KAILASA Library/WHY KARMA/পূর্ণত্ব দ্বারা কর্ম অতিক্রম করতে পারSign in
WHY KARMA

পূর্ণত্ব দ্বারা কর্ম অতিক্রম করতে পার

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

কর্ম অর্থ কি? নিজের জন্য তোমার দ্বারা সৃষ্ট এবং অপরের দ্বারা তোমার জন্য সৃষ্ট অপূর্ণ কার্য, চিন্তা, বাসনা এবং প্যাটার্ন (সংস্কার) সকল হল কর্ম। নিজের জন্য ও অপরের জন্য সৃষ্টি করা অপূর্ণ কার্য , বাসনা ও প্রতিশ্রুতি হল কর্ম। কর্ম তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে - তোমার ব্যবসা, সম্বন্ধতা, জীবন ও সবকিছুকে - এমনকি ধনসম্পদ আকর্ষণ করাকেও।

জীবনে বহুবার তুমি হজম করার সামর্থ্যের অতিরিক্ত গিলে ফেল। হজম করার সামর্থ্যের চেয়ে বেশী খেয়ে ফেললে অসুস্থতা হল কর্ম। যদি মুখে কিছু নিয়ে মুশকিলে পড়েছ, তার মানে তুমি যতটা চিবাতে পার বা গিলতে পার তার চেয়ে বেশী কামড়ে নিয়েছ। সেটা হল কর্ম। যদি তুমি সেটাকে পূর্ণ করতে পার এবং সমাপ্ত কর, সেটা কর্ম থেকে মুক্তি - বিকর্ম!

কর্ম অর্থ, তোমার চাই পূর্ণত্ব, পূর্ণত্ব, পূর্ণত্ব! যখন তুমি তোমার পতি বা পত্নীর সাথে পূর্ণত্ব কর, হঠাৎ তোমার ব্যবসা উন্নতি করতে শুরু করবে। তুমি ভাবতে পার : এটা আর ওটা কিভাবে সংযুক্ত? যদি আমি আমার ক্লায়েন্ট ও গ্রাহকদের সাথে পূর্ণত্ব করি, আমার ব্যবসা উন্নতি করবে। সেটা বুঝলাম। কিন্তু আমার পতি বা পত্নীর সাথে পূর্ণত্ব করার জন্য আমার ব্যবসা কিভাবে উন্নতি করবে? তুমি জান না একটা অপূর্ণতা কিভাবে তোমাকে অপ্রত্যাশিতভাবে প্রভাবিত করতে পারে। যদি সকালের যোগ-এর সাথে তোমার অপূর্ণতা থাকে, তা তোমার সন্ধ্যার অবকাশ প্রভাবিত করতে পারে। তাই অপূর্ণতা তোমাকে যে কোন জায়গাতে যে কোন ভাবে আক্রমণ করতে পারে। পূর্ণত্ব সহকারে তুমি কর্ম থেকে স্বাধীন ও মুক্ত হও, তাই স্বাভাবিকভাবে তোমার ব্যবসা, তোমার জীবন, তোমার সম্বন্ধতা এবং সবকিছু সম্প্রসারিত হয়। সবকিছু বর্ধিষ্ণু হয়।

অন্যের সাথে নিরন্তর পূর্ণত্বে থাকা তোমার বহন করা মনস্তাত্ত্বিক বোঝা কমায়।

তোমার বহন করা মনস্তাত্ত্বিক ভারকে আমরা সংস্কৃতে কর্ম বলি। কর্ম মনস্তাত্ত্বিক তল্লিতল্লা ছাড়া আর কিছুই নয়। অপরের সাথে পূর্ণত্ব তোমার সেই বোঝাকে সরিয়ে ফেলে।

জন্মের সময় তুমি পূর্ণত্ব ঘোষণা কর এবং পুরো জিনিষটাকে আবার নতুন করে শুরু কর এবং যদি তুমি সেই পূর্ণত্বের আকাশ থেকে অসফল হও, তুমি অতীতের কিছু অপূর্ণতাকে ফিরিয়ে আন। সেটা হল প্রারব্ধ কর্ম। যে কর্ম তুমি অতীত জীবন থেকে নিয়ে আস তা প্রারব্ধ। যদি তুমি সেই পূর্ণত্ব থেকে পতিত না হও এবং পূর্ণত্বের আকাশে বহাল থাক, তুমি একেবারেই অপূর্ণ হও না। তখন তুমি এক অবতার!

পূর্ণত্ব সরাসরি তোমাকে কর্ম থেকে মুক্ত করে।

যারা পূর্ণত্ব জানে না তাদের সাথে বাস করবে না, কারণ তারা কর্ম চক্র সৃষ্টি করতে থাকবে। যখন কারও ভিতরে ক্রোধ অপূর্ণতা থাকে এবং সে সেই অপূর্ণতাকে ছড়ায়, তারা অন্য কাউকে উত্তেজিত ক'রে তার মধ্যে ক্রোধ সৃষ্টি করবে। আর সেই মানুষটির মধ্যে কর্ম চক্র সৃষ্টি হবে।

পূর্ণত্বের বিজ্ঞান শেখ। নিজের সাথে পূর্ণত্ব কর এবং অপরের সাথে পূর্ণত্ব কর। পুনর্যাপন ক'রে এবং মুক্ত ক'রে তোমার দুঃখদুর্দশার জন্য দায়ী কার্মিক প্যাটার্নগুলির সাথে পূর্ণত্ব কর। একমাত্র পূর্ণত্বের পরে অন্যদের ও জীবনকে সমৃদ্ধ করার সংকল্প বাস্তবায়িত হয়।

পূর্ণত্ব, পূর্ণত্ব, পূর্ণত্ব! পূর্ণত্ব হল ঈশ্বর। পূর্ণত্ব হল জীবন। পূর্ণত্ব তোমাকে মহাজগতের দিকে নিয়ে যায়। আক্ষরিকভাবে পূর্ণত্ব তোমাকে সবকিছু প্রদান করে। পূর্ণত্ব তোমাকে সমস্ত কর্ম থেকে মুক্ত করে। সেটা নাগ-দোষ, শনি-দোষ, রাহু-দোষ, বাস্তু-দোষ বা যে কোন জ্যোতিষদোষ হোক না কেন, তুমি সমস্ত দোষ থেকে মুক্তি পাবে যদি বসে বসে কেবল পূর্ণত্ব অভ্যাস কর।