‘জীবনে ধ্যান’ থেকে ‘ধ্যানে জীবন’-এ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
প্রথমে তোমার জীবনে ধ্যান অভ্যাস করতে হবে। তোমাকে সচেতনভাবে তোমার জীবনশৈলীতে ধ্যান প্রচলিত করতে হবে। কোনও একটা প্রক্রিয়া বেছে নিয়ে তাকে দিনে আধা বা এক ঘণ্টা অভ্যাস করতে থাক। দেখ কেমন অনুভব করছ। যদি কোন প্রক্রিয়া উপভোগ কর, কোন ফলাফল আশা না করে সেটা কমপক্ষে দশদিন ধরে করতে থাক। যদি কোন প্রক্রিয়া তোমাকে ছুঁয়ে থাকে, কোন না কোনভাবে সেটা তোমাকে রূপান্তরিত করবেই। কখনো কখনো সেই রূপান্তর খুবই সূক্ষ্ম হবে এবং কখনো কখনো অন্যেরা সেটা তোমার চেয়ে বেশী দেখতে পারে।
ধ্যানের প্রেমে পড়ার জন্য ধ্যানের আনন্দের কেবল এক ঝলকই তোমার জন্য যথেষ্ট। তারপর তুমি আর জিজ্ঞাসা করবে না যে কত ঘণ্টা তোমাকে অভ্যাস করতে হবে। যখন তুমি জেগে ওঠ, তোমার প্রথম চিন্তা হবে ধ্যান। স্নান করার সময়, জামাকাপড় পরার সময়, খাবার সময়, তুমি সবকিছুই এত পূর্ণ সজাগতার সাথে করবে যে তোমার প্রতিটি মুহূর্তই ধ্যানের সাথে সজীব হয়ে উঠবে। তুমি তখন ধ্যানে জীবন যাপন করা শুরু করবে।
ধ্যান কখন করা উচিত?
পরের প্রশ্নটি হল ধ্যান কখন করতে হবে।
এটা সর্বদাই একটা বিতর্কিত প্রশ্ন! কমবয়স্করা সবাই ভাবে, ‘আমার জীবন পুরোপুরি উপভোগ করার পরে যখন কিছু করার থাকবে না তখন আমি বুড়ো বয়সে ধ্যান করতে পারি।' সব বয়স্ক ব্যক্তিরা ভাবে, 'কম বয়সে যখন সতেজ ও শক্তিশালী ছিলাম তখন আমার ধ্যান করা উচিত ছিল।'
তাই প্রশ্ন কেবল এটা নয় যে দিনে কতক্ষণ ধ্যান করতে হবে, প্রশ্ন এটাও যে কখন তোমার রুটিনে ধ্যান অভ্যাসকে অন্তর্ভুক্ত করার নির্ণয় নিতে হবে।
ধ্যান হল গাড়ী চালানো শুরু করার আগে গাড়ীর ম্যানুয়াল পড়া। যে ব্যক্তি গাড়ীর ম্যানুয়াল না পড়ে গাড়ী চালাতে যায়, সে দুর্ঘটনায় পড়বে। একইভাবে ধ্যান হল তোমার শরীর ও জীবনের জন্য সারগ্রন্থ (ম্যানুয়াল)। যে ব্যক্তি জীবনে প্রবেশ করার আগে ধ্যান করে নি, জীবনে কোন না কোন সময়ে সে দুঃখকষ্ট ও বিষণ্ণতার পড়বে।
দয়া করে বোঝ প্রতিটি জীবনের জন্য
ধ্যান একটা মৌলিক আবশ্যকতা। এটা কোন
বিকল্প নয়, এটা একটা মৌলিক আবশ্যকতা।
সাত বছর হবার পর তোমার ধ্যানের প্রয়োজন, কারণ সেই সময় পর্যন্ত শিশু প্রকৃতিতে তুমি ধ্যানমগ্ন অবস্থাতেই থাক। সাত বছর বয়সের পরে তুমি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া শুরু কর এবং তোমার সত্য প্রকৃতি কে ছেড়ে যাও।
ধ্যানকে বোঝার জন্য ও তাতে প্রবেশ করার জন্য তোমার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিষ ঘটা প্রয়োজন - মনস্তাত্ত্বিক বিপ্লব।
মনস্তাত্ত্বিক বিপ্লব বলতে আমি কি
বোঝাচ্ছি? তার অর্থ জীব, জগৎ ও ঈশ্বর
সম্পর্কে এক স্পষ্ট ধারণা।
এখন পর্যন্ত, জীবন সম্বন্ধে যে ধারণা তুমি বহন করছ তা পূর্ণ নয়। তাই তুমি তোমার সিস্টেমে এক শান্তিপূর্ণ, আরামদায়ক অনুভূতি অভিজ্ঞতা করতে সমর্থ হও না। যখন আমি বলি 'মনস্তাত্ত্বিক বিপ্লব', আমি বোঝাচ্ছি জীব, জগৎ ও ঈশ্বর সম্বন্ধে স্বচ্ছ ধারণা পোষণ করা। তা হল জীবের উৎস, জগতের উৎস ও ঈশ্বরের উৎস সম্বন্ধে স্পষ্ট বোধগম্যতা।
যে বোধ তোমাকে পূর্ণ প্রশান্তির
অনুভূতি দেয়, যা দিয়ে তুমি তোমার সমস্ত
সমস্যার সমাধান করতে পার, যার মধ্য দিয়ে
তুমি জীবন-সমাধান পাও, তাকেই বলে
মনস্তাত্ত্বিক বিপ্লব।
একমাত্র যে ব্যক্তি মনস্তাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে গেছে, সে ধ্যান করতে পারে। সেই সময় পর্যন্ত তোমার চেষ্টা করা যে কোন প্রক্রিয়াকে কোন সময়ে বিফল হচ্ছে বলে মনে হবে।
লোকেরা আমার কাছে এসে বলে, 'যেই মুহূর্তে আমি চোখ বন্ধ করি, আমার চিন্তা সংখ্যা ধ্যান না করা সময়ের থেকে বেড়ে যায়। যদি আমি কাজের মধ্যে থাকি, কিছু করি, আমার চিন্তা সংখ্যা কম হয়। যেই মুহূর্তে আমি চোখ বন্ধ করি ও ধ্যান করার চেষ্টা করি, আমার চিন্তা বেড়ে যায়।' তার মানে মনস্তাত্ত্বিক বিপ্লব ঘটে নি।
স্বপ্নাবস্থা দ্বারা অনবরত জাগ্রতাবস্থা ও সুষুপ্তি অবস্থাকে ভেদ করার জন্য বেশী করে ভুল বোঝাবুঝি হয়, আরও বেশী নীরসতা ও আলস্য আসে। এটাকেই আমরা বলি দুঃখকষ্টের দিকে এগিয়ে যাওয়া। এটা এক দুষ্টচক্র যেখানে স্পষ্টতার ঘাটতি থেকে ধ্যানের অভাব এবং ধ্যানের অভাব থেকে স্পষ্টতার অভাব হয়।
যদি তুরীয় অর্থাৎ পরমানন্দের অবস্থা জাগ্রত ও সুষুপ্তি অবস্থাকে ভেদ করে, তাহলে আমরা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছি। এটা একটা ধর্মচক্র যেখানে স্পষ্টতা ধ্যানের দিকে নিয়ে যায় এবং ধ্যান স্পষ্টতার দিকে নিয়ে যায়।
যদি তুমি সোজাখুজি চোখ বন্ধ করে ধ্যান করা শুরু কর, তোমার চিন্তা সংখ্যা বাড়তে পারে। তাই প্রাথমিক স্তরে আমি সর্বদা এমন প্রক্রিয়া দিই যেটা সরাসরি ধ্যান নয়, কিন্তু সেটা যেন মনোনিবেশ করা। যখন তুমি সেই প্রক্রিয়াটি দ্বারা কার্য কর, তা তোমাকে চিন্তাবিহীন অবস্থায় সরাসরি নিয়ে যায় না। তা তোমায় আরও বেশী করে স্পষ্টতার দিকে নিয়ে যাবে। তা তোমকে মনস্তাত্বিক বিপ্লবের দিকে নিয়ে যায়।
মনস্তাত্বিক বিপ্লব অন্তরে এক প্রগাঢ় অর্থাৎ ঐকান্তিক আকাশ বিকশিত করবে যেখানে তুমি তোমার বোধগম্যতাকে বিশ্লেষণ করতে পার, তোমার নির্ণয়গুলিকে বিবেচনা করে বারবার তোমার বাসনা, ভয়, দুশ্চিন্তা ও তোমার জীবনের বিবেচিত ভিত্তিগুলিকে পুনরায় ভেবে দেখতে পার।
বস্তুত অনেক সময়ে আমরা জানিই না যে আমাদের বাসনাগুলি কি।
একটা ছোট গল্প :
তিন বয়স্কা মহিলা বসেছিল ও
নিজেদের ছেলেদের সম্পর্কে বড়াই করছিল।
তাদের একজন বলছিল, 'তোমরা আমার ছেলে
সম্পর্কে জান না। সে আমাকে এত ভালবাসে,
সে নিজে আমাকে এক ট্রাভেল এজেন্সির কাছে
নিয়ে গেল ও একুশ দিনের ছুটির অবকাশের
জন্য সম্ভাব্য সবচেয়ে ভাল বন্দোবস্ত করে
ফেলল।
দ্বিতীয় মহিলাটি বলে, 'তোমরা জান না আমার ছেলে কি করেছে। সে তো আমাকে ট্রাভেল এজেন্সির কাছে নিয়ে গেল, আর একটা প্রাইভেট ফ্লাইটের বন্দোবস্ত করে দিল। আমার এক মাস ছুটির অবকাশের জন্য সে কত কিছুই না বন্দোবস্ত করল! '
তৃতীয় মহিলাটি বলল, 'সেটা তো আমার ছেলে যা করেছে তার কাছে একেবারেই কিছু নয়। সে আমাকে সবচেয়ে ব্যয়বহুল মনোচিকিৎসকের কাছে নিয়ে গেল এবং শুধুমাত্র আমার সম্পর্কে কথা বলতে থাকল! '
অনেক সময় তুমি যাকে জীবন বলে
ভাব অথবা তুমি যাকে মহান জীবন বলে বড়াই
কর, হতে পারে সেগুলি তোমার জীবনে
কোনভাবেই কিছু যোগ করছে না।
তাই প্রাথমিক স্তরে, যে প্রক্রিয়া
তোমাকে জাগ্রত করতে পারে ও তোমার মধ্যে
মনস্তাত্বিক বিপ্লব ঘটাতে পারে, সেই রকম
প্রক্রিয়া শুরু করাই তোমার পক্ষে সবচেয়ে
ভাল।
এখানে ও এখন ধ্যান করা শুরু কর।
ধ্যানকে স্থগিত রাখার জন্য বয়স ও সময়
কোন কারণ হতে পারে না।
পরের প্রশ্ন লোকেরা করে যে সকাল বা সন্ধ্যা, কখন তাদের ধ্যান করা উচিত।
আমার উত্তর হল, ধ্যানকে জীবনের
এক পরিমাণ না বানিয়ে তাকে জীবনের এক
গুণমান বানানোই লক্ষ্য।
তিন প্রকার ধ্যান আছে।
প্রথমটি হল সজাগতার সত্যতাকে তোমার জীবনে নিয়ে আসা।
দিনের চব্বিশ ঘণ্টাই ধ্যান করা উচিত। শ্বাসপ্রশ্বাস সম্পর্কিত প্রক্রিয়াগুলি যেমন ‘বিপাসনা’ বা যে সকল প্রক্রিয়ায় তোমরা বর্তমান মুহূর্তে সর্বদা সজাগতা নিয়ে আস, সেগুলি এই শ্রেণীর ধ্যানে পড়ে। এটা তোমার রুটিনের অংশ নয়। এটা তোমার রুটিনের গুণমান হয়ে যাওয়া উচিত। তুমি যে কোন কিছু করতে পার, যেমন, লেখা, পড়া, রান্না, আলোচনা, কিন্তু একইসাথে ধ্যানের সূত্রটি অন্তঃস্রোতের মত হতেই থাকবে।
দ্বিতীয় শ্রেণীর ধ্যান প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট কিছু সময় তোমার জন্য লাগবে, যেমন সকালে এক ঘণ্টা বা সন্ধ্যাবেলা এক ঘণ্টা বা অন্য কোন সুবিধাজনক সময়ে।
মহামন্ত্র ধ্যান, যেখানে তুমি কিছু
মিনিটের জন্য ধ্যান কর ও তারপর কিছু
মিনিটের জন্য সাক্ষী হয়ে বসে থাক, এই
শ্রেণীর এক উদাহরণ। এই প্রকার ধ্যানের
আরেকটি উদাহরণ হল নিত্যধ্যান (নিত্যধ্যান
অধ্যায়ে বর্ণিত), যেহেতু এটাকে প্রতিদিন
কোন নির্দিষ্ট সময়ের জন্য অভ্যাস করা হয়।
তারপর তৃতীয় শ্রেণীর ধ্যান আছে,
সেখানে প্রক্রিয়াটিকে কেবল স্মরণ করাই
যথেষ্ট।
তার উদাহরণ হল চিরন্তন সত্যের
বাণীসকল। যখন তুমি খুবই পরিণত অবস্থায়
থাক, তোমার কোন আলাদা প্রক্রিয়ার প্রয়োজন
হয় না। তোমাকে সারাদিন অথবা কোন নির্দিষ্ট
সময়ে অভ্যাস করতে হয় না। কেবল এই
সত্যগুলির স্মরণ করাই তোমাকে উচ্চ অবস্থায়
নিয়ে যায়। এটা হল তৃতীয় শ্রেণীর ধ্যান। এর
উদাহরণ হল সুন্দর জেন্ কোয়ান্ সকল।
সেগুলি সংক্ষেপে লেখা নিগূঢ় সত্যসকল।
কেবল সেগুলির স্মরণমাত্রই তোমাকে সত্য
অঞ্চলে নিয়ে যাবে!
উপনিষদে একটা সুন্দর গল্প আছে যে এক শিষ্য মাস্টারের কাছে গিয়ে জীবনমুক্তির প্রক্রিয়া বা পদ্ধতি চায়। মাস্টার কেবল বলেন, ‘তত্ত্বমসি, তত্ত্বমসি, তত্ত্বমসি’ - ‘তুমিই সে, তুমিই সে, তুমিই সে’ বা ‘তুমিই সত্য’ এবং গল্পটি বলে যে শিষ্যটি জীবনমুক্তি লাভ করে!
এটাকে অদ্ভুত গল্প মনে হতে পারে। মাস্টার কেবল কয়েকটি শব্দ পুনরাবৃত্তি করেন এবং শিষ্যটি অকস্মাৎ জীবনমুক্ত হয়ে যায়। সেটা কিভাবে সম্ভব? এটা তো অবিশ্বাস্য মনে হয়! প্রকৃতপক্ষে তা নয়। যদি আমরা প্রথম দুটি শ্রেণীর প্রক্রিয়া করে থাকি, যে প্রক্রিয়া সারাদিন করতে হয় অথবা যে প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে করতে হয়, তখন সেই অভ্যাস দ্বারা পরিপক্কতা ঘটার জন্য মাস্টারের কাছ থেকে সত্য শুনলেই তুমি সেই সত্যকে অবিলম্বে অভিজ্ঞতা করবে!
ধ্যান সম্বন্ধে প্রচলিত ভয়গুলি
অনেকে ভাবে অন্ধভাবে কিছু বিশ্বাস
করার সাথে ধ্যান বিজড়িত থাকে। লোকে
সেটাকে ভয় পায়। তারা আমার কাছে এসে
বলে, ‘আমি ভয় পাচ্ছি যে আমি হয়ত ধ্যানের
সাথে বেশী আসক্ত হয়ে যেতে পারি।’
বোঝ, ধ্যান আর কিছুই নয়, ধ্যান
তোমার আসক্তি মুছে দেয়! তাই তুমি তাতে
বেশী করে আসক্ত হতে পার না।
লোকেরা ভয় পায় যে তাদের বাসনা, ভয় এবং আর যা কিছুকে তারা তাদের জীবন বলে মনে করে, সেগুলিকে তাদের থেকে নিয়ে নেওয়া হবে যদি তারা ধ্যান করা শুরু করে। একভাব দেখতে গেলে তা সত্য! একবার ধ্যান করা শুরু করলে, যা কিছুকে তুমি তখন পর্যন্ত তোমার জীবন বলে মনে করেছিলে তা তোমার জন্য আর গুরুত্বপূর্ণ মনে হবে না! প্রকৃত সত্যগুলি আপনা আপনি তোমার সামনে প্রকট হতে থাকবে। সেই সময় পর্যন্ত যা কিছু বিভ্রম তুমি আঁকড়ে ধরেছিলে, তা তোমাকে ছেড়ে যেতে শুরু করবে।
সবসময় তুমি নিজেকে এই মৌলিক
সত্য থেকে রক্ষা করার চেষ্টা করছিলে। তার
একমাত্র কারণ হল, তোমার জীবনের
বিভ্রমগুলি হারিয়ে যেতে পারে বলে তুমি
আতঙ্কিত।
'তুমি এক স্থূল সত্তা' বলে যে ধারণা
তোমার আছে এবং যে ধারণা তোমার সমস্ত
ভয়ের মূল কারণ, তাকে ধ্যান সহজেই ঝাঁকুনি
দেবে। তুমি নিজের সম্পর্কে যা সব ভেবেছ,
তোমার সমস্ত বাসনা, সমস্ত ভয়, তোমার সব
দুশ্চিন্তাগুলি ঝাঁকুনি পাবে এবং তুমি এক
বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাবে।
এটাকেই বলে মনস্তাত্ত্বিক বিপ্লব।
তোমার বাস্তবিক এক নবজন্ম হবে! এটা যেন
তোমার কম্পিউটারের ভিতরের সফটওয়্যারকে
বদলানো। তোমার হার্ডওয়ার একই হতে পারে,
কিন্তু তোমার ভিতরের সফট্ওয়ার এক বিরাট
পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। ধ্যান হল
ভিতরের সফট্ওয়্যারকে পরিবর্তন করা।
তোমার শরীর, তোমার হার্ডওয়ার, এক
হতে পারে, তোমার আশেপাশের জড়জগৎ এক
হতে পারে, যে মানুষগুলির সাথে তুমি বাস
করছ তারা এক হতে পারে, কিন্তু তোমার সত্তা
পূর্ণরূপে আলাদা হবে।
চেতনার চারটি অবস্থার সহজ বোধগম্যতা তোমার মধ্যে মনস্তাত্ত্বিক বিপ্লবের সূত্রপাত করতে পারে। এটা যেন একটা সর্বখোল চাবি (master key)। যদি তা তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করতে পার, যদি তুমি এই চারটি অবস্থা সম্পর্কে অনবরত সজাগ থাক, তাহলে দেখবে, তোমার প্রতিটি নির্ণয়ে তোমার চিন্তার প্রক্রিয়া কিভাবে ধ্যানের দিকে যায় এবং প্রতিটি নির্ণয় কিভাবে সঠিকভাবে প্রভাবিত হয়। এটাকেই আমি বলি জ্ঞানীয় পরিবর্তন (cognitive shift)। সেটা হল তথ্য গ্রহণ করা, তাকে প্রসেস্ করা এবং সবচেয়ে ভালভাবে নির্ণয় নেওয়া।
যদি তুমি এই চারটি অবস্থা বোঝ, যদি তুমি চেতনার এই চারটি অবস্থা সম্পর্কে গভীরভাবে সচেতন হও, তাহলেই যথেষ্ট। এটা এই প্রকার: তোমার সুষুপ্তির সময় স্বপ্নাবস্থার প্রতি তোমার কোন আকর্ষণ না থাকলে তুমি কখনও সুষুপ্তি থেকে বাইরে আসবে না। কিন্তু যখন তুমি সুষুপ্তি থেকে বাইরে আস এবং স্বপ্নাবস্থায় প্রবেশ কর, তুমি বুঝবে যে গভীর নিদ্রার অবস্থাটি স্বপ্নাবস্থার তুলনায় এক বিভ্রম ছিল! একইভাবে যখন তুমি স্বপ্নাবস্থায় থাক, জাগ্রত অবস্থার জন্য তোমার কিছু বাসনা বা প্রেরণা না থাকলে তুমি জাগ্রত অবস্থায় যাবে না। সেইজন্য জেগে ওঠার পরেও তুমি তোমার বিছানায় পাশ ফের এবং স্বপ্নাবস্থায় ফিরে যাও!
ঘুম ভাঙ্গার পরে অবিলম্বে না উঠে পড়লে, তুমি দেখবে যে স্বপ্নাবস্থাকে জাগ্রত অবস্থার থেকে বেশী ভাল লাগে। কিন্তু একবার
স্বপ্নাবস্থা থেকে বার হয়ে এসে জাগ্রত অবস্থায় চলে এলে, তুমি বুঝতে পার যে স্বপ্নাবস্থা বিভ্রম ছিল, তা সত্য নয়। কেবল তাই নয়, জাগ্রত অবস্থায় থেকে যদি তাতে বেশী প্রেরণা না পাও, তুমি তখন দিবাস্বপ্নের অবস্থায় চলে যাবে!
এখন তোমাকে জাগ্রত অবস্থা থেকে তুরীয় অবস্থায় টেনে আনার জন্য এক প্রবল প্রেরণা চাই। ধ্যান সেটাকে প্রদান করে। তা তোমার চেতনাকে ক্রমশ উন্নীত করে যাতে তুমি তুরীয় অবস্থায় চলে যেতে পার। ধ্যানের সাথে, যদি তোমার এক জীবনমুক্ত মাস্টার থাকেন, তিনি তোমাকে তুরীয় অবস্থায় নিয়ে যাবার জন্য প্রেরণা দেবার নিমিত্ত এক বিরাট ভূমিকা গ্রহণ করতে পারেন। কেবল এক দীক্ষার মধ্য দিয়ে তিনি সহজেই সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারেন এবং তোমাকে তুরীয় অবস্থায় টেনে নিতে পারেন।
কিন্তু একবার তুমি জাগ্রতাবস্থা থেকে
তুরীয় অবস্থায় চলে গেলে, তুমি উপলব্ধি
করবে যে জাগ্রতাবস্থাও এক নিছক বিভ্রম
(মায়া) ছিল!
বোঝ, কোন মাপদণ্ড নেই, কোন প্রমাণ নেই যা দিয়ে বলা যায়, যে অবস্থাতে তুমি আছে সেটা এক প্রামাণিক বাস্তবতা। কিন্তু মনে রেখ, বারবার বারংবার তুমি এই সত্যের ঝলক পাও যখনই তুমি এক গভীর বিষণ্ণতার মুখোমুখি হও বা মনখারাপ কর।
গভীর বিষণ্ণতার সময়, এই বোধগম্যতা তোমার ভিতর থেকে উদয় হতে শুরু করে, কিন্তু আমরা তাকে এভাবে চেপে রাখি যে মনস্তাত্ত্বিক বিপ্লব আমাদের ভিতরে সেই সময় ঘটে না। যে জীবনকে আমরা আঁকড়ে আছি তা বিপন্ন। আমরা মনস্তাত্ত্বিক বিপ্লবকে ভয় পাই।
সমস্যা হল, যদি আমরা মনস্তাত্ত্বিক
বিপ্লবকে আমাদের ভিতরে ঘটতে দিই, তার
ফলাফল পুরোপুরি অজানা। আমরা জানি না
আমাদের লালিত বাসনা, লক্ষ্য, মতাদর্শ ও
ধারণাগুলির কি হবে। আমরা ভয় পাই যে
আমাদের হয়ত সবকিছু ফেলে দিতে হবে। তাই
আমাদের ভিতরে যাতে মনস্তাত্ত্বিক বিপ্লব
ঘটিতে না পারে, সেইভাবে আমরা পরিচালনা
করি।
বিষণ্ণতার প্রতিটি ঘটনা প্রকৃতপক্ষে
অভ্যুত্থান ঘটানোর সুযোগ, কিন্তু আমরা সেই
সুযোগ বারবার হারিয়ে ফেলি।
যেই মুহূর্তে তুমি বিভ্রম বা মায়া শব্দটা
শোন, তুমি ভয় পাও। তুমি ভয় পাও যে তুমি
সবকিছু ত্যাগ করতে পার, তুমি সবকিছু
পিছনে রেখে দিতে পার এবং জীবন
কঠোরভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে। আমি
তোমাদের বলি, তুমি কেবল একটাই জিনিষ
হারাবে এবং সেটা হল তোমার দুঃখকষ্ট, আর
কিছুই হারাবে না!
তোমার হয়ত স্বপ্নাবস্থায় সজাগ থাকার এক বিরল অভিজ্ঞতা হয়েছে, 'হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি!' সেই সজাগতার কারণে তুমি স্বপ্নের কিছু জিনিষ পরিবর্তন করতে পারছিলে। বোঝ, সেই কয়েক মুহূর্তে তুমি সচেতন ছিলে যে তুমি স্বপ্ন দেখছ এবং তুমি তোমার ইচ্ছামত স্বপ্নকে পরিচালনা করতে পারছিলে। কিন্তু যদি সচেতনতা আরও বেশী হয় যে তুমি স্বপ্ন দেখছ, তুমি তোমার স্বপ্ন থেকে জেগে উঠবে।
একইভাবে এই পৃথিবীতে যদি জাগ্রতাবস্থায় তোমার কেন্দ্র অর্থাৎ 'আমি'
সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি পায়, তোমার অভিজ্ঞতা হবে যে সামনের সম্পূর্ণ বিশ্বটাই এক স্বপ্ন! তোমার সচেতনতা হবে যে এই জীবনটাও এক 'জাগ্রত স্বপ্ন' এবং সাথে সাথে তোমার জীবনের ঘটনাগুলিকে তুমি ইচ্ছামত চালাতে সমর্থ হবে! সেটাকেই আমরা বলি সিদ্ধি অর্জন করা।
তাই বোঝ, যখন 'আমি' সচেতনতার কম্পাঙ্ক বৃদ্ধি পায়, তুমি অকস্মাৎ জাগ্রত অবস্থাকে জাগ্রত স্বপ্ন বলে অভিজ্ঞতা করা শুরু করবে এবং জীবনে তোমার সামনে ঘটনাগুলিকে পরিবর্তন করার জন্য শক্তি ও স্বাধীনতা থাকবে।
কিন্তু যখন তা ঘটা শুরু হয়, যদি তুমি তোমার জীবনের ঘটনাগুলিকে পরিবর্তন করার কাজে আটকে যাও, ক্রমশ তোমার 'আমি' সচেতনতা হ্রাস পাবে এবং তুমি আবার সেই জাগ্রত অবস্থায় ফিরে আসবে এবং সেই বিশেষ ক্ষমতাগুলিও অদৃশ্য হয়ে যাবে। কিন্তু যদি তুমি দৃশ্যপটগুলি পরিবর্তন করার জন্য বেশী আকর্ষিত না হও এবং তোমার চৈতন্যকে উন্নীত করায় কেন্দ্রিত থাক, তুমি পরমজ্ঞানালোক প্রাপ্ত কর, জীবনমুক্ত হয়ে যাও।
স্বপ্নাবস্থা থেকে জাগ্রতাবস্থায় জেগে ওঠা অথবা জাগ্রতাবস্থা থেকে জীবনমুক্ত অবস্থায় জেগে ওঠা - উভয় ক্ষেত্রে প্রক্রিয়াটি এক।
যখন মনস্তাত্ত্বিক বিপ্লব ঘটে অন্তরনিরাময় ঘটে। অন্তর-নিরাময়ের সাথে যদি পদ্ধতিগুলি অভ্যাস করা যায়, তাহলে স্বভাবত বাইরের নিরাময়ও ঘটে।
মনস্তাত্ত্বিক বিপ্লব ছাড়া প্রক্রিয়াগুলিকে অভ্যাস করলে তাদের বলে ক্রিয়া বা যোগ - কেবল শারীরিক বিচলন।
মনস্তাত্ত্বিক বিপ্লবের সাথে যদি যোগ করা হয়, সেটা এক গভীর ধ্যান হয়ে যায়। মনস্তাত্ত্বিক বিপ্লব সহকারে এমনকি আচারঅনুষ্ঠানও ধ্যান হয়ে যায়। মনস্তাত্ত্বিক বিপ্লব বিনা এমনকি ধ্যানও এক অনুষ্ঠান হয়ে যায়।
অন্তরের স্পষ্টতার সাথে যদি ধ্যান তোমার অন্তর্দেশে যোগ করা যায়, দেখবে যে প্রতিবার ধ্যান করার সময় সেই স্পষ্টতা গভীর থেকে গভীরতর হতে থাকে। প্রতিবার তুমি তোমার জীবনের জন্য নির্ণয় নাও, তা তোমাকে বেশী বেশী করে বোধগম্যতা দেবে।
যদি তুমি সজাগ হও, কখনো কখনো দেখবে যে তোমার জাগ্রতাবস্থাতেও, কিছু সময় ধরে, ধর, আধা ঘণ্টা ধরে তোমার সচেতনতা ছাড়াই তোমার চারপাশে অনেক কিছু ঘটে। তোমার স্বপ্নাবস্থা চিন্তাগুলি দ্বারা তোমার জাগ্রতাবস্থাকে প্রভাবিত করেছে, তাই তোমাকে দিবাস্বপ্নের অবস্থার দিকে টেনে নিয়ে গেছে।
যখন তুমি জাগ্রতাবস্থায় সচেতনতা সহকারে ফিরে আস, তুমি উপলব্ধি করবে যে আধা ঘণ্টা চলে গেছে যখন তোমার নিয়ন্ত্রণে সত্যিই কিছুই ছিল না। তুমি জাগ্রত ছিলে, তোমার চোখ খোলা ছিল এবং তোমার শরীর কার্য করছিল, কিন্তু কি হচ্ছে সে সম্পর্কে তুমি সজাগ ছিলে না। তুমি জাগ্রতাবস্থা ও স্বপ্নাবস্থার মাঝে কোথাও একটা ছিলে। আমাদের অনেকেই দিনের আশি শতাংশ সময় এইভাবে কাটাই।
কখনও ভেবো না যেহেতু তুমি বিছানা
থেকে উঠে পড়েছ, তুমি জাগ্রত অবস্থায় আছ।
না! হয়ত তুমি সারাদিন বিছানাতে থাকতে
পার না এবং তোমার জীবনধারণের জন্য
তোমাকে বিছানা থেকে উঠে পড়তে হবে, তাই
ওঠ। কিন্তু তার অর্থ এই নয় যে তুমি স্বপ্নাবস্থা থেকে বাইরে এসেছ।
নিজেকে পূর্ণরূপে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থা থেকে বার করে নিয়ে আসাকে আমি বলি ধ্যানস্থ হওয়া।