২৩: কৃতজ্ঞতা তোমার কর্মসকল দগ্ধ করতে পারে
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
বোধ, কৃতজ্ঞতার সহজ সরল গুণমান শুরু হলে, কৃতজ্ঞতার অল্প অগ্নি তোমার সমস্ত কর্মকে দগ্ধ করতে পারে। কর্ম কি? কর্ম হল তোমার অপরিপূর্ণ কার্য যা তোমাকে পরিপূর্ণ করতে বারংবার টানে।
আমাদের জমানো সমস্ত কর্মকে পরিপূর্ণ ও নিঃশেষ করার জন্য আমরা বারবার জন্ম নিই। কেবলমাত্র কৃতজ্ঞতার শক্তির সাথে বিদ্যমান থাকলে এই কর্মগুলি দগ্ধ হয়ে যায়! সমস্ত কর্ম, যা তুমি নিয়ে এসেছ, বহন করছ ও সংগ্রহ করছ - তা সবই দগ্ধ করা যায়।
কৃতজ্ঞতার স্মরণ কেবল মাস্টারের প্রতি নয়, সকল সত্তার প্রতি, সবকিছুর প্রতি কৃতজ্ঞতা অনেক সংবেদনশীলতা নিয়ে আসে। তা কতই না প্রেম, কতই না সুস্থির ভাবনা, কতই না সংযুক্তির অনুভূতি প্রদান করে। তা তোমার সমস্ত কর্মকে দগ্ধ করতে পারে। কৃতজ্ঞতার এমনই ক্ষমতা।
কৃতজ্ঞতা তোমাকে 'কেউ না' বানাবে; তুমি কেবল এক প্রবাহিত শক্তি হবে।
কার্যকলাাপ
কৃতজ্ঞতা কিভাবে তোমার শরীরের ভাষা পরিবর্তিত করে তা দেখার জন্য নীচের সহজ পরীক্ষাটি চেষ্টা কর।
পরেরবার দরজা বন্ধ করার সময় স্মরণে রেখো ও লক্ষ্য কর যে তুমি সেটা কিভাবে বন্ধ করলে। এখন দরজাটা আবার খোল এবং অসাধারণ কৃতজ্ঞতা ও সচেতনতা সহকারে আস্তে আস্তে দরজাটাকে পুরোপুরি বন্ধ কর। এটা করার সময় নিজেকে অনুভব কর।
দুটো অভিজ্ঞতার মধ্যে তুমি পার্থক্য দেখবে। দ্বিতীয়বার তুমি হঠাৎ করে নিজের ভিতরে কোমল হবে! তোমার ওপরে কৃতজ্ঞতার এটাই প্রভাব।
ওপরেরটা তুমি অন্য যে কোন কার্যকলাপের সাথে চেষ্টা করতে পার এবং দ্যাখো তুমি কিভাবে অনুভব কর!