KAILASA Library/WHY KARMA/তোমার চিন্তার প্যাটার্নSign in
WHY KARMA

তোমার চিন্তার প্যাটার্ন

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

তোমার তিন প্রকার কর্মকে নির্ধারণ করে

চিন্তার যে প্যাটার্নকে তুমি উপভোগ কর না , সেটাকে সেকেলে ভাব এবং চিন্তার যে প্যাটার্ন তোমাকে প্রতিনিয়ত শ্বাসরোধ করছে ও সঙ্কুচিত করছে, তা হল সঞ্চিত কর্ম।

চিন্তার যে প্যাটার্নে তুমি আটকে গেছ বলে অনুভব কর , কিন্তু যেগুলি দ্বারা তুমি কিছু জিনিষকে তোমার জীবনে বাস্তবায়িত করতে পারছ , তা হল আগম্য কর্ম। তোমার জীবনে দুই একটি জিনিষকে বাস্তবায়িত করার জন্য যে চিন্তার প্যাটার্নকে তুমি স্বীকার করেছ , তা যদি তোমার জীবনে অনুক্ত, অকল্পনীয়, অপ্রত্যাশিত বন্ধন, পার্শ্ব-প্রতিক্রিয়া এবং বিলম্বিত প্রতিক্রিয়া নিয়ে আসে - তা হল আগম্য।

কেবল যেহেতু তুমি একটি ঘরের মালিকানা চাও , কখনো কখনো তুমি ব্যাঙ্কের দেনা শোধ করতে করতে একই বাড়ীতে চল্লিশ বছর ধরে আটকে যাও। তুমি একটি ঘর চাও - সেই বাস্তবতা তুমি ঘটাতে চাও - কিন্তু সেটা বাস্তবায়িত করার সময় তুমি যে চিন্তাস্রোত স্বীকার কর এবং নিজের ওপরে ধারণ কর এবং যে দায়িত্ব তুমি গ্রহণ কর , তা তোমাকে অকল্পনীয়, অপ্রত্যাশিত, অকথিত ও অলক্ষিত বহুবিধ উপায়ে শ্বাসরোধ করতে ও বন্ধনে ফেলতে পারে। এটা আগম্যের উদাহরণ।

একটা রসিকতা আছে : পতি এমন এক মানুষ যে তোমার পাশে সমস্ত সমস্যা, অত্যাচার, দুঃখদুর্দশা ও বেদনার সময়ে দাঁড়ায়, যেগুলি থাকবেই না যদি তোমার জীবনে পতি না থাকে! সেটাই আগম্য কর্মের সংজ্ঞা। তুমি তোমার জীবনে সমাধান করতে ও কিছু বাস্তবায়িত করতে চেষ্টা কর এবং তোমার জীবনশৈলীতে নির্দিষ্ট কিছু চিন্তাস্রোত অথবা

A photograph of a smiling spiritual leader seated on an ornate throne in front of a microphone

চিন্তার প্যাটার্ন গ্রহণ কর। এর থেকে আরও বহু অকল্পনীয়, অপ্রত্যাশিত, অনুক্ত ও অবর্ণিত শ্বাসরোধ এবং বন্ধনের কারণ হয়।

প্রারব্ধ কর্ম অর্থ, সেকেলে শ্বাসরোধী চিন্তার প্যাটার্নকে অথবা তোমার বাস্তবতাকে আংশিকভাবে ঘটানোর চিন্তার প্যাটার্নকে অনুমতি না দেওয়া, কিন্তু যে চিন্তাস্রোত বা চিন্তার প্যাটার্নকে সন্দেহ কর যে তা তোমার বাস্তবতাকে পূর্ণভাবে ঘটাতে যাচ্ছে না, সেগুলিকে নির্ভয়ে ত্যাগ করতে থাকার নির্ণয় নেওয়া।

তুমি যদি প্রত্যাখ্যান করতে থাক, প্রত্যাখ্যান করা জীবনশৈলী হয়ে যাবে। সেই খারিজ করার চিন্তার প্যাটার্ন, চিন্তার প্রবণতা বা চিন্তাস্রোত হল প্রারব্ধ। তার অর্থ তোমার বিদ্যমান কর্মকে কেবল নিঃশেষ করা এবং অন্য কোন কর্ম সংগ্রহ না করা। তার অর্থ বাস্তবতায় জাগ্রত হওয়া।

কোন চিন্তাস্রোত বা চিন্তার প্রবণতা তোমার সমস্ত বাস্তবতা ঘটাতে পারে না - এই বোধে আসা এবং বাস্তবে জাগ্রত হওয়া হল জীবনমুক্তি! কোন চিন্তাস্রোত বা চিন্তার প্রবণতা তোমার সমস্ত বাস্তবতা ঘটাতে পারে না - এই বাস্তবতায় জাগ্রত হওয়া হল জীবনমুক্তি (পরমজ্ঞানের আলোক প্রাপ্তি)।

কোন চিন্তাস্রোতে আটকে না যাওয়ার ইচ্ছা হল হল মুক্ত চিন্তার স্রোত। কোন চিন্তার স্রোতকে শ্রদ্ধা বা সম্মান করার ইচ্ছা না থাকা হল মুক্ত চিন্তাস্রোত অথবা তাকে আমি পূর্ণত্ব বলি। কোন চিন্তাস্রোতকে জীবনশৈলী হিসাবে গ্রহণ করার ইচ্ছা না করা হল চিরস্থায়ী পূর্ণত্ব।