দুঃখকষ্টের কোন মূল্যই নেই
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
বৌদ্ধদের একটি সুন্দর সূত্র আছে : দুঃখ নেই, কারণ নেই, শেষ নেই। পরিশেষে, এই সমস্ত প্রক্রিয়া ও পদ্ধতির পরে তুমি উপলব্ধি করবে, তোমার কোনও দুঃখকষ্টেরই মূল্য নেই! তুমি শারীরিক সুখের জন্য কষ্ট পাচ্ছ বা তুমি তোমার ধনসম্পদের জন্য কষ্ট পাচ্ছ বা তুমি স্বাস্থ্যের জন্য কষ্ট পাচ্ছ - সেগুলি তো কোন মূল্যই নেই।
সবশেষে, দুঃখকষ্ট সম্পর্কে কেবল একটি সূত্র আছে - দুঃখকষ্টহীনতার সূত্র।
কৃষ্ণ সরাসরি এই শিক্ষাটি তারঁ শিষ্য অর্জুনকে প্রদান করেন : নানু শোচিতুম্ অর্হসি (ভগবদ্গীতা ২:২৫)। শোক কোরো না। তার কোন মূল্য নেই।
কখনো কখনো মানুষেরা এত চতুর হয় যে তারা বলে, 'আমি আধ্যাত্মিক কারণের জন্য দুঃখকষ্ট ভোগ করছি।' বোকা, আধ্যাত্মিকতা হ’ল নানু শোচিতুম্ অর্হসি। দুঃখ করবে না। তার তো কোন মানেই হয় না!
উদাহরণস্বরূপ, যদি তোমার অনেক ধার করা থাকে অথবা গ্রামে তোমার অনেক শত্রু থাকে, হঠাৎ একসময়ে উপলব্ধি কর যে দূরের কোনও শহরে তুমি এক নতুন জীবন শুরু করতে পার। তুমি ভাব, 'আহা, পৃথিবী অনেক বড়। নতুন জায়গায় আমি এক নতুন জীবন পেতে পারি।' তাই তুমি নতুন জায়গায় উধাও হও এবং স্বভাবতই তুমি তোমার সমস্ত কষ্ট থেকে মুক্ত হলে। তুমি তোমার ঋণ ও আগের গ্রামের
আমি তোমাদের বলি, তোমার জীবন ও সময়ের কতই না তুমি অপচয় করেছ, সেটা বোঝার জন্য তোমার জীবনমুক্ত হবার দরকার নেই। এখনই বুঝে নাও যে পরম আকাশ হ'ল অব্যক্ত, অচিন্ত্য, অবিকার অর্থাৎ অপ্রতীয়মান, অকল্পনীয় ও অপরিবর্তনীয়। তাই দুঃখ কোরো না। শোক কোরো না। দুঃখ কোরো না। নানু শোচিতুম্ অর্হসি। কোন কিছুর জন্যই শোক কোরো না। নির্ণয় নাও, 'দুঃখকষ্টহীনতা আমার জীবনের নীতি।'
যখন তুমি এই একটি সঙ্কল্প কর, ‘আমি দুঃখকষ্ট পাব না’, তোমার দেহ, মন, জৈবস্মৃতি, পেশীস্মৃতি, সবকিছুই জীবনমুক্তির দিকে স্বতশ্চলভাবে সারিবদ্ধ হয়ে যাবে। জীবনমুক্তি ছাড়া সবকিছুই তোমার জীবনে কোন না কোন সময়ে দুঃখকষ্ট দেবে। যখন তুমি বল ‘আমি দুঃখ পাব না’, স্বভাবত জীবনমুক্তি ছাড়া সবকিছু তোমার থেকে সরিয়ে ফেলা হবে। সেগুলি তোমাকে ছেড়ে যাবে। তুমি সেগুলিকে ছেড়ে দেবে !

সাধারণ জ্ঞান বলতে আমি কি জ্ঞাপন করছি সেটা বোঝ। পরিবর্তিত হবার জন্য একদম হালকা হও, স্বাধীন হও, নমনীয় হও। জীবন সেরকমই - তা বেশ! সরল হও! তরল হও! সহজ সাধারণ জ্ঞান রাখ; তুমি জীবনের সাথে প্রবাহিত হবে। তুমি বুঝবে, ‘আহা, জীবন তো এইপ্রকারই! কি করা যায়?’ আমাদের বুদ্ধিমতাশীল হওয়া যাক। আমাদের খাপ খাইয়ে নেওয়া যাক। আমাদের জীবন্ত হওয়া যাক!’
কিন্তু যে করেই হোক লোকেরা অনুভব করে যে এটা একটা খুবই বড় কৃতিত্ব। না! এটা হল প্রথম সত্য যেটা আমি তোমাদের বলতে চাই। যেই মুহূর্তে তুমি বুঝতে পার যে সাধারণ জ্ঞান (কমন্ সেন্স) হল ঈশ্বর, তুমি দুঃখকষ্টকে অতিক্রম করে গেছ।
২) দুঃখকষ্টকে ‘না’ বল
আমি তোমাদের বলি, তোমাকে জীবনে কিছুই করতে হবে না। তোমার যোগ প্রয়োজন নেই। তোমার ধ্যান প্রয়োজন নেই। তোমার প্রাণায়াম প্রয়োজন নেই। তোমার ভক্তির দরকার নেই। কেবল এই একটি সংকল্প কর : ‘আমি দুঃখ পাব না’, ব্যাস। তোমার মধ্যে কোন দুঃখকষ্টকে অনুমতি দেবে না - তা সেটা শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক এবং/অথবা আবেগজনিত হোক না কেন।
যখনই তোমার ওপরে কোন কষ্ট চাপানো হয় - উদাহরণস্বরূপ, শারীরিক ব্যাথা - তার দিকে তাকাও এবং ব্যাথার সেই ধারণাকে তোমার মধ্যে শিকড় গাড়তে দিও না। তোমার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা ও কার্য - সবই শুরু হয় যখন তুমি স্বীকার করে নাও যে জীবন একটি বেদনা।
এটা সত্য নয়! তোমাকে জীবনে কিছুই করতে হবে না যদি তুমি জীবনমুক্তি বা স্বাস্থ্য বা কোটি টাকা চাও। তোমার আকাঙ্ক্ষা করা সমস্ত
যুক্তিসম্মতভাবে ব্যাখ্যা কর, যদি তুমি এই বোধটিকে আঁকড়ে থাক, ‘ঠিক আছে, আমি আর দুঃখকষ্ট পাব না’, তাহলে তুমি সহজেই সঠিক যুক্তিতে চলে আসবে। ভুল যুক্তি সহকারে তুমি দুঃখকষ্টকে বেশী সময় ধরে প্রত্যাখ্যান করতে পারবে না। কিছু বছর পরে কোন একটা সময়ে তুমি সঠিক যুক্তিতে চলে আসবে।
কোন কিছুর জন্য দুঃখ করো না। একদম স্পষ্টভাবে ঘোষণা কর - দুঃখ নয়! ভীষণ গোঁড়া হয়ে নির্ণয় নাও : দুঃখ নয়!
আমি তোমাদের বলি, তোমার শ্বাসপ্রশ্বাসের একটা মুহূর্তেও দুঃখ করার কোন মূল্য নেই। দুঃখকষ্ট খুবই ছোট ব্যাপার। প্রতিটি মুহূর্তে তোমার বেঁচে থাকার অভিজ্ঞতা দুঃখকষ্ট, যা নাকি এক অতি সাধারণ ব্যাপার, তার চেয়ে অনেক অনেক মূল্যবান।
প্রক্রিয়া
দুঃখকষ্টকে না বল
দুঃখকষ্টহীনতার আকাশকে অভিজ্ঞতা করার জন্য নীচে একটি সহজ কিন্তু শক্তিশালী ধ্যান দেওয়া হল।
নির্দেশাবলী
কয়েক মিনিট এই একটি সত্য সহকারে বসো : ‘আমি দুঃখ করব না।’
সচেতনভাবে নির্ণয় নাও, ‘আমি আমার পতিকে অত্যাচার করতে দেবো না ও দুঃখ পাব না। আমি আমার পত্নীকে অত্যাচার করতে দেবো না ও দুঃখ পাব না। কোনকিছুই আমাকে দুঃখ দিতে পারবে না। দুঃখকষ্টহীনতা হল আমার ধর্ম।’
এটাকে এক ধর্মীয় নির্ণয় হিসাবে গ্রহণ কর। একইভাবে তোমার যন্ত্রণার জন্য, তোমার দুঃখকষ্টের জন্য যে কারণই খুঁজে বার কর না কেন, তা হবে বিভ্রান্তিকর। কারণ শিশু যেভাবে নিজেকে প্রসব করার চেষ্টা করে, যেভাবে মায়ের থেকে বাইরে আসার চেষ্টা করে, একইভাবে মহাজগৎ নিজেকে তোমার থেকে প্রসবিত হবার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত তুমি সেটা ঘটতে না দাও, তুমি যন্ত্রণা বহন করতে থাকবে। সেই কষ্ট তো থেকেই যাবে।
আত্মার আঁধার রাত (ডার্ক নাইট অফ দা সোল)
কিছু খ্রীষ্টান সন্তের জীবনে মূল দুঃখকষ্টকে ‘আত্মার আঁধার রাত’ (dark night of the soul) আখ্যা দিয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। যতক্ষণ তুমি এক এনগ্রাম (সংস্কার) ভিত্তিক সমস্যা নিয়ে কষ্ট পাও, তুমি মূল সমস্যাকে ধরতে বা অভিজ্ঞতা করতে পার না। প্রথম ধাপ হল সঠিক সমস্যাকে খুঁজে বার করা। প্রকৃত সমস্যাকে বুঝতে পারা কেই খ্রীষ্টান ধর্মতত্ত্বে আত্মার আঁধার রাত বলে বর্ণনা করা হয়েছে।
কিছু মানুষ আছে, যদি তারা বিষণ্ণ হয়, আমি তাদের কোনও যত্ন করি না, কারণ সেগুলি প্রকৃত সমস্যা নয়। সেগুলি এনগ্রাম ভিত্তিক সমস্যা। সেটা তাদের এক মানসিক স্বভাব। যদি আমি তাতে মনোযোগ দিই, তারা আরও একটি এনগ্রাম তৈরি করতে শুরু করবে, ‘ও! যদি আমি কষ্ট পাই, স্বামীজী আমাকে আরও মনোযোগ দেবেন।’ সেটা তো আরও একটা এনগ্রাম হয়ে যাবে। তাই আমি খেয়ালই করি না। কিন্তু আরও কিছু মানুষ আছে যাদের একটু বিষণ্ণতা হলেও আমি তাদের সরাসরি তাদের যত্ন নেব, কারণ সেই বিষণ্ণতা প্রকৃত কারণ থেকে হয়েছে।
যতক্ষণ তুমি তোমার দুঃখকষ্টকে কোন কারণের সাথে সংযুক্ত কর, তুমি বিপথে আছ। তুমি ভুল দিকে যাচ্ছ। তুমি সঠিকভাবে নিজের রোগ নির্ণয় কর নি। যখন তুমি বোঝ যে দুঃখকষ্টের কোন কারণ নেই, দুঃখকষ্ট দূর হয়ে যাবে।
৪) সঠিক অবগতি কর
শ্রবণ কর : তোমার প্রকৃতি হল সৎ-চিৎ-আনন্দ - অস্তিত্ব-চেতনাআনন্দ। অস্তিত্ব, চেতনা ও আনন্দ কখনও আলাদা হয় না। তোমার দুঃখকষ্টের মুহূর্তগুলিতে তুমি বিদ্যমান থাক না। তোমার জীবন ব্ল্যাক - আউট (আলোকহীন) হয়ে যায়। সেই সময়ে তুমি ব্ল্যাক -আউটের মধ্য দিয়ে যাও।
দয়া করে বোঝ, যদি সঠিক জীবনী আমরা লিখি, যে বইতে তোমার সমস্ত কার্য নথিভুক্ত থাকবে, তাহলে সেই বইতে অনেক খালি পাতা থাকবে। অনেকগুলি পাতায় কিছুই লেখা থাকবে না। সেই শূন্য মুহূর্তগুলিতে তুমি কোন কিছুর জন্য দুঃখ করছিলে।
তোমার জীবন কাহিনী অনবরত লেখা হচ্ছে। তোমার জীবনকালে তা রেকর্ড হয়ে যায়। তোমার আনন্দের সমস্ত মুহূর্তগুলি তোমার জীবনীতে স্থান পায়। যদি তুমি দুঃখ করছ, তাহলে দয়া করে স্পষ্ট হয়ে যাও, আরও বেশী খালি পাতা থাকবে।
আনন্দ ও প্রসন্নতা তোমার জীবনে স্পন্দন নিয়ে আসে। আমি তোমাদের বলি : দুঃখকষ্ট না পাওয়া হল চরম আধ্যাত্মিক অভ্যাস। তখন তুমি এমন এক স্তরে উন্নীত হয়ে যাও যেখানে তুমি জীবনমুক্তি সম্পর্কে পরোয়া কর না; সেটা শুধু একটা পার্শ্ব-প্রতিক্রিয়া, যেন তোমার হাঁটার সময় ধুলো ওঠা। যেভাবে হাঁটার সময় তোমার পায়ে ধুলো জমে, সেভাবে জীবনমুক্তি তোমার পায়ে জড়ো হবে।
আমি তোমাদের বলি, জীবনমুক্তি লাভ করার সর্বশ্রেষ্ঠ উপায় হল সেটাকে তোমার চরণে অর্পণ করা, বহু সময় ধরে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে থাকা নয়, যেন তা তোমার পাত্রে ঢেলে দেওয়া হবে। না! যদি সেটা তোমার পাত্রে দেওয়া হয়, তা তো যে কোন সময়ে নিয়ে নেওয়া যেতে পারে। তুমি সেটা হারাতে পার। যদি তুমি দুঃখকষ্টহীনতার এই অভ্যাসটি ধরে রাখ, জীবনমুক্তিও তোমার চরণধুলো হয়ে যাবে।
