KAILASA Library/WHY KARMA/তোমার আকাশSign in
WHY KARMA

তোমার আকাশ

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

তোমার কার্যসমূহের প্রভাব নির্ধারণ করে

তুমি যেভাবে সংঘটিত কর, সেভাবে সেটা তোমার কাছে ফিরে আসবে। যদি তুমি পূর্ণত্ব থেকে কিছু সংঘটিত কর, যা তুমি ফিরে পাবে সেটা হবে অলৌকিক। আর যদি তুমি এক বিরাট দাতব্য কার্য অপূর্ণতা থেকে করে থাক, যেটা তুমি ফিরে পাবে তা হল নরক। এমনকি তথাকথিত নৈতিক, উত্তম এবং সঠিক কার্য যদি অপূর্ণতা থেকে সংঘটিত হয়, তা আকাঙ্খিত ফল না নিয়ে এসে কেবল কুপ্রভাব নিয়ে আসবে!

এমনকি দানের মত মহান কার্যকে অপূর্ণতা থেকে সম্পাদন করলে তা কেবল খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে। যদি কোনকিছু অপূর্ণতা থেকে সংঘটিত কর, তুমি গম্ভীর কুপ্রভাব প্রাপ্ত করবে। আর পূর্ণত্ব থেকে কিছু সংঘটিত করলে কেবল পূর্ণত্বেরই প্রভাব আসবে! তাই যে আকাশে তুমি আছ, সেটা কারণ (সংঘটন) ও প্রভাবের (cause and effect) বিধির চাইতে গুরুত্বপূর্ণ।

লোকেরা প্রশ্ন করে : “খারাপ মানুষেরা সুখী কেন, আর ভাল মানুষেরা দুঃখকষ্টে কেন ভোগে?” সেই তথাকথিত ভাল মানুষেরা হয়ত নির্দিষ্ট কিছু কার্য করার সময়ে পূর্ণত্বে ছিল না। বাইরে থেকে সেটাকে ভাল মনে হতে পারে এবং মানুষটিকে বিরাট দানশীল লাগতে পারে, কিন্তু কেবল সেই মানুষটি জানে যে সে সেটা অপূর্ণতা থেকে করছে; অথবা সে নাও জানতে পারে এবং হয়ত ভুলে গেছে।

অপূর্ণতা থেকে তুমি ভাল কার্য করলেও তার ফল খারাপ হবে। পূর্ণের আকাশ থেকে, তুমি যাই কর না কেন তা তোমার কাছে পূর্ণ হয়েই ফিরে আসবে!

তাই কারণ ও প্রভাবের বিধিতে, যে গুরুত্বপূর্ণ জিনিষটা তোমাকে বুঝতে হবে, সেটা হল, কোন আকাশ থেকে কার্যটিকে সংঘটিত করা হচ্ছে। কারণ হও। কারণ, যদি নিজসত্তায় না থেকে কারণ (cause) ঘটাও, তুমি এমন প্রভাব সংঘটিত (cause) করবে যার কারণ (because) তুমি জানবে না। তোমার সত্তা পূর্ণত্বে থাকুক ও সংঘটিত (cause) করুক! প্রভাব (effect) হবে পূর্ণত্ব!

যদি তোমার সত্তা পূর্ণত্বে না থাকে এবং সংঘটিত করে, প্রভাব এইরূপ হবে যে তুমি কোন উত্তর দিতে পারবে না। যদি কেউ জিজ্ঞাসা করে, "কেন?", তুমি বলতে পারবে না "কারণ..."। পূর্ণত্বে থাক যাতে তুমি সঠিক প্রভাবের কারণ হও অর্থাৎ সঠিক প্রভাব সংঘটিত কর। পূর্ণত্বের কারণ হও। পূর্ণত্বে থাক এবং সংঘটিত কর!