KAILASA Library/কেন দুঃখকষ্ট/দুঃখকষ্টের অভ্যন্তরে অন্তর্দৃষ্টিSign in
কেন দুঃখকষ্ট

দুঃখকষ্টের অভ্যন্তরে অন্তর্দৃষ্টি

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda seated in water

বেদনা একটি অসত্য

জীবনের প্রতিটি পরিস্থিতিতে, তোমার এক পছন্দ (চয়েস্) আছে। হয় তুমি জীবনকে বেছে নিতে পার অথবা দুঃখকষ্টকে কুড়িয়ে নিতে পার। হয় তুমি জীবনকে কুড়িয়ে নিয়ে জীবনযাপন করা বেছে নিতে পার ; অথবা তুমি দুঃখকষ্ট নামক অসত্যকে কুড়িয়ে নিতে পার। যদিবা তুমি বেদনা ও কষ্ট কুড়িয়ে নাও , সেগুলি তো অবাস্তব জিনিষ কুড়িয়ে নেওয়া হল। আমি তোমাদের সত্যি বলছি, আমি আগ্রহী যে তোমরা অসত্যকে কুড়িয়ে নেবে না। বেদনা একটা অসত্য। যখন তুমি বেদনা কুড়িয়ে নাও, তুমি সত্যি এক অসত্য কুড়িয়েছ। সেজন্য আমি বলছি, বেদনাকে কুড়িয়ে নিও না।

আরেকটা জিনিষ : যখন তুমি বেদনা কুড়িয়ে নাও, তুমি অন্যদের বেদনাই দিতে থাকবে। যখন তুমি বল যে তোমার মাথা ধরেছে, তার অর্থ এই যে তুমি অন্যদের মাথাframব্যথা হতে যাচ্ছ! সেটাই এর অর্থ।

তাই খুঁজে বার কর, তোমার মন বাস্তবিক কি বোঝাচ্ছে। বোকা! সেটা তো তোমাকে কেবল দুঃখকষ্টে রাখছে। আমি তোমাদের বলি, জীবনের জন্য যেকোন কিছু সমর্পণ করা যায়। এক আনন্দময় জীবনের জন্য তোমার যেকোন কিছু সমর্পণ করা উচিত। এটাই মৌলিক বিধান।

কৃষ্ণ সুন্দর বলেন - যা কিছু তুমি আমার জন্য সমর্পণ কর , তুমি আমাকে পাবে এবং যা সমর্পণ করেছ তাও পেয়ে যাবে। আর কোন কিছুর জন্য যদি তুমি আমাকে সমর্পণ করে ফেল, তুমি আমাকে তো পাবেই না, আর সেই জিনিষটিও পাবে না।

আমিও একই কথা বলছি। কোন কিছুর জন্য যে আমাকে সমর্পণ করেছে , সে আমাকে পাবে না, আর সেই জিনিষটিকেও পাবে না। যে আমাকে পাবার জন্য কোন জিনিষ সমর্পণ করে, সে আমাকে তো পাবেই, আর সেই জিনিষটিকেও পেয়ে যাবে। ব্যাস। এটাই সত্য। এটাই পরম সত্য!

জীবনের জন্য তুমি যা কিছু সমর্পণ কর , দেখবে জীবন কত সুন্দরভাবে আছে। জীবনের ব্যাপারে এক শক্তিশালী, স্পষ্ট বোধ ঘটবে। তাই যখন তোমার মন বলে যে মন তোমাকে সুরক্ষিত রাখছে, তার মানে মন তোমাকে দুঃখকষ্টে রাখছে। এটাই তার অর্থ।

Landscape with river and trees

দুঃখকষ্টের পশ্চাতে বিজ্ঞান

যখন আমি বলি, ‘বেদনা এক অসত্য’ এবং যখন আমি বলি, ‘তোমার অস্তিত্ব ব্যাপারটাই কষ্টের’, দুটোই সত্য। যখন আমি বলি ‘তুমি দুঃখকষ্ট ছাড়া আর কিছু নও’ এবং যখন বলি, ‘তুমি দুঃখকষ্টকে ছাড়িয়ে’, দুটোই সত্য। তুমি তোমাকে যেভাবে বোঝ, যদি সেভাবে নিজেকে শনাক্ত কর, তাহলে তুমি দুঃখকষ্ট ছাড়া আর কিছু নও। কিন্তু আমি তোমাকে যেভাবে বুঝি যদি তুমি তোমাকে সেভাবে শনাক্ত কর, তুমি তাহলে দুঃখকষ্টকে ছাড়িয়ে আছ। কিন্তু এই দুটির মধ্যে আছে সমস্যা।

আজ আমি এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ব্যাখ্যা করছি। প্রকৃতির যে কোন জিনিষের চেয়ে চেতনা লঘুতর। চেতনা আকাশ (ব্যোম) থেকেও লঘুতর। তাই চেতনা সর্বদাই উত্থান করে। চেতনা তোমাকে ঊর্ধ্বমুখে টানে। বস্তু, পৃথ্বী অনবরত তোমাকে নিম্ন দিকে টানে। উত্থান ও

যখন তুমি চিন্তামুক্ত শুদ্ধ চেতনাতে আছ, তুমি আকাশকে সময়ের চেয়ে বেশী করে অভিজ্ঞতা করছ। যখন প্রতি সেকেণ্ডে চিন্তাসংখ্যা (টিপিএস্, থ্ট্ পার সেকেণ্ড) বেশী হয়, তার অর্থ তুমি সময়কে আকাশের চেয়ে প্রবলভাবে অভিজ্ঞতা করছ।

যখন তোমার ভিতরে বহন করা আকাশ সময় দ্বারা আচ্ছাদিত হয়, সেটা হল মাধ্যাকর্ষণ। যখন আকাশ তোমার ভিতরে বহন করা সময়কে আচ্ছাদিত করে, সেটা হয়ে যায় উত্থান। যদি সময় আকাশকে ছাড়িয়ে যায়, সেটা মাধ্যাকর্ষণ। যদি আকাশ সময়কে ছাড়িয়ে যায়, সেটা উত্থান।

তুমি কি উত্থানের জন্য প্রস্তুত?

উত্থানের আকাশকে পরিচালিত করা সহজ নয়, কারণ তোমার মন বেশী চিন্তার আকাশে থাকতে অভ্যস্ত। সেইজন্য মহাকাশচারীরা মহাকাশে হঠাৎ করে কম মাধ্যাকর্ষণ অভিজ্ঞতা করলে অনেক সময় বিষণ্ণ হয়ে যেতে শুরু করে।

যদি পৃথ্বীগ্রহে দ্যাখো, উচ্চতার জন্য তিব্বতে মাধ্যাকর্ষণ একটু কম। তাই মহাকাশচারীরা ও তিব্বতের নিবাসীরা উভয়ই কম মাধ্যাকর্ষণের স্থানে আছে। কিন্তু তিব্বতীরা কম চিন্তার আকাশে বাস করার ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত। তাই তারা সহজেই জীবনমুক্ত হয়ে যায়। তারা কম চিন্তার আকাশকে উদযাপন করে।

যখনই তুমি তোমার ভিতরে কম চিন্তার আকাশের মুহূর্তগুলিকে অভিজ্ঞতা কর, তা সযত্নে লালন কর, স্মরণে রাখ এবং উপভোগ কর। সেটাকে নিয়ে আনন্দ কর এবং তা তোমার মধ্যে বারংবার ঘটবে।

ভুল শনাক্তকরণ থেকে দুঃখকষ্ট আসে

এটা বোঝ, এটা একটা অত্যন্ত সূক্ষ্ম সত্য এবং সেটা আমি এখানে ব্যক্ত করছি :

তুমি বিশুদ্ধ চৈতন্য বা চিৎ। তুমিই সবকিছু দেখছ।

তোমার দেখা সবকিছুই জড় (বস্তু)।

দুঃখকষ্ট ঘটে যখন চিৎ (চৈতন্য) ও জড় (বস্তু) পরস্পরের সাথে লড়াই করে।

দ্রষ্টাকে দৃশ্য এবং দৃশ্যকে দ্রষ্টা অর্থাৎ চিৎ-কে জড় এবং জড়কে চিৎ হিসাবে ভুল শনাক্তকরণই সমস্ত দুঃখকষ্টের জন্য দায়ী।

যখন দ্রষ্টা ও দৃশ্য পরস্পরের ওপরে চেপে বসে, দুঃখকষ্ট ঘটে।

স্পষ্ট হয়ে যাও, কে দ্রষ্টা এবং দৃশ্যটি কি। সর্বদা জীবনের নির্ণয় নাও।
দুঃখকষ্টের নির্ণয় নিও না। সর্বদা জীবনকে ভোট দাও।

তোমার স্নায়ুতন্ত্রে বহু চিন্তা থাকুক এবং উত্থান ও মাধ্যাকর্ষণের মধ্যে যতই না ঘর্ষণ তুমি অনুভব কর না কেন - অবশেষে অবশ্যই তুমি তো দুঃখকষ্টকে ছাড়িয়ে! সেটাই পরম সত্য।

দুঃখকষ্ট

অতিক্রম করা

দুঃখকষ্ট ও রোগ

বিভিন্ন প্রকার দুঃখকষ্ট ও আবেগগুলিকে মানুষের প্রধান রোগগুলির সাথে সংযুক্ত করা যায়। উদাহরণস্বরূপ, যদি তুমি বহুমূত্র (ডায়াবেটিস) রোগে ভুগছ, তার অর্থ তুমি এমন সব বাসনা ও চিন্তা সহকারে কষ্ট পাচ্ছ যেগুলি তোমাকে পরিপূর্ণ করতে যাচ্ছে না।

ভয় রক্তচাপ সম্পর্কিত সমস্যার জন্য দায়ী। অবিশ্রাম ভয় তোমার রক্তচাপ বাড়ায়। আমি দেখেছি এমনকি আমার সিস্টেমেও (তন্ত্র) যখন শরীর ষষ্ঠ স্তরের সমাধিতে চলে যায়, শরীরের সহজাত বেঁচে থাকার সিস্টেম তখন রক্তচাপ বাড়িয়ে দেয়। আমি দেখেছি তা কখনো কখনো তিন সেকেণ্ডে ১৫০এ পৌঁছে যায়। আর যখন সমাধির স্তর ষষ্ঠ থেকে পঞ্চমে নেমে আসে, তা সাধারণে ফিরে আসে।

  • তোমার বেঁচে থাকার সহজাত প্রবৃত্তিকে যদি অনবরত চ্যালেঞ্জ করা হয়, তোমার রক্তচাপ বেড়ে যাবে।
  • যদি তুমি অবিশ্রাম এমন সব বাসনা দ্বারা কষ্ট পাও যা তোমাকে পরিশ্রান্ত করে, তোমার রক্তে শর্করা (ব্লাড সুগার) বাড়ে।