নিত্যধ্যান - লাইফ ব্লিস্ মেডিটেশন
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
জীবনমুক্ত জীবনযাপনের জন্য নিত্যধ্যন হল দৈনন্দিন ধ্যান
নিত্যধ্যান - লাইফ ব্লিস্ মেডিটেশন
শ্রেষ্ঠতম প্রক্রিয়া
কিছু ধ্যান সময় ও ব্যক্তি নির্দিষ্ট এবং
কিছু ধ্যান হল সর্বজনীন। নিত্যধ্যান হল
আজকালকার অন্বেষণকারীদের জন্য। এটা হল
সাইবার-এজ্ (Cyber age) ধ্যান।
নিত্যধ্যানের জন্ম
প্রথমে আমি তোমাদের বলি যে কিভাবে এই নিত্যধ্যান প্রক্রিয়া ঘটে, এগার বছর বয়স পর্যন্ত আমি বহু ধ্যান প্রক্রিয়া নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। বার বছর বয়সে আমার গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়। বার থেকে একুশ বছর বয়স পর্যন্ত আমি সচেতনভাবে বিভিন্ন প্রক্রিয়ার উপকারগুলিকে খুঁটিয়ে দেখি ও বিশ্লেষণ করি। আমার জীবনমুক্তির পর তিন বছর ধরে, আমি একটা পরিপূর্ণ প্রযুক্তি সৃষ্টি করার জন্য কার্য করি যাতে অন্যদের জীবনমুক্তির এই অভিজ্ঞতা প্রদান করা যায়। আজ পর্যন্ত অন্তৰ্দ্দেশের এই গবেষণার সুগন্ধসার নিত্যধ্যান প্রক্রিয়ায় সূত্রবদ্ধ করা হয়েছে।
নিত্যধ্যান এক সূত্র ও প্রক্রিয়া যা সম্পূর্ণ সত্তার ওপরে কার্য করে ও তাকে রূপান্তরিত করে এবং সেই সত্তাকে জীবনমুক্তির চূড়ান্ত অভিজ্ঞতার জন্য প্রস্তুত ক’রে রাখে। এই অদ্বিতীয় প্রক্রিয়ার প্রতিটি বিভাগ অন্য বিভাগগুলির পরিপূরক এবং তা ব্যক্তিগত চৈতন্যকে উন্নীত করতে সহায়তা করে। এটা প্রাত্যহিক ধ্যান চিরন্তন আনন্দের জন্য - নিত্য আনন্দ।
চক্র সজাগতা
এই প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের ‘চক্র’ বা সূক্ষ্ম শক্তিকেন্দ্রগুলি সম্পর্কে একটু বুঝতে হবে। সাতটি চক্রের ওপরে কার্য করা যেন শক্তির নতুন ধারা (চ্যানেল) জাগ্রত করা। এটা যেন টেলিভিশনের এক নতুন চ্যানেলকে টিউন করা।
মানুষ কেবল এই সাতটি চক্রের ওপরে ভিত্তি করে চিন্তা করতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে, কোন জিনিষের উপযোগিতা হবে কেবল বাসনা, কাম, স্পর্শ। অন্য কারো জন্য ভয় তাদের চালিত করে। বাসনার মত আবেগ দ্বারা চালিত হওয়ায় খারাপ কিছু নেই। কিন্তু
তোমাকে প্রেমের মত অন্য মাত্রাকে অভিজ্ঞতা
করতে হবে। তোমাকে বুঝতে হবে যে কেবল
অন্তরের শক্তি দ্বারা সক্রিয় থাকা সম্ভব।
চক্রগুলিকে জাগ্রত ক'রে তুমি এই আবেগগুলির ঊর্ধ্বে চলে যাবে এবং মানসিক গঠন থেকে মুক্ত হবে। তুমি এক স্বাধীন সত্তা হয়ে কার্য করা শুরু করবে। যদি তুমি এই মানসিক গঠন থেকে মুক্ত হও, কেবল তাহলে তুমি স্বাধীনতার মূল্য বুঝতে পারবে।
যখন তুমি একটি নির্দিষ্ট চক্র থেকে
মুক্ত হও, তুমি এক নতুন জগৎ অভিজ্ঞতা
করবে। যে পরিচয়ের ওপরে তোমার ব্যক্তিত্ব
দাঁড়িয়ে আছে অথবা যে ধারণার ওপরে তোমার
জীবন দাঁড়িয়ে আছে, তা একদম গলে যাবে।
তুমি এক নতুন শক্তি অভিজ্ঞতা করবে।
উদাহরণস্বরূপ, হঠাৎ তুমি যদি শেয়ার মার্কেটের ব্যবসায় ঢুকে পড়, তুমি টেলিভিশন, ম্যাগাজিন ও লোকেরা ইত্যাদিরদের কাছ থেকে শেয়ার মার্কেটের সর্বশেষ খবর নেবার জন্য আগ্রহী হতে শুরু কর। এক মাস পরে হঠাৎ তুমি অনুভব করতে শুরু কর যে সমস্ত পৃথিবী শেয়ার মার্কেট সম্পর্কে আরও সজাগ হয়ে যাচ্ছে। এখন তুমি শেয়ার মার্কেট সম্পর্কিত মানুষের দ্বারা আরও বেশী পরিবেষ্টিত অনুভব কর। তার মানে এই নয় যে পৃথিবী পরিবর্ত ন হয়েছে, আসলে তোমার দৃষ্টিকোণ পরিবর্তিত হয়েছে। যখন শক্তি কেন্দ্র স্থানান্তরিত কর, তুমি সেই প্রকার মানুষ তোমার চারপাশে একত্র করতে আরম্ভ কর।
শক্তিকেন্দ্র স্থানান্তরিত করলে যে
বিশ্বকে দ্যাখ সেটাকে বদলাতে পার। হিন্দু
পুরাণশাস্ত্রে বলা হয় সাতটি বিশ্ব আছে।
এটাকেই তারা নির্দেশ করে – সাতটি আবেগ
যা নির্ণয় করে তুমি কিভাবে বিশ্বকে দেখ।
নিত্যধ্যান - ধ্যানপ্রক্রিয়া
এটা পাঁচ ধাপের প্রক্রিয়া, প্রতিটি ধাপ সাত মিনিটের।
১) বিশৃঙ্খল শ্বাসপ্রশ্বাস
সময় : সাত মিনিট
বজ্রাসনে বসে পড় (হাঁটু ভাঁজ করে, পা নীচে গুটিয়ে, গোড়ালির ওপরে নিতম্ব)। সাধারণত আমাদের শরীরে সহস্রার চক্র থেকে মূলাধার চক্রে শক্তি প্রবাহিত হয়। বজ্রাসন সেই প্রবাহকে উল্টোদিকে করতে সহায়তা করে এবং এতে শক্তি ঊর্ধ্বদিকে চলে।

চোখ বন্ধ করে বসো, হাত নিতম্বের ওপরে এবং বিশৃঙ্খলভাবে শ্বাসপ্রশ্বাস নাও। গভীরভাবে ও বিশৃঙ্খলভাবে শ্বাস ভিতরে নাও ও বাইরে ছাড়, তাতে যেন কোন প্রকার ছন্দ না থাকে। কেবল শ্বাসের দিকে নজর দাও। তোমার সমস্ত সত্তা যেন শ্বাসপ্রশ্বাস হয়ে যায়।
এই প্রথম ধাপটি খুবই শারীরিক -
বজ্রাসনে বসে প্রগাঢ়ভাবে ও বিশৃঙ্খলভাবে
শ্বাস নেওয়া ও ছাড়া। দেখবে যদি তোমার
কোন হজমের সমস্যা থাকে, তা সম্পূর্ণরূপে
নিরাময় হবে। তোমার দেহ প্রস্তুত হবে।

যখন শরীরের নিবিড়তা উন্নীত হয়, তোমার এক সুন্দর পাচনতন্ত্র হবে। নিত্যধ্যানের এই প্রথম ধাপটি এক সুস্থ শরীর নির্মাণের জন্য।
একটা গুরুত্বপূর্ণ জিনিষ তোমাকে বুঝতে হবে যে শ্বাসপ্রশ্বাসের গুণমান তো মার মনের অবস্থার ওপরে নির্ভর করে পরিবর্তিত হয়। তোমার শ্বাসপ্রক্রিয়ার ওপরে তোমার আবেগগুলির প্রভাব থাকে। যখন তুমি উদ্বিগ্ন থাক, তোমার শ্বাস পরিবর্তন হয়। ক্রোধিত হলে তোমার শ্বাসের পরিবর্তন হয়। যখন তুমি কোন চাপে আছ, যদি তুমি একটা গভীর শ্বাস নাও, হঠাৎ তোমার নিজেকে হালকা ও স্বচ্ছন্দে মনে হবে এবং চাপ চলে যাবে।
শ্বাস ও মন পরস্পর সম্পর্কিত। একটাকে পরিবর্তন করলে স্বয়ংক্রিয়ভাবে অন্যটা বদলায়। আবেগ হয়ত আমাদের হাতে নেই, কিন্তু আমাদের শ্বাসপ্রশ্বাস আমাদের হাতে আছে। যদি আমরা আমাদের শ্বাসকে নিয়ন্ত্রণ করি অথবা আমাদের শ্বাসপ্রশ্বাসের প্যাটার্নে কিছু পরিবর্তন নিয়ে আসি, আমরা সরাসরি আমাদের আবেগ ও মনের অবস্থাকে প্রভাবিত করব।
এক স্থায়ী প্যাটার্নে শ্বাস নেবার দিকে আমাদের ঝোঁক থাকে। আমাদের অতীতের সংস্কারসকল, অতীতের স্মৃতিগুলি অচেতন অঞ্চলে তালাবদ্ধ আছে ও সেগুলি এক নির্দিষ্ট প্রকার শ্বাসের প্যাটার্ন সৃষ্টি করে। ফলে আমরা একই প্রকার আবেগ ও সংস্কার আকর্ষণ করি। আমরা এক দুষ্টচক্রে ফেঁসে যাই, যেখানে আমাদের সংস্কার শ্বাসের প্যাটার্ন সৃষ্টি করে এবং শ্বাসের প্যাটার্ন পালাক্রমে ভবিষ্যতে একই প্রকার সংস্কার ও ঘটনা আকর্ষিত করে। এই দুষ্টচক্রটাকে ভাঙ্গতে হবে।
নিত্যধ্যান বিশৃঙ্খল শ্বাসপ্রশ্বাস দ্বারা শুরু হয়। যেহেতু শ্বাসক্রিয়া বিশৃঙ্খল, তার কোন স্থায়ী প্যাটার্ন বা ছন্দ নেই। মনের যে প্যাটার্ন মনকে বিদ্যমান করে ও মনকে প্রকাশ করে, সেই প্যাটার্ন ভেঙ্গে যায়। চিন্তাগুলি যে প্যাটার্ন এত দিন ও এত বছর ধরে অনুসুর ণ করছিল, তা আর অনুসরণ করতে পারে না।
মাংসপেশী আমাদের অতীতের সমস্ত স্মৃতিগুলিকে জৈব-স্মৃতিতে শক্তি হিসাবে সঞ্চিত রাখে। গভীর বিশৃঙ্খল শ্বাসপ্রশ্বাস পেশীর চাপ (টেনশন) মুক্ত করতে শুরু করবে এবং পেশীতে ও বিভিন্ন অঙ্গে এই খোদিত স্মৃতির প্যাটার্নগুলি অপসারিত হবে। আমাদের পেশীগুলি সাধারণত চাপে থাকে। বিশৃঙ্খল শ্বাসপ্রশ্বাস পেশীগুলিকে শিথিল করবে এবং খোদিত স্মৃতিগুলিকে মুছে ফেলতে আরম্ভ করবে।
আমাদের ভিতরের প্রতিটি আবেগ এক নির্দিষ্ট শ্বাসপ্রশ্বাসের প্যাটার্ন সৃষ্টি করে। তুমি লক্ষ্য করে থাকবে যে শিশুরা গভীরভাবে ও আনন্দের সাথে শ্বাস গ্রহণ করে। কিন্তু তারা বড় হতে থাকলে সমাজ থেকে বেদনা, সুখ, অপরাধবোধ, বিশ্বাস ইত্যাদির ধারণা কুড়িয়ে নিয়ে সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। তখন তাদের শ্বাসের গুণমানের সম্পূর্ণ পরিবর্তন হয়। এই প্যাটার্ন যা অভ্যাসগতভাবে চাপা আবেগ দ্বারা তৈরি হয়েছে, তাকে ঝাঁকুনি দেবার জন্য, আমাদের বিশৃঙ্খলাকে প্রবেশ করাতে হবে। আরেকটা প্যাটার্ন প্রবেশ করানো কোন সমাধান নয়।
অতীতের সমস্ত ছাপগুলিকে উঠিয়ে আনার জন্য তোমাকে তোমার সিস্টেমে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে। তাই আমি এই ধ্যানে কোন ছন্দোবদ্ধ শ্বাসের প্যাটার্ন সুপারিশ করছি না। কেবল বিশৃঙ্খলভাবে শ্বাসপ্রশ্বাস নিতে থাক। অতীতের সমস্ত স্মৃতিগুলির সাথে তোমার আসক্তিকে এই বিশৃঙ্খল শ্বাসপ্রশ্বাস ধ্বংস করবে।
এটা যেন, শুকনো পাতা বিশিষ্ট কোন
একটা গাছকে ঝাঁকানো। সমস্ত শুকনো
পাতাগুলি পড়ে যাবে। একইভাবে বিশৃঙ্খল
শ্বাসপ্রশ্বাস যেন তোমার চাপা সিস্টেমকে
ঝাঁকুনি দেওয়া। অতীতের সমস্ত খোদিত
স্মৃতিগুলি বিমুক্ত হবে।
গভীর বিশৃঙ্খল শ্বাসপ্রশ্বাস শরীরে বহু পরিমাণে অক্সিজেন প্রবেশ করায় এবং কার্বনডাই-অক্সাইড নির্গত করে। এটা অধিক বায়ুচলন সৃষ্টি করে এবং ফলে তুমি আরও স্পন্দনশীল ও সতেজ অনুভব কর। রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবার জন্য স্বয়ংক্রিয়ভাবে কোষগুলিতে আরও বেশী জৈবশক্তি (bio-energy) তৈরি হয় এবং শরীরের সমস্ত দিকগুলি জীবিত ও সতেজ হয়ে ওঠে। এই উৎপাদিত জৈবশক্তি সংস্কারগুলিকে মুছে ফেলতে আরম্ভ করবে এবং তুমি হালকা, শক্তিমান ও আনন্দময় অনুভব করবে।
২) প্রগাঢ় গুঞ্জন
সময় : সাত মিনিট
বজ্রাসনেই বসে থাক। আঙ্গুল দিয়ে ‘চিন্ মুদ্রা’ গঠন কর এবং তোমার হাত হাঁটুতে রাখ, তালু ওপরদিকে করা থাকবে।
এই ভঙ্গিতে তোমার মুখ বন্ধ এবং
ঠোঁটদুটো একসাথে করে এক গুঞ্জনধ্বনি কর,
যত জোরে পার কর ও যত লম্বা সম্ভব কর।
তোমার শরীরের ভিতর থেকে ‘মমমম...’ ধ্বনি সৃষ্টি কর। কোন অ্যালুমিনিয়ামের বাসনের ভিতরে মুখ ঢুকিয়ে গুঞ্জনধ্বনি করলে যেরকম আওয়াজ হয়, অনেকটা সেই রকম আওয়াজ হবে। লক্ষ্য কর, এটা ‘হমম...’ অথবা ‘ওমম...’ নয়, এটা হল তোমার ঠোঁটদুটো একসাথে করা ও ‘মমম...’ ধ্বনি বার করা। দুটি শ্বাসের মধ্যে এই গুঞ্জন যতটা পারা যায় লম্বা কর। গুঞ্জন যেন গভীর হয় এবং নাভি অঞ্চল থেকে আসে। গুঞ্জন যত সজোরে পার কর। মাঝে গভীর শ্বাস নেবার প্রয়োজন নেই। দরকার মত শরীর নিজে থেকে সঠিক পরিমাণে শ্বাস নেবে।
তোমার সমস্ত সজাগতা গুঞ্জনের ওপরে
দাও। গুঞ্জন হয়ে যাও। মনের মধ্যে অনর্গল
কথা চলছে। এই অন্তরের কিচিরমিচিরকে
কমানোর জন্য গুঞ্জন এক খুব সুন্দর প্রক্রিয়া। ভিতরের কিচিরমিচির আর কিছুই নয়, সেটা কেবল আমাদের মধ্যে চলা স্বতন্ত্র চিন্তাগুলির প্রবাহ। গুঞ্জন তোমার দেহকে শক্তি হিসাবে অনুভব করায়। যেই মুহূর্ত্তে গুঞ্জন শুরু কর, তুমি হালকা অনুভব করা শুরু কর, যেন তুমি ভাসছ। তুমি দেহে ভারী অনুভব কর না কারণ গুঞ্জন মনের কম্পনকে দেহের কম্পনের সাথে মিলিয়ে দেয়। তুমি নিজেকে শক্তি হিসাবে অভিজ্ঞতা করা আরম্ভ কর।

আঁটসাঁট হয়ে থেকে না। একদম আরাম ক’রে কর। তোমার পূর্ণ সত্তা ও শক্তিকে এই স্পন্দন সৃষ্টি করার জন্য নিবিষ্ট কর। দুটি গুঞ্জনধ্বনির মধ্যের সময় কমানোর চেষ্টা কর। কিছুক্ষণ পরে তুমি অনুভব করবে যে তোমার প্রচেষ্টা ছাড়াই গুঞ্জন চলছে এবং তুমি কেবল এক শ্রোতা হয়ে গেছ। দে হ ও মন সেই গুঞ্জনধ্বনির সাথে অনুরণিত হওয়া শুরু করে।
গুঞ্জন ভিতরে এক সুস্থ বাক্যালাপ সৃষ্টি
করবে এবং এক সুস্থ ও উন্নীত আবেগসংক্রান্ত
সজাগতা সৃষ্টি করবে।
৩) চক্র সজাগতা
সময় : সাত মিনিট
বজ্রাসনে বহাল থাক অথবা ইচ্ছা হলে পা মুড়ে বসতে পার। আঙ্গুল ‘চিন্ মুদ্রা’-তে রাখ। এখন মূলাধার চক্র থেকে সহস্রার চক্রে সজাগতা নিয়ে যাও। তুমি সেই শক্তিকেন্দ্রটি হয়ে যাও যখন তোমাকে এক এক করে প্রতিটি শক্তিকেন্দ্রে সচেতনতা নিয়ে আসতে বলা হবে। সেই শক্তিকেন্দ্রটিকে সম্পূর্ণরূপে অনুভব কর যেন তোমার সমস্ত সত্তা সেই শক্তিকেন্দ্র হয়ে গেছে।
এই সাত চক্রের প্রতিটি, একটি বিশেষ আবেগের সাথে সংযুক্ত। কিরিলিয়ান ফটোগ্রাফি এই চক্রগুলিকে ধরতে পেরেছে এবং শক্তিন্তরে তাদের অস্তিত্বকে প্রমাণ করেছে। এই আবেগগুলি হল অতীতে সঞ্চিত খোদিত স্মৃতিসকলের ফল। এই স্মৃতিগুলি আমাদের পরিস্থিতি ও লোকেদের সাথে একই পুরানো উপায়ে প্রতিক্রিয়া করার জন্য টানে এবং সেই প্রতিক্রিয়াকে বলে আবেগ। বৃদ্ধিাশীল আবেগগুলি নির্দিষ্ট শক্তিকেন্দ্রকে অবরোধ করে এবং শারীরিক ও মানসিক ব্যাঘাত ঘটায়। তাই এই ধাপে মেরুদণ্ডের গোড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত প্রতিটি শক্তিচক্রে আমরা আমাদের পূর্ণ সজাগতা কেন্দ্রিত করি। যখন
কোন কিছুকে আমাদের সজাগতা দ্বারা প্লাবিত
করি, তার ভিতরের নকারাত্মকতা মুছে যায়।
এটা শারীরিক বেদনার ক্ষেত্রেও সত্য। যদি
আমাদের শরীরের কোন অংশে বেদনা থাকে
এবং যদি আমরা সেই অংশকে সজাগতা দ্বারা
প্লাবিত করি, আমরা দেখব যে বেদনা একটা
বিন্দুতে সংকুচিত হয় ও অদৃশ্য হয়ে যায়!

প্রতিটি শক্তিকেন্দ্রকে এক এক মিনিট ধরে সচেতনতা দ্বারা প্লাবিত কর। অনুভব কর সমস্ত পৃথিবীতে কেবলমাত্র সেই শক্তিকেন্দ্রটিই বিদ্যমান। আর কিছুই নেই। কেবল সেই শক্তিকেন্দ্রটি হয়ে যাও। সেই শক্তিকেন্দ্রটিকে পূর্ণরূপে অনুভব কর যেন তোমার সমগ্র সত্তা সেই শক্তিকেন্দ্র হয়ে গেছে। তারপর পরের শক্তিকেন্দ্রটিতে যাও। এই ধাপের শেষে, সকারাত্মকতা ও হালকা-ভাব দ্বারা তোমার মধ্যে সম্পূর্ণরূপে শক্তি সঞ্চারিত হয়েছে বলে তুমি অনুভব করবে।
আরও উপরের কেন্দ্রগুলিতে উঠতে থাকলে তোমার সতেজতা ও প্রগাঢ়তাও বৃদ্ধি
পেতে থাকবে। তুমি খুবই ঐকান্তিক অর্থাৎ প্রগাঢ় হয়ে উঠবে। এই প্রত্যক্ষীকরণ এক সুস্থ মন ও আবেগ, অন্তরে সুস্থ বাক্যালাপ এবং উন্নীত আবেগ সংক্রান্ত সজাগতা সৃষ্টি করতে সাহায্য করে। এই ধাপের শেষে তুমি শক্তিপূর্ণ ও হালকা অনুভব করবে।
যদি তুমি শক্তিকেন্দ্রগুলিতে একাগ্রতা সহকারে কেন্দ্রিত হও, তোমার মন অত সহজে ঘুরে বেড়াবে না, মন স্থির হবে কারণ এগুলি জীবন্ত শক্তিকেন্দ্র। যদি তুমি শরীরের অন্য কোন অংশে মনোনিবেশ করার চেষ্টা কর, তোমার মন সহজেই উদ্দেশ্যহীনভাবে ঘুরেফিরে বেড়াতে পারে।
৪) আনক্ল্যাচ্ড্ হও
সময় : সাত মিনিট
এই ধাপে তোমার সাথে এই বোধগম্যতা সহ থাক যে তোমার চিন্তাগুলি অসংযুক্ত, অযৌক্তিক ও আনক্ল্যাচ্ড্। যদিও তোমার চিন্তা থাকে, তাদের চেপে রাখতে যেও না, আবার তাদের জন্য প্রতিক্রিয়াও করতে যেও না। চিন্তাগুলি যে আনক্ল্যাচ্ড্ (অসংযুক্ত), কেবল সেই বোধগম্যতা সহকারে তাদের লক্ষ্য কর। স্বতঃশ্চলভাবে প্রত্যক্ষদর্শী চৈতন্য তোমার মধ্যে ঘটতে আরম্ভ করবে।
এটা বুঝে নাও, তুমি উপলব্ধি করতে পার কি না পার, তুমি স্বীকার কর কি না কর, তুমি ইতিমধ্যেই জীবনমুক্ত। তোমার প্রকৃতি অনুযায়ী তুমি হলে আনক্ল্যাচ্ড্। নীরব হয়ে বসৌ এবং আনক্ল্যাচ্ড্ অবস্থা অভিজ্ঞতা কর, সেটা তো বিশুদ্ধ সত্তা ও পরমানন্দের অবস্থা। জীবনমুক্ত অবস্থা অভিজ্ঞতা করার জন্য এটাই চূড়ান্ত প্রক্রিয়া। সাহায্যকারী এই মহান জ্ঞান প্রদান করার জন্য অস্তিত্ব ও মাস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হল এই মন্ত্রগুলি।
সংস্কৃত স্তবের ভাষাগত ও ধ্বনিগত গুরুত্ব আছে। এই সংস্কৃত মন্ত্রগুলির স্তব থেকে সৃষ্ট স্পন্দনে নিজেদের কেন্দ্রিত করলে আমরা মনের শব্দাবলীকে অতিক্রম করে আমাদের সত্তার শান্তিতে যেতে পারি। আমরা শব্দগুলির অর্থ না বুঝলেও, সংস্কৃতের ধ্বনিগত মূল্য আমাদের মেজাজকে রূপান্তরিত করে এবং আমাদের সম্পূর্ণ দেহ ও মনকে শোধিত ক'রে সত্তাতে সকারাত্মক স্পন্দন সৃষ্টি করে।
এই ধাপের গুরু পূজা (মাস্টারের প্রতি কৃতজ্ঞতা জানানো) মন্ত্রগুলি উচ্চারণ করে সেই আচার-অনুষ্ঠান করাও তুমি বেছে নিতে পার (বিস্তারিতের জন্য ‘নিজে গুরু পূজা কর’ বইটি দ্যাখ)।
এই ধ্যান প্রক্রিয়া দিনে একবার কর
এবং তুমি তোমার সত্তার এক নতুন মাত্রা
অভিজ্ঞতা করতে পারবে। বিশুদ্ধ চেতনার
অবস্থা ও আনন্দ অভিজ্ঞতা করার জন্য
নিত্যধ্যান তোমার দেহ ও মনকে তৈরি করবে।
নিত্যধ্যানের উপকার
আধা ঘণ্টার নিত্যধ্যান তোমাকে দিতে পারে :
• চাপ থেকে মুক্তি
• উন্নততর সম্বন্ধতা
• অন্তরের শান্তি ও পরিপূর্ণতা
• জাগ্রত স্বজ্ঞা
• নিয়ন্ত্রিত রক্তচাপ
• উন্নততর নিদ্রার প্যাটার্ন
৫) গুরু পূজা
সময় : সাত মিনিট
আমরা নিত্যধ্যান শেষ করি সমগ্র
মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত হয়ে, তাতে
রিল্যাক্স ও বিশ্রাম করে।
রিল্যাক্স করে বসো এবং সমগ্র মহাবিশ্বের সাথে সংযুক্ত হও। যদি তোমার মাস্টারের জন্য বা অন্য কোন দেবদেবীর জন্য প্রেম থাকে, একদম গভীর ও নিষ্ক্রিয়ভাবে বসে থাক এবং মহাবিশ্ব বা সেই দেবদেবী বা তোমার মাস্টারের সাথে সংযুক্তি অনুভব কর, ব্যাস্। একদম স্বস্তিতে থাক ও স্থির হও।

নীরবতা পালন করে আনন্দের মেজাজে বসে থাক এবং উচ্চারিত গুরুপূজা মন্ত্র শ্রবণ কর। অস্তিত্বের সাথে সংযুক্তি অনুভব কর এবং তোমার সত্তায় সেই শক্তিশালী মন্ত্রের স্পন্দন অনুভব কর। অজ্ঞান থেকে মুক্তি প্রদানকারী ও পরমানন্দের অবস্থা নিত্যানন্দ অর্জন করতে
• বর্ধিত স্বচ্ছতা
• সারা দিনের জন্য বর্ধিত শক্তিস্তর
• ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্তি
তুমি তোমার পরিবার ও বন্ধুদের
নিত্যধ্যানের দীক্ষা পাইয়ে দিতে পার। সেটা
সরাসরি পৃথ্বীগ্রহের সমষ্টিগত সদর্থকতায়
অবদান করবে, যেহেতু বেশী বেশী ক’রে
লোকেরা এক 'আনক্ল্যাচড্' অবস্থায় বাস
করবে, জীবনমুক্ত সত্তা হয়ে বাস করবে।
ব্যক্তিগত চেতনার পরিবর্তন সমষ্টিগত
চেতনাতে এক সদর্থক পরিবর্তন নিয়ে
আসবে এবং তা পৃথিবীতে সমস্ত জীবনকে
প্রভাবিত করবে।