স্বপ্নের মত বাস্তব
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
তুমি অবাক হতে পার, ‘এটা কি করে হয় যা রোজ আমি যখন জাগ্রত অবস্থায় ফিরে আসি, আমি রোজ একই জগৎ দেখি, কিন্তু রোজ রাতে স্বপ্নাবস্থায় ফিরে গেলে আমি একই স্বপ্ন দেখি না?’ প্রশ্নটি তোমার মধ্যে এই ধারণার ভিত্তি নির্মাণ করে যে ‘জাগ্রত অবস্থা এক স্থায়ী বাস্তবতা’।
চলো, আমরা এক রাতের স্বপ্নকে বিশ্লেষণ করি। উদাহরণস্বরূপ, ধর তুমি চোদ্দ তারিখের রাতে শুতে গেলে এবং পনের তারিখের সকালে উঠে পড়লে। তুমি দশ ঘণ্টা ঘুমাও। আমি নিশ্চিত যে তোমাদের অনেকেই এক রাতের স্বপ্নে কেবল দশ ঘণ্টা সময়ে তোমাদের জীবনের দশ থেকে কুড়ি বছরের জীবন অভিজ্ঞতা করেছ।
হয়ত তোমার কলেজের দিনগুলি দিয়ে তোমার স্বপ্ন শুরু হয় এবং ধীরে ধীরে তোমার বিবাহ হয়, তোমার ছেলের জন্ম হয়, তোমার ছেলের বিয়ে হয় ইত্যাদি। এইভাবে তুমি তোমার জীবনের কুড়ি বছরের বেশী এক রাতে স্বপ্নে বাস কর, ঠিক বলছি কিনা? যদি এটা কমপক্ষে একবার অভিজ্ঞতা করে থাক, আমি যা বলতে যাচ্ছি তা তুমি ভালভাবে বুঝতে পারবে।
দ্যাখ, ঘুমাবার সময় আমরা স্বপ্ন ও সুষুপ্তি অবস্থার মধ্য দিয়ে যাই। হয়ত আধা ঘণ্টা তুমি গভীর নিদ্রায় (সুষুপ্তি) চলে যাও। তারপর তুমি স্বপ্নাবস্থায় চলে যাও এবং কিছু স্বপ্ন দ্যাখ। আবার তুমি সুষুপ্তি অবস্থায় চলে যাও, ধর কুড়ি মিনিটের জন্য, এবং পুনরায় স্বপ্নাবস্থাতে ফিরে আস। এইভাবে তুমি স্বপ্নাবস্থা ও গভীর নিদ্রাবস্থার মধ্যে ঘুরতে ফিরতে থাক।
তুমি একটি রাতে স্বপ্ন দ্যাখ যে তুমি জীবনের কুড়ি বছর কাটিয়েছ। স্বপ্নের প্রথম পর্বে তুমি ছিলে কলেজে। দ্বিতীয় পর্বে কিছু সময়ের সুষুপ্তি থেকে স্বপ্নাবস্থায় ফিরে এসে তুমি বিয়ে কর। স্বপ্নের তৃতীয় পর্বে তোমার একটি ছেলে হয়। হয়ত চতুর্থ পর্বে তুমি দ্যাখ যে তোমার ছেলের বিয়ে হচ্ছে।
একটা গুরুত্বপূর্ণ জিনিষ তোমার বোঝার আছে, যখন তুমি সুষুপ্তিতে যাও ও স্বপ্নাবস্থায় ফিরে আস এবং একই জিনিষ পুনরাবৃত্তি কর, এই বিভিন্ন পর্বে তুমি তোমার স্বপ্নাবস্থাতেও একই বিশ্ব দ্যাখ। আমি ঠিক তো? কখনো সখনো স্বপ্নাবস্থাতেও তুমি একই বিশ্ব দেখ নিশ্চয়ই।
বোঝ এটা একটা খুবই সূক্ষ্ম ব্যাপার,
এক সূক্ষ্মবোধ; যদি তুমি এটা ধরতে পার,
তাহলে এটা তোমাকে এক বিরাট স্পষ্টতার
দিকে নিয়ে যাবে এবং জীবন সম্পর্কে তোমার
চিন্তাগুলির, জীবনের সমস্যা সমাধান করার
প্রচেষ্টাগুলির আমূল পরিবর্তন হবে।
কল্পনা কর এক ব্যক্তি স্বপ্ন দেখছে। স্বপ্নে সে দেখছে একটা বাঘ তাকে তাড়া করছে এবং সে চীৎকার করছে, ‘ওহ্, একটা বাঘ আমায় তাড়া করছে! বাঁচাও বাঁচাও!’ তার স্ত্রী তার পাশে শুয়ে আছে। সে জেগে ওঠে ও স্বামীকে চীৎকার করতে দেখে! স্ত্রী বিভ্রান্ত, ‘আমার কি করা উচিত?’ তার কেবল স্বামীকে বলা উচিত, ‘হে, জেগে ওঠ!’ তার পরিবর্তে, সে যদি যদি স্বামীকে বাঘ মারার জন্য কোন অস্ত্র দেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে? সে নিজেকে বা স্ত্রীকে মেরে ফেলতে পারে! স্ত্রী অন্য কোন সমাধান খুঁজে বার করতে চাইলে, তাতে আরও সমস্যা হতে পারে। স্বামীকে তো কেবল জেগে উঠতে হবে।
যদি তুমি এই মৌলিক জিনিষগুলি বোঝ, হঠাৎ দেখবে যে তোমার নির্ণয় নেওয়াতে আমূল পরিবর্তন এসেছে। তোমার মধ্যে জ্ঞানীয় পরিবর্তন ঘটবে। তোমার চিন্তা করার, নির্ণয় নেওয়ার, সমাধান বার করার কাজ একদম অন্যরকম হবে। তুমি সঠিক সমাধানের জন্য কার্য করা শুরু করবে।
দিবাস্বপ্ন দেখার সময় দশ ঘণ্টার মধ্যে তুমি কুড়ি বছর সহজেই বাস করতে পার। তুমি সুষুপ্তিতে চলে যাও এবং স্বপ্নাবস্থায় বহুবার ফিরে আস। যখনই তুমি সুষুপ্তি থেকে স্বপ্নাবস্থায় ফিরে আস, তখন যদিও শেষ স্বপ্ন থেকে বিরতি হয়, তুমি একই বিশ্ব দ্যাখ। তাই তোমাকে পরিষ্কার করে বুঝতে হবে, স্বপ্নের বিরতির পরেও একই বিশ্ব দেখা বাস্তবতার গুণমান হতে পারে না। কেবল যখন তুমি স্বপ্ন থেকে জেগে ওঠ, তুমি বুঝতে পার যে তুমি কেবল দশ ঘণ্টার মধ্যে জীবনের বিশ বছর ‘বেঁচেছিলে’
একইভাবে কেবল যখন তুমি এই
‘জাগ্রত স্বপ্ন’ থেকে জেগে ওঠ, যে ‘জাগ্রত
স্বপ্ন’-এ তুমি এখন আছ, অকস্মাৎ তুমি
উপলব্ধি করবে তুমি হয়ত নব্বই বছর বেঁচেছ
কেবল কয়েক ঘণ্টায়! জাগ্রত অবস্থায় এই
জীবন হয়ত আরেকটা লম্বা স্বপ্ন!
যখন তুমি কোন স্বপ্নে আছ, তুমি ভাব যে স্বপ্নটা বাস্তব। তুমি যখন যেখানে আছ, সেটাকে সেই মুহূর্তে তোমার বাস্তব বলে মনে হয়। আর কোনও মাপদণ্ড নেই। স্বপ্নে তুমি কখনও কল্পনা করতে পার না ‘এটা একটা স্বপ্ন’! বাস্তবে তুমি কখনও ভাবতে পার না, ‘এটা আরও একটা স্বপ্ন!’ যখন তুমি স্বপ্ন থেকে বার হয়ে আস, স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয়। কিন্তু যখন তুমি সেই স্বপ্নে আছ, সেটাকে স্বপ্ন মনে হয় না।
স্বপ্নে যদিও বা তোমার বাস্তব জীবন সম্পর্কে স্মরণ কর, তুমি সেটাকে স্বপ্ন বলে মনে কর। বাস্তবে যদিও তুমি স্বপ্নকে স্মরণ কর, তুমি সেটাকে স্বপ্ন বলেই ভাব। সেজন্য এটা নির্ভর করে তুমি কোন কম্পাঙ্কে আছ, তার ওপরে। বাস্তব বা স্বপ্ন ব্যাখ্যা করার জন্য আর কোন মাপদণ্ড নেই।
এই জাগ্রত অবস্থাটির যে আরও একটা লম্বা স্বপ্ন হবার সম্ভাবনা আছে - এই উপলব্ধি ও বোধগম্যতা তোমার মনোযোগ ও সজাগতার বেশীর ভাগকেই কেন্দ্রের দিকে, চৈতন্যের দিকে, চূড়ান্ত বাস্তবতার দিকে ঘুরিয়ে দেবে। যখন তুমি এই জাগ্রত অবস্থার কম্পাঙ্ককে অতিক্রম করে যাও, সেটাকে আরও একটা স্বপ্ন প্রতীত হবে।
এটাই আধ্যাত্মিকতার প্রথম ধাপ।
এটাই মনস্তাত্ত্বিক বিপ্লবের প্রথম ধাপ।
তোমার দুঃখকষ্ট বারবার এক স্পষ্ট
বিবৃতি প্রদান করে - তুমি বাস্তবে বাস করছ
না।
অনেক সময় আমাকে একইরকম
আরেকটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, ‘আমি এই
বিশ্বকে দেখছি তা নয়, এমনকি যারা আমার
আশেপাশে বাস করে, তারাও একই বিশ্ব
দেখছে। আপনি কি করে বলেন যে এটা একটা
স্বপ্ন?’
বোঝ, যদি স্বপ্নে তুমি একটা নির্দিষ্ট
শহর দ্যাখ এবং যদি সেই স্বপ্নে তুমি তোমার
পুরো পরিবার নিয়ে যাও, তখন কেবল তুমিই
নও, তোমার স্বপ্নের ভিতরে পরিবারের সবাই
সেই একই শহরকে দেখবে, কারণ তারাও
তোমার মনেরই অভিক্ষেপণ!
তাই, যেহেতু তোমার আশেপাশের
লোকেরা তোমার মত একই দৃশ্য দেখছে, তার
অর্থ এই নয় যে সেই দৃশ্যটি বাস্তব। তোমার
আশেপাশের লোকগুলিও হয়ত একই দৃশ্যের
অভিক্ষেপণ!
পরম সত্য হল, যে উপাদান দিয়ে
তোমার স্বপ্নজগৎ নির্মিত, সেই একই উপাদান
দিয়ে তোমার জাগ্রত জগৎও নির্মিত।
তোমার মনোযোগ উপাদানটিতে
কেন্দ্রিত হলে স্বভাবত অন্তর-নিরাময় হতে
পারে না।
তোমার মনোযোগ সমানভাবে চেতনা এবং উপাদানে বণ্টিত থাকলে, আমি তাকে বলি সুস্থ জীবন, সুষম জীবন। শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও স্পন্দনমান জীবন তুমি পাবে।
যদি তোমার মনোযোগ যে উপাদান দ্বারা জগৎগুলি নির্মিত হয়েছে তাতে কেন্দ্রিত না হয়ে পূর্ণরূপে চৈতন্যতে কেন্দ্রিত হয়, তাকে আমি বলি জীবনমুক্তি।
তুমি জীবনমুক্তি চাও কি না চাও, তু মি পরমজ্ঞানালোক চাও কি না চাও, সেটা গৌণ ব্যাপার। কিন্তু যদি তুমি তোমার একটু মনোযোগ ‘আমি’ চেতনার দিকে প্রদান কর, সত্যের দিকে প্রদান কর, কেন্দ্রের দিকে প্রদান কর, হঠাৎ তুমি দেখবে যে অসাধারণ অন্তর - নিরাময় ঘটছে।
উদাহরণস্বরূপ, যদি তুমি কিছু বিরাট সমস্যা বা বিষণ্ণতার মুখোমুখি হয়েছ, যদি তুমি স্বচ্ছভাবে ও সচেতনভাবে উপলব্ধি কর যে পুরো জিনিষটাই একটা স্বপ্ন, তুমি এক আরামদায়ক অনুভূতি বা অন্তর-নিরাময় ঘটা অভিজ্ঞতা করবে। সেই অন্তর-নিরাময়কে আমি বলি ধ্যান। তোমার মধ্যে ঘটা সেই প্রশান্ত সজাগতাকে আমি বলি ‘সাতোরি’ বা সমাধির প্রথম ঝলক।
তুমি যা দেখছ তা তোমার ভাবা মত
বাস্তব নয়, এই সহজ বোধগম্যতার সাথে এক
মৌলিক জ্ঞানীয় পরিবর্তন অথবা এক মৌলিক
মনস্তাত্ত্বিক বিপ্লব তোমার ভিতরে অসাধারণ
অন্তর-নিরাময় এবং এক মহান প্রশান্ত
সজাগতা নিয়ে আসতে পারে।
ধ্যানের ওপরে বৈজ্ঞানিক গবেষণার ঝলক
বিজ্ঞান এখন ধ্যানের সমগ্র দেহ-মন গঠনের সম্পূর্ণ পরিবর্তনের বিরাট ক্ষমতার ঝলক পাচ্ছে। ধ্যানের উপকার অগুণ্তি এবং সমস্ত স্তরে - শারীরিক, মানসিক, আবেগসংক্রান্ত, আধ্যাত্মিক। ধ্যান সহজেই জীবনের গুণমান পরিবর্তিত করে দিতে পারে।
মস্তিষ্কের বর্ধিত ক্ষমতা
এখন পর্যন্ত বিশ্বাস করা হত যে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুকোষগুলির মধ্যে সংযুক্তি শৈশবে নির্ধারিত হয়ে যায় এবং তা পরিবর্তন হয় না, তাই মস্তিষ্কের বৃদ্ধি ছোটবেলাতেই বন্ধ হয়ে যায়। এখন বিজ্ঞানীরা দেখছে মস্তিষ্ক বস্তুত বৃদ্ধি পায় এবং সমস্ত জীবনভোর নতুন নতুন সংযুক্তি তৈরি করতে থাকে। বিজ্ঞানীরা এই সামর্থ্যকে বলে মস্তিষ্ক-নমনীয়তা বা নিউরোপ্লাস্টিসিটি।
একদিন আমি একটা পেপারে পড়ছিলাম (ওয়াশিংটন পোস্ট, ৩ জানুয়ারী,
- উইন্সকনসন বিশ্ববিদ্যালয় মস্তিষ্কের ওপরে ধ্যানের প্রভাব সম্পর্কে কিছু গবেষণা করেছে। এই গবেষণা একদল তিব্বতীয় সন্ন্যাসীদের ওপরে করা হয় যারা বহু বছর ধরে ধ্যান করেন। আবার সেই গবেষণা একদল ছাত্রদের ওপরেও করা হয় যারা সাম্প্রতিক ধ্যান শিখেছে ও শুরু করেছে।
গবেষকেরা লক্ষ্য করল যে ধ্যানে নবীন ছাত্রদের চেয়ে ধ্যানরত সন্ন্যাসীদের সজাগতা অনেক বেশী ও মস্তিষ্কের কার্যকলাপ দ্রুততর ও অনেক বেশী সংগঠিত ও সমন্বিত। কেবল তাই নয়, মস্তিষ্কের যে অঞ্চল আনন্দ, সকারাত্মক চিন্তা ও আবেগের সাথে সংযুক্ত, তা সন্ন্যাসীদের মধ্যে ছাত্রদের চেয়ে অনেক বেশী সক্রিয়।
আরেকটা গুরুত্বপূর্ণ জিনিষ, গবেষকেরা দেখল যে ধ্যান শুরু করার আগেই, পারদর্শী সন্ন্যাসীদের মস্তিষ্কের কার্যকলাপ সেই ছাত্রদের মস্তিষ্কের চেয়ে বেশী প্রগাঢ় ও সংগঠিত। তাই ধ্যানের উপকার প্রকৃতপক্ষে স্থায়ী হয়। ধ্যান সহজেই মস্তিষ্কের সার্কিট ও তার ভিতরের কার্যকলাপ পরিবর্তন করে দিতে পারে।
আমেরিকার অনেক বিখ্যাত
বিশ্ববিদ্যালয় যেমন ইয়েল, হার্ভার্ড ও
এম্আইটি (ম্যাসাচুসেট্স্ ইন্সটিটিউট্ অফ
টেক্নোলজি), তারাও ধ্যানের প্রভাব নিয়ে
গবেষণা করেছে।
এম্আর্আই (ম্যাগনেটিক রেসোন্স্ ইমেজিং) ব্যবহার করে গবেষণাতে দেখা গেছে যে ধ্যান বস্তুত মস্তিষ্কের সেই অঞ্চলগুলির ঘনত্ব বাড়িয়ে দিয়েছে যে অঞ্চলগুলি সজাগতা ও মনোনিবেশের এবং জ্ঞানীয় প্রক্রিয়া ও আবেগসংক্রান্ত সুস্থতার সাথে সম্পর্কিত।
গবেষকেরা দেখল যে ধমনীগুলি আরও
চওড়া হয়ে যায়, পরিপোষণের কাঠামোগুলি
সংখ্যায় বাড়ে এবং তাদের আরও বেশী শাখা
ও সংযুক্তি হয়ে যায়।
ধ্যান বনাম নিদ্রা
কেনটাকি বিশ্ববিদ্যালয়ে আরেকটা গবেষণা হয় যেখানে মানুষের সজাগতার ওপরে নিদ্রালুতার কি প্রভাব হয়, তা পরীক্ষা করা হয়। একদল মানুষকে একটা পর্দায় তাকাতে বলা হয় এবং যেই মুহূর্তে পর্দাতে কোন ছবি আসবে, তাদের একটা বোতাম টিপতে বলা হয়। সাধারণত যে ভাল ঘুমিয়েছে তার থেকে যার ঘুম কম হয়েছে, তার সাড়া দিতে বেশী সময় লাগবে। কখনো কখনো তারা ছবিটি আসার পরেও সেটাকে দেখতে পারে না।
গবেষকেরা অংশগ্রহণকারীদের নিদ্রা, ধ্যান, পড়া বা কোন হাল্কা কাজ করার চল্লিশ মিনিট আগে ও পরে পরীক্ষা করে।
তারা দেখে যে ধ্যান করলে প্রতিটি
অংশগ্রহণকারীর সাড়া দেওয়া দ্রুততম হয়,
যদিও অংশগ্রহণকারীদের ধ্যান বিষয়ে আগে
অভিজ্ঞতা না থাকে। এমনকি, সারা রাত
জাগার পরে তাদের সাড়া দেওয়া আরও ভাল হয়!
উন্নততর একাগ্রতা ও সাড়া দেওয়ার গতি
উপলব্ধি ও সাড়া দেওয়ার গতি ও নির্ভুলতায় ধ্যানের প্রভাব বোঝার জন্য অনেক গবেষণা করা হয়েছে।
ইংল্যাণ্ডে লিভারপুলে জন মুরস্
বিশ্ববিদ্যালয়ে কিছু পরীক্ষা করা হয়। একটা
পরীক্ষাতে অংশগ্রহণকারীদের অক্ষরের লাইন
দেওয়া হয় ও তাতে অক্ষরগুলির ওপরে বিভিন্ন
সংখ্যার ড্যাশ চিহ্নিত করা হয়। যে অক্ষরের
ওপরে একাধিক ড্যাশ আছে, তাদের সেটাকে
যত শীঘ্র সম্ভব কেটে ফেলতে হবে।
আরেকটা পরীক্ষাতে
অংশগ্রহণকারীদের বিভিন্ন রঙে লেখা 'লাল',
'নীল' বা 'সবুজ' শব্দগুলি দেখান হয়। তাদের
অবিলম্বে যে রঙে শব্দটি লেখ হয়েছে সেই
রঙটার নাম বলতে হবে। সাধারণত এটা কঠিন
কারণ তোমার মস্তিষ্ক লিখিত শব্দের রঙ না
দেখে ও সনাক্ত না ক'রে সেই শব্দটাকে পড়তে
অভ্যস্ত!
তারা দেখল যে ধ্যানকারীরা অনেক
দ্রুততর এবং যারা ধ্যান করে না তাদের চেয়ে
অর্ধেক ভুল করেছে।
ধ্যান সরাসরি ও উল্লেখযোগ্যভাবে সজাগতা, মনোনিবেশ, স্মৃতি, একাগ্রতা, সাড়া দেবার সময়, প্রত্যক্ষীকরণ, আবেগসংক্রান্ত সুস্থতা এবং সাধারণ স্বাস্থ্যের উন্নতিসাধন করে।
পাশ্চাত্য বিজ্ঞান ধ্যানের প্রভাব ও উপকারের বিস্তৃত মাত্রা অনুসন্ধান করতে কেবলমাত্র শুরু করেছে। প্রাচ্যের অন্তর্বিজ্ঞানীরা হাজার হাজার বছর আগে ধ্যান নিয়ে গবেষণা করে ধ্যানে জীবনযাপন করেছিলেন। এই সকল আধ্যাত্মিক সত্য ও বিজ্ঞানের ওপরে বৈদিক সংস্কৃতি ভিত্তি করা। এই কারণে মানুষ ধ্যানের উপকারিতা উপভোগ করে, ধ্যানই তো চূড়ান্তর দিকে চূড়ান্ত পথ! নিজেকে উপলব্ধি করার জন্য এটা এক অব্যর্থ এবং সময় পরীক্ষিত প্রক্রিয়া।