১০: কৃতজ্ঞতা? না ধন্যবাদ!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
সারা জীবন তুমি 'আপনাকে বা তোমাকে ধন্যবাদ' শব্দগুলি ব্যবহার কর। শৈশব থেকেই তোমাকে 'ধন্যবাদ' বলা শেখানো হয়। প্রাপ্তবয়স্ক হবার আগেই সেটা আমাদের একটা অংশ হয়ে যায়। আমরা শব্দগুলিকে যান্ত্রিকভাবে, ব্যবসায়ের মত ব্যবহার করি। ধন্যবাদ শব্দটিতে যে আবেগ থাকা প্রয়োজন তা কদাচিৎ থাকে : কৃতজ্ঞতা। কার্যত আমরা জীবনকে বিপরীত আবেগে ভিত্তি করি : প্রত্যাশা। আমাদের সম্বন্ধগুলিতে আমরা ভালবাসা দাবী করি। সমাজে আমরা দাবী করি মনোযোগ। নিজেদের থেকে আমরা ভাল, আরও ভাল কর্মক্ষমতা দাবী করি। আর অন্যেরা যা দিতে পারে না, তা আমরা ভগবানের কাছে দাবী করি! আমাদের কাছে যা আছে তার জন্য ধন্যবাদ না দিয়েই আমরা চাইতে থাকি, দাবী করতে থাকি।
কৃতজ্ঞতা তোমার ওপরে চাপানো কোনও প্রকার নৈতিকতা নয়। সেটা তোমার নিজের আনন্দের মূল তত্ত্ব! যতক্ষণ তুমি চাইতে থাক, তুমি বাইরের ঘটনাগুলির নিয়ন্ত্রণে থাক। যখন তুমি কৃতজ্ঞতা সহকারে জীবনধারণ কর, কেউ বা কোনকিছুই তোমার আনন্দকে স্পর্শ করতে পারবে না।
প্রত্যাশা নিয়ে জীবনযাপন করলে, তোমার প্রত্যাশা ও সেগুলির পরিপূর্ণতার মধ্যে ব্যবধান থাকতেই হবে। যেই মুহূর্তে একটি বাসনা তৃপ্ত হয়, আরও দশটি মাথা চাড়া দিয়ে ওঠে। অবশ্যই প্রত্যেকের জীবনে চড়াই-উৎরাই আছে। সবসময়েই কিছু অপরিপূর্ণ বাসনা থাকবে। সেটা স্বাভাবিক। বলতে শুনেছ নিশ্চয়, তুমি গ্লাসকে আধা ভর্তি নাকি আধা খালি দেখতে পছন্দ কর?
যতক্ষণ তুমি জীবনে যা নেই তাতে কেন্দ্রিত থাক, জীবন তোমার শূন্য লাগবে। "আমি......চাই" কথাটা যেন এক ব্ল্যাক-হোল। সেটা নিশ্চিত তোমার জীবনে যা কিছু আছে তা গিলে ফেলবে এবং তোমাকে শূন্যতার অনুভূতি দেবে।