KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/১২: কৃতজ্ঞতা হল বহু সম্ভাবনার দ্বার খুলে যাওয়াSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

১২: কৃতজ্ঞতা হল বহু সম্ভাবনার দ্বার খুলে যাওয়া

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

বোধ, ঠিক কিছু দিন আগে আমরা আমার জীবনমুক্তির দিন উদযাপন করলাম। আমি তোমাদের সরাসরি বলছি। সেদিন (কয়েক বছর আগে যেদিন জীবনমুক্তি লাভ করি) যা ঘটেছিল তা আমি সহজ কথায় বলতে চাই। আমি শনাক্ত করলাম 'আমি জীবন্ত' এবং উপলব্ধি করলাম 'আমি জীবন্ত'।

এটা অতীন্দ্রিয় জগতে, জীবনের ক্ষেত্রে, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে, ধনসম্পদ, জ্ঞান, জীবনমুক্তি ও সম্বন্ধতার ক্ষেত্রে হাজার হাজার সম্ভাবনা উন্মুক্ত করে। প্রতিটি ক্ষেত্র যা তুমি জীবনের সার অথবা সুখী জীবনের জন্য প্রয়োজন বলে অনুভব কর, অবশেষে সমস্ত ক্ষেত্রগুলিতে কোনকিছু ছাড়াই আনন্দিত হওয়া যায়।

আমি হঠাৎ অনুভব করলাম প্রতিটি ক্ষেত্রে আমার জন্য হাজার হাজার সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে, কারণ আমি জীবন্ত। আমি শুধুমাত্র শনাক্ত করলাম আমি জীবন্ত এবং উপলব্ধি করলাম হাজার হাজার সম্ভাবনা আমার সামনে খুলে যাচ্ছে, কোটি কোটি সম্ভাবনা আমার সামনে উন্মুক্ত হচ্ছে, আর আমি আনন্দ উদযাপন করতে লাগলাম।

আমি জীবন্ত, সেটা শনাক্ত করা হল সৎ - সত্য। আমার সামনে কোটি কোটি সম্ভাবনা আছে তা শনাক্ত করা হল চিৎ - চেতনা। 'ওয়াও' বা 'বাঃ' উদযাপন করা হল আনন্দ। ব্যাস। আমি সেদিন সচ্চিদানন্দ, সচ্চিদানন্দের ঝলক অভিজ্ঞতা করলাম। সেটাকেই আমি বলছি পরমজ্ঞানালোক বা জীবনমুক্তি। আর তুমি আজ নির্ণয় নিয়ে ফেল যে তুমি শনাক্ত করবে যে তুমি জীবন্ত। তুমি জীবন্ত, তার অর্থ কি? তাহলে হাজার হাজার সম্ভাবনা তোমার সামনে উন্মুক্ত হচ্ছে। হাজার হাজার কি, লাখ লাখ। লাখ লাখ নয়, কোটি কোটি সম্ভাবনা তোমার সামনে উন্মুক্ত হচ্ছে। তুমি এক ভাল পিতা হতে পার অথবা খারাপ পিতা হতে পার। তুমি এক ভাল ভাই হতে পার বা খারাপ ভাই হতে পার। তুমি এক ভাল বন্ধু হতে পার বা খারাপ বন্ধু হতে পার। তুমি স্বাস্থ্যবান হতে পার অথবা অসুস্থ হতে পার। কিন্তু সবই তো সম্ভাবনা।

তোমার সামনে বহু সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে। উদযাপন করার সেটাই যথেষ্ট কারণ। বুঝে নাও, যখন তুমি উপলব্ধি কর যে কোটি কোটি সম্ভাবনা তোমার সামনে উন্মুক্ত আছে, তুমি বাসনামুক্ত হয়ে যাবে।