ভাল কর্ম ও মন্দ কর্ম
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ যে চিন্তাস্রোত তোমার সমস্যাগুলির আংশিক সমাধান করতে পারে অথবা যে চিন্তাস্রোত তোমার বাস্তবতাকে আংশিকভাবে ঘটাতে পারে, তা হল ভাল কর্ম।
❖ যে চিন্তাস্রোত তোমাকে দিনের পর দিন বেশী, আর বেশী করে শ্বাসরুদ্ধ অনুভব করায়, তা হল মন্দ কর্ম।
❖ যে চিন্তার প্যাটার্ন বা চিন্তার প্রবণতা তুমি যা বাস্তবায়িত করতে চাও, তা ঘটায়, তা হল পূর্ণত্ব।
যে কোন চিন্তাস্রোত বা চিন্তার প্যাটার্ন, যা তোমাকে বিরাট সাফল্য অর্জন করায়, যা তোমাকে পরবর্তী স্তরের বাস্তবতায় ঠেলে দেয়, যা তোমার বাস্তবতা ঘটায়, সেটা হল পূর্ণত্ব।
কোন চিন্তাস্রোত তোমাকে অনবরত অগ্রগতি প্রদান না করলে সেটা তো কেবল কর্ম, এমনকি আমার দেওয়া শিক্ষাও - কেবল যখন সেটা তোমাকে ব্যুহভেদ করায়, সেটা পূর্ণত্ব।
