KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/কার্যকলাপSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

কার্যকলাপ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কৃতজ্ঞতা সহকারে সুস্বাস্থ্য বিকিরণ করার জন্য নীচে একটি শক্তিশালী ধ্যান দেওয়া হল।

প্রতিদিন সকালে জেগে ওঠার পরেই এটাকে অভ্যাস করতে হবে।
বিছানা থেকে না উঠে, চোখ না খুলে তোমার দেহকে প্রত্যক্ষ কর।
নিজের দেহকে যতটা স্পষ্টভাবে পার প্রত্যক্ষ কর।

তারপর তোমার দেহের প্রতিটি অংশকে গভীর প্রেম ও কৃতজ্ঞতা সহকারে স্পর্শ কর। একটার পর একটা অংশকে অনেক প্রেম সহ স্পর্শ কর।

তুমি তোমার দেহকে কখনও প্রেম সহকারে স্পর্শ কর না!

কখনও ভেবো না যে তোমার দেহ তোমার স্পর্শ ও প্রেম অনুভব করতে পারে না।

না!

তোমার দেহ একটি সচেতন বুদ্ধিমত্তা যেটা তোমার প্রতি অবিশ্রাম সাড়া দিচ্ছে।

কৃতজ্ঞতার এই মনোভাব তোমার সাথে সারাদিন ধরে বহন কর।

তোমার প্রতিটি দৈনন্দিন কার্যকলাপে তোমার দেহের যে অংশগুলি কার্য করছে, সেগুলির প্রতি সজাগ থাক। যখন হাঁটছ নীরবে তোমার পা দুটিকে তোমার ভার বহন করার জন্য, তোমাকে সহায়তা করার জন্য ধন্যবাদ দাও। যখন তুমি কাজ করছ, খাচ্ছ, স্নান করছ, পড়ছ, সজাগ হও যে তোমার দেহ তোমাকে কতই না সহায়তা করছে।

প্রতিটি মুহূর্তে এই ভাবনা তোমার মধ্যে সজীব রাখ, যতক্ষণ না তুমি ঘুমাতে যাচ্ছ।

33

Nithyananda smiling

কয়েকদিনের মধ্যেই তুমি তোমার মধ্যে দুটি সুন্দর জিনিষ ঘটতে লক্ষ্য করবে। প্রথম, তুমি তোমার শরীরে এক নতুন মাধুর্য লক্ষ্য করবে। তোমার দেহ আরও সুন্দর দেখতে শুরু করবে এবং স্বাস্থ্য ও সৌষ্ঠব বিকিরণ করবে। দ্বিতীয়, যখন তুমি অবিশ্রাম দেহকে লক্ষ্য কর, তুমি ধীরে ধীরে উপলব্ধি কর যে তোমার দেহ 'তুমি' নয়!

এখন পর্যন্ত তুমি তোমার দেহ সম্পর্কে অখুশী কারণ তুমি তোমার দেহকে 'তুমি' ভাব। তোমার দেহে ঘটা পরিবর্তনগুলিকে তুমি 'তোমার' পরিবর্তন ঘটছে বলে ভাব। সেইজন্য তুমি দেহকে তরুণ, সুন্দর ও অটল রাখতে সংগ্রাম কর। তুমি তোমার দেহকে স্বাভাবিকভাবে পরিবর্তিত হতে, সাবলীলভাবে বৃদ্ধ হতে দাও না। যখন তুমি জান যে তুমি তোমার দেহ থেকে আলাদা, তুমি তোমার দেহের ওপরে নির্ভরশীল না হয়ে দেহকে কদর করবে ও উপভোগ করবে। তুমি নিজেকে দেহ থেকে মুক্ত কর এবং দেহকে তোমার থেকে মুক্ত কর!