১১: কৃতজ্ঞতা হল পছন্দহীনতার আকাশ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
তোমার অজ্ঞতাকে বাঁচিয়ে রাখে এমন একটি গুরুত্বপূর্ণ গাঁটকে আমি খুলে ফেলছি। আমি অজ্ঞতার মূলকে বিনষ্ট করছি। যদি তুমি সজাগ হও যে কোটি কোটি সম্ভাবনা তোমার সামনে আছে, তোমার কোন বাসনাই থাকবে না। তুমি অনাশরয়ম্ ( পতঞ্জলি যোগসূত্র ৪.৬) অভিজ্ঞতা করবে; তার অর্থ সেখানে কেবল পছন্দহীনতা আছে তা নয়, বাসনার সম্ভাবনাও দগ্ধ হয়ে গেছে। তুমি ভাবতে পার তা কি করে হবে।
যদি আমার সামনে কোটি কোটি সম্ভাবনা থাকে, স্বভাবতই আমার অনেক অনেক বাসনা থাকবে, এটা পছন্দ করা, ওটা পছন্দ করা। না! যখন তোমার সামনে কোটি কোটি সম্ভাবনা থাকে, পছন্দ (choice) করার কোটি কোটি জিনিষ থাকে, হঠাৎ তুমি পছন্দহীনতায় (choicelessness) বিশ্রাম করতে চাইবে।
পছন্দহীনতায় বিশ্রাম করার নির্ণয় তোমার মধ্যে তখন ঘটে যখন তুমি সামনে কোটি কোটি পছন্দ করার জিনিষ দ্যাখো। যখন তোমার সামনে কোটি কোটি সম্ভাবনা থাকে, তুমি নির্ণয় নিয়ে নাও যে পছন্দহীনতায় স্বস্তিতে থাকাই সর্বশ্রেষ্ঠ। তুমি অনুভব কর যে পছন্দ করে নেবার সামর্থ তোমার যে কোন পছন্দের চেয়ে বেশী ক্ষমতাবান, গুরুত্বপূর্ণ, পরিপূর্ণতা-প্রদায়ক।
বোঝ, যেই মুহূর্তে তুমি বাছাবাছি শুরু কর, তোমার পছন্দহীনতায় থাকার স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে যায়। যেই মুহূর্তে তুমি বাছো, তুমি একটি ভাষা বেছে নেবে। তুমি তাহলে সেই ভাষার জগতে কাজ করার বন্ধনে পড়ে গেলে। পছন্দ করার আগে পর্যন্ত তোমার কাছে সমস্ত ভাষার স্বাধীনতা ছিল। যেই মুহূর্তে তুমি ভারতে জন্মানো বেছে নাও, তখন তুমি ভারতীয় সমাজের সমস্ত ভাল ও খারাপ জিনিষগুলিতে বাঁধা পড়।
বেছে নেবার আগে পর্যন্ত তো তুমি ভারতীয় সমাজের ভাল ও খারাপ জিনিষগুলির ঊর্ধ্বে ছিলে। বেছে নেবার প্রতিটি কাজ তোমার পছন্দহীন

হবার কিছু অংশকে তোমার থেকে সরিয়ে নেয়। তাই যখন তোমার সামনে পছন্দ করার জন্য কোটি কোটি জিনিষ থাকে, তুমি হঠাৎ নির্ণয় নাও, ‘বাঃ! পছন্দহীন হয়ে থাকাই সর্বশ্রেষ্ঠ। পছন্দহীন হওয়া হল চূড়ান্ত অভিজ্ঞতা।' পছন্দহীন মানুষ অসীম স্রষ্টা হবে।
বোঝ, পছন্দহীনতায় বিশ্রাম করার চেষ্টা কর। দেখবে, না ছিনিয়েই কতই না ধনসম্পত্তি তুমি সৃষ্টি করবে ও আকর্ষণ করবে। কৃতজ্ঞতার আকাশে বিশ্রাম কর : 'তোমার ওপরে কতই না বর্ষণ করা হয়, তোমার সামনে কোটি কোটি পছন্দ তোমার সামনে থাকো' যখন তুমি উপলব্ধি কর যে তোমার সামনে কোটি কোটি পছন্দ আছে, তুমি পছন্দহীন সজাগতায় বিশ্রাম করবে।