১৭: কৃতজ্ঞতা হল অপরকে শ্রদ্ধা করা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
প্রথমে যে জিনিষটা বুঝতে হবে তা হল কেউ শুধুমাত্র তোমাকে সেবা করার জন্য জন্ম নেয় নি। প্রতিটি মানুষ আমাদের মতই জীবনের পথে আছে। দয়াশীল হবার জন্য ও প্রেমবশত তারা আমাদের জন্য কিছু জিনিষ করে। তোমার সেবা করে বা তোমাকে নানাকিছু যোগান দিয়ে বা তোমার যত্ন করে তোমার স্ত্রী বা স্বামীও এক অতি দয়ার কাজ করছে।
অবশ্যই বিবাহ দেওয়া-নেওয়া দাবী করে কিন্তু স্বামী বা স্ত্রীকে কখনও অবধারিত বলে গণ্য করা যায় না। তাদের ওপরে আমাদের জন্মঅধিকার আছে বলে চিন্তা করা যায় না। বিশেষ করে অংশীদারদের মধ্যে অনেক কিছুই অবধারিত বলে গণ্য করা হয়।
প্রতিটি মানুষের আমাদের জীবনে সমান অবদান। কাউকে অবধারিত বলে গণ্য করা উচিত নয়। পৃথ্বীগ্রহে প্রতিটি মানুষের জন্য কৃতজ্ঞতা থাকতেই হবে। আমি সর্বদা লোকেদের বলি, তুমি ও তোমার স্বামী বা স্ত্রীর মধ্যে অথবা অন্যান্য সম্বন্ধতা ঠিকঠাক না চলার জন্য বেড়িয়ে আসতে হলে, সেটাও কৃতজ্ঞতা সহকারে করতে হবে।
প্রতিটি সম্বন্ধতা তোমার জীবনে ভাল কিছু নিয়ে আসে। প্রতিটি সম্বন্ধতাই শুভ। সমস্যা হল আমরা ভাবি কিছু মানুষ আমাদের আঘাত করার জন্য অপেক্ষা করছে। এরকম নয়। আমাদের অসুরক্ষার ভাবনা আমরা অন্যের ওপরে অভিক্ষেপ করি। আমাদের একটি স্ব-প্রতিরক্ষা পদ্ধতি আছে যেটা কারণরহিতভাবে সমস্ত সম্বন্ধতাতে কার্য করে। অন্যেরা আমাদের আঘাত করার অপেক্ষায় আছে - এই চিন্তার ওপরে সেটা চালিত। এই পদ্ধতিটি কৃতজ্ঞতা প্রস্ফুটিত হলে মিলিয়ে যাবে।
নির্দিষ্ট কিছু পথে প্রতিপালিত হবার জন্য বহু মানুষ তাদের পিতামাতা ও সমাজের ওপরে অকৃতজ্ঞ হয়ে থাকে। আমাদের দেওয়া কৃতজ্ঞতার ধ্যানগুলির মধ্যে একটিতে আমরা মানুষটিকে প্রথমে তার মাতাপিতা ও

যখন তুমি তোমার সম্বন্ধতায় মানুষদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করবে, তুমি কখনও তাদের অধিকার করতে চেষ্টা করবে না। তুমি তাদের দিকে তাকিয়ে দেখবে তারা কত সুন্দর এবং সেখানেই ছেড়ে দেবে।