১৯: কৃতজ্ঞতা তোমাকে বেদনার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
আমার হাতভাঙ্গা এবং সেটা থেকে কি শেখার আছে সে সম্পর্কে কিছু বলব। যে শিক্ষার মধ্য দিয়ে আমি গেছি ও তোমরা সবাই যা শিখতে পার, শিখে নাও। প্রথমে যে প্রশ্ন সবাই করে তা হল, 'স্বামীজী কেন ঘোড়ায় চড়তে গেলেন? কি দরকার ছিল?' দ্যাখো, জীবন এই নয় যে একই বিছানা থেকে উঠতে হবে, একই মেঝেতে হাঁটতে হবে এবং একই গাড়িতে চড়তে হবে, একই অফিসে যেতে হবে, ফিরে এসে একই বিছানায় শুয়ে পড়তে হবে।
জীবন হল শিক্ষা। তাই আমি ভাবলাম ঘোড়ায় চড়া শিখি না কেন। আর যাই হোক না কেন, অশ্বারোহণ, সাঁতার এগুলি তো আমাদের জৈবস্মৃতিতে আছে। সেটাকে জাগ্রত করলে তা প্রকাশিত হবে। তাই আমি ভাবলাম, 'চেষ্টা করা যাক না কেন?' সেইজন্য আমি চেষ্টা করেছিলাম। অশ্বারোহণ ঠিকই চলছিল। রোজ তা ঠিকই চলছিল এবং প্রতিদিন আমি আশ্রমের চারিদিকে ঘোড়ায় চড়ে ঘুরতাম; সকালে ও সন্ধ্যায়। নির্দিষ্ট সেই দিনটিতে আশ্রমে জোরে গান চালানো হচ্ছিল এবং সমস্ত আশ্রমবাসীরা জোরে জোরে উল্লাসধ্বনি করতে আরম্ভ করল। তাই ঘোড়াটা একটু উত্তেজিত হল এবং আমি ঘোড়া থেকে পড়ে গেলাম।
যেই মুহূর্তে পড়লাম, আমি ভাবলাম, 'ওহ! আশ্রমবাসীরা যেন কষ্ট না পায়।' আমার চারপাশে সমস্ত ব্রহ্মচারী ও আশ্রমবাসীরা যেন কষ্ট না পায়। প্রথমেই আমি বললাম, 'আমি ঠিক আছি। উদ্বিগ্ন হয়ো না।' উঠে পড়ার পরে আমি আমার হাত ভেঙ্গেছে দেখলাম এবং তাদের বললাম, 'হয়ত হাত ভেঙ্গেছে। চল হাসপাতালে যাওয়া যাক এবং কি করতে হবে করা যাক।'
আমরা হাসপাতালে গেলাম। আমি সকাল সাতটায় পড়ে গিয়েছিলাম এবং আড়াইটার সময় তারা সার্জারী করল। সেই সময় পর্যন্ত আমি
ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে কৃতজ্ঞতা
পাশ্চাত্য থেকে সুন্দর যে জিনিষগুলি আমি শিখেছি তার মধ্যে একটি হল ধন্যবাদ জ্ঞাপন। বুঝে নাও, আমি উন্মুক্ত ও সরল; যা কিছুই বলা বা করা হোক না কেন, যে কোনভাবেই হোক ধন্যবাদ জ্ঞাপনের ধারণা ভারতবর্ষে ছিল না, এই ধারণাটি ভারতে এতটা গভীরে ছাপ ফেলে নি। কেবল পাশ্চাত্যে এই ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানকে আমি বিশেষ করে বিরাট গুরুত্ব ও শ্রদ্ধা জানাতে দেখলাম।
হ্যাঁ, অনেক সুন্দর জিনিষই আমাদের শেখার আছে। তাই এই দেশ, এই প্রথা থেকে আমার শেখা মহান জিনিষগুলির মধ্যে এটি একটি। এমনকি মৌখিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করাকেও এই সংস্কৃতিতে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটা দরকার।
বৈদিক প্রথাতে ধন্যবাদ জ্ঞাপন অথবা কৃতজ্ঞতা এক আধ্যাত্মিক গুণমান হয়ে গেছে। সেটা কখনও সামাজিক গুণমান ছিল না। সেটা ছিল এক আধ্যাত্মিক গুণমান হিসাবে। কিন্তু এখানে (পাশ্চাত্যে) আমি দেখলাম, সেটা দৈনন্দিন জীবনে স্পন্দনশীল ও সজীব। এটা একটা সামাজিক গুণমান এবং আমাদের তা শেখা উচিত ও আত্মভূত করা উচিত।
হয়ত আমি বলতে পারি এটা একপ্রকার অবিশ্রাম ধ্যান, প্রাত্যহিক ধ্যান। যখনই তুমি 'আপনাকে বা তোমাকে ধন্যবাদ' কথাটা বল, সেটা যেন এক প্রাত্যহিক ধ্যান, তোমাকে স্মরণ করানো কৃতজ্ঞতা কিভাবে আধ্যাত্মিক অভ্যাস হয়ে যায়। আজ একটা মজার এবং অতীন্দ্রিয়সম্বন্ধীয় ঘটনা ঘটে। পূজাবিধি ও যজ্ঞের সময়ে আমি গভীর নীরবতা ও সমাধিতে ছিলাম। আমি দেখলাম আমার পিছনে বসা দুই এক জন একটু অস্বস্তিতে আছে। অবশ্যই আমি শারীরিকভাবে দেখি নি, কিন্তু যেহেতু সমাধিতে ছিলাম আমি পরিষ্কার দেখতে পেলাম আমার আশেপাশে লোকেদের মনে কি চলছে।