KAILASA Library/পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ/৩১: কৃতজ্ঞতা হল অস্তিত্বে আস্থা রাখাSign in
পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ

৩১: কৃতজ্ঞতা হল অস্তিত্বে আস্থা রাখা

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

তুমি স্বীকার কর কি না কর, অস্তিত্ব তোমার যত্ন নিচ্ছে এবং তোমাকে তার ওপরে কেবল আস্থা রাখতে হবে এবং তোমার কর্তব্য কৃতজ্ঞতা সহকারে করে যেতে হবে। অস্তিত্ব তাহলে তোমার ওপরে বর্ষণ করবে। আমরা অস্তিত্বের ওপরে আস্থা রাখতে একদম প্রস্তুত নই! তোমার সত্ত্বায় বিশ্বব্রহ্মাণ্ডকে বিশ্বাস করার গুণমান তোমাকে পৃথিবীতে ভগবানের মত জীবনযাপন করাবে!

যদি আমরা মহাজাগতিক শক্তির প্রতি অবিরত কৃতজ্ঞতা অনুভব করার বোধ সচেতনভাবে অনুভব করি, আমরা অনুভব করতে সমর্থ হব যে অস্তিত্ব তার কোলে আমাদের যত্ন করছে। আমরা অনুভব করব এই শক্তি আমাদের লালনপালন করছে, যেভাবে শিশুকে তার মা করে। তুমি এটা স্বীকার কর কি না কর, এটাই সত্য।

তোমাকে শুধু কৃতজ্ঞতা হতে হবে! কৃতজ্ঞতা হবার সর্বশ্রেষ্ঠ উপায় হল, কারণ বিনা উপভোগ করা শেখা। যা কিছু দ্যাখো, যা কিছু শোন, যা কিছু কর, তাতে যেন অগাধ আস্থা থাকে যে অস্তিত্ব যত্ন নিচ্ছে। জীবন তখন তোমার চোখের সামনে রূপান্তরিত হতে থাকবে এবং তুমি সর্বদা উপচে পড়বে কারণ তুমি তা উপভোগ করছ। জীবনকে প্রশ্ন না করে উপভোগ করতে শেখো, যদিও আমি বোঝাচ্ছি না যে তোমার সমস্ত কাজ ফেলে দিয়ে সবসময় উপভোগ কর। সন্দেহ নেই, তোমাকে কাজ করতে হবে। কেবল উপভোগ করলে তোমাকে কেউ সবকিছু দেবে না। আমি কেবল বলছি যে উপভোগ করার জন্য কারণ খুঁজবে না, ব্যাস। প্রশ্ন না করেই সহজভাবে সবকিছু উপভোগ কর। আনন্দ করাকে তোমার প্রকৃতি হয়ে যেতে দাও, তবেই কৃতজ্ঞতা তোমার সত্তা হয়ে যাবে।

অস্তিত্ব বর্ষণ করে। সেই বর্ষণকে তুমি উপভোগ করা বেছে নিলে, তুমি করবে। সেটা তো একদম তোমারই পছন্দ। তুমি ভুল জিনিষ পছন্দ কর, আর পরে নালিশ কর অথবা অন্য কাউকে দোষ দাও। স্মরণ রেখো, তোমার সাথে ঘটা কোন কিছুর জন্য অন্য কেউই দায়ী নয়। সবকিছুই

তোমার অচেতনভাবে করা সচেতন পছন্দ। তোমার মধ্যে সজাগতা কম থাকার জন্য তুমি অচেতন ও একঘেয়ে নির্ণয়গুলি নাও এবং জীবন সম্পর্কে নালিশ কর।

স্মরণ রেখো, স্বর্গ ও নরক পৃথিবীর বাইরে কোন ভৌগলিক অবস্থান নয়। তুমি তাদের তোমার ভিতরেই সৃষ্টি কর। যেই মুহূর্তে তুমি অস্তিত্বের ওপরে আস্থা হারাও, তুমি নিজেকে তার থেকে দূরে সরালে এবং যেখানেই যাবে নিজের সাথে নরক বহন করবে।

শুধু স্মরণ রেখো - কৃতজ্ঞতা সহকারে জীবনযাপন করার চেষ্টা কর এবং অলৌকিক ঘটনাগুলির ঘটা লক্ষ্য কর। যদি কোন প্রশ্ন না করে তুমি উচ্ছলিত হৃদয়ে গ্রহণ করতে প্রস্তুত হও, অস্তিত্ব প্রদান করে।

A blooming lotus flower

প্রতিটি জিনিষ আমাদের বার্তা দেয়, এমনকি মৃত্যু ও রোগও। প্রতিটি জিনিষ আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। প্রতিটি ঘটনা আমাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি করে, আমাদের চেতনার কম্পাঙ্ক উন্নীত করে। অস্তিত্ব চায় তুমি এখানে থাক। তুমি এখানে একটি দুর্ঘটনা নও, তুমি এক ঘটনা। তুমি অস্তিত্বের এক অলৌকিক ঘটনা। এটাই সোজাসুজি সরল সত্য।

ভেবো না এটা সকারাত্মক চিন্তা (পজিটিভ থিঙ্কিং)। না। এটা সহজ সত্য।
যদি তুমি এই সত্যে আস্থা রাখ, তুমি স্বতশ্চলভাবে সকারাত্মক হবে, ব্যাস।

বুঝে নাও, তুমি অস্তিত্বের এক পরিপূর্ণতা। যদি তুমি এখানে না থাক, অস্তিত্ব তোমাকে মিস্ করবে। তোমার সমস্ত ধনসম্পদ, সম্বন্ধতা ইত্যাদি কোন দুর্ঘটনা নয়। অস্তিত্ব চায় তুমি এগুলি সব গ্রহণ কর; অস্তিত্ব তোমার মধ্য দিয়ে সজীব হতে চায়, তোমার মধ্য দিয়ে পরিপূর্ণ হতে চায়! এটা বোঝ।

অস্তিত্ব একটা দুর্ঘটনা নয়। সেটা এক স্বতন্ত্র বুদ্ধিমত্তা। যখন তুমি বোঝ যে অস্তিত্ব এক স্বতন্ত্র বুদ্ধিমত্তা, যখন তুমি বোঝ অস্তিত্ব এক নিগূঢ় রহস্য যা অভিজ্ঞতা করার জন্য এবং সমাধান করার জন্য নয়, তখন তোমার জীবন নিজে থেকেই উন্মুক্ত হবে এবং তোমার কাছে অস্তিত্ব তার বহন করে আনা পাঠ বা শিক্ষাকে ব্যক্ত করবে।

ওপরে যেভাবে বলা হল, সেভাবে জীবনযাপন করাই তোমার গভীর কৃতজ্ঞতা জ্ঞাপনের সর্বশ্রেষ্ঠ উপায়।

যখন উপচে পড়া কৃতজ্ঞতা সহকারে জীবনযাপন কর, তখন তুমি সেই আকাশকে পেয়ে গেছ যেখানে আর কিছুই চাই না। তার অর্থ তুমি ধ্যানে চলে গেছ। তখন তুমি কোন কিছু সম্পর্কে উদ্বিগ্ন হবে না। তুমি সঠিক পথে আছ।

৩৩

কার্যকলাপ

কৃতজ্ঞতাকে প্রার্থনা রূপে অভিজ্ঞতা করার জন্য এটি একটি শক্তিশালী ধ্যান।

সহস্রার ধ্যান (প্রার্থনা রূপে কৃতজ্ঞতা)

এই ধ্যান সহস্রার (সহস্র দল বা পাপড়ি) চক্রকে নিরাময় করে।

চক্রটির অবস্থান : মাথার তালুতে

চক্রটি তালাবদ্ধ থাকার কারণ : অপরিপূর্ণতা

চক্রটি উন্মুক্ত করার উপায় : কৃতজ্ঞতা ও আনন্দ

সময় : ৩০ মিনিট

সহস্রার ধ্যান খুবই সহজ একটি ধ্যান প্রক্রিয়া! আমাদের জীবনে সবকিছু থাকার জন্য, যেগুলিকে আমরা এতদিন ধরে অবধারিত বলে গণ্য করেছি, সেগুলির জন্য অস্তিত্বকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার এটি একটি আনায়াস প্রক্রিয়া। যদিও ধ্যানটি অবিশ্বাস্যভাবে সহজ, আমাদের সচেতন ও অচেতন মনে এটার অসামান্য প্রভাব আছে।

যখন আমরা শনাক্ত করি, আমরা অস্তিত্বের সমগ্র পরিকল্পনার এক অংশ এবং প্রতিটি মিনিটে অস্তিত্ব প্রেমপূর্ণ হয়ে আমাদের যত্ন করছে, তখন আমরা কৃতজ্ঞতায় আচ্ছন্ন হই।

প্রতিটি মুহূর্তে আমরা যা কিছু পেয়েছি তার জন্য সত্যি সত্যি

Nithyananda seated in traditional attire

যখন উপচে পড়া কৃতজ্ঞতা সহকারে বাস কর, তখন তুমি সেই আকাশকে পেয়ে গেছ যেখানে আর কিছুই চাই না। তার অর্থ তুমি ধ্যানে চলে গেছ।

Paramahamsa Nithyananda

পরমপূজ্য পরমহংস নিত্যানন্দ আজ সনাতন হিন্দু ধর্মের এক সুস্পষ্ট, রীতিসিদ্ধ, রাজনীতি উদাসীন প্রবক্তা হিসাবে স্বীকৃত। বিশ্বের লাখ লাখ মানুষের কাছে তিনি অতিচেতনার জীবন্ত অবতার বলে পূজিত। হিন্দুদের সবচেয়ে প্রাচীন শীর্ষস্থানীয় আখাড়া মহানির্বাণী পীঠের তিনি এক মহামণ্ডলেশ্বর। ইউটিউবে (youtube.com) সর্বাধিক জনপ্রিয় আধ্যাত্মিক শিক্ষক হিসাবে তাঁর বিভিন্ন ভাষণ কয়েক কোটিবার দেখা হয়েছে। তিনি ২০টির বেশী ভাষায় প্রকাশিত ৩০০টি গ্রন্থের রচয়িতা। তাঁর ভাষণ প্রতিদিন লাইভ দেখা যায় http://www.nithyananda.tv তে, বহু আন্তর্জাতিক চ্যানেলে এবং ভিডিও কন্ফারেসিং করে।

পরমহংস নিত্যানন্দ ইনার অ্যাওয়েকেনিং প্রোগ্রাম পরিচালনা করেন। ২১ দিনের এই রূপান্তরকারী প্রোগ্রামে প্রায়োগিক শিক্ষা, শক্তিশালী পূর্ণত্ব প্রক্রিয়া এবং কুণ্ডলিনী জাগরণের জন্য ২১টি শক্তিশালী দীক্ষা দ্বারা আপনার সর্বোচ্চ সম্ভাবনাগুলি উন্মুক্ত হয়।

www.nithyananda.org

Ebook ISBN: 979-8-88572-524-8 NITHYANANDA UNIVERSITY PRESS