KAILASA Library/জীবনমুক্তি/নিত্যযোগ - দেহ, মন ও তাদের ছাড়িয়েSign in
জীবনমুক্তি

নিত্যযোগ - দেহ, মন ও তাদের ছাড়িয়ে

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল প্রতিটি মুহূর্তে যোগে থাকা

যোগ কেবল শারীরিক স্বাস্থ্য-সবলতার জন্য নয়। দেহ, মন ও আত্মাকে একত্র করার অর্থ বোঝার জন্য শরীরকে তৈরি করাও যোগ। এই একত্র করার জন্য পতঞ্জলির শারীরিক ভাষাতে পরিকল্পিত প্রক্রিয়া হল নিত্যযোগ। ধ্যান প্রক্রিয়াগুলির মধ্যে নিত্যধ্যান সম্পর্কে আমরা যা বলেছি, একইভাবে নিত্যযোগ হল জেট-প্রজন্মের (jet-age) যোগ।

যোগ কি?

প্রাচীন যোগবিজ্ঞানের পিতা পতঞ্জলি প্রদত্ত 'পতঞ্জলি যোগসূত্র' যোগশাস্ত্রের বনিয়াদ। তিনি তাঁর যোগসূত্রের শুরুতেই বলেন :

যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ

তিনি বলেন, 'যোগ হল মনের নিবৃত্তি।'
বোঝ, তার মানে এই নয় যে যোগ মনের
নিবৃত্তির সাথে শেষ হয়ে যায়, বরঞ্চ যোগ
সেখানে শুরু হয় যেখানে মন সমাপ্ত হয়।

প্রকৃতপক্ষে যোগ কখনও সমাপ্ত হয়
না, তা কেবল শুরু হতে পারে। এটা এক
অবিশ্রাম ঘটনা ঘটা।

যোগ কিভাবে এক অবিশ্রাম ঘটনা, তা
বোঝার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ
সত্যকে বুঝতে হবে যে যা কিছু ঘটছে তা
মঙ্গলময়।

একদম পরিষ্কার করে বোঝ, প্রতিটি অভিজ্ঞতা তোমার চেতনাকে উন্নীত করে এবং তোমাকে আরও পরিণত করে। এমনকি নিজের ধনসম্পত্তি হারালেও তুমি কিছু পরিপক্বতা অর্জন কর। স্বাস্থ্যহানি ঘটা তোমাকে কিছু বোধগম্যতা প্রদান করে। যখন তুমি এই সত্যকে আত্মভূত করতে সমর্থ হও, তুমি হঠাৎ জীবনকে প্রতিটি মুহূর্তে ঘটা এক সুন্দর ঘটনা হিসাবে দ্যাখ।

একটা ছোট গল্প :

মহাসাগরে একবার একটা জাহাজ চলছিল। হঠাৎ জাহাজের ক্যাপ্টেন সামনে উজ্জ্বল আলো দেখল এবং জাহাজের সবাইকে সতর্ক করে জাহাজের মুখ ঘোরাতে চাইল। সে তাড়াতাড়ি সেই আলোর দিকে ঘোষণা করল, ‘দয়া করে পনের ডিগ্রী উত্তরে জাহাজ ঘোরাও, নয়ত ধাক্কা লাগতে পারে।’

একটা আওয়াজ ফিরে বলল, ‘আমরা
পরামর্শ দিচ্ছি যে ধাক্কা এড়াবার জন্য
জাহাজের গতিকে পনের ডিগ্রী দক্ষিণে
ঘোড়াও’

এখন জাহাজের ক্যাপ্টেন রেগে গেল এবং গর্বভরে ও ভয় দেখিয়ে বলল, ‘এটা দেশের সবচেয়ে বড় জাহাজ। আমাদের সাথে তিনটে ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ, সুরক্ষার জিনিষপত্র ও আরও সাহায্যকারী জাহাজ আছে। আমি আদেশ দিচ্ছি তুমি তোমার গতি পনের ডিগ্রী উত্তরে ঘোড়াও নতুবা এই জাহাজের সুরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।'

কণ্ঠস্বর সোজাসুজি উত্তর দিল, 'এটা একটা লাইটহাউস!'

বোঝ, অস্তিত্ব অনবরত ঘটে চলেছে
এবং সেই অস্তিত্ব তোমাকে গাইড করছে যাতে
তোমার সাথে যা কিছু ঘটছে তা সম্ভাব্য
সবচেয়ে ভাল করে ঘটে। তার সাথে একদম
সুর বেঁধে নাও - সেটা ই সর্বোত্তম পথ! যোগ
হল সেই সুর বাঁধার পথ, টিউন করার পথ,
যেভাবে একটা রেডিওকে উচ্চতর কম্পাঙ্কে
টিউন করা হয়।

বেশীর ভাগ মানুষে ভাবে যোগ হল শারীরিক অঙ্গভঙ্গি - কিভাবে শরীরকে বেঁকানো যায় ও তাকে চালনা করা যায়।

একদিন আমি এই রসিকতা শুনলাম :

একটা গুহার ছাদে একদল বাদুর
ঝুলছিল। তারা দেখল একা একটা বাদুর গুহার
মাটিতে সোজা দাঁড়িয়ে আছে।

বাদুরগুলি অবাক হল এবং জিজ্ঞাসা করল, 'তুমি ওখানে কি করছ?'

বাদুরটি জোরে উত্তর দিল, 'যোগ!'

লোকেরা মনে করে যোগ হল শরীরকে
মোচড়ানো এবং শারীরিক সুস্বাস্থ্যের জন্য
অথবা অন্য কোন লক্ষ্যের জন্য কাজ করা।
দয়া করে বোঝ, যোগ কোন লক্ষ্য নয়, এটা
একটা ক্রমাগত ঘটা ঘটনা।

'যোগ' শব্দের আক্ষরিক অর্থ হল 'সংযুক্ত করা'।

বাস্তবতা ও স্বপ্নের মধ্যে ব্যবধান

কমানো

আমাদের ভিতরে দুটি জীবন আছে।
প্রথমটা হল, আমরা যে স্বপ্নের জীবন বাঁচতে
চাই। অন্যটা হল, বাস্তবতার জীবন, যে জীবন
আমরা এখন যাপন করছি। এই দুটি জীবনের
মিলনকে আমরা বলি 'যোগ'।

এখন তাহলে এই দুটি জীবনকে,
তোমার স্বপ্ন ও বাস্তব জীবনকে, কিভাবে
সংযুক্ত করা যায়?

বাস্তবতা ও স্বপ্নের মধ্যে ব্যবধান

তুমি দুটিকে সংযুক্ত করতে পার হয়
স্বপ্ন ও কল্পনাগুলির গভীরতা কম করে অথবা
তোমার শক্তির প্রকাশকে বৃদ্ধি করে, যাতে

বাস্তবতা ও স্বপ্ন পরস্পরের কাছাকাছি আসতে পারে।

যদি তুমি কল্পনার গভীরতা কম কর, স্বপ্নের তল ও বাস্তবতার তল কাছাকাছি আসবে। অন্যদিকে যদি তুমি বাস্তবতার মাধ্যমে প্রকাশিত শক্তিকে বর্ধিত কর, বাস্তব তল স্বপ্ন তলের কাছাকাছি আসবে। এই দুটি তলের মিলিত হওয়া ও এক হওয়াকে আমি বলি যোগ।

অতিকল্পনাগুলির (ফ্যান্টাসি) গভীরতা
কমানো অথবা বাস্তবে প্রকাশিত শক্তিকে
বাড়ানোর জন্য অবিশ্রাম কিছু করা হল যোগ।

একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন স্বপ্ন ও
বাস্তবতার দুটি তল মিলিত হয়, তখন এক
আধ্যাত্মিক বিস্ফোরণ ঘটে অথবা আমরা বলতে
পারি ‘যোগ’ ঘটে। কিন্তু তা সেখানেই শেষ হয়
না, যোগ সেখানে কেবল আরম্ভ হয়!

সাধারণত যোগ বলতে বোঝা হয় কিছু অঙ্গভঙ্গিকে আয়ত্ত করা বা এক বিশেষ অবস্থা প্রাপ্ত করা। যোগ অঙ্গবিন্যাস আয়ত্ত করা নয়, আবার কোন বিশেষ অবস্থা প্রাপ্ত করাও নয়। সেটা হল তোমার চারপাশে ও ভিতরে ঘটনাগুলিতে জাগ্রত হওয়া।

যে ব্যক্তি ‘বাস্তব জগৎ’-কে তার স্বপ্নের
স্তরে নিয়ে যাবার চেষ্টা করে, তাকে বলে
জড়বাদী বা দেহত্মবাদী। সে জীবনে যা স্বপ্ন
দেখে তাকে অর্জন করার চেষ্টা করে। কিন্তু
সমস্যা হল, তার স্বপ্ন স্থিত নয়। যখন তুমি
স্বপ্নের দিকে কার্য কর, লক্ষ্য অবিশ্রাম
পরিবর্তিত হতে থাকে। তোমার ধারণাগুলি
অবিশ্রাম পরিবর্তিত হতে থাকে, তাই লক্ষ্য
অবিশ্রাম চলমান হয়!

যে ব্যক্তি তার অতি কল্পনার
গভীরতাকে কম ক’রে স্বপ্ন-তলকে বাস্তব-
তলের নিকটে নিয়ে আসার চেষ্টা করে, সে
যেন এক ত্যাগী যে নিজের বাসনাগুলিকে দমন
করে সত্যকে অনুধাবন করার চেষ্টা করে।

কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য হল এই যে, দমন করে সত্যের দিকে যাওয়া যায় না, আবার প্রকাশিত করেও সত্যকে পাওয়া যায় না। দমন করা বা ত্যাগ করা, আবার শক্তিকে প্রকাশ করা ও স্বপ্নকে অনুসরণ করাতে কাজ হয় না। এটা একটা অতি সূক্ষ্ম লীলা। আমি এটা বলতে পারি যে এখানে বুদ্ধের মধ্যপন্থা র শিক্ষা আমাদের সাহায্যে আসে।

মধ্যপন্থাকে বলা যায় জাগরণের
সুগন্ধসার অথবা যোগের সারমর্ম। তুমি
আবেগগুলির চরমসীমা দ্বারা বিদীর্ণ হও না,
তুমি সহজেই তাদের প্রত্যক্ষ কর এবং মধ্যপথ
অনুসরণ কর।

সত্তা-অবস্থা

যোগ হল সত্তা-অবস্থা। যখন মন
বিদ্যমান থেকে না, তুমি যোগের অবস্থায়
অবস্থান কর। সেটা ‘মন-নেই’ অবস্থা, পরম
চৈতন্য বা জীবনমুক্তির অবস্থা।

যখন ‘মন-নেই’ এবং শুদ্ধ চৈতন্যের অবস্থা অভিজ্ঞতা করা হয়, তুমি জীব, জগৎ ও ঈশ্বর সম্পর্কিত বোধগম্যতা ও উপলব্ধির এক সম্পূর্ণ মনস্তাত্বিক বিপ্লবের মধ্য দিয়ে যাও। তুমি উপলব্ধি কর যে এই তিনটি জিনিষ পৃথক নয়, প্রকৃতপক্ষে তারা এক। জগৎ ও ঈশ্বর উভয়ই তুমি নিজের (জীব) ভিতরেই অভিজ্ঞতা কর।

যোগ হল এক উপলব্ধি যে তুমি আধ্যাত্মিক অভিজ্ঞতা পাবার জন্য কোন মনুষ্য সত্তা নও, কিন্তু তুমি মনুষ্য-অভিজ্ঞতা প্রাপ্তকারী এক আধ্যাত্মিক সত্তা।

পতঞ্জলি - যোগের প্রতিষ্ঠাতা

পতঞ্জলি হলেন যোগ প্রণালীর প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন প্রথম মাস্টার যিনি জীবনমুক্তি অভিজ্ঞতা করার জন্য এক স্বচ্ছ, বিজ্ঞানসম্মত, যুক্তিগত প্রণালী সৃষ্টি করেন।

পতঞ্জলির আগে পর্যন্ত জীবনমুক্তি ছিল
যেন এক লটারী জেতা বা ভাগ্যের শিকে
ছেঁড়ার মত - তোমার অভিজ্ঞতা হতে পারে বা
নাও হতে পারে! সেটা ছিল অনেকটা জুয়া
খেলার মত, তুমি খেলেছ কিন্তু জেতার কোন
নিশ্চয়তা নেই।

পতঞ্জলি ছিলেন প্রথম মাস্টার অথবা আমি বলতে পারি 'আধ্যাত্মিক সুদক্ষ-নাবিক', যিনি এক মানচিত্র তৈরি করেন এবং জীবনমুক্তির জন্য সম্পূর্ণ দিক্ নির্দেশিকা প্রদান করেন। তিনি পরিষ্কার ভাবে চলার পথ দেখান, জীবনমুক্তির অভিজ্ঞতা পাবার জন্য ধাপে ধাপে পদ্ধতির সৃষ্টি করেন। ঠিক যেভাবে বিজ্ঞানীরা বহির্জগতে ঘটনাগুলির বোধগম্যতা পুনর্গঠন করার জন্য সূত্র (ফর্মুলা) সৃষ্টি করেন, পতঞ্জলিও সেভাবে অন্তর্জগতের বোধগম্যতা বা জীবনমুক্তি উপলব্ধির পুনর্গঠনের জন্য এক সুন্দর ফর্মূলা, এক সুন্দর প্রয়োগবিদ্যা সৃষ্টি করেন।

রঘুপতি যোগী - যোগীবর

আমার বিরাট ভাগ্য যে আমি যোগের এক জীবন্ত মাস্টারের কাছে ছিলাম। তাঁর নাম যোগীরাজ যোগানন্দ পুরী। তিনি রঘুপতি যোগী নামেও সুপরিচিত ছিলেন। তিনি পতঞ্জলি দ্বারা আবিষ্কৃত সম্পূর্ণ যোগবিজ্ঞানকে আয়ত্ত করেছিলেন।

তিনি যোগের সমস্ত অভিমুখগুলি আয়ত্ত করেছিলেন - শরীরকে বক্র করে বিভিন্ন আসন বা হঠযোগের শারীরিক অভিমুখ, প্রাণ বা জীবনীশক্তি নিয়ে কার্য করা, মনকে নিয়ে কার্য করা, প্রত্যক্ষীকরণের ওপরে কার্য করা, আবেগ ও যোগের সমস্ত মাত্রার সাথে কার্য করা। যোগের মূল সত্যগুলি সম্পর্কে তাঁর এক গভীর অন্তর্দৃষ্টি ছিল।

দয়া করে বোঝ, পতঞ্জলির যোগসূত্রে
কেবল বাচনিক ভাষা লিপিবদ্ধ করা হয়েছে।
কিন্তু যে শারীরিক-ভাষা তিনি প্রকাশ করতে
চেয়েছিলেন, তা লিপিবদ্ধ করা যায় নি। যে
উদ্দেশ্যে তিনি বলেছিলেন ও শিক্ষা প্রদান
করেছিলেন তা নথিভুক্ত করা হয় নি।

কেবল যিনি পতঞ্জলির চেতনা
অভিজ্ঞতা করেছেন, তিনি পতঞ্জলিকে জীবন্ত
করে দিতে পারেন। আমার বিরাট ভাগ্য যে
আমি এমন এক মাস্টারের সাথে ছিলাম যিনি
পতঞ্জলির চেতনা বা অন্তর্দেশ অভিজ্ঞতা
করেছিলেন।

রঘুপতি যোগীর চমকপ্রদ শক্তি ও
অকল্পনীয় শারীরিক ক্ষমতা ছিল এবং সেগুলি
তিনি অনায়াসে প্রকাশ করতেন। তিনি একটি
তার বুকে একটা লোহার রশি বাঁধতেন এবং
পূর্ণরূপে শ্বাস ছাড়তেন, তারপর তিনি শ্বাস

ভিতরে নিতেন এবং লোহার দড়ি খণ্ড খণ্ড হয়ে ছিঁড়ে যেত।

সাধারণত এক যুক্তিবাদী মন স্বীকার বা গ্রহণ করতে পারে না যে এগুলি সম্ভব, কিন্তু এই মহান যোগী সমস্ত কিছু সম্ভব করেছিলেন। তার আশেপাশে থাকার আমার সৌভাগ্য হয়েছিল এবং তাঁর দেহকে শূন্যে উত্থিত করতে দেখেছিলাম - একবার নয়, কমপক্ষে বিশ বার। তিনি গভীরভাবে শ্বাস নিতেন এবং শ্বাস ধরে রাখতেন। যেই মুহূর্তে তা করতেন, শরীর এক ফোলানো বেলুনের মত মাটি থেকে উঠে পড়ত!

তিন থেকে তের বছর বয়স পর্যন্ত তাঁর পদতলে থাকার এবং তাঁর পরিচালনা ও যত্নের মধ্যে থাকার ভাগ্য আমার হয়েছিল। রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত, কমপক্ষে চার থেকে পাঁচ ঘণ্টা, তিনি আমাকে সমস্ত রকম প্রথাগত যৌগিক প্রক্রিয়াগুলি যেমন আসন, নেতি, ধৌতি করাতেন। অস্ত্রগুলি ও ভিতরের সিস্টেমগুলিকে পরিষ্কার করার জন্য আমাকে একটা লম্বা কাপড় গিলতে হত!

শরীরকে কেবল সঙ্কল্প সহকারে চালনা কর এবং ফল পাও!

কোন কোন দিন রঘুপতি যোগী আমাকে স্থির হয়ে বসতে বলতেন এবং শান্ত হয়ে স্থিরতা, নীরবতা ও প্রশান্তির ধ্যান করতে বলতেন। তারপর দশ মিনিট পর তিনি হঠাৎ আমাকে দাঁড়িয়ে পড়তে বলতেন এবং মন্দিরের চারদিকে যত জোরে পারা যায় দৌড়ে আসতে বলতেন!

তিনি আমাকে বিভিন্ন ভাবে বাঁকা হতে বলতেন। মন্দিরে যেখানে তিনি আমাকে যোগের শিক্ষা দিতেন সেখানে কুড়ি থেকে ত্রিশটা স্তম্ভ ছিল। তিনি আমাকে প্রতিটি স্তম্ভে চড়তে ও সেখান থেকে নেমে আসতে বলতেন। আবার কখনও সেটা করার জন্য আমাকে শুধুমাত্র একটা হাত ব্যবহার করতে হত!

আমি তাঁকে জিজ্ঞাসা করতাম তিনি আমাকে এইসব স্তম্ভে কেন চড়তে বলছেন, কারণ আমি কোন বই বা কোন সূত্র খুঁজে পাই নি যেখানে বলা হয়েছে যে স্তম্ভ অর্থাৎ পিলারে চড়া যোগেরই একটা অংশ!

তিনি একটা সুন্দর কথা বলেছিলেন,
‘যে উদ্দেশ্যে তুমি তোমার শরীরকে বাঁকা কর
বা শরীরকে চালনা কর, সেই স্মৃতি ও ধারণা
তোমার দেহ ও মনে পূর্ণরূপে স্থাপিত হবে বা
পুরোপুরি রেকর্ড করা হয়ে যাবে।’

সেটা এক খুবই বিস্ময়কর প্রতিভাস
ছিল! তিনি বলেন, ‘তোমার শরীরকে নাড়াও,
শরীরকে বাঁকাও অথবা তোমার শরীরকে কোন
একটা সঙ্কল্প সহকারে সক্রিয় কর এবং সেই
সঙ্কল্প, সেই উদ্দেশ্য তোমার শরীরে রেকর্ড
করা হয়ে যাবে, সেই সংস্কার তোমার শরীর
থেকে প্রকাশিত হতে শুরু করবে।’

বোঝ, তিনি বোঝাচ্ছেন যে তুমি কিভাবে বাঁকা কর, কিসের ওপরে দাঁড়াও অথবা কি পদ্ধতিতে আসনগুলি কর, এই সকল জিনিষগুলি অত গুরুত্বপূর্ণ নয়। সঙ্কল্প হল গুরুত্বপূর্ণ। যদি তোমার স্বাস্থ্য লাভ করার অভিপ্রায় থাকে এবং দেহকে সেই সঙ্কল্প সহকারে নাড়াও, তোমার সুস্বাস্থ্য সহজেই ঘটবে!

আজ, বিশেষ করে পাশ্চাত্যে, রোগ ও
আসনগুলির মধ্যে খুব বেশী রকম সংযুক্তি
হয়েছে - এই রোগের জন্য এই আসন করতে

হবে, সেই সমস্যার জন্য এই প্রণালী করতে হবে।

একটা ছোট গল্প :

একটি অল্পবয়স্ক মহিলার আঙ্গুলের নখ কামড়াবার অভ্যাস ছিল। তা নিয়ে সে বিব্রত হয়ে পড়ছিল এবং তার বন্ধুকে সাহায্যের জন্য অনুরোধ করল। তার বান্ধবী সমাধানের জন্য তাকে যোগ ক্লাসে যেতে বলল।

মহিলাটি যোগ শুরু করল এবং শীঘ্র
তার আঙ্গুলের নখ স্বাভাবিকভাবে বাড়তে
লাগল।

তার বন্ধু খুব খুশী হল ও বলল, ‘দ্যাখ,
আমি বললাম যে যোগ তোমার নখ কামড়াবার
সমস্যার সমাধান করবে!’

মহিলাটি ধীরে বলল, ‘বস্তুত তা নয়।
তার বদলে আমি এখন আমার পায়ের নোখ
কামড়াতে পারছি।’

বোঝ, আসন করে রোগ সারানো যোগের লক্ষ্য নয়! যখন কোন রোগ সম্বন্ধে চিন্তা কর এবং মনে সেই চিন্তা নিয়ে যোগ কর, তখন তুমি প্রকৃতপক্ষে তোমার সিস্টেমের ভিতরে সেই রোগের চিন্তার ছাপ ঠেলে দিচ্ছ!

রঘুপতি যোগী বলেন, কোন সঙ্কল্প সহ কোন উদ্দেশ্যে তুমি যদি যে কোন আসন অভ্যাস কর বা শারীরিক চালন অভ্যাস কর, তোমার শরীরে সেই প্রভাব সৃষ্টি করবে। তিনি বলেন যে এটা সাধারণভাবে বসে থাকলেও সম্ভব হয়। যদি তুমি ভীষণভাবে বিশ্বাস কর যে বসে থাকলে তোমার স্বাস্থ্য ভাল হবে এবং তুমি কেবল সুস্বাস্থ্যের জন্য বসে থাক, একদম দেখবে যে তোমার সুস্বাস্থ্য ঘটছে।

বোঝ, তোমার শরীর সৃষ্টি হয়েছে
তোমার স্মৃতি দ্বারা। তোমার মন, যাকে তুমি
‘তুমি’ বলে মনে কর, সেই মনই তোমার শরীর
নির্মাণের মৌলিক টুকরাগুলিকে বানায়।

যে করেই হোক, নির্দিষ্ট কিছু একটা তোমার মধ্যে ঘটবে – এই বিশ্বাস নিয়ে তোমার শরীরকে চালনা করতে শুরু করলে সেটা তোমার মধ্যে সহজেই প্রকাশিত হতে আরম্ভ করবে। প্রতিটি স্মৃতি তোমার পেশীতে রেকর্ড করা আছে। তাই যখন তোমার স্মৃতি পরিবর্তন কর, তুমি তোমার সিস্টেমও পরিবর্তন করতে পার। তুমি যে স্মৃতি সৃষ্টি কর, তোমার সিস্টেম তাতে সাড়া দিতে পারে ও দেবে।

এইভাবে নিত্যযোগের মাধ্যমে দেহমনের রূপান্তর ঘটে। প্রথমে অন্তৰ্দেশকে বিশোboxন করা হয় যাতে মন ঐকতানে চলে আসে। তারপর শরীর অনুসরণ করে যেহেতু শারীর চালনা সঙ্কল্প সহকারে করা হয়। সঙ্কল্প পেশী-স্মৃতিতে ও কোষের বুদ্ধিমতাতে প্রবিষ্ট হয়।

বৈজ্ঞানিক প্রমাণ

‘আমরা হলাম আমাদের উপলব্ধিগুলি। আমাদের উপলব্ধিগুলি যেমন, সেইপ্রকার আমাদের কার্যসকল হবে। আমাদের কার্যসকল যেমন, আমাদের ভবিতব্যও সেই প্রকার হবে।’ এটা উপনিষদ থেকে উদ্ধৃত করা হয় নি, কিন্তু এটা কোষসংক্রান্ত জীববিজ্ঞানী ডঃ ব্রুস্ লিপটনের এক সাম্প্রতিক বই ‘বিশ্বাসের জীবতত্ত্ব’ (Biology of Belief) থেকে নেওয়া। কোষগুলি কিভাবে আচরণ করে, বইটিতে তিনি এই নিয়ে এক নতুন মতবাদ পেশ করেছেন। আমাদের সবাইকে শেখানো হয়েছে যে আমাদের জিনগুলির নক্সা অনুযায়ী আমরা

আচরণ করি। ডঃ লিপটন তার গবেষণার পরে
একদম উল্টো বলেন - আমাদের আচরণ
অনুযায়ী আমাদের জিনগুলি তৈরি হয়।

সঙ্কল্প ও প্রত্যক্ষীকরণের সামর্থ্যের বহু ঘটনা নথীভুক্ত আছে যেখানে সঙ্কল্প প্রকৃতপক্ষে বাস্তব হয়ে গেছে! উদাহরণস্বরূপ, লোকেরা নিজেদের ক্যান্সারের মত মারাত্মক রোগ নিরাময় করেছে অথবা নিজের সীমারেখাকে জোর করে বাড়িয়ে ও নিজের ভাবামত ক্ষমতাকে অতিক্রম করে শারীরিক অপূর্ণতা অতিক্রম করেছে। সঙ্কল্পের ক্ষমতার মাধ্যমে এই জিনিষগুলি ঘটে এবং তা কোষসংক্রান্ত মৌলিক স্মৃতিকে রূপান্তরিত করে।

এই প্রাচীন সত্য এখন আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারগুলি দ্বারা প্রমাণিত হয়েছে। দেখা গেছে, যা কিছু আমরা গভীরভাবে ও অনবরত চিন্তা করি, আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিষয়ে সেগুলির গভীর প্রভাব আছে।

জীবনমুক্তির এক ঝলক পাওয়া কোন বড় ব্যাপার নয়; যে কেউ তা পেতে পারে। কিন্তু সেই উচ্চ শক্তিস্থলে ও উচ্চ চেতনায় বিদ্যমান থাকা এবং জীবনমুক্তির বিরাট শক্তিকে প্রকাশিত ও বিকিরণ করার জন্য দেহ ও মনের প্রস্তুতি প্রয়োজন।

রঘুপতি যোগীর কাছ থেকে যে প্রশিক্ষণ আমি পাই তা জীবনমুক্তির প্রচণ্ড শক্তিকে ধরে রাখার জন্য আমার স্নায়ুতন্ত্র সহ দেহকে প্রস্তুত করেছিল। এক জীবনমুক্ত দেহ প্রচণ্ড শক্তি ধরে রাখে। আমি একটা উপমা দিতে পারি, যেন চারটে হাতিকে একটা ছোট্ট কুটিরে ধরে রাখার চেষ্টা করা! এটা একটা পারমাণবিক চুল্লীর মত। এমনকি আমার দেহের স্বাভাবিক তাপমাত্রা অন্য স্বাভাবিক মানুষের থেকে এক-দুই ডিগ্রী বেশী।

জীবনমুক্তির চূড়ান্ত শক্তিকে ধারণ
করার জন্য যোগ এইভাবে আমার শরীরকে
প্রস্তুত করেছিল।

জীবনমুক্তির শক্তিকে ধরে রাখার জন্য শরীরকে তৈরি করা

তের বছর বয়স পর্যন্ত রঘুপতি যোগী আমার দেহ ও মনকে জীবনমুক্তির অভিজ্ঞতা পাবার জন্য ও তাতে বিদ্যমান থাকার জন্য প্রস্তুত করেছিলেন। অভিজ্ঞতায় প্রবেশ করা, মন-নেই অবস্থার এক ঝলক পাওয়া, সাতোরির অভিজ্ঞতা লাভ করা এবং আনুক্লাচিং প্রকৃতপক্ষে কঠিন নয়। কিন্তু সেই অভিজ্ঞতায় বিদ্যমান থাকা এবং আরও গুরুত্বপূর্ণভাবে, সেই শক্তিকে তোমার শরীরের মাধ্যমে প্রকাশ করার জন্য তোমার দেহ-মনকে প্রস্তুত করতে হবে।

নিত্যযোগের উদ্দেশ্য

বিশ্বকে আমার অর্পণ এই নিত্যযোগ।
এটা এক বিজ্ঞান, একটা সূত্র যা অন্যদের
জীবনমুক্তির সেই অভিজ্ঞতা দেবে যা আমার
মধ্যে ঘটেছে।

নিত্যযোগ যোগের এক উপস্থাপনা যেভাবে পতঞ্জলি প্রকাশ করেছিলেন। এটা পতঞ্জলির শারীরিক ভাষা বা জৈবশক্তি এবং অন্তর্দেশ অনুযায়ী যোগকে প্রকাশিত করছে। নিত্যযোগের উদ্দেশ্য সরল, তা হল পরমানন্দকে অভিজ্ঞতা ও প্রকাশ করা। নিত্যযোগের সাথে পরমানন্দকে নিজের অন্তর্দেশে অভিজ্ঞতা করার সামর্থ্য বহুগুণ বেড়ে যাবে। তোমার শরীরে পরমানন্দকে বিকিরণ করার সামর্থ্য ঘটা শুরু হবে।

এখন পর্যন্ত তোমার সিস্টেম হয়ত
সেই জীবনমুক্ত স্থানে বিদ্যমান থাকার জন্য
এবং সেই শক্তি অবিশ্রাম বিকিরণ করার জন্য
প্রস্তুত নয়। অন্তরের আনন্দ, নিত্যানন্দকে
অভিজ্ঞতা ও বিকিরণ করা এবং সেখানে
বিদ্যমান থাকার জন্য নিত্যযোগ তোমার
শরীরকে তৈরি করে।

তোমার মন পরমানন্দ অথবা আনন্দউত্তেজনায় থাকার জন্য সক্ষম নয়। তোমার সিস্টেম উচ্চ উত্তেজনা ও প্রগাঢ় শক্তিতে থাকার জন্য সক্ষম নয়। তোমার সিস্টেম প্রশিক্ষিত নয়, সমর্থও নয়। নিত্যযোগের মাধ্যমে আমি অন্বেষণকারীদের কেবল পরমানন্দ অভিজ্ঞতা করার জন্য প্রশিক্ষণ দিচ্ছি তা নয়, কিন্তু সেই অভিজ্ঞতাকে তাদের মধ্যে স্থায়ী করতে ও জীবনে সেই অভিজ্ঞতাকে অবিশ্রাম বিকিরণ করতেও প্রশিক্ষণ দিচ্ছি।

নিত্যযোগের উদ্দেশ্য হল মানুষকে আন্‌ক্ল্যাচ্ করতে ও নিত্য আনন্দ অভিজ্ঞতা করতে সাহায্য করা। মানুষেরা হয়ত শারীরিক নিরাময়কে এক উপজাত বা পার্শ্ব-প্রতিক্রিয়া হিসাবেও দেখতে পারে। কিন্তু স্পষ্ট করে বোঝ যে যোগ শারীরিক সুস্বাস্থ্য ছাড়িয়ে আরও অনেক কিছু। শারীরিক স্বাস্থ্য যোগের কেবল একটা উপকার। আবেগসংক্রান্ত উপকারগুলিও অসাধারণ কিন্তু সেগুলিও অনেকটা উপজাতেরই (বাই-প্রোডাক্ট) মত!

একইভাবে ধ্যান কেবল মানসিক সুস্থতার জন্য নয়। মানসিক সুস্থতা ধ্যানের মধ্য দিয়ে ঘটা এক পার্শ্ব-প্রতিক্রিয়া মাত্র। তাই আমরা যোগ ও ধ্যানকে কেবল শারীরিক ও মানসিক স্বাস্থ্য লাভের প্রক্রিয়াতে নামিয়ে আনতে চাই না। এটা আরও গভীরতর উদ্দেশ্যের জন্য - চিরন্তন আনন্দ, নিত্যানন্দের এক সম্পূর্ণ ভিন্ন স্থান অভিজ্ঞতা করার জন্য।

এই নতুন সিস্টেমে নিত্যযোগের মাধ্যমে আমরা সত্যকে নিয়ে আসছি! এই সিস্টেমকে আমি প্রাচীনতম সিস্টেমও বলতে পারি। হয়ত এটাকে নতুন সিস্টেম বলা ঠিক নয়, এটা প্রাচীনতম সিস্টেম! যেভাবে পতঞ্জলি এই বিজ্ঞানকে, এই অভিজ্ঞতাকে প্রকাশিত করেছেন, আমরাও নিত্যযোগের মাধ্যমে একই জিনিষকে জীবনপ্রদান করছি।

নিত্যযোগের লক্ষ্য হল তোমার সমগ্র
জীবনকে, সমস্ত কার্যকলাপকে এবং প্রতিটি
বিচলনকে যোগে রূপান্তরিত করে দেওয়া,
পরমানন্দে রূপান্তরিত করে দেওয়া।

আজ নিত্যযোগ বিশ্ব জুড়ে পরিচালিত করা হয়। আসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদি সমস্ত উপাদানগুলি সমেত পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের আটটি অঙ্গকে একসাথে নিয়ে এসে, নিত্যযোগের প্রতিটি পর্ব দেহ-মন-আত্মার মিলনকে গভীরতর করে।

নিত্যযোগ তোমার জীবনে আরও বেশী
গতিবিধি সংযোজিত করা সম্পর্কে নয়।
নিত্যযোগ তোমার গতিবিধিতে আরও জীবন
সংযোজিত করে।

যদি তুমি বর্তমানে উপস্থিত থাক, যদি তুমি সজাগ হও এবং যে কোন কিছু করার সময় তুমি যদি পূর্ণরূপে সেই মুহূর্তে বিদ্যমান থাক, তাহলে সেটা হল যোগ - নিত্যযোগ।