অবতারনিকা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
কৃতজ্ঞতা কি তা নিয়ে চিন্তা করলে তোমার মনে কি আসে? মনে প্রথমে কোন জিনিষটা আসে? শব্দাবলী যেমন, ধন্যবাদ, কথায় ও কাজে প্রেমের প্রকাশ, সমর্পণের ভাবনা, বাধিত হওয়া ইত্যাদি তোমার মনে আসতে শুরু করবে।
অভিধান অনুযায়ী কৃতজ্ঞতার সংজ্ঞা হল ধন্যবাদপূর্ণ হবার গুণমান অথবা কদর করার প্রস্তুতি এবং অনুগ্রহ বিনিময়।
এই গ্রন্থে আমরা কৃতজ্ঞতাকে আধ্যাত্মিক দিক থেকে অন্বেষণ করব। কৃতজ্ঞতা কি, কৃতজ্ঞতার বিভিন্ন প্রকার, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণ, কৃতজ্ঞতার প্রভাব এবং সবশেষে কৃতজ্ঞতা আমাদের কোথায় পরিচালিত করে।
সারা গ্রন্থটিতে তোমাদের জন্য অনেক কার্যকলাপ ও ধ্যান প্রক্রিয়া দেওয়া হয়েছে যাতে এই গ্রন্থে দেওয়া জ্ঞানের তোমরা ব্যবহারিক অভিজ্ঞতা লাভের চেষ্টা করতে পার।
পুরো গ্রন্থটি পড়ে 'কৃতজ্ঞতা কি' এবং তার অনেক অভিমুখ সম্পর্কে তুমি আরও ভাল বুঝতে পারবে।