KAILASA Library/কেন দুঃখকষ্ট/দুঃখকষ্ট অতিক্রম করার নয়টি উপায়Sign in
কেন দুঃখকষ্ট

দুঃখকষ্ট অতিক্রম করার নয়টি উপায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

১) এক বলিষ্ঠ স্নায়ুতন্ত্র নির্মাণ করে দুঃখকষ্ট অতিক্রম কর

সমস্ত রোগ ও বিষণ্ণতা হল কেবল এক দুর্বল স্নায়ুতন্ত্র। তুমি কল্পনা কর ও দুঃখকষ্ট সৃষ্টি কর। কল্পনা করে সৃষ্টি করার পরে তুমি বল, 'এটা তো একদিন হবেই, তাই আমাকে এখনই ভুগতে দাও!’

দুর্ভাগ্যবশত, সুখ বা বেদনার একটি ছোট সংকেত তোমাকে ভারসাম্যহীন করে দেওয়ার জন্য যথেষ্ট। যেভাবে সুষম ভোজন বাধ্যতামূলক, সেভাবে যোগকে বাধ্যতামূলক করা উচিত কারণ যোগ স্নায়ুতন্ত্রকে উচ্চ কম্পাঙ্কের বেদনা ও সুখকে নিয়ন্ত্রিত করার জন্য সক্ষম করে তোলে। দুঃখকষ্ট ও সুখের সংকেতগুলি পরিচালনা করতে পারে এমন এক বলিষ্ঠ স্নায়ুতন্ত্র গঠন করার জন্য কাজ কর।

প্রক্রিয়া

তোমার শিশুকে এক বলিষ্ঠ স্নায়ুতন্ত্র উপহার দাও

দয়া করে এই সূক্ষ্ম সত্যটি বোঝ : শিশু যদি মাতা বা পিতার কাছে ঘুমায়, স্নায়ুতন্ত্র খুব বলিষ্ঠ হয়। স্বপ্নে শিশুর স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে যে সব সংকেত প্রবাহিত হয়, তা শিশুর সিস্টেমকে ধাক্কা দেবে না যদি শিশু তার পিতা বা মাতাকে ঘুমানোর সময় জড়িয়ে থাকে। তখন স্বপ্ন সংকেতগুলি শিশুর স্নায়ুতন্ত্রকে ঝাঁকুনি দেয় না।

একটি দুঃস্বপ্ন যেন এক সুনামির স্রোত এবং সেটা যেন তোমার স্নায়ুতন্ত্রকে ঝাঁকুনি দিয়ে দুর্বল না করে ফেলে। শিশুর থাকা উচিত

  1. সঠিক প্রত্যক্ষকরণ দ্বারা দুঃখকষ্ট অতিক্রম কর

দ্যাখো, তোমার জীবনে ‘সাদৃশ্য প্রত্যক্ষকরণ’ বলে একটা ব্যাপার আছে।

আমার দ্বারা উদ্ভাবিত এই শব্দসমষ্টিকে দয়া করে বোঝ। ‘সাদৃশ্য প্রত্যক্ষকরণ’ অর্থ, যখন আমি ‘শান্তি’ শব্দটি উচ্চারণ করি, অবিলম্বে তখন তুমি এমন কোন স্থান বা পরিস্থিতিকে স্মরণ করবে যেখানে জীবনে সত্যিসত্যি শান্তি পেয়েছিলে। যখন আমি ‘হিংসা’ শব্দ উচ্চারণ করি, তুমি তখন এমন জায়গা বা ঘটনা স্মরণ করবে যেখানে তুমি তোমার জীবনে হিংসা অভিজ্ঞতা করেছ। সাদৃশ্য প্রত্যক্ষকরণ প্রকৃতপক্ষে এক ভিন্ন তত্ত্ববিদ্যা।

কিছু প্রত্যক্ষকরণ আছে তাদের শুধুমাত্র স্মরণ করে তুমি মুক্তি পাও - ‘যস্য স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ বিমুচ্যতে’! দৃষ্টান্তস্বরূপ, যদি তুমি বাতাসহীন স্থানে এক প্রদীপ স্মরণ কর, তোমার মন স্বতশ্চলভাবে স্থির হয়। এটা সেই প্রকার প্রত্যক্ষকরণ। আমি তোমাদের এক নির্দিষ্ট উদাহরণ দিতে পারি। আমাদের বটবৃক্ষের গহ্বরে একটি প্রদীপ রয়েছে। সেটা একটা বাতাসহীন স্থান এবং সম্পূর্ণরূপে সুরক্ষিত। সেই প্রদীপটি কতই না সুস্থির! তার ওপরে ধ্যান কর।

যখনই আমি ‘গুরুভক্তি’ শব্দটি উচ্চারণ করি, আমার সাদৃশ্য প্রত্যক্ষকরণ হল অরুণাচলেশ্বর মন্দিরে অরুণাগিরি যোগীশ্বরের সমাধি। এই স্থানটি আমার স্মরণে আসে। যখনই আমি ‘শান্তি’ শব্দটি বলি, সর্বদা আমার সাদৃশ্য প্রত্যক্ষকরণ হল বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের মন্দিরের বাইরে গঙ্গার তীরে হাঁটা। সন্ধ্যার সময় মন্দিরের বাইরে গঙ্গার তীরে আমি হাঁটতাম। সেই মুহূর্তগুলিকে আমার জীবনে সবচেয়ে সদাশিবের চেতনার। তাই তুমি যখন একই সাদৃশ্য প্রত্যক্ষকরণ আত্মভূত কর, তোমার চেতনা সদাশিব মহাদেবের স্তরে উন্নীত হয়।

সাদৃশ্য প্রত্যক্ষকরণগুলি হল উপলব্ধিসমূহ। যখন তুমি নিজেকে সাদৃশ্য প্রত্যক্ষকরণের সাথে সারিবদ্ধ কর, তুমি উপলব্ধি কর।

৪) সম্পূর্ণি দ্বারা দুঃখকষ্ট অতিক্রম কর

মানুষের কষ্টভোগের কারণগুলির মধ্যে একটি হল সম্পূর্ণি (Integrity, অখণ্ডতা) না থাকা। আমি বলতে পারি, তোমার সমস্ত সমস্যার সহজ সমাধান হল তোমাকে সম্পূর্ণ করা। তোমার সমস্ত শক্তিগুলিকে একই দিকে সুসংহত কর। প্রতিটি আত্মা, প্রতিটি সত্তাকে তোমার কেন্দ্র বলে অনুভব কর।

এই একটি ধারণাকে বোঝ; এটা একটি খুব শক্তিশালী ধারণা। আমাদের সমস্ত সমস্যার কারণ হল আমাদের জোর করার চেষ্টা, আমাদের জিদ করার চেষ্টা যে তোমার সত্তা অন্য কারও সত্তা থেকে আলাদা এবং সেই সত্তাকে দেওয়া দুঃখকষ্ট তোমাকে স্পর্শ করবে না। তুমি নিজেকে পৃথক ভাব এবং তোমার ত্বকের বাইরে যা আছে তা আলাদা।

এই মনোভাবের সবচেয়ে খারাপ জিনিষ হল, প্রথমে তোমার ত্বকের বাইরে ও ভিতরে যা আছে তা আলাদা করতে শুরু কর, কিন্তু আলাদা করার সেই মনোভাব সেখানে থেমে যায় না। সেটা তোমার তন্ত্রে ধীরে ধীরে প্রবেশ করে ফেলে।

তারপর তোমার ভিতরেও তুমি তোমার বুদ্ধিমত্তা ও তোমার আবেগগুলিকে আলাদা করতে শুরু কর। তুমি তোমার আবেগগুলি ও তোমার সত্তাকে আলাদা কর। তুমি তোমার সত্তা ও তোমার চেতনাকে আলাদা কর। তুমি আলাদা করতেই থাক, খণ্ড খণ্ড করতেই থাক। যত বেশী বিভাজন কর, তত তুমি দুর্বল হও এবং আরও বেশী সমস্যা ও আরও বেশী শত্রু তোমাকে

নিয়ন্ত্রণ করতে হবে। আমি দেখেছি কিছু মানুষ অনুভব করে যে সমগ্র বিশ্ব তাদের শত্রু!

তাই বোধ, মানুষের জীবনে বিদ্যমান গুরুত্বপূর্ণ কষ্টগুলির মধ্যে একটি হল সম্পূর্তি (integrity, অখণ্ডতা) না থাকার সমস্যা। আমি সম্পূর্তিকে বিভিন্ন স্তরে তোমাদের কাছে ব্যাখ্যা করব।

বুদ্ধিবৃত্তির স্তরে, তোমার মাথার ভিতরে প্রচুর মানুষ বাস করছে! এক সময়ে, তোমার মন এটা করতে বলবে, আর অন্য সময়ে ঠিক তার উলটো করতে বলবে! তা পরিবর্তিত হতে থাকে, আর বিভিন্ন সমস্যা ও ভিন্ন ভিন্ন সমাধান বার করতেই থাকে। এটাকে আমি বলি অসম্পূর্ত বা খণ্ডিত বুদ্ধিবৃত্তি। যখন তুমি একটা সমস্যার জন্য একটা সমাধান পাও, তুমি সম্পূর্ত হও।

  • যখন তোমার বুদ্ধিবৃত্তিকে সম্পূর্ত কর, সেটা তোমার জ্ঞান হয়ে যায়। জ্ঞান তোমাকে জীবন সমাধানের দিকে পরিচালিত করে।
  • যখন তোমার আবেগগুলিকে সম্পূর্ত কর, তা ভক্তির দিকে পরিচালিত করে, তুমি মহাজগতের সাথে সংযুক্তি অনুভব করবে।
  • যখন তুমি তোমার সত্তাকে সম্পূর্ত কর, তা তোমাকে ধ্যানে পরিচালিত করে, তুমি মহাজগৎ সম্বন্ধে উপলব্ধি করবে।

বোধ, আবেগজনিত অনুভূতির (ভাবাবেগ) সংযুক্তি এবং উপলব্ধি - এই তিনটিই সম্পূর্তি দ্বারা ঘটে।

যখন তোমার বুদ্ধিবৃত্তিতে সম্পুর্তি সংযোজিত করা হয়, সেটা তোমাকে সঠিক জীবন সমাধানের দিকে পরিচালিত করে, তা তোমার সমস্যাগুলির সমাধান করে। আমি বলতে পারি, তা তোমার জীবনের সমস্ত সমস্যা মুছে ফেলে।

যখন তুমি তোমার আবেগগুলিকে সম্পূর্ত কর, তা ভক্তি হয়ে যায়।

যখন তুমি তোমার সত্তাকে সম্পূর্ত কর, সেটা হয়ে যায় ধ্যান। তুমি সমগ্র মহাজগৎকে উপলব্ধি কর।

তাই তোমার জীবনে সম্পুর্তি সংযোজন কর এবং তুমি জীবনমুক্তি লাভ করবে ও দুঃখকষ্টকে অতিক্রম করবে।

তুমি স্বাধীন হয়েছ, মুক্ত হয়েছ।

• যদি তোমার ঈশ্বর সম্বন্ধে ধারণা ও ঈশ্বর সম্বন্ধে তোমার অভিজ্ঞতার মধ্যে কোন বৈষম্য না থাকে, তুমি মুক্ত হয়েছ। তোমার ঈশ্বর উপলব্ধি হয়েছে।

এই আল্কেমি ঘটার জন্য সংস্ফূর্তি হল অনুঘটক (ক্যাটালিস্ট)। যখন তুমি সংস্ফূর্তি সংযোজিত কর বৈষম্যহীন অভিজ্ঞতার আল্কেমি ঘটবে। যাই বৈষম্য থাকুক না কেন, কেবল তাতে সংস্ফূর্তি সংযোজন কর।

যদি শ্রদ্ধর সহকারে তোমার ধারণা থাকে যে কোন ঈশ্বর নেই, তুমি তবে মুক্ত। কিন্তু সেটা যদি শ্রদ্ধাশীল না হয়, যদিও তোমার ধারণা থাকে যে ঈশ্বর আছেন, তুমি বন্ধনে থাকবে। একদম স্পষ্ট হও, মুক্ত হওয়াকে সম্ভব করে আন্তরিকতা। সেটা হল দুঃখকষ্ট না হবার জন্য আল্কেমি ঘটার অনুঘটক বা এজেন্ট। অনুঘটক সঠিক শব্দ। শ্রদ্ধা হল মুক্তির আল্কেমি ঘটার অনুঘটক।

এই সমস্ত বোধগুলিতে, সমস্ত সম্বন্ধতাগুলিতে শ্রদ্ধা ঢেলে প্লাবিত কর।

• যখন মহাজগতের সাথে তোমার নিজের সম্বন্ধতায় শ্রদ্ধা ঢেলে প্লাবিত কর, সেটা জ্ঞান হয়ে যায়।

• যখন ঈশ্বরের সাথে তোমার নিজের সম্বন্ধতায় শ্রদ্ধা ঢেলে প্লাবিত কর, সেটা ভক্তি হয়ে যায়।

• যখন মানবতার সাথে তোমার নিজের সম্বন্ধতায় শ্রদ্ধা ঢেলে দাও, তা হয়ে যায় সেবা।

• যখন তোমার আত্মার নিজের সাথে সম্বন্ধতায় শ্রদ্ধা ঢেলে দাও, তখন সেটা ধ্যান হয়ে যায়।

জগৎ, ঈশ্বর, স্বয়ং ও সমাজ সম্পর্কে তোমার বোধ জলের মত তরল। যদি তুমি শ্রদ্ধা অনুঘটক সংযোজন কর, তাহলে আল্কেমি ঘটে। কিছু একটা ঘটে যাতে জল ঘনীভূত হয়। সেটা শক্ত বরফের মত হয়ে যায় ব্যাপারটাকে এড়িয়ে চলছি?’

বেশিরভাগ সময়ে আমরা সত্যে তাকাতে চাই না। আমরা হয় খুব পরিশ্রান্ত অথবা খুব অলস। আমরা ভাবি, যেহেতু আমরা শ্বাস নিচ্ছি, আমাদের বেঁচে থাকার অধিকার আছে।

না! জীবনকে উপার্জন করতে হবে। স্থূল অঙ্গগুলির কাজকর্ম তো তোমার মধ্যে ঘটা এক আকস্মিক ঘটনা। তার অর্থ এই নয় যে তুমি বেঁচে আছ। তার অর্থ এই নয় যে তুমি সজীব।

তাই এই চার অঞ্চলে শ্রদ্ধা ঢেলে প্লাবিত করে ফেল : নিজের সাথে তোমার সম্বন্ধতা, অপরের সাথে তোমার সম্বন্ধতা, বিশ্ব বা সমাজের সাথে তোমার সম্বন্ধতা এবং মহাজগতের সাথে তোমার সম্বন্ধতা। যখন এই চারটির সবকটিকে তাদের সবচেয়ে বিশুদ্ধ রূপে অভিজ্ঞতা করা হয়, সেটাই তো জীবনমুক্তি এবং তুমি দুঃখকষ্ট অতিক্রম করে যাও।

৬) দায়িত্বের মাধ্যমে দুঃখকষ্ট অতিক্রম কর

অনেক সময় আমাদের দুঃখকষ্ট হয় কারণ আমরা আমাদের দেহ, আমাদের মন এবং আমাদের জীবনের মালিকানা নিই না। দায়িত্ব আর কিছুই নয়, সেটা হল তোমার নিজের ও তোমার জীবনের মালিকানা নেওয়া। সেটা দুঃখকষ্ট থেকে বার হয়ে আসার এক শক্তিশালী উপায়।

কিভাবে দায়িত্ব নিতে হয়?

‘শরীরমাদ্যম্ খলু ধর্মসাধনম্’ অর্থাৎ সমস্ত মহৎ কার্যের ভিত্তি হল শরীর। তোমার দেহের মালিকানা গ্রহণ কর এবং অনুভব কর যে সেটা তোমার। এই বোধ বহন কর, ‘চলো, দেহটাকে এই প্রকার রাখতে আমি আগ্রহী নই! আমি এমন এক দেহের ভিতরে বাস করতে চাই না যেটা নমনীয় ও স্বাস্থ্যবান নয়।’ শক্তি ও সময় ব্যয় কর এবং তোমার দেহকে যোগীর দেহ বানাও। এটা তো তোমার শরীর। সারাদিন তুমি এটার সাথে বাস করছ। এটা সম্পর্কে তুমি অনবহিত কেন? সমস্ত দিন ধরে তোমার সমস্ত নড়াচড়া এমন হোক যাতে সেটা ক্রমাগত স্বাস্থ্যবান, সাবলীল ও মাধুর্য্যমণ্ডিত হয়, সেটাই তো তুমি

৭) সমৃদ্ধকরণের মাধ্যমে দুঃখকষ্ট অতিক্রম কর

পৃথ্বীগ্রহে কিভাবে দুঃখকষ্ট বিনা বাস করা যায়, সেটা এক বিরাট সমস্যা।

সম্প্রতি এক ভক্ত আসে ও আমাকে প্রশ্ন করে, ‘স্বামীজী, আমি অনুভব করি যে আমার স্বামী, আমার পরিবার, আমার ভাই, বোন আমার চারপাশে সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা আমার বিরুদ্ধে কাজ করছে!’

আমি বুঝতে পারলাম না। আমি ভাবলাম, ‘হে ভগবান, এই মানুষটি কতই না অসুস্থ!’ অবশ্যই সে অসহায় ছিল। এটা এই নয় যে সে সেটা সৃষ্টি করেছিল। সে অসহায়। সে সেখানে আটকে গেছে। সমাজ থেকে পাওয়া সেটাই তার উপহার বা শাস্তি।

মহান সন্ত বিবেকানন্দ একবার তার আধ্যাত্মিক গুরু শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, ‘ঘুমাবার সময়ে আমি আমার সামনে আলোকের একটি গোলক অনুভব করি এবং সেটি আমার অন্তরাকাশে বিস্ফোরিত হয়, আমি তাতে প্রবেশ করি ও নিদ্রাগত হই।’

বিবেকানন্দ ভাবতেন যে সমস্ত বাচ্চারা এইভাবেই ঘুমায়! এই অভিজ্ঞতার জন্য তিনি নিজেকে কখনও বিশেষ কিছু ভাবতেন না। রামকৃষ্ণ খুব খুশী হয়েছিলেন ও তিনি বলেছিলেন, ‘তুমি তোমার বিশেষতা জান না। যারা সাধারণ মানুষের সাথে তোমার তুলনা করতে পারে, কেবল তারাই তোমার বিশেষত্ব বুঝবে।’

আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিষ শেয়ার করতে চাই। ঠিক যেমন বিবেকানন্দ ছোটবেলায় ঘুমানোর সময় সর্বদা অনুভব করতেন যে তিনি আলোর চেতনাতে চলে যাচ্ছেন, আমার ছোটবেলাতেও আমার ভিতরে একটা প্রবল ও গভীর অনুভূতি হত। ছোটবেলা থেকেই সেই অভিজ্ঞতা আমার হত - এক অখণ্ড চিন্তাধারা। চিন্তাধারাও নয়, সেটা এক অভিজ্ঞতা, এক চিন্তাস্রোত : সমগ্র বিশ্ব আমার উপস্থিতিকে উদযাপন করছে। সমগ্র বিশ্ব আমার অস্তিত্বকে সহায়তা করছে। যে জন্য আমি জন্ম

Nithyananda

অদ্বৈতের আকাশ থেকে সমৃদ্ধ কর

এই কষ্টের একমাত্র সমাধান হল অদ্বৈতের আকাশ থেকে অন্যদের সমৃদ্ধ করতে শুরু করা। আমি তোমাদের বলি, আমি সত্যি সত্যি ইচ্ছা করি আমার সেই ভাবনাটি তোমাদের মধ্যে প্রবেশ করুক - যে সবকিছুই আমাকে সহায়তা করছে।

বাস্তবিকভাবে আমি অনুভব করি, এমনকি হাঁটার সময়তেও, যে বৃক্ষসকল, প্রাণীরা, সবকিছুই আমার মিশনকে সহায়তা করছে। আমি সবকিছুর অংশ এবং সবকিছু আমার অংশ। তাই স্বাভাবিকভাবে আমি সবাইকে ও সবকিছুকে সমৃদ্ধ করতে থাকব এবং তারা আমাকে সমৃদ্ধ করবে।

যে করেই হোক, এই অভিজ্ঞতাটি যদি আমি তোমাদের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে বলতে পারি যে এটা সামাজিক ভণ্ডামির বিষপ্রতিষেধক (অ্যান্টি-ভেনম)। তুমি বুঝবে সমগ্র মহাবিশ্ব তোমাকে পরিপূর্ণ করছে, তোমাকে উদযাপন করছে।

প্রক্রিয়া

বিশ্বের দুঃখকষ্টকে শ্বাসের সাথে ভিতরে নাও

বৌদ্ধদের একটি সুন্দর প্রক্রিয়া আছে। সেটা এক শক্তিশালী প্রক্রিয়া - সেটা হ'ল, সমস্ত দুঃখকষ্ট ও বেদনা, ক্রোধ ও বিশ্বের নকারাত্মকতাকে শ্বাসের সাথে ভিতরে নেওয়া এবং সমস্ত সকারাত্মক মঙ্গলময় জিনিসগুলিকে শ্বাসের সাথে বাইরে বার করা। সব খারাপকে শ্বাসের সাথে ভিতরে টেনে নাও, আর সমস্ত ভাল শ্বাসের সাথে বাইরে বার কর - কারণ সব খারাপকে ভালোতে রূপান্তরিত করার সামর্থ্য তোমার হৃদয়ের আছে। তোমার হৃদয় একটি বিশুদ্ধ হীরা। যা কিছু কর ও তোমার হৃদয়ে স্পর্শ কর, তা বিশুদ্ধ হয়ে যায়।

রামায়ণে সীতার ত্যাগ দ্যাখো! দ্যাখো, রামের মত এক ব্যক্তিত্বের সাথে বাস করা এক পরম আনন্দের ব্যাপার। কিন্তু তাঁর (সীতা) কোন প্রকার ক্রোধ ছিল না যখন তাঁকে রামকে ছেড়ে দিতে হয়। আমি বলতে পারি, সীতা এই প্রক্রিয়ার মূর্তরূপ - শ্বাসের সাথে ভিতরে বিশ্বের সব দুঃখকষ্ট, ব্যাথা বেদনা ও নকারাত্মকতা নেওয়া এবং শুধুমাত্র অসাধারণ আনন্দ ও প্রেম বিকিরণ করা। কি অসামান্য এই ত্যাগ!

আমি এক ভক্তের সাথে কথা বলছিলাম। তার মেজাজ ভাল ছিল না। আমি তাকে বললাম - দ্যাখো, যদি পৃথিবীর ওপরে জঞ্জাল রাখ, তা থেকে দুর্গন্ধ হবে, রোগ ছড়াবে। কিন্তু তা মাটির নীচে রাখলে সার হয়ে যায়! দুঃখকষ্ট, বেদনা, যন্ত্রণাকে যত্নহীন রাখলে তাতে দুর্গন্ধ হবে। তাকে ভিতরে রাখ ও গভীর চিন্তা কর।

তোমার আনন্দগন্ধা চক্র হ'ল স্পর্শমণি - দুঃখকষ্ট যাই হোক না কেন, যেই মুহূর্তে তা স্পর্শ করে, তা অসাধারণ আনন্দ ও শান্তিতে রূপান্তরিত

৯) পূর্ণত্বের মাধ্যমে দুঃখকষ্ট অতিক্রম কর

পূর্ণত্ব বলতে আমি কি বলতে চাইছি তা বোঝার আগে তোমাকে প্রথমে জানতে হবে অপূর্ণতা কি।

শ্রবণ কর : যে কার্য বহিঃস্থ বা অন্তঃস্থ বাধার কারণে তোমার কল্পনা অনুসারে অপূরিত, সেটা অপূর্ণ!

তোমার প্রত্যাশাগুলি তোমার দ্বারা বা অপরের দ্বারা পুরিত না হলে সেগুলি তোমার ভিতরে অপূর্ণতা হয়ে থেকে যায়।

যা কিছু তোমাকে দুঃখকষ্ট, শক্তিহীন, খারাপ মেজাজ ও অতৃপ্তির এক ভাবনা প্রদান করে, তা হল অপূর্ণতা।

এই সময়ে তোমার জীবন হল অপূর্ণতা থেকে অপূর্ণতায় যাত্রা, কষ্ট থেকে কষ্টে যাত্রা। এমনকি তোমার জীবনের তথাকথিত সদারাত্মক ঘটনাগুলিও অপূর্ণতার ফলাফল। তোমার সফলতা, তোমার সম্বন্ধতা, তোমার ধনসম্পদ

  • সবকিছু এক অপূর্ণতার বোধ থেকে উদ্ভূত।

তুমি তো এক সচেতন সত্তা, তাই অপূর্ণতা হল তোমার বহন করা সবচেয়ে খারাপ অশ্রদ্ধা। অপূর্ণতা এই পূর্বধারণা থেকে আসে যে তোমার চেয়ে বড় কিছু আছে এবং সেটা তোমাকে পূর্ণ করতে পারে।

বাইরের কিছু তোমাকে পূর্ণ করতে পারে, তোমাতে সংযোজন করতে পারে, তোমাকে পরিতৃপ্ত করতে পারে - এই ধারণা তোমাকে জড়বস্তুর স্তরে নামিয়ে আনে।

কিন্তু তুমি তো জড় নও - তুমি জীবন! কেবল জীবন জড়তে জীবন সঞ্চার করতে পারে; জড় কিন্তু জীবনে জীবন প্রবিষ্ট করাতে পারে না!

কেবল তুমি তোমার বাইরে কিছুর মূল্য নির্ধারণ করতে পার; বাইরের কোন কিছুই তোমার মূল্য নির্ধারণ করতে পারবে না।

তুমি উপলব্ধি কর কি না কর, তুমি নিজের মধ্যেই পূর্ণ। তাহলে বাইরের কিছু তোমাকে পূর্ণ করবে বলে সেগুলির দিকে তাকাও কেন?

তুমি ইতিমধ্যেই পূর্ণ - সেটা না জানাই হল তোমার বহন করা একমাত্র

পূর্ণত্বের তিনটি প্রক্রিয়া

  1. স্বপূর্ণত্ব ক্রিয়া : নিজের সাথে পূর্ণত্ব করার প্রক্রিয়া

একটা আয়নার সামনে আরাম করে বসো। আয়নাটা যেন তোমার সম্পূর্ণ প্রতিফলন দেখতে পারার জন্য যথেষ্ট বড় হয়।

তোমার শরীর ও তোমার প্রতিফলনের মধ্যে গভীরভাবে চোখে চোখ রেখে যোগাযোগ বজায় রাখ।

দয়া করে বোঝ, দুটো মিলিয়ে হলে ‘তুমি’! আমি এটাকে বলব কায়া ও ছায়া - দেহ ও তার প্রতিফলন। দুটো মিলিয়ে হলে ‘তুমি’! তাই কায়া ও ছায়া গভীরভাবে চোখে চোখ রেখে যোগাযোগ করুক।

যেই মুহূর্তে গভীরভাবে চোখে চোখ রেখে যোগাযোগ কর , প্রথমে চোখে জল আসবে! আসতে দাও। তুমি তো নিজেকে নিয়ে আদর করতে ও কাঁদতে অপেক্ষা করছিলে। তুমি নিজের ওপরে কত কিছুই না করেছ এবং অন্যেরাও তোমার ওপরে করেছে, তুমি ও অন্যেরা তোমার ওপরে কতই না অবিচার করেছ - তার জন্য নিজেকে জড়িয়ে আদর কর এবং নিজের সাথে কাঁদ...তুমি তো কাঁদার জন্য অপেক্ষা করছিলে।

তোমার ছায়াকে আদর করতেই থাক। তাকে ধর। প্রথমে নিজের হৃদয়ের কান্না শ্রবণ করতে শেখো। বেশীরভাগ সময়ে তুমি তো নিজেকে শোনই না!

আয়নার সামনে বসে কথা বল; নিজেকে যা কিছু বলতে ইচ্ছা হয় বলো।

নিজের সঙ্গে সময় কাটাও। কথা বলো। অনেক কথা বলো।

যখন কথা বলো, আয়নার ভিতরের ব্যক্তি হয়ে শ্রবণ কর। শ্রবণ করতেই থাক! আয়নার মানুষটির সাথে কথা বল, আয়নার মানুষটিকে শ্রবণ কর।

  1. পূর্ণত্ব ক্রিয়া : অপরের সাথে পূর্ণত্ব করার প্রক্রিয়া

যখন তুমি শ্রবণ-আকাশ থেকে শ্রবণ করার জন্য প্রস্তুত, তখন অন্যদের সাথে পূর্ণত্ব করা আরম্ভ কর।

যাদের কথা ও কাজ তোমার জীবনে নকারাত্মক প্রভাব ফেলেছে, সেই গুরুত্বপূর্ণ মানুষদের চিহ্নিত কর। তাদের সাথে দেখা কর, তাদের কল কর, তাদের সাথে কথা বলার জন্য উপায় বার কর।

প্রতিটি মানুষের সাথে পূর্ণত্ব করতে থাক। সেই মানুষটির সাথে সরাসরি পূর্ণত্ব না করতে পারলে, আয়নাতে পূর্ণত্ব কর - প্রত্যক্ষ কর যে তুমি তাদের সাথে কথা বলছ ও পূর্ণত্ব করছ। প্রতিটি মানুষের সাথে, প্রতিটি প্যাটার্নের সাথে, প্রতিটি অপূর্ণতার সাথে, বেদনার প্রতিটি স্মৃতির সাথে এই পূর্ণত্ব ক্রিয়া অভ্যাস করতে থাক।

কমপক্ষে এক বছর ধরে পূর্ণত্ব ক্রিয়াকে এক আধ্যাত্মিক অভ্যাস হিসাবে করতে হবে।

যখন তুমি নিজের মধ্যে অস্থিরতা অনুভব কর, আয়না নিয়ে বসো ও পূর্ণত্ব কর। যখন অন্য কোন মানুষের সাথে দ্বন্দ্ব অভিজ্ঞতা কর, তাদের সাথে যত শীঘ্র সম্ভব পূর্ণত্ব কর।

Temple view across town

সপ্তাহ ধরে করতে পার। এইভাবে করে যাও। প্রথম প্রথম দিনে দুই থেকে তিন ঘণ্টা লাগতে পারে, কিন্তু কিছু সময় পরে তোমাকে ২১ মিনিটের বেশী অভ্যাস করতে হবে না। কেবল আটচল্লিশ দিনের সংস্কার দহন ক্রিয়া তোমার ভিতরের হাজার হাজার বেদনার প্যাটার্নকে সমাধান করতে পারে।

সংস্কার দহন ক্রিয়ার চারটি স্তর আছে।

  • বসে বসে তোমার বেদনার সমস্ত প্যাটার্নগুলিকে লিখে ফেলা।
  • সেগুলিকে তোমার অন্তর আকাশে পুনর্যাপন (relive) করা।
  • আয়না ব্যবহার করে সেগুলির মধ্য দিয়ে পুনর্যাপন করা।
  • অন্যের সাথে বসে সেগুলিকে শেয়ার করা এবং যখন তারা শেয়ার করে তা শ্রবণ করা ও শ্রবণ করে তাদের পূর্ণত্ব করতে দেওয়া।

নির্দেশাবলী

সংস্কার দহন ক্রিয়া একটি সর্বাঙ্গীণ পূর্ণত্ব প্রক্রিয়া। যখন তুমি বসো ও অতীত পুনর্যাপন কর, কখনো কখনো তুমি কিছু ঘটনা হারিয়ে ফেল, তুমি গভীরতা হারাও, তুমি বেদনার যথাযথ প্যাটার্নটিকে ধরতে পার না। কিন্তু সংস্কার দহন ক্রিয়া খুবই শক্তিশালী প্রক্রিয়া।

প্রথম কিছু দিন, যখন তুমি বসো ও লেখো আগের সমস্ত বেদনাগুলি অনেক বেশী বেশী করে সামনে আসবে। তিন চার দিন পরে, সেই ব্যাথাবেদনাগুলির কোন ক্ষমতা তোমার ওপরে থাকবে না। তখন যা কিছু তোমার স্মরণে আসে কেবল সেগুলি লেখো। যা কিছু সতেজ, যা কিছু এখনও তোমাকে ব্যাথা দিচ্ছে কেবল সেগুলি লিখে ফেল।

এই অনন্য শক্তিশালী পূর্ণত্ব ক্রিয়াতে চারটি ধাপ আছে :

  1. তোমার জীবনের সবচেয়ে আগের স্মৃতিগুলিকে লিখতে শুরু কর, সমস্ত বেদনার প্যাটার্নগুলিকে, তোমার জীবনে অভিজ্ঞতা করা সমস্ত ব্যাথা বেদনাকে - শারীরিক ব্যাথা, মানসিক বেদনা, আবেগসংক্রান্ত বেদনা, মনস্তাত্বিক বেদনা, সমস্ত বেদনাগুলিকে কলম দ্বারা লিখে ফেলো।
  1. তোমার অন্তর আকাশে কমপক্ষে পাঁচবার প্রতিটি ঘটনাকে পুনর্যাপন কর। তাদের পুনর্যাপন কর ও সেগুলিকে মুক্ত কর; নিজেকে সেগুলি থেকে মুক্ত কর।
  1. তারপর যেভাবে সম্পূর্ণত্ব ক্রিয়াতে আয়না ব্যবহার করেছ, সেভাবে সেগুলিকে পুনর্যাপন কর ও মুক্ত কর।
  1. তারপর আরেকজন মানুষের সাথে বসো ও শেয়ার করতে থাক , যেভাবে তুমি সম্পূর্ণত্ব ক্রিয়াতে কর। কমপক্ষে পাঁচবার শেয়ার কর। একইভাবে কমপক্ষে পাঁচজন মানুষের পূর্ণত্বের কথা শ্রবণ কর।

শ্রবণ কর : এটা হল সবচেয়ে নিখুঁত ও সর্বাঙ্গীণ পূর্ণত্ব ক্রিয়া। হয়ত প্রথম চার পাঁচ দিন এটা করার সময় তুমি অনুভব করতে পার, ‘ও! বেদনাগুলি তো ফিরে ফিরে আসছে।’

না! ‘ফিরে আসা’ বলে কিছুই নেই। সেটা তোমাকে ছেড়েই যায় নি। যা কিছু তোমাকে ছেড়ে যায় তা বরাবরের মত ছেড়ে যায়। যদি কিছু ফিরে আসছে , তার অর্থ, সেটা তোমাকে ছাড়েই নি; সেটা তোমার ভেতরেই ছিল, গোপনে ছিল। তুমি সেটাকে অন্ধকারে রেখে দিয়েছিলে, তার যত্ন নাও নি।

তোমার কাকীমা তোমার কাকুর পিছনে লুকিয়ে আছে, কাকু ঠাকুরদার পিছনে লুকিয়ে, ঠাকুরদা খাম্বার পিছনে লুকিয়ে, খাম্বা স্তম্ভের পিছনে লুকিয়ে, স্তম্ভ দরজার পিছনে লুকিয়ে, দরজাটা তোমারই পিছনে লুকিয়ে! এটা তো একে অন্যের পিছনে লুকিয়ে থাকার খেলা।

দয়া করে বোঝ, বিস্মৃত কিন্তু তোমার ভিতরে বসে থাকা অনেক বেদনার প্যাটার্ন যা তুমি ধরতে পার না ও সেগুলির গন্ধ পাও না, সেগুলিকে তুমি শনাক্ত করে ধরতে পারবে ও তাদের গন্ধ পাবে, কেবল যখন তুমি অন্যের সাথে শেয়ার করতে থাক। কারণ শেয়ার করার সময় তোমার সচেতনতা স্বাভাবিকভাবে বেশী থাকে এবং অনেক অনেক না বলা কারণ আছে। বসে বসে তোমার শেয়ার করতে থাকা উচিত বেদনার তাজা প্যাটার্নগুলিকে যেগুলি তোমাকে সক্রিয়, সতেজ ও বুদ্ধিমত্তাসম্পন্ন হতে দিচ্ছে না।

58

59

তোমার জীবনের একদম আগের বেদনার স্মৃতিগুলি দ্বারা শুরু কর এবং তোমার জীবনের সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলিকে ফিরিয়ে আন এবং লিখে ফেলে। একবার লিখে ফেললে, নিজের অন্তরাকাশে সেগুলি পুনর্যাপন কর, তারপর আয়না ব্যবহার করে পুনর্যাপন কর এবং অন্য ব্যক্তিদের চোখকে শেয়ার করে পুনর্যাপন করার জন্য ব্যবহার কর। একইভাবে, অন্যদের পূর্ণত্ব লাভ করার জন্য তুমি শ্রবণের এক আকাশ হয়ে যাও। প্রতি রাত্রে পূর্ণত্বের পরে সেই কাগজগুলিকে পুড়িয়ে ফেল।

বোঝ, সংস্কার দহন ক্রিয়া হল বিশ্বশান্তি প্রসার করার ও মানবতায় শান্তি নিয়ে আসার জন্য বাস্তব উপায়।

Nithyananda