কৃতজ্ঞতা হল
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ঐশ্বরিকতার দিকে এগিয়ে যাবার পথ
ঐশ্বরিকতার দিকে কৃতজ্ঞতার মনোভাব নিয়ে অগ্রসর হও। কৃতজ্ঞতা অনুভব করলে, ঐশ্বরিকতার সাথে গভীরভাবে সংযুক্ত থাকলে আমাদের সম্পূর্ণ জীবন পরিবর্তিত হয়। লোকেরা বিভিন্ন স্তর থেকে মাস্টারের দ্বারস্থ হয়।
আমি দেখেছি কি প্রকার মানুষেরা আমার কাছে আসে।
- কেউ আমার কাছে লোভবশত আসে;
- কেউ আমার কাছে ভয়বশত আসে;
- কেউ আমার কাছে দুশ্চিন্তার জন্য আসে;
- কেউ আমার কাছে নামযশের জন্য আসে;
- কেউ আমার কাছে আসে ঈর্ষাবশত ও তুলনা করার জন্য
- কেউ আমার কাছে আমিত্বের জন্য আসে, তাদের আমিত্বকে আরও শক্তিশালী করার জন্য;
- খুবই কম মানুষই আমার কাছে কৃতজ্ঞতাবশত আসে
যারা আমার কাছে লোভবশত আসে তাদের একটা সমস্যা আছে। তাদের যে কেবল লোভই আছে তা নয়, তাদের একজন মাস্টার সম্পর্কে নিজেদের ধারণা ও কল্পনাতীত থাকে। যখন কোন ব্যাপারে আমাদের অতিকল্পনা থাকে, আমরা বাস্তবতার সাথে সম্পর্ক স্থাপন করতে পারব না। যারা ভয় সহকারে আসে, তারা সেই ভয় কাটিয়ে উঠতে পারে না। তারা আটকে থাকবে কারণ ভয় তো এক অতিকল্পনামাত্র।
মানুষেরা বিভিন্ন স্তরে মাস্টার অথবা ঈশ্বরের দ্বারস্থ হয়। আমরা যত পরিপক্ক হই, তত আমরা সেই মানুষটির সাথে সংযুক্ত অনুভব করি যে
৬
কৃতজ্ঞতা হল পরিপূর্ণতার প্রকাশ
পরিপূর্ণতা কি?
পরিপূর্ণতা পরিতৃপ্তি থেকে একেবারে আলাদা। তুমি যদি ‘আমার নেই, আমার নেই’ এই ধারণা সহকারে শুরু কর, তুমি কেবল অধিকার করতে থাকবে।
যদি তুমি এই বাস্তবতা সহকারে শুরু কর, ‘আমার ওপরে বর্ষণ করা হয়েছে। আরে! আমি এখনও বেঁচে আছি, আমার কিডনি (বৃক্ক) কাজ করছে, আমার লিভার (যকৃৎ) কাজ করছে, আর আমার মস্তিষ্ক কখনসখন কমপক্ষে কাজ তো করে! আমার হৃৎপিণ্ড কাজ করছে, আমার ফুসফুস কাজ করছে। তাই আমার সিস্টেমে বহু জিনিষ কাজ করছে! আমি এখনও জীবিত অনুভব করছি’ - তাহলে কোটি কোটি সম্ভাবনা উন্মুক্ত হয়ে যায় যে মুহূর্তে তুমি সজীব অনুভব কর। যে মুহূর্তে তুমি এই দরজার বাইরে যাবে, কোটি কোটি তারা দেখা যাবে, কোটি কোটি সম্ভাবনা উন্মুক্ত হবে। একইভাবে যেই মুহূর্তে অনুভব কর যে তুমি সজীব আছ, কোটি কোটি সম্ভাবনা উন্মুক্ত হতে থাকে। কোটি কোটি সম্ভাবনার দ্বারটি হল ‘আমি জীবিত’ তার প্রথম অভিজ্ঞতা। সেটাকে স্বীকার করে উদযাপন করছ না কেন?
তোমার দেহে যে জীবন ঘটছে তা একটা উপহার। তোমার ওপরে অনবরত বর্ষণ করা হচ্ছে। তুমি যদি এই ভিত্তিতে খাড়া থাক, তবে তুমি দশ গুণ বেশী ধনসম্পদ সৃষ্টি করতে পার। তুমি পরিকাঠামো সৃষ্টি করতে পার। দ্যাখো, ‘আমার নেই’ এই মেজাজ থেকে জীবন শুরু করলে তুমি ধনসম্পদ সৃষ্টি করতে পারবে না। তুমি ধনসম্পদ ছিনিয়ে নিয়ে তা আঁকড়ে থাকবে। যদি তুমি জীবনকে আশীর্বাদপুষ্ট অনুভূতির সাথে শুরু কর, তুমি ধনসম্পদ সৃষ্টি করবে, তুমি ছিনিয়ে নেবে না। দুটোতে বিরাট পার্থক্য আছে। বুঝে নাও।
জীবন ‘আমার নেই’ এই ভাব নিয়ে শুরু করলে তুমি ছিনিয়ে নিতে থাকবে; তুমি কখনও সৃষ্টি করবে না। তুমি ছিনিয়ে নেবার সুযোগগুলির অপেক্ষায় থাকবে। মাঝে মাঝে আমাকে লোকেরা বলে, ‘স্বামীজী, আমি পুরোপুরি

পরিতৃপ্ত।’ আমি তাদের বলি, ‘ও
সেটা দারুণ ব্যাপার! যদি তুমি
কোন লটারী পাও, কয়েক কোটি
টাকা পাও, তুমি কি বলবে তুমি তা
চাও না?’ তারা বলে, ‘না, না, না!’
তাহলে তুমি পুরোপুরি পরিতৃপ্ত
বলতে কি বোঝাচ্ছ? না। পরিতৃপ্তি
থেকে পরিপূর্ণতার দিকে যাও।

মনুষ্য চেতনা সহকারে জন্ম হওয়াই তো আমাদের পাওয়া প্রথম আশীর্বাদ। সেখান থেকে আমাদের কৃতজ্ঞতা শুরু হওয়া উচিত।
৮
কৃতজ্ঞতা হল
সবকিছুকে উপহার বলে উপলব্ধি করা
কৃতজ্ঞতার অভিজ্ঞতা মিস্ করার প্রধান কারণ হল তুমি সবকিছুকে অবধারিত বলে গণ্য কর। তুমি ভাব মানুষ তোমার জন্য যা কিছু করে তা তোমার জন্মাধিকার। বুঝে নাও, জিনিষগুলি তোমার জন্য না করে মানুষেরা তো অন্যকিছুও করতে পারত। সেজন্য তোমাকে তাদের ধন্যবাদ দিতে হবে।
জীবনে প্রতিটি ছোট জিনিষকে উপহার হিসাবে গ্রহণ কর। যখন তুমি ভোজন করার জন্য প্লেট নাও, সেটাকে এক উপহার হিসাবে দ্যাখো। যখন সেই প্লেটে খাবার পরিবেশন করা হয়, খাবারকে উপহার হিসাবে দ্যাখো। যখন চেয়ারে বসে খেতে যাও, চেয়ারটাকে এক উপহার বলে দ্যাখো। খাবার পরে হাত ধোবার সময়, আঙ্গুলগুলিকে উপহার হিসাবে দ্যাখো।
আমরা কখনও দেখি না যে অনেকের খাবার জন্য প্লেট থাকে না। অনেকের আঙ্গুল দিয়ে খাবার জন্য আঙ্গুল থাকে না! আমরা কি কখনও তা চিন্তা করেছি? আমরা কেবল তাদের দিকে তাকাই যাদের আঙ্গুলে হীরের আংটি আছে। সেটাই সমস্যা। তাই আমরা জীবনে কোনকিছুকেই উপহার বলে অনুভব করি না।
যখন আমরা ছোট জিনিষের জন্য কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করি, আমাদের সম্পূর্ণ সংবেদনশীলতা বৃদ্ধি পায়। আমরা আরও পরিশুদ্ধ হই। জীবনের প্রতি আমাদের সম্পূর্ণ মনোভাব এক ভিন্ন স্তরে চলে যায়। স্মরণে রেখো, ছোট জিনিষের প্রতি ধন্যবাদপূর্ণ না হলে বড় জিনিষের জন্য কখনও ধন্যবাদপূর্ণ হবে না। দাঁড়াতে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা অর্পণ কর।
- প্রয়োজনে যারা তোমাকে আর্থিক সাহায্য করেছে তাদের সবাইকে কৃতজ্ঞতা অর্পণ কর।
- তোমার স্ত্রী বা স্বামীকে প্রেম ও সুরক্ষা প্রদান করার জন্য কৃতজ্ঞতা অর্পণ কর। তাদের কোন কাজে আঘাত পেয়ে থাকলে তাদের ক্ষমা কর। তোমার জ্ঞাতসারে বা অজ্ঞানে তাদের কোন প্রকার আঘাত দিয়ে থাকলে তাদের ক্ষমা প্রার্থনা কর।
- তোমার আধ্যাত্মিক জীবনে যারা তোমাকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা অর্পণ কর।
- তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা অর্পণ কর যারা কোন না কোনভাবে তোমার জীবনে সেবা করেছে : মুদী, জঞ্জাল সাফাই কর্মী ইত্যাদি যাদের তুমি অবধারিত বলে গণ্য কর, তাদের ইচ্ছা বা অনিচ্ছা, সচেতন বা অচেতনভাবে কোন আঘাত দিয়ে থাকার জন্য তাদের কাছে ক্ষমা চাও।
- তোমার শত্রুরা যারা তোমাকে আঘাত দিয়েছে, যারা তোমাকে বলবান ও ক্ষমাশীল বানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা অর্পণ কর। তাদের কোন প্রকার আঘাত দিয়ে থাকলে তার জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নাও।
- তোমার দেহকে ও তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলিকে একটি একটি করে কৃতজ্ঞতা অর্পণ কর।
- তোমার মনকে অলৌকিকভাবে কাজ করার জন্য কৃতজ্ঞতা অর্পণ কর।
- তোমার জীবনে এই সমস্ত জিনিষগুলিকে সম্ভব করার জন্য অস্তিত্ব, পূর্ণ ও ঈশ্বরকে কৃতজ্ঞতা অর্পণ কর।
কৃতজ্ঞতার এই আকাশে কয়েক মিনিট বসে থাক। তোমার সমস্ত সত্তা দিয়ে কৃতজ্ঞতা অর্পণ কর।