KAILASA Library/জীবনমুক্তি/পরমানন্দ কি?Sign in
জীবনমুক্তি

পরমানন্দ কি?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনে সবাই কিছু মুহূর্তের বিরাট সুখ সবাই অভিজ্ঞতা করেছে। কিন্তু তা সর্বদাই কোন কারণে হয়েছে। এটা একটা সুন্দর অনুভূতি কিন্তু তাতে দুটি বিরক্তিকর গুণমান আছে : অনুভূতি স্থায়ী হয় না এবং সেটা কোন কারণ বা হেতুর ফলাফল। তুমি খুশী কারণ তুমি একটা প্রোমোশন পেয়েছ; তুমি খুশী কারণ তুমি কোন রোগ থেকে নিরাময় পেয়েছ; তুমি খুশী কারণ তুমি একটি নতুন গাড়ী কিনেছ।

সুখের অবস্থা স্থায়ী হয় না। তা অস্থায়ী এবং যখন সেটা পরিবর্তিত হয় বা চলে যায়, তুমি আবার বেদনা অনুভব কর। কেবল যে সুখ কারণ বিনাই তুমি অভিজ্ঞতা কর, যেটা কোন কারণের জন্য চলে যায় না, সেটাই প্রকৃত এবং স্থায়ী সুখ। সেটাকে বলে পরমানন্দ। এইপ্রকার সুখ তোমার বাইরের কোন জিনিষের ওপরে নির্ভর করে না।

‘আনন্দ’ শব্দটির অর্থ ‘যাকে কমানো
যায় না, যাকে হারানো যায় না’। ‘আনন্দ’
শব্দটিকে ব্যাখ্যা করে ‘সুখ’ বলা যায় না।
জানলে অবাক হবে যে এটার অর্থ হল ‘যাকে
কমানো বা হারানো যায় না’। পরমানন্দ হল
সেই জিনিষ যা কোন কারণেই কমে যায় না।