আবেগগুলো তোমার ডিএনএ-কে নবরূপ দিতে পারে
আবেগগুলো তোমার ডিএনএ-কে নবরূপ দিতে পারে
২৭ কৃতজ্ঞতা হল সাকার থেকে নিরাকারে প্রস্তুতিত হওয়া 51 ২৮ গুরুর প্রতি কৃতজ্ঞতা 53 প্রশ্ন : গুরুর চরণে আমাদের পূজা করার কি কারণ? লোকেরা গুরুর চরণ স্পর্শ কেন করতে চায়? স্বামীজী উত্তর দেন : এটা এক প্রাচীন বৈদিক প্রথা। যখন গুরু তোমার ওপর জ্ঞান, অভিজ্ঞতা, প্রেম, আশীর্বাদ ও সবকিছু বর্ষণ করেন, সেই বর্ষণের জন্য তোমার উচ্ছ্বসিত কৃতজ্ঞতায় তুমি জান না কি করতে হবে, তাই তোমার যা কিছু আছে তুমি তাঁর চরণে অর্পণ কর। বৈদিক প্রথায় এইভাবে গুরু পূজার প্রথিত্য আরম্ভ হয়। এটা সবচেয়ে পুরানো আচার-অনুষ্ঠান। বোঝো, সবচেয়ে পুরাতন ও প্রথাগত পবিত্র অনুষ্ঠান হল গুরুপূজা। আদিশক্তি পার্বতী ছিলেন প্রথম শিষ্যা। যেই মুহূর্তে তিনি শিবের অভিজ্ঞতা সহকারে দীক্ষা পেলেন, সেই অসাধারণ কৃতজ্ঞতায় তিনি শিবের চরণে পড়লেন এবং তাঁর যা কিছু ছিল তা অর্পণ করলেন। এইভাবে গুরুপূজার প্রথম অনুষ্ঠান শুরু হয়। তোমার উচ্ছ্বসিত কৃতজ্ঞতার জন্য তুমি নিজেকে মাস্টারের চরণে ঢেলে দাও। আর একইভাবে গুরুর চরণস্পর্শ করাও হল নিজেকে তাঁর চরণে অর্পণ করার অনুভূতি। গুরুপূজা কেন করা হয়, গুরুর চরণ কেন স্পর্শ করা হয়, এগুলোর কোন যুক্তিগত কারণ নেই। এটা একটা আবেগজনিত সংযুক্তির অনুভূতি। কিছু মানুষের জন্য 'এটা কেন আমি করব?' কিছু মানুষের জন্য এটা জীবন; তারা এটা ছাড়া থাকতে পারে না। বুঝে নাও, এটা ব্যক্তির ভাববেগ। আমি তোমাদের আরও একটা জিনিষ বলতে চাই। গুরুপূজা কর, কেবল যদি তুমি প্রগাঢ়স্পর্শে সংযুক্তি অনুভব কর, নয়ত নয়। এটা যেন কেবল একটা আচার-অনুষ্ঠানের মত করা না হয়। দেখো, যোগের ব্যাপারে তুমি চাও কি না চাও তোমাকে সেটা করতে হবে কারণ তুমি দেহের সাথে কাজ করছো। কিন্তু গুরুপূজার ব্যাপারে সেটা তোমার মনে আছে। তোমার মনকে সেটা অনুভব করতে হবে। উৎফুল্লতা ও আনন্দ থেকে তোমায় নিজেকে ঢেলে দিতে হবে। তাই কোন এগুলোর কোন যুক্তিগত ব্যাখ্যা নেই - 'গুরুর চরণে আমাদের পূজার করার কি কারণ? কেন লোকেরা গুরুর চরণ স্পর্শ করে?' এর কোন যুক্তিগত কারণ নেই। এটা কেবল এই প্রকার, ব্যস। এটা এই রকমই।