কৃতজ্ঞতা কি?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
যখন আমরা স্বীকার করি যে আমরা অস্তিত্বের সম্পূর্ণ পরিকল্পনার অংশ এবং প্রতিটি মিনিটে অস্তিত্ব প্রেমবশত আমাদের যত্ন নিচ্ছে, আমরা কৃতজ্ঞতায় অভিভূত হই। আমরা প্রতিটি মুহূর্তে যা পেয়েছি তার জন্য ধন্যবাদপূর্ণ হই, সেই পাওয়াটা আমাদের অঙ্গপ্রত্যঙ্গ ও ইন্দ্রিয়গুলির ব্যবহারের মত মৌলিক ব্যাপারও হতে পারে। কৃতজ্ঞতা হল অস্তিত্বের অতিপ্রাচুর্যকে স্বীকার করার জন্য সাড়া দেওয়া। তোমার জীবনে সবকিছুর যত্ন নেবার জন্য যদি কোন শক্তি থাকে, তা হল কৃতজ্ঞতার শক্তি! যদি ভাব তোমার জীবনে কিছু মিস্ হচ্ছে, তার কারণ তুমি কম কৃতজ্ঞতা অনুভব করছ। কৃতজ্ঞতা তোমাকে সরাসরি ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করে।
কৃতজ্ঞতাকে মানুষের শ্বাসপ্রশ্বাস হতে হবে। তা তোমার মধ্যে ও তোমার আশেপাশে ঘটনাগুলিকে রূপান্তরিত করে। সেটা এমন এক শক্তি যা তোমাকে মহাজগতের শক্তির সাথে ঐকতানে নিয়ে আসে এবং তোমাকে অসাধারণ সমৃদ্ধি প্রদান করে। তুমি দেখবে, কৃতজ্ঞতার সাথে অস্তিত্ব সহজেই তোমাকে সাড়া দেয়। সেটা হল অস্তিত্বের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে বিনিময় করার চ্যানেল।
এটা বোঝ : যখন সব কিছুর প্রতি তুমি কৃতজ্ঞতা অনুভব কর, তার অর্থ তুমি পরিপূর্ণতা অনুভব করছ, তুমি আনন্দপূর্ণ হচ্ছ। তাই যখন কৃতজ্ঞতা বিকিরণ কর, তোমার পরিপূর্ণতার শক্তি তোমার দিকে পরিপূর্ণতা আকর্ষিত করে বস্তুগত লাভ, উত্তম সমঝোতা, ভাল স্বাস্থ্য ইত্যাদির রূপে। মুখ্য ব্যাপার হল, কৃতজ্ঞতা তোমাকে অস্তিত্বের সাথে অনুরণন করায় এবং তোমাকে সুন্দর মনুষ্যত্বে রূপান্তরিত করে।