১৫: কৃতজ্ঞতা হল তোমার দেহকে ধন্যবাদ জানানো
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
প্রতিটি মানুষ ঈশ্বরের এক মহৎ শিল্পকর্ম। সেইজন্য কোন দুটি দেহ দেখতে এক নয়। ঈশ্বর এক ইঞ্জিনীয়ার নন। তিনি শিল্পী। সেইজন্য আমাদের প্রত্যেকে ভিন্ন ভিন্ন দেখতে। তিনি ইঞ্জিনীয়ার হলে তিনি আমাদের একই ছাঁচে ফেলতেন, কারখানায় উৎপাদনের মত! তিনি আমাদের অদ্বিতীয়ভাবে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কখনও অনুভব করি না যে আমরা যথেষ্ট সুন্দর।
আমরা অবিশ্রাম নিজেদের অন্যের সাথে তুলনা করি এবং অন্যদের দিকে তাকাই। আমরা আমাদের দেহকে কখনও সুন্দর বলে অনুভব করাই না। দেহ সম্পর্কে আমাদের চিন্তাগুলি দ্বারা আমাদের দেহ প্রভাবিত হয়। প্রতিটি কোষ আমাদের চিন্তা ভাবনাগুলিতে সাড়া দেয়। যদি আমরা আমাদের দেহের প্রতি কৃতজ্ঞতা অনুভব করি, আমাদের দেহ স্বাস্থ্যের উন্নতিসাধন করে সাড়া দেয়।
যদি আমরা দেহকে ঘৃণা করি, দেহ অসুস্থতা সহকারে সংকুচিত হয়ে সাড়া দেয়। এটা যেন অন্যদের ওপরে আমাদের চিন্তার প্রভাব। যদি আমরা লোকেদের উৎসাহিত করি, তারা আরও ভাল কাজ করে। কেবল তোমার এই দেহের জন্যই তুমি এখানে আসতে পেরেছ ও আমার কথা শুনতে সমর্থ হচ্ছ। আর তুমি যে আমার এই কথাগুলি পড়ছ তাও তো তোমার দেহেরই দৌলতে।
তাহলে তুমি কি করে দেহকে অবমাননা কর বা তাকে অবধারিত বলে মেনে নাও? যদি চারিদিকে তাকিয়ে দ্যাখো, দেখবে অনেকে হাত বা পা ছাড়াই জন্ম নিয়েছে। কেউ দৃষ্টিবিহীন হয়ে জন্ম নিয়েছে বা দুর্ঘটনায় অন্ধ হয়েছে। আমাদের তো সবকিছুই আছে এবং তাও আমরা এগুলিকে অবধারিত বলে গণ্য করি।
কখন কখন সুষম দেহের মানুষের চেয়ে এক বিকলাঙ্গ ব্যক্তি দেহের প্রতি অনেক বেশী কৃতজ্ঞ থাকে। বিকলাঙ্গ ব্যক্তি জানে দেহের একটি অংশ হারালে কি হয়, তাই সে স্বতশ্চলভাবে দেহের অন্য অংশগুলির প্রতি কৃতজ্ঞ হয়।