KAILASA Library/WHY KARMA/জীবনের নির্ণয় নিলে সমস্ত কর্ম মুছে যায়Sign in
WHY KARMA

জীবনের নির্ণয় নিলে সমস্ত কর্ম মুছে যায়

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কর্ম কি?

কর্ম হল জীবনের বিরুদ্ধে তোমার নির্ণয়সমূহ যেগুলি তোমাকে উৎপীড়ন করে এবং তোমাকে অপূর্ণতা প্রদান করে। জীবনের বিরুদ্ধে তোমার নির্ণয়সমূহ যেগুলি তোমার মধ্যে গেঁথে গেছে এবং তোমাকে অপূর্ণ করছে, তা হল কর্ম! জীবনের পক্ষে তোমার নির্ণয়গুলি তোমাকে সকল কর্ম, সমস্ত ভয় ও সব নকারাত্মকতা থেকে মুক্ত করে।

তাহলে তুমি নিজেকে কর্ম থেকে কিভাবে উদ্ধার করবে? কিভাবে নিজেকে কর্ম থেকে মুক্ত করবে?

যখন তুমি জীবনের নির্ণয় নাও, যখন তোমার অন্তঃকরণ জীবনের নির্ণয় নেয়, স্বতশ্চলভাবে তোমার আলস্য ও একঘেয়েমি অদৃশ্য হয়। বারংবার, বারংবার নিরলসভাবে উঠে দাঁড়াও!

বারংবার সজীব থাকার নির্ণয় নেওয়া, বারংবার নিরলসভাবে উঠে দাঁড়ানো স্বাভাবিকভাবে তোমার সমস্ত কার্যকে তোমার বহন করা জীবনের ধারণার সাথে সারিবদ্ধ করে। কার্যের সম্পাদন ও বর্জন তোমার জীবনের ধারণার সাথে সারিবদ্ধ হয়। তোমার কার্যের সম্পাদন ও বর্জন জীবন সম্পর্কে তোমার ধারণার সাথে পূর্ণ হয়।

বারংবার জীবনের পক্ষে নির্ণয় নেওয়া! অলসতা ও একঘেয়েমিকে প্রশ্ৰয় না দেওয়া! নিরন্তর উচ্ছ্বাসের আকাশে বিরাজমান থাকা! নিত্য প্রেম, করুণা ও উচ্ছ্বসিত অবস্থায় বিরাজমান থাকা! কার্যসমূহ ও ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট বন্ধন ও কর্ম থেকে স্বাধীন হবার একমাত্র উপায় হল, জীবনের পক্ষে নির্ণয় গ্রহণ! জীবনের পক্ষে নির্ণয় নাও!

নিজের জীবনের দিকে তাকাও। কর্ম থেকে স্বাধীন হবার জন্য কার্য কর। জীবনের জন্য কার্য কর! জীবনের জন্য চিন্তা কর! জীবনের জন্য জীবনে থাক!

জীবনের জন্য প্রতিটি পদক্ষেপে সচেতনভাবে নির্ণয় নেওয়া তোমাকে কর্ম থেকে মুক্ত করে। কৃত ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট বন্ধন থেকে মানুষকে মুক্ত করার জন্য আর কোন পথ নেই। একমাত্র এই পথেই তোমার অতীতের কর্ম থেকে তুমি নিজেকে মুক্ত করতে পার। জীবনের জন্য এখনই নির্ণয় নাও। জীবনের জন্য কার্য কর।

লোকেরা আমাকে প্রশ্ন করে : “স্বামীজী, অতীতে আমি অনেক হিংসার কাজ করেছি। আমি সব রকম জীব খেয়েছি। আমি অনেক জীব হত্যা করেছি। আমি বহু মানুষকে উৎপীড়ন করেছি। আমি কিভাবে কর্ম থেকে মুক্ত হব?”

একমাত্র উপায় হল জীবনের পক্ষে নির্ণয় নেওয়া।

সমৃদ্ধকরণ করা হল জীবনের স্বপক্ষে তোমার নেওয়া সর্বোত্তম নির্ণয়।

  • যখন তুমি কাউকে ধনসম্পদ দ্বারা সমৃদ্ধ কর, ধনসম্পদের বিরুদ্ধে নির্ণয় নেওয়ার জন্য তোমার কর্ম এবং ধনসম্পদ সম্পর্কিত তোমার কর্ম মুছে যাবে। তুমি স্বাধীন হবে!
  • যখন তুমি কাউকে খাদ্য দ্বারা সমৃদ্ধ কর, খাদ্যের বিরুদ্ধে নির্ণয় নেওয়ার জন্য তোমার কর্ম মুছে যাবে। তুমি সেটা থেকে মুক্ত হবে!
  • যখন তুমি কাউকে আধ্যাত্মিক জ্ঞান ও জীবনমুক্তি দ্বারা সমৃদ্ধ কর, তোমার সমস্ত অতীত কর্ম, জীবনের বিরুদ্ধে তোমার সমস্ত নির্ণয় এবং অতীতের কৃতকার্যের জন্য বন্ধন - এই সব কর্ম মুছে যাবে। তুমি সকল কর্ম থেকে মুক্ত হবে। তুমি হবে এক জীবনমুক্ত! তুমি অদ্বৈত জীবন যাপন করবে!

জীবনের স্বপক্ষে নির্ণয় তোমাকে সমস্ত বন্ধন, সমস্ত কর্ম থেকে মুক্ত করে।

যদি তুমি কর্ম থেকে মুক্তি পেতে চাও, আর কোনও উপায় নেই। কর্ম থেকে মুক্ত হবার জন্য আর কোনও পথ নেই। নিজের কৃতকার্য থেকে সৃষ্ট বন্ধন থেকে মানুষকে মুক্ত করার অন্য কোন রাস্তা নেই। যদি তোমার নির্ণয় ও কার্য কিছু বন্ধন সৃষ্টি করেছে, শুধুমাত্র জীবনের স্বপক্ষে নির্ণয় নিলে এবং কার্য করলে তুমি সেইসব বন্ধন থেকে মুক্ত হবে।

Portrait