Books / Guaranteed Solutions For Lust Fear Worry... Bengali merged

18. প্রশ্ন : তাহলে প্রাতন জ্যোতিষ্ঠ এক প্রমাণিত বিজ্ঞান ?

# প্রশ্ন : তাহলে প্রাতন জ্যোতিষ্ঠ এক প্রমাণিত বিজ্ঞান ?

উত্তর : এতেই আমি শঙ্কিত! যেই মুহূর্তে আমি বলব 'হ্যাঁ', তোমরা সবাই জ্যোতিষের পিছনে দৌড়াবে! আগামীকাল আমি একটা লম্বা লাইন দেখব, তোমরা সবাই নিজের কোষ্ঠী বা জন্মপত্রিকা নিয়ে আমায় জিজ্ঞাসা করবে, 'যামীজী, আমার ভবিষ্যৎ সম্বন্ধে বলুন!'

জ্যোতিষ সম্বন্ধে এত চিন্তা কোরো না!

জ্যোতিষের প্রশ্নে বিবেকানন্দ খুব ভাল উত্তর দিয়েছিলেন, 'যাও, ভাল করে যুমাও। তুমি কায়িক ও মানসিক দিক দিয়ে সবল হবে। তাহলে তুমি এইসব ব্যাপারে মাথা ঘামাবে না !'

একমাত্র মানসিক দিক থেকে দুর্বল মানুষই জ্যোতিষের ওপরে বেশী নির্ভর করে।