চিরন্তন সম্পর্ক
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
সম্পর্কতা কি?
সম্পর্কতা তোমার ভিতরে এমন মাত্রাগুলিকে প্রকাশ করে, যেগুলিকে তুমি জানতে না যে সেগুলি তোমার মধ্যে বিদ্যমান আছে। তা তোমাকে অভিজ্ঞতা প্রদান করে এবং প্রমাণ করে যে তুমিও কাউকে বা কোন কিছুকে প্রেম করার জন্য সক্ষম। তা দেখায় যে তুমিও প্রেম করতে পার এবং তুমিও কারো জন্য বিস্ময়করভাবে बलिदान করতে পার।
যখন আমরা জন্মাই, আমরা পূর্ণতা
সহকারে জন্মাই। কিন্তু আমরা আমাদের বহু
মাত্রাগুলি সম্পর্কে সচেতন নই এবং যখন
আমরা সচেতন নই, বহির্জগৎও সেটা জানে
না। সম্পর্কতার সেই অজানা মাত্রাগুলিকে
জাগ্রত করার, তাদের অভিজ্ঞতা করার ও
তাদের বহির্জগতে প্রদর্শন করানোর ক্ষমতা
আছে।
সম্পর্কতা তোমার ভিতরের অজানা মাত্রাগুলিকে জাগরিত করে।
কারো সাথে অথবা কোন কিছুর সাথে
সম্পর্কতা, সে যেই হোক না বা যা কিছুই
হোক না কেন, সেই সম্পর্কতা তোমাকে
মাস্টারের সাথে চূড়ান্ত সম্পর্কতার দিকেই
পরিচালিত করবে।
যখন তুমি প্রেমে পড়, সে এক পুরুষ,
মহিলা অথবা শিশু, বিগ্রহ বা মাস্টার -যাই
হোক না কেন, তুমি নিজের এমন মাত্রাগুলিকে
দেখতে পাবে যা তুমি কখনও জানতে না যে
তোমার ভিতরে সেগুলি বিদ্যমান আছে।
এইপ্রকার প্রেমের প্রস্ফুটনে তুমি আরও
এবং জীবনমুক্ত হও। তিনি তোমার মরণ চান, যাতে তুমি জাগ্রত হও।
মাস্টারের কাছে তোমার অজ্ঞতা নিয়ে
এস। তিনি তোমাকে পথ দেখাবেন। তাঁর
বাহুতে প্রেম সহকারে আসার জন্য ইতস্তত
করবে না। তুমি তাঁর সাথে অনেক উঁচুতে উড়ে
পরমানন্দ প্রাপ্ত হবে।
মাস্টার আমাদের সাথে একাধিক কাঠামো ও তলে সম্পর্ক স্থাপন করেন। সেই কাঠামো ও তলগুলির প্রতিটি, মাস্টারের অন্তরাকাশে প্রবেশলাভে ভাগ্যবান প্রত্যেক সত্তার সাথে তাঁর সম্পর্কের অনন্য সৌন্দর্য্য ও প্রগাঢ়তা ব্যক্ত করে।
সত্য অন্বেষণকারী প্রত্যেকেই মাস্টারের সাথে এক অনন্য সুন্দর পথ দিয়ে চলেন, আর মাস্টার তাদের অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোকে নিয়ে যান। এটা এক সূক্ষ্ম প্রেমলীলা। এটা গভীর আস্থা ও সংযুক্তিতে দুই সত্তার এমন এক মিলন যে মাস্টারের সত্তার বহ্নিশিখা লাফ দিয়ে শিষ্যের সত্তায় প্রবেশ করে। সচেতনতার স্ফুলিঙ্গকে এইভাবে প্রজ্বলিত করা হয়।
বিভিন্ন সম্পর্কতা তোমার ভিতরের ভিন্ন ভিন্ন মাত্রাগুলিকে অবারিত করে। এক প্রেমী তোমার মধ্যে প্রেমের অনুভূতিকে অবারিত করে। তোমার সকল বন্ধুরা তোমার বন্ধুত্বের অনুভূতিকে অবারিত করে। তোমার সন্তানের তোমার ভিতরে মাতৃত্বের মাত্রাকে অবারি ত করে। তোমার বাবা-মা, দাদুদিদারা তোমার শৈশব-মাত্রাকে অবারিত করে। কিন্তু একমাত্র মাস্টার তোমার সমস্ত মাত্রাগুলিকে অবারিত করতে পারেন। মাস্টার তোমার ভিতরের অজানা জীবনমুক্ত-মাত্রাকে জাগ্রত করতে পারেন। মাস্টার ও শিষ্যের সম্পর্কতা তোমার মধ্যে কি রূপান্তর সৃষ্টি করে, তা তুমি পরিমাপ করতে পার না। মাস্টার নিজেকে বিভিন্ন মাত্রাতে প্রকাশ করেন এবং তোমাকে সেগুলিকে অতিক্রম করান এবং ভাবের আদান-প্রদানের (communion) মধ্য দিয়ে তোমাকে পরম অভিজ্ঞতা প্রদান করান।
ঈশ্বর ও মাস্টার
অতীন্দ্রিয়বাদী কবি কবির সুন্দর গান করেন,
‘মাস্টার ও ঈশ্বর দুজনেই আমার
সামনে আবির্ভূত হলে আমি কাকে প্রণাম
করব?
আমি মাস্টারকে প্রণাম করব। তিনি
আমায় ঈশ্বরের সাথে সাক্ষাৎকার করিয়ে
দিয়েছেন।’
একবার স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসের অন্য শিষ্যদের সাথে আলোচনা করার সময় শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর বলে সম্বোধন করেন। একজন শিষ্য আপত্তি জানিয়ে বলল, ‘এটা খুব বেশী হয়ে যাচ্ছে। আমি মানছি যে এই মাস্টার পরমজ্ঞানালোক প্রাপ্ত করেছেন, কিন্তু তিনি ঈশ্বর কিভাবে হতে পারেন?’
বিবেকানন্দ তাকে প্রশ্ন করেন, ‘তুমি ঈশ্বর সম্পর্কে কি জান?’ শিষ্য বলল, ‘ও, ঈশ্বর হলেন সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও সর্বব্যাপী।’
বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, ‘ঈশ্বর সর্বব্যাপী বলতে তুমি কি বোঝাচ্ছ?’ শিষ্যটি বলল, ‘ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গাতে আছেন।’ বিবেকানন্দ বলেন, ‘তাহলে নিশ্চয় এখন তুমি তাকে দেখতে সমর্থ হচ্ছ। ’
শিষ্যটি ঘাবড়ে গেল এবং এরপরে আর কি বলা যায় বুঝতে পারল না।
বিবেকানন্দ তাকে বললেন, 'তোমার কাছে ঈশ্বর এক ধারণা, ঈশ্বরকে তুমি দেখতে পার না। তোমার কাছে ঈশ্বর একটা অভিমত যা তুমি এমনকি জান না, বোঝ না। কিন্তু এখানে তোমার সামনে মাস্টার আছেন যিনি বাস্তবে ঈশ্বর।
কেউ আমায় জিজ্ঞাসা করে, 'ঈশ্বর ও মাস্টারের মধ্যে পার্থক্য কি?'
আমি তাকে জিজ্ঞাসা করি, 'তুমি ঈশ্বর সম্বন্ধে কি জান? তুমি জান কতগুলি শব্দসমষ্টি ও ধারণা। ঈশ্বরের উল্লেখ করার সময় তোমার কোন ধারণাই নেই তুমি কি বলছ। তোমার কাছে তিনি কেবল এক ধারণা, এক কল্পনা, যাকে তুমি বিশ্বাস করে বল এক পরমশক্তি ও বিশ্বজনীন চৈতন্য অথবা অজানা কোন জিনিষকে তুমি যে নামে আখ্যা দাও।
ব্রহ্মাণ্ড পুরাণ বলে,
মাস্টার হলেন তিনটি চোখ বিনা শিব,
চারটি হাত বিনা বিষ্ণু ও
চারটি মাথা বিনা ব্রহ্মা।
তিনি মানববেশে 'পরম শিব'।
মাস্টার হলেন বাস্তব। তিনি পরম মহাজাগতিক শক্তির বাস্তবতা। তিনি এখানে ও এখন আছেন। তিনি বর্তমানে আছেন, তিনিই বর্তমান। তুমি ও তোমার ঈশ্বরের ধারণার মধ্যে তিনি আছেন। সেই অর্থে তিনি ঈশ্বরের চেয়েও মহান।
লোকেরা আমায় প্রশ্ন করে, 'আপনি কি
ভগবান?' আমি তাদের বলি, 'যদি তোমরা
জেনে না থাক ভগবান কি ও কে, তোমরা কি
করে জিজ্ঞাসা করতে পার আমি ভগবান
কিনা?' ঈশ্বরের সংজ্ঞা দেওয়া যায় না। তাকে
কেবল অভিজ্ঞতা করা যায়।
আমাকে তোমাদের একটা জিনিষ স্পষ্ট
করে বলতে দাও, আমি এখানে এটা প্রমাণ
করার জন্য আসি নি যে আমি ভগবান। আমি
এখানে প্রমাণ করার জন্য এসেছি যে তুমি
ভগবান। আমি এখানে আমার ঈশ্বরত্ব প্রমাণ
করার জন্য আসি নি। আমি এখানে আছি
তোমার ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য।
মাস্টার যেন নদীর এক পারে ঘটা এক দাবানলের মত। শিষ্য নদীর অন্য পারে আছে। নদী হল সংসার, জন্ম ও পুনর্জন্মের নদী। মাস্টার ও শিষ্যের মধ্যে যদি যে কোন উপাদান দিয়ে একটি সেতু নির্মিত থাকে, তাহলে আগুন অন্য দিকে সেতুর মাধ্যমে যেতে পারে এবং শিষ্যের কাছে পৌঁছাতে পারে। সেতুটি কোন উপাদান নির্মিত তা তাৎপর্যহীন। তা কাঠ বা সিমেন্ট দিয়ে তৈরি হতে পারে, কিন্তু দাবানলের সেই সেতু দিয়ে অতিক্রম করার ক্ষমতা আছে এবং শিষ্যের কাছে পৌঁছাতে পারবে। একইভাবে, মাস্টারের সাথে যে কোন প্রকার সম্পর্ক নির্বিশেষে, সেই সম্পর্কতায় কেবল সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাও।
যদি তুমি তাতে দ্রবীভূত হয়ে যাও, তা সহজেই তোমার অনুভূতিকে পরিপূর্ণ করবে এবং তোমাকে চিরন্তন আনন্দের পরম অবস্থায় পরিচালিত করবে। যদি তুমি এটা বুঝতে পার এবং এটা এই সংকল্পের সাথে অভ্যাস কর, 'আমি আমার অনুভূতিতে কেন্দ্রিত হব এবং মাস্টার-শিষ্যের সম্পর্কতায় মিলিয়ে যাব', তা তোমাকে সেই অবস্থায় নিয়ে যাবে। ভেবো না তাতে দ্রবীভূত হয়ে যাওয়া তুমি জান না। নিছক সংকল্পই যথেষ্ট, তাহলে সেটা তোমার মধ্যে স্বতশ্চলভাবে হবে। মাস্টার-শিষ্যের মধ্যে ঘটা দ্রবীভবনের ওপরে কেন্দ্রিত হলে মাস্টার ও শিষ্যের মধ্যে উৎপন্ন যে কোন বাধাই মিলিয়ে যাবে।
মাস্টারের (গুরু) সাথে সম্পর্কিত
হবার পাঁচ উপায়
পাঁচটি মনোভাব সহকারে মাস্টারের সাথে সম্পর্কিত হওয়া যায়। প্রতিটি মনোভাবের মধ্য দিয়ে এক ভিন্ন পথ উদঘাটিত হয় এবং সেই পথ তোমাকে তোমার আরও নিকটে নিয়ে যায়।
একটা পথ হল মাস্টারকে তোমার
শিশুর মত দেখা, তাঁর ওপরে মায়ের মনোভাব
পোষণ করা। এটাকে বলে ‘বাৎসল্যভাব’।
কৃষ্ণের ধাত্রীজননী যশোদা কৃষ্ণের সাথে
বাৎসল্য ভাব নিয়ে সম্পর্কিত ছিলেন।
আরেকটা হল মায়ের প্রতি শিশুর মনোভাব। এটাকে বলে ‘মাতৃভাব’। এইভাবে শ্রীরামকৃষ্ণ দেবী কালীর সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারকে মা বলে দেখেছিলেন।
তৃতীয়টি হল এক বন্ধুর মনোভাব, মাস্টারকে তোমার বন্ধু হিসাবে দেখা। এটাকে বলে ‘সখ্যভাব’। এইভাবে কুচেলা (সুদামা) ও অর্জুন কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন।
পরেরটি হল সেবক বা ভৃত্যের মনোভাব। সেটাকে বলে ‘দাসভাব’। মাস্টারশিষ্যের এই সম্পর্কতায় শিষ্য মাস্টারের এক প্রভুভক্ত সেবক হিসাবে অনুভব করে। প্রসিদ্ধ ভারতীয় মহাকাব্য রামায়ণে বানর ভগবান হনুমান রামের সাথে এই ভাব সহকারে সম্পর্কস্থাপন করেছিলেন।
অন্তিমে হল এক প্রেমিকের মনোভাব। সেটাকে বলে ‘মধুরভাব’। রাধা এই ভাব সহকারেই কৃষ্ণকে দেখতেন। কৃষ্ণ সম্বন্ধে রাধা প্রেমিকার ভাব সহকারে ছিলেন। একটা জিনিষ স্পষ্ট করে বলে দিই, প্রেমিকার এই মনোভাবে তুমি স্ত্রী না পুরুষ তা কোনও ভাবে সম্বন্ধিত নয়। এর সাথে দেহের কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপে দেহের ঊর্ধ্বে। এটা সত্তার স্তর থেকে হয়।
মাস্টার যদি পুরুষ হয় এবং তুমিও যদি পুরুষ হও, তাহলেও মধুর ভাব ঘটতে পারে। অথবা মাস্টার যদি মহিলা হয় এবং তুমিও এক মহিলা হও, তবেও মধুর ভাব ঘটতে পারে। মধুর ভাবের সাথে লিঙ্গের কোন সম্পর্ক নেই। এটা লিঙ্গ চেতনার বহু ঊর্ধ্বে। এটা ঐকান্তিক বা প্রগাঢ় সংযুক্তির এক অনুভূতি।
সর্বশেষে হল ‘মহাভাব’। এটা আগের সমস্ত পাঁচটি ভাবে সমষ্টি ও আরও বেশী কিছু! গুরু-শিষ্যের সম্পর্ক সেটাই। কখনও মাস্টারের সাথে তুমি অনুভব করবে তিনি তোমার পুত্র। কখনও তুমি তাঁকে তোমার মায়ের মত অনুভব করবে। কখনও তুমি অনুভব করবে তিনি তোমার প্রভু। অন্য সময়ে তুমি তাঁর বন্ধুর মত অনুভব করবে। কখনও তুমি অনুভব করবে যে তিনি তোমার সান্ত্বনাকারী প্রেমিকা। মাস্টারের সাথে সম্পর্কতা এই পাঁচটি সম্পর্কের সমষ্টি এবং আরও বেশী কিছু।
তুমি মাস্টারের সাথে এই পাঁচটি
ভাবের যে কোন একটি দ্বারা অথবা পাঁচটির
সমষ্টি সহকারে সম্পর্ক স্থাপন ক’রতে পার।
মাস্টার-শিষ্যের সম্পর্কতার স্তরগুলি
গুরু-শিষ্যের সম্পর্কের বহু স্তর আছে। প্রথমটি হল কেবল বুদ্ধিবৃত্তির স্তরে, অন্যকিছুর চেয়ে কেবল সন্দেহের ওপরে ভিত্তি করে। অসংখ্য সন্দেহ অনবরত আসতে থাকে। তুমি ভাব, ‘হেঁ! তাঁর বয়স কেবল ত্রিশ বছর। তিনি কিভাবে মাস্টার হবেন? তাঁকে তো উচ্চশিক্ষিত বা যোগ্যতাসম্পন্ন মনে হচ্ছে না। কিভাবে হাজার হাজার মানুষ তাঁর কথা শুনছে?’ তোমার সন্দেহ আছে, তুমি ছিদ্রান্বেষী হয়ে থাক। সম্পর্কতা কখনও বুদ্ধিবৃত্তির স্তরে ঘটে না।
পরের ধাপটি হল বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিমত্তাতে (intellect to intelligence)। সন্দেহের নকারাত্মকতা থেকে তুমি এগিয়ে যাও ও বল, ‘এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করা যাক, আর দেখা যাক এই মানুষটি বস্তুত কি করছেন?’ ‘তিনি কি করতে পারেন?’ - এই প্রশ্ন নিয়ে পড়ে না থেকে তুমি এগিয়ে গিয়ে ভাব, ‘মনে হচ্ছে, তিনি কিছু একটা বলতে চাইছেন। কিন্তু আমি বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। ঠিক আছে, দেখাই যাক।’ বুদ্ধিবৃত্তি বুদ্ধিমত্তা হয়ে যেতে আরম্ভ করে।
তারপরে যদি তুমি ভিতরে তাকানো বজায় রাখ, তুমি বুদ্ধিমত্তা থেকে ভাবাবেগসহ বুদ্ধিমত্তার দিকে এগিয়ে যাও, যেমন ৬০% বুদ্ধিমত্তা ও ৪০% ভাবাবেগ। তুমি অনুভব কর যে মাস্টার একজন ভাল বন্ধু। তুমি মনে কর, ‘আমি গাইড চাইলে তিনি আমাকে এখানে সেখানে একটু গাইড করতে পারেন। আমার জীবনকে কি রকম হতে হবে সে সম্বন্ধে তো আমার এক ধারণা আছে, তাই তাঁকে আমায় সবকিছুর জন্য শিক্ষা দিতে হবে না, কিন্তু যেখানেই আমাকে কিছু নির্ণয় নিতে হবে, আমি তাঁর সাহায্য নিতে পারি।’ এটা হল মাস্টারকে এক বন্ধুর মত দেখা। এটাকে বলে সখ্যভাব।
এটা যেন লাঠিতে ভর করে হাঁটা। এবড়ো খেবড়ো জমিতে তুমি লাঠি ব্যবহার কর। তারপর তুমি যখন আস্তে আস্তে বিষণ্ণতা ইত্যাদির মত গম্ভীর সমস্যার মধ্য দিয়ে যাও, যখন তুমি তাঁর কথা দ্বারা নিজের সহায়তা করতে পার না, তুমি তাঁকে জিজ্ঞাসা কর, ‘আপনার শিক্ষাগুলি মহান, কিন্তু এই মুহূর্তে আমি তাদের অনুসরণ করতে পারছি না। আমি কি করি?’ তখন তিনি তোমাকে মনের দিক থেকে ও মনস্তাত্ত্বিকভাবে সহায়তা করেন। তখন তুমি উপলব্ধি কর যে কেবল লাঠিটা যথেষ্ট নয়, তোমার আরও কিছু সহায়তা চাই। তখন তুমি তাঁর হাতের দিকে হাত বাড়াও এবং তাঁর সহায়তায় তুমি আবার হাঁটতে শুরু কর। তাঁর হাত ধরে থাকার সময় তাঁর প্রতি কৃতজ্ঞতা বাড়ে।
যদি তোমার কেবল লাঠিটা থাকে, তাহলে সেটা বন্ধুত্বের মনোভাব, বুদ্ধিমত্তাসম্পন্ন ভাবাবেগ। যদি তুমি তাঁর হাত ধর, তিনি তোমাকে ওঠাতে থাকেন, তখন ধীরে ধীরে সেটা হয়ে যায় আবেগ-বুদ্ধিমত্তা। এই অবস্থায় তুমি বুদ্ধিমত্তা থেকে ‘ভাবাবেগ সহ বুদ্ধিমত্তা’-র দিকে যাও, যেন ৬০% ভাবাবেগ ও ৪০% বুদ্ধিমত্তা। এই মনোভাবকে আমি বলি, মাস্টারকে পিতা বা মাতার মত অনুভব করা।
বন্ধু থেকে তিনি হয়ে যান পিতা বা
মাতা। ধীরে, খুবই ধীরে সেই সম্পর্কতা গভীর
হয়। তুমি স্থির হও ও ভাব, ‘তিনি কেবল এক
বন্ধু নন। তিনি আমাকে কেবল পরামর্শ ও
ধারণা প্রদান করেন না। তিনি আমাকে আমার
সমস্যার সমাধানও করেন।’
তারপর বারবার যখন তোমার আশার ছাড়িয়ে তুমি তাঁর সহায়তা পাও, তাঁর প্রতি তোমার ভিতরের অনুভূতি বিশুদ্ধ ভাবাবেগ হয়ে যায়। তিনি তোমাকে পরিপূর্ণ করেন, তিনি তোমার হৃদয়কে ভরে দেন। তাঁকে ভোলা কঠিন হয়ে যায়। সেই সময় তুমি তাঁর কাছে সেবকের মত নত হতে চাও, সেটা লজ্জার সাথে নয়, কিন্তু শ্রদ্ধা ও নম্রতার সাথে কারণ তুমি এমন একজনকে পেয়ে গেছ যার কাছে তোমার সমস্ত সমস্যাগুলিকে সমর্পণ করা যায়। ভারতের মহাকাব্য রামায়ণে হনুমান তাঁর মাস্টার রামের প্রতি এই প্রকার অনুভব করেছিলেন। তিনি রামের প্রতি পূর্ণরূপে উৎসর্গীকৃত ছিলেন। এই প্রকার সম্পর্কের সাথে উচ্চ ভাবাবেগের এক গভীর সংযুক্তি ঘটে। এই মনোভাব আগের চেয়ে আরও বেশী আবেগের। এটা ৬০% ভাবাবেগ ও ৪০% বুদ্ধিমত্তার মিশ্রণ।
তারপর কালক্রমে তুমি আবেগের আরও গভীরে যাও এবং তুমি মাস্টারের সংরক্ষণমূলক ব্যাপারে কেন্দ্রিত হও। তাঁর মনোযোগ ও সাহায্য পাবার চেয়ে তুমি তাঁর সহায়তা করতে চাও, তাঁকে ভালবাসতে চাও এবং তাঁর যত্ন করতে চাও। তোমার মনোভাব এক যত্নশীল মায়ের মত হয়ে যায়। এটা হল বিশুদ্ধ আবেগের অবস্থা। শিশুর ভাল নিশ্চিত করার জন্য এক মায়ের এটা প্রধান আবশ্যকতা। বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা-ভাবাবেগ, ভাবাবেগ-বুদ্ধিমত্তা ও পূর্ণ ভাবাবেগ, এই চারটি অবস্থায়, তোমার জীবন আলাদা এবং মাস্টারের জীবনের থেকে স্বতন্ত্র। তুমি কেবল তাঁর থেকে সাহায্য নাও তোমার জীবনকে সহায়তা করার জন্য, তোমার জীবনকে সমৃদ্ধ করার জন্য, ব্যাস্।
যখন আবেগের মনোভাব পরিপক্ব হয়,
তুমি অনুভব করতে শুরু কর যে তোমার
জীবন তাঁর জীবন থেকে পৃথক নয়। তুমি তখন
আবেগের স্তর থেকে সত্তার স্তরে চলে যাও।
তোমার প্রবল ইচ্ছা হয় নিজের বলিদান করে
তাঁর যত্ন করার জন্য এবং তোমার জীবন
তাঁকে সমর্পিত করার জন্য। সত্তা স্তরে এক
একীভবন হয় এবং সেটা এমনকি মা-শিশুর
আবেগের সংযোগ থেকে শক্তিশালী। এটা
নিবিড় প্রেমের এক সংযুক্তি, এতে কোন লিঙ্গ
সচেতনতা নেই। এটাকেই বলে মধুরভাব,
আবেগ (ভাব) ও সত্তা স্তরের মনোভাবের এক
ঐকান্তিক মিশ্রণ।
যখন মধুরভাব প্রগাঢ় হয়, অকস্মাৎ তুমি অভিজ্ঞতা কর যে ‘তিনি’ ও ‘তুমি’ বলে কিছু নেই। দুটি ভিন্ন সত্তা নেই। তুমি ও তিনি এক এবং অভিন্ন। তুমি মধুরভাব অভিজ্ঞতা করা শুরু কর, নিজেকে মাস্টার বলে অভিজ্ঞতা কর। তুমি পরম অভিজ্ঞতা লাভ কর, তত্ত্বমসি
- তুমিই সে।
প্রথমে বুদ্ধিবৃত্তি, তারপর বুদ্ধিমত্তা,
তারপর ৬০% বুদ্ধিমত্তা ও ৪০% ভাবাবেগ,
তারপর ৬০% ভাবাবেগ ও ৪০% বুদ্ধিমত্তা,
তারপর ১০০% ভাবাবেগ, তারপর ৬০%
ভাবাবেগ ও ৪০% সত্তা, শেষে পূর্ণ ১০০%
সত্তা।
এইভাবে তুমি ধাপে ধাপে অভিজ্ঞতা করতে শুরু কর এবং গুরু-শিষ্যের সম্পর্ক বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু যে কোন সময়ে, যে কোন একটি মনোভাব অন্যগুলির চেয়ে বেশী সুস্পষ্ট হবে।
প্রত্যেকে শক্তিতে সমষ্টিগতভাবে বৃদ্ধি পায়, তবুও প্রত্যেকের সাথে মাস্টারের সম্পর্ক হল অনন্য। সেটাই এর সৌন্দর্য! সেটাকে রাম হনুমানের মধ্যে দাসভাবের সম্পর্কতা, অথবা যশোদা ও কৃষ্ণের মধ্যে বাৎসল্যভাব, অথবা কৃষ্ণ ও অর্জুনের মধ্যে সখ্যভাবের সম্পর্কতা, অথবা রামকৃষ্ণ ও কালীর মধ্যে মাতৃভাবের সম্পর্কতা, অথবা রাধা ও কৃষ্ণের মধ্যে মধুরভাবের সম্পর্কতা - মাস্টার ও শিষ্যের সম্পর্কতায় প্রতিটি ভাবই অনন্য। প্রতিটি শিষ্য তার বাস্তবতার অন্বেষণে মাস্টারের সাথে এমন এক পথে এগিয়ে চলে যে পথ তার জন্য এগিয়ে চলার জন্য সর্বোত্তম।
মাস্টারের সাথে কিভাবে থাকা উচিত
- উন্মুক্ত হও
যখন তুমি মাস্টারের সাথে থাক, পূর্ণরূপে উন্মুক্ত হয়ে থাক। হিমায়িত হয়ে থাকবে না। বোঝ যে জীবন যুক্তির চেয়ে অনেক বেশী কিছু। তোমার যুক্তিকে ফেলে দাও এবং সম্পূর্ণরূপে উন্মুক্ত ও সজাগ হও।
যখন তুমি শিথিল ও উন্মুক্ত হও,
মাস্টার এমন এক জীবন্ত শক্তি যে তুমি
রূপান্তরিত হয়ে যাবে। তুমি এক নবীন সত্তা
হবে, তুমি এক নবীন শক্তি হবে এবং তুমি
এক নবীন চেতনা হয়ে যাবে।
আমি এটা একটা কথায় বলতে পারি : তুমি নবীন হবে! তুমি হবে 'নিউ' (নবীন) ও 'ক্লিয়ার' (স্বচ্ছ), তুমি হবে 'নিউক্ৰিয়ার'!
তুমি হালকা অনুভব করবে। তোমার
বহন করা 'টিউমার'-গুলির ওজন হয়ত আর
নেই। সেগুলি তো তোমার অংশ ছিল না,
সেগুলি ছিল তোমার ভিতরের অস্থিরতা। যে
জিনিষটার তোমার প্রকৃতিজাত অংশ হওয়ার
কথা, সেটা তোমার অস্থিরতা হতে পারে না।
সেটা যদি অস্থিরতা হয়, তাহলে সেটা কখনও
তোমার অংশ হবার জন্য ছিল না। তাই কেবল
উন্মুক্ত হও যাতে 'মাস্টার সার্জেন' তোমার
অনেক জন্ম ধরে বহন করা এই
টিউমারগুলিকে অপসারণ করতে পারেন।
তুমি যখন মাস্টারের সাথে থাক,
সমগ্রতা সহকারে থাক। মাস্টার তোমাকে যা
কিছু বলেন, তাতে রাজী হওয়া বা না হওয়ার
প্রশ্ন এটা নয়। তোমাকে মতৈক্য ও
মতানৈক্যের ঊর্ধ্বে যেতে হবে। যখন তুমি
সূর্যকে উদয় হতে দ্যাখ, তুমি কি বলতে পার
যে তুমি তাতে রাজী হও কি হও না? না! এটা
হয়, ব্যাস্। একবার সেই অনুভূতি তোমার
অংশ হয়ে যায়, তোমার দিক থেকে আর
কিছুই করার নেই। তখন তোমার সামনে
তোমাকে প্রকাশিত করার জন্য তুমি মাস্টারকে
অনুমতি দিয়ে দিয়েছ।
শিষ্য হওয়া অর্থ মাস্টারের সাথে সম্পূর্ণ উন্মুক্ত হওয়া, কোনভাবেই ভীত হওয়া নয়, কোনভাবেই লুকিয়া থাকা নয়, একদম অন্তঃস্থল পর্যন্ত শ্রদ্ধাশীল হয়ে থাকা।
তাহলে মাস্টার তোমার ওপরে তাঁর কার্য করতে পারবেন। তিনি তোমাকে এমন দিকে পরিচালিত করবেন যা তুমি করতে পারবে বলে কখনও চিন্তা কর নি। তিনি তোমাকে এমন সব মুহূর্তে ও পরিস্থিতিতে যেতে অনুপ্রাণিত করবেন, যেখানে যেতে তুমি আগে ভয় পেতে। তিনি তোমার সীমানা অবিশ্রাম প্রসারিত করতে থাকবেন যতক্ষণ না তুমি উপলব্ধি কর যে সীমানা বলে কিছুই নেই, নিয়ন্ত্রণ রেখা বলে কিছুই নেই। তখন তুমিও তাঁর মতই হয়ে যাও। তুমিও এক পূর্ণরূপে স্বতন্ত্র, মুক্ত, সীমাহীন পরমহংস হয়ে যাও!
তোমাকে কেবল মাস্টারের সাথে, অস্তিত্বের সাথে উন্মুক্ত হতে হবে। তুমি উন্মুক্ত হলে তুমি মাস্টারের ওপরে তোমার আস্থা প্রকাশ করছ। তুমি ও অস্তিত্বের মধ্যে সুন্দর সেতু নির্মাণের জন্য এই আস্থার প্রয়োজন।
একটা ছোট গল্প :
এক শিষ্য গঙ্গাতে পড়ে গেল। তার গুরু
গঙ্গাতীরেই বসেছিলেন। তাঁকে দেখে শিষ্য
চীৎকার করল, ‘বাঁচাও! বাঁচাও! ভগবান,
আমাকে বাঁচাও! গুরুদেব, আমাকে বাঁচান!’
গুরু উত্তর দিলেন, ‘মূর্খ! দাঁড়িয়ে পড়।
নিজেকে বাঁচাও!’ শিষ্য চীৎকার করে উত্তর
দিল, ‘আপনার দর্শনশাস্ত্র পরে শেখাবেন।
প্রথমে তো আমাকে বাঁচান। আমার জীবন
বিপন্ন। আমায় বাঁচান!’
মাস্টারের কোনও নড়াচড়া নেই। তিনি একই কথা বললেন, ‘মূর্খ! নিজেকে বাঁচাও! দাঁড়িয়ে পড়।’ শিষ্য জোর গলায় বলল, ‘আমি আপনাকে আমার মাস্টার বলে ভেবেছিলাম। বাঁচান, আমায় বাঁচান!’ এবার মাস্টার খুবই জোর গলায় বললেন, ‘বুদ্ধু! দাঁড়িয়ে পড়!’
শিষ্য ভয় পেয়ে গেল ও দাঁড়িয়ে
পড়ল...এবং দেখল যে জল কেবল তার
কোমর পর্যন্তই ছিল! *
তুমিও ধ্বস্তাধ্বস্তি করছ কারণ তুমি ‘জলে পড়ে গেছ’ কিন্তু জান না যে সেই জল কেবল তোমার কোমর পর্যন্তই! কেবল যখন তুমি মাস্টারের কথা শোন ও দাঁড়িয়ে পড়, তুমি বুঝতে পার যে জল কেবল তোমার কোমর পর্যন্ত ও তুমি স্বস্তিবোধ কর। সমস্ত দুশ্চিন্তাগুলি, যেগুলি তোমার জীবনকে ধ্বংস করছে বলে তুমি ভাবছিলে, প্রকৃতপক্ষে তাদের তো বাস্তবে কোন অস্তিত্ব নেই। সেগুলি তো কেবল তোমার কল্পনা। সেগুলি কখনও সত্য হয় না।
তাই বোঝ, যখন আমি বলি ‘আমি যত্ন নেব’, আমি আসলে তোমাকে একটা লাঠি দিচ্ছি যার সাহায্যে তুমি দাঁড়াতে পারবে। যখন মাস্টার বলেন, ‘আমি যত্ন নেব’, যদি তুমি সেটাকে সন্দেহ কর, তুমি উঠে দাঁড়াবার একটা সহজ সুযোগ নষ্ট কর।
তোমার সংস্কারগুলিকে মাস্টারের
উপস্থিতিতে দগ্ধ কর
জীবনমুক্ত মাস্টার রামানা মহর্ষির জীবনের এক সুন্দর ঘটনা :
এক শিষ্য রামানা মহর্ষির প্রশংসায় ‘রামানা পুরাণ’ গাঁথা লিখছিল। কিন্তু তাকে ‘লেখকের সামনে বন্ধ দ্বার’-এর সামনা করতে হয় এবং সে আর লিখতে পারছিল না। যে করেই হোক, যখনই তুমি আমিত্ব সহকারে লিখবে, ‘লেখকের সামনে বন্ধ দ্বার’ ঘটবে। যাই হোক সেই শিষ্য রামানা মহর্ষির কাছে এল ও বলল, ‘ভগবান আমি তো আর লিখতে পারছি না। দয়া করে আমায় সহায়তা করুন।’ ভগবান বললেন, ‘ঐ কাগজটা এখানে রেখে দাও। আমি তোমার সাথে পরে কথা বলব।’
শিষ্য কাগজ রেখে চলে গেল। পরের দিন যখন সে ফিরে এল, সে দেখল যে পুরো কবিতাটা সম্পূর্ণ হয়ে গেছে! রামানা মহর্ষি নিজে ৩০০ লাইন লিখেছিলেন। যখন পুস্তকটি ছাপা হয় লেখক সেই ৩০০ লাইনকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখেন এবং নীচে টীকা লেখেন, ‘এই ৩০০ লাইন ভগবান নিজে লিখেছেন।’
ভগবান সেই বইটা দেখলেন ও
জিজ্ঞাসা করলেন, ‘ও! তাহলে অন্য লাইনগুলি
তুমি লিখেছ? ঠিক আছে!’
শিষ্যটি পরে বলে, ‘তিনি সেটা বলার
সময় আমার ভিতরে কিছু একটা চুরমার হয়।
অশ্রুধারা গড়িয়ে পড়ল এবং আমি ভগবানের
পায়ে পড়ে গেলাম এবং আর কখনও উঠলাম
না।’
কেবল সেই একটা মন্তব্য মুরুগানার নামে সেই শিষ্যের জন্য যথেষ্ট ছিল, মুরুগানার জীবনমুক্ত হয়ে গেলেন!
বোঝ, মুরুগানারের লেখকের আমিত্বের
মত একটি এন্গ্রাম্ বা খোদিত স্মৃতির মত
তুমিও বহু এন্গ্রাম্ বহন কর। যখন তুমি
একটি এন্গ্রামে আটকে যাও, তখন কেবল
মাস্টারের উপস্থিতিতে থাক। তুমি সেটা থেকে
পূর্ণরূপে নিরাময় হবে।
বড় সমস্যা হল, এন্গ্রাম্ তোমাকে
স্বীকার করতে দেবে না যে তোমার সেই
এন্গ্রাম্ আছে। সেটা নিজের ন্যায্যতা
প্রতিপাদন করতে থাকবে কারণ সেটা তার
টিকে থাকার প্রশ্ন।
সেজন্য আমি সর্বদা লোকেদের বলি, যখন তুমি এন্গ্রাম্ দ্বারা আক্রান্ত হও, যখন তুমি ক্রোধ, কাম, লোভ, ভয়, বিষণ্ণতা বা ঈর্ষা এই শক্তিশালী অচেতন চালকগুলি দ্বারা আচ্ছন্ন হও, তখন কখনও কোন বৃহত্তর নির্ণয় নেবে না। তখন কেবল মাস্টারের উপস্থিতিতে থাক। সেই সুন্দর সুযোগ কখনও হারাবে না। তোমার পুরোপুরি নিরাময় হবে এবং তুমি সেটা থেকে বাইরে আসতে পারবে। যখন এন্গ্রাম্ দ্বারা আক্রান্ত হও, কখনও মাস্টারের কাছ থেকে পলায়ন করবে না।
যখন কেউ বিষণ্ণবোধ করে এবং আমায় ছেড়ে যায়, আমি তার জন্য অনেক অনুভব করি। এটা এর জন্য নয় যে আমার মিশনে একজন মানুষ কম হয়ে গেল। না! তার কারণ সে আমাকে বিষণ্ণতার সময় ছেড়ে গেছে। যদি সেই একই মানুষ খুশী থাকার সময় আমায় ছেড়ে যায়, তো ঠিক আছে। সেটা একটা স্বাভাবিক সম্পর্কতা। সে যেখানেই যাবে আমাকে বহন করবে। কিন্তু সে যদি বিষণ্ণ অবস্থায় থাকে, তার কোন প্রকার উন্নতি হবে না এবং সে কখনও সেই এন্গ্রাম্ থেকে বার হয়ে আসতে পারবে না। সেটা তার মধ্যে একটা সঙ্গিন ক্ষত হয়ে থাকবে যেন একটা বিড়াল গরম দুধে পুড়ে গেছে। সে কখনও দুধের সামনে যাবে না।
বিষণ্ণ মেজাজে কখনও কোন নির্ণয় নেবে না। বিষণ্ণ মেজাজ স্বভাবত তোমার সামনে সত্যগুলিকে বিকৃত করে ফেলবে। সঠিক নির্ণয় নেবার জন্য সেটা ঠিক অবস্থা নয়। তোমার মেজাজ ভাল হবার জন্য অপেক্ষা করতে হবে এবং তখন জিনিষগুলি স্পষ্টতর হবে। যখন খুশী মেজাজে ও সকারাত্মক মনোভাবে আছ, কেবলমাত্র তখন বড় নির্ণয় নাও। ঠিক যেভাবে তুমি রাতের অন্ধকারে বা নিদ্রাকালে নির্ণয় না নিয়ে দিবালোকে নির্ণয় নাও, একইভাবে সচেতন থাকার সময় নির্ণয় নাও, অশান্তিতে নির্ণয় নেবে না।
একদম স্পষ্ট করে বোঝ, বিষণ্ণ
মেজাজও চলে যাবে যেভাবে খুশী মেজাজ চলে
গিয়েছিল। মনের এটাই প্রকৃতি, এটা এক
চক্রের মত। যেটা নীচে আছে তা উঠে আসবে।
ওপরে বা নীচে, কোনটাই একটার চেয়ে বেশী
সত্য নয়। তারা উভয়ই আছে, ব্যাস্। তোমার
কাছে সকারাত্মকতাকে বেশী বিশ্বাস করার
পছন্দ আছে।
বিষণ্ণ মেজাজে থাকার সময় কেউ যদি
চলে যাবার নির্ণয় নেয়, তখন সমস্যা হল তার
মন আবার প্রফুল্লতায় ফিরে আসবে এবং তখন
সে তার নির্ণয়ের জন্য পরিতাপ করবে। তখন
তার পক্ষে ফিরে আসা কঠিন হবে কারণ সে
অপরাধবোধে থাকবে এবং ফিরে আসার জন্য
নিজেকে যোগ্য মনে করবে না।
আমি সর্বদা লোকেদের বলি, বিষণ্ণ অবস্থায় কখনও যেও না। যদি তুমি বিষণ্ণ হও, সেটাই আমার সাথে থাকার জন্য সঠিক সময়। এনগ্রামে আটকা পড়ে থাকার সময় আমার কাছ থেকে চলে যাওয়া যেন তুমি অসুস্থ অবস্থায় আছ কিন্তু ডাক্তারের কাছে যেতে চাও না! সেটা তো ডাক্তারের সঙ্গে থাকার সঠিক সময়!
দীক্ষা কি?
যখন তুমি নিজেকে নিরাময় করতে
চাও, যখন তোমার অন্তরের নিরাময় চাই,
তোমাকে নিজেকে জীবনীশক্তিতে আবার
ফিরিয়ে আনতে হবে। অনেক সময় তুমি
দেখতে পাও, বহির্জগৎ অথবা তোমার অতীত
স্মৃতির একটা সাধারণ অস্থিরতা তোমার শক্তি
অপচয় করতে পারে।
আরেকটা জিনিষ যেটা তোমার শক্তিকে অপচয় করে, তা হল অনেক বেশী নির্ণয় নেওয়া। তুমি এটা চেষ্টা করতে পার। তোমার অফিসে গিয়ে বসো, কোন কাজ করবে না, কেবল পাঁচ বা ছয়টা মূখ্য নির্ণয় নাও। দেখবে তুমি ক্লান্তবোধ করবে।
যে সত্য, ধারণা বা শব্দাবলী যা তোমাকে ক্লান্তি বা বিষণ্ণতা থেকে বার করে আনে এবং তোমাকে শক্তি ও আত্মবিশ্বাস যোগায়, তাদের আমি বলি শাস্ত্র-শস্ত্র বা জ্ঞানঅস্ত্র।
যে সত্য তোমাকে বিষণ্ণতা থেকে বার
করে নিয়ে আসে এবং তোমার বিষণ্ণতার
উৎসকেও বরাবরের মত ধ্বংস করে, তাকে
বলে মন্ত্র। যে শব্দাবলী মানুষকে পথ দেখায়
তাকে মন্ত্র বলে।
যখন কোন মন্ত্র জীবনমুক্তির অভিজ্ঞতা প্রাপ্ত বিশুদ্ধ অন্তর্দেশের অধিকারী কোন সত্তা থেকে আসে, তুমি কেন, কি ও কিভাবে তা জান না, কিন্তু তুমি অকস্মাৎ দ্যাখ যে সেটা কাজ করে। সেটা ক্লিক্ করে! একটা মন্ত্রকে স্তব হবার দরকার নেই। সেটা কয়েকটা শব্দের স্পষ্ট প্রকাশ হতে পারে যা তোমার গভীরে নিমজ্জিত হয় ও তোমার চেতনাকে উন্নীত করে। প্রথমবার শোনার সময় তুমি সেটার সত্য দ্বারা খুব ঝাঁকুনি খাও। সেটা আন্তরিকভাবে তোমার ভিতরে, তোমার চেতনায় বিস্ফারিত হয়। তুমি সেটা ভুলতে পার না। শ্রবণ করতে করতে তুমি সেটাকে নিয়ে বাস করা শুরু কর। তোমার জীবন কোন প্রচেষ্টা ছাড়াই পরিবর্তিত হয়। এটা হল মন্ত্রের শক্তি।
তোমার যুক্তির এক অংশ তার সাথে প্রথমে লড়াই করতে থাকে, কারণ যদি তুমি সেই সত্যকে স্বীকার কর ও তাকে তোমার জীবনে প্রকাশ করতে শুরু কর, তোমার সমস্ত কায়েমি স্বার্থগুলি ও বহু জিনিষ যেগুলিকে তুমি জীবন বলে গ্রহণ করেছিলে, তা সব সমস্যায় পড়বে। কিন্তু তোমার অন্তঃস্থল, তোমার সত্তা বুঝতে পারে। তা ক্লিক্ পায় ও বলে, ‘আমি জানি উনি যা বলছেন তা সত্য।' তোমার মনের কোণাতে সন্দেহ থাকতে পারে, কিন্তু তোমার অন্তঃস্থল সংযুক্তি অনুভব করে। তুমি হয়ত যুক্তি দ্বারা বুঝতে পার না, কিন্তু হঠাৎ তোমার হৃদয় সংযুক্ত অনুভব করে সেই কথিত শব্দাবলীর সাথে, সেই অভিব্যক্ত সত্যের সাথে।
সেই অকস্মাৎ ক্লিক্ অথবা মাস্টারের সাথে ও তাঁর সত্যের শিক্ষার সাথে সংযুক্তিকে আমি বলি 'দীক্ষা'।
দীক্ষা অর্থ মহান সত্যসকল, মহান শব্দাবলী যা তোমাকে সত্যের দিকে, এক সুস্পষ্ট পথে পরিচালিত করে। যদি সেটা অভিজ্ঞতার মধ্য দিয়ে সঞ্চার করা যায়, যদি তুমি তোমার যুক্তিকে ছাড়িয়ে শক্তিশালী এক অভিজ্ঞতার কমপক্ষে এক ঝলক পেয়ে থাক, এমন এক অভিজ্ঞতা যা পার্থিব বাসনাকে অতিক্রম করে, তাহলে দীক্ষা ঘটেছে, তুমি দীক্ষিত হয়েছ।
যখন আমি 'দীক্ষা' শব্দটা ব্যবহার করি, তখন বহু সন্দেহ হয় যেমন, 'আমি তো আরও একজন মাস্টারের কাছ থেকে দীক্ষা পেয়েছি, তাহলে কি আমি আপনার থেকে দীক্ষা নিতে পারি? যদি আমি দীক্ষা পাই আমি কি অন্যান্য মাস্টারদের কাছে যেতে পারি এবং নতুন কিছু শিখতে পারি?'
একদম ঠিক আছে, তাতে কিছুই ভুল নেই! আমি সবসময়ে লোকেদের বলি, সমস্ত বাগানে যাও এবং ফুল তোল এবং একটা সুন্দর মালা তৈরি কর যা তুমি নিজে পরবে। এটা তো কোন দোকানের মত নয় যেখানে তুমি একবার গেলে দোকানদার তোমাকে দোকানে রাখার জন্য চেষ্টা করবে যতক্ষণ না তোমার কেনা শেষ হয়! মানুষের আমিত্ব এমন যে সেই আমিত্বকে কমপক্ষে দশ বারো জন মাস্টার পেটানোর পরেই মরবে! তাই উদ্বিগ্ন হবে না, বিভিন্ন মাস্টারের কাছে যাওয়ায় কোন ভুল নেই। সমস্ত উৎস থেকে সব ভাল জিনিষ শেখ ও তোমার জীবনকে সমৃদ্ধ কর। কেবল একটা জিনিষ, জানালা খরিদ্দারি (উইণ্ডো শপিং) করবে না। সেটা বিপজ্জনক, কারণ তাহলে তুমি কারো কাছ থেকে কিছুই শিখবে না।
একজন খাঁটি অন্বেষণকারীর সাথে প্রথমে যা ঘটে তা হল তার প্রশ্নগুলির দ্রবীভবন। তার প্রশ্নগুলি দ্রবীভূত হয়ে যায় এবং কেবলমাত্র প্রচণ্ড তৃষ্ণা থেকে যায়। প্রথম দীক্ষা তখন ঘটে, যখন মাস্টার তোমাকে জ্ঞান থেকে জানাতে, স্মৃতি থেকে বুদ্ধিমত্তাতে তোমার কেন্দ্র সরিয়ে আনেন।
একবার জ্ঞান থেকে জানাতে জোর দিতে শুরু করলে, তোমার ফোকাস 'কিছু সম্বন্ধে জানা' থেকে 'জানা'-তে সরে যায়। তুমি কেবল নিজেকেই জানতে আগ্রহী হও। তার জন্য তুমি মাস্টারকে মাধ্যম হিসাবে ব্যবহার কর।
মাস্টারের যত নিকটে আস, মাস্টার তোমাকে নিজেকে জানা ছাড়িয়ে পরের স্তরে নিয়ে যান। তুমি কখনও নিজেকে জানতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে নিয়ে আবিষ্টতা না ছাড়। নিজেকে নিয়ে তোমার আবিষ্টতা (Obsession) হল তোমার আমিত্ব। তাই যখন তুমি আমিত্বকে ফেল, আমিত্বকে মাস্টারের চরণে সমর্পণ কর, চূড়ান্ত ঘটে। ঠিক যেই তুমি নিজেকে ভুলে যাও, তুমি নিজেকে আবিষ্কার করবে!
চূড়ান্ত প্রেমলীলা
এক মাস্টার তোমার সত্তার আকাঙ্ক্ষা
পূরণ করেন। সেটা এক খুব গভীর ও সূক্ষ্ম
প্রেমলীলা।
তোমার প্রেম ও তোমার আস্থায় যখন
তুমি মাস্টারের আরও কাছে আস, তখন এক
গভীর নীরবতার জন্ম হয়। সেটা কবরস্থানের
মৃত নীরবতা নয়, কিন্তু জীবন ও প্রেমের এক
স্পন্দনমান নীরবতা।
নিজের জীবনের উদ্দেশ্যে তুমি যতই
জাগ্রত হও, তোমার জীবন ততই এক
উদ্যাপন হয়ে যায়। কোন কারণ ছাড়াই এক
গভীর আনন্দের উদয় হয়। তুমি পরমানন্দের
এক গভীর সাগরকে অনুভব কর এবং তুমি তা
শেয়ার কর ও অন্তহীনভাবে প্রদান কর।
তুমি হয়ত কয়েকবার অন্যান্য সম্পর্কতায় এই ঐকতান ও সংযুক্তি অনুভব করেছ, কিন্তু মাস্টারের সাথে সম্পর্কতায় যে প্রগাঢ়তা ঘটে তা সম্পূর্ণরূপে ভিন্ন স্তরের।
এক মাস্টার ও শিষ্যের সম্পর্কতা হল সবচেয়ে অন্তরঙ্গ সম্পর্ক। এমনকি শ্রেষ্ঠ প্রেমিকেরা ও অত অন্তরঙ্গ হতে পারে না কারণ যদিও তারা দুইজন, তারা দুটি আমিত্ব এবং আমিত্ব সর্বদাই সংঘর্ষে লিপ্ত হবে কারণ তারা স্বতন্ত্র ব্যক্তিত্ব। কিন্তু মাস্টার তো 'কেউ নয়'। তাঁর কোন আমিত্ব নেই। তাই সেখানে কেবল একটি আমিত্ব আছে এবং সেটা হল তোমার। তাঁর সম্পূর্ণ উদ্দেশ্য হল তোমার আমিত্বকে দ্রবীভূত করে দেওয়া, যাতে তুমি 'কেউ নয়' হয়ে যাও।
সংযুক্তির শক্তি তোমাকে ধরে থাকবে যখন মাস্টারের প্রগাঢ়তা ও করুণা দ্বারা তোমার আমিত্ব দ্রবীভূত হতে থাকে। তারপর কোন মাস্টার নেই, কোন শিষ্য নেই, কেবল পড়ে থাকে এক সমন্বয়পূর্ণ সমগ্রতা যা সমগ্র মহাবিশ্বের সাথে সুর মিলিয়ে থাকে।
একবার মাস্টারের সাথে খাঁটি অভিজ্ঞতা প্রস্ফুটিত হলে তুমি সবার ও সবকিছুর সাথে গভীর আন্তরিকতা ও প্রেম সহকারে সম্পর্কতা স্থাপন করবে। এই নিদারুণ প্রস্ফুটনের সৌরভ স্বতশ্চলভাবে ছড়িয়ে পড়বে তোমার সমস্ত সম্পর্কতায় - মানুষ, গাছ, পাথর, তারা এবং সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সাথে তোমার সম্পর্কতায়।
চমৎকার মুহূর্তগুলি
মাস্টারের প্রতি শিষ্যের প্রেম ও আস্থার মুহূর্তগুলিতে জীবনের সবচেয়ে চমৎকার মুহূর্তগুলি ঘটে। এটা বিশ্ব থেকে ও বিশ্বের রহস্য ছাড়িয়ে এক সম্পর্কতার শুরু। এটা এক বিরাট উদ্যাপন হতে পারে যেখানে সমগ্র মহাবিশ্ব তোমার সাথে নৃত্য করে।
এটা যেন নদীর নৃত্য করতে করতে
অসীম মহাসাগরের সাথে মিলিয়ে যাবার
আকুলতায় মহাসাগরের দিকে যাওয়া।
মাস্টারের আরও কাছে আসা হল মাস্টার হবার
পথ। সেটা হল মহাবিশ্বের সমগ্রতার সাথে এক
মহামিলন।
মাস্টারের সাথে সম্পর্কতার সৌন্দর্য হল যে তা কোন রকম প্রত্যাশা ও আদানপ্রদান দ্বারা কলুষিত নয়। তুমি যেমন, মাস্টার তোমাকে ঠিক তেমনভাবেই স্বীকার করেন। মাস্টারের সাথে সম্পর্কতায় বিশুদ্ধতা হল যে সেই সম্পর্কতায় তোমার থেকে কিছুই তৈরি করার প্রয়াস নেই। তুমি প্রকৃতপক্ষে মাস্টারকে ভালবাস কারণ তুমি যা আছ, তা থাকার জন্য সম্পূর্ণ স্বাধীনতা তিনি প্রদান করেন এবং তোমাকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করেন না।
মাস্টার ও শিষ্যের মধ্যে প্রেম কখনও
'তৃপ্ত' হতে পারে না। কারণ প্রথমত সেই
অতৃপ্তি এক উপরিগত অগভীর অথবা
মানসিক অতৃপ্তি নয়। এটা আমিত্বের মিথ্যা
বেষ্টনী ও প্রেম থেকে ভেঙ্গে বেড়িয়ে আসার
জন্য সত্তার এক অনন্ত গভীর অতৃপ্তি। তাই
জীবনে মাস্টার ঘটলে, সত্তা থেকে প্রতিটি
মুহূর্তে চিরায়ত সজীবতা, অনন্ত প্রেম ও
উদ্দীপনা এবং শুদ্ধ আনন্দের উদয় হয়।
সেই সম্পর্কতা নতুন নতুন দ্বার খুলতে থাকবে এবং প্রেম, ভক্তি ও সমগ্রতার সাথে মিলনের সূক্ষ্মতর ও গভীরতর মাত্রাগুলিকে প্রকাশিত করতে থাকবে। এটাই পরম প্রেমলীলা। এটা তো অস্তিত্বের সাথে প্রেমলীলা।
ভগিনী নিবেদিতা মাস্টারের সাথে সম্পর্কতার ক্ষমতা ব্যাখ্যা করে বলেন, 'জিনিষগুলির প্রতি মনোভাব সম্পূর্ণ পাল্টে গেল। প্রদত্ত ধারণা সহকারে অগ্নি যেভাবে আছে তাকে সেভাবে নেওয়া হল। অথবা হঠাৎ দেখা গেল চিন্তা করার পুরো অভ্যাসটাই চলে গেছে এবং তার জায়গায় বিষয়টির জন্য একটামাত্র শব্দ বিনিময় না করেই একটা নতুন দৃষ্টিভঙ্গি বৃদ্ধি পেয়েছে। তাঁর সামীপ্যে যেন আলোচনার জগৎকে অতিক্রম করে কিছু ঘটে এবং জ্ঞান বৃদ্ধি পায়।'