Books / Guaranteed Solutions For Lust Fear Worry... Bengali merged

34. অন্যের শরীর সম্পর্কিত ঈর্ষা

# অন্যের শরীর সম্পর্কিত ঈর্ষা

ঠিক আছে ... চল, ঈশ্বা সম্মন্ত আরও কিছু বলি! তোমারা জান যে ঈর্ষা তুলনা থেকে উদ্ভত হয়। কোন বিষয়ে অপরের সাফল্য সহ্য করতে না পারলে আমরা ঈর্ষান্বিত হই। আমাদের ঈর্ষাপরায়ণ হবার নানা কারণ আছে।

প্রথমত বোঝ যে ভগবান এক শিল্পী, তিনি ইঞ্জিনীয়র নন। যদি ইঞ্জিনীয়র হতেন, তাহলে তিনি সমস্ত নর নারীকে একই ছাঁচে বানাতেন। হয়ত তিনি তাহলে সমস্ত নারীকে বিশ্বসুদ্দরীর ছাঁচে ও পরুষদের মিস্টার ইউনিভার্সের ছাঁচে বানাতেন !

কিন্ত ভগবান ইঞ্জিনীয়র নন। তিনি শিল্পী। তিনি সবাইকে অনন্য অদ্বিতীয় করে তৈরি করেছেন।

তুমি সৌন্দর্যকে কোন মাপদণ্ডে মাপদণ্ড নেই। সেটা কেবল তোমার চিন্তা-ভাবনা ও ধারণা। একজন সিনেমা স্টার যদি সন্দর হয়, তুমি কি তার আকারের মাধ্যমে এক কাপ চা উপভোগ করতে পার ?

তুমি অন্য লোকের দেহ আকাঙ্কা করে তুমি তোমার ভিতরে এক কীলক বা গোঁজ সষ্টি কর। তোমার ভিতরে এক দ্বিখণ্ডিত ব্যক্তিত্ব সষ্টি কর। ধীরে ধীরে তুমি নিজেকে ঘণা করতে শুরু কর।

জান কি, যে চোখ অন্যের দেহের চারদিকে ঘুরঘুর করে না তাতে এক সৌন্দর্য ও নিষ্পাপতা আছে ? ভগবান তোমাকে যা দিয়েছেন তাতে ভরসা রাখ। তোমার সেই ভরসা না থাকলে তুমি নিজেকে আধুনিকরণের জন্য কত কিছু প্রক্রিয়ার আশ্রয় নাও। যখন তুমি নিজেকে সম্পর্ণভাবে গ্রহণ কর, একপ্রকার সৌষ্ঠির তোমার মধ্যে আসে। এই সৌষ্ঠির বা মাধুর্য কেবল শারীরিক সৌন্দর্যের চেয়ে অনেক শ্রেষ্ঠতর।

শারীরিক সৌন্দর্য এক জিনিষ ও মাধুর্য অন্য। শারীরিক সৌন্দর্য নানাভাবে অর্জন করা যায়। আজকাল শরীরের সৌন্দর্য প্রাপ্ত করার অনেক প্রক্রিয়া আছে। বিউটি প্যাক, প্লাস্টিক সার্জরি এবং আরও কত প্রক্রিয়া আছে। কিন্তু মাধ্যম আসে যখন তুমি অসাধারণ আত্মবিশ্বাসী ও প্রশান্ত হও, যখন তোমার কোন ব্যগ্রকামনা নেই, যখন তুমি তোমার শরীরের সাথে পুরোপুরি স্বচ্ছদে আছ।

আমি যখন আমেরিকায় প্রথম যাই, এয়ারপোর্টের অফিসারেরা আমায় জিজ্ঞাসা করে যে আমি এই গেরুয়া বস্তু পড়ে ভাষণ দিলে আমার কথা কে শুনবে! আমি তাদের বলি, 'আমাকে এক সপ্তাহ দাও এবং আমি আমেরিকাতে এটা ফ্যাশন বানিয়ে দেব!' একজন লীডার হ'ল সে, যে নিজেকে সম্পর্শভাবে স্বীকার করেছে। যখন তুমি নিজেকে স্বীকার কর, তুমি এক অদ্বিতীয় ফুল হয়ে যাও এবং অসাধারণ স্বাধীনতা ও আত্মবিশ্বাস তোমার মধ্যে ঘটবে।

নিজের দেহের সঙ্গে বাস করতে শেখা খুবই গুরুতে তুমি ভাব যে অন্য কোন শরীর ও তার আকার তোমার শরীরের চেয়ে আকর্ষণীয়, তুমি 'তুমি' ও তোমার শরীরের মধ্যে ব্যবধান সৃষ্টি কর। আমি অনেককে দেখেছি যারা নিজের ঘরের দেওয়ালে পুরুষ বা নারী মডেলদের ছবি লাগায় এবং সেই প্রকার শরীরের আক্তি লাভ করার জন্য শরীর -চর্চা বা ব্যায়াম করে। যখন তুমি ভাব যে অন্য কোন শরীর বেশী সুন্দর, তুমি 'তুমি' ও তোমার মধ্যে এক ব্যবধান সঙ্টি কর।

আমরা কেউ আমাদের শরীরকে গভীরভাবে ভালবাসি না। আমরা তাকে কেবল বোঝা হিসাবে বহন করি। আমরা কখনও নিজের শরীরের ভিতরে নেই কারণ আমরা তাকে ঘণা করি। শরীর ছাড়া আমরা সব জায়গায় আছি৷ তাই আমরা এক একটানা অস্বস্ততে আছি এবং আমরা যে কোন সময়ে ফেটে পডার জন্য তৈরি।

উদাহরণস্বরূপ, তোমার ড্রাইভার সামান্য ভুল করলে তুমি বিনা-প্রচেষ্টায় ফেটে পড়। কর্মসূলে তুমি সর্বদাই এক খিটিখিটে মেজাজে। ভেবো না এসবের কারণ তোমার আশেপাশের লোকজন। লোকেরা আমায় বলে, 'স্বামীজী, আমার সমস্ত কর্মচারী অদক্ষ এবং তাই আমার মেজাজ চড়ে যায়।' দয়া করে বুঝে নাও যে তোমার রোষপ্রবণতার বা মেজাজ চড়ার এটা কারণ নয়। তুমি তোমার শরীরের সাথে স্বচ্ছদে নেই এবং সেজন্য তোমার মধ্যে অস্বস্তি ও বিরক্তি সঙ্গি হচ্ছে। এটা খুবই সম্মু কারণ এবং তাই এটা বোঝা কঠিন।

প্রশ্ন : আপনার মুখ সর্বদাই পরিবর্তন হচ্ছে বলে আমার মনে হয়। এটা কি আমার কল্পনা নাকি এটা সত্যি?

একজন জীবনমুক্ত সত্তা যেন তরল - আমিত্ব ছাড়াই তিনি বয়ে চলেন। তাই মনে হয় তাঁরা সর্বদাই পরিবর্তনশীল! আমিতু-বিনা অবস্থা কিভাবে প্রকাশ করে তা বুঝতে পারবে যখন আমরা আমিত সম্বন্ধে আলোচনা করব।

অধিকার করার মনোভাব ছাড়