8: কৃতজ্ঞতা হল মহত্তম মনোভাব
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
বারংবার লোকেরা আমায় প্রশ্ন করে, 'স্বামীজী, আমার যখন এতগুলি সমস্যা, আমি কিভাবে কৃতজ্ঞ হই?' দ্যাখো, আমরা বারবার প্রার্থনা করি, 'হে ভগবান, আমাকে একটা হীরের আংটি দাও।' আমরা কি কৃতজ্ঞতা বোধ করি যে হীরের আংটি পরার জন্য তিনি আমাদের আঙ্গুল দিয়েছেন? না! আঙ্গুল তো আমাদের জন্মাধিকার নয়। হাজার হাজার মানুষের তো হাত বা আঙ্গুল নেই। সেটা আমাদের জন্মাধিকার নয়। আমরা অবিরাম জোরে জোরে সমস্ত সম্ভাব্য উপায়ে প্রার্থনা করি, 'হে ভগবান, আমাকে এটা দাও। হে ভগবান, আমাকে ওটা দাও।' কিন্তু আমাদের ওপরে যা বর্ষিত করা হয়েছে তার জন্য আমরা কখনও কৃতজ্ঞবোধ করি না। এই জীবনটাই তো এক আশীর্বাদ!
আমরা কি বলতে পারি যে বিষ্ণুর বৈকুণ্ঠ অথবা শিবের কৈলাসে আমরা কিছু কাজ করেছি বলে পারিশ্রমিক হিসাবে আমাদের জীবন প্রদান করা হয়েছে? না! এমন নয় যে আমরা কৈলাসে একশ বছর কাজ করেছি এবং একটা চেক্ পেয়েছি যাতে লেখা আছে, 'ঠিক আছে, সত্তর বছরের জীবন নাও'। সেনাবাহিনীতে কাজ করলে আমাদের পড়াশুনা করার জন্য টাকা দেয়। এটা সেরকম নয়; আমরা তো আর জীবনকে বেতন হিসাবে পাই নি। জীবন তো আমাদের জন্য পবিত্র আশীর্বাদ হিসাবে বর্ষিত হয়েছে।
শ্বাসপ্রশ্বাসই তো এক আশীর্বাদ! জীবনটাই তো এক আশীর্বাদ। অনবরত আমরা সেগুলিকে মিস্ করছি যেগুলি আমাদের অধিকারের অংশ নয়। কিন্তু ঈশ্বর দ্বারা আমাদের ওপরে বর্ষিত জিনিষগুলিকে কখনও আমরা অভিজ্ঞতা করি না।
আমাদের যা যা দেওয়া হয় নি, তার তালিকা আমরা যদি সততার