KAILASA Library/কেন দুঃখকষ্ট/আমরা কেন দুঃখকষ্ট পাই?Sign in
কেন দুঃখকষ্ট

আমরা কেন দুঃখকষ্ট পাই?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

জীবনে আমরা প্রায় সবাই কোন না কোন সময়ে দুঃখকষ্টের মধ্য দিয়ে গেছি।

এখন যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি, “তুমি কষ্টভোগ করা কেন বেছে নিলে? তোমার কষ্ট পাওয়া কি প্রয়োজন ছিল?”

তুমি নিশ্চয় সেটাকে একটা উদ্ভট প্রশ্ন ভাববে।

‘কেউ কখনও কষ্ট পাওয়াকে বেছে নেয় নাকি?’ তোমরা আমাকে প্রশ্ন করবে। ‘দুঃখকষ্ট আমাদের সাথে ঘটে, ব্যাস। আমাদের কিছুই করার নেই!’

কিন্তু সত্য হল, দুঃখকষ্ট এক পছন্দ (চয়েস্)! আমি যদি বলি তোমার দুঃখকষ্ট হল কাল্পনিক, তাহলে যেন অন্যায় ও অসংবেদী হওয়া হবে, কারণ তোমার দুঃখকষ্ট তোমার কাছে তো বাস্তব। দুঃখকষ্টে না ভোগার বিকল্প তো তুমি নিজেকে কখনও প্রদান কর নি। কোনও বিকল্প আছে বলে তুমি তো জানতেও না।

দয়া করে বোঝ : দুঃখকষ্ট জীবনের অবস্থা নয়; সেটা হল মনের অবস্থা। সেটা এক অন্তঃস্থ ঘটনা, বহিঃস্থ ঘটনা নয়! কোন নির্দিষ্ট পরিস্থিতিতে তুমি কষ্ট পাও কি না পাও, তা সম্পূর্ণরূপে নির্ভর করে তুমি সেই পরিস্থিতিকে কিভাবে বেছে নাও।

কিন্তু এখন প্রশ্নটির দিকে সচেতনভাবে তাকাও :

দুঃখকষ্টের কারণ কি?

আমি বলতে পারি, দুঃখকষ্টের কারণ খোঁজাই দুঃখকষ্টের কারণ!

Nithyananda seated on a throne-like seat speaking into a microphone

যতক্ষণ চিন্তা কর যে তোমার বাইরে কিছু আছে যা তোমার দুঃখকষ্টের জন্য দায়ী, তুমি দুঃখকষ্ট পেতেই থাকবে।

বড় জোর, সেইগুলি তোমার দুঃখকষ্টের যুক্তি অথবা অজুহাত হতে পারে , কিন্তু নিশ্চিত সেগুলি তোমার দুঃখকষ্টের কারণ হতে পারে না।

একটা দরকারী জিনিষ তোমাকে বুঝতে হবে, বেদনা অনিবার্য্য হলেও, বেদনা থেকে যে দুঃখকষ্টের উদয় হয় তা অনিবার্য্য নয়।

উদাহরণস্বরূপ, কোথাও আঘাত পেলে, সেখানে তো বেদনা হবেই, কিন্তু সেই ব্যাথা থেকে কতটা দুঃখকষ্ট পেতে হবে তা তো তোমারই বেছে নেওয়ার কাজ। এটা এক মনোভাবের ব্যাপার! বেদনা হয়ত অনিবার্য, কিন্তু দুঃখ পাওয়া তোমারই বেছে নেওয়ার কাজ। দুঃখকষ্ট জীবনের অবস্থা নয়, সেটা মনের অবস্থা। সেটা তোমার জীবনের ঘটনা নয়, সেটা ঘটনাতে তোমার সাড়া দেওয়া।

প্রতিটি মুহূর্ত যেমন, ঠিক তেমনটি স্বীকার করে জীবনযাপন কর

বুদ্ধ ‘তথাগত’ শব্দটি ব্যবহার করেন - যেভাবে আছে ঠিক সেভাবে দ্যাখা।
যেভাবে আছে সেভাবেই দ্যাখা - কোন রায় বা বিচার বিনা।

কিন্তু বেশীরভাগ সময়ে, আমরা জিনিষগুলিকে কেবল আমাদের বেদনার ফিল্টারের (ছাকনি) মধ্য দিয়ে দেখি। যখন সবকিছু যেমন আছে তেমনটি দেখি, তখন শুধুমাত্র আনন্দ থাকে এবং আনন্দ থাকলে তোমার মধ্যে কোন চিন্তা রেকর্ড (নথিভুক্ত) হয় না। সেখানে কেবল শূন্য আকাশ থাকে। সেইজন্য, আনন্দিত হলে তুমি হালকা অনুভব কর, কারণ কিছুই রেকর্ড হয় না। যখন তুমি সবকিছুকে বেদনার মধ্য দিয়ে দ্যাখো, তোমার মধ্যে আরও বেশী চিন্তা রেকর্ড হয় ও তুমি ভারী অনুভব কর।

একটা উক্তি আছে, ‘জিনিষগুলি যেমন, ঠিক তেমনভাবে আমরা দেখি না। আমরা যেমন, সেভাবে আমরা জিনিষগুলিকে দেখি।’

তুমি ক্ষমতাহীন হলে, তোমার পরিবেশকে তুমি তোমার চেয়ে ক্ষমতাবান বানাও। যখন তুমি ক্ষমতাপূর্ণ হও, তুমি তোমার পরিবেশকে তোমার সামনে ক্ষমতাহীন করে ফেল। যদি অনুভব কর, যা দেখছ তাতে খারাপ কিছু আছে, তাহলে তোমাকে নিজের ভিতরে তাকিয়ে দেখা উচিত, কারণ তোমার পরিবেশ তো কেবল তোমার ভিতরে যা আছে তারই প্রতিফলন। যদি তুমি অন্তরে পবিত্র প্রেম অনুভব কর, তখন বাইরেও পবিত্র প্রেম অবলোকন কর। সর্বদাই সেটা ‘তোমার’ সাথে সংযুক্ত, তুমি যা দেখছ তার সাথে নয়।

প্রক্রিয়া

বারংবার 'যা যেভাবে আছে'-তে ফিরে আসা

যা যেভাবে বাস্তবিক আছে, তা থেকে পালাবার চেষ্টা করাকে তুমি কিভাবে বন্ধ করতে পার? কিভাবে প্রতিটি মুহূর্তকে সর্বদা উপভোগ করতে পার?

এই ছোট প্রক্রিয়াটি চেষ্টা কর :

যখন কিছু দ্যাখো, যেমন কোন ব্যক্তি বা পরিস্থিতি বা বই বা যা কোনকিছু, সাধারণত পুরানো চিন্তা ও পরিচিত প্রতিক্রিয়াগুলি তোমার মধ্যে তৎক্ষণাৎ উদিত হয়।

sজাগতা নিয়ে এসো যে এই প্রভাবিত চিন্তা ও স্মৃতিসকল তোমার বিচারকে আচ্ছাদিত করছে এবং সেই চিন্তাগুলিকে চূর্ণবিচূর্ণ করছ বলে প্রত্যক্ষ কর। তারপরে সেই পরিস্থিতি, ব্যক্তি বা বস্তুটিকে এখন এক তরতাজা চোখ দিয়ে দ্যাখো, যেন সেটাকে প্রথমবার দেখছ! হঠাৎ দেখবে, তোমার নিজের ধারণা ও চিন্তার জন্য তুমি কতই না মিস্ করেছ।

এমনকি নিজের পতি, পত্নী, ভাই বা কাউকে যখন দ্যাখো, তাদের এমনভাবে দ্যাখো যেন তাদের প্রথমবার দেখছ। হঠাৎ তুমি উপলব্ধি করবে যে পুরানো দুঃখকষ্ট আর ফিরে আসছে না এবং তুমি সবাইকে এক দেখতে শুরু করেছ, সে তারা পরিচিত হোক কি অপরিচিত হোক। সেটাই সঠিক উপায়।

কেউ পরিচিত নয় অথবা অপরিবর্তনীয় নয়। এমনকি নিজের পত্নীকেও তোমার জানা নেই! প্রত্যেকে অস্তিত্বের সাথে প্রতিটি মুহূর্তে অবিরত পরিবর্তিত হচ্ছে। কেবলমাত্র তোমার মন তাদের চিরস্থায়ী মনে করাবার চেষ্টা করছে।

তুমিই সম্পূর্ণরূপে দায়ী

অন্যান্য ব্যক্তি ও বাইরের ঘটনাগুলিতে আবেগভরে বেশী করে বিনিয়োগ করলে দুঃখকষ্ট ঘটে।

আর যাই হোক, সেগুলির ওপরে তোমার কত নিয়ন্ত্রণ আছে? তুমি অনুপ্রেরণার নিজের উৎস হও। তোমার প্রসন্নতাকে অপরের কাছে বন্ধক রেখো না!

স্মরণ রেখো, নিজের কষ্ট ও নিজের প্রসন্নতার জন্য তুমিই সম্পূর্ণরূপে দায়ী। এটাই কঠিন সত্য!

একটা গল্প :

এক শিষ্য মাস্টারকে বারবার জিজ্ঞাসা করতে থাকে, ‘মাস্টার, স্বর্গোদ্যান কোথায়?’

শেষে মাস্টার একদিন তাকে প্রশ্ন করেন, ‘তুমি কি সত্যি জানতে চাও?’

শিষ্য তৎপর হয়ে বলে, ‘হ্যাঁ!’

মাস্টার বলেন, ‘ঠিক আছে, আমার প্রথম শিষ্য স্বর্গোদ্যানে আছে।’

এই কথা বলে মাস্টার চোখ বন্ধ করলেন ও ধ্যানে চলে গেলেন।

শিষ্যটি জানত যে মাস্টার চোখ খুলতে অনেক সময় নেবেন। তাই সে অন্য শিষ্যদের জিজ্ঞাসা করল যে প্রথম শিষ্যটি কোথায় থাকে। দ্যাখা গেল, কেউ তা জানত না।

শেষে একটি শিষ্য বলল, ‘তোমাকে সেখানে যাবার রাস্তা বলতে পারি, কিন্তু আমি নিজে সেখানে কখনও যাই নি। বরফে ঢাকা পর্বতমালা ছাড়িয়ে সে এক গভীর উপত্যকাতে আছে।’

শিষ্যটি সতর্কভাবে যাবার রাস্তা লিখে রাখল এবং মাস্টারের কাছে ফিরে গেল। সে তাঁকে বলল, ‘মাস্টার, আমি আপনার প্রথম শিষ্যের কাছে যেতে চাই!’

মাস্টার কোন কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। মাথা না তুলেই তিনি বললেন, ‘এগিয়ে যাও!’ করে তোমার অভিপ্রায় ব্যক্ত করতে আমি তোমাকে সত্যটি বলতাম।' শিষ্য প্রশ্ন করে, 'সত্য কি?' মাস্টার উত্তর দিলেন, 'সে স্বর্গোদ্যানে নেই। স্বর্গোদ্যান তার ভিতরে আছে!'

যখন তুমি যা যেভাবে আছে সেভাবে দ্যাখো, তুমি স্বর্গে আছ। যখন তুমি যা দেখতে চাও, তাই দেখতে চাও, তুমি নরকে আছ। যদি তুমি বোঝ যে সবকিছুই মঙ্গল, তাহলে তুমি প্রত্যাশা ছেড়ে দেবে এবং জিনিষগুলি যেভাবে আছে সেভাবেই দেখবে, কারণ সবকিছুই মঙ্গলকর।

যখন কোন প্রত্যাশা বিনা তুমি অস্তিত্বের কাছে বাস কর এবং যা যেভাবে আছে সেভাবেই দ্যাখো এবং তার মধ্যে আশীর্বাদ দেখতে পার, তুমি তোমার মধ্যে স্বর্গকে বহন করবে! স্বর্গ ভৌগলিক নয়, তা হল মনস্তাত্বিক। সেটা স্থূল নয়, সেটা মানসিক। যদি তুমি নির্ণয় নাও, তুমি এক্ষুণি স্বর্গে থাকতে পার।

তুমি তোমার জীবনকে দুঃখকষ্ট দিয়ে মাপ

একই কারণে যদি তোমার দুঃখকষ্ট বিরাট হয়, তোমার ভাল লাগে, তোমার আমিত্ব তৃপ্ত থাকে। তোমার দুঃখকষ্টের পরিমাণ দ্বারা তুমি নিজের জীবনকে মাপ। অজ্ঞাতে তুমি অন্যদের ও নিজেকে নিপীড়ন কর।

যত বেশী কষ্ট পাও, তোমার আমিত্ব ততই বলবান হয়। তাই তুমি সর্বদাই তোমার কষ্টকে বাড়িয়ে বল। তুমি চারদিকে যাও এবং বল, ‘ও, আমার জীবন তোমরা জান না। আমার দুঃখকষ্ট তোমরা জান না।’

সমস্যা হল, কিছু সময় পরে ভুলে যাও যে তুমি বাড়িয়ে চড়িয়ে বলেছিলে। ভুলে যাও যে তোমার কষ্টকে তুমিই অতিরঞ্জিত করেছিলে। আর এখন সেই জালে তুমি জড়িয়ে পড়েছ।

কিন্তু স্পষ্ট হও, তোমার সৃষ্টি করা জালেই তুমি ধরা পড়েছ।

যখন তুমি তোমার আমিত্বের জন্য জীবনযাপন করার চেষ্টা কর, তুমি নিজের ও অন্যদের জীবন দুর্দশাগ্রস্ত কর। বেশীরভাগ সময় তুমি যে দুর্দশা ভোগ কর তা অন্যরা সৃষ্টি করে নি। তুমিই সেগুলি অজ্ঞাতসারে সৃষ্টি করেছ। তুমি হয়ত সেগুলি থেকে কোন উপকার পাবে না কিন্তু কেবল তোমার আমিত্বকে প্রমাণ করার জন্য তুমি সেগুলি সৃষ্টি কর।

Portrait of a smiling spiritual leader adorned with rudraksha beads

তুমি ভাব দুঃখকষ্ট তোমাকে অসাধারণ বানায়

সাধারণ জীবনে গড়পড়তা প্রতিটি মানুষ নিজেকে অসাধারণ ভাবে। সর্বাধিক কষ্ট পেয়েছ, এরকম ভাবলে তোমার আমিত্ব স্বস্তি পায় যে তুমি এত কঠিন জীবন পরিচালনা করতে সমর্থ হয়েছ। কেবল তোমার শত্রু বিরাট হলে নিজেকে বড় বলে অনুভব কর। শত্রু ছোট হলে নিজেকে ছোট অনুভব কর। তাই যত বড় তোমার আমিত্ব, তোমার দুঃখকষ্ট তত বেশী!

কেবল যখন তোমার আমিত্ব থাকে না, তুমি নিজেকে ও জীবনকে সত্যিসত্যি উপভোগ করতে পার। আমিত্ব থাকলে তুমি উপভোগ করতে পার না। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি মেক-আপ লাগাতে পার যাতে অন্যেরা তোমাকে উপভোগ করতে পারে, কিন্তু তুমি নিজেকে উপভোগ করতে পার না। যে ব্যক্তির আমিত্ব নেই, যে নিজেকে দেহ ও মনের সাথে শনাক্ত করে না, শুধুমাত্র সে নিজেকে উপভোগ করতে পারে।

যদি তুমি কোন জিনিষকে নিজের বলে ভাব, তুমি উপভোগ করতে পার না। কারণ কোনকিছুকে নিজের বলে ভাবলে, তুমি তো সেই জিনিষ বা সম্বন্ধতা উপভোগ করার স্বাধীনতা হারিয়ে ফেলবে।

একটা ছোট গল্প :

জাপানে এক জীবনমুক্ত মাস্টার ছিলেন। তাঁর নাম সুজুকি। তাঁর মাস্টার দেহত্যাগ করলে তিনি ভীষণভাবে কাঁদতে থাকলেন।

একজন তাঁকে প্রশ্ন করল, 'আপনি জীবনমুক্ত। আপনার মাস্টারের দেহত্যাগে আপনি এত কাঁদছেন কেন?'

সুজুকি উত্তর দিলেন, 'পৃথ্বীগ্রহে আমার মাস্টার এক অসাধারণ মানব ছিলেন।' লোকটি ঘাবড়ে গেল ও জিজ্ঞাসা করল, 'তাঁর সম্পর্কে এত অসাধারণ কি ছিল?'

A procession of people in traditional attire following a spiritual master

সুজুকি জবাব দিলেন, ‘আমি কখনও এরকম অসাধারণ মানুষ দেখি নি যে নিজেকে সবচেয়ে বেশী সাধারণ ভাবত!’

সুজুকির মাস্টার অসাধারণ ছিলেন কারণ তিনি নিজেকে অত্যন্ত সাধারণ ভাবতেন। এদিকে বিশ্বে প্রায় প্রায় প্রতিটি মানুষ নিজেকে অসাধারণ ভাবে।

যদি তুমি নিজেকে অসাধারণ ভাব, স্পষ্ট হও যে তুমি সাধারণ।

যদি নিজে সাধারণ কিনা জানতে চাও তাহলে এই পরীক্ষাটি কর। যদি অসাধারণ অনুভব কর, স্পষ্ট হও : তুমি গড়পড়তা। যদি গড়পড়তা অনুভব কর, তুমি অসাধারণ!

আরেকটা ছোট গল্প :

ভারতবর্ষে এক অহংবাদী রাজা ছিল। তার আমিত্ব এত বেশী হয়ে গিয়েছিল যে সে ঘোষণা করা শুরু করল, ‘ভগবান যা করে আমি তা করতে পারি। আমি ভগবানের মতই মহান।’ যদি কেউ রাজার অভিমতে আপত্তি করত, রাজা অবিলম্বে তাকে শূলে চড়াবার আদেশ দিত।

সেই রাজ্যে একজন জীবনমুক্ত মাস্টার ছিলেন। রাজধানীতে এসে তিনি রাজার মনোভাব সম্পর্কে শুনলেন এবং রাজাকে সত্য দেখাতে চাইলেন। তাই তিনি রাজসভায় গেলেন এবং রাজার গুণগান গাইতে লাগলেন, ‘হে রাজন, আপনি তো ঈশ্বরের সমান। আপনিই তো ঈশ্বর।’

রাজা খুব খুশী। সে বলে, ‘হ্যাঁ, আপনাকে তো খুবই বুদ্ধিমান ব্যক্তি মনে হচ্ছে। আমাদের বলুন আপনি আরও কি কি উপলব্ধি করেছেন।’

মাস্টার বললেন, ‘হে রাজন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ জিনিষ বলতে হবে। আপনি তো এমন কিছু করতে পারেন যা ঈশ্বরও করতে পারেন না!’ এখন রাজা তো গর্বে ভরে যাচ্ছিল। সে বলে, ‘দয়া করে বলুন আমি এমন কি করতে পারি যা স্বয়ং ঈশ্বরও করতে পারে না!’

দুঃখকষ্ট এক নেশা হয়ে যেতে পারে

তোমার জীবনে পাওয়া প্রায় সমস্ত দুঃখদুর্দশাগুলিকে নিজের কায়েমী স্বার্থের তৃপ্তির জন্য জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তুমিই সৃষ্ট কর। দুঃখকষ্টের একটা বিরাট গোপন কারণ হল তুমি সেটা উপভোগ কর। উদাহরণস্বরূপ, অসুস্থ হওয়া সুখের উৎস হতে পারে যদি তখন তোমার আকাঙ্ক্ষিত মনোযোগ ও যত্ন পাও।

কিছু মানুষ দুঃখকষ্ট এত ভালবাসে যে সেটা তাদের ‘দ্বিতীয় প্রকৃতি’ হয়ে যায়। সেটা যেন এক আরামদায়ক অনুভূতি। দ্যাখো, তুমি কিছু কিছু ভঙ্গিতে বসো কারণ তাতে তুমি আরাম পাও, সুখকর অনুভূতি পাও। একইভাবে বিষণ্ণতাও তোমাকে এইপ্রকার মনস্তাত্ত্বিক সুখকর অনুভূতি প্রদান করে এবং সেটা ছাড়া তুমি নিজেকে অনমনীয় বা কিছু একটা হারাচ্ছ ভাব। এইভাবে বিষণ্ণতা তোমার তন্ত্রে (সিস্টেমে) শিকড়িত হয়। কষ্ট পাওয়া যেন এক নেশা হয়ে যায়। লোকেরা তা নিয়ে খুবই খুশী। সেটা ছাড়া তারা কিছু একটা মিস্ করা অনুভব করে।

সেটাকে আমি বলি পরিপক্ক বেদনার শরীর।

দ্যাখো, যখন তোমার স্থূল শরীর পরিপক্ক হয়, সেটা তার নিজের দেহের মত অন্য অনেক দেহের জন্ম দিতে থাকে। একইভাবে যদি সেই বেদনাশরীর পরিপক্ক হয়ে যায়, সেটা প্রসারিত হতে থাকে এবং নিজেকে জন্ম দিতে থাকে। অনেক, আরও অনেক বেদনা-শরীরের সৃষ্টি হয়। বেদনাশরীর পরিপক্ক হয়ে গেলে সেটা নিজের মত আরও বেদনা-শরীরের জন্ম দিতেই থাকে।

বেদনা-শরীরকে ধরা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা যাতে পরিপক্ক না হয় ও তাতে আসক্তি না হয়ে যায়, সেভাবে যত্ন নেওয়া উচিত।

20

প্রয়োজনীয় দুঃখকষ্ট

কখনো কখনো লোকেরা আমায় জিজ্ঞাসা করে, ‘স্বামীজী, দুঃখকষ্ট কি প্রয়োজনীয়?’ হ্যাঁ এবং না! বৃক্ষ হবার জন্য বীজের বিদারণ হতে হবে, একইভাবে ভীষণ দুঃখকষ্ট তোমার আমিত্বের বিদারণ করতে পারে এবং তোমাকে রূপান্তরের জন্য উন্মুক্ত ও তৈরি করতে পারে। তোমাকে সুসংহত ও রূপান্তরিত করার জন্য দুঃখকষ্টের বিরাট ক্ষমতা আছে।

মহাভারতে পাণ্ডবদের মাতা কুন্তীর একটি সুন্দর কথা আছে। তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন, ‘হে কৃষ্ণ! আমার জীবনে সব দিক থেকে বেদনা ও কষ্ট আসতে দাও। সেগুলি আমাকে অবিরত তোমাকে স্মরণ করাবে, হে প্রভু!’

তোমার অভিজ্ঞতাগুলিকে কোন বিচার না করে প্রত্যক্ষ করা শুরু কর। স্পষ্টতা সহকারে দ্যাখো স্থূল ও সূক্ষ্ম স্তরগুলিতে তুমি কোথায় কষ্ট পাচ্ছ। তুমি সজাগ হলে দুঃখকষ্ট নিজেই তোমার চোখ খুলে দেখিয়ে দেবে দুঃখকষ্টের অবাস্তবতাকে। সেটা তোমাকে শিক্ষা দিতে পারে, কষ্ট পাওয়া কত অহেতুক, অপ্রয়োজনীয়। সেটাকেই আমি বলি ‘প্রয়োজনীয় কষ্ট’! একবার প্রয়োজনীয় দুঃখকষ্ট দ্বারা তুমি শিক্ষা পেলে, তুমি আরও পরিপক্ক ও সুন্দরভাবে দুঃখকষ্টকে পরিচালিত করতে পারবে।

বেদনাকে অথবা যে তোমাকে বেদনা দিচ্ছে, তাদের কখনও অভিসম্পাত কোরো না। তার পরিবর্তে, সেটাকে এক আশীর্বাদ হিসাবে সুযোগ নাও, নিরপেক্ষভাবে প্রত্যক্ষ কর এবং বেদনার মূল কেটে ফেল। বেদনা এক মহান শিক্ষক হতে পারে, যদি তাকে হতে দাও। যদি তুমি সঠিকভাবে বেদনার কার্য-কারণ সম্পর্কে গবেষণা কর, সেটা তোমার জীবনে সবচেয়ে বড় সন্ধিক্ষণ হয়ে যেতে পারে।

21

জীবনমুক্ত মাস্টার বোধিধর্ম বলেন, 'প্রতিটি দুঃখকষ্টই একেকটি বুদ্ধবীজ।' তিনি বলেন দুঃখকষ্ট ও বেদনার জন্য কৃতজ্ঞতা অনুভব কর কারণ সেগুলি তোমার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করে যার জন্য তুমি সত্য অনুসন্ধান করায় প্রেরিত হও। কষ্ট তোমাকে এক বুদ্ধ হবার দিকে চালিত করতে পারে।