Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Bengali merged

1. Invocation / Preamble

# Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda)_Bengali

Name of the original English book : Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda)

Ebook ISBN: 979-8-88572-527-9

(First edition of the English book) : 2009 (Dec) Copyright © 2009 - 'Living Enlightenment Year'

সহস্র বছরে একবার, আমাদের অসহায় গ্রহকে এক সত্তা করুণা করেন, যাঁর উপস্থিতির নিছক শক্তি মানবজাতির আধ্যাত্মিক বিবর্তনের জোয়ার ঘটায়। যখন এমন এক সত্তা আমাদের মধ্যে বাস করেন ও বিচরণ করেন, কোটি কোটি মানুষ তাঁর দিকে আকর্ষিত হয়। সেই আকর্ষণ তাদের বোধগম্যতার ঊর্ধ্বে: তারা স্বজ্ঞাবলে তাঁর মধ্যে উপলব্ধি করে নিজেদের অন্তর্জাগরণের সুরভি। এই প্রকার এক সত্তা অবতার বলে স্বীকৃত হন, মনুষ্যদেহে ঈশ্বর।

যেভাবে বিশুষ্ক ধরাতলে বর্ষা নামে, তিনি আমাদের স্তরে নেমে আসেন অসীম করুণায় চালিত হয়ে কোটি হৃদয়ের আকুল আকুল আকাঙ্ক্ষা পূরণে। অসংখ্য জন্মের দুঃখদুর্দশা ভেঙ্গে উন্মুক্ত হবার জন্য প্রতিটি সীমাবদ্ধ মানুষের ব্যাকুল ক্রন্দনে তিনি সাড়া দেন।

মানুষকে অজ্ঞানের অন্ধকার থেকে পরমনান্দ ও জীবনমুক্তির আলোকে জাগরিত করার জন্য তিনি শক্তিধর ও দায়িত্বশীল। এইরূপ মহাজাগতিক গুণে সমৃদ্ধ এক সত্তা আজ আমাদের মধ্যে আছেন , যাঁকে লাখ লাখ মানুষ শ্রদ্ধা করেন অতিচেতনার এক জীবন্ত অবতার গণ্য করে।

আমাদের ধরাতে লীলারত শিক্ষক, নিরাময়কারী, যোগী, অতিন্দ্রিয়বাদী, সামাজিক পথপ্রদর্শক, আধ্যাত্মিক গুরু এবং গাইড,

পরমপুজ্য পরমহংস নিত্যানন্দ

অবতার হয়ে আবির্ভাবের আনন্দলীলা প্রকাশ করে চলেছেন। তিনি সাতশ কোটি মানুষ ও বিবর্তনের অন্যান্য অবস্থায় অসংখ্য সংবেদী সত্তার অন্তরে চৈতন্য জাগ্রত করার মহাপ্লাবন নিয়ে এসেছেন।

আর, তিনি কি শেখান? শুধুমাত্র এটা :

"আমি এখানে আমার ঈশ্বরত প্রমাণ করতে আসি নি। আমি এখানে তোমার ঈশ্বরত প্রমাণ করতে এসেছি।