KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/২৬: কৃতজ্ঞতা হল শ্রদ্ধার জন্য এক শক্তিশালী উপকরণSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

২৬: কৃতজ্ঞতা হল শ্রদ্ধার জন্য এক শক্তিশালী উপকরণ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

শ্রদ্ধা হল সততার চেয়ে বেশী কিছু। সততা শ্রদ্ধা নয়। দয়া করে বোঝ, সততা হল শ্রদ্ধার জন্য একটি উপকরণমাত্র। শ্রদ্ধা সততার চেয়ে আরও বেশি কিছু। আমি তোমাদের সততা ও শ্রদ্ধার মধ্যে পার্থক্য দেখাব।

উদাহরণস্বরূপ, যদি কারও সাথে ক্রোধান্বিত হও, তুমি সরাসরি সেই ব্যক্তির কাছে প্রকাশ করবে 'আমি তোমার ওপরে রেগে আছি'

  • এটা সততা। কিন্তু এটা শ্রদ্ধা নয়। শ্রদ্ধা অর্থ দুটি সত্য সত্যিসত্যি পরস্পরকে বুঝতে পারে, সেখানে ক্রোধ ঘটবে না।

বুঝে নাও, সততা ও শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। সততা একটি সামাজিক উত্তম গুণমান। শ্রদ্ধা এক আধ্যাত্মিক গুণমান। সেটা সামাজিক গুণমান নয়। সততা কেবল প্রথম ধাপ, প্রাথমিক ধাপ। শ্রদ্ধা এক আধ্যাত্মিক গুণমান। শ্রদ্ধা অর্থ আধ্যাত্মিক সত্যগুলিকে নিয়ে শ্রদ্ধার সাথে জীবনধারণ করা।

দ্যাখো, একজন পতি তার পত্নীকে মিথ্যা কথা বলছে - তাতে কোন সততা নেই, আবার শ্রদ্ধাও নেই। একজন পতি তার স্ত্রীকে যদি সত্য বলে যে সে বহু মহিলার সাথে সম্পর্ক রাখে, সেটা সততা, শ্রদ্ধা নয়। পতি যদি পতির মত জীবনযাপন করে, তাহলে সেটা শ্রদ্ধা। তাই মানুষ তার ভূমিকা পূর্ণরূপে নির্বাহ করলে সে শ্রদ্ধাশীল। যখন সে অসমর্থ হয় এবং সেই অসমর্থতা অন্যের কাছে ব্যক্ত করা হল সততা। অসফলতা প্রকাশ করা সফলভাবে জীবনযাপন করা নয়; বোঝ সেটা। ব্যর্থতা প্রকাশ করা হল ব্যর্থতা প্রকাশ করা। সেটা