KAILASA Library/জীবনমুক্তি/ধ্যান কি?Sign in
জীবনমুক্তি

ধ্যান কি?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

আকাশের সাথে সম্বন্ধ রাখা - একমাত্র উপাদান যা চৈতন্যকে প্রতিফলিত করে

ধ্যান হল প্রকৃতির সাথে, অস্তিত্বের
সাথে সুর মিলিয়ে দেওয়া। এটা তোমার
প্রাকৃতিক অবস্থা, তোমার পরমানন্দের
স্বাভাবিক অবস্থা। সেটা হল পরম চৈতন্যের
সাথে সংযোগ স্থাপন করা।

দ্যাখ, বিশ্বব্রহ্মাণ্ড বা নিখিল জগৎ পাঁচটি উপাদানে (পঞ্চভূত) গঠিত - ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ও ব্যোম। ক্ষিতি (পৃথ্বী), অপ (জল), তেজ (অগ্নি), মরুৎ (বায়ু) ও ব্যোম (আকাশ)। একইভাবে আমাদের শরীর বা ক্ষুদ্র জগৎ একই পঞ্চভূতে তৈরি। আমরা এই পাঁচটি উপাদানের মধ্য দিয়ে নিখিল বিশ্বের সাথে, পূর্ণের সাথে, ঈশ্বরের সাথে, সম্পর্কতা স্থাপন করতে পারি। এই সর্বব্যাপী পাঁচটি উপাদানের সাথে সম্পর্কতা স্থাপনা করে ক্ষুদ্র - জগৎ নিখিল-জগৎকে অভিজ্ঞতা করতে পারে।

ক্ষিতি অর্থাৎ পৃথিবী উপাদানের মাধ্যমে নিখিল বিশ্বের সাথে সম্পর্কিত হওয়া হল মূর্ত্তি বা বিগ্রহের মধ্য দিয়ে পূজা করা। পৃথিবীর উপাদান যেমন মাটি, পিতল, তামা ইত্যাদি দিয়ে বিগ্রহ নির্মিত হয়। তাই তাদের মধ্য দিয়ে পূজা করা হল ক্ষিতি উপাদানের মধ্য দিয়ে উপাসনা করা। অপ অর্থাৎ জল উপাদানের মধ্য দিয়ে সম্পর্কিত করা হল অভিষেক করা, বিগ্রহকে পবিত্র স্নান করানো অথবা পবিত্র নদীতে আমাদের স্নান করা। তেজ বা অগ্নি উপাদানের মধ্য দিয়ে সম্পর্ক স্থাপন করা হল হোম ও যজ্ঞের অনুষ্ঠান করা। মরুৎ বা বায়ু উপাদানের মধ্য দিয়ে সম্পর্ক স্থাপন করা হল মন্ত্রোচ্চারণ করা। ব্যোম বা আকাশ উপাদানের মধ্য দিয়ে সম্পর্ক স্থাপনা করা হল ধ্যান। এই পাঁচটি উপায়ের মধ্য দিয়ে আমরা নিখিল জগতের সাথে সম্পর্ক স্থাপনা করতে পারি।

এই পাঁচটি উপাদানের মধ্যে একমাত্র আকাশ চৈতন্যকে প্রতিফলিত করতে পারে। চারটি স্থূলতর উপাদান পৃথ্বী, জল, অগ্নি ও বায়ু চৈতন্যের সাথে সম্পর্ক স্থাপনা করতে পারে না অথবা চৈতন্যকে প্রতিফলিত করতে পারে না। একমাত্র আকাশই চৈতন্যকে প্রতিফলিত করতে পারে। আর সেই আকাশের শক্তির সাথে সম্পর্ক স্থাপন করাই ধ্যান।

চেতনাকে উন্নীত করার প্রক্রিয়া

যে কোন প্রক্রিয়া বা পদ্ধতি যা চেতনাকে উন্নীত করে তা হল ধ্যান।

ধ্যান শ্বাসপ্রশ্বাসের এক সহজ পদ্ধতি হতে পারে। সেটা একটি শব্দকে বারবার বলা হতে পারে অথবা কেবলমাত্র বসে থাকাও হতে পারে। জেন্ প্রথায় কেবল বসে থাকা হল ধ্যান। তুমি মনে করতে পার সেটা করা সবচেয়ে সহজ কিন্তু আসলে কেবল বসে থাকা হল সবচেয়ে কঠিন ধ্যান। যে কোন জিনিষই ধ্যান হতে পারে যদি তা তোমার চেতনাকে উন্নীত করে।

বর্তমানে প্রগাঢ়রূপে আনন্দময়

ধ্যান হল মুহূর্ততে আনন্দময় হওয়া। যখন তুমি বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে শান্তিতে আছ, তুমি ইতিমধ্যেই ধ্যানাবস্থায় আছ।

তোমার জীবনের কোন মুহূর্ত স্মরণ
কর যখন তুমি চরম সৌন্দর্য্য অভিজ্ঞতা করেছ
: হঠাৎ পর্বতের পিছন থেকে সূর্যোদয় অথবা
প্রথমবার যখন তুমি এক মনোহর সঙ্গীত
শুনেছিলে। হঠাৎ তুমি সম্পূর্ণরূপে স্থির ও
বাকরুদ্ধ হয়ে গিয়েছিলে। সেই সৌন্দর্যের
উপস্থিতিতে তুমি সম্মোহিত হয়ে গিয়েছিলে,
তুমি আর কিছু ভাবতে পার নি। চিন্তাবিহীন
সজাগতায় তুমি নীরব ও স্বছন্দে ছিলে। তুমি
সেই সৌন্দর্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে
গিয়েছিলে। সেই মুহূর্তটি হল ধ্যান!

কয়েক মুহূর্ত পরে তোমার ভিতরের কিচিরমিচির আবার শুরু হয়। তোমার মন বলে, ‘কি সুন্দর সূর্যোদয়!’ যেই মুহূর্তে শব্দের উদয় হয়, ধ্যানভঙ্গ হয়! তুমি হয় চিন্তা করতে পার অথবা ধ্যান করতে পার। তুমি দুটি কখনও একসাথে করতে পার না।

ধ্যান হল কেবল বিদ্যমান থাকা। সেটা
হল বর্তমান মুহূর্তকে কোন বাধা না দিয়ে
অভিজ্ঞতা করা।

ধ্যান অভিমুখে সঠিক পথ কি?

প্রথম জিনিষ হল, আন্তরিক হও।
খোলা মন নিয়ে থাক। পরীক্ষা করার জন্য
উন্মুক্ত থাক। অত্যুৎসাহী হও।

জ়েন্ প্রথাতে মনোভাবকে বর্ণনা করার
জন্য একটা সুন্দর কথা আছে - আরম্ভকারীর
মন। তার অর্থ, জীবনের প্রতিটি জিনিষকে
নতুন করে দেখা, তাই জীবনের প্রতিটি জিনিষ
তোমাকে উদ্দীপনা প্রদান করে।

দ্বিতীয় জিনিষটি হল, আশাবাদী হও।
ধ্যান বিষয়ে একদম না জানলেও তোমার পক্ষে
পরমানন্দ পাওয়া একেবারেই সম্ভব।

একবার এক ব্যক্তি মহান জীবনমুক্ত
মাস্টার রামানা মহর্ষির কাছে গেল ও তাঁকে
জিজ্ঞাসা করল, ‘ভগবান, আমি কি আধ্যাত্মিক
জীবনের জন্য যোগ্যতাসম্পন্ন?’

রামানা তাকে একটি প্রশ্ন দ্বারা উত্তর দিলেন, ‘তুমি কি জীবন্ত?’

ব্যক্তিটি অবাক হয়। সে বলে, ‘হ্যাঁ, নিশ্চয়ই!’

রামানা উত্তর দেন, ‘সেটাই যথেষ্ট।
আধ্যাত্মিকতার জন্য ইতিমধ্যেই তোমার
আবশ্যক যোগ্যতা আছে!’

মানবজীবনের লক্ষ্যই হল জীবনমুক্তি। জীবনমুক্ত হবার সম্ভাবনা ‘কুণ্ডলিনী শক্তি’-তে আছে। সেটা হল এক অসাধারণ সম্ভাবনাময় শক্তি যা প্রতিটি মানুষের মধ্যেই গুপ্ত আছে। যদি সেটাকে জাগ্রত করা যায়, তা তোমাকে নিয়ে যাবে চেতনার এক ভিন্ন স্তরে, অস্তিত্বের এক ভিন্ন স্তরে।

কেবল মানব সত্তার মধ্যে ভিন্ন চেতনার সত্তা হবার সম্ভাবনা আছে। পশুদের জীবনমুক্ত হবার সম্ভাবনা নেই, ভিন্ন চেতনার সত্তা হবার সম্ভাবনা নেই।

তৃতীয়টি হল, ক্রীড়াপর (সকৌতুক)
হও! ধ্যান এক বিরাট অভিযান। ধ্যানের
ব্যাপারে গম্ভীর হওয়া অর্থ পুরো জিনিষটাই
হারিয়ে ফেলা। ধ্যানকে উদ্যাপন কর। তাকে
সহজেই উপভোগ কর!

চতুর্থ জিনিষ হল, ধৈর্য্য রাখ। ধ্যান শুরু করেই ফলের জন্য উদ্বিগ্ন হবে না।

একটা ছোট গল্প :

তিনটি বানর একটা পাকা রসাল আম পেল। অন্য সমস্ত বানরের মত তারা কিছুক্ষণ সেই আমটির জন্য লড়াই করল। তারপর যে করেই হোক, তাদের মুহূর্তের জন্য স্পষ্টতা ও বুদ্ধি হল।

আমটি না খেয়ে তারা সেই আমটিকে
বপণ করার নির্ণয় নিল। তারা জানত একবার
এই আমের আঁটি অঙ্কুরিত হয়ে গাছে বৃদ্ধি
পেলে সেই গাছে তাদের তিনজনের জন্য যথেষ্ট
আম হবে।

আমগাছটির যত্ন নেবার জন্য প্রত্যেকে কিছু না কিছু দায়িত্ব নিল।

প্রথম বানর বলে, ‘আমি রোজ গাছটিতে জল দেব।’

দ্বিতীয় বানর বলে, ‘আমি মাটিকে
সতেজ ও সমৃদ্ধ রাখব, তাতে সার দেব ও
নিশ্চিত করব যে গাছটি যেন ভাল করে বড়
হয়।’

তৃতীয় বানর বলে, ‘আমি গাছটিকে
সাবধানে পাহাড়া দেব ও তাকে প্রতিকূল
আবহাওয়া ও অন্যান্য পশুদের থেকে নিরাপদে
রাখব।’

এক মাস চলে গেল, তারপর দুই ও
তিন মাসও পেরিয়ে গেল। মাটি থেকে গাছ
বাইরে আসার কোন চিহ্ন নেই।

তিনটি বানর ব্যাপারটা আলোচনা করার জন্য একটা জরুরী মিটিং তলব করল।

প্রথম বানরটি ঘোষণা করল, ‘আমার কথামত আমি প্রতিদিন বীজটাকে জল দিচ্ছি।’

দ্বিতীয় বানরটি চীৎকার করে বলল,
‘কথামত আমি সার দিচ্ছি ও মাটিকে উর্বর
করছি।’

তৃতীয় বানরটি বলে, ‘কথামত, আমি
বীজটাকে খুব যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ
করছি। কেবল তাই নয়, আমি রোজ বীজটাকে
বাইরে বার করে দেখি সেটা অঙ্কুরিত হল
কিনা!’

যদি তুমি তাৎক্ষণিক ফলাফলের জন্য লোভী হও, তুমি প্রক্রিয়াটিকে তোমার সিস্টেমে কার্যকরী হবার জন্য বাধা দাও। তুমি নিজেই সেই প্রক্রিয়াতে বাধা হয়ে যাও।

পঞ্চমটি হল, একাকীত্ব উপভোগ কর।
নিজের ভিতরের পরিমণ্ডল উপভোগ করার
জন্য নিজেকে সুযোগ দাও। ধ্যান যখন তোমার
এক অংশ হয়, পরমানন্দ স্বভাবত প্রস্ফুটিত
হবে।

ধ্যান কেন?

চেতনার চার অবস্থা

তোমাদের একটি সহজ রেখাচিত্র দিই
যাতে তোমরা বুঝতে পার ধ্যান কি করতে
পারে ও ধ্যান কেন করা উচিত।

আমরা দৈনন্দিন জীবনে মনের দুটি অবস্থা অভিজ্ঞতা করি, একটি হল চিন্তার সহকারে, অপরটি চিন্তা বিনা। আমরা জানি যে জাগ্রত অবস্থায় আমাদের চিন্তা আছে। গভীর নিদ্রা বা সুষুপ্তিতে কি আমাদের চিন্তা থাকে? না। তাই মনের দুটি অবস্থা আছে : চিন্তা সহ এবং চিন্তা বিনা।

আমাদের সত্তাও দুটি অবস্থা অভিজ্ঞতা করে। এক অবস্থাতে আমাদের ‘আমি’-র স্পষ্ট পরিচয় আছে। জাগ্রত অবস্থায় আমরা সবাই স্পষ্টরূপে ‘আমি’ চেতনার সাথে সংযুক্ত, আমাদের নিজেদের পরিচয় আছে - আমি ডাক্তার, আমি শিল্পী ইত্যাদি। জাগ্রত অবস্থায় আমাদের ‘আমি’ সচেতনতা সর্বদা সতেজ থাকে, তা যেন এক অন্তঃস্রোত। কিন্তু গভীর নিদ্রায় আমরা ‘আমি’ সচেতনতা অভিজ্ঞতা করি না, ঠিক কিনা? আমরা যখন গভীর নিদ্রা বা সুষুপ্তিতে, আমাদের ‘আমি’-র সজাগতা থাকে না।

তাই বুঝে নাও, মনে আমরা দুটি অবস্থা অভিজ্ঞতা করি, চিন্তা সহ এবং চিন্তা বিনা। সত্তাতেও আমরা দুটি অবস্থা অভিজ্ঞতা করি, একটি ‘আমি’-র পরিচয় সহ এবং অন্যটি ‘আমি’-র পরিচয় ছাড়া।

এখন দেখা যাক মনের দুটি অবস্থা
এবং সত্তার দুটি অবস্থা কিভাবে পরস্পরের
সাথে সংযুক্ত হয়ে আমাদের চেতনাতে বিভিন্ন
অবস্থা সৃষ্টি করে।

প্রথম অবস্থা হ’ল জাগ্রত অবস্থা, যখন আমাদের ‘আমি’-র সচেতনতা থাকে এবং চিন্তাও থাকে। জাগ্রত অবস্থায় আমরা নিজের পরিচয় সম্পর্কে খুব সচেতন থাকি এবং আমাদের চিন্তাও থাকে। জাগ্রত অবস্থায় ‘আমি’-র কম্পাঙ্ক চিন্তার কম্পাঙ্কের চেয়ে বেশী থাকে। সেইজন্য প্রবল ‘আমি’ সচেতনতা দ্বারা আমরা আমাদের চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা চাই, আমরা একটা চিন্তাকে সৃষ্টি করতে পারি, তাকে নিয়ন্ত্রণ বা বহিষ্কার করতে পারি। এটা জাগ্রত অবস্থায় সম্ভব।

পরের অবস্থা হল স্বপ্ন-অবস্থা। স্বপ্নাবস্থায় আমাদের বহু চিন্তা থাকে, কিন্তু কোন ‘আমি’ সচেতনতা থাকে না। আমরা স্বপ্নে আমাদের পরিচয় সম্পর্কে সচেতন নই, কিন্তু চিন্তা থাকে। তাই সম্ভবতঃ স্বপ্নে তুমি হয়ত স্কুলে পড়ছ কিন্তু তোমার ছেলের পাশে বসে আছ! এটা দেখায় যে স্বপ্নাবস্থায় তোমার কোন স্পষ্ট যুক্তিগত পরিচয় নেই। স্বপ্নাবস্থায় ‘আমি’ সচেতনতার কম্পাঙ্ক চিন্তার কম্পাঙ্কের চেয়ে কম। সেজন্য তুমি চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পার না। সেজন্য তোমার ঘনঘন অসংযত ও অযৌক্তিক চিন্তাগুলি হয়।

জাগ্রত অবস্থায় ‘আমি’-র কম্পাঙ্ক চিন্তার কম্পাঙ্কের চেয়ে বেশী থাকে এবং তাই আমরা আমাদের চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি। স্বপ্নাবস্থায় ‘আমি’-র কম্পাঙ্ক চিন্তার কম্পাঙ্কের চেয়ে কম থাকে এবং তাই আমাদের চিন্তাগুলিকে স্বপ্নের সময় নিয়ন্ত্রণ করা যায় না।

তৃতীয় অবস্থাটি গভীর নিদ্রা। সেখানে ‘আমি’ চেতনা নেই, আবার চিন্তাও নেই। এই অবস্থাটিকে সুষুপ্তি বলে। সুষুপ্তিতে আমাদের চিন্তা থাকে না, আবার কোন পরিচয়ও থাকে না।

আমাদের জীবনে আমরা এই তিনটি অবস্থা অবিশ্রাম অভিজ্ঞতা করি - জাগ্রতাবস্থা, স্বপ্নাবস্থা ও সুষুপ্তি।

কিন্তু একটা চতুর্থ অবস্থা আছে যাকে আমরা অভিজ্ঞতা করি নি। তাকে বলে তুরীয়। এই অবস্থায় ‘আমি’-র (আমিত্ব নয়) সচেতনতা থাকে কিন্তু কোন চিন্তা থাকে না। এটাকে বলে চিন্তাবিহীন সচেতনতা। খুব কম মানুষ এটাকে তাদের জীবনে অভিজ্ঞতা করতে পারে। কিছু ব্যক্তি এটাকে কিছু সেকেণ্ডের জন্য অভিজ্ঞতা করে এবং তারপর তাদের নিয়মিত জাগ্রত অবস্থায় ফিরে যায়।

যদি তুমি অকস্মাৎ শক্ পাও অথবা যদি তুমি প্রকৃতির সাথে পূর্ণরূপে স্বচ্ছন্দে এবং নীরবতায় থাক, তখন এটা সম্ভব যে সেই কয়েক মুহূর্তে তুমি চিন্তাবিহীন সচেতনতাকে অভিজ্ঞতা করবে। পরিচয় জীবন্ত, ‘আমি’ সচেতনতা জীবন্ত, কিন্তু কোন চিন্তা নেই। এটাই তুরীয় অবস্থা বা চতুর্থ অবস্থা।

আমাদের সমস্ত শারীরিক ও মানসিক অসুস্থতার মূল স্বপ্নাবস্থায় থাকে। স্বপ্নাবস্থা সুষুপ্তি ও জাগ্রত অবস্থাকে ভেদীত ও আবৃত করতে থাকে।

যদি স্বপ্নাবস্থা জাগ্রত অবস্থাকে ভেদ করে, তাকে বলে দিবাস্বপ্ন। আমরা অফুরন্ত জিনিষ যা করতে চাই তার অলীক কল্পনা ও চিন্তা করি। স্বপ্ন যদি আমাদের গভীর নিদ্রাকে ভেদ করে, তাকে বলে বিঘ্নিত নিদ্রা।

দিনরাত আমাদের স্বপ্নাবস্থা অনবরত আমাদের বিশৃঙ্খল করে। যখন আমাদের সুষুপ্তি অবস্থা স্বপ্ন দ্বারা বিঘ্নিত হয়, তাতে দুরারোগ্য অবসাদ এবং অনিদ্রারোগ হয়। যখন আমাদের জাগ্রত অবস্থা স্বপ্ন দ্বারা বিঘ্নিত হয়, আমাদের আশেপাশে বিশ্ব সম্পর্কে কম সচেতন হয়ে আমরা দিবাস্বপ্ন দেখব।

হয়ত অভিজ্ঞতা করেছ, কখনো কখনো তুমি গাড়ি চালিয়ে ত্রিশ মাইল যাও এবং তোমার অফিসে পৌঁছাও। কেবল যখন তুমি পার্কিংয়ের জায়গায় থাম, চাবি নিয়ে বাইরে আস, হঠাৎ তুমি উপলব্ধি কর যে তুমি এত মাইল গাড়ি চালিয়েছ! তুমি গাড়িতে ওঠার পর থেকে অফিসে পৌঁছানো পর্যন্ত কয়েক' নির্ণয় নিয়েছ যেমন, ক্লাচ্ চাপা, ব্রেক মারা, আক্সিলারেটার চাপা, গাড়ী ঘোরানোর সংকেত দেওয়া বা ট্রাফিক লাইটে থামা ইত্যাদি। তুমি এতগুলি নির্ণয় নিয়েছ, কিন্তু সেগুলির জন্য কোন সচেতনতা ছাড়াই। হঠাৎ তুমি উপলব্ধি কর, 'ওহ্! আমি অফিসে পৌঁছেছি!' যখন এটা ঘটে, স্পষ্ট করে বোঝ, স্বপ্নাবস্থা জাগ্রত অবস্থাকে ভেদিতা বা আবৃত করছে।

স্বপ্নাবস্থা জাগ্রত অবস্থাকে যত বেশী
ভেদ করে, আমাদের চেতনার কম্পাঙ্ক ততই
কমে যায়। আমরা হয়ত আমাদের মানবদেহে
বাস করি, কিন্তু আমরা এক সত্য মানবজীবন
যাপন করছি না।

যখন চেতনার কম্পাঙ্ক কমে আসে,
আমরা আমাদের নির্ণয়গুলি সম্পর্কে
সম্পূর্ণভাবে সচেতন হব না। কি প্রকার কথা
আমরা ভাবছি সে সম্পর্কে আমরা সজাগ
থাকব না। আমাদের ভিতরে কি হচ্ছে সে
সম্পর্কে আমরা সজাগ থাকব না। যেন আমরা
একটা বাড়ীতে বাস করছি, কিন্তু সেই বাড়ীর
ভিতরে কি হচ্ছে তা আমরা জানি না।

স্বপ্নাবস্থা দ্বারা বিঘ্নিত হয়ে জাগ্রতাবস্থায় বাস করাকে আমি বলি নরকে বাস করা।

আমাদের শারীরিক ও মানসিক ব্যাধিগুলির সরাসরি কারণ হল স্বপ্নাবস্থা দ্বারা সুষুপ্তি বা জাগ্রতাবস্থা ভেদিতা হওয়া। জাগ্রতাবস্থা ও সুষুপ্তি উভয়ই স্বপ্নাবস্থা দ্বারা ভেদিত হলে, আমাদের শারীরিক বা মানসিক ব্যাধি হবে।

জাগ্রত অবস্থাকে স্বপ্নাবস্থা খুব বেশী ভেদ করলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলে বিষণ্নতা, কারণ তখন আমাদের নবীন সতেজ চিন্তা করার স্বচ্ছতা থাকবে না। আমাদের নকারাত্মক চিন্তার প্যাটার্ন অতিক্রম করার জন্য আমাদের স্বাধীনতা বা শক্তি থাকবে না। বিষণ্ণ হলে আমাদের মনে হয় যে আমাদের সমস্ত দরজা বন্ধ, সমস্ত সম্ভাবনা নিঃশেষিত।

তুমি জিজ্ঞাসা কর, 'আমি কেন ধ্যান করব?' তোমার জাগ্রতাবস্থা ও সুষুপ্তিতে গভীর সচেতনতা সঞ্চার করার জন্য ধ্যান প্রয়োজন। স্বপ্নাবস্থা দ্বারা জাগ্রতাবস্থা ও সুষুপ্তিকে ভেদ করার পরিবর্তে, ধ্যান দ্বারা তুরীয় বা পরমানন্দের অবস্থা জাগ্রত ও সুষুপ্তি অবস্থাকে ভেদ করা শুরু করবে!

জীবনের প্রতিটি মুহূর্তে তুরীয় নিয়ে

আসার জন্য ধ্যান কর।

আমরা যত ধ্যান করি, আমাদের
সচেতনতা ততই বৃদ্ধি পায় এবং চতুর্থ বা
তুরীয় অবস্থার চেতনার দিকে আমরা ততই
এগিয়ে যাই। তুরীয় অর্থ চতুর্থ। তুমি এই
অবস্থার যথার্থ নাম দিতে পার না। এটাকে
আরও নামে জানা যায় : সমাধি, জীবনমুক্তি,

মাস্টারদের বারবার ধ্যানের পরামর্শ দিতে
শোন, তুমি অনবরত স্মরণে রাখ যে তুমি
এখনও অন্বেষণ করছ।

ধ্যান প্রক্রিয়াগুলি হল লাইফবয় যা
পরমানন্দের সাগরকে অতিক্রম করার জন্য
সাহায্য করে। যখন তুমি সবে সাঁতার কাটা
শিখছ, তুমি কি নিজে থেকে মহাসমুদ্রে ঝাঁপ
দেবে? না! নিজেকে ভাসমান রাখার জন্য
তোমার লাইফবয় চাই। একইভাবে
পরমানন্দের মহাসাগরে প্রবেশ করার জন্য
তোমার প্রথমে একটি পদ্ধতির সাহায্য চাই।
ধ্যান হল তোমার জন্য সবচেয়ে প্রাকৃতিক
পদ্ধতি।

ধ্যান প্রক্রিয়াগুলি আর কিছুই নয়, সেগুলি লাইফবয়। একবার ধ্যান তোমার জীবনশৈলী হয়ে গেলে, তুমি স্বতশ্চলভাবে সমস্ত প্রক্রিয়া ছেড়ে দেবে, কারণ ধ্যান তোমার জীবনের গুণমান হয়ে যাবে, সেটা আর প্রতিদিনের রুটিন হয়ে থাকবে না। প্রতিটি মুহূর্তই ধ্যানপূর্ণ হবে। বহির্জগতে কি কর তা নির্বিশেষে, ধ্যান তোমার মধ্যে এক অবিশ্রাম ঘটনা হয়ে যাবে।

লোকেরা আমায় জিজ্ঞাসা করে আজ এত প্রকার ধ্যান প্রক্রিয়া কেন আছে। প্রথমত, বহু প্রকার প্রক্রিয়া আছে কারণ বিভিন্ন প্রকার মানুষ আছে। প্রতিটি মানুষের মানসিক গঠন ভিন্ন ভিন্ন। যে প্রক্রিয়া একজনের জন্য উপযোগী হয় তা অন্যজনের জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই তুমি পরীক্ষা করে দেখতে পার কোন প্রক্রিয়া তোমার জন্য সবচেয়ে উপযোগী। দ্বিতীয়ত, যখন তুমি একটার পর একটা ধ্যান চেষ্টা করে যাও, সেই ধ্যানগুলি করার প্রচেষ্টা অবশেষে তোমার মনকে প্রশান্তিতে নিয়ে যাবে, পরমানন্দের মহাসাগরে নিয়ে যাবে!

আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, নির্বাণ, সাতোরি তাদের মধ্যে কয়েকটি। এগুলি সবই চেতনার একই অবস্থা বোঝায়। যখন এই অবস্থা জাগ্রত ও সুষুপ্তি অবস্থাকে ভেদিতা ও আবৃত করা শুরু করে, আমরা দেহ, মন ও সত্তাতে উত্তম স্বাস্থ্য ঘটা দেখতে পারব। আমরা কারণবিনা পরমানন্দ অভিজ্ঞতা করা শুরু করব। তখন আমাদের সত্তার অবস্থা হয়ে যায় ধ্যানমগ্ন!

ধ্যান করার উদ্দেশ্য হল কমপক্ষে
একবার এই চতুর্থ অবস্থাকে অভিজ্ঞতা করা।
একবার এই চতুর্থ অবস্থা অভিজ্ঞতা করার
পর, এটার প্রভাব আমরা জাগ্রত ও গভীর
নিদ্রা অবস্থাতে আরও বেশী করে নিয়ে আসতে
পারি।

যদি আমাদের জাগ্রত ও সুষুপ্তি অবস্থাকে তুরীয় বা চতুর্থ অবস্থা সম্পূর্ণরূপে প্রভাবিত করে, তাকেই আমরা বলি জীবনমুক্তি (living enlightenment)।

ধ্যান করার উদ্দেশ্য হল তুরীয় বা চতুর্থ অবস্থাকে আমাদের জাগ্রত ও সুষুপ্তি অবস্থায় নিয়ে আসা।

আমাদের ধ্যান প্রক্রিয়া কেন চাই?

ধ্যান প্রক্রিয়াগুলি তোমাকে কোনকিছু
অর্জন করার জন্য সাহায্য করার জন্য নয়।
সেগুলি আছে তোমাকে স্মরণ করতে সাহায্য
করার জন্য যে তুমি এখনও চিরন্তন পরমানন্দ
খুঁজে পাও নি!

যদি আমি তোমাকে হঠাৎ বলি, 'পরমানন্দে প্রবেশ কর!’ তা কি তোমার পক্ষে সম্ভব? না! তুমি তো সজাগই নও যে পরমানন্দ তোমার প্রাকৃতিক অবস্থা। কিন্তু যখন তুমি বহু

ধ্যানের উপকারিতা

শারীরিক স্বাস্থ্য

ধ্যানের আছে তোমার শারীরিক,
মানসিক, আবেগ-সংক্রান্ত ও আধ্যাত্মিক
রূপান্তর ঘটানোর ক্ষমতা।

এই চারটি ক্ষেত্রে স্বাস্থ্য বলতে আমি কি বুঝি তা আমায় ব্যাখ্যা করতে দাও। শারীরিক স্বাস্থ্য মানে, যা কিছু খাও তা হজম করা ও সেই খাদ্যকে শরীরের অংশ করা। মানসিক স্বাস্থ্য অর্থ তোমার সামনে আসা সমস্ত ধারণা ও সমস্যাগুলিকে হজম করা এবং এক স্পষ্ট সমাধান বার করা। সেটা হল দ্বন্দ্বমুক্ত হয়ে বাস করা। আধ্যাত্মিক স্বাস্থ্য হল সমস্ত মহান শিক্ষা ও শক্তি গ্রহণ করা, তাদের হজম করা ও এক মুক্ত জীবন বাস করা। এই তিনটি একসাথে থাকাই পূর্ণ স্বাস্থ্য।

তোমার পাচন প্রক্রিয়া সঠিকভাবে কাজ করলে সেটা হল শারীরিক স্বাস্থ্য। আমি তোমাকে বলছি, তোমার আর কিছু চাই না। যদি তোমার পাচনতন্ত্র যথাযথ হয়, তোমার খাদ্যের দরকার নেই। তোমার শারীরবৃত্ত এতই বুদ্ধিমত্তাপূর্ণ হবে যে তা সরাসরি ইথার থেকে শক্তি গ্রহণ করবে। যদি তোমার পাচনতন্ত্র দক্ষতার সাথে কার্য করে, তোমার খুব কম খাদ্যের প্রয়োজন অথবা খাদ্যের দরকারই নেই।

ধ্যান ঔষধপ্রয়োগের পরিপূরক। ধ্যানের মধ্য দিয়ে তুমি তোমার রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পার, তুমি তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পার। ধ্যানের মাধ্যমে এমনকি দীর্ঘস্থায়ী সমস্যা যেমন ত্বকের এলার্জী, হাঁপানি ও বাতও নিরাময় করা যায়। কোন রোগই ধ্যানের ক্ষমতা থেকে পালিয়ে বাঁচতে পারে না।

মানসিক স্বাস্থ্য - বুদ্ধিমত্তার জাগরণ ও অন্তর্জানের প্রস্ফুটন

মানসিক স্তরে ধ্যান চিন্তার স্পষ্টতা বাড়ায়। একাগ্রতা ও স্মৃতিশক্তি বাড়াবার জন্য ধ্যান এক প্রমাণিত উপায়। সর্বোপরি ধ্যান তোমাকে নিয়ে যায় বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিমত্তাতে এবং বুদ্ধিমত্তা থেকে স্বজ্ঞা বা অন্তর্জানে (intellect to intelligence to intuition)।

বুদ্ধিবৃত্তি হল যখন সম্পূর্ণ যুক্তি সহকারে তুমি নির্ণয়গুলি নাও। বুদ্ধিমত্তা হল যখন তুমি কোন পরিস্থিতিতে আরও সৃজনশীলতা ও গঠনমূলকভাবে সাড়া দাও। বুদ্ধিমত্তা হল জীবনের প্রতিটি মুহূর্তে সাড়া দেবার সামর্থ্য, জীবনের চ্যালেঞ্জগুলির জন্য সজাগ থাকার সামর্থ্য। বুদ্ধিমত্তা হল পরিস্থিতিতে সজাগ হওয়া, মুহূর্তের চাহিদাগুলি অনুযায়ী তোমার উত্তরগুলিকে রদব দল করা। স্বজ্ঞা হল যখন নির্ণয় সহজেই এক উন্মোচন হয়ে ঘটে! সেটা সত্তার শক্তি থেকে ঘটে, মনের স্থান থেকে ঘটে না। ধ্যান তোমাকে সরাসরি ঐশ্বরিক শক্তির সাথে মেলায় যা তোমারই ভিতরে সুপ্ত আছে, যা সকলের ভিতরে সুপ্ত আছে।

ধ্যান দ্বারা তুমি মনকে অতিক্রম করে যাও, যাও সত্তাতে। সত্তাতে কোন নিয়ম বিদ্যমান থাকে না। তুমি তোমার পূর্ণ সম্ভাবনা অনুসন্ধান করার জন্য স্বতন্ত্র হয়ে যাও। সেইজন্য ধ্যান দ্বারা তুমি হঠাৎ তোমার আশেপাশের সাথে স্বস্তিবোধ কর, সহজেই নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পার। তুমি তোমার স্বতঃস্ফূর্ততাকে পুনরায় ফিরে পাও।

স্ব-নিরাময়কারী চিন্তাসকল

তোমার হয়ত চিকিৎসাবিজ্ঞান সম্মত সুস্থ শরীর আছে। তার অর্থ এই নয় যে তুমি পুরোপুরি সুস্থ। অবশ্যই আমার লক্ষ লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, নিরানব্বই শতাংশ মানুষ যাদের সিস্টেমে ‘স্বনিরাময় স্পষ্টতা’ নেই, তারা কখনও শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে পারে না।

‘স্ব-নিরাময় স্পষ্টতা’ বলতে আমি
বোঝাচ্ছি, যখন বিষণ্ণতা তোমার চেতনাকে
আঁকড়ে ধরে তখন নিজেকে বিষণ্ণতা থেকে
বার করে নিয়ে আসার জন্য স্পষ্টতা ও
বোধগম্যতা।

এক বছর আগে আমি একটা ছোট গবেষণা করি। আমি একদল মানুষ বেছে নিই যারা কোন ধ্যান অনুষ্ঠানে অংশগ্রহণ এবং কিছু আধ্যাত্মিক অধ্যয়ন করেছে। আমি তাদের বিশ মিনিট ধরে মনে যা আসে তা কোনরকম সম্পাদনা না করে লিখতে বললাম। তারপর আরেকদল মানুষ যারা কোন আধ্যাত্মিকতায় সময় প্রদান করে নি, তাদেরকেও বিশ মিনিট ধরে মনে যা আসে তা কোনরকম সম্পাদনা না করে লিখতে বললাম। আমার পরীক্ষার ফলাফল ছিল অবাক করার।

যারা আধ্যাত্মিকতার জন্য কোন সময় দেয় নি, তারা একশ’ চিন্তা লিখলে তার মধ্যে আশিটির বেশী তাদের আরও বেশী বিষণ্ণতার দিকে নিয়ে যাচ্ছিল। কেবল বিশটি চিন্তা তাদের স্ব-নিরাময়ের ছিল বা তাদের বিষণ্ণতা থেকে বার করে আনছিল। কিন্তু যারা আধ্যাত্মিকতা ও ধ্যানের মধ্য দিয়ে গেছে, আমি দেখলাম তাদের ষাট শতাংশের বেশী চিন্তা ছিল ‘স্ব-নিরাময়’- এর! কেবল চল্লিশ শতাংশ চিন্তা তাদের বিষণ্ণতার দিকে নিয়ে যাচ্ছিল। ধ্যানের এটাই প্রভাব! ধ্যান তোমাকে পূর্ণরূপে স্বাস্থ্যবান রাখে।

জ্ঞান - বিষণ্ণতাকে দমন করার অস্ত্র

সত্যের জ্ঞানকে আমি বলি জ্ঞান-অস্ত্র বা শাস্ত্র-শস্ত্র। শাস্ত্র অর্থ সত্য, জ্ঞান; শস্ত্র অর্থ অস্ত্র। শাস্ত্র-শস্ত্র হল সত্যের এমন অস্ত্র যা তোমার সত্তার বিষণ্ণতাকে ধ্বংস করতে পারে।

যখনই বিষণ্ণতা বা দুঃখকষ্ট তোমাকে আক্রমণ করে, তোমার মন তোমার সামনে বিভিন্ন দৃশ্য নিয়ে আসে। সেই সব মুহূর্তে শাস্ত্রশস্ত্রসকল এত শক্তিশালী হতে পারে যে তুমি সহজেই বিষণ্ণতা থেকে বাইরে আস। সেই চিন্তাগুলি তোমাকে দুঃখকষ্ট অতিক্রম করতে সাহায্য করে। তাই কখনও ভেবো না যে সত্যকে ভিতরে প্রবেশ করানো খুব কঠিন। তাকে হজম করার, আত্মভূত করার চেষ্টা কর এবং তাকে তোমার ভিতরে এক কোণাতে রেখে দাও। তাকে তোমার ভিতরে শাস্ত্র-শস্ত্র হিসাবে সঞ্চিত রাখ।

তোমার যত বেশী শাস্ত্র-শস্ত্র থাকবে, বিষণ্ণতা তোমাকে তত ভয় পাবে! যদি তোমার বিশাল সৈন্যবাহিনী থাকে, স্বভাবত শত্রু দেশ তোমাকে অক্রমণ করতে ভয় পাবে। কেবল তোমার স্তূপীকৃত অস্ত্র সকল দেখে অন্য দেশ তোমাকে আক্রমণ করার আগে দুইবার ভাববে। একইভাবে তুমি যত বেশী করে স্ব - নিরাময়ের চিন্তা, জ্ঞান-অস্ত্র, তোমার সত্তাতে একত্রিত কর, বিষণ্ণতা তত বেশী করে তোমার সামনে আসতে ভয় পাবে। বলতে গেলে, তোমাকে অত্যাচার করার মত বিষণ্ণ-চিন্তা কম হবে এবং সেগুলি এলেও স্ব-নিরাময়ের চিন্তাগুলি তাদের জন্য প্রতিষেধক হয়ে যাবে।

ধ্যানের সাথে তুমি তোমার জীবন
আরও বেশী ভাল করে, আরও স্পষ্টতা এবং
প্রগাঢ়তা অর্থাৎ ঐকান্তিকতা সহকারে যাপন
করতে পার। তুমি আরও বেশী সজাগ ও
সৃজনশীল হবে। তথাপি অন্তদ্দেশে তুমি এক
গভীর ও নির্বিঘ্ন নীরবতা অভিজ্ঞতা করবে।

তুমি আর করতে থাকবে না, কেবল যে করছে তাকে তুমি লক্ষ্য করতে থাকবে। ধ্যানের এটাই সম্পূর্ণ রহস্য - লক্ষ্যকারী হয়ে যাওয়া, তোমার নিজের কার্য ও আবেগের প্রত্যক্ষদর্শী বা সাক্ষী হয়ে যাওয়া।

তোমার নিজের কার্যের সাক্ষী হওয়া
শুরু করলে তুমি উপলব্ধি করবে যে তোমার
ভিতরে কেউ একজন আছে যে পরিবর্তিত হয়
না, যে ক্রোধিত হয় না, দুঃখ পায় না, যে
টাকাপয়সা বা সুরক্ষা বা যশ সম্পর্কে
কোনভাবেই যত্নশীল হয় না।

সেটাই সত্য তুমি! সত্য তুমিকে
কখনও স্পর্শ করা যায় না। বাকীটা তুমি
তোমার চারপাশে কেবল এক ব্যক্তিত্ব
বানিয়েছ।

একবার যদি তুমি সচেতন হয়ে যাও সত্য-তুমি সে নয় যে কার্য করে, সত্য -তুমি সে নয় যে ক্রোধিত বা ব্যাথিত বা বিষণ্ণ হয়, তখন তুমি এক স্বাধীনতাকে ভীষণভাবে অভিজ্ঞতা কর। সেটা ধ্যানের মাধ্যমে হবে। সেটাই সত্য স্বাধীনতা।

আমাদের সমস্ত জীবন আমরা স্বাধীনতা খুঁজে চলেছি। আমরা সেটা বুঝতে পারি কি না পারি, আমরা প্রত্যেকে স্বাধীনতা খুঁজে চলেছি। আমরা মনে করি আমাদের স্বাধীনতা অপরের ওপরে নির্ভরশীল। এখন তুমি জান, অন্য ব্যক্তি তোমাদের সাধারণ জীবনে যা খুঁজি তা হল, ‘কিছুর জন্য স্বাধীনতা’ অথবা ‘কিছু থেকে স্বাধীনতা’

আমাদের ইচ্ছামত করা, পাওয়া ও
হবার জন্য স্বাধীনতা, আমাদের নিজেদের
কল্পনা মত জীবনযাপন করার স্বাধীনতা।

আমরা যা কিছু ঘৃণা করি তা থেকে
স্বাধীনতা - অসুখ, দুশ্চিন্তা, রাগ, চাপ,
আত্মগ্লানি, বেদনা প্রভৃতি।

আমরা ভাল কোনকিছুর জন্য লোভ ও খারাপ কোনকিছুর জন্য ভয়ের মাঝে আটকে গেছি। আমাদের সম্পূর্ণ জীবন লোভ ও ভয়ের এই দুটি রশ্মি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু লোভ ও ভয়ের এই দুটি রজ্জু যখন আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা আমাদের আকাঙ্কিত সত্য স্বাধীনতাকে ভুলে যাই।

কয়েক সপ্তাহ আগে একজন
উদ্দেশ্যহীন অতিথি আমার সাথে কথা বলছিল।
সে এক শিল্পী। সে আমাকে বলছিল কেন সে
ধ্যান অপছন্দ করে।

সে বলে, ‘আমি এইসব নিয়ম ও
শৃঙ্খলাগুলিকে ঘৃণা করি। আমি যেভাবে চাই
সেভাবে আমার জীবন পরিচালিত করার জন্য
স্বাধীনতা চাই। আমি সকাল দশটায় উঠি,
প্রথমে আমি কফিপান করি, তারপর ইচ্ছে হলে
সাঁতার কাটতে যাই...’ সে আমাকে তার পুরো
দিন বর্ণনা করল।

তারপর আমি তাকে জিজ্ঞাসা করি,
‘কেউ তোমাকে সকাল ছটায় জাগিয়ে দিলে কি
হবে? অথবা একদিন সকালে তোমার

বিছানাতে কফি না এসে পৌঁছালেই বা কি হবে?’

‘ওহ্, তাহলে তো আমি পাগল হয়ে যাব!’ সে বলল ও হাসল।

‘আর বাইরে বৃষ্টি হবার জন্য তুমি
তোমার সাঁতারে যেতে না পারলে কি হবে?’
আমি প্রশ্ন করলাম।

‘হ্যাঁ, তাহলে খুব খারাপ হবে। যদি
সাঁতারে যেতে না পারি তাহলে সারাদিন খুবই
বাজে লাগে।’

তারপর আমি জিজ্ঞাসা করলাম, ‘যদি তোমার স্বাধীনতা এতগুলি শর্তের ওপরে নির্ভর করে, তাহলে কি তুমি সত্যই স্বাধীন?’

সে হতবাক হয়ে গেল! সত্য স্বাধীনতা হল, যা কিছুই হোক না কেন স্বাধীন থাকা।

সেটাকেই আমি বলি প্রকৃত স্বাধীনতা, ‘কিছুুর জন্য স্বাধীনতা’ বা ‘কিছু থেকে স্বাধীনতা’ নয়। সত্য স্বাধীনতা আসে পূর্ণরূপে বর্তমান মুহূর্তে বাস করে। যে স্বাধীনতা বাইরের কোনও পরিস্থিতির ওপর নির্ভর করে না, সেটাই সত্য স্বাধীনতা। সেই স্বাধীনতাই তুমি ধ্যানের মাধ্যমে অভিজ্ঞতা করবে।

কোন কারণবিনা প্রেম ও হর্ষ

তুমি অবাক হয়ে যাবে যে ধ্যানে প্রবেশ করলে প্রেম কতই না উথলে উঠে তোমার সত্তাকে প্লাবিত করে। ধ্যানের মাধ্যমে তোমার সত্তা ও ‘তুমি’-র সাথে যোগাযোগের এমন এক মাত্রাকে অভিজ্ঞতা করবে, যা তুমি আগে ছুঁতে পার নি। যখন তুমি স্থায়ী আনন্দ অভিজ্ঞতা কর, যাকে বাইরের কোন পরিস্থিতি পরিবর্তন করতে পারে না, তার অর্থ, তুমি গভীরভাবে ভিতরে প্রবেশ করছ। যারই সাথে দেখা হবে তুমি সেই আনন্দ তার সাথে শেয়ার করতে চাইবে। যখন সেই আনন্দ তোমার থেকে উপচে পড়ে ও অন্য মানুষটিকে স্পর্শ করে, তাকে বলে প্রেম।

ঠিক স্বাধীনতার মত, এই প্রেম তোমার অভিজ্ঞতা করা আগের সমস্ত প্রেমের থেকে ভিন্ন হবে। জীবনভোর তুমি কোন না কোন কারণে প্রেম করেছ ও প্রেম পেয়েছ। এমনকি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সম্বন্ধতায়, এমনকি স্বামী-স্ত্রীর মধ্যে, পিতামাতা ও সন্তানদের মধ্যে, প্রেম করার লুক্কায়িত কারণ থাকে। ঈর্ষা, অধিকার করার প্রবণতা এবং প্রত্যাশা দ্বারা আমাদের সমস্ত প্রেম কলঙ্কিত থাকে।

ধ্যান দ্বারা তুমি প্রথমবার বুঝতে পারবে কোন কারণবিনা প্রেম করার অর্থ কি। প্রথমবার তুমি পাবার প্রত্যাশা না করে কিছু দেবে। তুমি প্রেম দেবে, যেহেতু দেবার জন্য তোমার কাছে অনেক অনেক আছে! তুমি পৃথিবীতে প্রেম বর্ষণ করবে যে ভাবে বর্ষার মেঘ থেকে বর্ষণ হয় অথবা ফুল তার সুগন্ধ স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়ায়। তুমি প্রেম করবে কারণ তুমি কতই না পূর্ণ ও উচ্ছ্বসিত!

লীলাচ্ছলে কার্য কর

আমাদের বেশীরভাগই অনুভব করি আজকাল জীবন এত প্রতিযোগিতামূলক ও চাপের হয়ে গেছে যে আমাদের ইচ্ছামত কিছু করার সময় নেই। বস্তুত, যদি তুমি পরিস্থিতির সত্যকে দেখ, এটা কম সময় অথবা বেশী কাজের প্রশ্ন নয়। এই জিনিষগুলির ওপরে তোমার মনোভাব এই তারতম্য তৈরি করে।

কেবল এটা চেষ্টা কর : যা কিছু কর,
সজাগতা সহকারে কর। খাবার সময় সজাগ
হয়ে খাও। এটা করার জন্য কোন অতিরিক্ত
সময়ের প্রয়োজন নেই। বস্তুত তাতে খাবার
জন্য বরং সময় কম লাগবে কারণ সজাগ হয়ে
খেলে, তুমি শরীরের দরকার মত খাবে এবং
অবিবেচক হয়ে গলা দিয়ে ঠেলে খাবার
ঢোকাবে না।

সজাগতার অগাধ জ্ঞান আছে। তোমার প্ল্যানিং বা পরিকল্পনার চেয়ে সজাগতা অনেক বেশী ভাল কামাল (অদ্ভুত কাণ্ড) করতে পারে। সজাগতা বিরুদ্ধাচরণ করে না, তা পরিকল্পনার পরিপূরক। তাতে সম্ভাবনার বৃদ্ধি হবে।

যখন তুমি সজাগ, ‘তুমি’ অনুপস্থিত।
যখন সজাগতা উপস্থিত, তোমার আমিত্ব
উপস্থিত থাকতে পারে না। যখন তোমার
আমিত্ব বিদ্যমান, সজাগতা বিদ্যমান থাকতে
পারে না। ‘তোমার অবিদ্যমানতা’ তোমাকে
জীবনমুক্ত জীবনযাপন করাবে।

সজাগ হলে তুমি সন্তোষজনকভাবে কার্য করবে ও তোমার শক্তিকে সুদক্ষতার সাথে ব্যবহার করবে। তাই দিনের শেষে তুমি সকালের মতই সতেজ থাক। দ্যাখ, তোমার কাজ তোমাকে নিঃশেষিত করে না। সেটা করে তোমার মন, তোমার মনোভাব।

একটা সহজ উদাহরণ নাও। তোমার
অফিসের জন্য দুই মাইল হেঁটে যাবার সঙ্গে
ছুটির অবকাশে সমুদ্রসৈকত ধরে দুই মাইল
হেঁটে যাওয়ার তুলনা কর। তোমার অফিসের
জন্য হেঁটে যাওয়া যেন একটা কাজ এবং তুমি
ক্লান্ত বোধ কর। কিন্তু সমুদ্রসৈকতে হাঁটা
সতেজকারক কারণ তুমি সেটাকে এক
ব্যস্ততাহীন অভিজ্ঞতা বলে অনুভব কর।
জিনিষগুলি করার সময় পুরো জিনিষটাই নির্ভর
করে তোমার মানসিক অবস্থার ওপরে।

ধ্যানের পুরো খেলাটাই হল কার্যসম্বলিত মন থেকে বার হয়ে আসা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে এক সুন্দর ঐশ্বরিক লীলা হিসাবে দেখা।