২৭: কৃতজ্ঞতা হল সাকার থেকে নিরাকারে প্রস্ফুটিত হওয়া
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
আমরা মূর্তিকে নয়, মূর্তির মাধ্যমে পূজা করি বা সম্বন্ধস্থাপন করি, এটা বুঝে নাও। যখন তুমি দেবতাকে দ্যাখো, মূর্তি স্মরণে থাকে না। যদি তুমি মূর্তিকে মনে রাখ, দেবতাকে স্মরণ করা হয় না। পাথরের হাতি দেখলে তুমি উপাদান দেখবে না, যদি সেটাকে উপাদান হিসাবে দ্যাখো, তুমি সেটাকে হাতি বলে দেখতে পাবে না। একজন শিল্পী সেটাকে হাতি বলে দ্যাখে, সেটাকে উপাদান হিসাবে দেখবে না।
যদি কাঠে খোদাই করা একটা হাতি থাকে, এক কাঠের ব্যাপারী সেটা দেখলে বলবে, ‘ও! চন্দনকাঠ, দারুণ সুন্দর কাঠ! অনেক দাম, এটার দাম নিশ্চয় এত হবে।’ সে কাঠ সম্পর্কে কথা বলবে, কিন্তু সে হাতিটিকে দেখতে পেল না। যদি কোন শিল্পী সেটা দ্যাখে, সে বলবে, ‘বাঃ! কি সুন্দর ভাস্কর্য! দারুণভাবে খোদাই করেছে! হাতি! বিস্ময়কর।’ সে কাঠ দেখবে না।
যেই মুহূর্তে তুমি কাঠ দ্যাখো তুমি হাতি দেখবে না। যখন তুমি হাতি দ্যাখো, কাঠ দেখবে না। সেটা একই সময়ে ঘটতে পারে না। সেটা কেবল পরবর্তী মুহূর্তে ঘটতে পারে। যদিও তুমি দ্যাখো কাঠ-হাতি-হাতি-কাঠ, একটি মুহূর্তে তুমি দ্যাখো কাঠ হিসাবে দ্যাখো, পরের মুহূর্তে তুমি সেটাকে দেখবে হাতি, তারপরের মুহূর্তে সেটাকে আবার হাতি দেখছ, পরের মুহূর্তে কাঠ দেখছ।
যখন তুমি এটাকে ঈশ্বর হিসাবে দ্যাখো, তুমি এটাকে বিশ্ব হিসাবে দেখবে না। বিশ্ব বলে দেখলে এটাকে ঈশ্বর বলে দেখবে না। যদি তুমি সমগ্র মহাজগতকে ভয় ও লোভ প্রদানকারী বিশ্ব হিসাবে দ্যাখো, তুমি এটাকে ঈশ্বর হিসাবে দেখতে পারবে না। যদি এই সমগ্র জিনিষটাকে ঈশ্বর হিসাবে দ্যাখো, তুমি এটাকে বিশ্ব বলে দেখতে পার না; তখন কোন ভয় ও লোভ থাকবে না।