Books / Guaranteed Solutions For Lust Fear Worry... Bengali merged

45. আমাদের স্বতক্ষলভাবে কম হাসা উচিৎ।

# আমাদের স্বতক্ষলভাবে কম হাসা উচিৎ।

হাস্য একটা এমন তেজ যেটা তোমার অন্তঃকরণ থেকে তামার বাহ্যদেশে নিয়ে আসে। তুমি যদি আমার সেশন খলিতে বস, বেশীরভাগ সময়ে হাসিই হবে। কিছু জোক বলা হবে অথবা কিছু গল্প বলা হবে এবং সবাই হাসতে থাকবে। আমি কখনই গম্ভীরতাকে আরম্ভ হতে দিই না। এমনকি যারা আশ্রমে থাকে, তাদের মধ্যেও কখনই গম্ভীরতা আসতে দিই না।

একটা ছোট গল্প :

একজন খুব রসিক বক্তাকে শহরে বক্তৃতা দেবার জন্য নিমন্ত্রিত করা হয়। সে তার প্রোগ্রামে বিরাট দলবল নিয়ে এল। সংগঠকেরা বক্তার সাথে এত লোক দেখে অবাক।

বক্তা তাদের অবাক মুখগুলি দেখে ব্যাখ্যা করে বলল, 'আজকাল মানুষকে হাসানো কঠিন হয়ে যাচ্ছে, তাই আমি আমার নিজের শ্রোতাদের নিয়ে ঘরি।'

তথাকথিত অভিজাত সমাজে লোকেরা হাসবে, কিন্তু মার্জিত ও আচারনিষ্ঠভাবে। সেটা আসল হাসি নয়; সেটা মত হাসি। হাসিকে কখনও নিয়ন্ত্রণ করা যায় না। যদি তা নিয়ন্ত্রিত হয়, তা হাসি নয়; এটা সেই ধ্যানরত হাসি নয় যার কথা আমরা আলোচনা করছি। এটা নিছক ভিতরের আমিতের একটা প্রকাশ, ব্যাস।

রসিকতা করা হলে বা জোক বলা হলে কেন হাস তা বিশ্লেষণ করলে তুমি বুঝবে : প্রথমে কতগুলি যুক্তিদ্বারা সংযুক্ত কথা তোমায় বলা হ'ল। তুমি যখন সেই তৈরি করা যুক্তি আঁকড়ে আছ, তখন পাঞ্চ-লাইন বা আসল শেষ বাক্যটি বলা হ'ল এবং তোমার যুক্তি ছিল্লিন্দ্রিন্স হয়ে গেল! যে মুহূর্তে তোমার যুক্তি চূর্ণবিচূর্ণ হয়, তোমার মনও চূর্ণাবিচ়ণ হয় এবং তুমি এক মনবিনা অবস্থায় বা 'সাতোরি'-তে চলে যাও। তুমি তখন বুদ্ধ হলে!

যখন তুমি মনবিনা অবস্থায়, তখন তুমি বর্তমানে। হাসলে তুমি বর্তমানে আছ কারণ হাসলে তুমি মনবিনা অবস্থায় চলে যাও। যখন তুমি চিন্তাহীন অবস্থায়, তুমি বর্তমানে আছ। যখন তুমি চিন্তার সাথে আছ, তুমি হয় অতীতে অথবা ভবিষ্যতে।

হাসি হ'ল সম্পূর্ণ এবং তা তোমাকে সহজেই নিরাময় ও রূপান্তরিত করতে পারে। এটা মানুষের জন্য সহজপ্রাপ্য সবচেয়ে ভা ল ওষুধ।

জীবন এত মূল্যবান যে তাকে নীরস ও অলস মুহূর্তগুলিতে অপচয় করা ঠিক নয়। হাস এবং তোমার জীবনে শক্তি ও আনন্দ ঢেলে দাও। যে কাজই তুমি কর না কেন, অবিশ্রাম আনন্দ করার সিদ্ধান্ত নাও। আন্তরিক হও, গম্ভীর নয়।

যখন তুমি হাস তুমি চারদিকে এক শক্তি সঞ্চার কর এবং তা সংক্রামক; তুমি চারপাশে এক আনন্দ ছড়িয়ে দাও যা নিরাময় শক্তিতে (healing energy) পূর্ণ। একজন মানুষ খারাপ মেজাজ নিয়ে এলে, সে তার চারপাশে সেই প্রকার মেজাজ বিকিরণ করে এবং তাতে আশেপাশে লোকজনদের প্রভাবিত হবার খুব সম্ভাবনা থাকে। আমি ডাকারদের সর্বদাই কিছু বিশোধক ধ্যান করতে বলি, কারণ তারা সারাক্ষণ রোগীদের সাথে আছে যারা নানারকম নকারাত্মক চিন্তা ও রোগ নিয়ে আসে।