KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/কৃতজ্ঞতা - প্রসন্নতার চাবিকাঠিSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

কৃতজ্ঞতা - প্রসন্নতার চাবিকাঠি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

আজ পৃথিবীতে প্রকৃত সুখের চাবিকাঠি হল : যে কোন কার্য্যের একটা কারণ চাই। উপযোগিতা থাকলে কার্য হয় নতুবা কার্য্যের ন্যায্যতা প্রতিপাদন করা কঠিন হয়ে যায়। প্রকৃত কৃতজ্ঞতার কখনও কারণ থাকে না। সেটা তোমার মধ্যে কারণরহিত প্রস্ফুটন হয়ে ঘটতে থাকে।

ফুল কি কোন কারণে প্রস্ফুটিত হয়? না! ফুল ফোটে, কারণ সেটা তার প্রকৃতি।

কৃতজ্ঞতা আমাদের সত্যিকারের প্রকৃতি। সমাজের নিয়ন্ত্রণের অনেকগুলি প্রলেপ তাকে ঢেকে দিয়েছে। সমাজ কৃতজ্ঞতার ভাষা জানে না। তা কেবল উপযোগিতার ভাষা জানে। সমাজ সরাসরি আমাদের মধ্যে লোভ ও ভয় প্রবেশ করায় যাতে আমরা সমাজকে সমাজের দরকারী ফলাফলগুলি দিই।

sমাজ জানে না যে কৃতজ্ঞতার এক পথ আছে, যেটা ভয় ও লোভের পথ থেকে আরও ভাল ফলাফল দেবে। সেটাই সমস্যা। কৃতজ্ঞতা অনুভব করার অশেষ কারণ আছে। এই জীবনটাই তো আমাদের পাওয়া এক উপহার। মনুষ্য চেতনা সহকারে জন্ম হওয়াই তো আমাদের পাওয়া প্রথম আশীর্বাদ। সেখান থেকে আমাদের কৃতজ্ঞতা আরম্ভ হওয়া উচিত। আমরা যে আছি, কেবল তার জন্যই কৃতজ্ঞতা অনুভব করা উচিত।

বোঝ, যদি তুমি কখনও অনুভব কর জীবন নীরস, জীবন যেরকম রসাল হবার কথা সেরকম নয়, তার কারণ হল, তোমার মধ্যে কৃতজ্ঞতা ঘটেনি। কৃতজ্ঞতা এমন এক শক্তি যা তোমার জীবনকে প্রতিটি মুহূর্তে প্রগাঢ় ও উদ্দীপনাময় করে। যখন তুমি নিজের মধ্যে কারণরহিত কৃতজ্ঞতায় সমাচ্ছন্ন হও, বাইরের পরিস্থিতি নির্বিশেষে জীবন সর্বদা মধুর হয়ে যাবে।

যখন কৃতজ্ঞতা হারাও, ঘনঘন তুমি এই প্রকার ভাবনার কবলে পড়বে যে জীবন বেদনাময়, কিন্তু তুমি সেই ভাবনার প্রকৃত কারণ জানবে না।

জীবনে প্রতিটি ছোট জিনিষকে এক উপহার হিসাবে গ্রহণ কর। যখন আহার করার জন্য তুমি প্লেট নাও, প্লেটটাকে এক উপহার হিসাবে দ্যাখো।

portrait

মানবচেতনা সহকারে
জন্ম হওয়াই তো
আমাদের পাওয়া প্রথম
আশীর্বাদ।

যখন প্লেটে খাবার পরিবেশন কর, খাবারকে উপহার হিসাবে দ্যাখো। যখন আহার করার জন্য চেয়ারে বসে পড়, চেয়ারটিকে এক উপহার হিসাবে দ্যাখো। খাবার পরে যখন হাত ধোও আঙ্গুলগুলিকে উপহার হিসাবে দ্যাখো।

এমন মানুষ আছে যাদের খাবার জন্য প্লেট নেই। এমন মানুষ আছে যাদের আঙ্গুল নেই, যে আঙ্গুল দিয়ে তারা খেতে পারে! আমরা কেবল তাদের দিকে তাকাই যাদের আঙ্গুলে হীরার আংটি আছে। আমরা তাদের দিকে তাকাই না যাদের আঙ্গুল নেই। সেইজন্য আমাদের জীবনে আমরা কোনকিছুকে উপহার বলে অনুভব করি না। প্রতিদিন সকালে জেগে বিছানা থেকে ওঠার আগেই শুধুমাত্র বিদ্যমান থাকার জন্য , এই সুন্দর অস্তিত্বে মনুষ্য হয়ে বাস করার জন্য গভীর কৃতজ্ঞতা অনুভব করার চেষ্টা কর। একইভাবে, প্রতি রাত্রে ঘুমানোর আগে বিদ্যমান থাকার জন্য গভীর কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে এসো। সেটা তোমার সমস্ত দেহ ও মনে অনুভব কর।

সমস্ত বিচার পাশে রেখে দাও এবং কৃতজ্ঞতা অনুভব কর। যখন আমরা ছোট জিনিষগুলির জন্য ধন্যবাদপূর্ণ অনুভব করতে শুরু করি, আমাদের সমগ্র সংবেদনশীলতা বৃদ্ধি পায়। যখন সংবেদনশীলতা ঘটে, প্রতিটি মুহূর্ত অস্তিত্বের ঘটনাগুলির প্রতি সশ্রদ্ধ বিস্ময়ে কাটবে।

আনন্দময় হও!