KAILASA Library/জীবনমুক্তি/ধ্যান কেন?Sign in
জীবনমুক্তি

ধ্যান কেন?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনমুক্তি হল স্বভাব-বশত ধ্যানাবস্থায় থাকা

পরবর্তী চারটি অধ্যায়ে ও পরে বর্ণিত
ধ্যানপ্রক্রিয়াগুলিতে আমি তোমাদের আমাদের
আলোচিত সত্যসকলকে অভিজ্ঞতা করার পথ
প্রদর্শন করব। এখন অবধি তোমাদের
বুদ্ধিবৃত্তিক বোধ হয়েছে : কি করা উচিত ও
কেন?

আমরা এখন ‘কিভাবে’-র পর্যায়ে এসেছি। সমস্ত বোধগম্যতা কেবল তত্ত্বীয় থেকে যাবে যদি না তাকে অভিজ্ঞতায় রূপান্তরিত করা যায়।

জীবনের প্রকৃত লক্ষ্য কি?

তোমার জীবনে চূড়ান্ত লক্ষ্য কি?

আরও উপার্জন করা?

সর্বদা যুবা, স্বাস্থ্যবান ও সুন্দর থাকা?

আরও ভাল, আরও দীর্ঘস্থায়ী সম্বন্ধতা পাওয়া?

তোমার ব্যক্তিত্বের উন্নতিসাধন করা?

তালিকাটির শেষ হবে না। প্রতিটি ব্যক্তির একটি নির্দিষ্ট লক্ষ্য বা বহু লক্ষ্য থাকবে।

কিন্তু প্রতিটি লক্ষ্যই কোন ব্যতিক্রম
বিনা একই জিনিষ নির্দেশ করে : আনন্দে
থাকার আকুল আকাঙ্ক্ষা। কেউ কি বলতে
পারে, ‘আমি সুখী হতে চাই না, আমি পরিপূর্ণ
হতে চাই না?’ না!

আমরা প্রত্যেকেই পরমানন্দ খুঁজছি, কিন্তু আমরা বিভিন্ন উপায়ে খুঁজছি। উপায়গুলি যতই বুদ্ধিবৃত্তিক বা যতই জটিল করে আমরা প্রকাশ করি না কেন, আমরা সবাই পরমানন্দ খুঁজছি। কেবল যে উপায়ে আমরা খুঁজছি তা ভিন্ন।

কিন্তু আমাদের নিরানব্বই শতাংশ
মানুষ সচেতন নয় যে আমাদের সত্য লক্ষ্য
হল পরমানন্দ! যেহেতু আমরা অনবহিত,
আমরা পরমানন্দকে আমাদের বাইরে অন্বেষণ
করি। আমরা বাইরের জগতে সবজায়গায়
এমন একটা জিনিষকে খুঁজি বেড়াই যা
আমাদের ভিতরেই আছে, তাকে তো কেবল
আবিষ্কার করতে হবে।

একটা ছোট গল্প :

একদিন সন্ধ্যায় এক ব্যক্তি তার আঙ্গিনাতে কিছু একটা ভীষণভাবে খুঁজছিল। তার স্ত্রী জিজ্ঞাসা করল সে কি খুঁজছে। সে বলল একটা স্বর্ণমুদ্রা পড়ে গেছে। তার স্ত্রীও সেই খোঁজে লেগে গেল। শীঘ্রই অন্যেরা একসাথে হল এবং বাস্তবিকভােব সমস্ত প্রতিবেশীগণ সেই মুদ্রাটিকে খুঁজতে লাগল।

হঠাৎ একজন প্রতিবেশী তাকে জিজ্ঞাসা
করল, ‘মুদ্রাটিকে ঠিক কোথায় ফেলে
দিয়েছেন? কিভাবে হয় যে আমরা এখন অবধি
সেটাকে খুঁজে পেলাম না?’

ব্যক্তিটি উত্তর দেয়, ‘ওহ্, আমি মুদ্রাটি ঘরের ভিতরে হারিয়েছি।’

যারা খুঁজছিল সবাই রেগে গেল ও
জিজ্ঞাসা করল, ‘তাহলে আমরা এখানে খুঁজছি
কেন?’

ব্যক্তিটি উত্তর দিল, ‘সমস্যা হল
আমার ঘরে আলো নেই। তাই আমি এই
রাস্তার আলোয় খুঁজতে শুরু করেছি!’

আমাদের জীবনেও আমরা ঠিক একই জিনিষ করি। আমরা সবাই ভুল জায়গায় উত্তর খোঁজার জন্য সুদক্ষ। আমরা সব জায়গায় পরমানন্দ খুঁজি, টাকাপয়সা, ক্ষমতা, সম্বন্ধতা, মতাদর্শ, কিন্তু আমরা একটা সুস্পষ্ট দিকে যাই না - অন্তর্দেশে।