KAILASA Library/জীবনমুক্তি/মাস্টার - জীবন্ত জীবনমুক্তিSign in
জীবনমুক্তি

মাস্টার - জীবন্ত জীবনমুক্তি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

মাস্টার হলেন মানবদেহে অধিষ্ঠিত জীবনমুক্তির নিরাকার শক্তি

'চিত্রং বটতরোর্মূলে বৃদ্ধাঃ শিষ্যা গুরুযুবাঃ
গুরুস্তু মৌনং ব্যাখ্যানং শিষ্যস্তু ছিন্নসংশয়ঃ'

বটবৃক্ষের নীচে তারা বসে আছে
শিষ্যেরা বৃদ্ধ, গুরু যুবক মাত্র!
গুরু কেবল নীরবতা দ্বারা কথা বলেন
কিন্তু দ্যাখ! শিষ্যদের প্রশ্নাবলী নিজে থেকেই মুছে যাচ্ছে!

প্রক্রিয়াগুলিকে মাস্টারের উপস্থিতি প্রভাবিত না করলে, বুঝতে পারা ধারণাগুলি পাণ্ডিত্যের ভার হবে এবং প্রক্রিয়াগুলিও রূপান্তর করার ক্ষমতা ছাড়া কেবল সাধনী হয়েই থেকে যাবে। ঈশ্বরকে উপলব্ধি করার জন্য মাস্টারের প্রয়োজন।

বেদিক প্রথায় আধ্যাত্মিক শিক্ষক, গুরু বা মাস্টার ঈশ্বরের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলে মাস্টার হলেন মাতা, পিতা ও ঈশ্বর, সবকিছু একে এবং সবকিছু ছাড়িয়ে।

বেশীরভাগ মানুষের জন্য ঈশ্বর এক ধারণামাত্র। কিছু মানুষ আছেন যারা তাঁদের অভিজ্ঞতা করা ঐশ্বরিক উপলব্ধি সম্পর্কে সুনিশ্চিতভাবে বলতে পারেন। বলা হয়, যে অভিজ্ঞতা করে সে প্রকাশ করতে পারে না এবং যে প্রকাশ করে সে অভিজ্ঞতা করে নি। মাস্টার এমন একজন, যিনি অভিজ্ঞতা করেছেন এবং যিনি অন্যদের সেই অভিজ্ঞতাকে প্রকাশিত করে সঞ্চালন করেন, আবার তার শারীরিক ভাষা ও জীবনশৈলী দ্বারাও তা প্রকাশ করেন।

ব্যক্তির ঐশ্বরিক অভিজ্ঞতার প্রবেশপথ হল মাস্টার। তিনি যত্ন সহকারে শিষ্যকে শিষ্যের অন্তরের দেবত্বের মৌলিক সত্য অভিজ্ঞতা করার জন্য পরিচালিত করেন। এই প্রক্রিয়ায় শিষ্য একজন মাস্টার হয়ে যান ও এই চক্র চলতে থাকে।

জীবনমুক্তির এই ধর্মচক্র ব্যক্তিকে তার সত্য প্রকৃতি অভিজ্ঞতা করায় এবং আমাদের বন্ধনের কারণ বাসনা ও দুঃখকষ্টের দুষ্টচক্রকে ভেঙ্গে ফেলে। অনেক গভীর বোধ থেকে বুদ্ধ বলেছিলেন যে সমস্ত বাসনই দুঃখকষ্ট। এই বাসনাগুলিকে ইন্দ্রিয়দ্বারা পূরণের খোঁজ করা - মানুষের এই স্বভাবকে বুদ্ধ নির্দেশ করছিলেন। তা কখনও হতে পারে না। বাসনা বারংবার কেবল বাড়তেই থাকে। ব্যক্তির অসীম সম্ভাবনার বোধগম্যতা থেকে উদগত অন্তরের পরমানন্দের অভিজ্ঞতাই কেবল মানুষের দুঃখকষ্টকে দূর করতে পারে, যে দুঃখকষ্ট মানুষের স্বভাব হয়ে গেছে।

মাস্টার এক দর্পণ বা আয়না। তিনি শক্তির এক বুদ্ধমতাসম্পন্ন আয়না এবং আমরা কে তা আবিষ্কার করার জন্য তিনি আমাদের পরিচালিত করেন। চল, আমরা এই যাত্রা আরম্ভ করি।

সিংহ ও শাবকের গল্প

একটা ছোট গল্প :

এক সময়, খাবারের সন্ধানে এক
গর্ভবতী সিংহী এক পাল ছাগলকে আক্রমণ
করে। একটি ছাগলের ওপরে লাফ দেবার সময়
সিংহীর ওপরে এত চাপ পড়ল যে সিংহী মারা
গেল। মরার সময় সে একটি শাবকের জন্ম
দেয়।

নবজাত সিংহশাবক তার চোখ প্রায়
খুলতে পারছিল না। সে কিছু আওয়াজ করল
এবং মাটিতে অসহায়ের মত চলাফেরা করতে
লাগল। ছাগলেরা অনাথ শাবকটিকে দেখল ও
তার প্রতি করুণা তাদের করুণা হল।

তোমরা অবাক হতে পার ছাগলেরা
কিভাবে একটা সিংহশাবকের ওপরে করুণা
করবে। বোঝ, যখন শত্রু তোমাকে বিরক্ত করা
না ও আঘাত করে না এবং তুমি তার
উপস্থিতিতে কোনভাবেই আতঙ্কিত হও না,
তুমি তার প্রতি করুণা কর, এমনকি সে
স্বভাববশত তোমার শত্রু হলেও। একইভাবে,
ছাগলেরা শাবকটি থেকে ভয় না পাওয়ার জন্য
তাকে প্রেম প্রদর্শন করতে শুরু করল।

ছাগলেরা অনুভব করল যে শাবকটি তাদের আক্রমণ করবে না এবং তাই তারা তার ওপরে করুণা প্রদর্শন করতে পারল। তারা তার যত্ন করল, তাদের জানা শ্রেষ্ঠ উপায়ে তাকে বড় করল। তারা তাকে ঘাস খেতে শেখাল, ছাগলের দুধ খেতে শেখাল, তাদের মত বাস করতে, এমনকি তাদের মত ভ্যা-ভ্যা করতেও শেখাল!

সিংহশাবক ছাগলের শরীরের ভাষা
শিখে ফেলল। জন্ম থেকে কেউ তাকে বলে নি
যে সে এক সিংহ, তাই সে কখনও জানত না
যে সে এক সিংহ। তাই শাবকটি ছাগলের
মতই বাস করতে লাগল।

ছোট শাবকটি বড় হতে লাগল, সে নিজের স্বাভাবিক শক্তি প্রকাশ করতে লাগল। অন্যান্য ছোট ছাগলেরা তার সাথে লড়াই করলে শাবকটি তাদের জোরে মারত। ছোট ছাগলেরা মা-ছাগলকে নালিশ করত, ‘ও আমাদের মারছে!’ মা-ছাগল তার সাধ্যমত ছাগলগুলিকে সান্ত্বনা দিয়ে তাদের ঝগড়া মেটানোর চেষ্টা করত এবং সেই লড়াই ভুলে যেতে বলত।

একদিন একটা সিংহ সেই ছাগলের
পালকে আক্রমণ করল। ভয়ার্ত ছাগলেরা
এদিক ওদিকে বিক্ষিপ্ত হয়ে গেল। সিংহ তখন
সিংহশাবকটিকে ছাগলগুলির সাথে ভ্যা-ভ্যা
করতে করতে পালিয়ে যেতে দেখল। সিংহ তার
চোখকে বিশ্বাস করতে পারল না! সিংহ বুঝতে
পারল না অন্য সিংহটি তাকে দেখে কেন
পালিয়ে গেল এবং ছাগলের মত ভ্যা-ভ্যা
করছিল।

পরের দিন সিংহটি ফিরে এল, এবার
শিকার করার জন্য নয়, কেবল শাবকটিকে
দেখার জন্য। যখন সে শাবকটিকে দেখতে
পেল, সে আস্তে তার পিছনে গিয়ে তাকে ধরে
ফেলল। শাবকটি ধরা পড়েই চীৎকার করতে
লাগল, ‘আমাকে ছেড়ে দাও! আমাকে ছেড়ে
দাও! ভ্যা, ভ্যা...’

সিংহ বলল, 'মূর্খ! ভয় পাবে না। আমি
তোমাকে মারব না। তুমি কি জান না তুমি
কে?' শাবকটি কেঁদে বলে, 'আমি একটা
ছাগল। আমাকে ছেড়ে দাও! ছেড়ে দাও
আমাকে!'

সিংহ বলল, 'বোকা! তুমি ছাগল নও।
আমাকে ভয় পেয়ো না!' কিন্তু শাবকটি
আতঙ্কিত ছিল এবং অন্য কিছু শুনতে প্রস্তুত
ছিল না। কোন প্রকারে সে নিজেকে ছাড়িয়ে
নিল ও দৌড়ে পালাল।

পরের দিন সিংহটি ছাগলগুলির
আড্ডায় ফিরে এল। সে আবার শাবকটিকে
ধরতে পারল। এবার সে তাকে শক্ত করে ধরল।

শাবকটি তার খপ্পরে ধ্বস্তাধ্বস্তি করছিল, কিন্তু তার মনের এক অংশ তাকে পালাতে বলছিল, অন্য অংশ সিংহের স্পর্শে আরাম অনুভব করছিল। সিংহের আশ্বস্ত ও আরামদায়ক স্পর্শের অনুভূতি শাবকের গভীরে কিছু একটা জাগ্রত করল। শাবকের ধ্বস্তাধ্বস্তি লক্ষ্য করে সিংহ তাকে ছেড়ে দিল এবং বলল, 'আমি আগামীকাল আবার আসব। কিন্তু সেই সময় আমি তোমাকে তাড়া করব না।' সিংহ বনে ফিরে গেল।

সিংহশাবক সারারাত জেগে থাকল, তার ঘুম আসছিল না। তার মন অনেক চিন্তায় ভরা... সিংহ আমাকে যা বলেছে আমি তা স্বীকার করতে পারি না', কিন্তু আমার মনে হয় সে যা বলছে তাতে কিছু সত্য আছে', 'না! না! না! আমার মনে হয় না, সে যা বলেছে সব সত্যি। আমি জানি আমি একটা ছাগল। আমার জন্ম থেকে আমি সেটা জানি। ও যা বলছে তার কোন অর্থই আমার জন্য হয় না। সে কেবল আমার থেকে কিছু পাবার জন্য মিথ্যা বলছে। '

বোঝ, শাবকের অভ্যন্তরে সিংহ প্রবেশ
করেছে এবং শাবকের যুক্তিকে অতিক্রম করেই
তা ঘটেছে। আমাকে স্পষ্ট করে বলতে দাও,
যদি মাস্টারের উপস্থিতি তোমার যুক্তিকে
অতিক্রম করে তোমাকে প্রভাবিত করে,
তাহলে তোমার ভিতরের মাস্টার ইতিমধ্যে
জাগরিত হয়ে গেছে!

তুমি সিংহের সাথে সংযুক্তি অনুভব করতে পার না, যদি না তোমার ভিতরের সিংহ জাগ্রত না হয়ে থাকে। মাস্টার বা সিংহের স্পর্শ দ্বারা যদি তুমি উচ্ছ্বসিত বোধ কর, স্বস্তি অনুভব কর এবং যদি দ্যাখ যে তুমি সিংহের সাথে থাকার সময়কার অনুভূতিকে বারবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছ এবং তা যদি প্রত্যক্ষীকরণের মধ্য দিয়ে হয়, একদম স্পষ্ট করে বোঝ, সিংহ তোমাকে গভীরভাবে স্পর্শ করেছে! তোমার একটা অংশ ইতিমধ্যে শান্ত হতে শুরু করেছে। তোমার একটা অংশ অনুভব করতে শুরু করেছে মাস্টারের কথাতে কিছু তো আছে।

পরের দিন যখন সিংহ আসে, শাবকটি তার জন্য অপেক্ষা করছিল। জঙ্গলের এক কোণাতে শাবকটি সিংহটির জন্য ধৈর্য্যসহকারে দাঁড়িয়েছিল। কিন্তু সিংহটিকে দেখতে পেয়ে শাবকটি তার কাছ থেকে দূরে সরে ছাগলের পালের দিকে যেতে লাগল। কিন্তু সে এবার সিংহের থেকে মুখ ফিরিয়ে নেয় নি, কারন সে সিংহটিকে দৃষ্টির বাইরে করতে চাইছিল না!

সে কেবল পিছনে কয়েকটা পদক্ষেপ
নিয়ে সিংহকে বলল, 'তুমি যেখানে আছ,
সেখানেই থাক এবং আমি এখানেই দাঁড়িয়ে
থাকব। আমরা কথা বলতে পারি। সত্যি আমি
তোমাকে ভুলতে পারছি না। কিন্তু আমাদের
মধ্যে এই দূরত্ব বজায় থাকুক।' সিংহ উত্তর

দিল, ‘আমার জন্য তা ঠিক আছে। তুমি ওখানেই থাক। এখন কথা বলা যাক।’

সিংহ বলতে লাগল, ‘এটা বোঝ, তুমি একটা সিংহ! তুমি তোমার সত্য প্রকৃতিকে গ্রাহ্য করছ না এবং অন্য কিছু হবার চেষ্টা করছ! সযত্নে তাকাও, তাহলে তুমি তোমার ও এই ছাগলগুলির মধ্যে পার্থক্য বুঝতে পারবে।’ শাবকটি কেঁদে বলে, ‘না! না! তা কি করে হয়? আমি তাদের মতই ঘাস খাই। আমি তো অন্যান্য ছাগলগুলির মতই বাস করি।’

সিংহ বলে, ‘মূর্খ! এই মূল সত্যটি বোঝ। নিজে দ্যাখ। অন্য কোন ছাগল আমার সাথে সংযুক্ত অনুভব করে না। অন্য কোন ছাগল আমার জন্য অপেক্ষা করছে না। তারা সবাই আমায় ভয় পায়। কেবল তুমি আমার জন্য অপেক্ষা করছ। কেবল এটা থেকে বোঝ যে তোমার ভিতরে কিছু একটা ঘটছে। আমার জন্য এখানে তোমার অপেক্ষা করার কি প্রয়োজন হতে পারে? আমার সাথে সামনের নদীতে এস এবং জলেতে নিজের প্রতিচ্ছবি দ্যাখ। তুমি তোমার ও আমার মুখ দেখতে পারবে।’

শাবকটি সিংহের সাথে যেতে ভয় পেল
এবং তাকে বলল, ‘না। আমরা কেবল এখানে
দাঁড়িয়ে কথা বলি। তুমি যেখানে আছ সেখানে
থাক, আমি যেখানে আছি সেখানেই থাকি।
তোমার যা বলার ইচ্ছা বল। আমি এখানে
দাঁড়িয়ে তোমাকে শুনব।’

সিংহ বলল, ‘ঠিক আছে, তোমাকে
এটা বলে দিই। যদি আমাকে সম্মতি দাও,
আমি তোমাকে তোমার আসল স্বরূপ নদীতে
দেখিয়ে দেব এবং প্রমাণ করে দেব যে তুমি
আমারই মত। কিন্তু আমি তোমাকে জোর করব
না। আমি এক সপ্তাহ পরে ফিরে আসব। যদি
তুমি তৈরি হও, এই জায়গাতে ফিরে আস
এবং আমার জন্য অপেক্ষা কর। আমি
তোমাকে আমার সাথে নদীতে নিয়ে যাব। যদি
তা না হয়, আমায় ভুলে যাও। আমাকে স্মরণ
করার কোন চেষ্টা করবে না!’ সিংহ চলে গেল।

কথামত এক সপ্তাহ পরে সিংহ এল।
শাবকের মন তখনও বিভ্রান্ত, ‘সিংহের কাছে
যাব কি যাব না?’ প্রকৃতপক্ষে নিজের গভীরে
শাবকটি সিংহটির সাথে দেখা করতে চাইছে,
কিন্তু একই সময়ে সে সিংহটিকে খুব ভয়ও
পাচ্ছে।

অবশেষে শাবকটি শেষবার যেখানে
সিংহের সাথে দেখা হয়েছিল সেখানে পৌঁছাল
ও সিংহটির দেখা পেল। সিংহ তাকে দেখে উঠে
দাঁড়াল। সে তাকে পথ দেখাল ও ধীরে ধীরে
নদীর দিকে হাঁটতে লাগল। চলার সময় সিংহ
একটু শাবকের কাছে এসে গেল। শাবক ভয়
পেয়ে চীৎকার করতে লাগল, ‘না! না! তুমি
যেখানে আছ সেখানেই থাক। তুমি কেবল
আমায় নদীর পথ দেখাও। দয়া করে আমার
এত কাছ দিয়ে হেঁটে না। আমি নিজেই নদীর
দিকে যেতে পারি!’

সিংহ দূরে সরে গেল এবং শাবকটিকে তার ছেলেবেলার কাহিনী শোনাতে লাগল এবং সে বলতে লাগল কিভাবে সে ছোট শাবক থেকে এক বিরাট সিংহে বৃদ্ধি পায়। এই গল্পগুলি শুনে সিংহশাবক এতই মগ্ন হয়ে যায় যে শাবক দূরত্ব রাখার কথা ভুলে যায়। শাবকটি সিংহের গল্পে পুরো ডুবে ছিল এবং তাকে জিজ্ঞাসা করছিল, ‘তাই নাকি?’, ‘ও, সেটা ঐভাবে হল নাকি?’, ‘তোমারও কি সেই সব সমস্যা ছিল?’

শাবকের বোধ ছাড়াই সিংহ এত কাছে
এসে গেল যে সিংহ এখন হাঁটার সময়
শাবককে স্পর্শ করছিল! অকস্মাৎ শাবক তা

বুঝতে পারল, কিন্তু সে দেখল যে সে তাতে
আর একদমই বিব্রত হচ্ছে না। সিংহের মৃদু
স্পর্শ তার এখন খুবই আরামদায়ক লাগছিল!
সে প্রতিবাদ করল না।

সিংহ বলে যেতে লাগল এবং শাবক
বলছিল, ‘ও! সেটা খুব সুন্দর...সেটা খুবই
আকর্ষণীয়...’ সিংহ এখন শাবককে প্রায় ধরে
ফেলেছে, কিন্তু শাবক সিংহের ছেলেবেলার
ছোট ছোট গল্পে পুরো মগ্ন।

যেই তারা নদীতে পৌঁছাল, সিংহ শাবককে ধরে ফেলল এবং তাকে জলে নিয়ে গেল। শাবক এখন বুঝতে পারল আর পালাবার উপায় নেই। কিন্তু সে অবাক হয়ে গেল যে তার আর পালাবার ইচ্ছাও নেই!

বোঝা, শাবক এখন বুঝতে পারল যে
তার পালাবার আর উপায় তো নেইই, আবার
তার পালাবার ইচ্ছাও নেই! কিন্তু তখন তার
ভিতরে লুকিয়ে থাকা একটু আমিত্ব তাকে
বিরক্ত করল ও বলল, ‘না! না! আমাকে যেতে
দাও! আমার সাথে কি করছ? আমাকে কেন
ধরে আছ?’ শাবকের ভিতরে তখনও কিছু ভয়
ছিল। তাই সে জিজ্ঞাসা করল, ‘আমার সাথে
কি করছ? দয়া করে বল না, কি করছ আমার
সাথে?’

সিংহ ও শাবক জলে প্রতিফলন দেখছে

সিংহ উত্তর দিল, ‘আমি তোমার সাথে
কিছুই করছি না। কেবল জলের দিকে তাকাও। ’
শাবকটি জলে তাকাল ও বলল, ‘ঠিক আছে,
আমি জলে দেখছি।’ সিংহ প্রশ্ন করে, ‘জলে কি
দেখছ? তুমি কি দুজনকে দেখতে পাচ্ছ? ’ শাবক
বলে, ‘হ্যাঁ।’

সিংহ বলল, ‘দ্যাখ, একটা সিংহ হল আমি এবং অন্য সিংহটা তুমি। ’

শাবকটি একই কথা বলল, ‘দুটি প্রতিচ্ছবি : একটা আমার আর আরেকটা তোমার।’ তখন হঠাৎ সে বুঝতে পারল সে কি বলছে। সে তা বিশ্বাস করতে পারল না এবং জোরে জোরে বলতে লাগল, ‘হয়ত নয়। না! না! না! জলে দুটো প্রতিবিম্ব নিশ্চয় তোমারই!’

সিংহ চীৎকার করল, ‘মূর্খ! তাকাও! আমি আমার হাত ওঠাচ্ছি। দ্যাখ কোন প্রতিবিম্ব হাত ওঠাচ্ছো’ শাবকটি জলের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ‘একমাত্র ঐ প্রতিবিম্বটা হাত ওঠাচ্ছো’ সিংহ বলল, ‘ঠিক আছে, এখন তুমি তোমার হাত ওঠাও।’

শাবক তার নিজের হাত ওঠাল, জলে প্রতিবিম্ব দেখল এবং চীৎকার করল, ‘হ্যাঁ! হ্যাঁ! হ্যাঁ! দেখেছি। দেখেছি!’ তারপর আস্তে ও বিভ্রান্ত গলায় সে প্রশ্ন করল, ‘কিন্তু...আমি কি ক’রে সিংহ হতে পারি? আমি কি ছাগল নই?’

সিংহ তার দিকে সহজভাবে তাকিয়ে
বলল, ‘আমি এখানে তোমার সাথে খেলা
করতে আসি নি।’ তখন শাবকটির মধ্যে এক
উচ্ছ্বাসের অনুভূতির উদয় হল। সে অনুভব
করতে পারছিল যে অবিশ্বাস্য কিছু ঘটতে
যাচ্ছে।

কিন্তু সে আবার তার মন প্রবেশ করল এবং তার মেজাজ বিষণ্ণতার দিকে যেতে লাগল এবং সে মনে মনে সন্দেহ করতে লাগল, ‘আমার মনে হচ্ছে আমাকে সম্মোহন করা হয়েছে। এটা আমার প্রকৃত প্রকৃতি নয়! আমার

মধ্যে কিছু একটা ঘটেছে। এটা আমি নই।
আমি কখনও এত আনন্দপূর্ণ, এত উচ্ছ্বসিত
অনুভব করি নি! এটা আমি নই! সে আমার
সাথে কিছু করছে। সে আমার সাথে ইতিমধ্যে
কিছু করে ফেলেছে!’

তখনও শাবকটি বাধা দিতে থাকল। সে পালাবার জন্য ধ্বস্তাধ্বস্তি করল, কিন্তু সেটা ছিল খুব শিথিল প্রয়াস, বস্তুত একটা নাটক, কারণ প্রকৃতপক্ষে তার পালাবার কোন ইচ্ছা ছিল না।

শাবক প্রতিবাদ করতে থাকে, ‘না! না!
না! আমাকে যেতে দাও! আমায় যেতে দাও!
আমি জানি তুমি হলে সিংহ। তোমার কাছে
নৈবেদ্য হিসাবে আমি যে ঘাস রোজ খাই তা
নিয়ে আসব। যে দুধ আমি রোজ খাই তা নিয়ে
আসব। আমি তোমাকে সেবা করার জন্য সময়
দেব।'

অবশেষে সিংহ ভাবল, ‘আমি এখন
একে ছেড়ে দিই। এখন অবধি ও কেবল
এইটুকুই বুঝবে।' তাই সে তাকে বলল, ‘ঠিক
আছে, স্পষ্ট করে বুঝে যাও, কাল আবার
আমাদের এখানে দেখা হবে। আমি জঙ্গলের
সীমানাতে তোমাকে নিয়ে আসতে যাব না।
আমি আমার নিজের ঘরে থাকব। যদি আমার
সাথে দেখা করতে চাও, বার কর আমি
কোথায় থাকি এবং আমার সাথে দেখা করার
জন্য নিজে সেখানে এস। তোমার কাছে গিয়ে
তোমাকে এখানে আনার জন্য আমি সময় নষ্ট
করতে পারব না! যদি নিজের প্রচেষ্টায় তুমি
আসতে না চাও, তাহলে তাই হোক!’ সিংহ
তাকে এই কথা বলে চলে গেল।

এইবার সিংহশাবক আগের মত দৌড়ে
পালাল না। সে ধীরে ধীরে হেঁটে ফিরে গেল।
সে ফিরে যেতে চাইছিল না, কিন্তু তার মনের
অন্য দিক তাকে ছাগলগুলির কাছে টানছিল।
সিংহশাবকের তিনটি পা চলছিল না। কেবল
একটা পা চলছিল। এই বিদায়ের ভাবনায়
অশ্রুর বড় বড় ফোঁটা তার চোখ দিয়ে গড়াতে
লাগল।

পরের দিন সিংহ তার বাড়ীতে রাজকীয়
ভঙ্গিতে বসেছিল। ধীরে, খুব ধীরে, শাবক তার
কাছে তাজা সবুজ ঘাস নিয়ে গেল। সে
ভাবছিল, ‘এটা যে কোন জায়গায় পাওয়া
সবচেয়ে ভাল ঘাস’ এবং তা সিংহের সামনে
অর্পণ করে বলল, ‘দয়া করে আমার আনা এই
নৈবেদ্যকে স্বীকার কর।'

সিংহ দেখল ও ভাবল, ঠিক আছে,
যদি আমি এই ঘাস নিই, শাবকটি আমার
সাথে সংযুক্ত অনুভব করবে। সে হয়ত এই
সম্বন্ধতাকে আরও নিবিড় হতে দেবে। এটা
করে সে হয়ত আমার সাথে আরও বেশী
সংযুক্ত হতে পারবে।' এই ভেবে, যদিও সিংহ
কখনও ঘাস খায় না, সে ঘাস উঠিয়ে মুখে দিল
ও খেতে শুরু করল! সে শাবকটিকে প্রশংসা
করে বলল, ‘তোমার আনা এই ঘাস সত্যি খুব
সুস্বাদু!' শাবকটি খুব খুশী হল। সিংহ ঘাস
খাওয়া শুরু করলে তাদের মধ্যে সম্বন্ধতা
নিবিড় হতে আরম্ভ করল।

বোঝ, সিংহ নেমে আসে ও ঘাস খায়
কেবল তার ও শাবকের মধ্যে ব্যবধান
ঘোচাবার জন্য। যদিও সে ঘাস খায় না, সে
অভিনয় করতে থাকে যেন সে তা খাচ্ছে ও
ভালো লাগছে।

ধীরে ধীরে শাবক ও সিংহের মধ্যে
সম্বন্ধতা বাড়ল। কখনও শাবক ঘাস নিয়ে এলে
সিংহ চীৎকার করত, ‘মূর্খ! তুমি কি জান না
কি ধরনের ঘাস তোমার নিয়ে আসা উচিত?
এটা কি রকম ঘাস? এখন পর্যন্ত তোমার বোঝা

উচিত আমি কি খাই। পরের বার আমার জন্য সঠিক ঘাস নিয়ে আসবে!ʼ

সিংহশাবক ভাবতে শুরু করে, সে রেগে
যাচ্ছে। আমিও কখনও রাগি। তাই সে আমার
ভাষাই বলে এবং আমি তার ভাষা বলি। ও তো
আমারই মত!ʼ

যখন সিংহ ঘাস খায়, সে তার স্তর
থেকে নেমে আসে শাবকের নিকটে আসে, তার
চেতনা থেকে অবতরণ করে শাবকের সাথে
সংযোগসাধন করে।

শাবক অবিলম্বে খুব আরামবোধ করে। সে এখন সিংহের সাথে সংযোগসাধন করতে পারছে। এখন শাবক নির্ণয় করল, ‘আমাকে পরের বার সঠিক ঘাস ও তাজা দুধ নিয়ে আসতে হবে। আমাকে জিনিষগুলি সঠিকভাবে করতে হবে। হয়ত আমাকে ঘাসগুলিকে ভাল করে প্যাক করে আনতে হবে।’ শাবকটি পরিকল্পনা করল, সে ভাবছিল সিংহ তাকে ঠিকমত কাজ না করার জন্য বকেছে! এইভাবে সিংহ ও শাবকের মধ্যে সম্বন্ধতা শুরু হয়। এখন সিংহশাবক স্বাধীন অনুভব করতে আরম্ভ করল এবং যখনই ইচ্ছা করত সে জঙ্গলে সিংহকে দেখতে আসত। শাবক সিংহের পাশে খুবই স্বস্তিবোধ করতে লাগল। সে তো আর ‘মাস্টার’ সিংহের ‘মাস্টারপ্ল্যান’ জানত না।

একদিন যখন শাবকটি যথারীতি ঘাস ও দুধ নিয়ে এল, সে দেখল যে সিংহ তার সামনে মাংসের একটা বড় টুকরা নিয়ে বসে আছে। যেই সে মাংস দেখল সে ভয়ে চীৎকার করতে থাকল, ‘তোমার প্লেটে মাংস কেন? এটা কি হল? তুমি কি মাংসাশী? আমি জানতাম না তুমি মাংসাহারী! তুমি এত প্রেমময় ও প্রতিভাসম্পন্ন ব্যক্তি। তুমি মাংসাশী হতে পার না! তুমি এইসব ভয়ানক জিনিষ খাও! আমি তো শাকাহারী! আমি এটা হজম করতে পারছি না!ʼ

এইবার সিংহ আর ব্যাখ্যা করার জন্য কোন সময় ও শক্তি অপচয় করল না। সে একদম শাবকের ঘাড় ধরল, একটু মাংস ওঠাল এবং জোর করে শাবকের মুখে ঢুকিয়ে দিল। যেই মুহূর্তে মাংস তার মুখে ঢুকল, শাবক রক্তের স্বাদ পেয়ে গেল এবং তার মধ্যে অকস্মাৎ কিছু একটা ঘটল।

সিংহ ও শাবক

শাবক বুঝতে পারল না কি হচ্ছে।
শাবক প্রথমবার মাংসের স্বাদ পেল! সে তার
মধ্যে ঘটা অনুভূতিতে উচ্ছ্বসিত হয়ে গেল।
পরমানন্দের প্রথম অভিজ্ঞতায় এটাই হয়,
এটাকে বলে সাতোরি! যখন তুমি তা
অভিজ্ঞতা কর, তুমি তা বুঝতে পারবে!

মাংস চেখে দেখে, শাবকটি সিংহের মত গর্জন করে উঠল! সে গর্জন করে তার সত্য প্রকৃতি ঘোষণা করা শুরু করল। সে তার প্রকৃত প্রকৃতি প্রকাশ করল। এখন সিংহ শাবকের চোখের দিকে সিধা তাকিয়ে বলল, ‘তত্ত্বমসি’ - তুমিই তিনি। দীক্ষা ঘটল। সিংহ সিংহ হয়ে গেল। ব্যাস্। যে সিংহ নিজেকে ছাগল ভাবত, সে সিংহ হয়ে গেল!

lion and cub

তুমি এক সিংহ, ছাগল নয়!

বোঝ, তুমি মানুষ নও, আবার নিজের যে পরিচয় তুমি ভাব, সেটাও নও।

তুমি একদমই ছাগলের মত।
প্রকৃতপক্ষে তুমি সেই ছাগল। আমার দিকে
তাকাও ও বোঝ। আমিও ভেবেছিলাম যে আমি
একটা ছাগল, কিন্তু আমি কি করে সিংহ
হলাম, তা দ্যাখ। কেবল আমার জীবনটাকে
খুঁটিয়ে দ্যাখ। তাহলে বুঝতে পারবে নিজেকে
ছাগল ভাবার জন্য তুমি কতই না বোকা এবং
তুমি স্বতশ্চলভাবে সিংহ হয়ে যাবে!

কৃষ্ণ এটাই বোঝাবার চেষ্টা করেছেন এই বলে, 'যখন তুমি আমার জীবনকে বুঝতে পারবে, তুমি মুক্ত হবে।' একজন মুক্ত মানুষের জীবন তোমায় মুক্ত করে কারণ তা তোমায় সঠিকভাবে দেখায় তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছ। মুক্ত মানুষও একসময় জ্ঞানহীন ছিল এবং এখন তুমি যেখানে দাঁড়িয়ে, তিনি আগে সেখানে ছিলেন। এটা তোমাকে প্রচণ্ড সাহস যোগাবে, যে সাহসবলে তুমি কাঁচা মাংস গিলে তোমার উচ্ছ্বসিত অন্তঃপ্রকৃতির স্বাদ গ্রহণ করবে এবং ভ্যা-ভ্যা না করে সিংহনাদ করতে শুরু করবে। এই অভিজ্ঞতা ঘটলে ভ্যা-ভ্যা করার বদলে তুমি গর্জন কর।

শাবক যে এক সিংহ তা বোঝার জন্য শাবকের কত সময় লাগল? কেবল এক সেকেণ্ড! যেই মুহূর্তে তার মুখে মাংস ও রক্ত ঢুকল, সে গর্জন করতে আরম্ভ করল। কিন্তু স্মরণে রেখ, শাবকের মুখের ভিতরে মাংস দেবার জন্য কত সময় লেগেছিল!

মাস্টারের গুহাতে প্রবেশ করতে সময়
লাগে। তার আগে সম্বন্ধতা, সেতুবন্ধন ঘটতে
হবে। তাই এতে সময় লাগে।

জীবনমুক্তি ব্যাপারটায় সময় লাগে না।
অভিজ্ঞতাকে সঞ্চারিত করার সেতু বা আস্থা
নির্মাণে সময় লাগে।

মাস্টারের প্রয়োজন আছে কি?

মাস্টার তোমাকে সত্য প্রদান করার
জন্য কথা বলেন না, কিন্তু তোমাকে এই
উপলব্ধি করার জন্য সাহায্য করেন যে সেই
সত্য ইতিমধ্যে তোমার ভিতরে আছে। মাস্টার
কেবল এক দর্পণ। তাঁর পাশে নীরবে বসে তুমি
নিজেরই মুখ দ্যাখ। জীবনমুক্তির শারীরিক
ভাষা হল মাস্টার।

জীবনমুক্ত মাস্টার আদি শংকরাচার্য তার ‘ভজ গোবিন্দম্’ স্তোত্রে সুন্দর গেয়েছেন :

‘যখন তুমি মাস্টারের চরণকমলে সমর্পিত,
এই বিশ্বের শৃঙ্খল ভেঙ্গে তুমি মুক্ত হবে।
তখন, তোমার মন ও ইন্দ্রিয়গুলিকে
সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ ক'রে
তোমার হৃদয়ে তুমি ঈশ্বরকে পাবে।’

মাস্টারের তাৎপর্য

মাস্টারের প্রয়োজনীয়তা বুঝতে পারা,
বিশেষ করে আধুনিক মনের পক্ষে, খুবই
কঠিন।

মাস্টার তিনিই, যিনি তোমাকে বাস্তবতার ঝলক প্রদান করেন, তুমি কে সেই সম্পর্কে সত্য প্রদান করেন। তিনি এখানে শুধু শিক্ষা প্রদান করার জন্য আসেন নি। তিনি এখানে জাগ্রত করার জন্য এসেছেন।

মাস্টার হল একমাত্র জীবন্ত শাস্ত্র।

ঈশ্বরকে সমর্পণ করা কঠিন কারণ তুমি জান না ঈশ্বর কোথায় অথবা ঈশ্বর কে। ঈশ্বর তোমার জন্য এক নিছক ধারণা। কিন্তু মাস্টার পূর্ণের সাথে এক। তিনি চূড়ান্তে পৌঁছেছেন। তাঁর কাছে ঈশ্বর বাস্তবতা। তিনি ঈশ্বর অথবা অস্তিত্ব অথবা যা কিছু তুমি বলতে চাও, তার সাথে বাস করেন। আর, মাস্টার তোমার কাছে বাস্তব। তিনি ধরা-ছোঁয়ার মধ্যে। তাই তিনি তোমার জন্য ঈশ্বরে প্রবেশ করার জন্য প্রবেশদ্বার হতে পারেন।

তাঁর মধ্য দিয়ে তুমি কোয়ান্টাম ঝাঁপ দিয়ে ঈশ্বরের বাহুতে যেতে পার।

একমাত্র যে জিনিষ 'তুমি' এবং তোমার পরমানন্দ বা ঈশ্বরের সত্য প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে আছে, তা হল তোমার আমিত্ব। শিষ্য হবার প্রক্রিয়া হল তোমার আমিত্বকে ত্যাগ করার প্রক্রিয়া। আমিত্বকে ফেলে দেওয়া বেশ কঠিন। আমিত্বকে ফেলে দেওয়া অর্থ, তোমার এত বছর ধরে বহন করা নিরেট পরিচয়কে হারিয়ে ফেলা, যে পরিচয়কে তুমি নিজের জীবনধারণের জন্য অনিবার্য মনে করতে। আমিত্বকে মুছে ফেলাকে মৃত্যু বলে মনে হয়, অথচ আমিত্বই 'তুমি' ও জীবনের মাঝে দাঁড়িয়ে থাকে!

মাস্টারের প্রতি গভীর আস্থা, প্রেম ও শ্রদ্ধার সম্বন্ধ দ্বারা আমিত্বকে মুছে ফেলা সম্ভব। তুমি ধীরে ধীরে সাহস সঞ্চয় কর এবং সারা জীবন ধরে আঁকড়ে থাকা আমিত্বকে মুছে ফেলার ঝুঁকি নাও। যখন তুমি পূর্ণরূপে জান যে তোমার আমিত্ব মুছে ফেললে, তুমি পড়ে গেলেও, মাস্টাররূপী অস্তিত্বের প্রেম ও করুণার অসীম সুরক্ষা-জালের মধ্যেই তুমি পড়বে, তখন তুমি আমিত্বকে ফেলে দিতে পার।

এখন পর্যন্ত, তোমার সত্তাতে যত অভিজ্ঞতা প্রদান কর তা থেকে আরও বেশী ভয় ও লোভ উৎপন্ন হয়। পরিবর্তে, যে কোন অভিজ্ঞতা তোমার সত্তাতে আরও বল ও সচেতনতাও প্রদান করতে পারে। এটা তোমার মধ্যে মাস্টারের ঘটানো এক জ্ঞানীয় পরিবর্তন, এক মনস্তাত্ত্বিক বিপ্লব, যার ফলে তোমার পূর্ণ রূপান্তর ঘটে।

মাস্টারের থেকে শেখা

তুমি প্রশ্ন করতে পার, 'আমার মাস্টার
কেন চাই? আমি তো জীবন থেকে শিক্ষা নিতে
পারি।'

মাস্টারের থেকে শেখা খুব মিষ্টি
অভিজ্ঞতা হয়। সে এক দারুণ আনন্দের
অভিজ্ঞতা। মাস্টার প্রথমে তোমাকে তাঁর
কোলে নিয়ে তোমার আমিত্বের টিউমার
অপারেশন করার আগে তোমায় প্রেমরূপী
অসাড়করণের রসায়ন (অ্যানেস্থেসিয়া) প্রদান
করেন। যেহেতু তিনি তাঁর প্রেম বর্ষণ করেন,

তুমি রূপান্তরের মধ্য দিয়ে যাবার বেদনা বুঝতে পারবে না। যদিও তাতে একটু বেদনা হয়, তু মি তা মাস্টারের সঙ্গে থাকার আনন্দ ও সজাগতা সহকারে সহ্য করবে।

মাস্টার হলেন প্রগাঢ় জীবন। তিনি কেবল তোমাদের শিক্ষা প্রদান করেন, তা নয়, তিনি নিশ্চিত করেন যে তুমি এই রূপান্তরের সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আনন্দের সাথে যাও।

একটা ছোট গল্প :

একটি ছোট বালকের পিতা তাকে একটা বড় পাথর সরাতে বলছিল। বালকটি যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু সফল হল না। সে পুরো ক্লান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার পিতা বলল, 'তুমি তোমার সম্পূর্ণ সম্ভাবনা ব্যবহার কর নি। তোমার সমস্ত সম্ভাবনা শক্তি ব্যবহার কর।

পুত্র পুরোপুরি শ্রান্ত হয়েছিল। সে
পিতাকে জোরে জোরে বলল, 'তুমি কি বলতে
চাইছ? তুমি বলছ আমি আমার সম্ভাব্য শক্তি
ব্যবহার করি নি। আমি ক্লান্ত। তুমি কি তা
দেখতে পাচ্ছ না?'

পিতা বলল, 'কেন, তুমি তো আমাকে বলতে পারতে। আমিও তো তোমারই শক্তি!'

একইভাবে তুমিও মাস্টারের উপস্থিতি ব্যবহার করতে পার। দয়া করে বোঝ, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পার। তুমি মাস্টারের সহায়তা নিতে পার। তুমি তা কখনও কর নি। তুমি কখনও মাস্টারকে তোমার নিজের সম্ভাবনা বলে ভাব নি। কত সহায়তা উপলব্ধ আছে, তোমার অনেক প্রাচুর্য আছে, কিন্তু তুমি কখনও জিজ্ঞাসা কর না অথবা তুমি কখনও তা নাও না!

জীবন নিজেই তোমার মাস্টার হতে পারে। কিন্তু তখন সেটা কঠিন হবে যে কোথা থেকে শিক্ষা নেবে, কি শিখবে এবং কার কাছ থেকে শিখবে। মহান মাস্টার দত্তাত্রেয় বলেন, ‘আমার কখনও মাস্টার ছিল না, কারণ জীবন সর্বদাই আমার মাস্টার ছিল। আমি এক শিকারীর কাছ থেকে একাগ্রতা শিখলাম যে পাখীকে একাগ্রতার সাথে দেখছিল। পিঁপড়েদের দেখে আমি শিখলাম কিভাবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায়!’ জীবন এক মাস্টার হয়ে যেতে পারে যদি জীবন থেকে সঠিক জিনিষ উঠিয়ে নেবার জন্য তোমার বুদ্ধিমত্তা থাকে। কিন্তু বহু সময় তুমি ভুল জিনিষ উঠিয়ে নাও।

একটা ছোট গল্প :

রাজা হরিশ্চন্দ্র তাঁর সমস্ত জীবন সত্যের ওপরে ভিত্তি করে বেঁচেছিলেন। হরিশ্চন্দ্রের গল্পে আছে যে তিনি সত্যবাদী ছিলেন এবং সত্যনিষ্ঠ থাকার জন্য তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন।

একবার এক গ্রামে এক ধর্মপ্রচারক হরিশ্চন্দ্রের গল্প বলছিলেন। গল্প বলার পরে তিনি এক ব্যক্তিকে প্রশ্ন করেন, 'তুমি এই গল্প থেকে কি শিখলে?' লোকটি বলে, ‘আমি শিখলাম যে জীবনে যাই হোক না কেন আমি সবসময়ে সত্য বলব।' প্রচারক খুশী হ’ল। তখন তিনি অন্য একজনকে প্রশ্ন করলেন, 'তুমি কি শিখলে?'

দ্বিতীয় ব্যক্তিটি বলল, 'আমি আরও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। জরুরী অবস্থায় স্ত্রীকে বিক্রি করা যায়, তাতে কোন ভুল হয় না!'

বোঝ, একই গল্প থেকে তুমি দুটি ভিন্ন জিনিষ শিখতে পার!

জীবন থেকে সর্বদা সঠিক শিক্ষা গ্রহণ
করার জন্য হয়ত তোমার বুদ্ধিমত্তা নেই,
সেজন্য তোমার জীবনে মাস্টার ঘটে। তিনি
তোমাকে পথ দেখান কারণ তিনি সেই পথ
জানেন এবং সফল হয়েছেন।

দ্যাখ, কিছু ঔষধ দিয়েও টিউমার
সারানো যায়। কিন্তু তাতে বহু বছর লাগতে
পারে। মাস্টার সহজেই সেই টিউমার পলকে
সরিয়ে ফেলেন। আরেকটা জিনিষ, টিউমার
নিয়ে বাস করলে যে বেদনা হবে, তা মাস্টার
দ্বারা টিউমার সরিয়ে ফেলার সময়কার বেদনা
থেকে অনেক বেশী হবে। মাস্টার যখন তা
সরিয়ে ফেলেন সেই সময়কার ব্যাথা প্রায়
নগণ্য। কিন্তু টিউমার নিয়ে বাস করা ভয়ানক
ও কঠিন। সেইজন্য মাস্টারের কাছে যাওয়াই
শ্রেয়।

জীবন এক গভীর রহস্য যাকে আমাদের বাসনা দ্বারা করায়ত্ত করা যায় না। আমাদের বাসনাগুলিকে হয়ত আমাদের সমস্ত জীবনের জন্য অনেক বড় ও মূল্যবান মনে হয়। জীবন সম্বন্ধে আমাদের সংকীর্ণ দৃষ্টির কারণে আমরা তুচ্ছ জিনিষের ওপরে এত গুরুত্ব আরোপ করি, পক্ষান্তরে আমাদের দোরগোড়ায় আরও কত গুরুত্বপূর্ণ ও আরও কত অর্থপূর্ণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু সমস্যা হল যে আমরা তাদের কল্পনাও করতে পারি না কারণ আমরা সেগুলির মত কিছুই আগে দেখি নি।

মাস্টার সেখানেই সহায়তা করেন। তিনি জীবনের সমগ্রতা দেখেছেন। তিনি এমন সব জিনিষ দেখতে পান যা তুমি কল্পনাও করতে পার না আর সেগুলিকে বাসনা করার কথা তো ছেড়েই দাও। তিনি আছেন তোমাকে কেবলমাত্র সাহায্য করার জন্য যাতে তুমি সেই পরিপূর্ণতাকে তোমার জীবনে উপলব্ধি করতে পার।

তোমার শুধুমাত্র তাঁর সাথে চলার আস্থা থাকা দরকার। তাহলে যখন জিনিষগুলি ঘটা শুরু করে তুমি এই সত্য সম্পর্কে নিশ্চিত হবে। তখন তুমি ধর্মচক্রে প্রবেশ কর। বেশী আস্থা আরও বেশী অভিজ্ঞতার দিকে নিয়ে যায় এবং তা থেকে আরও আস্থার উৎপত্তি হয়।

মাস্টার তোমার ওপরে কিছুই চাপান না। তিনি কেবল সেগুলি সরিয়ে ফেলেন যেগুলির কোন প্রয়োজন নেই ও যেগুলি তোমার ওপরে চাপানো হয়েছে। সেগুলি সরিয়ে তিনি তোমাকে সতেজ ও নবীন করে তোলেন। তুমি এক সুন্দর খালি ক্যানভাস (চিত্রপট) হয়ে যাও যার ওপরে তুমি তোমার অনন্য চিত্র সৃষ্টি করতে পার। তুমি নিজের গান গাইতে পার এবং তুমি তোমার নিজের নাচ নাচতে পার। মাস্টার দ্বার খুলে ধরেন জীবনের সবচেয়ে মিষ্টি অভিজ্ঞতার - তোমার অনন্যতার অভিজ্ঞতা।

কলাকৌশল (technique) ও প্রক্রিয়ার (process) মধ্যে পার্থক্য বোঝ। কলাকৌশল বারবার করা যায় ও তার প্রভাব একই হবে। কিন্তু প্রক্রিয়ার সাথে তুমি সবসময় এক প্রভাব পাবে না এবং তুমি তা নিজে থেকে করতে পারবে না।

মাস্টারের সাথে যে কলাকৌশল করা হয় তা হল প্রক্রিয়া। মাস্টার ছাড়া যে প্রক্রিয়া করা হয় তা কেবল কলাকৌশল হয়েই থেকে যায়।

দায়িত্বশীল হয়ে যাও। তুমি জীবনের নির্যাস অভিজ্ঞতা কর।

মাস্টার অস্তিত্বের সাথে এক এবং
মাস্টারের সাথে সম্পর্কতা যে কোন অন্যান্য
সম্পর্কতার থেকে গভীরতর। এটা সত্য স্তরের
সংযোগ।

সাধারণত অন্য সমস্ত সম্পর্কতা বন্ধনের সৃষ্টি করে, কিন্তু মাস্টারের সাথে সম্পর্কতা তোমাকে স্বতন্ত্রতার দিকে ও শেষে চিরন্তন আনন্দের দিকে নিয়ে যাবার ক্ষমতা রাখে। যদিও তুমি এই সম্পর্কে বন্ধন সৃষ্টি করার চেষ্টা কর, তা কেবল সেই চিরন্তন আনন্দের দিকেই নিয়ে যাবে! এই সম্পর্কতায় বন্ধন কখনও হবে না।

মাস্টারের আকার হল পরম ও তোমার মধ্যে সেতু। যেহেতু আকারটি পরমের মূর্তপ্রকাশ, তাতে মানব ও ভগবান উভয়ের মাত্রাগুলি আছে। যখন তুমি আকারের সাথে সম্পর্ক স্থাপন কর, আবার সেই আকারের সত্যের সাথেও সম্পর্ক স্থাপন কর, তখন তুমি পরমের জ্ঞান প্রাপ্ত কর।

মাস্টার সর্বাকার এবং নিরাকার। তিনি
একটি কাঠামোতে বন্দী হতে, একটা পাথরে
মূর্তি হয়ে যেতে অথবা ছবি হয়ে পূজা পেতে
চান না। মাস্টার হলেন আকার অতিক্রম করে,
মাত্রাগুলিকে অতিক্রম করে। তিনি অনন্ত
মাত্রাসম্পন্ন!

মাস্টারকে মা অথবা প্রেমীর একটা কাঠামোতে বেঁধে ফেলে তোমার পক্ষে তাঁকে বন্দী করা ও ধরে রাখা সহজ। তাঁকে নিয়ে সহজেই ব্যবসা বা মার্কেটিং করা যায়। কিন্তু মাস্টার ব্যবসাতে আগ্রহী থাকেন না। তিনি চান তুমি বিভ্রান্ত থাক, যাতে করে তুমি অন্তরে দ্যাখ