দৈনন্দিন পরমানন্দের জীবনের জন্য আটটি অঙ্গ (ধাপ)
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্তি হল প্রতিটি মুহূর্তে প্রগাঢ় পরমানন্দে থাকা
পরমানন্দে বাস করা
পরমানন্দে বাস করার জন্য আনন্দ অষ্টাঙ্গ :
- আনন্দময় হাসি
- আনন্দময় দৃঢ়বচন
- আনন্দময় পরিশোধন
- আনন্দময় যোগ
- আনন্দময় ধ্যান
- আনন্দময় সাধনী
- আনন্দময় শক্তি
- আনন্দময় স্তব
জীবনমুক্তির জন্য আটটি অঙ্গের পথ
হল এই আনন্দ-অষ্টাঙ্গ। বোধগম্যতা ও
আত্মীভৃত করার প্রয়োজন বিনা, এগুলি এমন
সহজ পদ্ধতি যা তোমাকে সরাসরি অভিজ্ঞতায়
নিয়ে যায়।
আনন্দময় হাসি
হাসির ধ্যান অথবা হাস্যধ্যান
ধ্যান
যেইমাত্র সকালে জেগে ওঠ, বিছানা
ছাড়ার আগে পাঁচ মিনিট ধরে হাস! কেবল
নিজের ওপরে হাস। কোন কারণ ছাড়াই হাস!
হাসি এক সুন্দর ধ্যান প্রক্রিয়া। মাস্টার ও শিষ্যের প্রাচীন জেন্ প্রথার প্রক্রিয়া হল হাসির মাধ্যমে ‘মন-নেই’ স্থানকে ছুঁয়ে ফেলা। আমরা বিশ্বাস করি কি না করি, হাসি কাজ করে। তার এক তাৎক্ষণিক প্রভাব আছে। অন্য প্রক্রিয়ার সাথে, আমাদের ফল পাবার জন্য অভ্যাস করতে হবে, কিন্তু হাসির জন্য অভ্যাস করার কোন প্রয়োজন নেই। হাসি প্রথম বারেই ফল প্রদান করে ও প্রতিবারই তা করে। তা গভীরে যায় এবং আমাদের শরীর ও মন নিরাময় করে।
হাসির জন্ম হয় স্বাস্থ্য থেকে এবং হাসি স্বাস্থ্য সৃষ্টি করে। এটা এক উচ্ছ্বসিত শক্তি। তা আবেগসংক্রান্ত নিগ্রহগুলিকে মুক্ত করে।
হাসি হল সর্বোত্তম আধ্যাত্মিক গুণ। হাসলে আমরা হয়ে যাই বুদ্ধ - জীবনমুক্ত। বুদ্ধ হল ‘মন-নেই’। যখন আমরা হাসি, আমরা সেই কয়েক মুহূর্ত মন-নেই অবস্থায় থাকি। হয় হাসি অথবা আমাদের মন বিদ্যমান থাকতে পারে, উভয় কখনও একসাথে থাকতে পারে না। হাসির সময়, সেই মুহূর্তে আমাদের মন অদৃশ্য হয় এবং আমরা অস্তিত্বের শক্তির সাথে এক হয়ে যাই। আমরা আমাদের পরিচয় অনুভব করি না। হাসির সময় কি আমরা নিজেদের আলাদা বলে অভিজ্ঞতা করতে পারি? না! সেই অবিদ্যমান থাকা হল মুহূর্তের জন্য মন-নেই অবস্থা ও অস্তিত্বে মিলিয়ে যাওয়া। তাই আমাদের আরও বেশী করে হাসা উচিত। নিজের অবিদ্যমানতার মুহূর্তকে প্রসারিত করা যায় যাতে সবশেষে আমরা আমাদের পরিচয়কে মুছে ফেলি এবং শক্তির সাথে একীভূত হয়ে বাস করি।

হাস্য বিভিন্ন রোগ নিরাময় করে বলে
জানা যায়, বিশেষ করে স্নায়ুতন্ত্র ও গলা
সম্পর্কিত রোগগুলিকে। বলা হয় যে একটা
আন্তরিক হাসি কোষের কার্যকলাপের
ক্ষতিকারক উপজাতগুলিকে নিংড়ে বার করে
নিয়ে আসে।
আনন্দময় সঙ্কল্প
আনন্দের সংকল্প অথবা আনন্দ-সংকল্প
আনন্দ অর্থ পরম সুখ। সংকল্প অর্থ
শপথ বা প্রতিজ্ঞা। আনন্দ সংকল্প অর্থ হল
আনন্দের প্রতিজ্ঞা।
তুমি আনন্দময় হবার নির্ণয় নিতে পার।
সেটা তোমার এক পছন্দ। প্রকৃতপক্ষে এটা
তোমার করা এক পছন্দ নয়। যদি তুমি
নিজেকে পছন্দহীনভাবে এবং অস্তিত্বের
ইচ্ছামত প্রবহমান হতে দাও, তুমি চিরন্তন
আনন্দে থাকবে। পছন্দহীন হবার এই
মনোভাবের বিকাশ সাধন করা যায়।
এই ধ্যানের কিছু অংশ সুফি অতীন্দ্রিয়বাদী আবদুল্লার থেকে নেওয়া হয়েছে। সুফিরা হল সবচেয়ে উচ্ছ্বসিত আনন্দময় সম্প্রদায়। তাদের প্রার্থনা হল কৃতজ্ঞতা, অন্য কিছু নয়। আবদুল্লা তাঁর সর্বদা হাস্যমুখের জন্য সুবিদিত ছিলেন। বলা হয় যে তাঁর মৃত্যুশয্যাতেও তিনি হাসছিলেন। শেষে তাঁর কিছু শিষ্য থাকতে না পেরে আবদুল্লাকে জিজ্ঞাসা করে তিনি কিভাবে এত আনন্দময় হয়ে থাকেন। তারা প্রশ্ন করে, ‘মাস্টার, মৃত্যুর ব্যাপারে হাসির কি আছে?’
তখন আবদুল্লা নিজের মাস্টারের কাছ থেকে শেখা এক গুপ্তসত্য তার সামনে
শিষ্যদের জন্য প্রকাশ করলেন। তিনি বলেন,
‘মনে রেখ, তোমার সুখ সর্বদা তোমারই হাতে
আছে। তোমার আনন্দ একশ’ শতাংশ
তোমারই পছন্দ (চয়েস্)। প্রতিদিন জীবন
তোমাকে খুশী অথবা অখুশী হবার সুযোগ
প্রদান করে। তুমি কোনটা পছন্দ কর, সেটা
তোমার ওপরে নির্ভর করে!’
ধ্যান প্রক্রিয়া
এর চেয়ে আর সহজ ধ্যান প্রক্রিয়া
হতে পারে না। তা সত্ত্বেও এটা সবচেয়ে
ফলপ্রসূ।
রোজ সকালে ঠিক উঠে পড়ার সময় চোখ না খুলেই বিছানাতে বসে পড়।

নিজেকে জোরে নাম ধরে ডাক। যদি
জোরে ডাক দেওয়ার জন্য আশেপাশের
মানুষদের বিরক্ত করতে না চাও, তবে কেবল
নিঃশব্দে নিজের সাথে কথা বল।
নিজেকে প্রশ্ন কর (তোমার নাম ব্যবহার কর... উত্তম পুরুষে), ‘আজ আমি কি অভিজ্ঞতা করতে চাই? আমি কি সুখ না দুঃখ পছন্দ করি?’
স্বভাবত সকালে প্রথমে তুমি দুঃখকে
পছন্দ করতে যাবে না! তাই তোমার মন
বলবে, ‘আমি সুখ পছন্দ করি’।
তারপর উত্তর দাও, ‘ঠিক আছে (তোমার নাম), সুখী হও, ব্যস্!’
তখন কয়েক মিনিটের জন্য তোমার চোখ বন্ধ রেখে সবল ও সচেতনভাবে এই বোধগম্যতা প্রাপ্ত কর যে তোমার নীরব অনুমতি ছাড়া কিছুই তোমাকে কষ্ট দিতে পারে না। তুমি কষ্ট পাও কারণ তুমি বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত হতে রাজী হয়ে যাও। তোমার ভিতরে সেই ক্ষমতা আছে যার দ্বারা তুমি সর্বদা খুশী থাকতে পার। এখন চোখ খোল এবং তোমার এই সঙ্কল্প নিয়ে বাঁচ!
তুমি সেদিন দেখবে যে একমাত্র তোমার সংকল্পের জোরে, তুমি তোমার মনের সম্পূর্ণ গতিকে পরিবর্তিত করে ফেলেছ। তুমি বুঝতে পারবে তুমি তোমার দুর্দশার জন্য কিভাবে আগে অন্যদের দোষারোপ করতে। বস্তুত, তখন তুমি ঘটনাগুলিতে বিরক্ত হ’তে পছন্দ করতে। এখন তুমি খুশী হবার এক মনোভাব গঠন করবে এবং সেটা করবে বাইরের পরিস্থিতির জন্য নয়। বাইরের পরিস্থিতি সত্ত্বেও সেই মনোভাব হবে না, সেটা হবে পরিস্থিতি নির্বিশেষে। তুমি খুশী, কারণ তুমি খুশী, ব্যস্।
আনন্দময় পরিশোধন
তেল টানা
বলা হয়, দেহে কি হচ্ছে তার নির্দেশক হল আমাদের জিহ্বা বা জিভ। জিভকে পরীক্ষা করে ও তার রঙ দেখে ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারা যায়। আয়ুর্বেদ মতে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে জিভ সংযুক্ত। জিভের নির্দিষ্ট অংশ দেহের নির্দিষ্ট কোন অংশের সাথে যুক্ত, যেমন কিডনি, ফুস্ফুস্ ইত্যাদি। যখন আমরা
তেল টানি, তেল তোমার লালা ও জিভের
মাধ্যমে দেহের কফ, জীবাণু ও বিষকে টানে।
আয়ুর্বেদ ওষধি মতে, কফ এক বিষ এবং
তাকে নিষ্কাশিত করতেই হবে।
ধ্যান প্রক্রিয়া
খুব সকালে দাঁত মাজার আগে ও কিছু
খাওয়া ও পান করার আগে, বড় চামচের এক
চামচ তিল তেল বা পরিশোধিত সূর্যমুখী তেল
নাও। তাকে মুখে রেখে এক জায়গায় বস,
তোমার থুতনিকে ওপরদিকে কর যাতে তেল
তোমার পেষণদন্তের (molar teeth) পিছনে
চলে যায়। তেল গিলে ফেলবে না। ধীরে ধীরে
তেলকে সমস্ত দাঁতগুলির মধ্য দিয়ে আরাম
করে টেনে টেনে নিতে থাক। পনের থেকে কুড়ি
মিনিট এটা কর।

এটা করার সময় অন্য কাজ করবে না। সময় হয়ে গেলে সেই তেলকে মুখ থেকে বার করে দাও এবং ভাল করে দাঁত মেজে নাও। এটা ভাল করে করলে তেল অনেক পাতলা হয়ে যাবে ও সাদা রঙের হবে। মুখ পরিষ্কার ও ধোবার পরে দুই গ্লাস জল পান কর।
লক্ষ্যণীয় : তেল গিলে ফেলবে না।
তাতে প্যারাসাইট ও জীবাণু থাকবে।
ভোজন করার পরে তেল টানতে হলে, কমপক্ষে চার ঘণ্টা অপেক্ষা করে কর।
তেল টানা ফাটা গোড়ালি থেকে ক্যান্সার পর্যন্ত নানা বিষয়কে সম্বোধন করে। তেল টানার (oil pulling) উপকারিতা সম্পর্কে ইন্টারনেটে অনেক গবেষণার বিস্তারিত রিপোর্ট আছে।
আনন্দময় যোগ
সূর্য নমস্কার
সূর্য নমস্কার নিত্যযোগের অংশ।
নিত্যযোগের অনন্যতা হল, আধুনিক মনের
সাথে খাপ খাইয়ে নিত্যযোগ সরাসরি
পতঞ্জলির শিক্ষণে জীবনপ্রদান করে। দক্ষিণ
ভারতের ঋষি পতঞ্জলিকে যোগপিতা বলে গণ্য
করা হয়।
সূর্য নমস্কার হল প্রতিদিনের সূর্য বন্দনা। কেবল শরীরকে চূড়ান্তভাবে কার্য করাতে সূর্য নমস্কার সাহায্য করে তা নয়, এটা দেহ-মনের সংযুক্তিতে পূর্ণ সজাগতা নিয়ে আসে।
সূর্য নমস্কারের উপকারিতা
সূর্য নমস্কারের অভ্যাস সূর্য থেকে সরাসরি শক্তি আহরণ করার জন্য শরীরের বুদ্ধিমত্তাকে জাগ্রত করে। আমাদের চারিদিকে ইথারের শক্তিতে প্রবেশ করার জন্য সূর্য নমস্কার পরিকল্পিত হয়েছে। প্রভাতের প্রথম সূর্যকিরণে পূর্বদিকে মুখ করে সঠিক শ্বাসপ্রণালী ও মন্ত্রোচ্চারণ দ্বারা সূর্য নমস্কার অভ্যাস করলে, তা দেহ, মন ও আত্মাকে বিরাটভাবে প্রভাবিত করে। আর বেশী কিছু করার থাকে না।
সূর্য নমস্কার শরীরের সমস্ত অংশ, সমস্ত প্রত্যঙ্গ, সিস্টেম ও চক্রের ওপরে কার্য করে। এটা কতগুলি অঙ্গবিন্যাসের পরিবর্তনশীল ও ছন্দময় অনুক্রম এবং তা যথাযথ শ্বাসপ্রশ্বাস সহকারে করা হয়।
রোজ সকালে তুমি ছয় থেকে বারো বার সূর্য নমস্কারের পুনরাবৃত্তি করতে পার। অঙ্গপ্রত্যঙ্গের বলবর্ধন করার জন্য, সম্পূর্ণ শরীরকে প্রসারিত করা ও শক্তিশালী করে তোলার জন্য, যোগের সমস্ত অঙ্গবিন্যাসের মধ্যে সূর্য নমস্কারকে সবচেয়ে কার্যকরী উপায় বলে গণ্য করা হয়। সূর্য নমস্কারকে সমস্ত অঙ্গবিন্যাসের রাজা বলা হয়।
সূর্য নমস্কার মন্ত্রের তাৎপর্য
মন্ত্র হল অক্ষর, শব্দ, শব্দসমষ্টি বা বাক্য দ্বারা তৈরি এমন এক রচনা, যাকে সজাগতার সাথে পুনরাবৃত্তি করলে, দেহ ও মনের ওপরে বিরাট শক্তিশালী ও তীক্ষ্ণ প্রভাব ফেলে। সূর্য নমস্কার মন্ত্রে এক বীজ মন্ত্র ও এক গুণকীর্তন মন্ত্র আছে। এতে সূর্য ভগবানের গুণকীর্তন করা হয়।
বীজ মন্ত্রের কোন অর্থ নেই কিন্তু তার উচ্চারণে সৃষ্ট স্পন্দন মনুষ্য সিস্টেমে খুবই শক্তিশালী। আধুনিক বিজ্ঞানীদের দ্বারা ব্যাখ্যা করা ‘স্পন্দনতত্ত্ব’-কে আমাদের বৈদিক ঋষিরা বা অন্তর্জগতের বিজ্ঞানীরা হাজার হাজার বছর আগেই সরাসরি প্রয়োগ করছিলেন!
জাপানের ডঃ মাসারু এমোতো দ্বারা বৈজ্ঞানিক গবেষণা জলের ওপরে স্পন্দনের বিরাট প্রভাব স্পষ্টভাবে প্রমাণ করে। যেহেতু মানবদেহের ষাট শতাংশ জল, এটা সহজবোধ্য যে শব্দস্পন্দন আমাদের সম্পূর্ণ মন-দেহ সিস্টেমকেও প্রভাবিত করতে পারে ও করে।
অচেতন চিন্তা ও আবেগ সঞ্চিত স্মৃতি
অথবা সংস্কারের রূপে আমাদের মধ্যে প্রবল
স্পন্দন সৃষ্টি করে। সজাগতা দ্বারা আমাদের
তাদের মুছে ফেলা উচিত। তবেই আমাদের
গভীরে ইতিমধ্যে বিদ্যমান পূর্ণ সদারাত্মক
চেতনাকে আমরা অভিজ্ঞতা করব।
ছয়টা বীজ মন্ত্র আছে। সেগুলি হল :
ওম্ হ্রাম্
ওম্ হ্রীম্
ওম্ হ্রূম্
ওম্ হ্রৈম্
ওম্ হ্রৌম্
ওম্ হ্রাঃ
গুণকীর্তন মন্ত্রগুলি সূর্যের মহিমান্বিত গুণগুলিতে গুরুত্ব আরোপ করে। প্রথমটি থেকে শুরু করে, প্রতিটি মন্ত্রকে সূর্য নমস্কারের প্রতিটি আবর্তের পূর্বে সম্পূর্ণ সজাগতা সহকারে উচ্চারণ করা হয়। এক আন্তরিক অভ্যাসকারী এই মন্ত্র দ্বারা গুণকীর্তনের একই গুণমান আত্মভূত করতে পারে। এই মন্ত্রের সেই ক্ষমতা আছে।
এই কতগুলি সহজ ভঙ্গিমার মাধ্যমে
আমরা উপলব্ধি করতে পারি যে বাইরের সূর্য
আমাদের অন্তরের জ্যোতির্ময় বুদ্ধিমত্তাকে
প্রতীকায়িত করে। আমরা অনন্ত পরিব্যাপ্ত
মহাজগতের শক্তির সাথে আমাদের সংযোগ
বুঝতে পারি।
সূর্য নমস্কার মন্ত্রগুলি (বীজ মন্ত্র ও গুণকীর্তন মন্ত্র মিলিত হয়ে সৃষ্ট)
- - ওম্ হ্রাম্ মিত্রায় নমঃ
যিনি সবার বন্ধু, তাঁর বন্দনা করি ২) - ওম্ হ্রীম্ রবয়ে নমঃ
যিনি জ্যোতির্ময়, তাঁর বন্দনা করি
- - ওম্ হূম্ সূর্যায় নমঃ
যিনি কার্য প্রণোদিত করেন, তাঁর বন্দনা করি
- - ওম্ হৈম্ ভানবে নমঃ
যিনি উদ্ভাসিত করেন, তাঁর বন্দনা করি
- - ওম্ হ্রৌম্ খগায় নমঃ
যিনি দ্রুত গমন করেন, তাঁর বন্দনা করি
- - ওম্ হ্রঃ পূষ্ণে নমঃ
যিনি বল প্রদান করেন, তাঁর বন্দনা করি
- - ওম্ হ্রাম্ হিরণ্যগর্ভায় নমঃ
যিনি স্বর্ণবর্ণ মহাজাগতিক গর্ভ, তাঁর বন্দনা করি
- - ওম্ হ্রীম্ মরীচায় নমঃ
যিনি উষার প্রভু, তাঁর বন্দনা করি
- - ওম্ হূম্ আদিত্যায় নমঃ
যিনি অনন্ত মহাজগতের মাতা অদিতির পুত্র, তাঁর বন্দনা করি
- - ওম্ হৈম্ সাবিত্রে নমঃ
যিনি সদাশয়া মাতা, তার বন্দনা করি
- - ওম্ হ্রৌম্ অর্কায় নমঃ
যিনি প্রশংসনীয়, তাঁর বন্দনা করি
- - ওম্ হ্রঃ ভাস্করায় নমঃ
যিনি জীবনমুক্তির দিকে নিয়ে যান, তাঁর বন্দনা করি
শ্বাস নিয়ন্ত্রণ
সূর্য নমস্কারে প্রতিটি চালনকে শ্বাসপ্রশ্বাসের সাথে সুসংগত করা হয়। প্রতিবার শ্বাসের ভিতরে নেওয়া ও শ্বাস ছাড়ার সাথে স্পষ্টভাবে প্রত্যক্ষ কর যে তুমি পরমানন্দের শক্তিকে ভিতরে নিচ্ছ ও বাইরে ছড়াচ্ছ। অনুভব কর যে পরমানন্দের শক্তি তোমার শরীরের প্রতিটি কোষে চালিত হচ্ছে এবং তোমার দেহ-মনে নবজীবন সঞ্চার করছে।
ধ্যান প্রক্রিয়া
এটাকে খালি পেটে করতে হবে। সকালে করা বাঞ্ছনীয়।
সূর্য নমস্কারের আসনের অনুক্রম :
- দাঁড়াও ও ভারসাম্য রাখার জন্য পা দুটিকে একটু ব্যবধানে রাখ। হাত দুটিকে বুকের সামনে রেখে নমস্কারের ভঙ্গি কর। সূর্য নমস্কার করার সময় চোখ যেন খোলা থাকে। সংশ্লিষ্ট মন্ত্র উচ্চারণ কর।
- শ্বাস ভিতরে নাও এবং কমনীয়তা সহকারে হাত দুটিকে মাথার ওপরে তুলে মেরুদণ্ডকে পিছন দিকে ধনুকাকারে বাঁকাও।
- শ্বাস ছাড় এবং হাত দুটিকে সামনে ও নীচে ঘুরিয়ে আন যাতে পায়ের দু পাশে মেঝে স্পর্শ করতে পার। হাত দুটি পায়ের নিকটে থাকবে। কপাল হাঁটু ছোঁবে বা যতটা পার হাঁটুর সামনে থাকবে।

সূর্য নমস্কার
৪) শ্বাস ভিতরে নাও, ডান পা যতটা
পার পিছনে নিয়ে যাও এবং তোমার হৃদয়
কেন্দ্রকে ওঠাও। সামনে দ্যাখ।
৫) শ্বাসকে ভিতরে ধরে রেখে বাঁ পা
পিছনে কর এবং মেরুদণ্ড, ঘাড় ও মাথা এক
সরলরেখায় নিয়ে এসে এক তক্তার মত
অবস্থানে আস। তোমার হাত দুটি সরাসরি
তোমার কাঁধের নীচে সোজা অবস্থায় এবং চোখ
নীচে মেঝেতে তাকিয়ে।
৬) শ্বাস ছাড়, হাঁটু, বুক ও থুতনি নীচে
করে মেঝেতে নিয়ে আস এবং অষ্টাঙ্গ
নমস্কারের ভঙ্গিতে আস। তোমার পেট যেন
মেঝের ওপরে থাকে, নিতম্ব ওপরে ওঠানো
এবং কনুই দুটি ভিতরে গুটিয়ে নেওয়া থাকে।
- শ্বাস ভিতরে নাও, পায়ের বুড়ো আঙ্গুল বাইরের দিকে নির্দেশ কর, পেট আরাম করে মেঝেতে স্পর্শ করবে, কনুই নব্বই ডিগ্রী কোণে থাকবে। তারপর ধীরে তোমার হাত দিয়ে ঠেলে তোমার বুক মেঝে থেকে উঠিয়ে ভুজঙ্গাসনে আস। ৮) শ্বাস ছাড়, হাত দিয়ে ঠেল, নিতম্বকে ওপরে ও পিছনদিকে ওঠাও এবং অধোমুখ শ্বনাসন কর। আঙ্গুলগুলিকে ছাড়াও এবং গোড়ালি দিয়ে ধীরে মেঝেতে চাপ দাও। যদি গোড়ালি মেঝে ছুঁতে না পারে, বিব্রত হবে না। গোড়ালি দিয়ে মেঝে ছোঁবার জন্য তোমার অবস্থান পরিবর্তন করবে না।
- হাতের মধ্য দিয়ে কোমল দৃষ্টিতে সামনে তাকিয়ে ডান পা যতটা পার সামনে নিয়ে আস। সম্ভব হলে পা দুটি হাতের সাথে একই সরলরেখায় রাখ। তোমার থুতনি ও বুক ওঠাবার সময় শ্বাস ভিতরে নাও।
- বাঁ পা সামনে নাও ও ডান পায়ের সাথে মেলাও, তোমার হাঁটু একটু বাঁকা হলে হোক। শ্বাস ছাড় এবং মাথাকে পায়ের সন্নিকটে নিয়ে আস।
- শ্বাস ভিতরে নাও, হাত ঘুরিয়ে মাথার ওপরে নাও এবং ধীরে মেরুদণ্ডকে ধনুকাকারে নিয়ে আস ও সূর্যকে নমস্কার কর।
- শ্বাস ছেড়ে হাত নীচে নিয়ে আস এবং হৃদয়ের সামনে হাতকে প্রার্থনার অবস্থানে ফিরিয়ে নিয়ে আস।
প্রতিটি আবর্তে দুটি চালন আছে এবং প্রতিটি চালনে বারোটি আসন আছে। প্রতিটি আবর্তের প্রথম অর্ধে, তোমার ডান পা (ধাপ ৪ ও ৯) এগিয়ে দেবে। আবর্তের পরের অর্ধে বাম পা আগে যাবে।
কমপক্ষে ৬টা এই প্রকার আবর্ত করবে এবং যদি সম্ভব ১২টা করবে। প্রতিটি আবর্ত শুরু করার আগে মন্ত্র অনুক্রমে উচ্চারণ করবে।
আনন্দময় ধ্যান
লাইফ ব্লিস্ ধ্যান অথবা নিত্য ধ্যান
এগার বছর বয়স পর্যন্ত আমি ঐতিহ্যগত অসংখ্য ধ্যান প্রক্রিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। বারো বছর বয়সে আমার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়। বারো থেকে একুশ বছর বয়সে আমি বহু প্রক্রিয়ার উপকারগুলিকে সচেতনভাবে খুঁটিয়ে দেখেছি ও বিশ্লেষণ করেছি। আমার জীবনমুক্তির পরে তিন বছর ধরে আমি এমন এক প্রযুক্তিকে সৃষ্টি ও নিখুঁতভাবে সম্পূর্ণ করেছি যা আমার জীবনমুক্তির অভিজ্ঞতা অন্যদের মধ্যে পুনর্গঠন করবে। আজ পর্যন্ত অন্তর্দেশের এই সমুদয় গবেষণার সুগন্ধসার নিত্যধ্যান প্রক্রিয়ায় সূত্রবদ্ধ করা হয়েছে।
নিত্যধ্যান এমন এক সূত্র ও প্রক্রিয়া যা সমস্ত সত্তাকে রূপান্তরিত করার জন্য কার্য করে এবং সত্তাকে জীবনমুক্তির পরম অভিজ্ঞতা পাবার জন্য প্রস্তুত করে। ব্যক্তির চৈতন্যকে উন্নীত করায় সহায়তা করার জন্য এই অনন্য প্রক্রিয়ার প্রতিটি বিভাগ অন্য ধাপগুলিকে পূরণ করে। এটা এক প্রতিদিনের ধ্যান চিরন্তন আনন্দের জন্য - নিত্য আনন্দ।
নিত্যধ্যান বিবরণ
এটা এক পাঁচ ধাপের প্রক্রিয়া, প্রতিটি ধাপ সাত মিনিটের জন্য। ধ্যানের নির্দেশাবলীর জন্য দয়া করে নিত্যধ্যান অধ্যায়ে ফিরে যাও।
আনন্দময় সাধনা
জ্ঞানরূপী অস্ত্র অর্থাৎ শাস্ত্র-শস্ত্র
ধ্যান প্রক্রিয়া
রোজ আধা ঘণ্টার জন্য এক জীবনমুক্ত
মাস্টারের বই পড় বা তাঁর ধর্মোপদেশ শ্রবণ
কর।
একজন মাস্টারের কথাগুলি সরাসরি শাস্ত্র, চরম অস্ত্র বা সত্য।
যে অস্ত্র দিয়ে তোমার অজ্ঞানতাকে বধ করা হয়, তাকে বলে শস্ত্র।
যখন কথাগুলি দিয়ে তোমার
অজ্ঞানতাকে বধ করা হয়, তাদের বলে
শাস্ত্র-শস্ত্র অথবা জ্ঞান-অস্ত্র!
মাস্টারের কথাগুলি হল জ্ঞান-অস্ত্র এবং
তা সরাসরি অজ্ঞানতা দূর করে। একজন
মাস্টার অনবরত বহু ধারণা প্রকাশ করেন।
অকস্মাৎ কোন ধারণা তোমার জন্য ক্লিক্
করবে। তা তোমাকে বিষণ্ণতা থেকে দূরে
সরিয়ে নিয়ে যাবে। তা তোমাকে কোন সমস্যার
সমাধান প্রদান করবে। সেটা হল একটা ক্লিক্।
সেই ক্লিককে বলে ‘দীক্ষা’।
যে ব্যক্তি তাঁর কথা, প্রক্রিয়া ও শরীরের ভাষা দ্বারা এই জ্ঞান-অস্ত্র প্রদান করেন, তিনিই মাস্টার।
যে ব্যক্তি মাস্টারের কাছ থেকে এই জ্ঞান-অস্ত্রগুলিকে গ্রহণ করে, সে দীক্ষিত। একজন মাস্টার তাঁর মধ্যে ঘটা পরম অভিজ্ঞতা অন্যদের মধ্যে ঘটানোর জন্য এক প্রযুক্তি সৃষ্ট করেন। দীক্ষা হল সেই প্রক্রিয়া। জ্ঞান-অস্ত্রগুলির প্রক্রিয়া দ্বারা আমাদের বারংবার উচ্চতর চেতনায় উন্নীত করা হয়। আমাদের অন্তরে স্থিত এই জ্ঞান-অস্ত্রগুলির সমগ্রতা হল আমাদের অন্তরের মাস্টার। যতক্ষণ না অন্তরের মাস্টার জাগ্রত হয়, বাইরের মাস্টার আমাদের ওপরে কার্য করেন। তিনি কথা, প্রক্রিয়া ও তাঁর শরীরের ভাষার মাধ্যমে কার্য করেন এবং আমাদের সেই জ্ঞান ব্যবহার করার এবং সর্বোপরি এক জীবনমুক্ত সত্তা হয়ে জীবনযাপন করতে আত্মবিশ্বাস প্রদান করেন।
যারা জীবনমুক্ত সত্তাদের কাছে ক্লিক্ পেয়েছে, তারা ধন্য। এই ক্লিক্ যুক্তির মাধ্যমে হয় না। মাস্টারের কিছু কথা হঠাৎ আমাদের হৃদয়ের সাথে সংযুক্ত হবে। প্রথমবার যখন এটা ঘটে, অকস্মাৎ আমরা বুঝতে পারি যে তিনি আমাদের মাস্টার, এটাই আমাদের পথ। সেই ক্লিক্ হল প্রথম দীক্ষা। যারা মাস্টারের কথা, শিক্ষা, বই, আশীর্বাদ, প্রক্রিয়া, শক্তি বা শরীরের ভাষার মাধ্যমে এই ক্লিক্ অনুভব করে, তারা ধন্য।
বোঝ বীজ বিদারিত হবার জন্য সর্বদাই ভীত। কিন্তু কেবলমাত্র যে বীজ বিদীর্ণ হয় এবং উন্মুক্ত হয়, সেই কেবলমাত্র বৃক্ষ হয়। তখন বৃক্ষ অন্যান্য বীজদের এই বলে সাহস যোগায়, 'ভয় পেয়ো না, তুমি বিদীর্ণ হয়ে কখনও মারা যাবে না, তুমি কে বল জীবন্ত হবে। তুমি আমার মতই কেবল সম্প্রসারিত হবে।' কিন্তু বৃক্ষ ঘটার জন্য বীজ অপেক্ষা করছে এবং বৃক্ষ বীজের উন্মুক্ত হবার অপেক্ষায়! সেটাই সমস্যা।
আমি সত্য জেনে কথা বলছি। ও! অমৃতের পুত্রগণ, অঙ্কুরিত হওয়া ও বৃক্ষ হবার সাহস রাখ!
এই শক্তি, এই প্রেরণা হল মাস্টার।
কারও জীবনে মাস্টারের আবির্ভাব হল
সবচেয়ে রোমাঞ্চকর অভিযান। একবার
মাস্টার আমাদের অন্তদ্দেশে প্রবেশ করলে, আমাদের শুধুমাত্র আস্থা, সাহস ও আত্মবিশ্বাস সহকারে উঠে দাঁড়াতে হবে।
বারংবার তোমার জীবনে ঘটা ক্লিক্গুলিকে ব্যবহার কর। ব্যবহার না করা যে কোন অস্ত্র আমাদের ওপরে তার শক্তি হারাবে না, কিন্তু আমরা সেটাকে ব্যবহার করাও ভুলে যাব। বারংবার যে অস্ত্রগুলিকে ব্যবহার করা হয়েছে তা আমাদের জন্য স্পষ্টতা ও সাহস নিয়ে আসবে এবং সেগুলিকে ব্যবহার করার বুদ্ধিও আমাদের হবে।
মাস্টারের কথা শ্রবণ করে তোমার জীবনে আরও বেশী বেশী করে ক্লিক্ সংযোজিত কর। তাদের তোমার অন্তদ্দেশে যুক্ত কর। পরিবার, বন্ধুদের এক মণ্ডল, এক আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি করলে আমরা জ্ঞান - আস্ত্রগুলিকে ব্যবহার করার জন্য অবিশ্রাম সাহস ও প্রেরণা পাব।
আরেকটা জিনিষ, যখন আমরা মাস্টারকে কথা বলতে লক্ষ্য করি, আমরা এক জীবনমুক্ত মানুষের শরীরের ভাষা লক্ষ্য করছি। একজন মানুষের শরীরের ভাষা তাঁর নিজের সত্য ও সমগ্রতা বিকিরণ করে। একজন মাস্টার অস্তিত্বের পরম সত্যের মূর্ত্তপ্রকাশ। তার শরীরিক-ভাষা হল অস্তিত্বের শারীরিকভাষা। তাঁকে লক্ষ্য করলে সত্য আমাদের ওপরে যুক্তি অতিক্রম করে কার্য করবে।
আনন্দময় শক্তি
অস্তিত্বের শক্তির আহরণ অথবা শক্তি-ধারণ
এই প্রক্রিয়াটিকে তন্ত্র শাস্ত্র (কুলার্ণব তন্ত্র) থেকে নেওয়া হয়েছে। অস্তিত্বের শক্তির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এটা এক সুন্দর প্রক্রিয়া।
ঘুমাতে যাবার আগে এই ধ্যান অভ্যাস করা সবচেয়ে ভাল। এটাকে সকালেও করা যায় কিন্তু তারপর কমপক্ষে পনের মিনিট বিশ্রাম করা চাই নতুবা ধ্যানের প্রভাবে তুমি এক নেশার ঘোরে থাকবে। এই ধ্যান তোমাকে অস্তিত্বের শক্তির সাথে মিলিত করে। শক্তিধারণার গুরুত্ব হল, এটা তোমাকে তুরীয় অবস্থার দ্বারপ্রান্তে নিয়ে যায়। তুরীয় অবস্থায় তো তুমি পূর্ণরূপে সজাগ, কিন্তু তোমার কোন চিন্তা থাকে না।
ধ্যান প্রক্রিয়া
হাঁটুর ওপরে দাঁড়াও এবং নিজেকে
ভাল করে সন্তলিত রাখ। নিতম্বের ওপরে বসবে
না। চোখ বন্ধ কর এবং দুই হাত ওপরে তোল,
হাতের তালু আকাশের দিকে করা থাকবে।
তোমার মাথা একটু ওপর দিকে কা ত কর।

এই অবস্থায় অনুভব কর যে অস্তিত্বের শক্তি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রত্যক্ষ কর যে অস্তিত্বের এক আলোক-স্তম্ভ তোমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। শুরুতে তুমি কোন জীবনমুক্ত মাস্টারের আনন্দময় মুখ প্রত্যক্ষ করতে পার। ঠিক যেভাবে এক কৃপণ ব্যক্তি টাকা গোনার সময় তার শক্তির শীর্ষে থাকে অথবা এক প্রেমিকা তার প্রেমীর সাথে থাকার সময় তার শক্তির শীর্ষে থাকে, ঠিক সেভাবেই এক মাস্টার যখন হাসেন তিনি তাঁর শক্তির শীর্ষে থাকেন। তাই আমি তোমাদের তাঁর আনন্দময় মুখমণ্ডলকে স্মরণ করতে এবং তোমার মধ্য দিয়ে শক্তিকে প্রবাহিত হতে দিতে বলি। তোমার বিক্ষিপ্তচিত্ত হওয়া ও অন্য কিছু চিন্তা করার চেয়ে মাস্টারের চিন্তা করা অনেক ভাল।
অস্তিত্বের শক্তি তোমার বাহু দিয়ে নীচে প্রবাহিত হবার সময় তুমি নিজের ভিতরে অনুভব করবে এক শিহরণ, এক মৃদু স্পন্দন অথবা একটু কম্পন। সেটা যেন একটা সতেজ পাতা বাতাসে নৃত্য করছে। সেই কম্পনকে হতে দাও। সেই কম্পনকে সাহায্য কর, তোমার সমস্ত শরীরকে সেই শক্তিতে কম্পিত হতে দাও। যা কিছু ঘটে তা ঘটতে দাও ও ঘটতে সাহায্য কর। তুমি অনুভব করতে পার যেন নীচে পৃথিবী ও ওপরে আকাশ মিলে যাচ্ছে, যেন পুরুষ ও নারী শক্তি মিশে যাচ্ছে। তুমি অনুভব করতে পার যেন তুমি ভাসছ অথবা মিশে যাচ্ছ। যে কোন অনুভূতি আসে আসুক, কেবল নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দাও। কোন ‘তুমি’ নেই। তুমি একদম অস্তিত্বে দ্রবীভূত হয়ে গেছ।
দুই তিন মিনিট পরে যখন তুমি অনুভব কর যে তোমার সত্তা অস্তিত্বের শক্তিতে পূর্ণরূপে ভরে গেছে, নত হও, তোমার ক নই ও অগ্রবাহুর ওপরে ভর দিয়ে পৃথিবীকে চুমু খাও অথবা কমপক্ষে তোমার কপাল দিয়ে মাটি স্পর্শ কর। তোমার দ্বারা আকৃষ্ট ঐশ্বরিক শক্তি তোমার মধ্য দিয়ে প্রবহমান হয়ে পৃথ্বীশক্তির সাথে এক হয়ে যাবার জন্য তুমি এক মাধ্যম হয়ে যাও। তোমার সমস্ত শক্তিকে পৃথিবী মায়ের মধ্যে প্রবাহিত হয়ে চলে যেতে দাও। এই অঙ্গবিন্যাসে তুমি হয়ত মাস্টারের চরণযুগলকে প্রত্যক্ষবৎ স্মরণ করতে পার। শক্তি নিবেদনের সময় পৃথিবী মায়ের কাছে সমর্পণের মেজাজে থাকতে এটা সহায়তা করবে।

এখন তোমার আগের অঙ্গবিন্যাসে ফিরে যাও এবং এই আবর্ত ছয় বার পুনরাবৃত্তি কর। তুমি মোট সাতটি আবর্ত করবে।
এই ধ্যান শরীরের শক্তির সঞ্চালনে
অনেক উন্নতিসাধন করে। মেরুদণ্ডের সমস্ত
রকম সমস্যা এই ধ্যান করার জন্য সহজেই
অদৃশ্য হয়ে যাবে, কারণ এতে শক্তি সরাসরি
মেরুদণ্ডের একদম নীচে মূলাধার চক্রে চলে
যায়।
এই ধ্যান সমাপ্ত করার পর, তুমি একই ধ্যানস্থ মেজাজে ঘুমাতে যেতে পার। এই ধ্যান করার পর নিদ্রা প্রগাঢ় ও স্বপ্নহীন হবে।
যখন তুমি পরের দিন সকালে জেগে ওঠ, তুমি
বিরাট সতেজতা ও শক্তিপূর্ণতা অভিজ্ঞতা
করবে।
এটা খুবই ক্ষমতাশালী প্রক্রিয়া। এটাকে নিয়মিত করলে এক নতুন জীবন, এক নতুন অর্থ, এক নতুন সত্য তোমার দিকে প্রবাহিত হতে শুরু করবে। অস্তিত্ব ও তোমার মধ্যে এক সুন্দর ও সজীব সংযোগ সৃষ্টি হবে। তুমি অনেক আনন্দ অভিজ্ঞতা করবে এবং প্রতিটি দিন এক উৎসব উদ্যাপন হয়ে উঠবে!
আনন্দময় স্তব
আনন্দ মন্ত্র অথবা পুরশ্চরণম স্তব করা
মন্ত্রগুলিকে বৈদিক ভাষা সংস্কৃতে উচ্চারণ করা হয়। সংস্কৃতের সৌন্দর্য হল সমস্ত সম্ভাব্য শব্দ একান্নটি অক্ষরে বর্ণত হয়েছে। সংস্কৃত ভাষা কেবল অর্থ বহন করে তা নয়, অর্থের সাথে তার উচ্চারণধ্বনিও এক বিশেষ স্পন্দন সঞ্চারিত করে। মন্ত্রের অর্থ না বুঝতে পারলেও তার স্পন্দন তোমার ওপরে কার্য করবে।
প্রাচ্যে দীক্ষার জন্য সংস্কৃত মন্ত্র ব্যবহৃত হয়। মাস্টার এক মন্ত্র উচ্চারণ করবেন এবং মন্ত্র নিজেই শিষ্যকে জাগরণের দীক্ষা দেবে। সেই স্পন্দন সরাসরি তার সত্যায় প্রবেশ করবে এবং কার্য করা শুরু করবে।
গুরুমন্ত্র হল :
ওম্ হ্রীম্ নিত্যানন্দায় নমঃ
হিন্দু চিন্তাধারায় প্রতিটি কার্য একাধিক বোধগম্যতার স্তর দ্বারা সিক্ত। ব্যক্তির চেতনার সজাগতার স্তরের ওপর নির্ভর ক'রে এই বোধগম্যতা ঘটে। ‘ওম্’ শব্দ অনেক স্তরে অনেক কিছু বোঝায়।
ওম্ হল আদি শব্দ। বিশ্বাস করা হয় যে সমস্ত সৃষ্টির উৎপত্তি তার থেকে হয়েছে। এটাতে তিনটি উচ্চারণ হয় - অ, উ এবং ম। ‘অ’ অক্ষর ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ভগবান ব্রহ্মাকে বোঝায়; ‘উ’ বোঝায় ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুকে এবং ‘ম’ বোঝায় ভগবান শিবকে যিনি পুনরায় সৃষ্টির জন্য ধ্বংস করে আকাশের সৃষ্টি করেন। সমবেত শব্দ ওম্ তাই সমগ্র ব্রহ্মাণ্ডের প্রকাশ।
গভীরতর স্তরে ভগবানেরা হলেন সৃষ্টি, স্থিতি ও নবতেজোদ্দীপ্ত করার শক্তির উপস্থাপনা এবং তা আমাদের ব্যক্তিগত বিশ্বের, আমাদের দেহ-মনের বিদ্যমানতায় কোষীয় স্তরে ঘটে।
ওম্ উচ্চারণ করলে তার স্পন্দন আমাদের পৃথিবী মায়ের স্থিত-সঙ্কল্প প্রদান করে। তা আমাদের ক্রোধ, বাসনা এবং মনঃশারীরিক ব্যধি দূর করে। তা আমাদের পৃথিবী মায়ের প্রসারণশীলতা ও অসীমতা দিয়ে ভরিয়ে দেয়। তা মনকে নকারাত্মক চিন্তা থেকে মুক্ত করে। তা মস্তিষ্কে প্রচুর শক্তি মুক্ত করে এবং মস্তিষ্ককে নবতেজোদ্দীপ্ত করে। তা মনে শান্তি প্রদান করে এবং একাগ্রতার প্রবল শক্তি দেয়। মনকে শান্ত ক'রে আত্মায় প্রবেশ করার জন্য এটা একটা জাম্পিং-বোর্ড (ঝাঁপ দেবার জন্য তক্তা)।
হ্রীম্ হল দেবীর বীজমন্ত্র। দেবী হলেন পবিত্র নারীত্বতত্ত্ব।
প্রাচীন ভারতের সন্তেরা এই আদি
শব্দগুলির উচ্চারণ অভ্যাস করেছিলেন এবং
তাদের মন, দেহ ও সত্তার স্তরগুলিতে
গভীরভাবে অভিজ্ঞতা করেছিলেন। তাঁরা এই
অভ্যাস করার বিজ্ঞান ও প্রক্রিয়া
মনুষ্যজাতিকে উপহার দেন যাতে মানুষেরা
মহান সন্তদের সেই অভিজ্ঞতা প্রাপ্ত করতে
পারে। বৈদিক সময় থেকে স্তবগুলি হল এই
সকল সন্তদের গবেষণার রিপোর্ট। পরম
অভিজ্ঞতার প্রতি প্রেম-বশত এই সন্তরা
সেগুলিকে মনুষ্যজাতির সাথে শেয়ার করেন।
ওম্ ও হ্রীম্ একসাথে উচ্চারণ বা স্তব
করলে আমাদের ভিতরের পুরুষ ও নারী শক্তি
জাগ্রত হয়।
‘নিত্যানন্দ’ উচ্চারণ বা স্তব করে পরম সত্যের প্রকাশ হিসাবে মাস্টারের নামকে আবাহন করা হয়। এটা এক পূর্ণ মূলমন্ত্র কারণ এটা ‘শক্তি’ এবং ‘শিব’ - উভয়ের দিকে সোজাপথ। শক্তি হল বস্তুগত বা জড় জগতে সফলতা এবং শিব হল মহাবিশ্বে সফলতা - সেটাই জীবনমুক্তি।
নিত্যানন্দ শব্দের অর্থ হল ‘চিরন্তন আনন্দ’। এটা স্তব করে আমাদের চিরন্তন আনন্দ বা জীবনমুক্তির চূড়ান্ত বাসনা সম্পর্কে আমাদের সত্তা ও মহাবিশ্বকে এক স্পষ্ট সংকল্প প্রদান করি।
নমঃ অর্থ ‘আমি নই’। ‘আমি নেই’ ব’লে আমরা নিজেদের আমিত্বকে অস্তিত্ব অথবা অস্তিত্বের পবিত্র আকার মাস্টারকে সমর্পণ করি। নমঃ শব্দটির পুনরাবৃত্তি সমর্পণের অভিজ্ঞতাকে শক্তিশালী করে। তা আমাদের মধ্যে বিনম্রতা ও শ্রদ্ধা নিয়ে আসে।
ধ্যান প্রক্রিয়া
গুরুমন্ত্র এগারদিন ধরে প্রতিদিন চুয়ান্ন
বার স্তব কর অথবা যখনই মনে পড়ে ক্রমাগত
কর। স্তব জোরে করা যায় বা নীরবে মনে
মনেও করা যায়। স্তব করার গতি মানুষ থেকে
মানুষে ভিন্ন হয়।

তোমার অন্তর্দেশে শক্তি সঞ্চার করার ও অযাচিত চিন্তার উদয় হওয়া বন্ধ করার গুণ মন্ত্রের আছে। নীরব শব্দ হয়ে চিন্তাসমূহ নাভি অঞ্চলে স্থিত জীবন্ত শক্তিকেন্দ্র মণিপুরক চক্র থেকে উদিত হয়। গুরুমন্ত্র স্তব করলে মণিপুরক চক্র সম্পূর্ণরূপে বিশোধিত হয়। তাতে সমস্ত দুশ্চিন্তা, নকারাত্মক চিন্তা ও আবেগ সমূহ স্বতশ্চলভাবে দূরীভূত হয়।
গুরুমন্ত্র কথার (বাক) উৎসের শক্তিকে
শুদ্ধ করে, তাকে বলে বাকশক্তি। তা শক্তির
অবিশ্রাম টগবগানি এবং জীবনের জন্য প্রগাঢ়
উৎসাহ ও উদ্দীপনার কারণ হয়।
এই মন্ত্রের স্পন্দন সত্তার স্পন্দন ও কম্পাঙ্ক পরিবর্তিত করতে পারে। গুরুত্বপূর্ণ জিনিষ হল মন্ত্রে সচেতনতা রাখা। যখন মন্ত্রে স্থায়ীরূপে তোমার সচেতনতা ফিরিয়ে নিয়ে আস, তখন তুমি তোমার অন্তরের চেতনার আরও নিকটে চলে যাও।
একটা জলের ট্যাঙ্কের নীচে নীল
পাউডার রাখলে ওপরে ওঠা বুদ্বুদগুলি যেভাবে
নীল হয়, একইভাবে যখন তুমি এই মন্ত্রকে
তোমার চেতনার কেন্দ্রে রাখ, তোমার সমগ্র
চিন্তার সিস্টেম শোধিত হবে।
ধীরে ধীরে দেখবে মন্ত্র কোন প্রচেষ্টা ছাড়াই নিজে থেকে ঘটতে শুরু করবে। আর তুমি এক স্বাভাবিক ধ্যানস্থ অবস্থায় চলে যাবে।
মন্ত্রটি যখন এক নির্দিষ্ট দৃঢ়বচন সহকারে করা হয়, তা এক ঐকান্তিক প্রার্থনা হয়ে যায়। দেহ, মন ও আত্মার ওপরে ধ্যানের উল্লেখযোগ্য প্রভাবকে মেডিক্যাল রিসার্চ প্রমাণ করেছে।
আমেরিকার বিশিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি গবেষণায় দেখেছে, প্রার্থনার কারণে হৃদ্রোগ ও ক্যান্সারে মৃত্যুসংখ্যা চল্লিশ শতাংশ কমে, সার্জারীর পরে হৃদ্রোগীর বাঁচার সম্ভাবনা চোদ্দগুণ বাড়ে, বয়স্কদের স্ট্রোক হবার সম্ভাবনা অর্ধেক হয় এবং হাসপাতালে ভর্তি থাকার সময় তিন সপ্তাহ পর্যন্ত কমে। ইন্টারনেটে প্রার্থনার সদারাত্মক প্রভাবকে প্রতিপাদন করার জন্য বহু তথ্য আছে।