১৪: ধ্যানে কৃতজ্ঞতা
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
যখন তুমি অনবরত ধ্যান কর, তুমি কোমল ও ভেদ্য হও। তুমি বহুরন্ধ্র, সংবেদনশীল ও সজাগ হও। তুমি দেখবে যে তোমার চেতনা প্রতিটি মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে। তোমার চেতনা তোমার ভাবনা ও কার্যসকল নির্ধারণ করে। সেইজন্য বারংবার আমি তোমাদের ধ্যান করতে বলি।
সেটা তোমার চেতনাকে বিশুদ্ধ করবে। তোমার কাছে জিনিষগুলি স্পষ্ট হবে। তুমি অনুভব করতে সমর্থ হবে যে তোমার কেন্দ্র মন থেকে হৃদয়ে সরে যাচ্ছে। যখন তোমার মন ও 'তুমি'-র মধ্যে ব্যবধান বাড়ে, তোমার সমগ্র সত্তা এক ভিন্ন অনুভূতি সহ স্পন্দিত হতে শুরু করে। এই অনুভূতি হল এক গভীর পরিপূর্ণতা, পূর্ণের প্রতি কারণরহিত এক গভীর প্রেম, আনন্দ ও উৎফুল্লতার এক ক্রমাগত অনুভূতি।
নকারাত্মক চিন্তায় ও অসন্তুষ্ট থাকার জন্য আগে তুমি যত শক্তি খরচা করেছ তা উন্মোচিত হয় এবং তুমি আনন্দিত ও সুসংহত অনুভব কর এবং শক্তিতে ভরে যাও। কৃতজ্ঞতা তখন তোমার প্রার্থনা হয়ে যায় এবং 'ধন্যবাদ' হয়ে যায় তোমার মন্ত্র।
ঘুমাতে গেলে এক কৃতজ্ঞতার ভাবনা নিয়ে যাও যে আরও একটি দিন অস্তিত্বের সাথে কাটালে। জেগে উঠলে আরও একটি দিন অস্তিত্বের সাথে কাটাবার ভাবনা সহকারে জাগো! এটাই সবচেয়ে সহজ এবং সর্বাধিক ফলপ্রসূ ধ্যান যেটার অভ্যাস তোমার সত্তাকে কৃতজ্ঞতা বানিয়ে ফেলতে পার।
যখন প্রত্যেকে কৃতজ্ঞতা অনুভব করে ও বিকিরণ করে, কোন হিংসা, ঈর্ষা ও লোভ থাকবে না।