KAILASA Library/WHY KARMA/তোমার কর্ম দ্বারা তোমার জীবনের মেয়াদ মাপা হয়Sign in
WHY KARMA

তোমার কর্ম দ্বারা তোমার জীবনের মেয়াদ মাপা হয়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

একটি চিন্তার প্যাটার্নে (সংস্কার) তুমি যত সময় আটকে থাক সেটা তোমার জীবনের এক বছর বা একটি ঋতু। তোমার লম্বা জীবনে একটি চিন্তাস্রোত সহকারে তুমি যে সময় কাটাও সেটা হল একটি জীবন অর্থাৎ জীবন ও মৃত্যুর মধ্যেকার সময়। বুঝে নাও, তোমার জীবন বা মৃত্যু - তোমার জীবনের মেয়াদ - সেটা তোমার একটি দেহ ধারণ করে থাকার বছরের সংখ্যা দিয়ে সংজ্ঞায়িত হয় না, সেটা একটি চিন্তাস্রোত সহকারে কত সময় কাটাও, তার ওপরে ভিত্তি করা।

যখন তোমার মধ্যে একটি চিন্তাস্রোত বা নতুনভাবে সাড়া দেওয়া শুরু হয়, তোমার এক নতুন জন্ম শুরু হয়। উদাহরণস্বরূপ, ধর জীবনের প্রতিটি পরিস্থিতিতে তুমি ভয় পেয়ে, পিছু হটে, মুখোমুখি হয়ে মোকাবিলা না করে বা সংশ্লিষ্ট না হয়ে সাড়া দিয়েছ। হঠাৎ তুমি নির্ণয় নিলে, আজ থেকে আমি সাড়া দেব মুখোমুখি হয়ে ও গ্রহণ করে। আমি তোমাদের বলি, আজ থেকে তোমার নতুন জন্ম আরম্ভ হল!

তুমি বহু দেহ ও বহু মন ধারণ করেছ। তুমি বহু মনের মধ্যে বহু দেহ, এবং বহু দেহের মাধ্যমে বহু মন ধারণ করেছ! কেবল যৌনকামনার এনগ্রাম (সংস্কার) অতিক্রম করার জন্য তুমি হয়ত কুড়িটা দেহ ধারণ করেছ। কেবল একটা দেহের মধ্য দিয়ে যাবার সময় তুমি হয়ত অনেক মন ধারণ করেছ। বুঝে নাও, আমি পুনরায় সংজ্ঞায়িত করছি। কখনো কখনো একটি দেহ সহকারে তুমি কুড়িটা মনের মধ্য দিয়ে যাও, কখনো কখনো একটা মন পরিবর্তন না ক’রে তুমি কুড়িটা দেহের মধ্য দিয়ে যাও।

বোঝ, আমি কেবলমাত্র বহু দেহের কথা বলছি না। যদি তুমি তা ভাব, তাহলে বলবে - ও, আমি কচ্ছপ ছিলাম, তারপর হরিণ, এখন অবশেষে একটা মহিষ। কত দেহই না পার হয়ে গেছে। তোমার বোঝা উচিত যে বহু দেহের তুমি একটি মন নিয়ে বাস করেছ এবং বহু মন সহকারে তুমি অনেক দেহে বাস করেছ। কখনো কখনো বহু মন সহকারে, তুমি মুক্ত হও নি। কখনো কখনো একটি মন সহকারে, তুমি বহু প্যাটার্ন (সংস্কার) থেকে মুক্ত হয়েছ। সেইজন্য আমরা বলি, মাস্টারের সাথে প্রতিদিন হল এক নতুন জীবন। তোমাদেরকে আমার শেখানো প্রতিটি সাড়া দেওয়া হল জীবনযাপন করার এক নতুন পথ। স্বভাবতই তুমি নতুন শরীর থেকে মুক্ত হবে।

সেইজন্য কোন নির্দিষ্ট চিন্তাস্রোতকে পূর্ণ ক’রে তুমি নতুন চিন্তাস্রোতে প্রবেশ কর বা যখনই সেই নতুন চিন্তাস্রোতের দীক্ষা পাও, তখন বৈদিক প্রথা তোমাকে ‘দ্বিজ’ বা নবজাত বলে।