২১: কৃতজ্ঞতা হল মনকে ছাড়িয়ে যাওয়া
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
তুমি ও অস্তিত্বের মাঝে সর্বদা তোমার মন দাঁড়িয়ে। মন তোমাকে অস্তিত্বকে শুনতে, দেখতে, অনুভব করতে ও অস্তিত্বকে আবেগভরে গ্রহণ করতে বাধা দেয়। একবার তুমি তোমার মনকে ছাড়িয়ে গেলে ও অস্তিত্বের সৌন্দর্য দেখলে, কৃতজ্ঞতা তোমার সত্তার প্রার্থনা ও আনন্দ হয়ে যায়! তুমি মুক্তি ও চিরন্তন আনন্দ উপভোগ করবে!
যখন তুমি মনের নীরস যুক্তি ফেলে দাও, তুমি এক নদীর মত প্রবাহিত হবে - স্রোতের সাথে পছন্দহীনভাবে, অনায়াসে, আনন্দপূর্ণ হয়ে। তুমি তখন তোমার ভূমিকা নির্বাহ করবে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। তুমি বুঝবে তুমি এক সুন্দর নাটকের অংশ, যেখানে তুমি পরিচালকের প্রতি যত বেশী সংবেদী হবে, তোমার ভূমিকা তত বেশী ভাল করে নির্বাহ করতে পারবে!
যখন তুমি স্রোতের বিপরীতে যাও, তোমাকে প্রচেষ্টা ও বাছাবাছি করতে হবে। স্রোতের সাথে গেলে তোমাকে কোন প্রচেষ্টাই করতে হবে না, তুমি ক্লান্ত হবে না, তুমি হতাশ হবে না; তুমি কেবল প্রবহমান হয়ে হালকা অনুভব করবে। তখন সবকিছুই সুন্দর প্রতীয়মান হবে।
আমাদের চারিদিকে সবকিছুর জন্য কৃতজ্ঞতা অনুভব করার পরিবর্তে, আমরা সর্বদা প্রশ্ন ও জিজ্ঞাসা করছি। অস্তিত্বের সাথে আমাদের এই সংযুক্তিকে আবার ফিরে পেতে হবে। কৃতজ্ঞতা সেই হারানো সংযুক্তিকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। তা তোমার শিকড়কে পুনরায় খুঁজে বার করতে সাহায্য করতে পারে। তা তোমাকে প্রকৃতি ও অস্তিত্বের সাথে একাত্ম হতে সাহায্য করতে পারে।