর তুরীন বিশ্ববিদ্যালয়ের এক আগ্রহোদ্দীপক গবেষণা সম্বন্ধে পড়ছিলাম। তারা এক পরীক্ষা করে। সেখানে মানুষকে ইলেক্ট্রোডের সাথে সংযুক্ত করা হয় এবং তাকে নিয়ন্ত্রিত ইলেক্ট্রিক শক্ দেওয়া হয়। প্রথমে তারা মানুষটি সবচেয়ে কম কত বিদ্যুৎপ্রবাহ অনুভব করতে পারে ও সর্বোচ্চ কত বেশী বিদ্যুৎপ্রবাহ সহ্য করতে পারে, তার ওপরে নির্ভর করে মানুষটির বেদনার মাপদণ্ড প্রতিষ্ঠিত করে।

এখন কোন শক্ দেওয়ার আগে একটা
লাল বা সবুজ আলো মানুষটির সামনে একটি
পর্দাতে দেখা যাবে। সবুজ আলো হল শক্ মৃদু
দেওয়া হবে। লাল আলো অর্থ শক্ আরও বেশী
জোরে দেওয়া হবে। মানুষটিকে তখন মৃদু
থেকে জোরে, ১ থেকে ১০ এর মাপদণ্ডে শক্-
এর বেদনাকে নম্বর দিতে হবে।

এখন মানুষটি সেটা ১৫ মিনিট ধরে
করল। দেখা গেল, সে প্রথমদিকের শক্গুলিকে
প্রবলতর অনুভব করল ও শেষের দিকের
শক্গুলিকে তার মৃদু লাগল।

কিন্তু বিস্ময়কর ব্যাপারটা হল, বাস্তবে
ঠিক উল্টো করা হয়েছিল। শেষের দিকের
শক্গুলি প্রতিটিই ছিল প্রবলতর। তাহলে
কিভাবে সেই শক্গুলিকে মৃদু বলে অনুভূত
হয়? মৃদু শক্ দেবার ঠিক আগে, মানুষটিকে
সবুজ আলো দেখানো হয়, বানানো নিয়মমত
সবুজ আলো ঠিক পরের শক্ টি মৃদু হবার
সংকেত দেয়।

তাই মানুষটির মন পরের শক্টিকে মৃদু
বলে বিশ্বাস করার জন্য তৈরি বা নিয়ন্ত্রিত
ছিল। যখন শক্ বাস্তবে দেওয়া হল, যদিও
পদার্থবিজ্ঞান অনুযায়ী সেটা প্রবলতর ছিল,
যেহেতু তার মন মৃদু শক্ প্রত্যাশা করছিল,
তার শরীরও বস্তুত মৃদু শক্ অনুভব করল!

তাই গবেষকেরা এখন বলছে, প্লাসিবো
প্রভাব সম্বন্ধে আগে যা ভাবা হয়েছিল তার
চেয়ে গভীরতর ও আরও তাৎপর্য আছে।

তারা দেখেছে যে এমনকি ওষুধেরও সবসময়ে সরাসরি প্রভাব থাকে না। তার ফলাফল প্রত্যাশা দ্বারা প্রভাবিত করা যায়। ডাক্তারেরা দেখেছেন যদি রোগীকে বলা না হয় তাকে ইঞ্জেকশন বা ব্যাথা কমানোর ওষুধ দেওয়া হচ্ছে, তার ব্যাথা কমানোর জন্য তাকে আরও বেশী মাত্রায় ওষুধ দিতে হবে। পক্ষান্তরে যদি তাকে বলা হয় যে তাকে ব্যাথা কমানোর ওষুধ দেওয়া হচ্ছে, তখন অনেক কম মাত্রার ওষুধ একই কার্য করে!

মন এতই শক্তিশালী যে তা সরাসরি
তোমার মধ্যে এক শারীরিক পরিবর্তন সৃষ্টি
করে। ঠিক যেভাবে ইন্দ্রিয়গুলি মনের কাছে
সমর্পিত হতে পারে, একইভাবে ইন্দ্রিয়গুলিও
ঐশ্বরিক চৈতন্যের কাছে সমর্পিত হতে পারে।
কৃষ্ণ ও অর্জুনের বেলায় ঠিক এটাই ঘটেছিল
এবং তাই কৃষ্ণ অর্জুনকে সবুজ কাক দেখতে
বললে অর্জুনও একটি সবুজ কাক দেখেছিল।

তোমার ইন্দ্রিয়গুলি বলে যে তুমি এক মানব সত্তা। কিন্তু আমি বলি যে তুমি এক আধ্যাত্মিক সত্তা। যতক্ষণ তুমি ইন্দ্রিয়গুলিকে বিশ্বাস কর, তুমি এক মানব সত্তা হয়ে থাকবে। যখন তুমি মাস্টারকে বিশ্বাস কর তুমি অভিজ্ঞতা করবে যে তুমি এক আধ্যাত্মিক সত্তা। সেই স্থানান্তরগকে আমি বলি ‘জ্ঞানীয় পরিবর্তন’ (cognitive shift)।

মাস্টার - পরম বিলাসব্যসন

তোমার জীবনে মাস্টার হলেন পরম
বিলাসব্যসন। আমাদের জীবনে মাস্টার ঘটলে
আর কিছুই চাই না। যদি তিনি না ঘটেন, কোন
কিছুই কোন কাজের নয়। আমাদের প্রয়োজন
মত তিনি আমাদের জীবনে প্রাঞ্জতা নিয়ে
আসার জন্য ও প্রাঞ্জতার আধুনিকীকরণের
জন্য এক চ্যানেল।

জীবনীশক্তি ও মাস্টার দুটি আলাদা
জিনিষ নয়। মাস্টারেরা বারংবার অন্তরে
মাস্টারকে অভিজ্ঞতা করার সুন্দর ধারণার
কথাকে জোর দিয়ে বলেন। যতক্ষণ পর্যন্ত তুমি
ভিতরের মাস্টারকে অভিজ্ঞতা কর নি, তুমি
ভাব যে তোমার বহির্জগতের মাস্টারের
প্রয়োজন। একবার তুমি অন্তরের মাস্টারকে
অভিজ্ঞতা করলে তোমার আর বহির্জগতের
মাস্টারকে প্রয়োজন নেই।

মাস্টারের উপস্থিতি

দ্যাখ, যখন মাস্টারের সাথে ধ্যান প্রক্রিয়া করা হয়, সেটা এক অ্যাল্কেমি প্রক্রিয়া হয়। যদি তুমি সেটা ঘরে বসে একাকী কর সেটাকে ধ্যান বলা হয়। যখন তুমি সেটা মাস্টারের সাথে কর, মাস্টারের উপস্থিতিতে কর, মাস্টারের পরিচালনায় কর, সেটা হয়ে যায় অ্যাল্কেমি। সেটা যেন তোমাকে সেদ্ধ করা। প্রক্রিয়াটি হয়ে যায় অনেক সজীব ও প্রগাঢ়।

একটা ছোট গল্প :

এক কমবয়সী মহিলা রান্না করতে জানত না। সে এক নৈশভোজের পার্টির জন্য কিছু রান্না করতে চাইল। সে একটি রান্নার বই নিয়ে কিছু ডেসার্ট (মিষ্টান্ন) বানাতে গেল।

সে এক হাতে বইটা ধরে রাখল। নির্দেশাবলী বলে, ‘চুলাতে পাত্র রাখ।’ সে তা করল। তারপর বইটা বলে, ‘আধা কাপ ময়দা ঢাল।’ সে ঢালল। তারপর, ‘আধা কাপ জল যোগ কর, একটু চিনি দাও এবং বিশ মিনিট ধরে নাড়াও।’ সে সমস্ত নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করল কিন্তু বিশ মিনিট পরে কিছুই হল না।

কেন? কারণ বইতে লেখা ছিল না যে চুলার আগুন জ্বালাতে হবে!

একইভাবে যখন তুমি নিজে নিজে ধ্যান করছ, কখনো কখনো তুমি আগুন জ্বালাতে ভুলে যেতে পার। মাস্টারের উপস্থিতি এক আগুন। তা নিশ্চিত করে যে ফলাফল ঘটবে, অ্যাল্কেমি ঘটবে।

লোকেরা আমায় প্রশ্ন করে, ‘স্বামীজী,
আপনি মাস্টারের উপস্থিতির ওপরে এত জোর
দেন কেন?’ অবশ্যই, তোমরা আমার কথা
অডিও সিডি ও ভিডিওতে শুনতে পার। কিন্তু
যখন এখানে বসবে, যে সত্যতা আমার চোখে
বিকিরণ ঘটে, আমার শারীরিক ভাষায় যে সত্য
প্রকাশিত হয়, তা তোমাকে ধরে ফেলবে। তুমি
তা ধরে ফেলবে। তুমি ক্লিক্ অনুভব করবে,
সংযুক্তি অনুভব করবে, ‘হ্যাঁ, উনি সত্য
বলছেন।’

যদিও তুমি সন্দেহ করতে চাও, হঠাৎ
দেখবে যে তোমার যুক্তির তোমার ওপরে আর
কোন ক্ষমতাই নেই। মাস্টারের শব্দাবলী
তোমার যুক্তি ছাড়িয়ে তোমার ভিতরে প্রবেশ
করছে। এটা একমাত্র মাস্টারের উপস্থিতিতে
বসে থাকলেই ঘটবে। আমরা সেটাকে
‘উপনিষদ’ বলি - কেবল আশেপাশে থাকা,
বসা এবং মাস্টারের কাছে উন্মুক্ত হওয়া।

নিজেকে আস্থার সাথে উন্মুক্ত করে ধর
এবং নিজে আস্থায় ঝাঁপ দাও। দেখবে মাস্টার
সেখানে তোমাকে ধরে ফেলার জন্য দাঁড়িয়ে
আছেন। তোমার মস্তিষ্ক থেকে নিজেকে ফেলে
দাও এবং হৃদয়ের অতল গহ্বরে ঝাঁপ দাও।
সেখানে মাস্টার তোমাকে ধরে ফেলার জন্য
থাকবেন এবং তোমাকে জীবনমুক্ত করবেন,
ব্যাস্।

উপনিষদ

উপনিষদ অর্থ বসা। যখন এক শিষ্য
মাস্টারের উপস্থিতিতে বসে, তখন মাস্টারের
মধ্যে ঘটা একই অভিজ্ঞতা শিষ্যের মধ্যে
পুনর্গঠন করা হয়।

যে শিষ্য মাস্টারকে অভিজ্ঞতা করেন
এবং যদি তার ভিতরে মাস্টার পুনর্গঠিত হয়ে
থাকেন, সেই শিষ্য নিজের স্মৃতিগুলি ও সেই

প্রক্রিয়া কি করে ঘটেছে তা লিপিবদ্ধ করেন। শিষ্য বা মাস্টার বা অন্য কেউ লেখেন যে শিষ্যের মধ্যে সেই অভিজ্ঞতা পুনর্গঠন কিভাবে করা হয়েছে - প্রক্রিয়া শুরু সময় কি হয়েছিল, কিভাবে তা শেষ হয় এবং শেষে হলে কি ঘটে। এই রিপোর্টকে বলা হয় এক উপনিষদ।

উপনিষদ কিভাবে ঘটে - কারণ-ফলাফল সূত্র ছাড়িয়ে

আমরা কারণ-ফলাফল তত্ত্বের কথা শুনেছি। যদি তুমি একটা বল ফেলে দাও, সেটা নীচে পড়বে। যদি জল গরম কর, তা ১০০ ডিগ্রী সেন্টিগ্রেডে বাষ্প হয়। যদি জলে নুন দাও তা দ্রবীভূত হবে। এটাই কারণ-ফলাফল সম্পর্কের সূত্র। (অনেক জায়গায় এটাকে কার্যকারণ সূত্র বলা হয়) যেকোন কার্যের কারণে এক নির্দিষ্ট ফলাফল হবে। বিজ্ঞান এই কারণ-ফলাফল সূত্রের ওপরেই প্রতিষ্ঠিত।

কিন্তু অস্তিত্বে এটাই একমাত্র সূত্র নয়। প্রতি মুহূর্তে ক্রিয়াকলাপে একটা গুরুত্বপূর্ণ সূত্র হল স্বজ্ঞার সূত্র (law of intuition), যাকে দার্শনিক কার্ল সাগান বলেন সমকালীনতার সূত্র (law of synchronicity)। এখানে এমন নয় যে কিছু ঘটে এবং আরেকটা জিনিষ তার ফলে ঘটে। এখানে কিছু ঘটে এবং ‘সংশ্লিষ্ট’ জিনিষ ঘটে।

আমরা জিনিষগুলিকে কারণ-ফলাফল
হিসাবে দেখতে অভ্যস্ত। আমরা কারণ ও
অবিলম্বে তার ফলের মধ্যে সম্পর্ক দেখতে
পারি। কিন্তু জীবন বহু ঘটনাতে ভরা যেখানে
ফল অনেক পরে ঘটে এবং সেই ফলকে তুমি
মূল কারণের সাথে সম্পর্কিত করতে সমর্থ হও
না। যেন জলে পাথর ছুঁড়লে তুমি অবিলম্বে
তরঙ্গ দেখতে পাও। কিন্তু কিছু সময় পরে এলে
তুমি আনুষঙ্গিক তরঙ্গ দেখতে পাও, এবং তুমি
তার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পার না।

তুমি হয়ত তোমার জীবনে এই প্রকার ঘটনা অভিজ্ঞতা করেছ। তুমি তোমার বন্ধুকে তোমার প্রিয় মিষ্টান্ন বানাতে বল এবং তার বাড়ীতে গিয়ে দ্যাখ যে সে ঠিক সেই মিষ্টান্নই রান্না করেছে! সে সেইদিন কেবল সেই মিষ্টান্ন বানাবার জন্য অনুভব করেছিল। এটাই সমকালীনতার ক্ষমতা।

মাস্টার ও শিষ্যের মধ্যে এটা অন্যান্য ঘনিষ্ঠ সম্বন্ধতা যেমন বন্ধু, প্রেমী বা স্বামী-স্ত্রীর চেয়ে বেশী করে ঘটে। যেহেতু মাস্টার শিষ্যের সম্পর্ক অস্তিত্বের সম্ভাব্য সবচেয়ে গভীরতম সম্পর্ক, সেটাকে চূড়ান্ত প্রেমলীলা বলা যায়।

সেটা সবচেয়ে রহস্যপূর্ণ, কারণ সেটা যুক্তির সংকীর্ণ পরিসরকে ছাড়িয়ে। প্রকৃতপক্ষে জীবন তখন শুরু হয় যখন তুমি যুক্তির বাইরে কোন কিছুকে স্পর্শ করেছ, যাকে মন দ্বারা কাঠামোতে ধরা যায় না, কিন্তু যা তোমার হৃদয়ের তারকে বাজায়। তা মনের যুক্তিতর্ককে সরিয়ে ফেলে, মন তো সর্বদা সমালোচনা করার জন্য প্রস্তুত।

প্রকৃত শিষ্য মাস্টার যা বলেছেন সেইজন্য শিষ্য নয়, বরঞ্চ প্রকৃত শিষ্য মাস্টার যা আছেন সেইজন্য। তাই কেবল মাস্টারের সাথে বসে থাকলে শিষ্য মাস্টারের সুন্দর ছন্দের সাথে তাল মেলাতে শুরু করে। সেটাই উপনিষদ। সেটাই সত্য শিষ্যত্ব, মাস্টারের কাছে উন্মুক্ত হওয়া, যাতে তিনি তাঁর প্রেম তোমার ওপরে বর্ষণ করতে পারেন এবং তুমি সেই প্রেমকে সেই প্রেমের মহিমা ও ঈশ্বরত্ব সহকারে গ্রহণ করে এগিয়ে যেতে পার।

সন্দেহ ও বিশ্বাস

যখনই তোমার কোন সন্দেহ থাকে,
সন্দেহ ও বিশ্বাস উভয়কে মাস্টারের চরণে
সমর্পণ কর। দ্যাখ, মাস্টার তোমাকে বিশ্বাস
প্রদান করেন এবং তিনিই তোমাকে সন্দেহ
প্রদান করেন। যখন তুমি সন্দেহ দ্বারা আটকে
যাও, মাস্টারকে মানসিকভাবে বল, 'মাস্টার,
আপনি আমাকে আপনার ওপরে আমার বিশ্বাস
প্রদান করেছেন, আবার আপনিই আমাকে
আপনার ওপরে সন্দেহ প্রদান করেছেন। আমি
দুটোকেই আপনার চরণে সমর্পণ করছি। আমি
এই খেলা খেলতে চাই না। আমি এই খেলা
নিয়ে অনেক ভুগেছি। দয়া করে রক্ষা করুন।'

যখন তুমি তোমার সন্দেহ ও বিশ্বাস উভয়কেই মাস্টারের চরণে সমর্পণ কর, তুমি দেখবে তোমার মধ্যে আস্থা উৎপন্ন হচ্ছে, যেটা সন্দেহ নয়, আবার বিশ্বাসও নয়। সেটা হল সত্যকে নিয়ে পরীক্ষা করার সাহস।

গভীর আস্থা

এক জেন মাস্টার তাঁর উত্তরাধিকারীর জন্য একটি ছোট বালককে ছোটবেলা থেকেই লালনপালন করছিলেন। এই ছোট ছেলেটির মাস্টারের সাথে খুব গভীর সংযুক্তি ছিল, কিন্তু ছেলেটি ছিল খুব দুষ্টু। সে তার মাস্টারের মত ব্যবহার করার চেষ্টা করত। সে মাস্টারকে অনুকরণ করার চেষ্টা করত এবং মাস্টারের পিছনে দাঁড়িয়ে মাস্টারকে নিয়ে কৌতুক করত। মাস্টার কোন ব্যাপারে জোর দিতে চাইলে তাঁর বুড়ো আঙ্গুল ওপরে করতেন। এই বালকটিও তাঁর পিছনে দাঁড়িয়ে একই জিনিষ করত!

একদিন মাস্টার রেগে গেলেন এবং তাঁর বহন করা একটা চাকু বার করলেন ও ছেলেটির বুড়ো আঙ্গুল কেটে ফেললেন। বোঝ: গল্পটি সুন্দরভাবে বলে যে বালকটির আস্থা ও অনুভূতির সংযোগ এত গভীর ছিল সে এক মুহূর্তের জন্যও ভাবল না যে তার জন্য খারাপ কিছু করা হয়েছে। বালক শিষ্যটি খুব স্বচ্ছতার সাথে অনুভব করেছিল, যদি মাস্টার কিছু করেন সেটা নিশ্চয়ই বালকটির নিজের ভালোর জন্য। গল্পটি বলে, প্রচণ্ড বেদনার সময় তার এই গভীর আস্থার জন্য সে সেই মুহূর্তেই জীবনমুক্তি লাভ করে।

এখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিষ বোঝ। প্রথমটি, বালকটির মধ্যে মাস্টারের প্রতি কতই না সংযুক্তি ও আস্থা ছিল। দ্বিতীয়টি, শিষ্য সমস্ত প্রকার কষ্ট, বেদনা ও যে কোন প্রকার তপস্যার মধ্য দিয়ে যেতে ইচ্ছুক ছিল। তপস্যা হল যে কোন প্রক্রিয়া অভ্যাস করার জন্য প্রস্তুতি যেহেতু জীবনমুক্তি হল প্রথম অগ্রাধিকার। অবশ্যই এই প্রক্রিয়া তাদের জন্য যারা জীবনমুক্তিকে প্রথম অগ্রাধিকার বলে গণ্য করেছে।

তোমার পরিচয়কে সন্দেহ কর, মাস্টারকে নয়

যত জোরে তুমি কোন মতাদর্শ বা
কোন ব্যক্তিকে ধরে থাকবে, তত গভীর হবে
তোমার বিষণ্ণতা। যদি তুমি কোন ব্যক্তিকে
আঁকড়ে ধর, তোমার ছেলে বা মেয়ে বন্ধু বা
পতি বা পত্নী, তোমার ছেলে বা ভাই বা পিতা,
তুমি সম্পর্কতা আন্দোলিত হওয়াতে বাঁধা
পড়বে এবং তুমি নিঃসংশয়ভাবে বিষণ্ণতায়
চলে যাবে ও সেই ব্যক্তিকে দোষ দিতে শুরু
করবে। বিষণ্ণতা ঠিক এইভাবে ঘটে।

একইভাবে যদি তুমি তোমার আমিত্ব বা
পরিচয় বা মতাদর্শ নিয়ে পড়ে থাক, তাহলেও
তুমি বিষণ্ণতায় পড়বে।

যখন তুমি মতাদর্শ বা পরিচয় বা আমিত্বের জন্য বিষণ্ণতায় পড়, তুমি সমস্ত পৃথিবীকে দোষারোপ করতে আরম্ভ কর, কারণ তখন কোন দ্বিতীয় ব্যক্তিকে দোষারোপ করা যায় না! তুমি সমগ্র বিশ্বের ওপরে প্রত্যয় হারাও। তুমি সমস্ত বিশ্বের ওপরে আস্থা হারিয়ে ফেল। তুমি সেই বিষণ্ণতার কারণ পর্যন্ত জান না এবং তুমি সমগ্র বিশ্বকে দোষ দিতে থাক। এক দৃঢ় মতাদর্শ অথবা মজবুত পরিচয় সহকারে বাস করা হল সম্ভাব্য নিকৃষ্টতম নরকে থাকা।

যখন তুমি এইভাবে বিষণ্ণ হও, তখন তোমার সৃষ্ট সেই পরিচয়কে বিষণ্ণতার সাথে সংযুক্ত করে দেখার বুদ্ধিমত্তা তোমার থাকবে না। তোমার সেই বুদ্ধমতা থাকবে না যা দিয়ে তুমি বুঝতে পারতে যে তোমার বিষণ্ণতার কারণ হল তোমার সৃষ্ট পরিচয়। তু মি সবাইকে সন্দেহ করতে ও দোষারোপ করতে শুরু করবে। অন্য একজন ব্যক্তিকে দোষারোপ করার জন্য এমনকি একটা সাধারণ ঘটনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমিত্বভিত্তিক এই পরিচয়ের সাথে এটা বিরাট সমস্যা।

তুমি সর্বদা ভাব, তোমার কোন মজবুত পরিচয় না থাকলে অন্যেরা তোমাকে ঠকাবে। কিন্তু এটা বোঝ, যদি অন্যেরা তোমাকে ঠকায়, তারা বড় জোর হয়ত তোমাকে কয়েক ঘণ্টা ঠকাবে। পক্ষান্তরে যদি তুমি এর জন্য নিজের একটা মজবুত পরিচয় গঠন কর, সেই পরিচয় তোমাকে তোমার সমস্ত জীবন ধরে প্রতারিত করবে। সেটা তোমার সাথে থাকবে তোমার জাগ্রত অবস্থায়, স্বপ্নাবস্থায় ও সু ষুপ্তি অবস্থায়; এবং তুমি সেটার সম্বন্ধে একেবারেই অনবহিত থাকবে। তাই নিজের পরিচয় দ্বারা প্রতারিত হবার চেয়ে অন্যের দ্বারা প্রতারিত হওয়া ভাল।

সর্বদা একটা জিনিষ মনে রাখবে :

মাস্টারকে কখনও সন্দেহ করবে না,
নিজেকে সন্দেহ কর। নিজে যে পরিচয় বহন
করছ তাকে সন্দেহ কর। সেটা করাই ঠিক
কাজ।

ভালবাসা ও ঘৃণার চরকা

প্রথমে তুমি মাস্টারের কাছে ভালবাসা সহকারে আস। যখন মাস্টার তোমার আমিত্বের টিউমারে অপারেশন করা শুরু করেন, হঠাৎ চরকা ঘুরে যায় এবং ভালবাসা হয়ে যায় ঘৃণা, ক্রোধ ও মাস্টারের বিরোধিতা। যখন চৈতন্য ঘটে, তুমি মনের বিভিন্ন চতুর খেলা বুঝতে পার। তখন তুমি ভালবাসা ও ঘৃণা উভয়ের ঊর্ধ্বে যাও। সম্পর্ক আরও গভীর হয় এবং ভালবাসা ও ঘৃণার কোন প্রত্যাশা থাকে না। তাই তুমি যদি ক্রোধের মুখোমুখি হও, কেবল ধৈর্য্য ধর। উন্নীত হবার সময় আসবে।

বোঝ, সংগ্রাম তুমি ও তোমার মনের
মধ্যে নয়। সংগ্রাম হল তোমার মন ও
মাস্টারের মধ্যে। তুমি কার দিকে যাবে সেটা
তোমার পছন্দ।

যদি একটু গভীরে দ্যাখ, তুমি দেখবে
যে লড়াই হচ্ছে কারণ তোমার মন জানে যে
মন একটা হারার লড়াই করছে। মন তাই
টিকে থাকার জন্য সবরকম ছল চাতুরী করে।
এটা এমন একটা লড়াই যেটা হারলে তুমি
জিতবে!

মাস্টারের দ্বারা পরাজিত হওয়া অর্থ 'মিথ্যা তুমি'-কে 'সত্য তুমি' দ্বারা পরাজিত করা। সেটা তোমার নিজের ওপরে চূড়ান্ত বিজয়। তোমার মনের চুরি করা ঈশ্বরের রাজ্য তুমি ফিরে পাও।

মাস্টারের উপস্থিতিতে ‘কেবল থাক’...

এবং সেটা ঘটবে

যখন তুমি মাস্টারের উপস্থিতিতে ঝাঁপ দাও, যখন মাস্টারের উপস্থিতিতে তুমি অস্তিত্বকে উপভোগ ও উদ্যাপন কর, যখন তাঁর ও তোমার উপস্থিতিকে তুমি উদ্যাপন কর, যখন তুমি কেবল উদ্যাপন কর, তখন জিনিষগুলি সহজেই তোমার মধ্যে ঘটতে শুরু করবে, আর কিছু নয়। সেটাই উত্তর, প্রযুক্তি, প্রণালী, প্রক্রিয়া এবং মাস্টার- শিষ্যের সত্য সম্পর্ক ঘটাবার সমাধান।

যখন তুমি সেটা বুঝতে পার না, তখন আমাকে কথা বলতে হয়, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে হয়, আরও বেশী বেশী করে সমস্যার সৃষ্টি করতে হয়, ব্যাস্। যদি আমি তোমার প্রশ্নগুলির উত্তর দিই, কি হবে? তুমি জিজ্ঞাসা করবে কিভাবে সেগুলি করতে হবে? তার জন্য প্রক্রিয়া কি? তারপর তোমাকে সেই প্রক্রিয়া করার জন্য আরও একটি প্রক্রিয়া দিতে হবে। তারপর, কিভাবে সেই প্রক্রিয়া করা যায়...? সেটা চলতেই থাকবে।

প্রশ্ন কেবল আরও প্রশ্ন উৎপন্ন করে। সেইজন্য দর্শন কোন প্রশ্নের উত্তর পূর্ণরূপে দিতে পারে নি। প্রশ্নকে কখনও উত্তর দেওয়া যায় না। সমাধানকে প্রশ্নের তলকে অতিক্রম করে যেতে হবে। তাহলে আর কোন প্রশ্ন থাকে না, সেগুলি সহজেই দ্রবীভূত ও অদৃশ্য হয়ে যায়।

মাস্টারের উপস্থিতিকে কেবল উদ্যাপন কর, গান গাও, নৃত্য কর। তাহলে এই সমস্ত সন্দেহগুলি, প্রশ্নগুলি ও সবকিছু মিলিয়ে যাবে।

যদি তোমার সন্দেহ ও প্রশ্ন থাকে, তুমি উদ্যাপন করতে পারবে না। উদ্যাপন ও সন্দেহ একেবারেই বিপরীত, একে অপরের বিরুদ্ধে। উদ্যাপন করলে প্রশ্ন ও সন্দেহ অদৃশ্য হবে। সন্দেহগুলি মিলিয়ে যাবার পরে উদ্যাপন করবে বলে অপেক্ষা করবে না। তা কখনও ঘটবে না। কেবল উদ্যাপন কর, দেখবে প্রশ্নগুলি অদৃশ্য হবে।

রামকৃষ্ণ পরমহংস সুন্দর বলেন, ‘যদি তুমি একটা গাছের নীচে বসে তালি বাজাও, সেই গাছের সব পাখী উড়ে যাবে।' একইভাবে, কেবল নৃত্য কর, তোমার শরীরের সমস্ত এনগ্র্রাম্ উড়ে যাবে ও অদৃশ্য হয়ে যাবে! তোমার শরীরে বসে থাকা সমস্ত সন্দেহগুলি উড়ে যাবে ও মিলিয়ে যাবে। তাই এত প্রবল গতিতে ঝাঁপ দাও যে সমস্ত পাখিগুলি উড়ে গিয়ে অদৃশ্য হবে এবং কখনও ফিরে আসার চিন্তা করবে না। এমনকি পাখিগুলি উড়ে যাবার পরে তাদের বাসাগুলি থেকে যেতে পারে। এমনভাবে ঝাঁপ দাও যে সমস্ত বাসাগুলিও পড়ে যাবে! যা কিছু ভিতরে আছে সবকিছু কেবল যেন পড়ে যায় ও অদৃশ্য হয়ে যায়।

তোমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য
আমাকে তোমার আমিত্বকে আঘাত করতে
হবে, কিন্তু একদম স্পষ্ট করে বোঝ, আমি
কখনও তোমাকে আমার থেকে সরিয়ে দিই না।
আমি কেবল তোমাকে আমার দিকে টানি। তাই
পড়ে গেলেও তুমি আমার ওপরেই পড়বে।
আমি আঘাত করলে দুটি জিনিষ হতে পারে :

তুমি সত্যকে ধরতে পার অ থবা যদি তুমি তা না পার, তুমি কেবল আমার কোলে পড়ে যাবে।

একটা জিনিষ বোঝ : আমি যখন
আঘাত করি, সেটাকে কেবল স্বাগত জানাও।
কৌশলে এড়িয়ে যেও না। বাধা দিও না।
আমার করা আঘাত তোমাকে বেদনা দেয় না,
কিন্তু তোমার দেওয়া বাধা তোমাকে বেদনা
দেয়।

একটা ছোট গল্প :

একবার এক ব্যক্তি পাঁচ তলা থেকে পড়ে গেল। মাটিতে পড়ার পর সে প্রায় অজ্ঞান অবস্থায় ছিল। কেউ তাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, 'ব্যাথা লেগেছে কি?'

লোকটি বলে, 'পড়ার সময় ব্যাথা নেই। কেবল পড়া থেমে যাওয়াতে ব্যাথা লাগে!'

একইভাবে, আমার দেওয়া আঘাতে
তুমি ব্যাথা পাও না। যখন তুমি বোঝ যে সেটা
কোন আঘাত করা নয়, কিন্তু তোমার উন্নতির
জন্য করুণা থেকে করা এক আশীর্বাদ, তুমি
তার সৌন্দর্য উপলব্ধি কর এবং সেটাকে আরও
স্বাগত জানাও।

সংযুক্তি অনুভব করা

একবার মাষ্টারের সাথে সংযুক্তি হয়ে
গেলে, তাঁর দিক থেকে তোমাকে আর কিছুই
দেবার নেই এবং তোমারও তাঁর কাছ থেকে
নেবার কিছুই থাকে না। দাতা ও গ্রহীতা বলে
কিছু থাকে না। কেন? কারণ অকস্মাৎ এক
বিস্ফোরণ হয়ে গেছে, দাতা ও গ্রহীতাকে
একীভূত হয়ে গেছে।

আমি সর্বদা লোকেদের বলি, ভক্তি বা
মাষ্টারের সাথে সংযুক্তির অনুভূতি এমন এক
চূড়ান্ত ঘটনা, সেই সুযোগ পেলে তা কখনও
হারাবে না। কখনও সেটা মিস্ করবে না। সেটা
হারানো বিরাট ক্ষতি। এটা এমন এক গভীর
ঘটনা, এমন এক পরম আশীর্বাদ। যদি তার
সুযোগ পাও, তা যেন কখনও ফস্ কে না যায়।

যদি অনুভব কর যে সংযুক্ত থাকার অবিশ্রাম অনুভূতি তোমার মধ্যে ঘটেছে, সেটাকে কোনভাবেই ছেড়ে দিও না। তুমি ও তাঁর মধ্যে আসা যে কোন ধারণাকে ছুঁড়ে ফেলে দাও। যে কোন জিনিষ হারিয়ে ফেলা যায় কিন্তু মাষ্টারের সাথে সংযুক্তিকে হারানো একদম উচিত নয়, কারণ যদি সেই একটা সম্পর্কতা বাঁচিয়ে রাখা যায়, তোমার মধ্যে অনেক জিনিষ ঘটতে পারে। সম্ভাবনা অসীম এবং সমস্ত দ্বার উন্মুক্ত। আমি তোমাদের একটা ছোট মাপদণ্ড দিতে পারি যা দিয়ে তুমি পরিমাপ করতে পার তুমি উন্মুক্ত কিনা।

যেই মুহূর্তে মাস্টার তোমার অন্তর্দেশে প্রবেশ করেন, তখন যদি তোমার টিপিএস্ (প্রতি সেকেণ্ডে চিন্তাসংখ্যা, TPS: thoughts per second) কমে যেতে একদম স্পষ্টভাবে লক্ষ্য করতে পার, তার অর্থ তুমি উন্মুক্ত আছ।

পাথরকেও সরানোর ক্ষমতা

আমার পরিব্রজ্যার দিনগুলি থেকে একটা ঘটনা বলি।

একদিন সকালে, এক মাস্টার সমস্ত
হিমালয়ের সাথে সংযুক্তির অনুভূতির বিষয়ে
তাঁর সব শিষ্যদের বলছিলেন। সেই মাস্টার
যথেষ্ট স্নেহশীল ও যত্নবান ছিলেন এবং

আমাকে সকালের সৎসঙ্গে বসতে দিলেন। তিনি শিষ্যদের এক এক করে জিজ্ঞাসা করছিলেন, ‘তুমি কি এই প্রক্রিয়াটা অভ্যাস করেছ?’ বোঝা গেল, কিছুদিন আগে তিনি শিষ্যদের হিমালয়ের সাথে সংযুক্তি অনুভব করার প্রক্রিয়ায় দীক্ষা দিয়েছিলেন। তাদের একটানা মনে করতে হত যে হিমালয় তাদের শরীরেরই এক অংশ।

এক শিষ্য জিজ্ঞাসা করল, ‘হ্যাঁ
মাস্টার, এখন আমি সম্পূর্ণরূপে সংযুক্তি
অনুভব করছি।’ তখন মাস্টার একদম
অপ্রত্যাশিতভাবে বললেন, ‘ঠিক আছে, ঐ
পাথরটা সরাও।’ বুঝে নাও, আমি সত্যি বলছি
যে আমি আমার চোখ দিয়ে দেখলাম যে শিষ্য
হাত নাড়ল এবং সেই পাথরটা সরে গেল।
যুক্তি দিয়ে এটা বোঝা খুব কঠিন।

আমিও অবাক হলাম ও যা ঘটেছে তা
দেখে কেঁপে উঠলাম। মাস্টার আমার দিকে
তাকালেন ও বললেন, ‘তুমি কি মনের শক্তি
দেখতে চাও? এখানে বসে পড়।’ যে শিষ্য
পাথরটা সরিয়েছিল তাকে আমার হাত ধরতে
বলল। তিনি আমাকে বললেন, ‘এখন তোমার
হাত নাড়াও।’ আমি আমার হাত নাড়ালাম
এবং পাথর তার আগের জায়গায় ফিরে এল।
সেটা আমার জন্য এক বিরাট ধাক্কা ছিল।

তারপর তিনি সুন্দরভাবে বললেন,
‘এটা এমন নয় যে এটা কেবল এই শিষ্যটি
করতে পারবে এবং তুমি করতে পারবে না। না!
যে কেউ সেই সংযুক্তির অংশ হতে পারে, সে
পর্বতকে সরাতে পারবে।’

আমি বলছি না যে আমাদের পাথর
সরাতে হবে। আমি এই প্রক্রিয়াটির ব্যাপারে
বলছি কেবল এই প্রক্রিয়াটির ক্ষমতার কথা
বলার জন্য।